Bangladesh Krishi Bank MCQs
Showing 50 questions (Total: 1248)
'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: তুর্কি
'পাঞ্জেরি' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: আলোক বর্তিকা
'গেরাম' কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ক: অর্ধতৎসম
'শিশুটি মা মা বলে কাঁদছে' এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আগ্রহ
Explanation:
'শিশুটি মা মা বলে কাঁদছে' এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আগ্রহ দ্বিরুক্ত শব্দের অর্থ - দুইবার উক্ত হয়েছে এমন।বাংলা ভাষায় কোন কোন শব্দ,পদ বা অনুকার শব্দ,একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে,সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।যেমন: আগ্রহ প্রকাশে: শিশুটি মা মা বলে কাঁদছে।
'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: নিকৃষ্ট
Explanation:
'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিকৃষ্ট বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি।তন্মধ্যে "অপ" উপসর্গ একটি।"অপ" উপসর্গটি বিপরীত,নিকৃষ্ট, স্থানান্তর,বিকৃত অর্থে ব্যবহৃত হয়।যেমন: নিকৃষ্ট অর্থে - অপমান,অপকার,অপচয়, অপবাদ ইত্যাদি। তাই সঠিক উত্তর: নিকৃষ্ট।
'কৃষ্ণ' এর অর্ধ তৎসম শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কেষ্ট
Explanation:
'কৃষ্ণ' এর অর্ধ তৎসম শব্দ কোনটি? সঠিক উত্তর কেষ্ট বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ - তৎসম শব্দ বলে।তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। যেমন: কৃষ্ণ (তৎসম) > কেষ্ট।
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?
Correct Answer:
ক: পাল আমলে
Explanation:
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো? সঠিক উত্তর পাল আমলে পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।
বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী ধ্বনি রয়েছে?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী ধ্বনি রয়েছে? সঠিক উত্তর ৩টি ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাই সঠিক উত্তর: ৩ টি।
বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে?
Correct Answer:
গ: আলাওল
Explanation:
বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে? সঠিক উত্তর আলাওল বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি আলাওল। আলাওল, পূর্ণনাম সৈয়দ আলাওল (১৬০৭ - ১৬৭৩), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে মুসলমান কবিগণের অবদান সর্বজনস্বীকৃত। এ সময়ে তারা আরবি ফার্সি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নবযুগ সৃষ্টি করেন। এপর্যায়ের কবিগণের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের বিচারে কবি আলাওলকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী।
'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Correct Answer:
খ: মনসামঙ্গল
Explanation:
'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র? সঠিক উত্তর মনসামঙ্গল 'চাঁদ সওদাগর' বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। মনসামঙ্গল একটি আখ্যানকাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লখিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সেযুগের হিন্দু বাঙালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার - অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপূঙ্খ বর্ণনা পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র; বেহুলা - লখিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে আজও বাঙালি সমাজে জনপ্রিয়।
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি ?
Correct Answer:
ঘ: সনবাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি ? সঠিক উত্তর সনবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। ব্রিটিশ ভারত ও বিদেশের সংবাদ প্রকাশের পাশাপাশি এই সংবাদপত্র ধর্ম, রাজনীতি, সমাজ ও সাহিত্য সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করত। বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্রের বিশেষ প্রভাব ছিল।
চতুর্দশপদী কবিতায় কতটি পঙক্তি থাকে ?
Correct Answer:
গ: ১৪টি
Explanation:
চতুর্দশপদী কবিতায় কতটি পঙক্তি থাকে ? সঠিক উত্তর ১৪টি চতুর্দশপদী কবিতায় ১৪টি পঙক্তি থাকে। চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে। এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: শেষের কবিতা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় - শেষের কবিতা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
'P' এর মান কত হলে 4x2-Px+9 একটি পূর্নবর্গ হবে?
Correct Answer:
গ: ১২
Explanation:
'P' এর মান কত হলে 4x2-Px+9 একটি পূর্নবর্গ হবে? সঠিক উত্তর ১২ (4x)² - px + 9 = (2x)² - 2.2x.3 + 3² - px + 2.2x.3 = ( 2x - 3)² + 12x - px রাশিটিপূর্ন বর্গ হবে যদি , 12x - px = 0 বা, p = 12
২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত মিটার?
Correct Answer:
খ: ২π
Explanation:
২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত মিটার? সঠিক উত্তর ২π বর্গের বাহু = ২ বর্গের কর্ণ = √2 × বাহু = √2 × 2 = 2√2 অর্থাৎ, বৃত্তের ব্যাস = 2√2 ব্যাসার্ধ = √2 বৃত্তের ক্ষেত্রফল = π × (√2)2 = 2π
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
Correct Answer:
গ: ১২২৫
Explanation:
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সঠিক উত্তর ১২২৫ যোগফল নির্ণয়েরর সূত্রটি হচ্ছে::((১ম পদ + শেষ পদ) Xপদ সংখ্যা)/২)। = ১ + ৪৯ ×৪৯ /২ = ১২২৫
১৬জন লোক একটি কাজ ২৭দিনে করতে পারে। ৪জন লোক চলে গেলে ঐ কাজটি শেষ করতে শতকরা কতদিন বেশি লাগবে?
Correct Answer:
গ: ৩৩.৩%
Explanation:
১৬জন লোক একটি কাজ ২৭দিনে করতে পারে। ৪জন লোক চলে গেলে ঐ কাজটি শেষ করতে শতকরা কতদিন বেশি লাগবে? সঠিক উত্তর ৩৩.৩% ১৬ জন করতে পারে ২৭ দিনে ১ জন করতে পারে ২৭×১৬ দিনে ১২ জন করতে পারে ২৭×১৬/১২ দিনে = ৩৬ দিনে দিন বেশি লাগবে = ৩৬ - ২৭ = ৯ দিন এখন, প্রথমের, ২৭ দিনে বেশি লাগে ৯ দিন ১ দিনে বেশি লাগবে ৯/২৭ দিন ১০০ দিনে বেশি লাগবে ৯×১০০/২৭ দিন = ৩৩.৩৪%।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম ও প্রস্থ ৩ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩মিটার ও প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭বর্গমিটার বেশি হয়।আয়তক্ষেত্রের প্রস্থ কত?
Correct Answer:
ক: ৯মিটার
Explanation:
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম ও প্রস্থ ৩ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩মিটার ও প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭বর্গমিটার বেশি হয়।আয়তক্ষেত্রের প্রস্থ কত? সঠিক উত্তর ৯মিটার (x - 5)(y + 3) = xy - 9 3x - 5y = 6 x + 3 y + 2 = xy + 67 2x + 3y = 61 6x + 9y = 183 6x - 10y = 12 19y = 171 y = 9
১০টাকায় ১১টি জিনিস কিনে ১১ টাকায় ১০টি জিনিস বিক্রি করলে শতকরা লাভ এর পরিমান কত?
Correct Answer:
গ: ২১%
Explanation:
১০টাকায় ১১টি জিনিস কিনে ১১ টাকায় ১০টি জিনিস বিক্রি করলে শতকরা লাভ এর পরিমান কত? সঠিক উত্তর ২১% প্রতিটির ক্রয়মূল্য = ১০/১১ টাকা প্রতিটির বিক্রয়মূল্য = ১১/১০ টাকা লাভ = {(১১/১০ - ১০/১১) / (১০/১১)} x ১০০% = ২১%
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুন অপেক্ষা ৪০ কম হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১৮
তিনটি প্যাকেজিং মেশিনের এক ব্যাচ ট্যাবলেট প্যাকেজ করতে যথাক্রমে ৪, ৫ ও ৬ ঘন্টা সময় লাগে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারে?
Correct Answer:
ক: ৯/২০ অংশ
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
Correct Answer:
খ: ৪ কিলোমিটার
তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কত্রয়ের সমষ্টি ১২। প্রতিটি অঙ্ক শুধু মাত্র একবার ব্যবহার করে উক্ত তিন অঙ্কবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
Correct Answer:
ঘ: ৯৩০
১:২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত দেওয়া আছে?
Correct Answer:
খ: ৬০সেন্টিমিটার
কালামের মাসিক আয় সালামের মাসিক আয় থেকে ৫০% বেশি এবং মাসিক আয়ের ৫/৬ অংশ। সাজেমের মাসিক আয় ২০০০ টাকা হলে তাদের তিনজনের মোট মাসিক আয় কত?
Correct Answer:
ক: ৮৬০০টাকা
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭ঃ২ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
Correct Answer:
ঘ: ৩১ঃ১৬
Explanation:
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭ঃ২ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত? সঠিক উত্তর ৩১ঃ১৬ ধরি, পিতার বর্তমান বয়স = x বছর, পুত্রের বর্তমান বয়স = y বছর x+y=74প্রশ্নমতে, (x-10)/(y-10) =7/2বা, 2x = 7y-50বা, 2(74-y) = 7y-50বা, 9y = 198বা, y = 22∴ x = 74-22 =5210 বছর পর পিতার বয়স = 52+10 = 62 বছর10 বছর পর পুএের বয়স = 22+10 = 32 বছর
একজন ফ্রিজ বিক্রেতা মূল্য তালিকায় প্রত্যেক ফ্রিজের মূল্য ৩০% বেশি লিখে পরবর্তী লিখিত মূল্য থেকে ১০% ছাড়ে ফ্রিজ বিক্রি করেন। এতে তার শতকরা কত লাভ হয়?
Correct Answer:
ক: ১৭%
তিন অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা কোনটি?
Correct Answer:
ক: ১০১
Explanation:
তিন অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা কোনটি? সঠিক উত্তর ১০১ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন- ৩,৫,৭ ইত্যাদি। তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল ১০১।
একটি সামন্ত্রিক আকৃতির মাঠের এক পাশের দৈর্ঘ্য ২১ মিটার ও তার বিপরীত পাশের সাথে লম্বালম্বি দূরত্ব ৩৬মিটার। মাঠের রক্ষনাবেক্ষ্ণের খরচ মাসে প্রতি বর্গমিটারে ১.২৫টাকা হলে এক মাসে মোট খরচ কত?
Correct Answer:
গ: ৯৪৫টাকা
Explanation:
একটি সামন্ত্রিক আকৃতির মাঠের এক পাশের দৈর্ঘ্য ২১ মিটার ও তার বিপরীত পাশের সাথে লম্বালম্বি দূরত্ব ৩৬মিটার। মাঠের রক্ষনাবেক্ষ্ণের খরচ মাসে প্রতি বর্গমিটারে ১.২৫টাকা হলে এক মাসে মোট খরচ কত? সঠিক উত্তর ৯৪৫টাকা মাঠের ক্ষেএফল=২১*৩৬=৭৫৬বর্গমিটার১ ববর্গমিটারে খরচ হয় ১.২৫টাকা৭৫৬বর্গমিটারে খরচ হহয়=(৭৫৬*১.২৫) = ৯৪৫টাকা
ডাক্তার সুমনকে ১৫ টি ক্যাপসুল দিয়ে বললেন আধা ঘন্টা পরপর সেবন করতে।ক্যাপসুল্গুলো শেষ হতে কতক্ষন সময় লাগবে?
Correct Answer:
গ: ৭ ঘন্টা
Explanation:
ডাক্তার সুমনকে ১৫ টি ক্যাপসুল দিয়ে বললেন আধা ঘন্টা পরপর সেবন করতে।ক্যাপসুল্গুলো শেষ হতে কতক্ষন সময় লাগবে? সঠিক উত্তর ৭ ঘন্টা প্রথম ঘন্টায় খাবে = ৩টি বাকি ক্যাপসুল = ১৫-৩ = ১২টিপরবর্তী প্রতি ঘন্টায় খাবে = ২টি করেবাকি ১২টি খেতে সময় লাগবে = ১২/২ = ৬ ঘন্টা মোট সময় লাগবে = ৬ ঘন্টা + ১ ঘন্টা = ৭ ঘন্টা (উত্তর)
যদি a,b,c এবং d এর গড় একটি বেজোড় পূর্ণসংখ্যা হয়, নিচের কোনটি a+b+c+d এর মান হতে পারে?
Correct Answer:
ঘ: ২০
যদি xw হয়, তবে নিচের কোনটি আবশ্যক সঠিক?
Correct Answer:
খ: x
১৩ সেঃমিঃ ব্যসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ৫ সেঃমিঃ হলে জ্যা-টির দৈর্ঘ্য কত সেঃমিঃ?
Correct Answer:
ঘ: ২৪
Explanation:
১৩ সেঃমিঃ ব্যসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ৫ সেঃমিঃ হলে জ্যা-টির দৈর্ঘ্য কত সেঃমিঃ? সঠিক উত্তর ২৪ ব্যাসার্ধ =১৩ সে.মি, জ্যা এর উপর লম্ব=৫ সে.মি.জ্যায়ের দৈর্ঘ্য=২×{√((১৩)^২-৫^২)}=২৪সে.মি.
একটি শ্রেনীর ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৩ঃ৪। ঐ শ্রেনীতে মোট ৩৫ জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কত বেশি?
Correct Answer:
গ: ৫
Explanation:
একটি শ্রেনীর ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৩ঃ৪। ঐ শ্রেনীতে মোট ৩৫ জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কত বেশি? সঠিক উত্তর ৫ ছাত্রের সংখ্যা=৩৫*৩/৭=১৫ জনছাএীর সংখ্যা=৩৫*৪/৭=২০জনছাএীর সংখ্যা বেশি=২০-১৫=৫ জজন
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার ও ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ____ সেন্টিমিটার হতে পারে না।
Correct Answer:
খ: ১২
Explanation:
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার ও ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ____ সেন্টিমিটার হতে পারে না। সঠিক উত্তর ১২ ত্রিভুজের দুই বাহুর যোগফল অবশ্যই অপর বাহুর চেয়ে বৃহত্তম হবে। সেক্ষেত্রে অপশনগুলোর মধ্যে ১২ সেমি যোগফল এর সমান হয়ে যায় বিধায় তা হতে পারেনা।
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় ১৮ কিলোমিটার ও ৬ কিলোমিটার । নদী পথে ১৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
Correct Answer:
খ: ৯ ঘন্টা
বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট?
Correct Answer:
ক: ২০০০
Explanation:
বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? সঠিক উত্তর ২০০০ বাংলাদেশ নিম্নভূমির দেশ। বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়, উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর - পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। বাংলাদেশের ২০০০ ফুটের গড় পাহাড় আছে।
বুড়িগঙ্গা কোন নদীর শাখানদী?
Correct Answer:
ঘ: ধলেশ্বরী
Explanation:
বুড়িগঙ্গা কোন নদীর শাখানদী? সঠিক উত্তর ধলেশ্বরী ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২৭। নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত একটি জলধারা। এটি যমুনা নদীর একটি শাখা।
'এডেন' কোন দেশের সমুদ্রবন্দর ?
Correct Answer:
খ: ইয়েমেন
Explanation:
'এডেন' কোন দেশের সমুদ্রবন্দর ? সঠিক উত্তর ইয়েমেন ইডেন বাব এল মান্দেব প্রণালির প্রায় ১৭০ কিমি (১১০ মা) পূর্ব দিকে লোহিত সাগরের পূর্ব প্রান্তের অ্যাডেন উপসাগরের তীরে অবস্থিত ইয়েমেনের একটি শহর। ২০১৫ সাল থেকে শহরটি ইয়েমেনের অস্থায়ী রাজধানী। এর জনসংখ্যা প্রায় ৮,০০,০০ জন। অ্যাডেনের প্রাকৃতিক পোতাশ্রয়টি একটি একটি সুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখে অবস্থিত।
যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সঠিক উত্তর ইউরিয়া যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া সার। এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত । জামালপুর শহর হতে দক্ষিণ দিকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশে এর অবস্হান
দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয়?
Correct Answer:
ঘ: ল্যাকটোজ
Explanation:
দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয়? সঠিক উত্তর ল্যাকটোজ দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা। ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ। এর আণবিক সঙ্কেত হল C12H22O11
কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়? সঠিক উত্তর রাশিয়া বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে সফলভাবে উড্ডয়ন করেছে। রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সেইসঙ্গে স্যাটেলাইট শক্তিসম্পন্ন বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ। আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই স্যাটেলাইট।
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৪ হলে সংখ্যা দুইটি কত?
Correct Answer:
গ: ২৪,৮০
Explanation:
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৪ হলে সংখ্যা দুইটি কত? সঠিক উত্তর ২৪,৮০ ধরি, সংখ্যা দুইটি যযথাক্রমে x ও yপ্রশ্নমতে, (x+y)/2 = 52বা, x+y = 104………(1)(x-y)/4 = 14বা, x-y = 56………(2)(1)+(2) =>2x=160 বা, x=80x এর মান (১)নং এ বসিয়ে পাই, y=24সংখ্যা দুইটি ২৪, ৮০
প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: রিও ডি জেনিরো
Explanation:
প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর রিও ডি জেনিরো ব্যাখ্যা : প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত হয় । ২০০২ সালের ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন । ২০১২ সালের ২০ জুন তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও ।
বাংলাদেশের কৃষি ব্যাংক কত সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে?
Correct Answer:
খ: ১৯৭৩
Explanation:
বাংলাদেশের কৃষি ব্যাংক কত সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে? সঠিক উত্তর ১৯৭৩ বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম বিশেষায়িত এই ব্যাংক। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কৃষি ব্যাংক।
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
ক: ৩
Explanation:
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৩ ভূ - প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনভাগে ভাগ করা যায় প্রধানতঃ ১. প্লাইস্টোসিন/টারশিয়ারি যুগের পাহাড়সমূহঃ আমাদের দেশের পাহাড়ী অঞ্চলসমূহ। এই পাহাড়ের দুটি ভাগ রয়েছে। যথাঃ ১. উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলীয় পাহাড়, ২. উত্তর - দক্ষিণাঞ্চলীয় পাহাড়। এগুলোতে সাধারণত চিরহরিৎ বৃক্ষ জন্মে। ২. উচ্চভূমি/বরেন্দ্রভূমিঃ সমভূমি অপেক্ষা উঁচ। তিনটি ভাগে ভাগ করা যায়। যথাঃ ১. বরেন্দ্র ভূমি ২. ভাওয়াল - মধুপুর গড় ৩. কুমিল্লার লালমাই। এদের গড় উচ্চতা ১০ - ৪০ মিটার সমভূমি থেকে। এখানে সাধারণত পত্র ঝরা বৃক্ষ জন্মে। ৩. পলল গঠিত সমভূমিঃ উপর্যুক্ত এলাকা ব্যাতীত বাংলাদেশের সমগ্র অঞ্চল পলল গঠিত সমভূমি। এ এলাকাসমূহ নদী বিধৌত পলি দ্বারা গঠিত বলে এমন নামকরণ করা হয়।
একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পন্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ২টাকা এবং ১০ কেজির উপরে কেজিতে ১টাকা ফি নেয়। ১৭.৫ কেজি পন্য পরিবহনের ফি কত হবে?
Correct Answer:
ঘ: ২৮টাকা
Explanation:
একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পন্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ২টাকা এবং ১০ কেজির উপরে কেজিতে ১টাকা ফি নেয়। ১৭.৫ কেজি পন্য পরিবহনের ফি কত হবে? সঠিক উত্তর ২৮টাকা প্রথম ১০ কেজির জন্য(10*2) = ২০ টাকা,next 7.5 kg er jonno (7.5*1) = 7.5 taka.
'কিম্বালি' কিসের জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: হীরক খনির জন্য
Explanation:
'কিম্বালি' কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হীরক খনির জন্য পৃথিবী নামক ভূখণ্ডে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি হীরার খনি আবিষ্কৃত হয়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার এই 'দ্য কিম্বার্লি মাইন'। যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। দক্ষিণ আফ্রিকায় যতো পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোল বা দ্য কিম্বার্লি মাইনকে কেন্দ্র করে।
বাংলাদেশের গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?
Correct Answer:
ঘ: নিয়াজ মোর্শেদ
Explanation:
বাংলাদেশের গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে? সঠিক উত্তর নিয়াজ মোর্শেদ নিয়াজ মোরশেদ (জন্ম: ১৩ মে ১৯৬৬), যিনি মোর্শেদ নামে পরিচিত, হলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত দাবাড়ু। . দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ১ম গ্র্যান্ড মাস্টার খেতাবধারী হবার বিরল কৃতিত্বের দাবীদার তিনি।
কম্পিউটারের ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলিট করলে কোথায় যায়?
Correct Answer:
খ: রিসাইকেল বিনে
Explanation:
কম্পিউটারের ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলিট করলে কোথায় যায়? সঠিক উত্তর রিসাইকেল বিনে প্রশ্নঃকম্পিউটারের ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলেট করলে সেটা কোথায় যায়? বর্ননাঃ ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলেট করলে সেটা রিসাইকেল বিন নামক ফোল্ডারে যায়। রিসাইকেল বিন ফোল্ডারে মাউস রেখে ডাবল ক্লিক করলে দেখা যায় সেখানে কি কি ফাইল আছে। তা থেকে ডিলেট করা ফাইল পুনরুদ্ধার করা যায়।