Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
নিচের কোনটি উপন্যাস নয় ?
Correct Answer:
গ: পথ জানা নেই
Explanation:
নিচের কোনটি উপন্যাস নয় ? সঠিক উত্তর পথ জানা নেই ‘যাপিত জীবন’ সেলিনা হোসেনের উপন্যাস। ‘খোয়াবনামা’ আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। ‘পথ জানা নাই’ শামসুদ্দীন আবুল কালামের গল্পগ্রন্থ। ‘ওস্কার’ আহমদ ছফার উপন্যাস; রচিত হয়েছে ’৬৯ - এর গণ - অভুত্থানের জপটভূমিতে।
উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
Correct Answer:
ক: ১৮৫৭ সালে
Explanation:
উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়? সঠিক উত্তর ১৮৫৭ সালে ইস্টইন্ডিয়া কোম্পানির অবসানের মাধ্যমে ১৮৫৭ সালে স্বাধীন হয়
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
Correct Answer:
খ: শুশুক
Explanation:
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? সঠিক উত্তর শুশুক শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করতে পারলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে গ্রহণ না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার উপর আড়াআড়িভবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ? সঠিক উত্তর ইনসুলিন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমােন যা রক্তে গুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনাে কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত যার ফলে ডায়াবেটিস রােগ হয়।
'আমলার মামলা' নাটকটি লিখেছেন-
Correct Answer:
ক: শওকত ওসমান
Explanation:
'আমলার মামলা' নাটকটি লিখেছেন- সঠিক উত্তর শওকত ওসমান নাটকটি কথাসাহিত্যিক শওকত ওস্মানের (১৯১৭ - ১৯৯৮) । তাঁর অন্যান্য নাটক ‘তস্কর ও লস্কর’, ‘বাগদাদের কবি’, ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’, ‘করের মণি’ প্রভৃতি।
যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং --
Correct Answer:
খ: সাদা
Explanation:
যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং -- সঠিক উত্তর সাদা যে আলোটি নিজে শোষণ করে মানুষের চোখে ডিটেক্ট করে এবং সেটিকেই সেই বস্তু আলো রং ধরে নেয় । সাদা গোলাপ সবগুলো রং কে প্রতিফলিত করে কিন্তু সাদা রং শোষণ করে না এজন্য গোলাপ সাদা দেখা যায়, মানুষের চোখে । অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এগুলো আবার ভিন্ন রকম হয়ে থাকে ।
choose the correct tense-
Correct Answer:
B: scarcely had we started when it began to rain
Explanation:
choose the correct tense- Correct Answer scarcely had we started when it began to rain And দ্বারা যদি দুটি clause যুক্ত হলে প্রথমটি যদি past perfect হয় তাহলে পরেরটি past Indefinte Tense e হয়
কোষ আবিষ্কার করেন কে?
Correct Answer:
ক: রর্বাট হুক
Explanation:
কোষ আবিষ্কার করেন কে? সঠিক উত্তর রর্বাট হুক কোষ (ইংরেজি: Cell) হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক,। এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিন্তু মানুষসহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে। ১৮৩৯ সালে বিজ্ঞানী Matthias Jakob Schleiden এবং Theodor Schwann কোষ তত্ত্ব আবিষ্কার করে।
কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন ?
Correct Answer:
ক: ২৫ ভাগ
Explanation:
কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন ? সঠিক উত্তর ২৫ ভাগ কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মােট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়ােজন। বাংলাদেশে মােট বনভূমির পরিমাণ শতকরা মাত্র ১৭ ভাগ ।
choose the sentence with the correct agreement of pronouns -
Correct Answer:
B: Rahima kindly helped you, him and me
আমেরিকা পার্ল হারবার আক্রমণ করে-
Correct Answer:
ক: ৭ ডিসেম্বর , ১৯৪১ সালে
The writer says that viruses are alive because they-
Correct Answer:
C: multiply
ভূমিকম্পের দেশ কোনটি ?
Correct Answer:
খ: জাপান
Explanation:
ভূমিকম্পের দেশ কোনটি ? সঠিক উত্তর জাপান ভূমিকম্পের দেশ - জাপান । প্রাচীরের দেশ - চীন এবং শ্বেত হাতির দেশ - থাইল্যান্ড।
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
Correct Answer:
ক: সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
Explanation:
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? সঠিক উত্তর সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --
Correct Answer:
গ: বায়বীয় পদার্থ
Explanation:
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় -- সঠিক উত্তর বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় । কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ?
Correct Answer:
ঘ: জাতীয় সংসদের কাছে
Explanation:
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ? সঠিক উত্তর জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা--
Correct Answer:
ক: প্রভবতী সম্ভাষণ
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-- সঠিক উত্তর প্রভবতী সম্ভাষণ ইশ্বরচন্দ বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ - প্রভাবতী সম্ভাষণ। তার রচিত অন্যান্য গ্রন্থ - বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা। তার উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ - ভ্রান্তিবিলাস যা শেক্সপিয়ারের "Comedy of Errors " এর বঙ্গানুবাদ।
জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
Correct Answer:
খ: ১৯৯০ সাল
Explanation:
জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ? সঠিক উত্তর ১৯৯০ সাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আনােচনার সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে ১৯৯০ সাল থেকে প্রতিবছর ৫ জুন জাতিসংঘভুক্ত দেশগুলােতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
কোনটি সবচেয়ে ভারী ধাতু?
Correct Answer:
খ: পারদ
Explanation:
কোনটি সবচেয়ে ভারী ধাতু? সঠিক উত্তর পারদ সবচেয়ে ভারী ধাতু হলো - পারদ। ভারী ধাতু সাধারণত সেই ধাতুসমুহ যাদের ঘনত্ব, পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি। ভারী ধাতু হওয়ার মানদন্ড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন, ধাতুবিদ্যায় ঘনত্বের ভিত্তিতে সঙ্গায়িত করা হয়, পদার্থ বিজ্ঞানে যেখানে পারমাণবিক সংখ্যাই পার্থক্য নির্ণায়ক।
তেভাগা আন্দোলনের নেত্রী-
Correct Answer:
গ: ইলা মিত্র
Explanation:
তেভাগা আন্দোলনের নেত্রী- সঠিক উত্তর ইলা মিত্র তেভাগা আন্দোলনের নেত্রী - - ইলা মিত্র। প্রখ্যাত রাজনীতিক ও কমিউনিস্ট নেতা মিত্র। জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। ১৯৪৬ - ৪৭ সালে ফসলের দুই - তৃতীয়াংশের উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯ টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন, তা পরিব্যাপ্ত থাকে ১৯৪৯ - ৫৯ সাল পর্যন্ত। তেভাগার দাবিতে রাজশাহী জেলার, বিশেষভাবে নাচোলের, কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ইলা মিত্র অবিস্মরণীয় ভূমিকা পালন করেন।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত।
সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
Correct Answer:
গ: হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
Explanation:
সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো- সঠিক উত্তর হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো হালকা পরমাণু ফিউশন পদ্ধতি।
একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে ?
Correct Answer:
খ: ২০৬
Explanation:
একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে ? সঠিক উত্তর ২০৬ একজন সাধারণ মানুষের দেহে ২০৬টি হাড় থাকে। করােটিতে ২২টি, মেরুদণ্ডে ৩৩টি, কাঁধে ৪টি, বক্ষপিঞ্জরে ২৪টি, উরুফলকে ১টি, দুই উর্ধ্ববাহুতে ৬০টি শ্রোণীচক্রে ২টি এবং দুই পায়ে ৬০টি করে সর্বমােট ২০৬টি।
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ?
Correct Answer:
ক: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ? সঠিক উত্তর সিসমোগ্রাফ সিসমােগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ক্রেসকোগ্রাফ - উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। ক্রোনোমিটার - সমুদের দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র বা সূক্ষভাবে সময় পরিমাপ করার যন্ত্র। ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো 'গানটির সুরকার -
Correct Answer:
খ: আলতাফ মাহমুদ
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো 'গানটির সুরকার - সঠিক উত্তর আলতাফ মাহমুদ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির সুরকার - - আলতাফ মাহমুদ। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
আনন্দবিহার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ময়নামতি
Explanation:
আনন্দবিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়নামতি আনন্দ বিহার ময়নামতি তে অবস্থিত। কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের পাদদেশে রাজা আনন্দ দেব নির্মিত প্রাচীন বৌদ্ধ বিহার। পাহাড়পুর ও মহাস্থানগড়ে যথাক্রমে সোমপুর বিহার ও ভাসু বিহার অবস্থিত।
মধ্যযুগের প্রথম কবি কে?
Correct Answer:
ঘ: বডু চন্ডীদাস
Explanation:
মধ্যযুগের প্রথম কবি কে? সঠিক উত্তর বডু চন্ডীদাস মধ্যযুগের প্রথম কবি বডু চন্ডীদাস । বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন । শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মোট ১৩ খণ্ডে রচিত । এ কাব্যের প্রধান চরিত্র - কৃষ্ণ, রাধা, বড়াই ।
বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
Correct Answer:
গ: ১৯৬১ ও ১৯৮৯
Explanation:
বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়? সঠিক উত্তর ১৯৬১ ও ১৯৮৯ ১৩ আগস্ট ১৯৬১ সাল থেকে শুরু করে ১৯৮৯ সালের নভেম্বরে পূর্ব জার্মান কর্মকর্তাদের নির্দেশে এটি ভেঙে না ফেলা পর্যন্ত, প্রাচীরটি (ভৌগোলিকভাবে) সুদীর্ঘ ২৮ বছর ধরে পার্শ্ববর্তী পূর্ব জার্মানি থেকে পূর্ব বার্লিন সহ, পশ্চিম বার্লিনের মধ্যে সীমানা প্রাচীর হিসেবে অবস্থান করছিল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: অতি অল্প হইল
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অতি অল্প হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ অতি অল্প হইল । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর রচিত গ্রন্থ সমূহ - বর্ণপরিচয় , কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে), বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে), অতি অল্প হইল(১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস(১৮৮৪) ।
বাংলাদেশের দীর্ঘতম নদী-
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদী- সঠিক উত্তর মেঘনা মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার।
'লালসালু' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: সৈয়দ ওযালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওযালীউল্লাহ 'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর লেখা। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর (১৯২২ - ১৯৭১) বিখ্যাত উপন্যাস 'লালসালু' (১৯৪৮)। এর ইংরেজি অনুবাদ 'Tree without Roots' (১৯৬৭)।
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
Correct Answer:
ঘ: ইনসুলিন
Explanation:
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সঠিক উত্তর ইনসুলিন অগ্নাশয় থেকে নির্গত ইনসুলিন চিনির বিপাক নিয়ন্ত্রণ করে। পেনিসিলিন একপ্রকার এন্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
সুপ্রিম কোর্টে বিভাগ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
সুপ্রিম কোর্টে বিভাগ আছে? সঠিক উত্তর ২টি সুপ্রিম কোর্টে ২টি বিভাগ আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ ২টি হলো - - - আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?
Correct Answer:
ক: কালকূট
Explanation:
সমরেশ বসুর ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর কালকূট সমরেশ বসুর ছদ্মনাম কালকূট । সমরেশ বসু (১৯২৪ - ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। কালকূট ও ভ্রমর তার ছদ্মনাম। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। ১৯৮০ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---
Correct Answer:
গ: সালোকসংশ্লেষণ
Explanation:
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না --- সঠিক উত্তর সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। রেচন প্রক্রিয়া প্রাণীদেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন হয়।
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী?
Correct Answer:
ঘ: জাতীয় সংসদের কাছে
Explanation:
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী? সঠিক উত্তর জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে।
তামাবিল কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
তামাবিল কোথায় অবস্থিত ? সঠিক উত্তর সিলেট তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা। যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত। এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়। তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র সবুজপত্র । বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
ভূমি ব্যবস্থাপনায় ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৭৯৩ সালে
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান ”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান । অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
Correct Answer:
গ: অ্যানথ্রাসাইট
Explanation:
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? সঠিক উত্তর অ্যানথ্রাসাইট লিগনাইটে কার্বনের পরিমাণ ৬৭%। বিটুমিনাস কয়লা এ কার্বনের পরিমাণ ৮৩%। অ্যানথ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ ৯২.১% - ৯৮%।
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Correct Answer:
ক: চারগুণ
Explanation:
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ? সঠিক উত্তর চারগুণ মনে করি, সরল লেখাটির দৈর্ঘ্য = x এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x² সরলরেখাটির অর্ধেকের (x/2) ক্ষেত্রফল = x²/4 ∴ x²÷(x²/4) = x²×(4/x²) = 4 গুণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?
Correct Answer:
গ: পথের দাবী
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল? সঠিক উত্তর পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবী গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল । পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
I have done my duty. কোন tense?
Correct Answer:
খ: Present perfect
Explanation:
I have done my duty. কোন tense? সঠিক উত্তর Present perfect প্রদত্ত বাক্যটি হলো present perfect tense. Present perfect tense এর structure হলো sub + have /has + verb এর p.p + obj + extension. সঠিক উত্তর - present perfect.
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল?
Correct Answer:
ঘ: সুবর্ণগ্রাম
Explanation:
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর সুবর্ণগ্রাম সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন সুবর্ণগ্রাম নাম থেকেই প্রাক মুসলিম যুগে সোনারগাঁও এর গুরুত্ব অনুধাবন করা যায়। এই সুবর্ণগ্রাম থেকেই স্পষ্ট ত মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।
Which one is the adjective among the following words?
Correct Answer:
C: Diplomatic
Explanation:
Which one is the adjective among the following words? Correct Answer Diplomatic Diplomatic - কূটনৈতিক। Diplomat - কূটনীতিবিদ Diploma - শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতিপত্র। Diplomacy - কূটনীতি। adjective word হলো Diplomatic.
”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন । ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
See শব্দটির noun--
Correct Answer:
খ: sight
Explanation:
See শব্দটির noun-- সঠিক উত্তর sight Seen শব্দটির noun হলো sight যা see. এর সাথে সম্পর্কিত। seen হলো see এর past participle form ; Sought হলো seek এর past participle form আর scene অর্থ দৃশ্য।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
Correct Answer:
ঘ: ক্যাপ্টেন
Explanation:
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল? সঠিক উত্তর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (৭ মার্চ ১৯৪৯ - ১৪ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। তার,পদবী হলো - ক্যাপ্টেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়। তিনি তাদের অন্যতম। তিনি মুক্তিবাহিনীর ৭নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন।
Dog days" means--
Correct Answer:
C: Hot weather
Explanation:
Dog days" means-- Correct Answer Hot weather Dog days' phrase টির অর্থ হলো - উষ্ণতম সময় বা গরম আবহাওয়া। Hot weather - . গরম আবহাওয়া। সুতরাং সঠিক উত্তর - Hot weather.