Deputy Assistant Director, Ministry of Defence MCQs
Showing 50 questions (Total: 57)
বাংলা ভাষার মুল উৎস কোনটি?
Correct Answer:
ঘ: প্রাকৃত ভাষা
Explanation:
বাংলা ভাষার মুল উৎস কোনটি? সঠিক উত্তর প্রাকৃত ভাষা প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে। কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা।
The verb 'succumb' means-
Correct Answer:
B: Submit
Explanation:
The verb 'succumb' means- Correct Answer Submit Succumb - নতি স্বীকার করা। Achieve - অর্জন করা। Win - জয়লাভ করা। Submit - - নতি বা বশ্যতা স্বীকার। Conquer - - জয়লাভ করা। সঠিক উত্তর - submit.
The Antonym of ’obsolete’
Correct Answer:
B: Modern
Explanation:
The Antonym of ’obsolete’ Correct Answer Modern Obsolete - সেকেলে। Modern - আধুনিক। Venerable, out of date, antiquated তিনটির অর্থ সেকেলে। সুতরাং সঠিক উত্তর - Modern.
The opposite word of ‘sluggish' -
Correct Answer:
A: Animated
Explanation:
The opposite word of ‘sluggish' - Correct Answer Animated Sluggish - অলস। Animated - - জীবন্ত বা প্রাণবন্ত। Dull - - একঘেয়ে বা নীরস। Slow - - স্থির। Heavy - ভারী। সঠিক উত্তর - - Animated.
Which pair of word is synonymous?
Correct Answer:
A: Waste, trash
Explanation:
Which pair of word is synonymous? Correct Answer Waste, trash Reduced - হ্রাস করেছিল, Rubbish - আবর্জনা Waste - আবর্জনা, Trash - আবর্জনা। Recycle - পুনর্ব্যবহার, Destroy - ধ্বংস করা। Conserve - আলাপ করা, Consume - ভোগ করা। সঠিক উত্তর - waste, trash.
Fill in the gap with the following preposition: I have a savings account –Standard Chartered
Correct Answer:
B: with
Explanation:
Fill in the gap with the following preposition: I have a savings account –Standard Chartered Correct Answer with কোন ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা বোঝাতে account এরপর with,at দুটির যেকোনো একটি বসে। তবে অপশনে যেটি আগে দেয়া থাকবে সেটি হবে সঠিক উত্তর।
Choose correct word for the gap: He and I____well.
Correct Answer:
A: Are
Explanation:
Choose correct word for the gap: He and I____well. Correct Answer Are 'and' দ্বারা যুক্ত দুটি subjective pronoun যদি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb সর্বদায় plural হবে। সুতরাং সঠিক উত্তর - are.
Choose the correct one: the more you practice speaking-
Correct Answer:
C: The better you will do it.
Explanation:
Choose the correct one: the more you practice speaking- Correct Answer The better you will do it. Structure অনুযায়ী বাক্যের প্রথম অংশে the more + present indefinite tense থাকলে পরের অংশে the better + Future indefinite tense হয়। সুতরাং সঠিক উত্তর - the better you will do it.
Fill up the gap: big book on_____table is for my history class.
Correct Answer:
C: The, the
Explanation:
Fill up the gap: big book on_____table is for my history class. Correct Answer The, the ( A, a;) (The, a;) ( A, the;) এগুলো প্রদত্ত বাক্যের শূন্যস্থানের জন্য suitable না। The, the option - টিই বাক্যটির জন্য suitable সুতরাং The, the সঠিক উত্তর।
‘Doge days’ means-
Correct Answer:
D: hot wealther
Explanation:
‘Doge days’ means- Correct Answer hot wealther Dog days - অতিশয় গরমের দি। । নিন্মে চারটি অপশনে এর মধ্যে hot weather অর্থ গরম আবহাওয়া সুতরাং সঠিক উত্তর - 'Dogs day' means hot Weather.
You should Show good manners in the company of young ladies. Which is the 'Show good manners' appropriate meaning
Correct Answer:
A: Behave gently
Explanation:
You should Show good manners in the company of young ladies. Which is the 'Show good manners' appropriate meaning Correct Answer Behave gently প্রদত্ত বাক্যের underlined phrase টি শুধু 'behave gently' phrase দ্বারা স্থানান্তর করা যায়। এতে বাক্যের structure এবং অর্থ উভয়ই ঠিক থাকে। সুতরাং সঠিক উত্তর - behave gently.
Drizzling means
Correct Answer:
C: Raining lightly
Explanation:
Drizzling means Correct Answer Raining lightly Drizzle is a light liquid precipitation consisting of liquid water drops smaller than those of rain – generally smaller than 0.5 mm in diameter
Select the correct change of speech. What do you want? She asked him.
Correct Answer:
A: She asked him what he wanted .
Explanation:
Select the correct change of speech. What do you want? She asked him. Correct Answer She asked him what he wanted . Direct speech এর Indirect speech হলো she asked him what he want him. এখানে reporting verb past tense হওয়ায় reported speech সেহেতু present indefinite from এ আছে। তাই তা past indefinite tense from এ হয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন উঠে গেছে।
Identify the correct spelling.
Correct Answer:
B: Lieutenant General
Explanation:
Identify the correct spelling. Correct Answer Lieutenant General প্রদত্ত বাক্যে সঠিক বানান হল: - Lieutenant General. মিথ্যা (lie) তুমি (u) দশ (ten) পিঁপড়া (ant). General.
Select correct noun of the verb ‘believe’
Correct Answer:
C: Belief
Explanation:
Select correct noun of the verb ‘believe’ Correct Answer Belief The correct noun of the verb 'believe' is 'belief'. অন্যদিকে believer অর্থ বিশ্বাসী। Believable অর্থ বিশ্বাসযোগ্য। সুতরাং সঠিক উত্তর - - Belief.
Find out the odd pair
Correct Answer:
B: Happy, pleased
Explanation:
Find out the odd pair Correct Answer Happy, pleased প্রদত্ত চারটি অপশনের মধ্যে - - accept, reject; short, long; correct, wrong - - এ তিন option এর মধ্যকার দুটি শব্দ বিপরীত শব্দ। তবে happy, pleased - - শব্দ দুটি সমার্থক। সুতরাং সঠিক উত্তর - happy, pleased.
আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন ?
Correct Answer:
গ: আলাওল
Explanation:
আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন ? সঠিক উত্তর আলাওল আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে মুসলমান কবিগণের অবদান সর্বজনস্বীকৃত। এ সময়ে তারা আরবি ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নবযুগ সৃষ্টি করেন।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ? সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় ?
Correct Answer:
খ: অর্থনৈতিক উন্নয়ন
Explanation:
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় ? সঠিক উত্তর অর্থনৈতিক উন্নয়ন সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা হল ৮ টি। লক্ষ্যের প্রথম লক্ষ্য দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করার জন্য ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮ তম সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হয়।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে?
Correct Answer:
গ: চন্ডিকা হাথুরুসিংহে
Explanation:
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে? সঠিক উত্তর চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। উপুল চণ্ডিকা হাথুরুসিংহা (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৬৮) কলম্বোতে জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার। ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত এ অল - রাউন্ডার শ্রীলঙ্কা দলে থাকাকালীন ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করতেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব এবং মুরস স্পোর্টস ক্লাবেও খেলেছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। 'পূর্বে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব পালন করেছেন।
বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল?
Correct Answer:
ঘ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ বিষয়ক প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি দুই ভাষাতে মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয় ।
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
Correct Answer:
খ: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? সঠিক উত্তর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালে। জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।
'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
Correct Answer:
ঘ: ছোটগল্প ও উপন্যাস
Explanation:
'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়? সঠিক উত্তর ছোটগল্প ও উপন্যাস কথাসাহিত্য বলতে সেসব গল্প - কাহিনীকে বোঝানো হয় যেগুলোর আছে সাহিত্যিক মূল্য, যেমন সামাজিক ভাষ্য, রাজনৈতিক সমালোচনা বা মানুষের অবস্থা ইত্যাদি। কথাসাহিত্য লেখায় সংলাপ ব্যবহার করা হয় এবং উপরোক্ত লক্ষ্যানুসারে তা প্লটের চেয়ে থিমের ওপর বেশি জোর দেয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কথাসাহিত্যের পাঠদান করা সাধারণ ব্যাপার। কথাসাহিত্যের বিপরীত ভাবা হয় জনপ্রিয়, বাণিজ্যিক বা বর্গনির্দিষ্ট কাহিনীকে। কেউ কেউ এদের পার্থক্য করেছেন এভাবে - একটি বাস্তবতাকে বিশ্লেষণ করে (কথাসাহিত্য), অন্যটি বাস্তবতা থেকে পলায়ন করে (জনপ্রিয়)। কাহিনীর এই দুটি উপাংশের পার্থক্য নিয়ে সমালোচক ও পণ্ডিতগণ অনেক বিতর্ক করেছেন।
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র প্যারীচাঁদ মিত্র (২২শে জুলাই, ১৮১৪ - ২৩শে নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
বাংলা ভাষায় রচিত প্রধম নাটক কোনটি?
Correct Answer:
ক: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রধম নাটক কোনটি? সঠিক উত্তর ভদ্রার্জুন তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। প্রকৃতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
ঘ: মাওলানা আকরাম খাঁ
Explanation:
'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে? সঠিক উত্তর মাওলানা আকরাম খাঁ মাওলানা আকরাম খাঁর সাহিত্য কর্ম:সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা, চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়]আমপারার বাংলা অনুবাদমোস্তফা - চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মোস্তফা - চরিতের বৈশিষ্ট্যবাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্মমোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত)তাফসীরুল কোরআন(১ - ৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মুক্তি ও ইসলাম
কোন বানানটি শুদ্ধ-
Correct Answer:
ক: গীতাঞ্জলি
Explanation:
কোন বানানটি শুদ্ধ- সঠিক উত্তর গীতাঞ্জলি ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি? সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় । অসংখ্য বন্ধন - মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ । - রবীন্দ্রনাথ ঠাকুর
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কতৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কতৃকারকে ৭মী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত
Correct Answer:
গ: সিন্দু হিন্দোল
Explanation:
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর সিন্দু হিন্দোল সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। ১. সিন্ধুঃ প্রথম তরঙ্গ*২. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ*৩. সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ*৪. গোপন প্রিয়া*৫. অনামিকা*৬. বিদায় স্মরণে*৭. পথের স্মৃতি৮. উন্মনা৯. অতল পথের যাত্রী১০. দারিদ্র্য*১১. বাসন্তি১২. ফাল্গুনী*১৩. মঙ্গলাচরণ১৪. বধু - বরণ১৫. অভিযান১৬. রাখী - বন্ধন১৭. চাঁদনী - রাতে১৮. মাধবী - প্রলাপ১৯. দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘায়ুব্যক্তি
Explanation:
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ুব্যক্তি ব্যতিক্রমধর্মী কিছু বাগধারা :অকটবিকট - ছটফটানিঅঞ্চলপ্রভাব - স্ত্রীর প্রভাবঅবরেসবরে - কালে ভদ্রেঅষ্টরম্ভা - কাঁচকলা /ফাঁকিঅষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশআচাভুয়ার বোম্বাচাক - অসম্ভব ব্যাপারআয়োসুয়ো - সধবা স্ত্রীলোকের দলকলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসীকাক ভুষণ্ডি - সম্পূর্ণ ভেজাভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তিকানু ছাড়া গীত নাই - এক মাত্র অবলম্বনকিষ্কিন্ধ্যাকাণ্ড - তুমুল হট্টগোলচিত্রগুপ্তের খাতা - যে খাতায় সবকিছু পাওয়া যায়ছাদনাতলা - বিবাহের মণ্ডপছাই চাপা আগুন - অপ্রত্যাশিত প্রতিভাথোড়াই কেয়ার করা - গ্রাহ্য না করাথরহরি কম্প - ভয়ে প্রচণ্ড কাঁপাধনুক ভাঙা পণ - সুকঠিন প্রতিজ্ঞা
ছয়দফা কর্মসূচি কে ঘোষণা করেন?
Correct Answer:
গ: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
Explanation:
ছয়দফা কর্মসূচি কে ঘোষণা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর 'কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
খ: ৮ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর 'কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর ৮ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: Washington dc
Explanation:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর Washington dc আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরWashington dc. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।
কোরটি সামরিক জোট নয়?
Correct Answer:
ঘ: নাফটা
Explanation:
কোরটি সামরিক জোট নয়? সঠিক উত্তর নাফটা সামরিক জোট নয় নাফটা। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি একটি চুক্তি যা কানাডা, মেক্সিকো এবং আমেরিকা স্বাক্ষরিত হয়েছিল উত্তর আমেরিকার একটি ত্রিপক্ষীয় বাণিজ্য ব্লক। চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ সালে কার্যকর হয় এবং ১৯৮৮ সালের কানাডা - মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেয়়। নাফটা ট্রেড ব্লক মোট দেশীয় পণ্য দ্বারা বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকগুলির একটি গঠন করে।
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
Correct Answer:
গ: ৫ঃ৩
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? সঠিক উত্তর ৫ঃ৩ বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত ৫ঃ৩। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
Correct Answer:
ক: হযরত আলী (রা)
Explanation:
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? সঠিক উত্তর হযরত আলী (রা) শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী (রা)। ʿআলী ইবনে ʾআবী ত়ালিব (১৩ সেপ্টেম্বর ৬০১ – ২৯ জানুয়ারি ৬৬১) ছিলেন ইসলামের নবী মুহম্মদের (ﷺ) চাচাতো ভাই ও জামাতা যিনি ৬৫৬ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। অন্যদিকে শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের (ﷺ) ন্যায্য স্থলাভিষিক্ত এবং প্রথম ইমাম।
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১০
Explanation:
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ১০ ধরি, সংখ্যাটি ক। প্রশ্নমতে, (২ক)২ + ১৫ = ৪১৫ বা, (২ক)২ = ৪১৫ - ১৫ = ৪০০ বা, ৪ক২ = ৪০০ বা, ক২ = ১০০ বা, ক = ১০
৫৬ থেকে ১০০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে?
Correct Answer:
খ: ৯
Explanation:
৫৬ থেকে ১০০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে? সঠিক উত্তর ৯ ৫৬ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা - - ৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯,৯৭ = ৯ টি
কোন আসল ৫% সুদে ৫ বছরে সুদাসলে ৫২৫ টাকা হলে আসল কত?
Correct Answer:
খ: ৪২০
Explanation:
কোন আসল ৫% সুদে ৫ বছরে সুদাসলে ৫২৫ টাকা হলে আসল কত? সঠিক উত্তর ৪২০ সুদাসল, A = P(1 + nr) সুতরাং, আসল, P = A / (১ + nr) = ৫২৫ / {(১ + ৫ x (৫/১০০)} = ৫২৫ / (১২৫/১০০) = ৪২০ টাকা
পানিপূর্ণ একটি বালতির ওজন ১৫ কেজি। শূন্য বালতির ওজন ১.৫ কেটি। ধাক্কা লেগে ৫ কেজি পানি পড়ে গেলে ঐ বালতিতে আর কতটুকু পানি রয়েছে?
Correct Answer:
গ: ৮.৫ কেজি
Explanation:
পানিপূর্ণ একটি বালতির ওজন ১৫ কেজি। শূন্য বালতির ওজন ১.৫ কেটি। ধাক্কা লেগে ৫ কেজি পানি পড়ে গেলে ঐ বালতিতে আর কতটুকু পানি রয়েছে? সঠিক উত্তর ৮.৫ কেজি পূর্ণ বালতির পানির ওজন = ১৫ - ১.৫ = ১৩.৫ কেজি ৫ কেজি পানি পড়ে গেলে বালতিতে আর পানি আছে = ১৩.৫ - ৫ = ৮.৫ কেজি।
একজন কর্মকর্তার মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা। তিনি প্রতিমাসে মূল বেতনের ৪৫% হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ১,০০০ টাকা আপ্যায়ন ভাতা এবং ৭০০ টাকা মোবাইল ফোন ভাতা পান। ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন কত?
Correct Answer:
খ: ৬১,২০০
Explanation:
একজন কর্মকর্তার মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা। তিনি প্রতিমাসে মূল বেতনের ৪৫% হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ১,০০০ টাকা আপ্যায়ন ভাতা এবং ৭০০ টাকা মোবাইল ফোন ভাতা পান। ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন কত? সঠিক উত্তর ৬১,২০০ মূল বেতন = ৪০০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা = ৪০০০ x ৪৫ / ১০০ = ১৮০০০ টাকা সুতরাং, সর্বমোট বেতন = ৪০০০০ + ১৮০০০ + ১৫০০ + ১০০০ + ৭০০ = ৬১২০০ টাকা
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪ বর্গফুট। ঐ বর্গক্ষেত্রের চর্তুদিকে ২ ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Correct Answer:
ক: ১৪৪ বর্গফুট
Explanation:
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪ বর্গফুট। ঐ বর্গক্ষেত্রের চর্তুদিকে ২ ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ১৪৪ বর্গফুট রাস্তা বাদে বর্গক্ষেত্রটি √৬৪ = ৮ মিটার চওড়া। চতুর্দিকে ২ ফুট চওড়া রাস্তা থাকায় রাস্তাসহ বর্গক্ষেত্রটি (৮ + ২x২ = ১২) ফুট চওড়া। সুতরাং, রাস্তাসহ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ১২২ = ১৪৪ বর্গফুট।
একজন পুরুষ যে কাজ ১ দিনে করে ঐ কাজ একজন স্ত্রীলোক ৩ দিনে করে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করে। ঐ কাজ ০১ দিনে করতে কতজন স্ত্রীলোক প্রয়োজন?
Correct Answer:
ক: ৪৫
Explanation:
একজন পুরুষ যে কাজ ১ দিনে করে ঐ কাজ একজন স্ত্রীলোক ৩ দিনে করে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করে। ঐ কাজ ০১ দিনে করতে কতজন স্ত্রীলোক প্রয়োজন? সঠিক উত্তর ৪৫ ১ জন পুরুষের কাজ = ৩ জন স্ত্রীলােকের কাজ ১৫ " " " (৩×১৫) = ৪৫ জন স্ত্রীলােকের কাজ
একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত?
Correct Answer:
খ: ৯০ মিটার
Explanation:
একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? সঠিক উত্তর ৯০ মিটার ধরি বর্গের বাহুর দৈঘ্য = xঅতএব বর্গের ক্ষেত্রফল = বাহু ২ = x2 যেহেতু বর্গের দৈঘ্য , প্রস্থ সমান ।এবং যেহেতু প্রশ্নে বলা আছে প্রস্থ ১০ মিটার বেশি হলে ক্ষেত্রফল হত ১০০০০ বঃমি।অর্থাৎ, (বাহু+১০ মিটার)২ = ১০০০০বা, (x+১০ মিটার)২ = ১০০০০বা, X = ১০০-১০প্রস্থ = x = ৯০
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা ও ঐ সংখ্যার বিয়োগফল হয় ১৮। সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ২৪
Explanation:
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা ও ঐ সংখ্যার বিয়োগফল হয় ১৮। সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৪ [***প্রশ্নে ভুল আছে। সংখ্যাটির অংকদ্বয়ের যোগফল (৬ ধরে নেয়া হয়েছে) দেয়া থাকলে নিম্নোক্ত উপায়ে সমাধান করা যাবে। নতুবা প্রশ্নের অপশনগুলোর মধ্যে ৪৬ ও ২৪ উভয়ই সঠিক উত্তর হয়] ধরি, সংখ্যাটির একক ও দশক স্থানীয় অংকদ্বয় যথাক্রমে Y ও X. তাহলে, সংখ্যাটি = ১০X + Y অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি দাঁড়ায় = ১০Y + X প্রশ্নমতে, (১০Y + X) - (১০X + Y) = ১৮ বা, ১০Y + X - ১০X - Y = ১৮ বা, ৯(Y - X) = ১৮ বা, Y - X = ২ বা, Y = X + ২ আবার, X + Y = ৬ বা, X + X + ২ = ৬ বা, ২X = ৬ - ২ = ৪ বা, X = ২ তাহলে, Y = X + ২ = ২ + ২ = ৪ সুতরাং, সংখ্যাটি ২৪।
2x+3y=36 এবং 2x+y=16 হলে (x, y) এর মান কত?
Correct Answer:
খ: (3, 10)
Explanation:
2x+3y=36 এবং 2x+y=16 হলে (x, y) এর মান কত? সঠিক উত্তর (3, 10) এখানে, 2x + 3y = 36 বা, 2x = 36 - 3y আবার, 2x + y = 16 বা, 36 - 3y + y = 16 বা, - 2y = 16 - 36 = - 20 বা, y = 10 তাহলে, 2x = 36 - 3y = 36 - 3 x 10 = 36 - 30 = 6 বা, x = 3. সুতরাং, (x, y) = (3, 10)
একটি শপিং মলে সকল পণ্যের উপর ২৫% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি ৫০০ টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন?
Correct Answer:
ক: ১২৫ টাকা
Explanation:
একটি শপিং মলে সকল পণ্যের উপর ২৫% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি ৫০০ টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন? সঠিক উত্তর ১২৫ টাকা ২৫% ডিসকাউন্ট এ, ১০০ টাকায় ডিসকাউন্ট ২৫ টাকা ৫০০ টাকায় ডিসকাউন্ট = ২৫*৫০০/১০০ টাকা = ১২৫ টাকা উত্তরঃ ১২৫ টাকা
একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ১৮
Explanation:
একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ১৮ মনে করি, সংখ্যাটি x তিনগুণ 3x দ্বিগুণ 2x প্রশ্নমতে,3x + 2x = 90 বা,5x = 90 বা,x = 90/5 বা,x = 18 সুতরাং,সংখ্যাটি 18 ।