Assistant Cipher Officer, Ministry of External Affairs MCQs
Showing 50 questions (Total: 67)
”ব্রজবুলি” একটি-
Correct Answer:
ঘ: ভাষা
Explanation:
”ব্রজবুলি” একটি- সঠিক উত্তর ভাষা ”ব্রজবুলি” একটি - ভাষা । বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলি । বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদই রচিত হয়েছে এ ভাষায় । ব্রজবলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই । মিথিলার কবি বিদ্যাপতি ভাষার স্রষ্টা ।
কোন গ্রন্থটি আলাওল রচিত?
Correct Answer:
ক: তোহফা
Explanation:
কোন গ্রন্থটি আলাওল রচিত? সঠিক উত্তর তোহফা তোহফা গ্রন্থটি আলাওল রচিত । মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য 'তোহফা' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ - পদ্মাবতী, সয়ফুলমুকুল - বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দারনামা, রাগতালনামা । অন্যদিকে 'ইউসুফ - জুলেখা' ও 'মধুমালতি' কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীর । 'নূরনামা' নামে একাধারে কাব্য রচনা করেন আব্দুল হাকিম, আব্দুল করিম ও মীর মুহম্মদ শফী ।
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Explanation:
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বত্রিশ সিংহাসন - এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার । ফোর্ট ইউলিয়াম কলেজর অন্যতম পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি । রামরাম বসু রচিত গ্রন্থ - রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা । রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ - মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থ - বেতালপঞ্চ - বিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, আখ্যানমঞ্জরী ।
বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়?
Correct Answer:
গ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । বাংলা কাব্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । ব্যক্তির অন্তলীনতি, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল । বাংলা গীতিকবিতায় তার অবদানস্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন । অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি - বিশ্বকবি এবং ছদ্মনাম - ভানুসিংহ । কায়কোবাদের প্রকৃত নাম কাজল আল কোরায়েশী । তার ছন্দনাম - কায়কোবাদ । মোহিতলাল মজুমদারের ছদ্মনা - কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস ।
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ঘ: গীতাঞ্জলি
Explanation:
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০) । কবি 'গীতাঞ্জলি' কাব্য অনুবাদ করেন 'Song Offerings' (১৯১২) নামে । এ কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B Years । মূলত 'Song Offerings' গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন । তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ : সোনারতরী, বলাকা, গীতালি, বনফুল, পুনশ্চ, সেঁজুতি, চিত্রা, ক্ষণিকা, শেষ লেখা, জন্মদিনে ।
”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: অক্ষয়কুমার দত্ত
Explanation:
”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত ”তত্ত্ববোধিনী”পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্ত ছিলেন । 'তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত । এ পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য ছিল বিজ্ঞান ও নীতি বিষয়ক আলোচনা । অন্যদিকে রাজা রামমোহন রায় ও প্রমথ চৌধুরী সম্পাদিত উল্লেখযোগ্য পত্রিকা ব্রাক্ষণ সেবধি (১৮২১) ও সবুজপত্র (১৯১৪) ।
কোনটি নাসিক্য ধ্বনি?
Correct Answer:
খ: ম
Explanation:
কোনটি নাসিক্য ধ্বনি? সঠিক উত্তর ম ম নাসিক্য ধ্বনি । যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস নিঃসৃত বায়ু মুখবিবর ছাড়া ও নাসারন্ধ্র দিয়ে বের হয় সেসব ধনিকে নাসিক্য ধ্বনি বলে । যেমন : ঙ, ঞ, ণ, ন, ম ।
”দোসরা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: হিন্দি
Explanation:
”দোসরা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হিন্দি ”দোসরা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি হিন্দি ভাষা থেকে এসেছে । 'দোসরা' হিন্দি ভাষার শব্দ । হিন্দি ভাষার আরো কয়েকটি শব্দ : পানি, বাচ্চা, চানাচুর, দাদা, নানা, কাহিনি, খানাপিনা ।
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
Correct Answer:
ঘ: ২১
Explanation:
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? সঠিক উত্তর ২১ কবি সুকান্ত ভট্টাচার্য ২১ বছর বয়সে মারা যান । কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায় । মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ শোলে যক্ষা রোগে তিনি মৃত্যুবরণ করেন । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ।
শদ্ধ বানান কোনটি?
Correct Answer:
ক: মূর্ধন্য
Explanation:
শদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর মূর্ধন্য সঠিক বানান - মূর্ধন্য। মূর্ধন্য শব্দের অর্থ - মূর্ধা বা মস্তক থেকে উচ্চারিত অর্থাৎ জিহ্বাগ্র তালুতে স্পৃষ্ট করে উচ্চারিত।
”নিদাখ” শব্দে ”নি” উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: আতিশয্য
Explanation:
”নিদাখ” শব্দে ”নি” উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আতিশয্য ”নিদাখ” শব্দে ”নি” উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে । বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার । যথা : বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ । বাংলা উপসর্গ ২১টি ও সংস্কৃত উপসর্গ ২০টি । তবে - আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম উপসর্গেই রয়েছে । 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে ।
”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
Correct Answer:
ক: মনস + ঈষা
Explanation:
”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- সঠিক উত্তর মনস + ঈষা ”মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - মনস + ঈষা । 'মনীসা' বানানে 'স' এর স্থলে 'ষ' হবে এবং উত্তর হবে মনস্ + ঈষা । 'মনীষা' নিপাতনে সিদ্ধ সন্ধি । এর সঠিক সন্ধি বিচ্ছেদ মনস্ + ঈষা । নিপাতনে সিদ্ধ আরো কয়েকটি সন্ধি হলো - গো + পথ = গোষ্পদ, বন্ + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ ।
”সর্বভুক” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: আগুন
Explanation:
”সর্বভুক” শব্দের অর্থ কি? সঠিক উত্তর আগুন ”সর্বভুক” শব্দের অর্থ আগুন । 'সর্বভুক' শব্দের অর্থ বা সমার্থক শব্দ - আগুন । সর্বভুক শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ : অনল, বহ্নি, পাঠক, হুতাশন, দহন, সর্বশুচি । অন্যদিকে, 'বাতাস' শব্দের সমার্থক শব্দ : বায়ু, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুৎ । 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ : সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাপার, পাথর । 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ : ধরণী, মেদেনী, ক্ষিতি, অবনী, মর্ত, বসুন্ধরা, ভূলোক, ভুবন ।
”সচিব” কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: পারিভাষিক
Explanation:
”সচিব” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর পারিভাষিক পারিভাষিক শব্দ : বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: secretary - সচিব।
The synonym of "Inception" is --
Correct Answer:
D: Outset
Explanation:
The synonym of "Inception" is -- Correct Answer Outset The synonym of "Inception" is - - বাক্যে Outset বসবে । Inception - আরম্ভ, elucidation - ব্যাখ্যা, complication - জটিলতা, commotion - উত্তেজনা, outset - আরম্ভ । Outset হলো Inception - এর সঠিক synonym ।
Choose the correct word to complete the sentence : He sacrificed his life for the country. he is a/an
Correct Answer:
C: martyr
Explanation:
Choose the correct word to complete the sentence : He sacrificed his life for the country. he is a/an Correct Answer martyr The correct word to complete the sentence : He sacrificed his life for the country. he is a/an - - বাক্যে martyr বসবে । (গ) option টি সঠিক উত্তর । কিন্তু এই বানান ভুল । সঠিক বানান হলো Martyr - শহিদ ।
”গিন্নী” কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
”গিন্নী” কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম ”গিন্নী” অর্ধ - তৎসম শ্রেণির শব্দ । উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে পাঁচভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি । যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেসব শব্দকে অর্ধ - তৎসম শব্দ বলে । যেমন - গিন্নী, ছেরাদ্দ, গেরাম, মন্তর, কর্মআর, কুচ্ছিত, বোষ্টম, জ্যোছনা প্রভৃতি ।
The synonym of "mandatory"
Correct Answer:
A: Obligatory
Explanation:
The synonym of "mandatory" Correct Answer Obligatory The synonym of "mandatory" বাক্যে Obligatory বসবে । Mandatory (বাধ্যতামূলক) - এর synonym হলো Obligatory ।
What is the meaning of the word "perturb"?
Correct Answer:
C: agitate
Explanation:
What is the meaning of the word "perturb"? Correct Answer agitate The meaning of the word "perturb" বাক্যে agitate বসবে । Perturb - উত্তেজিত করা, pretend - ভান করা, tutor - গৃহশিক্ষক, agitate - উত্তেজিত করা, repeat - পুনরাবৃত্তি করা । সুতরাং সঠিক উত্তর (গ) ।
"Get over" means--
Correct Answer:
B: overcome
Explanation:
"Get over" means-- Correct Answer overcome "Get over" means - - বাক্যে overcome বসবে । Get over একটি group verb - এর অর্থ কাটিয়ে ওঠা । Overcome অর্থও কাটিয়ে ওঠা । সুতরাং (খ) সঠিক উত্তর ।
Choose the correct one:
Correct Answer:
B: He is not only intelligent but also creative.
Explanation:
Choose the correct one: Correct Answer He is not only intelligent but also creative. The correct one: বাক্যে He is not only intelligent but also creative বসবে । Parallel structure অনুযায়ী not only + adjective + but also + adjective হয় । সুতরাং উত্তর (খ) হবে ।
Find out the noun from the following ---
Correct Answer:
D: Wonder
Explanation:
Find out the noun from the following --- Correct Answer Wonder The noun from the following - - - বাক্যে Wonder বসবে । Wonderful - (বিস্ময়কর) শব্দটি adjective । Wonderfully - (চমৎকার) শব্দটি adverb । Wondering - (ভাবছি) শব্দটি verb । Wonder - (বিস্ময়) শব্দটি noun ।
What kind of noun is "man"?
Correct Answer:
B: Common
Explanation:
What kind of noun is "man"? Correct Answer Common The noun is "man" বাক্যে হবে Common noun . Man শব্দটি common noun । আরো কিছু common noun হলো : king, girl, boy, city ।
The meaning of "yield" is
Correct Answer:
A: Produce
Explanation:
The meaning of "yield" is Correct Answer Produce The meaning of "yield" is বাক্যে Produce বসবে । Yield দ্বারা উৎপাদন করা । Produce অর্থাৎ উৎপাদন করা । Youth - শব্দটির অর্থ যৌবন, controlled - শব্দটির অর্থ নিয়ন্ত্রণ, আর refuse - শব্দটির অর্থ প্রত্যাখ্যান । সুতরাং সঠিক উত্তর (ক) হবে ।
"paediatric" is related to the treatment of ---.
Correct Answer:
B: children
Explanation:
"paediatric" is related to the treatment of ---. Correct Answer children "paediatric" is related to the treatment of - - - বাক্যের শূন্যস্থানে children বসবে । চিকিৎসাশাস্ত্রে paediatric শিশুদের ওষুধ ও রোগ নিয়ে আলোচনা করে ।
The word "discrimination" is closest to --
Correct Answer:
C: distinctions
Explanation:
The word "discrimination" is closest to -- Correct Answer distinctions The word "discrimination" is closest to - - বাক্যের শূন্যস্থানে distinctions বসবে । প্রদত্ত অপশনে disinctions বানান ভুল । তবে সঠিক বানান distinctions (পার্থক্যকরুন) হলে সঠিক উত্তর হতো (গ) ।
What is the antonym of the word "Pale"?
Correct Answer:
B: Joyful
Explanation:
What is the antonym of the word "Pale"? Correct Answer Joyful The antonym of the word "Pale" বাক্যে Joyful বসবে । Pale (মলিন) - এর antonym হলো joyful (আনন্দিত) ।
We sat --- the teacher.
Correct Answer:
B: beside
Explanation:
We sat --- the teacher. Correct Answer beside We sat - - - the teacher. বাকের শূন্যস্থানে beside বসবে । কারো/কোন কিছুর পাশে বসা অর্থ sit - এর সাথে preposition beside ব্যবহার করা হয় । Sit for - কোন কিছুর জন্য বসা । সুতরাং সঠিক উত্তর (খ) ।
The meaning of the word "coherent" is--
Correct Answer:
D: consistent
Explanation:
The meaning of the word "coherent" is-- Correct Answer consistent The meaning of the word "coherent" is - - বাক্যে consistent বসবে । Coherent অর্থ সঙ্গতিপূর্ণ অর্থাৎ consistent । আর dislike - অর্থ অপছন্দ , clumsy - অর্থ কাদা কার, common - অর্থ সাধারণ । তাই সঠিক উত্তর (ঘ) ।
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে-
Correct Answer:
খ: শ্বেতকণিকা
Explanation:
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে- সঠিক উত্তর শ্বেতকণিকা দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে - শ্বেতকণিকা । দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে শ্বেতকণিকা । হিমোগ্লোবিনবিহীন এই শ্বেত রক্তকণিকাকে ইংরেজিতে White Blood Cell বা WBC বলে । এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে । অন্যদিকে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ।
স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন?
Correct Answer:
ঘ: ভিটামিন - C
Explanation:
স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন? সঠিক উত্তর ভিটামিন - C স্কার্ভি রোগের প্রতিষেধক ভিটামিন - C ভিটামিন । স্কার্ভি রোগের প্রতিষেধক হলো ভিটামিন - C । অর্থাৎ ভিটামিন - C এর অভাবে স্কার্ভি রোগ হয় । ভিটামিন C এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক এসিড । টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারী, গরুর দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন - C বিদ্যমান থাকে ।
She was absent --- her cold.
Correct Answer:
A: because of
Explanation:
She was absent --- her cold. Correct Answer because of She was absent - - - her cold. বাক্যের শূন্যস্থানে because of বসবে । White elephant - ব্যয় সাপেক্ষ, অর্থাৎ a very costly and troublesome possession ।
Which one is adjective?
Correct Answer:
C: Eligible
Explanation:
Which one is adjective? Correct Answer Eligible The adjective is বাক্যে Eligible বসবে । Search - (অনুসন্ধান) শব্দটি noun । Production - (উৎপাদন) শব্দটি noun । Enhance - (বাড়ান) শব্দটি verb । Eligible - (উপযুক্ত) শব্দটি adjective ।
Every one --- Ruma wants milk in the tea.
Correct Answer:
A: except
Explanation:
Every one --- Ruma wants milk in the tea. Correct Answer except Every one - - - Ruma wants milk in the tea. বাক্যের শূন্যস্থানে except বসবে । 'রুমা ব্যতীত প্রত্যেকে চায়ে দুধ খায় । ' ব্যতীত অর্থে ইংরেজি বাক্যের শূন্যস্থানে except শব্দটি ব্যবহৃত হবে । এখানে except শব্দটি preposition হিসেবে ব্যবহার হবে । তাই উত্তর (ক) - ই সঠিক ।
ইন্টারপ্রেটার হলো-
Correct Answer:
ঘ: অনুবাদক প্রোগ্রাম
Explanation:
ইন্টারপ্রেটার হলো- সঠিক উত্তর অনুবাদক প্রোগ্রাম ইন্টারপ্রেটার হলো - অনুবাদক প্রোগ্রাম । ইন্টারপ্রেটার মূলত একটি অনুবাদক প্রোগ্রাম । এর কাজ হলো হাই লেভেল ভাষায় লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা । এটা অনুবাদের কাজ করে এক লাইন, এক লাইন করে । ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে দ্রুত কাজ করে ।
প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি?
Correct Answer:
ক: UNIVAC-1
Explanation:
প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি? সঠিক উত্তর UNIVAC-1 প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার UNIVAC - 1 । প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হলো UNIVAC - 1 প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৫১ - ১৯৫৯) - এর বৈশিষ্ট্যগুলো হলো ভ্যাকুয়াম টিউববিশিষ্ট ইলেক্ট্রনিক বর্তনীর বহুল ব্যবহার, ইনপুট বা আউটপুট ব্যবস্থার জন্য পঞ্চকার্ডের ব্যবহার, বিশাল আকৃতির ও সহজে বহন অযোগ্য ইত্যাদি ।
Now a days many villages are lit --- electricity. Which is the correct proposition in the above blank?
Correct Answer:
B: by
Explanation:
Now a days many villages are lit --- electricity. Which is the correct proposition in the above blank? Correct Answer by Now a days many villages are lit - - - electricity. বাক্যের শূন্যস্থানে by বসবে । যদি কোনো কিছু দ্বার আলোকিত করা বোঝায় । তাহলে Light by হয় । সুতরাং সঠিক উত্তর (খ) ।
Fortune --- the brave.
Correct Answer:
D: favours
Explanation:
Fortune --- the brave. Correct Answer favours Fortune - - - the brave বাক্যের শূন্যস্থানে favours বসবে । Fortune favours the brave হলো একটি ইংরেজি প্রবাদ, যার বাংলা অর্থ 'সাহসীদের প্রতি ভাগ্য সুপ্রসন্ন' ।
What is the meaning of the word "Flimsy"?
Correct Answer:
A: filmy
Explanation:
What is the meaning of the word "Flimsy"? Correct Answer filmy The meaning of the word "Flimsy" বাক্যে filmy বসবে । Filmy - পাতলা, filmy পাতলা । Trifling - শব্দটির অর্থ খুঁটিনাটি, Sound - শব্দটির অর্থ শব্দ, Failure - শব্দটির অর্থ ব্যর্থতা । সুতরাং সঠিক উত্তর (ক) ।
লালন ফকিরের জন্মস্থান কোথায়?
Correct Answer:
খ: ঝিনাইদহ
Explanation:
লালন ফকিরের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর ঝিনাইদহ লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ । লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন বাউল সাধনার প্রধাম গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্মা লালন নামেও পরিচিত । তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে, তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয় ।
”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: মোনায়েম সরকার
Explanation:
”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর মোনায়েম সরকার ”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । 'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০), বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০), বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি ।
বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী কোনটি?
Correct Answer:
গ: নাফ
Explanation:
বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী কোনটি? সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী নাফ । বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ । এটি কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ - পূর্ব কোণ দিয়ে প্রবাহিত ও মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্তকারী নদী ।
স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
Correct Answer:
ক: চীন
Explanation:
স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি? সঠিক উত্তর চীন স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ চীন । বর্তমানে স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষদেশ চীন (৪০০ মেট্রিক টন) এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৩১০ মেট্রিক টন) ও রাশিয়া (২৯৫ মেট্রিক টন) । অন্যদিকে, স্বর্ণ উৎপাদনের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান অষ্টম (১২০ মেট্রিক টন) ও ব্রাজিলের অবস্থান দশম (৮১ মেট্রিক টন) ।
শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন? সঠিক উত্তর ফারসি শেখ সাদী ফারসি ভাষার কবি ছিলেন । শেখ সাদী ভাষার কবি ছিলেন । তিনি সাদী শিরাজী নামেও পরিচিত । মধ্যযুগের গুরুত্বপূর্ণ এ কবি ফারসিভাষী দেশের বাইরেও সমাদৃত । তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতা জন্য তার এই কদর । উল্লেখ্য, তিনি ধ্রুপদি সাহিত্য ক্ষেত্রের জন্য বিখ্যাত ।
কনফুসিয়াস কে?
Correct Answer:
ক: দার্শনিক
Explanation:
কনফুসিয়াস কে? সঠিক উত্তর দার্শনিক কনফুসিয়াস দার্শনিক । কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক (জন্ম, খ্রিস্টপূর্ব ৫৫১ অব্দে এবং মৃত্যু, খ্রিস্টপূর্ব ৪৭৯ অব্দে) । তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন । তার দর্শন ও রচনাবলি পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে ।
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
Correct Answer:
গ: ম্যান্ডারিন
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? সঠিক উত্তর ম্যান্ডারিন পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক ম্যান্ডারিন ভাষায় কথা বলে । পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক চৈনিক বা ম্যান্ডারিন (১, ৩১১ মিলিয়ন) ভাষায় কথা বলে । অন্যদিকে বিশ্বের ভাষা ব্যবহারকারী জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে স্প্যানিশ (৪৬০ মিলিয়ন) এবং তৃতীয় অবস্থানে আছে ইংরেজি (৩৭৯ মিলিয়ন ) ।
টমাস আলভা এডিসন আবিষ্কার করেন-
Correct Answer:
ঘ: উপরের সবকটি
Explanation:
টমাস আলভা এডিসন আবিষ্কার করেন- সঠিক উত্তর উপরের সবকটি টমাস আলভা এডিসন আবিষ্কার করেন - উপরের সবকটি । টমাস আলভা এডিসনের (যুক্তরাষ্ট্র) কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো - বৈদ্যুতিক বাতি, ফনোগ্রাফ, এবং সিনেমা প্রজেক্টর । তাই সঠিক উত্তর (ঘ) হবে ।
তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: মিশর
Explanation:
তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর মিশর তাহরির স্কোয়ার মিশর অবস্থিত । 'তাহরির স্কোয়ার' মিশরের রাজধানী কায়রোর ডাউন - টাউনে অবস্থিত একটি মিলনকেন্দ্র ও চত্বর । এটি 'শহীদ চত্ত্বর' নামেও পরিচিত ।
”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
Correct Answer:
ঘ: নেপাল
Explanation:
”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়? সঠিক উত্তর নেপাল ”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় । বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
Correct Answer:
গ: ২৩৭৯৩.১০ টাকা
Explanation:
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন? সঠিক উত্তর ২৩৭৯৩.১০ টাকা ২০১২ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনে । প্রতিদিনের বেতন = ৩০,০০০/২৯ টাকা = ১০৩৪.৪৮ " তিনি ঐ মাসে বেতন পাবেন (২৯ - ৬)×১০৩৪.৪৮ টাকা = ২৩৭৯৩.০৪ টাকা ≈ ২৩৭৯৩.১০ "