Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
Who of the following was a poet?
Correct Answer:
B: T.S. Eliot
Explanation:
Who of the following was a poet? Correct Answer T.S. Eliot Charles Dickens Greatest novelist of the Victorian era. Thomas Stearns Eliot OM (T.S. Eliot) A poet, essayist, publisher, playwright, literary critic and editor from the U.S.A. Considered one of the 20th century's major poets. Jane Austen English novelist. G.B. Shaw Irish playwright.
The first Arab country to recognize Bangladesh was -
Correct Answer:
A: Iraq
Explanation:
The first Arab country to recognize Bangladesh was - Correct Answer Iraq ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ১৯৭২ সালের ৮ জুলাই। আফগানিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭৩ সালের ১৮ ফেব্রুয়ারি এবং বাংলাদেশ সৌদি আরব কর্তিক স্বীকৃতি পায় ১৬ আগস্ট ১৯৭৫।
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস কবে?
Correct Answer:
ঘ: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস কবে? সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়।
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
Correct Answer:
ঘ: ১৬
Explanation:
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? সঠিক উত্তর ১৬ একটি সরলরেখার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক - চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ১৬ গুণ।
In the poem 'To Daffodils ' the poet weeps over---
Correct Answer:
D: short -lived human life
Explanation:
In the poem 'To Daffodils ' the poet weeps over--- Correct Answer short -lived human life To Daffodils by Robert Herrick The poet is very sad to see that daffodils are very beautiful but their lives come to an end very soon. Their life is very short spread over a period of a few hours – starts from the early rising of the sun and ends even when the sun has not reached the noon time. Likewise, the life of a man may be short but it also should be beautiful, pleasant and full of pleasures. The poet compares the lives of man and the daffodils and says that their lives are very short, yet they are beautiful and charming as the spring. The poet considers that their life is better than a long but useless life.
"Mount Kinabalu" কোন দেশের পর্বতমালা?
Correct Answer:
খ: মালয়েশিয়া
Explanation:
"Mount Kinabalu" কোন দেশের পর্বতমালা? সঠিক উত্তর মালয়েশিয়া কিনাবালু পর্বত (: Gunung Kinabalu) দক্ষিণ - পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত একটি বিশিষ্ট পর্বত। পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশে এটির অবস্থান। এই পর্বত ও আশপাশের এলাকা নিয়ে সংরক্ষিত কিনাবালু পার্ক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কিনাবালু বোর্নিও দ্বীপের ক্রোকার পর্বতশ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ, মালয় দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত এবং মালয়েশিয়ায় সর্বোচ্চ পর্বত। এছাড়াও চূড়ার বিশিষ্টতার বিচারে মাউন্ট কিনাবালু পৃথিবীর ২০তম বিশিষ্ট পর্বত।
'All The News That is Fit to print' -- এই স্লোগানটি কোন খবরের কাগজের সাথে যুক্ত?
Correct Answer:
গ: দি নিউইয়র্ক টাইমস
Explanation:
'All The News That is Fit to print' -- এই স্লোগানটি কোন খবরের কাগজের সাথে যুক্ত? সঠিক উত্তর দি নিউইয়র্ক টাইমস দ্য নিউ ইয়র্ক টাইমস (লমার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। আর্থার অক্স সুল্ৎসবার্গার প্রকাশক এবং এর মালিক দ্য নিউ ইয়র্ক টাইম্স কোম্পানি। কোম্পানিটি আরও ১৫টি সংবাদপত্র প্রকাশ করে, যাদের মধ্যে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ও বস্টন গ্লোব অন্যতম। দ্য নিউ ইয়র্ক টাইম্স যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেট্রোপলিটান পত্রিকা। কাঠখোট্টা অবয়ব ও অঙ্গসজ্জার জন্য পত্রিকাটির ডাকনাম "the Gray Lady।
" FIFA' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯০৪
Explanation:
" FIFA' কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯০৪ ফিফা : FIFA বা Fédération Internationale de Football Association — , অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে।
'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
খ: মালয়েশিয়া
Explanation:
'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর মালয়েশিয়া বার্নামা মালোশিয়ার সংবাদ সংস্থা। (মালয়: Malaysia) তেরটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। যার মোট আয়তন ৩,২৯,৮৪৫ বর্গকিমি। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত, মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং ব্রুনাই; এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন এর সাথে। মালয়েশিয়ার মোট জনসংখ্যা ২৮ মিলিয়নের অধিক
নেপালে কটি সমুদ্র বন্দর রয়েছে?
Correct Answer:
গ: একটি ও না
Explanation:
নেপালে কটি সমুদ্র বন্দর রয়েছে? সঠিক উত্তর একটি ও না নেপালে কোন সমুদ্র বন্দর নাই। হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।
' Wall Street' কোথায় ?
Correct Answer:
B: নিউইয়র্কে
Explanation:
' Wall Street' কোথায় ? Correct Answer নিউইয়র্কে ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক। মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিরও ভরকেন্দ্র বটে। উপনিবেশ স্থাপনকারী ওলন্দাজরা ১৬৫৩ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ও স্থানীয় আদিবাসীদের আক্রমণ প্রতিরোধের জন্য এই এলাকায় মাটির তৈরি রক্ষা প্রাচীর গড়ে তুলেছিল; তা থেকেই এ সড়কের নাম ওয়াল স্ট্রিট (প্রাচীর সড়ক) হয়েছে। ম্যানহ্যাটানের ব্রডওয়ে থেকে ইস্ট রিভার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি অপ্রশস্ত।
নায়াগ্রা ফলস আমেরিকার কোন রাজ্যে অবস্থিত?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
নায়াগ্রা ফলস আমেরিকার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক নায়াগ্রা ফলস আমেরিকার নিউইয়র্ক রাজ্যে অবস্থিত। নায়াগ্রা নদী এরি হ্রদ থেকে ওন্টারিও লেক - এর উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এই নদী কানাডার ওন্টারিও প্রদেশের (পশ্চিমে) এবং যুক্তরাষ্ট্র - এ নিউইয়র্ক রাজ্যের (পূর্ব দিকে) সীমান্তের একটি অংশ গঠন করেছে। নদীর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে। আইরোকোইয়ান পন্ডিত ব্রুস ট্রিগার - এর মতে, নায়াগ্রা স্থানীয়ভাবে বসবাসকারী নিট্রাল কনফেডেরেসির একটি শাখাকে দেওয়া নাম থেকে উদ্ভূত হয়েছিল।
আমেরিকার যে খবরের কাগজটি ' ওয়াটারগেট কেলেঙ্কারী' উদঘাটন করেছিল সে খবরের কাগজটির নাম কি?
Correct Answer:
খ: দি ওয়াশিংটন পোস্ট
Explanation:
আমেরিকার যে খবরের কাগজটি ' ওয়াটারগেট কেলেঙ্কারী' উদঘাটন করেছিল সে খবরের কাগজটির নাম কি? সঠিক উত্তর দি ওয়াশিংটন পোস্ট ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনাটি দি নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়। ওয়াটারগেট কেলেঙ্কারি ছিল ১৯৭০ - এর দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক কেলেঙ্কারি। নির্বাচন প্রচারাভিযান চলাকালে ১৭ জুন, ১৯৭২ সালে ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের ৫ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায় এবং নিক্সনের প্রশাসন কেলেঙ্কারিটি ধামা - চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার ফলে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ৯ই আগস্ট ১৯৭৪ সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
কে প্রথম সংবাদপত্রকে ' Fourth state' হিসেবে আখ্যায়িত করেন ?
Correct Answer:
গ: অ্যাডমান্ড বার্ক
Explanation:
কে প্রথম সংবাদপত্রকে ' Fourth state' হিসেবে আখ্যায়িত করেন ? সঠিক উত্তর অ্যাডমান্ড বার্ক Edmornd bark was an Irish statesman, economist, and philosopher. Born in Dublin, Burke served as a member of parliament (MP) between 1766 and 1794 in the House of Commons of Great Britain with the Whig Party after moving to London in 1750.
কোনটি তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: মধুমাখা
Explanation:
কোনটি তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মধুমাখা 'মধুমাখা ' মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া, কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
কোন সালে ' OSCAR' পুরুস্কার দেয়া হয় ?
Correct Answer:
ক: ১৯২৯
Explanation:
কোন সালে ' OSCAR' পুরুস্কার দেয়া হয় ? সঠিক উত্তর ১৯২৯ অস্কার'এর যাত্রা শুরু হয় ১৯২৯ সালের ১৬ই মে। ছোটখাট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ আজ এটি বিশ্বের সবচেয়ে খ্যাতনামা চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিণত হয়েছে৷ প্রতি বছরের মত এবছরও চলচ্চিত্র জগতের ২৪টি বিভাগে সেরা কাজের জন্য দেয়া হল এই পুরস্কার৷ এর মধ্যে রয়েছে ১০টি প্রধান বিভাগ৷
ভানুয়াতুর রাজধানী--
Correct Answer:
গ: পোর্ট ভিলা
Explanation:
ভানুয়াতুর রাজধানী-- সঠিক উত্তর পোর্ট ভিলা ভানুয়াতুর পুরা নাঙহান প্রজাতন্ত্রি ভানুয়াতু। এহান ওশেনিয়া মহাদেশ বারো মেলানেসিয়া উপমহাদেশর দেশ আহান। দেশ এহানর রাজধানী পোর্ট ভিলা। রাষ্ট্র এহানর মানুরে/নাগরিকরে ভানুয়াতুয়ান বুলতারা।
বাংলাদেশ একটি--
Correct Answer:
খ: গণপ্রজাতন্ত্র
Explanation:
বাংলাদেশ একটি-- সঠিক উত্তর গণপ্রজাতন্ত্র বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূ - রাজনৈতিক ভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ - পূর্ব সীমান্তে মায়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।
Poet Alexander Pope's famous work---
Correct Answer:
A: Rape of the lock
Explanation:
Poet Alexander Pope's famous work--- Correct Answer Rape of the lock Alexander Pope was a poet and satirist of the English Augustan period (1700 - 1745), best known for his poems. His works: An Essay on Criticism (1711), The Rape of the Lock (1712–14), The Dunciad (1728) An Essay on Man (1733–34) etc.
যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে--
Correct Answer:
ক: আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
Explanation:
যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে-- সঠিক উত্তর আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকারী দেশ হিসেবে আবারও বাংলাদেশ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এতে দেশ ও জাতি হিসাবে বিশ্বদরবারে বাংলাদেশ হয়েছে সম্মানিত ও গৌরবান্বিত। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সর্বদাই ছিল গর্বিত অংশীদার। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ স্থানে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বদাই অঙ্গীকারবদ্ধ
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
Correct Answer:
গ: তিনি সাক্ষ্য দেবেন না।
Explanation:
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। সঠিক উত্তর তিনি সাক্ষ্য দেবেন না। সঠিক বাক্য - " তিনি সাক্ষ্য দেবেন না"। কারণ, বাক্যটিতে সাধুরীতি ও চলিত রীতির মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষমুক্ত। আবার কর্তার পর ক্রিয়া বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তাই প্রদত্ত বাক্যটি সঠিক।
বাংলাদেশের কোন সরকারপ্রধান প্রথম চীনে রাষ্ট্রীয় সফরে যান?
Correct Answer:
গ: প্রেসিডেন্ট জিয়াউর রহমান
Explanation:
বাংলাদেশের কোন সরকারপ্রধান প্রথম চীনে রাষ্ট্রীয় সফরে যান? সঠিক উত্তর প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি। প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তিনিই প্রথম রাষ্ট্রপতি হিসেবে চীন সফর করেন।
শামসুর রাহমানের আত্মজীবনী-
Correct Answer:
ঘ: কালের ধূলোয় লেখা
Explanation:
শামসুর রাহমানের আত্মজীবনী- সঠিক উত্তর কালের ধূলোয় লেখা শামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই– তার কবিতা— তার লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাঙলা সাহিত্যের অন্যতম প্রধান কবি– একথা সর্বজন স্বীকত। ‘কালের ধুলোয় লেখা’ তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য - সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ - সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে তার কাব্যসত্তার ভেতর - বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চান নি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে ।
If I---- a millionaire, I--- help every worthy cause.
Correct Answer:
B: were , would
Explanation:
If I---- a millionaire, I--- help every worthy cause. Correct Answer were , would Second Conditional if condition result Past Simple Sentence would + verb (base form) If I were a millionaire, I would help every worthy cause.
If we had a boat , we --- the river.
Correct Answer:
A: would cross
Explanation:
If we had a boat , we --- the river. Correct Answer would cross Second Conditional if condition result Past Simple Sentence would + verb (base form) If we had a boat, We would cross the river
বাংলায় প্রথম পবিত্র কোরনের অনুবাদক-
Correct Answer:
ঘ: গিরিশচন্দ্র সেন
Explanation:
বাংলায় প্রথম পবিত্র কোরনের অনুবাদক- সঠিক উত্তর গিরিশচন্দ্র সেন গিরিশ চন্দ্র সেন (জন্ম: ১৮৩৪ - মৃত্যু: ১৫ আগস্ট ১৯১০) ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা, অনুবাদক ও বহুভাষীক। ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশী পরিচিতি পেয়েছেন এবং 'মৌলভী'[তথ্যসূত্র প্রয়োজন] উপাধিও পেয়েছেন। বাংলা ভাষাভাষী জনসাধারনের নিকট প্রথম বাংলা ভাষায় পুর্নাঙ্গ কুরআন অনুবাদ ও প্রকাশের কৃতিত্ব তাকে দেয়া হয়। তিনি আরবি, ফার্সি, উর্দু এবং ইসলামী বিষয়াবলী সমন্ধেও পান্ডীত্য অর্জন করেছিলেন। তিনি কুরআন শরীফের সম্পূর্ণ অংশ, মিশকাত শরীফের প্রায় অধিকাংশ, হাদিস, তাজকিরাতুল আউলিয়া, দিওয়ান - ই - হাফিজ, গুলিস্তাঁ, বুঁস্তা, মকতুব্বত - ই - মাকদুস, শারফ উদ্দিন মুনিবী, মসনভী - ই - রুমী, কিমিয়া - ই - সাদত, গুলশান - ই - আসরার ইত্যাদিসহ বহু ইসলামি গ্রন্থ বাংলায় অনুবাদ করেন।
'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বেলজিয়াম
Explanation:
'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেলজিয়াম ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: দুধে-ভাতে
Explanation:
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ? সঠিক উত্তর দুধে-ভাতে বিভক্তির লোপ না পেলে থাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ?
Correct Answer:
গ: পাতা
Explanation:
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ? সঠিক উত্তর পাতা পাতা, চাদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি তদ্ভব শব্দের উদাহরণ।
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Correct Answer:
গ: লাফ > ফাল
Explanation:
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সঠিক উত্তর লাফ > ফাল লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন । যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলা 'কুলা' দেশি শব্দ। এরুপ - গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর ,ঢেঁকি । আর রিকশা , চা, কিতাব - বিদেশি শব্দ ।
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
Correct Answer:
খ: সাধু ভাষারীতিতে
Explanation:
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় --- সঠিক উত্তর সাধু ভাষারীতিতে বাক্যে লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপোযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
সাধারণত ট্রানজিস্টারের কাজ--
Correct Answer:
খ: বিবর্ধক হিসেবে ব্যবহার
Explanation:
সাধারণত ট্রানজিস্টারের কাজ-- সঠিক উত্তর বিবর্ধক হিসেবে ব্যবহার ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ট্রানজিস্টর ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক হিসেবে কাজ করে।
কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান--
Correct Answer:
ঘ: Microsoft
Explanation:
কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান-- সঠিক উত্তর Microsoft কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটন ডিসি।
IC উদ্ভাবন করেন --
Correct Answer:
ক: জে এস কেলবি
Explanation:
IC উদ্ভাবন করেন -- সঠিক উত্তর জে এস কেলবি IC( Integrated circuit) একটি সমন্বিত বর্তনী। এটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, আইসি বা কম্পিউটার চিপ নামেও পরিচিত। ১৯৫৮ সালে জ্যাক কেলবি এটি আবিষ্কার করেন।
২০ ওহম রোধবিশিষ্ট একটি তড়িদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর ঘটে যখন তার ভার
Correct Answer:
গ: ১ ওহম
যে 'কণা ত্বরক ' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে , তার নাম--
Correct Answer:
গ: বিউট্রান
Explanation:
যে 'কণা ত্বরক ' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে , তার নাম-- সঠিক উত্তর বিউট্রান যে ' কণা ত্বরক' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে তার নাম বিউট্রান।
কম্পিউটার ভাইরাস হলো -
Correct Answer:
ক: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস হলো - সঠিক উত্তর এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত হতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে।
দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র --
Correct Answer:
ঘ: ল্যাকটোমিটার
Explanation:
দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র -- সঠিক উত্তর ল্যাকটোমিটার দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমাণ করে যে যন্ত্র তার নাম ল্যাক্টোমিটার। দেখতে থার্মোমিটারের মতো। যন্ত্র টা সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিত ভাবে পানি মেশানো আছে।
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?
Correct Answer:
খ: গুরুচন্ডালী দোষ
Explanation:
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ? সঠিক উত্তর গুরুচন্ডালী দোষ গুরুচণ্ডালী দোষ : বাংলা গদ্যে দেশি ও তৎসম শব্দের মিশ্রণ বা সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন: শবপোড়া ( শব মানে মরা আর দাহ মানে পোড়া)। যদি " শবদাহ " বা " মরা পোড়া" না বলে শবপোড়া বলা হয়, তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ হবে।
সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ?
Correct Answer:
ঘ: মিলিসেকেন্ড
Explanation:
সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ? সঠিক উত্তর মিলিসেকেন্ড ১ মিলি সেকেন্ড - ১/১০০০ সেকেন্ড ১ মাইক্রো সেকেন্ড - ১/ ১০০০০০০ সেকেন্ড ১ ন্যানো সেকেন্ড - ১/ ১০০০০০০০০০ সেকেন্ড ১ পিকো সেকেন্ড - ১/ ১০০০০০০০০০০০০ সেকেন্ড
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ?
Correct Answer:
গ: বক্তব্য সংক্ষেপণ
Explanation:
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ? সঠিক উত্তর বক্তব্য সংক্ষেপণ সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য সংক্ষেপণ। অহেতুক বা অযথা বাক্যের ব্যবহার না করে মূল ভাব ফুটিয়ে তোলা। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করে উপযুক্ত বাক্য দিয়ে মূলভাব উপস্থাপন করা। উক্তির ব্যবহার বর্জন করা।
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ?
Correct Answer:
খ: আবেদনপত্র
Explanation:
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ? সঠিক উত্তর আবেদনপত্র চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। চাকরীর আবেদনপত্র লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। অনেক তথ্য যোগ করতে হয়। প্রতিটা নিয়ম মেনে চলে উপযুক্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়।
১ ঘন মিটার পানির ভর হবে-
Correct Answer:
ঘ: ১০০০ কেজি
Explanation:
১ ঘন মিটার পানির ভর হবে- সঠিক উত্তর ১০০০ কেজি এক ঘনমিটার পানি = ১০০০ লিটার = ১০০০ কেজি
পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-
Correct Answer:
ঘ: গ্রাফাইট
Explanation:
পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়- সঠিক উত্তর গ্রাফাইট পারমাণবিক চুল্লী একটি যন্ত্র, যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এই চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
Correct Answer:
গ: চলিত রীতি
Explanation:
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ? সঠিক উত্তর চলিত রীতি চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: আপাদমস্তক
Explanation:
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর আপাদমস্তক অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পর্যন্ত (আ) অর্থে - পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
ক্যাপাসিটরের প্রধান কাজ কি?
Correct Answer:
ঘ: শক্তি সংরক্ষণ করা
Explanation:
ক্যাপাসিটরের প্রধান কাজ কি? সঠিক উত্তর শক্তি সংরক্ষণ করা ইলেকট্রনিক ক্যাপাসিটর হলো সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে। ক্যাপাসিটর কথাটির বাংলা অর্থ ধারক। এর মূল কাজ সাময়িকভাবে কারেন্ট সংরক্ষণ করা এবং ফিল্টারিং করা।
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ?
Correct Answer:
ঘ: সমস্যমান পদ
Explanation:
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ? সঠিক উত্তর সমস্যমান পদ বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ?
Correct Answer:
ঘ: ভাব-সম্প্রসারণ
Explanation:
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ? সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ বলতে কোন রচনার ভাববস্তুকে সম্প্রসারিত করা বোঝায়। অহেতুক বা প্রসঙ্গবিহীন বাক্যের ব্যবহার না করে রচনা সম্পর্কিত বাক্য দিয়ে ভাব ফুটিয়ে তুলতে হবে। মুলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য তিনটি অনুচ্ছেদে লিখতে হবে। মূলভাব সবসময় সহজ, সাবলীল ও ছোট হতে হবে।