Computer Operator of Public Works Department MCQs
Showing 50 questions (Total: 58)
কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হয়?
Correct Answer:
গ: কার্তিক-অগ্রহায়ণ
Explanation:
কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হয়? সঠিক উত্তর কার্তিক-অগ্রহায়ণ বাংলাদেশ ষড় ঋতুর দেশ। বাংলা সালের বারোটি মাস এই ছয়টি ঋতুকে কেন্দ্র করে আবর্তিত হয়। কার্তিক - অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল। ভাদ্র - আশ্বিন নিয়ে শরৎকাল। ফাল্গুন - চৈত্র মাস নিয়ে বসন্তকাল।
২০১৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: ইংল্যান্ড
Explanation:
২০১৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ইংল্যান্ড ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার এ আসরটি দ্বাদশ আয়োজন। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপের পর এ প্রতিযোগিতাটি ইংল্যান্ড এবং ওয়েলসে ৫মবারের মতো হয়।
'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা - ভানুসিংহ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। জীবননন্দ দাশের ছদ্মনাম - কালপুরুষ।
বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: চীন
Explanation:
বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন ব্যাখ্যা - বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ চীন। তারপরে রয়েছে ভারত। তবে শীর্ষ চা রপ্তানিকারক দেশ হল, - কেনিয়া, শ্রীলংকা। চা উৎপাদনে জাপানের অবস্থান অষ্টম।
নিচের কোনটি দ্বীপদেশ?
Correct Answer:
গ: শ্রিলঙ্কা
Explanation:
নিচের কোনটি দ্বীপদেশ? সঠিক উত্তর শ্রিলঙ্কা ব্যাখ্যা - - যে দেশের চতুর্দিকে জলরাশি রয়েছে এবং এর কোনো স্থলসীমান্ত নাই সেই দেশকে দ্বীপদেশ বলে। অপশনের মধ্যে শ্রীলঙ্কা হলো দ্বীপদেশ। আফগানিস্তান ও নেপাল হলো স্থলবেষ্টিত দেশ।
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কাঠমান্ডু
Explanation:
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডু সার্ক হলো দক্ষিণ এশিয়ার ৮টি দেশের একটি আঞ্চলিক সংগঠন। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। । সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নয়াদিল্লি। সঠিক উত্তর - কাঠমান্ডু
'তিস্তা বাঁধ' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: লালমনিরহাট
Explanation:
'তিস্তা বাঁধ' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর লালমনিরহাট তিস্তা বাঁধ হলো বাংলাদেশের লালমনিরহাট জেলায় হাতিবান্ধা উপজেলার দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি বাঁধের নাম। ১৯৭৯ সালে এটি নির্মাণ করা শুরু হয় এবং ১৯৯৭ - ৯৮ সালে শেষ হয়।
মুক্তিযুদ্ধে ' ঢাকা' কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল?
Correct Answer:
খ: ২
Explanation:
মুক্তিযুদ্ধে ' ঢাকা' কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল? সঠিক উত্তর ২ মুক্তিযুদ্ধে ঢাকা শহর ছিল ২ নম্বর সেক্টরের অধীনে। তবে ঢাকা জেলার অংশবিশেষ হবিগঞ্জ, কিশোরগঞ্জ। ৫ নং সেক্টরের অধীনে ছিল পশ্চিমা এলাকা, সুনামগঞ্জ, ময়মনসিংহময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্থের অনুপাত কত?
Correct Answer:
গ: ৫ঃ৩
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর ৫ঃ৩ বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ঃ৩। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।
গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ ''গীতাঞ্জলি " (১৯১০)। এ গ্রন্থে মোট ১৫৭টি কবিতা স্থান পেয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ ;চিত্রা, কনিকা, কল্পনা, বলাকা, পুনশ্চ, বনফুল, মানসী সোনার তরী, জন্মদিনে, শেষ লেখা।
কোন লেখক মুসলিম নারী জাগরনের অগ্রদুত?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
কোন লেখক মুসলিম নারী জাগরনের অগ্রদুত? সঠিক উত্তর বেগম রোকেয়া বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী, ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
ফল পাকলে মরে যায় এমন গাছ-
Correct Answer:
গ: ঔষদি
Explanation:
ফল পাকলে মরে যায় এমন গাছ- সঠিক উত্তর ঔষদি ফল পাকলে মারা যায় এমন গাছ - - ওষধি। যে গাছের ফুল হয় কিন্তু ফল হয় না - - বনস্পতি। যে গাছ অন্য গাছের উপর জন্মায় - পরগাছা। যে গাছ কোনো কাজে লাগে না - আগাছা।
'হাতে আসা' এর যথার্থ-
Correct Answer:
ক: আয়ত্তে আসা
Explanation:
'হাতে আসা' এর যথার্থ- সঠিক উত্তর আয়ত্তে আসা বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে, যাদের আভিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে। বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। যেমন: হাতে আসা - আয়ত্ত হওয়া। কাজ করতে করতেই কাজ হাতে আসবে(দক্ষতা)।
কোন শব্দটি ' অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ?
Correct Answer:
খ: গরল
Explanation:
কোন শব্দটি ' অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ? সঠিক উত্তর গরল অমৃত - গরল সরল - বক্র। তিক্ত - মধুর। মৃত - জীবিত। সঠিক উত্তর - অমৃত - - গরল।
' একাদশে বৃহস্পতি' বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: সৌভাগ্যের বিষয়
Explanation:
' একাদশে বৃহস্পতি' বলতে কি বোঝায়? সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি - - সৌভাগ্যের বিষয়। এলাহি কান্ড - বিরাট আয়োজন। যার কোনো মূল্য নেই - গুরুত্বহীন কথা। সঠিক উত্তর - - সৌভাগ্যের বিষয়।
' আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অম্বর
Explanation:
' আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অম্বর আকাশ - - অম্বর, গগণ, আসমান, ছায়ালোক। পৃথিবী - অবনি, । পাবক - আগুন। ভূধর - পর্বত। সঠিক উত্তর - অম্বর।
নিচের কণ শব্দটি ভিন্নার্থক?
Correct Answer:
ক: জলধি
Explanation:
নিচের কণ শব্দটি ভিন্নার্থক? সঠিক উত্তর জলধি প্রবাহিণী - - শব্দের সমার্থক শব্দ হল - - নদী, তটিনী, শৈবালিনী, তরঙ্গিনী। অন্য দিকে জলধি, সিন্ধু ও সমুদ্র হলো ''সাগর'' শব্দের সমার্থক।
'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপারাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস '' পথের দাবি '(১৯২৬)। ব্রিটিশ শাসনের সমালোচনা করায় তৎকালীন সরকার এ উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল। এ উপন্যাসের প্রধান চরিত্র - সাব্যসাচী।
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?
Correct Answer:
ঘ: ৫০ টি
Explanation:
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? সঠিক উত্তর ৫০ টি ধ্বনির লিখিত রুপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
নিচের কোন বানান টি শুদ্ধ?
Correct Answer:
খ: পিপীলিকা
Explanation:
নিচের কোন বানান টি শুদ্ধ? সঠিক উত্তর পিপীলিকা সঠিক বানান - পিপীলিকা,। পিপীলিকা শব্দের অর্থ - পিঁপড়া,পুত্তিকা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'পার হইয়া' এর চলিত রুপ কোনটি?
Correct Answer:
ক: পেরিয়ে
Explanation:
'পার হইয়া' এর চলিত রুপ কোনটি? সঠিক উত্তর পেরিয়ে সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন: সাধুরীতি - চলিত রীতি তাহাকে(সর্বনাম) - তাকে পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে
'গৃহী'
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
Explanation:
'গৃহী' সঠিক উত্তর সন্ন্যাসী গৃহী এর বিপরীতার্থক শব্দ - সন্ন্যাসী। সঞ্চয়ী এর বিপরীতার্থক শব্দ - অপচয়ী। সংসারী এর বিপরীতার্থক শব্দ - অসংসারী। সঠিক উত্তর - সন্ন্যাসী।
' কোমল' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: কর্কশ
Explanation:
' কোমল' এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর কর্কশ কোমল - - কর্কশ। ভালো - - খারাপ। নম্র - অভদ্র। প্রদত্ত বাক্যে সঠিক উত্তর - - কোমল - - কর্কশ।
'বায়স' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: কাক
Explanation:
'বায়স' শব্দের অর্থ কী? সঠিক উত্তর কাক ' বায়স' শব্দের সমার্থক শব্দ - কাক, কাউ, কাউয়া, পরভৃত ইত্যাদি। কোকিল শব্দের সমার্থক শব্দ - কাকপুষ্ট, পিক, বসন্তদূত, মধুসখ। সঠিক উত্তর - কাক।
ভাষা- আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা- আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন - জহির রায়হান। জীবন ঘষে আগুন - হাসান আজিজুল হক। নন্দিত নরকে - - হুমায়ুন আহমেদ। পিঙ্গল আকাশ - শওকত আলী। কথাসাহিত্যিক জহির রায়হান রচিত ' আরেক ফাল্গুন' ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
Correct Answer:
গ: ময়মনসিংহে
Explanation:
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? সঠিক উত্তর ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?
Correct Answer:
খ: প্রধানমন্ত্রী
Explanation:
বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়? সঠিক উত্তর প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়। যিনি অন্যান্য সকল মন্ত্রীগণকে বাছাই করেন। প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রধান উচ্চপদস্থ মন্ত্রীগণ সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটির সদস্যপদ লাভ করেন, যা মন্ত্রিসভা নামে পরিচিত।
বাংলাদেশের খরস্রোতা নদী-
Correct Answer:
গ: কর্ণফুলি
Explanation:
বাংলাদেশের খরস্রোতা নদী- সঠিক উত্তর কর্ণফুলি বাংলাদেশের খরস্রোতা নদী হলো কর্ণফুলি। খরস্রোতা অর্থ হলো প্রবল বেগে ধাবিত হওয়া। পদ্না, মেঘনা, যমুনা হল বাংলাদেশের প্রধান নদী।
মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: আলবেনিয়া
Explanation:
মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর আলবেনিয়া মাদার তেরেসা মেসিডোনিয়ার রাজধানী স্কোপজের এক আলবেনীয় পরিবারে ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন ৫ অক্টোবর ১৯৯৭, কলকাতায়। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? সঠিক উত্তর পর্তুগিজ ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসে পর্তুগিজরা। ১৫৩৮ খ্রিস্টাব্দে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে। বাংলায় ফরাসীরা আসে ১৬৭৪ সালে। ওলন্দাজদের আগমন ঘটে ১৬৫৩ সালে।
What is the translation of' আমি তোমাকে খাওয়াই'?
Correct Answer:
ঘ: I feed you.
Explanation:
What is the translation of' আমি তোমাকে খাওয়াই'? সঠিক উত্তর I feed you. কিছু কিছু word আছে যেগুলো দ্বারা কোনো কাজ করানো বোঝায়, যেমন - - show - দেখানো, feed - - খাওয়ানো ইত্যাদি। আমি তোমাকে খাওয়াই - - I feed you.
The work is _____ by me.
Correct Answer:
B: done
Explanation:
The work is _____ by me. Correct Answer done Hints: - বাক্যটি passive voice আর সকল passive voice এ মূল verb এর past participle from বসে। Answer : - The work is (done) by me.
put the book______ the table.
Correct Answer:
B: on
Explanation:
put the book______ the table. Correct Answer on Hints; - কোনো কিছুর উপরে বোঝাতে preposition - on বসে। টেবিলের উপরে এরুপ বোঝাচ্ছে। সুতরাং put the book (on) the table.
'May you be happy in life,'_____ what kind of sentence?
Correct Answer:
B: Optative
Explanation:
'May you be happy in life,'_____ what kind of sentence? Correct Answer Optative Hints: - যে sentence দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝায় তাকে optative sentence বলে। প্রদত্ত বাক্যটি প্রার্থনা বুঝাচ্ছে। সঠিক উত্তর : - optative sentence.
do you know_____ her name is?
Correct Answer:
B: what
Explanation:
do you know_____ her name is? Correct Answer what Hints: - নাম' কি' এ অর্থে এখানে শূন্যস্থানে what বসবে। ans: - Do you know what her name is?
An Adjective is a________
Correct Answer:
C: modifying word
Explanation:
An Adjective is a________ Correct Answer modifying word Hints: - কোনো Noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় বা modify করা হয় যার মাধ্যমে তাকে adjective বলে। সুতরাং adjective একটি modifying word.
' I have a few friends.'- which one is the correct negative from of this sentensce?
Correct Answer:
B: I have got many friends
Explanation:
' I have a few friends.'- which one is the correct negative from of this sentensce? Correct Answer I have got many friends I have not many friends ..if there is a few then it will convert not many at the time of doing negative.
physics ____ a difficult subject.
Correct Answer:
B: is
Explanation:
physics ____ a difficult subject. Correct Answer is Hints: - কিছু কিছু noun আছে যেগুলো plural মনে হলেও আসলে তারা singular. যেমন - - physics, news, United states. সুতরাং physics এর সাহায্যকারী verb ' is' হবে।
His opinion is different____ yours.
Correct Answer:
B: from
Explanation:
His opinion is different____ yours. Correct Answer from Answer - His opinion is different (from) yours. Hints: - appropriate preposition এর নিয়ম অনুযায়ী different এর পর preposition হিসেবে from বসে।
The boy said,"I shall go to school tomorrow"- change this into in direct speech.
Correct Answer:
D: The boy said that he would go to school the next day.
Explanation:
The boy said,"I shall go to school tomorrow"- change this into in direct speech. Correct Answer The boy said that he would go to school the next day. Hints; - Narration এর নিয়ম অনুযায়ী Indirect করার সময় shall/ will পরিবর্তিত হয়ে would এবং tomorrow পরিবর্তিত হয়ে the next day হয়। answer : - The boy said that he would go to school the next day.
I will carry an umbrella in case____
Correct Answer:
B: it rains.
Explanation:
I will carry an umbrella in case____ Correct Answer it rains. Hints: - অনিশ্চিত ভবিষ্যৎ বোঝাতে সাধারণত future indefinite tense এর সাথে present indefinite tense বসে। ans: - I will carry an umbrella in case it rains.
Choose the correctly spelled word.
Correct Answer:
B: Nominee
Which the correctly following statement is correct?
Correct Answer:
D: The patient died after the doctor had come.
একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিমি পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
Correct Answer:
ঘ: ১৬০০০
Explanation:
একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিমি পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? সঠিক উত্তর ১৬০০০ ৮০ কিমি = ৮০,০০০ মিটার ৫ মিটার পথ যায় ১ বার ঘুরলে ৮০,০০০ মিটার পথ যায় ৮০,০০০/৫ = ১৬০০০ বার ঘুরলে।
৭৫ টাকায় ১৫টি বলপেত কিনে ৯০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ হবে?
Correct Answer:
গ: ২০%
Explanation:
৭৫ টাকায় ১৫টি বলপেত কিনে ৯০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ২০% লাভ = {(৯০ - ৭৫) / ৭৫} x ১০০% = ২০%
একজন ঠিকাদার একটি কাজের ৯ ভাগের ৫ অংশ সমাপ্ত করল। অপর ঠিকাদার আরও এক-তৃতীয়াংশ কাজ করল। আর কত অংশ কাজ বাকি রইল?
Correct Answer:
ক: এক-নবমাং
Explanation:
একজন ঠিকাদার একটি কাজের ৯ ভাগের ৫ অংশ সমাপ্ত করল। অপর ঠিকাদার আরও এক-তৃতীয়াংশ কাজ করল। আর কত অংশ কাজ বাকি রইল? সঠিক উত্তর এক-নবমাং কাজ বাকি বইল = ১ - (৫/৯ + ১/৩) = ১ - ৮/৯ = ১/৯ অর্থাৎ, আরও এক - নবমাংশ কাজ বাকি রইল।
একটি মেশিন ১ ঘন্টায় ৩০টি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ৬ মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে?
Correct Answer:
ক: ৩টি
Explanation:
একটি মেশিন ১ ঘন্টায় ৩০টি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ৬ মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে? সঠিক উত্তর ৩টি ১ ঘণ্টা বা ৬০ মিনিটে উৎপাদন করে ৩০ টি প্যাকেট তাহলে, ৬ মিনিটে উৎপাদন করবে = ৩০ x ৬ / ৬০ = ৩ টি প্যাকেট
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত?
Correct Answer:
খ: ৮০ মিটার
Explanation:
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত? সঠিক উত্তর ৮০ মিটার আয়তাকার বাগানের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২৩ + ১৭) = ২ x ৪০ = ৮০ মিটার।
নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?
Correct Answer:
ঘ: ১৫৬
Explanation:
নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? সঠিক উত্তর ১৫৬
১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ঐ কাজটি ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে?
Correct Answer:
ঘ: ৩৫ জন
Explanation:
১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ঐ কাজটি ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে? সঠিক উত্তর ৩৫ জন ৪২ দিনে শেষ করে ১৫ জন লোক ১৮ দিনে শেষ করে = ১৫ x ৪২ / ১৮ = ৩৫ জন লোক