PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION-(NAGALINGAM) MCQs
Showing 49 questions (Total: 49)
'কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম উদ্ধৃতাংশটি কবি কাজী নজরুল ইসলামের "সিন্ধু হিন্দোল" কাব্যের 'দারিদ্র' কবিতার অন্তর্ভুক্ত।
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ---
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি --- সঠিক উত্তর উপন্যাস নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। উপন্যাসটি ১৩১০ - ১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আবদুল্লাহ আল মামুন
Explanation:
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল্লাহ আল মামুন 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন রচিত।
'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না '-- এক কথায় কী হবে?
Correct Answer:
ক: বনস্পতি
Explanation:
'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না '-- এক কথায় কী হবে? সঠিক উত্তর বনস্পতি যে গাছ অন্য গাছের উপর জন্মে - পরগাছা। যে গাছ কোন কাজে লাগে না - আগাছা। আপন বর্ণ লুকায় যে - বর্ণচোরা। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - বনস্পতি
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: আরিফ বই পড়ে
Explanation:
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর আরিফ বই পড়ে কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ আরিফ বই পড়ে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
'ভোজন করার ইচ্ছা'--- এক কথায় কী হবে?
Correct Answer:
গ: বুভুক্ষা
Explanation:
'ভোজন করার ইচ্ছা'--- এক কথায় কী হবে? সঠিক উত্তর বুভুক্ষা ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা। এখানে বুভুক্ষা শব্দের অর্থ - ক্ষুধা, ভোজন করার ইচ্ছা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'হাত-ভারি' বাগধারার অর্থ----
Correct Answer:
গ: কৃপণ
Explanation:
'হাত-ভারি' বাগধারার অর্থ---- সঠিক উত্তর কৃপণ হাতভারী একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - কৃপণ। যেমন: আনাম সাহেব খুবই হাতভারী। এসব বাগধারা বাংলা ভাষায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।
'ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: ইতঃ + তত
Explanation:
'ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ইতঃ + তত 'ইতস্তত' শব্দের সন্ধি - বিচ্ছেদ ইতঃ + তত। বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির প্রকারভেদগুলো হচ্ছেঃ র জাত বিসর্গ এবং স জাত বিসর্গ। বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ। যেমন, আশীর্বাদ = আশীঃ + বাদ
কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: একাদশ (একের অধিক দশ)
Explanation:
কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তর একাদশ (একের অধিক দশ) কর্মধারয় সমাসের উদাহরণ : একাদশ (একের অধিক দশ)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
'জঙ্গম'-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
ঘ: স্থাবর
Explanation:
'জঙ্গম'-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর স্থাবর জঙ্গম শব্দের অর্থ - গতিশীল, অস্থাবর, চলমান ইত্যাদি। স্থাবর শব্দের অর্থ - স্থির, স্থিতি ইত্যাদি। তাই জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর।
'শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: সদাচার
Explanation:
'শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সদাচার 'শিষ্টাচার' - - এর সমার্থক শব্দ: শোভনতা, উপযুক্ততা, আদব, শালীনতা, , শিষ্টতা, শোভনতা, সৌজন্য, যথাযোগ্য আচরণ.।
I attend -----office punctually. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
গ: to
Explanation:
I attend -----office punctually. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Attend to - পরিচর্যা The nurse attended to the patient Attend on - উপস্থিত Mr. Babu will attend on the meeting
He was entrusted---the care of his uncle. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ঘ: to
Explanation:
He was entrusted---the care of his uncle. --বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Entrust অর্থ হলঃ কোন ব্যক্তি/বিষয়/জিনিস রক্ষা করার ক্ষেত্রে কাউকে বিশ্বাস/নিযুক্ত করা। যাকে বিশ্বাস করা হবে তাকে নির্দেশ করার জন্য to বসবে। অর্থাৎ Sentence এ to এর পরে বিশ্বাসী ব্যক্তি/বস্তু সংক্রান্ত তথ্য থাকবে। যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে তা নির্দেশ করার জন্য with বসবে। অর্থাৎ যে জিনিস বা বিষয়টিকে রক্ষা করা হবে Sentence এ with এর পরে সে সংক্রান্ত তথ্য থাকবে। De - facto (প্রকৃতপক্ষে), they have been entrusted with protecting the brand. The children were entrusted with the care of their uncle. The cycle was entrusted to my friend for safekeeping. He was entrusted with the care of his uncle.
নিচের কোনটি শুদ্ধ বাক্য ?
Correct Answer:
ঘ: I took a bath.
কোনটি 'Feasible' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
খ: Practical
Explanation:
কোনটি 'Feasible' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Practical Feasible এর synonym = practical, practicable, workable, achievable, attainable, realizable .
কোনটি 'Authentic' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: Genuine
Explanation:
কোনটি 'Authentic' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Genuine Authentic– খাঁটি, নির্ভেজাল; Rare– বিরণ, দুর্লভ; Expensive– ব্যয়বহুল, দামি; Fake– মিথ্যা, জাল; Genuine– খাঁটি, নির্ভেজাল।
Deny শব্দের noun হবে----
Correct Answer:
খ: Denial
Explanation:
Deny শব্দের noun হবে---- সঠিক উত্তর Denial Noun of the word "Deny" is - - Denial. Deny - verb যার অর্থ : অস্বীকার করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, ত্যাজ্য করা, অননুমোদন করা, অসত্য বলে ঘোষণা করা। Denial - noun যার অর্থ : অস্বীকার, অস্বীকার, প্রত্যাখ্যান, অপলাপ, নেতিবাচক উত্তর, অগ্রাহ্যতা, ত্যাগ, বর্জন, অসত্য বলিয়া ঘোষণা, অননুমোদন
'I have bought the books' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ----
Correct Answer:
ক: The books have been bought by me.
Explanation:
'I have bought the books' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ---- সঠিক উত্তর The books have been bought by me. Active:I have bought the books. Passive: The books have been bought by me. It's a simple present perfect tense, hence to change it into passive voice , the rules apply are - Use have been/has been according to the subject made from the object of the active sentence. Use the principle verb in past participle form. Use “by” afterwise. Make the subject the object in the passive voice.
He said to me, "will you go home?" --বাক্যটির indirect speech হবে----
Correct Answer:
গ: He asked me if I would go home.
Explanation:
He said to me, "will you go home?" --বাক্যটির indirect speech হবে---- সঠিক উত্তর He asked me if I would go home. Structure : Subject + ask/inquire of + object ( যদি থাকে) + if /whether + reported speech এর subject + verb এর বাকী অংশ। যেমন: He asked me if I would go home.
'Let him sing a song'-- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ----
Correct Answer:
ঘ: Let a song be sung by him.
Explanation:
'Let him sing a song'-- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ---- সঠিক উত্তর Let a song be sung by him. Let + ব্যক্তিবাচক object ( me, us, you, them, him, her) যুক্ত Imperative Sentence এর। Active Voice কে Passive Voice - এ রুপান্তরিত করার নিয়ম: (1) প্রথমে Let বসে + (2) Object টি Subject রুপে বসে + (3) be বসে + (4) মূল verb এর past participle বসে + (5) by বসে + (6) প্রদত্ত ব্যক্তিবাচক object টি বসে। যেমন: Let a song be sung by the her.
'He told us that he had waited an hour' --বাক্যটির direct speech হবে----
Correct Answer:
ক: He said to us, "I waited an hour."
'Out and Out' এর অর্থ ---
Correct Answer:
ঘ: Thoroughly
Explanation:
'Out and Out' এর অর্থ --- সঠিক উত্তর Thoroughly Out and out - পুরোপুরি। Thoroughly
'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: বগুড়া
Explanation:
'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া বাঙালি নদী বাংলাদেশের উত্তর - পশ্চিমাঞ্চলের গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৩ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
কোন ধাতু তরল অবস্থায় থাকে?
Correct Answer:
খ: Hg
Explanation:
কোন ধাতু তরল অবস্থায় থাকে? সঠিক উত্তর Hg পারদ (Hg) একটি তরল ধাতব মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d - ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
Correct Answer:
ক: স্বভোজী
Explanation:
শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? সঠিক উত্তর স্বভোজী শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরী করতে পারে। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। শৈবাল মাছের খাদ্য এবং পরিবেশ দূষনরোধকারী। সায়ানোব্যাকটেরিয়া একটি নীলাভ সবুজ শৈবাল।
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
Correct Answer:
ঘ: ৯০
Explanation:
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? সঠিক উত্তর ৯০ ‘ক’ - এর তিনটি পরীক্ষার প্রাপ্ত মােট নম্বরের সমষ্টি = (৭০ + ৮৫ + ৭৫) = ২৩০ এখন চতুর্থ পরীক্ষায় গড় প্রাপ্ত নম্বর ৮০ হলে মােট প্রাপ্ত নম্বর = (৮০ X ৪) = ৩২০ সুতরাং, চতুর্থ পরীক্ষায় নম্বর পেতে হবে = (৩২০ - ২৩০) = ৯০
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয়?
Correct Answer:
ক: ১০০ টাকা
Explanation:
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয়? সঠিক উত্তর ১০০ টাকা ১০% লাভে বিক্রয় মূল্য = (৫০০ + ৫০০ × ১০%) = (৫০০ + ৫০০ × (১০/১০০) টাকা = ৫৫০ টাকা ১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০ - ৫০০ × ১০%) = ৫০০ - ৫০০ × (১০/১০০) = ৪৫০ টাকা। ∴ মােট লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য ∴ (৫৫০ – ৪৫০) = ১০০ টাকা।
কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়?
Correct Answer:
গ: ৭৬ বছর
Explanation:
কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়? সঠিক উত্তর ৭৬ বছর হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ-এর বয়স কত হবে?
Correct Answer:
খ: ৩৬ বছর
Explanation:
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ-এর বয়স কত হবে? সঠিক উত্তর ৩৬ বছর ৪ বছর আগেক ও খ - এর গড় বয়স ১৮ বছর থাকলে বর্তমানে তাদের গড় বয়স (১৮ + ৪) = ২২ বছর ∵বর্তমানে ক ও খ - এর মােট বয়স (২২ x ২) = ৪৪ বছর আবার, ক, খ ও গ - এর বর্তমান গড় বয়স ২৪ বছর তাদের বর্তমান মােট বয়স (২৪ x ৩) = ৭২ বছর ∴গ - এর বর্তমান বয়স (৭২ –88) = ২৮ বছর অতএব, ৮ বছর পরে গ - এর বয়স হবে (২৮ + ৮) = ৩৬ বছর
মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়?
Correct Answer:
খ: ফুসফুসে
Explanation:
মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? সঠিক উত্তর ফুসফুসে নিউমোনিয়া জীবাণু মানুষের ফুসফুস এবং শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং টিবির জীবাণুর মাধ্যমে নিউমোনিয়া রোগ ছড়ায়।
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
Correct Answer:
গ: ১১ সেকেন্ড
Explanation:
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? সঠিক উত্তর ১১ সেকেন্ড বানরটি প্রথম ১ সেকেন্ডে উঠে ৩ মিটার আবার, বানরটি পরবর্তী ১ সেকেন্ডে নেমে আসে ১ মিটার। তাহলে, বানরটি মােট ২ সেকেন্ডে উঠে ২ মিটার। যেহেতু শেষের ৩ মিটার ১ সেকেন্ডে উঠে আর নামবে না। সেক্ষেত্রে বাঁশের অবশিষ্ট থাকে = (১৩–৩) বা ১০ মিটার। ২ মিটার উঠতে সময় লাগে ২ সেকেন্ড ∴১০ মিটার উঠতে সময় লাগে = {(২×১০)/২} = ১০ সেকেন্ড ∴বাঁশটির (১০ মিটার + শেষের ৩ মিটার) উঠতে সময় লাগে = (১০ + ১) বা ১১ সেকেন্ডে।
একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?
Correct Answer:
ঘ: ২৫০ টাকা
Explanation:
একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? সঠিক উত্তর ২৫০ টাকা কোম্পানিটি, ১ম ১০০০ টাকার ৫% = ৫০টাকা লাভ করেন। পরবর্তী ৫০০০ টাকার ৪% = ২০০টাকা (প্রতি হাজারে লাভ হয় ৪% হারে ৪০টাকা) সুতরাং মোট ৬০০০ এ লাভ হবে (৫০ + ২০০) = ২৫০টাকা
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সেমি এবং আয়তের প্রস্থ ৪ সেমি হলে, আয়তের পরিসীমা হবে ---
Correct Answer:
ঘ: ২৬ সেমি
Explanation:
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সেমি এবং আয়তের প্রস্থ ৪ সেমি হলে, আয়তের পরিসীমা হবে --- সঠিক উত্তর ২৬ সেমি মনে করি, বর্গের একক বাহুর দৈর্ঘ্য x সে.মি. ∴বর্গের পরিসীমা = ৪x শর্তমতে, ৪x = ২৪ = > x = (৪/২৪) = ৬ সে.মি. ∴বর্গের ক্ষেত্রফল = (৬)² = ৩৬ বর্গ সে.মি. আয়তের (দৈর্ঘ্য x প্রস্থ) ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল বা, দৈর্ঘ্য x ৪ = ৩৬ বা, দৈর্ঘ্য = ৩৬/৪ = ৯ সে.মি. ∴আয়তের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৯ + 8) = ২৬ সে.মি.
(3x+2) (2x-6) = (4-3x) (1-2x) -10 হলে, x-এর মান হবে ---
Correct Answer:
A: -2
Explanation:
(3x+2) (2x-6) = (4-3x) (1-2x) -10 হলে, x-এর মান হবে --- Correct Answer -2 দেওয়া আছে, (3x + 2) (2x - 6) = (4 - 3x) (1 - 2x) - 10 বা, 6x² - 18x + 4x – 12 = 4 - 8x - 3x + 6x² - 10 বা, - 14x + 11x = 12 + 4 - 10 বা, - 3x = 6 বা, x = 6/ - 3 ∴x = - 2
১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত?
Correct Answer:
খ: ১৫০০ টাকা
Explanation:
১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত? সঠিক উত্তর ১৫০০ টাকা দেওয়া আছে, ২টি গরুর মূল্য ৩০০০ টাকা ∴ ৫টি গরুর মূল্য = (৩০০০×৫)/২ = ৭৫০০ টাকা প্রশ্নানুসারে, ১৫টি খাসির মূল্য = ৭৫০০ টাকা ১টি খাসির মূল্য = (৭৫০০/১৫) টাকা ∴৩টি খাসির মূল্য = (৭৫০০×৩)/১৫ টাকা = ১৫০০ টাকা।
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে ---
Correct Answer:
গ: চার গুণ
Explanation:
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে --- সঠিক উত্তর চার গুণ মনে করি, বৃত্তের ব্যাস = 2r ব্যাসার্ধ = r বৃত্তের ক্ষেত্রফল = πr² বৃত্তের ব্যাস দ্বিগুণ হলে ব্যাস 2r x 2 = 4r ব্যাসার্ধ = (4r/2) = 2r বৃত্তের ক্ষেত্রফল = πr² = (2r)² = 4πr² ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ( 4πr²/ πr² ) = 4 ক্ষেত্রফল হবে 4 গুণ
আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: রূপা
Explanation:
আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর রূপা কাচের এক পৃষ্ঠে রুপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগিয়ে আয়না তৈরী করা হয়। এর ফলে কাঁচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানোর পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে আলোর প্রতিফলন হয়।
বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
Correct Answer:
খ: ৪ বছর
Explanation:
বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে? সঠিক উত্তর ৪ বছর ১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা ১ টাকার ১ বছরের সুদ = ৬/১০০ টাকা ৪৫০ টাকার ১ বছরের সুদ = (৬*৪৫০)/১০০ টাকা = ২৭ টাকা সুদ - আসল = ৫৫৮ টাকা অতএব, সুদ = (৫৫৮ - ৪৫০) = ১০৮ টাকা ২৭ টাকা সুদ হয় = ১ বছরে ১ টাকা সুদ হয় = ১/২৭ বছরে ১০৮ টাকা সুদ হয় = (১*১০৮)/২৭ বছরে = ৪ বছরে (Ans:) Normal 0 false false false EN - US X - NONE X - NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ ----
Correct Answer:
খ: পরিবেশ দূষণ হ্রাস
Explanation:
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ ---- সঠিক উত্তর পরিবেশ দূষণ হ্রাস পলিথিন ও প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যা মাটিতে গেলে ক্ষয় হয়না বা মাটির সঙ্গে মিশে যায়না। এটি মাটিতে পানি ও প্রাকৃতিক যে পুষ্টি উপাদান রয়েছ তার চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে মাটির গুনগত মান হ্রাস পায়। গাছ তার খাবার পায়না। মাটি ও পানিতে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ে, যা হয়ত পানি থেকে মাছের শরীরে যাচ্ছে। তাই পলিথিন ব্যবহারের নিষিদ্ধের বড় কারণ হল পরিবেশ দূষণে হ্রাস ।
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ----
Correct Answer:
খ: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
Explanation:
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে ইংলিশ চ্যানেল ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য ৫৬০ কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ ২৪০ কিলোমিটার এবং গড় গভীরতা ৬৩ মিটার।
গ্রেট বেবিয়ার রীফ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: প্রশান্ত মহাসাগরে
Explanation:
গ্রেট বেবিয়ার রীফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে গ্রেট ও ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরের কোরাল সাগরে অবস্থিত। UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।
প্রবল জোয়ারের কারণ, এ সময় ----
Correct Answer:
গ: সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে
Explanation:
প্রবল জোয়ারের কারণ, এ সময় ---- সঠিক উত্তর সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে প্রবল জোয়ারের সৃষ্টি হয়।
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
Correct Answer:
ক: ইব্রাহিম লোদি
Explanation:
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? সঠিক উত্তর ইব্রাহিম লোদি পানিপথ কোনো জলপথের নাম নয়। রাজধানী দিল্লীর উত্তরে অবস্থিত পানিপথ ভারতের হারিয়ানা প্রদেশের একটি শহরের নাম। মহাভারত অনুযায়ী, পানিপথ পঞ্চপাণ্ডব কর্তৃক প্রতিষ্ঠিত পাঁচটি শহরের মধ্যে অন্যতম। মহাভারতের ইতিহাস ছাপিয়ে পানিপথ মুখ্য হয়ে আছে মূলত পানিপথ প্রান্তরে ঘটে যাওয়া তিনটি বড় যুদ্ধের কারণে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে। মোঘল অধিপতি বাবর এবং সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
Correct Answer:
গ: ৫%
Explanation:
আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? সঠিক উত্তর ৫% আদর্শ মাটিতে প্রধানত ৪টি উপাদান থাকেঃ ১। খনিজ পদার্থঃ ৪৫% ২। জৈব পদার্থঃ ৫% ৩। বায়ুঃ ২৫% ৪। ২৫%
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
Correct Answer:
ক: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল অবস্থিত যশোর জেলায় । দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই।
DOS(কম্পিউটার সংক্রান্ত) কি?
Correct Answer:
ক: Disk Operating System
Explanation:
DOS(কম্পিউটার সংক্রান্ত) কি? সঠিক উত্তর Disk Operating System DOS অর্থাৎ Disk operating Sytem । Computer উদ্ভবনের সময়ে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হত সেই অপারেটিং সিস্টেমের নাম DOS বা ডিস্ক অপারেটিং সিস্টেম। DOS হচ্ছে একটি single ইউজার opereting system যেটা আগের শতাব্দীর অর্থাৎ নব্বই দশকের শুরুতে বিকশিত পার্সোনাল computer এর জন্য তৈরি করা হয়েছিলো। DOS হচ্ছে machie language program এর সংগ্রহ যা ব্যবহার কারির বা application program এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ গুলির মধ্যে interface এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম এর operation নিয়ন্ত্রণ করে।
a + b =6 , ab = 4 হলে , a3+b3= কত?
Correct Answer:
B: 144
Explanation:
a + b =6 , ab = 4 হলে , a3+b3= কত? Correct Answer 144 a3 + b3 = (a + b)3 - 3ab(a + b) = 63 - 3×4×6 = 216 - 72 = 144
যদি কঃ খ = ৫:৪ এবং কঃ গ = ৬:৫ হয়, তবে গঃ খ= ?
Correct Answer:
ক: ২৫:২৪
Explanation:
যদি কঃ খ = ৫:৪ এবং কঃ গ = ৬:৫ হয়, তবে গঃ খ= ? সঠিক উত্তর ২৫:২৪ এখানে, ক : খ = (৫: ৪) × ৬ = ৩০:২৪ ক :গ = (৬:৫) × ৫ = ৩০ : ২৫ ক : খ : গ = ৩০:২৪:২৫ সুতরাং গ : খ = ২৫:২৪
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর ওবং তাদের বয়সের অনুপাত ৭: ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
Correct Answer:
গ: ৮:১
Explanation:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর ওবং তাদের বয়সের অনুপাত ৭: ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? সঠিক উত্তর ৮:১ ধরি, পিতার বর্তমান বয়স = ৭ক এবং পুত্রের বর্তমান বয়স = ২ক তাদের বয়সের সমষ্টি = (৭ক + ২ক) = ৯ক প্রশ্নমতে, ৯ক = ৬৩ বা, ক = ৬৩/৯ ∴ ক = ৭ পিতার বর্তমান বয়স = (৭ x ৭) = ৪৯ বছর পুত্রের বর্তমান বয়স = (২ x ৭) = ১৪ বছর ৯ বছর পূর্বে পিতার বয়স = (৪৯ – ৯) = ৪০ বছর ৯ বছর পূর্বে পুত্রের বয়স = (১৪ – ৯) = ৫ বছর ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত = ৪০:৫ = ৮:১