mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ৩৫০। সংখ্যা দুটির গ.সা.গু-
Correct Answer:
ঘ: ১০
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ৩৫০। সংখ্যা দুটির গ.সা.গু- সঠিক উত্তর ১০ ব্যাখ্যাঃ ধরি, সংখ্যা দুটি ৫x ও ৭x সংখ্যা দুটির গ. সা. গু. = x এবং ল. সা. গু. = ৩৫x = > ৩৫০ = ৩৫x x = ১০ সংখ্যা দুটির গ. সা. গু. = ১০
১, ২, ৩, ৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা থাকে?
Correct Answer:
খ: ১২টি
Explanation:
১, ২, ৩, ৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা থাকে? সঠিক উত্তর ১২টি ব্যাখ্যাঃ সংখ্যাটি ৩০০০ অপেক্ষা বড় হতে হলে অবশ্যই প্রথম অঙ্কটি ৩ অথবা ৪ হতে হবে । প্রথম অঙ্ক ৩ এবং বাকি তিনটি স্থান বাকি ৩টি অঙ্ক দ্বারা পূরণ করা যায় ৩! বা ৬ উপায়ে । অনুরূপভাবে, ৪ কে প্রথম রেখে বাকি ৩টি স্থান পূরণ করা যায় ৬ উপায়ে । ৩০০০ অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যায় = (৬ + ৬)টি = ১২টি
বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদে-আসলে ২৩০০ টাকা হয়?
Correct Answer:
ঘ: ৫%
Explanation:
বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদে-আসলে ২৩০০ টাকা হয়? সঠিক উত্তর ৫% এখানে, আসল P = ২০০০ টাকা, সময় n = ৩ বছর, সুদে - আসল A = ২৩০০ টাকা I = A - P = ( ২৩০০ - ২০০০) টাকা = ৩০০ টাকা আবার, I = pnr r = I/Pn = ৩০০/( ২০০০ × ৩) = ( ৩০০ × ১০০)/( ২০০০ × ৩) % = ৫ %
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে?
Correct Answer:
খ: ৮৯৯৯৯
Explanation:
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে? সঠিক উত্তর ৮৯৯৯৯ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্য = ১০০০০ বিয়োগ করলে = ৯৯৯৯৯ - ১০০০০ = ৮৯৯৯৯
একটি সংখ্যাকে ৬৪ দ্বারা ভাগ করলে ৬৩ অবশিষ্ট থাকে। কিন্তু ঐ সংখ্যাকে ৩২ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?
Correct Answer:
খ: ৩১
Explanation:
একটি সংখ্যাকে ৬৪ দ্বারা ভাগ করলে ৬৩ অবশিষ্ট থাকে। কিন্তু ঐ সংখ্যাকে ৩২ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? সঠিক উত্তর ৩১ সংখ্যা হবে (৬৪ এর গুণিতক + ৬৩) ধরি, সংখ্যাটি = ৬৪ × ১ + ৬৩ = ৬৪ + ৬৩ = ১২৭ এখন, ৩২) ১২৭ (৩ ৯৬ ৩১ সুতরাং অবশিষ্ট থাকবে ৩১
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। পুত্রের বর্তমান বয়স কত বছর?
Correct Answer:
গ: ১৫
Explanation:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। পুত্রের বর্তমান বয়স কত বছর? সঠিক উত্তর ১৫ পুত্রের বর্তমান বয়স " ক" বছর হলে পিতার বর্তমান বয়স ( ৬০ - ক) বছর। ৫ বছর পর তাদের বয়স হবে যথাক্রমে ( ক + ৫) এবং ( ৬০ - ক + ৫) বছর। শর্তমতে, ( ৬০ - ক + ৫) / ক + ৫ = ৫/২ বা, (৬৫ - ক) /( ক + ৫) = ৫/২ বা, ৫ ( ক + ৫) = ২ ( ৫৬ - ক) বা, ৫ক + ২৫ = ১৩০ - ২ক বা, ৭ক = ১০৫ ক = ১৫
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?
Correct Answer:
গ: ১৬৪০
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? সঠিক উত্তর ১৬৪০ মনে করি, সংখ্যা তিনটি যথাক্রমে x, x + ১ ও x + ১ + ১ বা x + ২ প্রশ্নমতে, x + x + ১ + x + ২ = ১২৩ বা, ৩x = ১২০ বা, x = ৪০ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল = x (x + ১) = ৪০ (৪০ + ১) = ৪০ × ৪১= ১৬৪০
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় ?
Correct Answer:
ক: ২/৩
Explanation:
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় ? সঠিক উত্তর ২/৩ এখানে, ২৩ = ০.৬৬ (ক্ষুদ্রতম) = ৪৫০.৮০ ১৩১৫ = ০.৮৬ (বৃহত্তম) ২৩৩০ = ০.৭৬সুতরং সঠিক উওর (গ)।
১০ জন লোক একটি কাজ ২০দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
Correct Answer:
ক: ২৫দিন
Explanation:
১০ জন লোক একটি কাজ ২০দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে? সঠিক উত্তর ২৫দিন ১০ জন লোক একটি কাজ করতে পারে ২০ দিনে।∴ ” ” ” ” ” ” (২০× ১০) ” ∴ ১ ” ” ” ” ” ” = ২০ × ১০৮ ” = ২৫ দিন।
দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল.সা.গু. ৩৬, সংখ্যা দু’টির গ.সা.গু. কত?
Correct Answer:
ক: ৬
Explanation:
দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল.সা.গু. ৩৬, সংখ্যা দু’টির গ.সা.গু. কত? সঠিক উত্তর ৬ দুটি সংখ্যার গ, সা, গু = দুটি সংখ্যর গুনফল / ল,সা,গু = ২১৬ / ৩৬ = ৬
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে -
Correct Answer:
ঘ: ১২৫%
Explanation:
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে - সঠিক উত্তর ১২৫% মনে করি, বৃত্তের ব্যাসার্ধ r একক।∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ একক। ব্যাসার্ধ ৫০% বৃদ্ধিতে, নতুন ব্যাসার্ধ হবে = (r + r + এর ৫০%) একক = r + r২ একক = ৩r২একক ∴ নতুন বৃত্তের ক্ষেত্রফল = π ৩r২২ বর্গ একক। = ৯πr2৪ বর্গ একক। ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = ৯πr2৪ - πr2 বর্গ একক। = ৯πr2 - ৪πr2 ৪ ’’ = ৫πr2 ৪ ’’ এখন,πr2 বর্গ এককে বৃদ্ধি পায় = ৫πr২ ৪বর্গ একক।∴ ১ ,, ,, ,, = ৫πr২× ১০০ ৪πr২ ,, = ১২৫ বর্গ একক।
১০০ টাকায় ২৫টি করে লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Correct Answer:
খ: ২৫%
Explanation:
১০০ টাকায় ২৫টি করে লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ২৫% প্রশ্নমতে, ২৫ টি লেবুর ক্রয় মূল্য ১০০ টাকাসুতারাং ১ টি লেবুর ক্রয় মূল্য ১০০২৫ টাকা। = ৪ টাকা। ২০ টি লেবুর বিক্রয় মূল্য ১০০ টাকাসুতারাং ১ টি লেবুর বিক্রয় মূল্য ১০০২০ টাকা = ৫ টাকা।১ টি লেবুতে লাভ হয়=(৫-৪) = ১ টাকাসুতারাং ৪ টাকায় লাভ হয় ১ টাকা। ১ টাকায় লাভ হয় ১৪ টাকা ১০০ টাকায় লাভ হয় ১×১০০৪ টাকা = ২৫ টাকা।উত্তরঃ ২৫% লাভ হয়।
০.৩ এর ২০% সমান?
Correct Answer:
ঘ: ০.০৬
Explanation:
০.৩ এর ২০% সমান? সঠিক উত্তর ০.০৬ ০.৩ এর ২০% = ০.৩ × ২০/১০০ = ৬.০/১০০ = ০.০৬
এক কোটিতে কত মিলিয়ন ?
Correct Answer:
ক: ১০মিলিয়ন
Explanation:
এক কোটিতে কত মিলিয়ন ? সঠিক উত্তর ১০মিলিয়ন এক কোটি = ১০ মিলিয়ন ১০০০ মিলিয়ন = ১ বিলিয়ন ১০০ মিলিয়ন = ১০ কোটি
১০০ টাকার ১০০% = কত টাকা?
Correct Answer:
খ: ১০০ টাকা
Explanation:
১০০ টাকার ১০০% = কত টাকা? সঠিক উত্তর ১০০ টাকা ১০০ টাকার ১০০% = ১০০× ১০০/১০০ = ১০০ টাকা
৫১ কোন সংখ্যার ৬০%?
Correct Answer:
ঘ: ৮৫
Explanation:
৫১ কোন সংখ্যার ৬০%? সঠিক উত্তর ৮৫ মনে করি, সংখ্যটি, ক ক এর ৬০% = ৫১ ক × ৬০/১০০ = ৫১ ক = ৫১ × ১০০/৬০ ক = ৮৫
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত?
Correct Answer:
খ: ৪৮
Explanation:
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? সঠিক উত্তর ৪৮ a : b :: b : c একটি চতুর্থ সমানুপাতী। এক্ষেত্রে, a/b = b/c বা, b২ = ac অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মধ্যরাশিদ্বয়ের গুনফলের সমান।
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
Correct Answer:
ঘ: ৫০.৫০
Explanation:
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? সঠিক উত্তর ৫০.৫০ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় = (প্রথমপদ + শেষপদ)× পদসংখ্যা / ২ × পদসংখ্যা = (১ + ১০০)×১০০ / ২ × ১০০ = ৫০.৫০
a+b=6 এবং a-b=2 হলে, ab=কত?
Correct Answer:
ক: ৮
Explanation:
a+b=6 এবং a-b=2 হলে, ab=কত? সঠিক উত্তর ৮ 4ab = (a + b)^2 - (a - b)^2 = (6)^2 - (2)^2 = 36 - 4 = > 4ab = 32 ab = 8
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল-
Correct Answer:
ঘ: ২১৮৭
Explanation:
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল- সঠিক উত্তর ২১৮৭ ব্যাখ্যাঃ ০, ১, ২, ও ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম সংখ্যা ৩২১০ ০, ১, ২ ও ৩ " " " " ক্ষুদ্রতম " ( - ) ১০২৩ ______________________________________________ বিয়োগফল = ২১৮৭
কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে?
Correct Answer:
খ: ৩৬%
Explanation:
কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? সঠিক উত্তর ৩৬% বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কমবে { - ২০ - ২০ + ( - ২০× - ২০ /১০০)}% = ( - ৪০ + ৪)% = - ৩৬% অর্থাৎ ক্ষেত্রফল ৩৬% কমবে ।
১৭ সে.মি., ১৫ সে.মি., ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
Correct Answer:
গ: সমকোণী
Explanation:
১৭ সে.মি., ১৫ সে.মি., ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে- সঠিক উত্তর সমকোণী ১৭২ = ১৫২ + ৮২ সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ সংখ্যা দুটির ল.সা.গু কত?
Correct Answer:
ক: ২৬০
Explanation:
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ সংখ্যা দুটির ল.সা.গু কত? সঠিক উত্তর ২৬০ আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু বা, ৩৩৮০ = ল.সা.গু × ১৩ ল.সা.গু = ৩৩৮০/১৩ ∴ল.সা.গু = ২৬০
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন্য ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
Correct Answer:
খ: ১৫০ জন
Explanation:
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন্য ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? সঠিক উত্তর ১৫০ জন পাস না করা পরীক্ষার্থীর সংখ্যা (১৫ + ৪৫) জন = ৬০ জন পাস না করা " হার (১০০ - ৬০)% = ৪০% ৪০% পরীক্ষার্থী সমান ৬০ জন ১০০% " " ৬০×১০০ /৪০% " = ১৫০ জন।
২-৪+৮-১৬+ ........... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
Correct Answer:
ঘ: ৮৬
Explanation:
২-৪+৮-১৬+ ........... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত? সঠিক উত্তর ৮৬ ধারাটির, ১ম পদ a = ২ সাধারণ অনুপাত r = - ৪/২ = - ২ < ১ সাতটি পদের সমষ্টি = ২{১ - (২)^৭}/১ - ( - ২) = ২(১ + ১২৮)/৩ = ২×১২৯/৩ = ৮৬
৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি
Correct Answer:
ক: ১২
Explanation:
৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সঠিক উত্তর ১২ ৪১ হতে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে : ৪১ , ৪৩ , ৪৭ , ৫৩ , ৫৯ , ৬১ , ৬৭ , ৭১ , ৭৩ , ৭৯ , ৮৩ , ৮৯ অর্থাৎ ১২টি ।
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
Correct Answer:
ঘ: ২৫০০০
Explanation:
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা? সঠিক উত্তর ২৫০০০ A=P+I⇒ 50000 = p+ pnr⇒ 50000 = p(1+nr)⇒ 50000 = p1 + 20×5100⇒ 50000 = p(1+1)⇒ 2p = 50000⇒ P = 500002∴ P = 25000
3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান
Correct Answer:
D: x=-1, y=1
Explanation:
3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান Correct Answer x=-1, y=1 3x - 7y + 10 = 0 ........(1) y - 2x - 3 = 0 = > y = 2x + 3 .......(2) (1) নং হতে, 3x - 7 (2x + 3) + 10 = 0 = > 3x - 14x - 21 + 10 = 0 = > - 11x = 11 x = - 1 (2) নং হতে, y = 2( - 1) + 3 = 1 x = - 1, y = 1
১, ,১ ২, ৩, ৫, ৮, ১৩, ২১, .......... ধারার ১০তম পদ কত?
Correct Answer:
খ: ৫৫
Explanation:
১, ,১ ২, ৩, ৫, ৮, ১৩, ২১, .......... ধারার ১০তম পদ কত? সঠিক উত্তর ৫৫ এখানে, ১ + ১ = ২ ২ + ৩ = ৫ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ১৩ + ২১ = ৩৪ ৩৪ + ২১ = ৫৫ অর্থাৎ ২ থেকে শুরু করে প্রতিটি সংখ্যা আগের দুটির যোগফল।
একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
Correct Answer:
গ: ৬ সেকেন্ড
Explanation:
একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? সঠিক উত্তর ৬ সেকেন্ড ৬০ কিমি = ৬০,০০০ মিটার ১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ x ৬০ সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ড " ১০০ " " (৩৬০০/৬০,০০০) x ১০০ " = ৩৬/৬ = ৬ সেকেন্ড।
যদি x+y+4 = x-y-12=0 হয়, তবে 2x+y = কত?
Correct Answer:
Correct Answer:
Explanation:
যদি x+y+4 = x-y-12=0 হয়, তবে 2x+y = কত? সঠিক উত্তর x + y + 4 = x - y - 12 = 0 অর্থাৎ , x + y + 4 = 0 বা, x + y = - 4 ....(i) এবং x - y = 12 ......(ii) (i) ও (ii) যোগ করে, 2x = 8 x = 4 (i) নং - এ x - এর মান বসিয়ে - 4 + y = - 4 বা, y = - 4 - 4 y = - 8 এখন, 2x + y = 2 x 4 + ( - 8) = 8 - 8 = 0
১ কিলোগ্রাম = কত পাউন্ড?
Correct Answer:
গ: ২.২
Explanation:
১ কিলোগ্রাম = কত পাউন্ড? সঠিক উত্তর ২.২ ১ কিলোগ্রাম = ২.২ পাউন্ড বা ১(১/৪) সের।
১ নটিক্যাল মাইল = কত কিমি?
Correct Answer:
গ: ১.৮৫২
Explanation:
১ নটিক্যাল মাইল = কত কিমি? সঠিক উত্তর ১.৮৫২ এক নটিক্যাল মাইল 1, 852 মিটার। 1.852 কিলোমিটার। 1.1508 মাইল বা 6, 076 ফুট।
(১৯X১০)-(২৩৫+৩৩৫)=(৩৪২+১২৮) = কত?
Correct Answer:
গ: ৯০
Explanation:
(১৯X১০)-(২৩৫+৩৩৫)=(৩৪২+১২৮) = কত? সঠিক উত্তর ৯০ (১৯X১০) - (২৩৫ + ৩৩৫) + (৩৪২ + ১২৮) = ১৯০ - ৫৭০ - ৪৭০ = ৯০ উত্তরঃ ৯০
১ ক্যারেট = কতগ্রাম?
Correct Answer:
ঘ: ০.২ গ্রাম
Explanation:
১ ক্যারেট = কতগ্রাম? সঠিক উত্তর ০.২ গ্রাম ১ ক্যারেট = ০ . ২ গ্রাম । সুতরাং সঠিক উত্তর ০ . ২গ্রাম
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
Correct Answer:
খ: ৯৬ বর্গমিটার
Explanation:
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ৯৬ বর্গমিটার আয়তক্ষেত্রের পরিসীমা, ২(দৈর্ঘ্য + প্রস্থ) এবং ক্ষেত্রফল = ক*খ একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যএর ২/৩ অংশ - - - দৈর্ঘ্য ধরতে হবে, ৩ক এবং প্রস্থ হবে ২ক ২(৩ক + ২ক) = ৪০ ১০ ক = ৪০ ক = ৪ অতএব, ক্ষেত্রফল = ৩ক×২ক = ৩.৪ × ২.৪ = ৯৬
৫০০ এর ৪০% = কত?
Correct Answer:
খ: ২০০
Explanation:
৫০০ এর ৪০% = কত? সঠিক উত্তর ২০০ ৫০০ টাকার ৪০% = ৫০০× ৪০/১০০ = ২০০ টাকা।
If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
Correct Answer:
B: 6
Explanation:
If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes. Correct Answer 6 2 pages in 2 minutes = 2 typists 1 page in 2 minutes = 2/2 = 1 typists 1 page in 1 minute = 1 x 2 = 2 typists 18 pages in 1 minute = 2 x 18 = 36 typists 18 pages in 6 minutes = 36/6 = 6 typists
একটি খুঁটির ১/৩ অংশ মাটির নিচে এবং ১/২ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে?
Correct Answer:
গ: ৫/৬
Explanation:
একটি খুঁটির ১/৩ অংশ মাটির নিচে এবং ১/২ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে? সঠিক উত্তর ৫/৬ ১/৩ + ১/২ = ২ + ৩/৬ = ৫/৬ ৫/৬ অংশ মাটি ও পানির নিচে আছে ।
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৪০ হলে পঞ্চম সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ৬২
Explanation:
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৪০ হলে পঞ্চম সংখ্যাটি কত? সঠিক উত্তর ৬২ প্রথম ৪ টি সংখ্যার সমষ্টি = ৪×৫০ = ২০০ শেষ ৫ টি সংখ্যার সমষ্টি = ৫×৪০ = ২০০ মোট = ২০০ + ২০০ = ৪০০ সুতরাং, পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৪০০ = ৬২
1-(a-(a-(a-(a-1)))) = ?
Correct Answer:
D: ০
Explanation:
1-(a-(a-(a-(a-1)))) = ? Correct Answer ০ 1 - (a - (a - (a - (a - 1)))) = 1 - (a - (a - (a - a + 1))) = 1 - (a - (a - 1)) = 1 - (a - a + 1) = 1 - 1 = 0
যদি a+b=2, ab =1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে-
Correct Answer:
খ: 1, 1
Explanation:
যদি a+b=2, ab =1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে- সঠিক উত্তর 1, 1 দেওয়া আছে, a + b = 2 .......(1) এবং ab = 1 .......(2) আমরা জানি, (a - b)2 = (a + b)2 - 4ab = > (a - b)2 = 22 - 4.1 = > (a - b)2 = 4 - 4 a - b = 0 ..........(3) (1) + (3) হতে পাই, 2a = 2 = > a = 1 (1) - (3) হতে পাই, 2a = 2 = > b = 1 a = 1 এবং b = 1.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত নীচের কোনটি?
Correct Answer:
গ: ৫ : ১
Explanation:
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত নীচের কোনটি? সঠিক উত্তর ৫ : ১ ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y যেখানে, x > y প্রশ্নমতে, x - y = (x + y) 2/3 বা, x - y = (2x + 2y)/3 বা, 3x - 3y = 2x + 2y বা, 3x - 2x = 2y + 3y বা, x = 5y বা, x/y = 5 x:y = 5 : 1
একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করলে, জিনিসটির ক্রয়মূল্য যত টাকা, শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ক: ৪০ টাকা
Explanation:
একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করলে, জিনিসটির ক্রয়মূল্য যত টাকা, শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৪০ টাকা , ক্রয়মূল্য x টাকা তাহলে বিক্রয়মূল্য ৫৬ টাকায় লাভ হয় x% x% লাভে, বিক্রয়মূল্য (১০০ + x ) টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা " ১ " " " ১০০/১০০ + x " " ৫৬ " " " ১০০ x ৫৬/১০০ + x " প্রশ্নমতে, ১০০ x ৫৬/১০০ + x = x বা, ৫৬০০/১০০ + x = x বা, x২ + ১০০x = ৫৬০ বা, x২ + ১০০x - ৫৬০০ = ০ বা, x২ + ১৪০x - ৪০x - ৫৬০০ = ০ বা, x (x + ১৪০) - ৪০ (x + ১৪০) = ০ বা, (x - ৪০) (x + ১৪০) = ০ x = ৪০ অথবা x = - ১৪০ কিন্তু x = - ১৪০ গ্রহণযোগ্য নয় । x = ৪০ অর্থাৎ দ্রব্যটির ক্রয়মূল্য ৪০ টাকা ।
একটি বলপেন ৭ টাকা ও একটি পেন্সিল ৫ টাকা দরে রাজু কয়েকটি পেন্সিল ও বলপেন কিনল এবং এগুলির মূল্য বাবদ ৩৮ টাকা পরিশোধ করল। সে কয়টি বলপেন কিনেছিল?
Correct Answer:
গ: ৪ টি
Explanation:
একটি বলপেন ৭ টাকা ও একটি পেন্সিল ৫ টাকা দরে রাজু কয়েকটি পেন্সিল ও বলপেন কিনল এবং এগুলির মূল্য বাবদ ৩৮ টাকা পরিশোধ করল। সে কয়টি বলপেন কিনেছিল? সঠিক উত্তর ৪ টি বলপেনগুলোর মোট দাম ৭ - এর গুণিতক এবং পেন্সিলগুলোর মোট দাম ৫ - এর গুণিতক । সর্বমোট দাম ৭ এর ও ৫ এর গুণিতকের সমষ্টির সমান । ৭ - এর গুণিতক ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ... ৫ - এর " ৪, ১০, ১৫, ২০, ২৫, ... মোট দাম যেহেতু ৩৮ টাকা তাই ৩৫ এর বেশি হওয়া সম্ভব নয় । এখানে ২৮ + ১০ = ৩৮ বলপেন (২৮ \ ৭ ) টি বা ৪টি এবং পেনসিল (১০ \ ৫) টি বা ২টি।
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ ........... ধারাটির পরবর্তী পদ কি হবে?
Correct Answer:
গ: ১৩
Explanation:
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ ........... ধারাটির পরবর্তী পদ কি হবে? সঠিক উত্তর ১৩ ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ১৩ দুটি ধারা - (i) ২, ৩, ৪, ৫, ৬ ...... (ii) ৪, ৭, ১০, ১৩, ...... সুতরাং পরবর্তী পদ ১৩ ।
মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড; মাতার ওজন কন্যার ওজনের দেড় গুণ। কন্যার ওজন কত পাউন্ড?
Correct Answer:
গ: ১০০
Explanation:
মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড; মাতার ওজন কন্যার ওজনের দেড় গুণ। কন্যার ওজন কত পাউন্ড? সঠিক উত্তর ১০০ মাতা + কন্যা = ২৫০ বা, ১.৫ x কন্যা + কন্যা = ২৫০ [মাতার বয়স = ১.৫ x কন্যার বয়স] বা, ২.৫ x কন্যা = ২৫০ বা, কন্যা = ১০০ পাউন্ড
Sum of 10 integer is 462. The average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number ?
Correct Answer:
A: 64
Explanation:
Sum of 10 integer is 462. The average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number ? Correct Answer 64 Q: Sum of 10 integer is 462. The average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number ? Sum of first 4 number = 4 X 52 = 208Sum of last 5 number = 5 X 38 = 190So, sum of 9 number = (208 + 190) = 398So, the 5th number = (462 - 398) = 64 (Ans:)
If 20 percent of 80 percent of a number is 12.8, then what is the number ?
Correct Answer:
A: 80
Explanation:
If 20 percent of 80 percent of a number is 12.8, then what is the number ? Correct Answer 80 Let, the number is xAccordingly, 20%× 80% × x = 12.8⇒ x = (128 × 100 × 100)/(20 × 80 × 10)= 80
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ১৫০
Explanation:
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর ১৫০ ধরি, সংখ্যাটি x x এর দুই তৃতীয়াংশ ২x/৩ প্রশ্নমতে, x - (২x/৩) = ৫০ বা, x/৩ = ৫০ x = ১৫০