44th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 188)
‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
Explanation:
‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর অব্যয়ীভাব রীতিকে অতিক্রন না করে = যথারীতি । অব্যয়ীভাব সমাস।
‘মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে-
Correct Answer:
গ: মৃন্ময়
Explanation:
‘মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে- সঠিক উত্তর মৃন্ময় মৃত্তিকা দিয়ে তৈরি - মৃন্ময় । ধাতুনির্মিত, ধাতুময়, ধাতুসংক্রান্ত - মেটেল । চৈতন্যময়, জ্ঞানময় - চিন্ময় । আত্মবাদী , আত্মপ্রকাশক - মন্ময় ।
‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী?
Correct Answer:
ঘ: শিব
Explanation:
‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী? সঠিক উত্তর শিব চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি-মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের দুইটি উপাখ্যান আছে। প্রধান চরিত্রগুলো কালকেতু, ফুল্লরা,ধনপতি,ভাডুদত্ত,মুরারি শীল। চণ্ডীমঙ্গল-চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী। এ কাহিনীতে চণ্ডী শিবের স্ত্রী।
‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
Correct Answer:
খ: গোয়ালঘর থেকে
Explanation:
‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? সঠিক উত্তর গোয়ালঘর থেকে এখানে রাধা - কৃষ্ণের প্রণয়কাহিনি রয়েছে। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করেন। এটি পাওয়া যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার ওপর থেকে।
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
Correct Answer:
গ: মৈথিলি
Explanation:
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? সঠিক উত্তর মৈথিলি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি।
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। এই মনোবাঞ্জাটি কার?
Correct Answer:
গ: ইশ্বরী পাটনীর
Explanation:
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। এই মনোবাঞ্জাটি কার? সঠিক উত্তর ইশ্বরী পাটনীর মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?
Correct Answer:
খ: এস ওয়াজেদ আলি
Explanation:
নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? সঠিক উত্তর এস ওয়াজেদ আলি মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রভাগে ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, আবদুল কাদির , কাজী মোতাহার হোসেন প্রমুখ। অন্যদিকে এস ওয়াজেদ আলী ছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি।
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - 'প্রলয়োল্লাস (কবিতা)', 'বিদ্রোহী', 'রক্তাম্বর - ধারিণী মা', 'আগমণী', 'ধূমকেতু', কামাল পাশা', 'আনোয়ার 'রণভেরী', 'শাত - ইল - আরব', খেয়াপারের তরণী', কোরবানী' ও মোহররম'। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ - কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে।
‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
Correct Answer:
গ: আহমদ শরীফ
Explanation:
‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন? সঠিক উত্তর আহমদ শরীফ 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন - আহমদ শরীফ। আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫ - ৪৯) পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অণুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ রচনা: বাংলার বিপ্লবী পটভূমি এ শতকে আমাদের জীবনধারার রূপ রেখা নির্বাচিত প্রবন্ধ প্রত্যয় ও প্রত্যাশা বাঙালি ও বাংলা সাহিত্য (দুই খণ্ড)
‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
গ: মৃণালিনী
Explanation:
‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর মৃণালিনী এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।কৃষ্ণকান্তের উইল - রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালদুর্গেশননন্দিনী - কুমার জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, ওসমানবিষবৃক্ষ - নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা
‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
Correct Answer:
গ: রবিবার
Explanation:
‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? সঠিক উত্তর রবিবার ছোট গল্প রবিবারের মূল চরিত্র অভীক ও বিভা । এর মূল উপজীব্য ধর্মদর্শন।নষ্টনীড় - চারু, অমল ও ভূপতিনামঞ্জুর - অমিয়া, অনিলল্যাবরেটরি - নন্দকিশোর, সোহিনী
‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।’ কার রচিত পঙক্তি?
Correct Answer:
গ: কামিনী রায়
Explanation:
‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।’ কার রচিত পঙক্তি? সঠিক উত্তর কামিনী রায় কামিনী রায় (জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪ - মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - আলো ও ছায়া (১৮৮৯), নির্মাল্য (১৮৯১), পৌরাণিকী (১৮৯৭), মাল্য ও নির্মাল্য (১৯১৩), অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ, ১৯১৪), অম্বা (নাট্যকাব্য, ১৯১৫), দীপ ও ধূপ (১৯২৯), জীবন পথে (১৯৩০), অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মহাশ্বেতা' ও 'পুণ্ডরীক' তার দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এ ছাড়া ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামে কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন।‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’ এমন সুন্দর কবিতার চরণ আজ সবার মুখেই বাণী চিরন্তনী’র মতো।
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
Correct Answer:
খ: বহিপীর
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? সঠিক উত্তর বহিপীর কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ, উজানে মৃত্যু।কবর - মুনীর চৌধুরী; পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক; ওরা কদম আলী - মামুনুর রশীদ
‘খোকা’ ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
ঘ: জীবন আমার বোন
Explanation:
‘খোকা’ ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর জীবন আমার বোন 'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্নেষণও রয়েছে।কালো বরফ - প্রধান চরিত্র আবদুল খালেক; খেলাঘর - রেহানা, মুকুল, ইয়াকুব; অনুর পাঠশালা - প্রধান চরিত্র অনু
মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি- সঠিক উত্তর উপন্যাস বিষাদ - সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।এ উপন্যাসে মাবিয়ার পুত্র দামেস্ক অধিপতি এজিদ, মহানবী (সঃ) এর দৌহিত্র ইমাম হাসানকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে হত্যা করার কাহিনী বর্ণিত আছে। তার আরো কিছু উপন্যাস “রত্নাবতী”, “ গাজী মিয়ার বস্তানী” ইত্যাদি।
‘চাঁদের অমাবস্য’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম-
Correct Answer:
ঘ: আরেফ আলী
Explanation:
‘চাঁদের অমাবস্য’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম- সঠিক উত্তর আরেফ আলী অপেক্ষাকৃত পরিষ্কার টেবিলের পেছনে বসে যুবক শিক্ষক আরেফ আলী।
‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙক্তিটির রচয়িতা -
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙক্তিটির রচয়িতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।” - - পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
‘আনোয়ারা ‘ উপন্যাসের রচয়িতার নাম-
Correct Answer:
গ: নজিবর রহমান
Explanation:
‘আনোয়ারা ‘ উপন্যাসের রচয়িতার নাম- সঠিক উত্তর নজিবর রহমান আনোয়ারা বাঙ্গালী ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস। এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। বাঙালি মুসলমান সমাজে মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু”র পর এটিই সর্বাধিক পঠিত ও জনপ্রিয় উপন্যাস।
সাবানে আয়নিক গ্রুপ হলো-
Correct Answer:
ঘ: Coo-Na+
Explanation:
সাবানে আয়নিক গ্রুপ হলো- সঠিক উত্তর Coo-Na+ সাবান ( R-COONa) ও ডিটারজেন্ট একটি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। পাণিতে দ্রুবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান ( R-COO-) বা ডিটারজেন্ট আয়ন একং ধনাত্মক সোডিয়াম আয়ন ( Na+) ভাগ হয়ে যায়। সাবান ও ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ থাকে। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। সাবান ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে।
মকরক্রান্তি রেখা কোনটি?
Correct Answer:
ক: ২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ
Explanation:
মকরক্রান্তি রেখা কোনটি? সঠিক উত্তর ২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
Correct Answer:
ঘ: 0°কেলভিন
Explanation:
পরম শূন্য তাপমাত্রা কোনটি? সঠিক উত্তর 0°কেলভিন এই তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়। এর মান শূন্য কেলভিন, - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা - ৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট। তাত্ত্বিকভাবে, পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়।
সুপরিবাহী পদার্থে Valence Band এবং conduction band-
Correct Answer:
খ: ওভারল্যাপ থাকে
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়?
Correct Answer:
ক: নাইট্রোজেন
Explanation:
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? সঠিক উত্তর নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন । বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়া পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট ( NO3) হিসাবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন। কারণ আকাশে বিদ্যুৎক্ষরণের সশয় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত নাইট্রোজেনের অক্সাইডসমূহের উৎপন্ন করে। N2+O2 = 2NO, 2NO+O2 = 2NO2 নাইট্রোজেনের অক্সাইডসমূহ পানির সাথে মিশে নাইট্রিক এসিড উৎপন্ন করে। 4NO2 + 2H2O +O2 = 4HNO3 এই নাইট্রিক এসিড বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় এবং জামির ক্ষারীয় উপাদানের সাথে বিক্রিয়া করে নাইট্রেট (NO3) লবণ উৎপন্ন করে। 2HNO3+ CaCO3 = Ca ( NO3)2 +H2O +CO2 উদ্ভিদ এ নাইট্রেপ গ্রহন করে।
ফলিক এসিডের অন্য নাম কোনটি?
Correct Answer:
ঘ: ভিটামিন বি৯
Explanation:
ফলিক এসিডের অন্য নাম কোনটি? সঠিক উত্তর ভিটামিন বি৯ ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন বা ভিটামিন বিসি অথবা ফোলেট নামে মানবদেহে প্রাকৃতিকভাবে সৃষ্ট এর রূপভেদ (যা টেরইল - এল - গ্লুটামিক অ্যাসিড, টেরইল এল - গ্লুটামেট এবং টেরইলমনোগ্লুটামিক অ্যাসিড নামেও পরিচিত) হলো পানিতে দ্রবণীয় ভিটামিন বি নাইন এর রূপ। আর ভিটামিন বি-৩ নিয়াসিন নামে পরিচিত ।
যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো-
Correct Answer:
গ: হাম
Explanation:
যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো- সঠিক উত্তর হাম নিম্ন আয়ের দেশগুলিতে শৈশব অন্ধত্বের সবচেয়ে সাধারণ হাইপোভিটামিনোসিস এ আক্রান্ত হওয়ার কারণে হয়।
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়-
Correct Answer:
খ: বছরে দুইবার
Explanation:
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়- সঠিক উত্তর বছরে দুইবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল খাওয়ানো হয়।
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-
Correct Answer:
খ: ফ্ল্যাজেলা
Explanation:
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো- সঠিক উত্তর ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলা হল সংকোচনশীল সূত্রাকার প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক, ইউগ্লিনার গমন অঙ্গ।
ফটোগ্র্যাফিক প্লেটে আবরণ থাকে-
Correct Answer:
ক: সিলভার ব্রোমাইডের
Explanation:
ফটোগ্র্যাফিক প্লেটে আবরণ থাকে- সঠিক উত্তর সিলভার ব্রোমাইডের ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে - - - সিলভার ব্রোমাইডের। ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে। এটি −১ (Br−) আধান সহ আয়নিত একটি ব্রোমাইড পরমাণু।
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান-
Correct Answer:
ক: প্রোটিন
Explanation:
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান- সঠিক উত্তর প্রোটিন এনজাইম ইন্টবডি হরমোন হচ্ছে প্রোটিনের যৌগ ।
‘কেপলা- ৪৫২ বি’ কী?
Correct Answer:
খ: পৃথিবীর মতো একটি গ্রহ
Explanation:
‘কেপলা- ৪৫২ বি’ কী? সঠিক উত্তর পৃথিবীর মতো একটি গ্রহ কেপলার টু জিরো ই, কেপলার টু জিরো এফ, কেপলার টুয়েন্টি ই এই তিনটি পৃথিবী সদৃশ গ্রহ ২০১১ সালে আবিষ্কার করা হয়েছে। তবে এই গ্রহগুলো নিজেদের কক্ষপথের তারার এত কাছে অবস্থান করছে যে, এগুলোতে প্রাণের অস্তিত্ব পাওয়া আর পানি পাওয়া কঠিন। এ গ্রহগুলোর তাপমাত্রা অনেক বেশি।
ABC ত্রিভুজের B কোণের পরিমাণ ৪৮ ডিগ্রি এবং AB = AC । যদি E এবং F AB এবং AC - কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE =?
Correct Answer:
ক: ১৩২°
Explanation:
ABC ত্রিভুজের B কোণের পরিমাণ ৪৮ ডিগ্রি এবং AB = AC । যদি E এবং F AB এবং AC - কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE =? সঠিক উত্তর ১৩২° ∠A + 48° + 48° = 180⇒∠A + 96° = 180°⇒∠A = 180° - 96°⇒∠A = 84°∴ = 84° + 48° = 132°
যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে
Correct Answer:
খ: 2, 9
Explanation:
যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে সঠিক উত্তর 2, 9 সামান্তর ধারা, n তম পদ = ১ম পদ,a + (n - 1)da = - 5a + d = p - 5 + d = p ৪থ পদ,a + 3d = 16 - 5 + 3d = 16⇒3d = 16 + 5⇒3d = 21⇒d = 213∴ d = 7 p = 2 অনুরূপ ভাবে, q = 7 + 2
i-49 এর মান কত?
Correct Answer:
ঘ: -i
Explanation:
i-49 এর মান কত? সঠিক উত্তর -i আমরা জানি, i = -1i2 = -1i3 = -ii4 = 1 সুতরাং, i-49=1i49=1i48.i=1(i4)12i=1112.i= 11.i=-i2i=-i
১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
Correct Answer:
গ: ৩৬
Explanation:
১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি? সঠিক উত্তর ৩৬ এখানে, প্রথম পদ = a = 18 সাধারন অনুপাত = r আমরা জানি, a + ar + ar² + ar³ + ....... ar² = 72 = 18r² = 72 = r² = 72/18 = r² = 4 = r = 2 সুতরাং, ar = 18 × 2 = 36
1-1+1-1+1-1+......+n সংখ্যক পদের যোগফল হবে-
Correct Answer:
গ: 12[1-(-1)n
Explanation:
1-1+1-1+1-1+......+n সংখ্যক পদের যোগফল হবে- সঠিক উত্তর 12[1-(-1)n a = 1r = - 11 = - 1Sn = a(1 - rn)1 - r = 1{1 - ( - 1)n}1 - ( - 1) = 1 - ( - 1)n2 = 12{1 - ( - 1)n}
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮ ডিগ্রি । এর বাহুসংখ্যা কতগুলো হবে?
Correct Answer:
ক: ৩০
Explanation:
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮ ডিগ্রি । এর বাহুসংখ্যা কতগুলো হবে? সঠিক উত্তর ৩০ সুষম কোণ সংখ্যা = 180 ° - 168 ° = 12 আমরা জানি; বাহুর সংখ্যা = 360 ডিগ্রি / বহি:স্থ = 360 /12 = 30
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি এবং উচ্চতা x সে.মি হলে, x এর মান কোনটি?
Correct Answer:
খ: ৩
Explanation:
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি এবং উচ্চতা x সে.মি হলে, x এর মান কোনটি? সঠিক উত্তর ৩ এখানে, AD, BC এর লম্ব সমদ্বিখন্ডক। 22 - 12 = 4 - 1 = 3
বাস্তব সংখ্যায় | 3x +2| <7 অসমতাটির সমাধান;
Correct Answer:
গ: -3< x < 53
Explanation:
বাস্তব সংখ্যায় | 3x +2| <7 অসমতাটির সমাধান; সঠিক উত্তর -3&lt;&#xA0;x&#xA0;&lt;&#xA0;53 - 7 - 2
6a2bc এবং 4a3b2c2 এর সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
6a2bc এবং 4a3b2c2 এর সংখ্যা সহগের গ.সা.গু নিচের কোনটি? সঠিক উত্তর কোনোটিই নয় 6 এবং 4 এবং গ.সা.গু 2 × 3 × 2 = 2
2log105 + log1036 - log109=?
Correct Answer:
A: 2
Explanation:
2log105 + log1036 - log109=? Correct Answer 2 2log105 + log1036 - log109=log1052+log1036-log109=log10(25×369)=log10100=log10102=2log1010=2
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Correct Answer:
ঘ: ক্ষতি ৫০%
Explanation:
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? সঠিক উত্তর ক্ষতি ৫০% ধরি, ক্ষতি = 2x - x = x ক্ষতি (%) = (ক্ষতি/ ক্রয়মূল্য ) × 100% = (x /2x )× 100% = 50%
P এবং Q দুই ভাই । R এবং S দুই বোন। P এর ছেলে হলো S - এর ভাই। তাহলে Q হলো R - এর
Correct Answer:
ঘ: চাচা
Explanation:
P এবং Q দুই ভাই । R এবং S দুই বোন। P এর ছেলে হলো S - এর ভাই। তাহলে Q হলো R - এর সঠিক উত্তর চাচা যেহেতু P এর ছেলে S এর ভাই তাই R এবং S হচ্ছে P এর দুই মেয়ে, তাই P এর ভাই R এর চাচা।
একটি দেয়াল ঘড়িতে যখন ৩ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিক থাকে তাবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
Correct Answer:
ক: উত্তর
স্টেপলারের সাথে যেমন সেটপল, সুচের সাথে তেমন-
Correct Answer:
গ: সুতা
Explanation:
স্টেপলারের সাথে যেমন সেটপল, সুচের সাথে তেমন- সঠিক উত্তর সুতা স্টেলার এরকাঁচামাল যেমন স্টেপল বা পিন। সূচের কাাচামাল তেমনি সুতা।
165135 যদি Peace হয়, তবে 1215225 হবে-
Correct Answer:
B: Love
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
Correct Answer:
ক: শনিবার
Explanation:
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল? সঠিক উত্তর শনিবার ১২ জানুয়ারি শুক্রবার হলে, ১৯ এবং ২৬ জানুয়ারি শুক্রবার। ৩১ জানুয়ারি বুধবার । ১ , ৮, ১৫ , ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার , ১, ৮, ১৫ মার্চ বৃহস্পতিবার তাহলে ১৭ মার্চ শনিবার।Math tricks: ১২ জানুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী ৩১ দিন// (২০১৮ সাল লিপ ইয়ার নয়-ফেব্রুয়ারী মাস ২৮ দিনে) তাই ১২ ফেব্রুয়ারী থেকে ১২ মার্চ ২৮ দিন, //আর ১২ মার্চ থেকে ১৭ মার্চ ৫দিন // মোট - ৩১+২৮+৫=৬৪ দিন// ৭দিন পরপর একই বার ফিরে আসে, ৬৪কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ আসে, তাই শুক্রবারের সাথে ১ দিন যোগ করে শনিবার
৫, ৭, ১০, ১৪ .......২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১৯
Explanation:
৫, ৭, ১০, ১৪ .......২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত? সঠিক উত্তর ১৯ ৫ থেকে ৭, ২, পার্থক্য ৭ থেকে ১০, ৩ পার্থক্য ১০ থেকে ১৪, ৪ পার্থক্য তাহলে এরপর ৫ পার্থক্য হবে অর্থাৎ ১৪ + ৫ = ১৯
কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
Correct Answer:
গ: why
Explanation:
কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়? সঠিক উত্তর why why বলতে কেন বুঝায়, কোন কিছুর কারণ জানতে আমরা why বলি।
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?
Correct Answer:
খ: নিদর্শন, নিম্নােক্ত ,নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
Explanation:
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে? সঠিক উত্তর নিদর্শন, নিম্নােক্ত ,নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ দ-ম-র-র-ষ-স
যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে-
Correct Answer:
গ: ৬২১৭
Explanation:
যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে- সঠিক উত্তর ৬২১৭ M = 6, A = 2, L = 1, E = 7