Registered Private Primary Assistant Teacher Recruitment Test-(Togar) MCQs
Showing 50 questions (Total: 56)
'Do not open the door' বাক্যটির Passive form হচ্ছে----
Correct Answer:
খ: Let not the door be opened.
Explanation:
'Do not open the door' বাক্যটির Passive form হচ্ছে---- সঠিক উত্তর Let not the door be opened. Do not যুক্ত Imperative sentence কে Active Voice থেকে Passive Voice এ রূপান্তরের নিয়ম: Let not + Subject (Active voice এর object) + be + Verb এর Past Participle.
'Who is doing the work? 'বাক্যটির Passive form হচ্ছে----
Correct Answer:
ক: By whom is the work being done?
Explanation:
'Who is doing the work? 'বাক্যটির Passive form হচ্ছে---- সঠিক উত্তর By whom is the work being done? Who যুক্ত Sentence কে Passive voice এ রূপান্তরের নিয়ম: By Whom + be verb (Subject এর person অনুযায়ী) + Subject + being + Verb এর Past Participle.
'Rely' শব্দটির Noun হচ্ছে----
Correct Answer:
গ: Reliance
Explanation:
'Rely' শব্দটির Noun হচ্ছে---- সঠিক উত্তর Reliance Noun Verb Adjective Adverb Reliance Rely Reliant Reliantly
'Passion' শব্দটির adjective হচ্ছে----
Correct Answer:
ঘ: Passionate
Explanation:
'Passion' শব্দটির adjective হচ্ছে---- সঠিক উত্তর Passionate Passionful - noun Pastoral - noun Emanation - noun Passionate - adjective
He asked me where I had gone the previous day. বাক্যটির direct speech হচ্ছে----
Correct Answer:
খ: He asid to me," Where did you go yesterday ?"
Explanation:
He asked me where I had gone the previous day. বাক্যটির direct speech হচ্ছে---- সঠিক উত্তর He asid to me," Where did you go yesterday ?" Asked এর পরিবর্তে said to বসবে। প্রদত্ত বাক্যে পরের অংশে Past Perfect Tense থাকায় Direct speech - এ প্রশ্নবোধক Past indefinite হবে এবং The previous day এর পরিবর্তে 'Yesterday' হবে।
He said to me, "Which book do you want?" বাক্যটির Indirect speech হচ্ছে----
Correct Answer:
ক: He asked me which book I wanted
Explanation:
He said to me, "Which book do you want?" বাক্যটির Indirect speech হচ্ছে---- সঠিক উত্তর He asked me which book I wanted Interrogative Sentence কে Direct থেকে Indirect Narration - এ পরিবর্তন করার নিয়ম: Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় । Reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে। Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - question word টিই বসবে। Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।
'Karim as well as Nayeem -----praise.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে ---
Correct Answer:
গ: deserves
Explanation:
'Karim as well as Nayeem -----praise.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে --- সঠিক উত্তর deserves দুটি Noun ‘as well as’ দ্বারা যুক্ত হলে এবং বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হলে, উক্ত Subject এর Verb form টি প্রথম Noun টির Number অনুযায়ী পরিবর্তিত হয়। বাক্যে প্রথম Nounটি 3rd person Singular Number হওয়ায় verb form টি ও singular অর্থাৎ deserves হবে।
'Tooth and nails' phrase টির অর্থ ----
Correct Answer:
খ: Completely
Explanation:
'Tooth and nails' phrase টির অর্থ ---- সঠিক উত্তর Completely Tooth and nails - পুরোপুরি, সম্পূর্ণ রূপে; Completely - সম্পূর্ণ রূপে; Beautiful - সুন্দর; Incompletely - অসম্পূর্ণভাবে; Precise - যথাযথ ।
'Calm' শব্দটির Synonym হচ্ছে----
Correct Answer:
খ: Quiet
Explanation:
'Calm' শব্দটির Synonym হচ্ছে---- সঠিক উত্তর Quiet Calm - শান্ত, Agitated - ক্ষুদ্ধ, Quiet - শান্ত, Angry - ক্রুদ্ধ, রাগান্বিত, Inflamed - প্রজ্বলিত ।
'Dead letter' phrase টির অর্থ ----
Correct Answer:
ক: Law not in force
Explanation:
'Dead letter' phrase টির অর্থ ---- সঠিক উত্তর Law not in force Dead letter - অচল আইন (Law not in force)
'He is absorbed------thought.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে ---
Correct Answer:
ঘ: in
Explanation:
'He is absorbed------thought.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে --- সঠিক উত্তর in absorbed in – কোনো কিছুতে মগ্ন, চিন্তায় নিমগ্ন থাকা। শূন্য স্থানে in বসিয়ে বাক্যটি যথাযথ অর্থ প্রকাশ করে।
'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ুন আহমেদ
Explanation:
'অয়োময়' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক 'অয়োময়'। তিনি অসংখ্য উপন্যাস, গল্প, অনুবাদ এবং কবিতা রচনা করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম - নৃপতি, মহাপুরুষ, মঞ্চ নাটক প্রভৃতি।
'পদ্মানদীর মাঝি' কার লেখা?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
'পদ্মানদীর মাঝি' কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় 'পদ্মা নদীর মাঝি' ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয় উপন্যাস। এটি মূলত আঞ্চলিক উপন্যাস। এটি বহু ভাষায় অনূদিত হয়েছে। জননী, দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে অন্যতম।
'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া? সঠিক উত্তর জীবনানন্দ দাশ অলোচ্য কবিতাংশটুকু জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' কবিতার অংশ। কবিতাটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্হ 'রূপসী বাংলার' অন্তর্গত।
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: বৃষ + তি
Explanation:
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর বৃষ + তি ষ - এর পরে ত বা থ থাকলে, যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন: বৃষ্টি = বৃষ + তি; কৃষ্টি = কৃষ + তি; ষষ্ঠ = ষষ্ + থ প্রভৃতি।
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
Correct Answer:
খ: সমার্থে
Explanation:
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব? সঠিক উত্তর সমার্থে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে, তাকে সমার্থ দ্বন্দ্ব সমাস বলে। যেমন: লজ্জা ও শরম = লজ্জাশরম, হাট ও বাজার = হাটবাজার, ঘর ও বাড়ি = ঘরবাড়ি ইত্যাদি।
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?
Correct Answer:
খ: করণ
Explanation:
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। এখানে 'চোখ' দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে 'কী' দিয়ে' প্রশ্ন করলেও এর উত্তরে চোখ পাওয়া যায়।
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Correct Answer:
গ: সলীল সমাধী
Explanation:
নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর সলীল সমাধী অশুদ্ধ বানান - সলীল সমাধী। সঠিক বানান - সলিল সমাধি। সলিল সমাধি শব্দের অর্থ - জলে ডুবে বিনাশ বা মৃত্যু। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। তাই এ বাক্যে 'পদ্ম পাতা' অধিকরণ কারক হবে।
'কর দান করে যে' --এক কথায় ------
Correct Answer:
গ: করদ
Explanation:
'কর দান করে যে' --এক কথায় ------ সঠিক উত্তর করদ কর দান করে যে - করদ; জল দান করে যে - জলদ; অন্যের আশ্রয়ে থাকে যে - আশ্রিত।
নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?
Correct Answer:
খ: হিমাংশু
Explanation:
নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়? সঠিক উত্তর হিমাংশু আকাশ এর সমার্থক শব্দগুলো হচ্ছে - অন্তরীক্ষ, ব্যোম, অম্বর, গগণ, নীলিমা, অভ্র প্রভৃতি। হিমাংশু চাঁদের সমার্থক শব্দ।
'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: শেষ সম্বল
Explanation:
'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর শেষ সম্বল হাতের পাঁচ (শেষ সম্বল): হাতের পাঁচ হিসাবে হাজারখানেক টাকা আছে। তোমাকে ধার দেব কেমন করে?
'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
খ: বিনয়
Explanation:
'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর বিনয় ঔদ্ধত্য একটি বিশেষ্য শব্দ যার বিপরীত শব্দ - বিনয়, উদ্ধত একটি বিশেষণ শব্দ যার বিপরীত শব্দ হচ্ছে বিনীত
'বিশ্বকবি' সমাস কি হবে?
Correct Answer:
ঘ: বিশ্বের কবি
Explanation:
'বিশ্বকবি' সমাস কি হবে? সঠিক উত্তর বিশ্বের কবি পূর্বপদের সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন - পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব; বিশ্ব বিখ্যাত = বিশ্ববিখ্যাত; বিশ্বের কবি = বিশ্বকবি ।
পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?
Correct Answer:
গ: ৩০০ গ্রাম
Explanation:
পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? সঠিক উত্তর ৩০০ গ্রাম হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত একরকমের পাম্পযন্ত্রবিশেষ। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃদপিণ্ড গড়ে ২৬০০ মিলিয়ন বার স্পন্দিত হয়। প্রাপ্ত বয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন ২৫০ - ৩৯০ গ্রাম এবং স্ত্রী লোকের ২০০ - ২৭৫ গ্রাম।
কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে?
Correct Answer:
ক: অক্সিজেন
Explanation:
কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে? সঠিক উত্তর অক্সিজেন যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। এদের একটি অণু একই রকম এক বা একাধিক পরমাণু/পরমাণুর সমন্বয়ে তৈরি। যেমন, একটি মৌলিক পদার্থ, অক্সিজেনের অণু O2 দুটি একইরকম অক্সিজেন পরমাণু O এর সমন্বয়ে গঠিত।
কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
Correct Answer:
গ: বরফকে পানিতে পরিণত করা
Explanation:
কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? সঠিক উত্তর বরফকে পানিতে পরিণত করা এখানে, "বরফকে পানিতে পরিণত করা", - রাসায়নিক পরিবর্তন নয়, এটি ভৌত পরিবর্তন । পদার্থের পরিবর্তন দুই ধরণের। যথা - (১) ভৌত বা অবস্থাগত পরিবর্তন (২) রাসায়নিক পরিবর্তন। (১) ভৌত বা অবস্থাগত পরিবর্তন : যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোন পদার্থে পরিনত হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন: পানিকে ঠান্ডা করে বরফে এবং তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করা, একটি লোহার টুকরাকে ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা ও তাপ দিয়ে মোম গলানো। (২) রাসায়নিক পরিবর্তন : যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন: লোহায় মরিচা ধরা, হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা, চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা ও দিয়াশলাইয়ের কাঠি জ্বলানো। Normal 0 false false false EN - US X - NONE X - NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---
Correct Answer:
গ: হার্ডওয়্যার
Explanation:
কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় --- সঠিক উত্তর হার্ডওয়্যার কোনো কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কী বোর্ড, প্রিন্টার, মনিটর অর্থাৎ মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলে। এটি তিন ভাগে বিভক্ত । যথা - ১. সিপিইউ ২. ইনপুট ডিভাইস ৩. আউটপুট ডিভাইস।
পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ ---
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Explanation:
পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ --- সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যথাক্রমে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। চীন বিশ্বের মোট নিঃসরিত কার্বনের প্রায় ২৮ ভাগ। আর যুক্তরাষ্ট্র শতকরা ১৪ ভাগ, ইউরোপীয় ইউনিয়ন শতকরা ১০ ভাগ এবং ভারত শতকরা ৬.৫ ভাগ কার্বন নিঃসরণ করে।
'দারফুর' কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: সুদান
Explanation:
'দারফুর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর সুদান দারফুর হচ্ছে সুদানের একটি অঞ্চল। কয়েকশ বছর ধরে এখানে সুলতানাতের শাসন বিদ্যমান। অঞ্চলটি তিনটি স্বায়ত্বশাসিত প্রদেশ নিয়ে গঠিত। এই তিনটি প্রদেশ হচ্ছে: পশ্চিম দারফুর, দক্ষিণ দারফুর, এবং উত্তর দারফুর; এবং এগুলো ট্রাঞ্জিশনাল দারফুর রিজিওনাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?
Correct Answer:
গ: আয়োডিন
Explanation:
নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়। প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।
পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ---
Correct Answer:
ক: ভ্যাটিকান সিটি
Explanation:
পৃথিবীর ক্ষুদ্রতম দেশ --- সঠিক উত্তর ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
ইউরোপিয়ান ইউনিয়নের 'সদর দফতর' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলস
Explanation:
ইউরোপিয়ান ইউনিয়নের 'সদর দফতর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর, ১৯৯৩ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭টি, অফিসিয়াল ভাষা ২৩টি এবং পতাকায় তারকার সংখ্যা ১২টি। ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় লুক্সেমবার্গে অবস্থিত।
কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? সঠিক উত্তর ইরাক আরব দেশ হিসাবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ । মিসর স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ ইরান স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সৌদি আরব স্বীকৃতি দেয় ১৬ আগস্ট ১৯৭৫ তথ্যসূত্র : বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।
মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
খ: ২
Explanation:
মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ২ কুমিল্লা আখাউড়া - ভৌরব এবং ঢাকা শহর ফরিদপুর, নোয়াখালী জেলার অংশবিশেষ ছিল 2 নং সেক্টরের অধীনে। সেক্টর প্রধান: মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?
Correct Answer:
ক: মেঘনা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী মেঘনা। আসামের পার্বত্য অঞ্চল থেকে 'বরাক' নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলীতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরো দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় ৬৫০ মাইল।
ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?
Correct Answer:
খ: ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত
Explanation:
ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? সঠিক উত্তর ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে (১৭৬০ - ১৮০০ খ্রিস্টাব্দ) ভারতবর্ষের বাংলাতে সন্ন্যাসী ও ফকির বা মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝানো হয়ে থাকে। ঐতিহাসিক এ আন্দোলন ফকির - সন্ন্যাসী বিদ্রোহ নামেও পরিচিত।
কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
গ: UNESCO
Explanation:
কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর UNESCO ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
Correct Answer:
গ: দুটি
ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
Correct Answer:
গ: ১৯৬৬ সালে
Explanation:
ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল? সঠিক উত্তর ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনি কমিটিতে প্রথম ছয় দফা উত্থাপন করেন। তিনি ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে।
কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?
Correct Answer:
ঘ: ১৯৯২
Explanation:
কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়? সঠিক উত্তর ১৯৯২ বাবরি মসজিদ ১৯৯২ সালে ভাঙ্গা হয় । বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের, ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। বিশ্বাস করা হয়, এ বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান। এই বিষয়টি নিয়ে আঠারো শতক থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে, যা অযোদ্ধা বিবাদ নামে পরিচিত। মসজিদের অভিলিখন থেকে জানা যায়, মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি ১৫২৮–২৯ সাল - এ মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিশদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা এই মসজিদ আক্রমণ করে এবং গুড়িয়ে দেয়। যার ফলে পুরো ভারত জুড়েই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা পুরো ভারতজুড়ে প্রায় ২০০০ মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
Correct Answer:
গ: ৭২ টাকা
Explanation:
৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে? সঠিক উত্তর ৭২ টাকা 1 dozen = 12 At 20% profit, selling price of 12 bananas = 120% of 36 = Tk. (120/100) * 36 = Tk. 216/5 so, selling price of 20 bananas = Tk. (216/5) *(20/12) = Tk. 72
১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?
Correct Answer:
ক: ২৫ বছর
Explanation:
১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে? সঠিক উত্তর ২৫ বছর 15 জন ছাত্রের গড় বয়স 29 বছর 15 জন ছাত্রের মোট বয়স 29*15 = 435 বছর 2 জন ছাত্রের গড় বয়স 55 বছর 2 জন ছাত্রের মোট বয়স 55*2 = 110 বছর (15 - 2) = 13 জন ছাত্রের মোট বয়স (435 - 110) = 325 বছর সুতরাং 13 জন ছাত্রের গড় বয়স 325/13 = 25 বছর
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
Correct Answer:
গ: সূক্ষ্মকোণ
Explanation:
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? সঠিক উত্তর সূক্ষ্মকোণ ১. সূক্ষকোণ (Acute angle) : - এক সমকোণ অথবা ৯০ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে। ২. সমকোণ (Right angle) : - একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = ৯০ডিগ্রী। অতএব, ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি অপর দুইটি কোন ৯০ ডিগ্রী অপেক্ষা কম।
টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
Correct Answer:
ঘ: ২৫%
Explanation:
টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? সঠিক উত্তর ২৫% ক্ষতির হার ( %) = ১০০/৫ ( ৫ - ৪) = ২০% ( সঠিক উত্তর)
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
Correct Answer:
ক: ৮ কেজি
Explanation:
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত? সঠিক উত্তর ৮ কেজি ধরি, পাত্রের ওজন x কেজি.’. সম্পূর্ণ তেলের ওজন = ৩২–x কেজি অর্ধেক তেলের ওজন = ২০–x কেজিশর্তমতে, ৩২–x = ২(২০–x)বা, ৩২–x = ৪০–২xবা, –x + ২x = ৪০–৩২বা, x = ৮ সুতরাং, পাত্রটির ওজন = ৮ কেজি । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
Correct Answer:
খ: ১০০০ টাকা
Explanation:
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত? সঠিক উত্তর ১০০০ টাকা মনে করি,ক, খ এর বেতন = ৭x এবং ৫x .প্রশ্নমতে, ৭x - ৫x = ৪০০বা, ২x = ৪০০সুতরাং, x = ২০০তাহলে, খ এর বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
Correct Answer:
ঘ: ৯ দিন
Explanation:
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? সঠিক উত্তর ৯ দিন ১২ জন পুরুষের কাজ = ১৮ জন মহিলার কাজ ∴৮ জন পুরুষের কাজ = {(১৮×৮)/১২} জন মহিলার কাজ = ১২ মােট মহিলা = (১২ + ১৬) = ২৮ জন ১৮ জন মহিলা কাজটি করে ১৪ দিনে ∴২৮ জন মহিলা কাজটি করে = {(১৪×১৮)/২৮} দিনে = ৯ দিন।
১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
Correct Answer:
গ: ৩৫ বছর
Explanation:
১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত? সঠিক উত্তর ৩৫ বছর সমাধানঃ ধরি, ক - এর বর্তমান বয়স = ৩x খ - এর বর্তমান বয়স = ৪x ১০ বছর আগে ক - এর বয়স = (৩x - ১০) বছর ১০ বছর আগে খ - এর বয়স = (৪x - ১০) বছর প্রশ্নমতে, (৪x – ১০) = (৩x – ১০)*২ বা, ৪x – ১০ = ৬x – ২০ বা, ২x = ১০ বা, x = ৫ ক - এর বর্তমান বয়স = ৩ ×৫ = ১৫ খ - এর বর্তমান বয়স = ৪x৫ = ২০ বর্তমানে তাদের মোট বয়স = ১৫ + ২০ = ৩৫ বছর
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
Correct Answer:
ঘ: ৬০%
Explanation:
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল? সঠিক উত্তর ৬০% ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে = ২৮৮ জন অতএব, ১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে = ২৮৮/৪৮০ জন অতএব, ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে = (২৮৮*১০০)/৪৮০ জন = ৬০ জন উত্তর: ৬০%