Family Welfare Inspector (FWV) MCQs
Showing 39 questions (Total: 39)
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শাহাদাৎ হোসেন
Explanation:
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহাদাৎ হোসেন ' মসনদের মোহ' নাটকটির রচয়িতা হলেন নাট্যকার শাহাদাৎ হোসেন। এ নাটকটি তার 'সোনার কাঁকন' উপন্যাসের নাট্যরূপ। তাছাড়া তিনি সফরাজ খাঁ ও আনারকলি নামে আরও দুটি নাটক রচনা করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখযোগ্য নাটক হলো : প্রতাপসিংহ, মেবার পতন, নুরজাহান, শাজাহান, সিংহল বিজয় । ইব্রাহীম খাঁর উল্লেখযোগ্য নাটক হলো : কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, নিজাম ডাকাত। আকবর উদ্দীনের উল্লেখযোগ্য নাটকগুলো : সিন্ধু বিজয়, বন্দির মুক্তি, আজান, নাদির শাহ, মুজাহিদ।
She sympathized - me. শূন্যস্থানের জন্য উপযুক্ত preposition কোনটি?
Correct Answer:
গ: with
Explanation:
She sympathized - me. শূন্যস্থানের জন্য উপযুক্ত preposition কোনটি? সঠিক উত্তর with Sympathize শব্দটির পর with sb/sth ব্যবহৃত হয় যার অর্থ সহানুভূতিশীল হওয়া।
Which of the following word is singular?
Correct Answer:
A: Physics
Explanation:
Which of the following word is singular? Correct Answer Physics Option গুলোর মধ্যে Physics হচ্ছে singular noun এবং অন্য গুলো plural. Physics হচ্ছে একটি বিষয়ের নাম অর্থাৎ পদার্থবিজ্ঞান।
Tareq was a bright student।বাক্যটিতে bright শব্দটি কোন পদ?
Correct Answer:
খ: adjective
Explanation:
Tareq was a bright student।বাক্যটিতে bright শব্দটি কোন পদ? সঠিক উত্তর adjective প্রশ্নোক্ত বাক্যে bright শব্দটি student কে qualify করছে বলে এটি Adjective।
'Bring to book' এর অর্থ হচ্ছে-
Correct Answer:
ক: Rebuke
Explanation:
'Bring to book' এর অর্থ হচ্ছে- সঠিক উত্তর Rebuke Bring to book - ভর্ৎসনা করা । Rebuke - তিরস্কার বা ভর্ৎসনা করা; Valueless person - মূল্যহীন মানুষ; Books which are lost - হারানো বই; Books written by famous writter - বিখ্যাত লেখকের লেখা বই। সুতরাং অর্থানুসারে rebuke সঠিক উত্তর।
He was asked to - a doctor.
Correct Answer:
D: call in
Explanation:
He was asked to - a doctor. Correct Answer call in Call off - প্রত্যাহার করা Call out - ধর্মঘটে যেতে বলা Call up - স্মরণ করা call in - ডাকা/ ডেকে আনা প্রশ্নোক্ত বাক্যের অনুসারে call in সঠিক।
Instead of 'continue', We can say-
Correct Answer:
A: carry on
Explanation:
Instead of 'continue', We can say- Correct Answer carry on Continue অর্থ চালিয়ে যাওয়া। Carry on - চালিয়ে যাওয়া Carry out - পালন করা Carry off - জয় লাভ করা Carry away - চুরি করে নিয়ে যাওয়া সুতরাং continue এর পরিবর্তে প্রদত্ত option গুলোর মধ্যে Carry on ব্যবহার করা যায়।
Noun form of 'Deny' is-
Correct Answer:
A: Denial
Explanation:
Noun form of 'Deny' is- Correct Answer Denial Deny শব্দের Noun হচ্ছে denial যার অর্থ অস্বীকার, প্রতিবাদ ইত্যাদি।
Do you know them? বাক্যের passive form হচ্ছে -
Correct Answer:
খ: Are they known to you?
Explanation:
Do you know them? বাক্যের passive form হচ্ছে - সঠিক উত্তর Are they known to you? present indefinite tense - এর Interrogative Sentence - কে passive করতে হলে প্রথমে be verb(am, is, are) + object কে subject + মূল verb এর past participle form + by + Subject কে object হিসাবে বসাতে হয়। তবে, মূল verb know থাকলে to + object বসে। এ নিয়ম অনুযায়ী option (খ) সঠিক।
The up train is late.এখানে up শব্দটি-
Correct Answer:
ঘ: Adjective
Explanation:
The up train is late.এখানে up শব্দটি- সঠিক উত্তর Adjective প্রশ্নোক্ত বাক্যে 'up' train কে modify পড়ছে বলে এটি একটি adjective ।
Scanty এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: Unlimited
Explanation:
Scanty এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Unlimited Scanty - অপ্রতুল, সামান্য Limited - সীমিত Unlimited - অপরিমিত, প্রচুর Inflation - মুদ্রাস্ফীতি Bounded - আবদ্ধ সুতরাং Scanty শব্দের বিপরীত হচ্ছে Unlimited ।
He is - FRCS শূন্যস্থানের উপযুক্ত article কোনটি?
Correct Answer:
ক: an
Explanation:
He is - FRCS শূন্যস্থানের উপযুক্ত article কোনটি? সঠিক উত্তর an Abbreviation এর প্রথম অক্ষরের উচ্চারণ যদি Vowel দিয়ে শুরু হয়, তবে এর পূর্বে an হবে। সুতরাং FRCS - এর পূর্বে an হবে।
'যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে?
Correct Answer:
খ: অধীত
Explanation:
'যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে? সঠিক উত্তর অধীত পড়া হয়েছে যা - পঠিত যা অধ্যয়ন করা হয়েছে - অধীত
ইত্যাদি কোন সমাস?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
ইত্যাদি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ ইত্যাদি= ইতি হতে আদি তৎপুরুষ সমাস।পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়।যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আবু ইসহাক সূর্য দীঘল বাড়ি(১৯৫৫) উপন্যাসের রচয়িতা ঔপন্যাসিক আবু ইসহাক। গ্রামীণ সমাজের পটভূমিতে রচিত এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: জয়গুন, হাসু, মায়মুন, শফি।
সংশপ্তক কার রচনা?
Correct Answer:
খ: শহীদুল্লা কায়সার
Explanation:
সংশপ্তক কার রচনা? সঠিক উত্তর শহীদুল্লা কায়সার সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উল্লেখযোগ্য উপন্যাস হলো - সংশপ্তক ও সারেং বৌ। তার "সংশপ্তক " উপন্যাস কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। এ উপন্যাসের অন্যতম প্রধান বিষয় হলো অসাম্প্রদায়িক জীবনবোধ।
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায়
Explanation:
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় " বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়। এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য হলো - বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।
নরওয়ের মুদ্রার নাম-
Correct Answer:
গ: ক্রোন
Explanation:
নরওয়ের মুদ্রার নাম- সঠিক উত্তর ক্রোন নরওয়ে ও ডেনমার্ক এর মুদ্রার নাম ক্রোন। আর সুইডেন ও আইসল্যান্ড এর মুদ্রার নাম ক্রোনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
Correct Answer:
গ: ১৭ মার্চ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে? সঠিক উত্তর ১৭ মার্চ জাতির জনক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
Correct Answer:
খ: অষ্টম
Explanation:
বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব? সঠিক উত্তর অষ্টম দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন ২০০৭ সালের ১ জানুয়ারি ৮ম মহাসচিব হিসেবে জাতিসংঘে নিয়োগ পান। ঘানার নাগরিক কফি আনান ছিলেন এ সংস্থার ৭ম মহাসচিব।
বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯৫
Explanation:
বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন কোন সালে? সঠিক উত্তর ১৯৯৫ GATT এর পরিবর্তিত নাম হলো WTO। যা ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এর সদস্য।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
Correct Answer:
ক: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়- সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তার বিখ্যাত "৭ মার্চের ভাষণ" প্রদান করেন, ২৬ মার্চ ১৯৭১ এর প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর এ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
'কবর' কবিতার লেখক কে?
Correct Answer:
গ: জসিমউদ্দিন
Explanation:
'কবর' কবিতার লেখক কে? সঠিক উত্তর জসিমউদ্দিন "কবর" কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ "রাখালী" এর অন্তর্ভুত। ভাষা আন্দোলনের উপর রচিত বিখ্যাত নাটক "কবর" এর লেখক মুনীর চৌধুরী।
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা-
Correct Answer:
ঘ: ৫০ টি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা- সঠিক উত্তর ৫০ টি ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী সংবিধান প্রবর্তনের তারিখ থেকে পরবর্তী দশ বছরের জন্য জাতীয় সংসদে মহিলাদের জন্য ১৫ টি অতিরিক্ত আসন ছিল। ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা ১৫ থেকে ৩০ এ বৃদ্ধি করা হয়। সংবিধানের চতুর্দশ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আসন সংখ্যা আরো বাড়িয়ে ৪৫ ও ৫০ এ সংরক্ষিত করা হয়।
মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
Correct Answer:
খ: ১০ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? সঠিক উত্তর ১০ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে ১০ নং সেক্টরটি নৌ সেক্টর হিসেবে পরিচিত। এ সেক্টরে নিয়মিত কোন কমান্ডার ছিল না। নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা এ সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন।
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত?
Correct Answer:
গ: ৫ সে.মি
Explanation:
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত? সঠিক উত্তর ৫ সে.মি (অতিভুজ)২ = (৩)২ + (৪)২ বা, (অতিভুজ)২ = ২৫ বা, (অতিভুজ) ২ = (৫)২ অতএব, অতিভুজ = ৫
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
Correct Answer:
গ: ১৮
Explanation:
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে- সঠিক উত্তর ১৮ বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯ ক্ষুদ্রতম " " = ৬১ অতএব অন্তর = (৭৯ - ৬১) = ১৮
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২- টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
Correct Answer:
গ: ৫%
Explanation:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২- টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? সঠিক উত্তর ৫% ৩৮০ টাকা বিক্রি করায় ক্ষতি হয় ২০ টাকা অতএব দ্রব্যটির ক্রয়মূল্য = (৩৮০ + ২০) = ৪০০ টাকা এখন, ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা ১০০ " " (২০*১০০)/৪০০ = ৫ টাকা।
যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
Correct Answer:
ক: ২০%
Explanation:
যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর ২০% ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা অতএব, ১০০ " " " (২৫*১০০/১২৫) = ২০ টাকা
কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Correct Answer:
ঘ: ২০০
Explanation:
কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? সঠিক উত্তর ২০০ ক্ষেত্রফল = (২০*১০) বর্গমিটার = ২০০ বর্গমিটার
৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যা কত?
Correct Answer:
ক: ৩
Explanation:
৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যা কত? সঠিক উত্তর ৩ তৃতীয় সংখ্যা = ২১৬/(৮*৯) = ৩
২টি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?
Correct Answer:
ঘ: ১২
Explanation:
২টি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত? সঠিক উত্তর ১২ অপর সংখ্যা = (ল.সা.গু * গ.সা.গু) / একটি সংখ্যা = (৬০*৩)/১৫ = ১২
১০ জনকে একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে?
Correct Answer:
গ: ২৫
Explanation:
১০ জনকে একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে? সঠিক উত্তর ২৫ ১০ জনের লাগে ২০ দিন ১ " " ২০*১০ " ৮ " " (২০ * ১০)/৮ " = ২৫ দিন
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ-
Correct Answer:
ঘ: সূক্ষ্মকোণ
Explanation:
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ- সঠিক উত্তর সূক্ষ্মকোণ White elephant অর্থ - কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক অর্থাৎ very costly troublesome possession. সুতরাং সঠিক উত্তর (গ)।
x-এর মান কত হলে (3+x)+3(x+3)=0 হবে?
Correct Answer:
ক: -৩
Explanation:
x-এর মান কত হলে (3+x)+3(x+3)=0 হবে? সঠিক উত্তর -৩ (3 + x) + 3(x + 3) = 0 বা, 3 + x + 3x + 9 = 0 বা, 4x = - 12 so, x = - 3
২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
Correct Answer:
ক: একটি
Explanation:
২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? সঠিক উত্তর একটি অসংখ্য বৃত্ত আকা যায়
৮৮ এর ১২১২% কত ?
Correct Answer:
খ: ১১
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরে?
Correct Answer:
ঘ: ৫৪০°
Explanation:
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরে? সঠিক উত্তর ৫৪০° ৬০ সেকেন্ডে ঘুরে (৯০ * ৩৬০)ডিগ্রী ১ " " (৯০ * ৩৬০/৬০) " = ৫৪০ ডিগ্রী
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
Correct Answer:
ঘ: ৯ : ৪
Explanation:
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে? সঠিক উত্তর ৯ : ৪ বৃত্তের আয়তন হয় না । বৃত্তের ক্ষেত্রফল = πr২ ; এখানে r = বৃত্তের ব্যাসার্ধ । বৃত্তদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত = π×৩২ : π×২২ = ৯:৪