Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: আরেক ফাল্গুন
Explanation:
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর আরেক ফাল্গুন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন’ উপন্যাস রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম - প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়? সঠিক উত্তর ১৯৯৯ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( ইউনেস্কো)’র সাধারণ পরিষদ তার ৩০তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে ‘একুশে ফেব্রুয়ারি’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: গুরুভার
Explanation:
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর গুরুভার ১। অগস্ত জাত্রা' - শেষ প্রস্থান। ২। 'গোঁফ খেজুরে' - - নিতান্ত অলস। ৩। 'গড্ডালিকা প্রবাহ' - - - অন্ধ অনুকরণ। ৪। 'জগদ্দল পাথর' - - - - গুরুভার। ৫। 'ঠোঁট কাটা' - - বেহায়া।
'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়-
Correct Answer:
গ: ঢাকা থেকে
Explanation:
'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়- সঠিক উত্তর ঢাকা থেকে সমকাল ঢাকা থেকে প্রকাশিত একটি প্রগতিশীল সাহিত্য সাময়িকী। সিকান্দার আবু জাফর - এর সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) ভাদ্র মাসে। এ সংখ্যার লেখকবৃন্দ ছিলেন কবিতায় শামসুর রাহমান ও আবুল হোসেন, গল্পে শওকত ওসমান ও আলাউদ্দিন আল আজাদ, প্রবন্ধ রচনায় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এ.কে নাজমুল করিম, কাজী দীন মুহম্মদ, আনিসুজ্জামান, কামরুল হাসান, আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন ও কাজী মোতাহার হোসেন এবং পুস্তক সমালোচনায় আবদুল গনি হাজারী ও চাকলাদার মাহবুব আলম।
'সাহেব' শব্দের বহুবচন কী?
Correct Answer:
খ: সাহেবান
Explanation:
'সাহেব' শব্দের বহুবচন কী? সঠিক উত্তর সাহেবান কিছু বিদেশি শব্দে বাংলা ভাষার বহুবচনের পদ্ধতির পাশাপাশি বিদেশি ভাষার অনুকরণেও বহুবচন করা হয়ে থাকে। যেমন - বুজুর্গ - বুজুর্গাইনসাহেব - সাহেবান
'তিমির' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: অন্ধকার
Explanation:
'তিমির' শব্দের অর্থ কী? সঠিক উত্তর অন্ধকার তিমির - [বিশেষ্য পদ] অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি
Correct Answer:
ক: মৃত্যুক্ষুধা
Explanation:
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি সঠিক উত্তর মৃত্যুক্ষুধা ‘মৃত্যুক্ষুধা’ কাজী নজরুল ইসলামের উপন্যাস। এখানে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। আলেয়া, ঝিলিমিলি ও মধুমালা তার উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ ।
প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
খ: রুপতত্ত্ব
Explanation:
প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর রুপতত্ত্ব #রুপতত্ত্ব বা শব্দতত্ত্ব এর আলোচ্য বিষয় সমূহ:#স্পেশাল_টেকনিক - কারক, সমাস, কাল ক্রিয়াধাতু, লিঙ্গ, বচন নিয়াভক্তি, প্রত্যয় পাবে তুমিরুপতত্ত্বের স্বর্গে গিয়া।
আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?
Correct Answer:
খ: ১৯৬২
Explanation:
আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর ১৯৬২ সঠিক উত্তর ১৯৬২ সালে।
একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা
Correct Answer:
গ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ‘একাত্তরের চিঠি’ হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এটি সংকলন করেছে গ্রামীনফোন ও প্রথম আলো যৌথভাবে।
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা দোষ; গুন বা ভাবের নাম প্রকাশ পায় তাকে গুনবাচক বিশেষ্য বলে। উক্ত বাক্যে সুন্দর শব্দটি গুনবাচক বিশেষ্য পদ নির্দেশ করে।
মর্সিয়া কি?
Correct Answer:
গ: শোকগীতি
Explanation:
মর্সিয়া কি? সঠিক উত্তর শোকগীতি মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোক কাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে আছে। এমনকি তার বিয়োগান্ত ভাবধারার প্রভাব আধুনিক যুগের পরিধিতেও তা ভিন্ন আংগিকে এসে উপনীত হয়েছে। শোক বিষয়ক ঘটনা অবলম্বনে সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের প্রাচীন রীতি হিসাবে বিবেচিত। ‘মর্সিয়া' শব্দটি আরবী, এর অর্থ শোক প্রকাশ করা।
'লালসালু' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি।
'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-
Correct Answer:
গ: শুকনো হাসি
Explanation:
'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো- সঠিক উত্তর শুকনো হাসি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না। কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল। কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে। কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে। কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি। কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে। কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
'বিহঙ্গ' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: পাখি
Explanation:
'বিহঙ্গ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পাখি বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম - [বিশেষ্য পদ] পক্ষী। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) বিহগী, বিহঙ্গী, বিহঙ্গামী।
শব্দ ও ধাতুর মূলকে বলে-
Correct Answer:
গ: প্রকৃতি
Explanation:
শব্দ ও ধাতুর মূলকে বলে- সঠিক উত্তর প্রকৃতি যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । প্রকৃতি দুই প্রকার । যেমন : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু । নাম প্রকৃতি : হাতল, ফুলেল , মুখর - এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই - হাত + ল = হাতল (বাঁট) , ফুল + এল = ফুলেল (ফুলজাত) ওমুখ + র = মুখর (বাচাল)। হাত, ফুল ও মুখ ইত্যাদি শব্দকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি । ক্রিয়া প্রকৃতি বা ধাতু : আবার চলন্ত , জমা ও লিখিত - শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই - চল্ + অন্ত = চলন্ত (চলমান) , জম্ + আ = জমা (সঞ্চিত) ওলিখ্ + ইত = লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্ , জম্ ও লিখ্ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ । এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু ।
'নায়ক' শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে-
Correct Answer:
খ: ণী+ণক
Explanation:
'নায়ক' শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে- সঠিক উত্তর ণী+ণক নায়ক শব্দটির সঠিক কৃৎ প্রত্যয় হবে রুট ণী + ণক = নায়ক ( নৈ + অক = প্রথম স্বরের বৃদ্ধি)।
জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
Correct Answer:
খ: ১৮৯৯
Explanation:
জীবনানন্দ দাশের জন্ম কত সালে? সঠিক উত্তর ১৮৯৯ জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।
' কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' ----- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
' কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' ----- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:*সিক্ত = = শুল্ক*ষন্ড = = গাভী*সুখ্যাতি = = অখ্যাতি*সৃষ্টি = = = ধবংস*স্থির = = চঞ্চল*স্থলভাগ = = জলভাগ*স্তুতি = = নিন্দা*সৌখিন = = = পেশাদার*সুশ্রী = = কুশ্রী*সুর = = অসুর*সরকারি = = বেসরকারি*সুদর্শন = = কুদর্শন*সাহসিকতা = = ভীরুতা*সার্থক = = নির্থক*সার = = অসার*সাদৃশ = = বৈসাদৃশ*সমতল = = অসমতল*সরু = = মোটা*সদর = = অন্দর*সতী = = অসতী*সংশ্লেষণ = = বিশ্লেষণ*সংশ্লিষ্ট = = বিশ্লিষ্ট*সতর্ক = = অসতর্কসঞ্চয় = = অপচয়সজীব = = নির্জীবসচ্চরিত্র = = দুশ্চরিত্র*হ্রাস = = বৃদ্ধি*হুঁস = = বেহুঁস*হক = বেহক*হাজির = = গরহাজির*হিসেবী = = বেহিসেবী*হালকা = = ভারী*আলস্য = = শ্রম
'মনোরম' -এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অনুপম
Explanation:
'মনোরম' -এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনুপম মনোরম ➟ অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, সুন্দর ।
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
খ: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর আলাওল পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি ঊজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
সংস্কৃত উপসর্গ কয়টি?
Correct Answer:
ক: ২০
Explanation:
সংস্কৃত উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২০ তৎসম বা সংস্কৃত উপসর্গ:বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - প্র, প্ররা, অপ, সম্, নি, অব, অনু, নির্, দুর্, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
Correct Answer:
ঘ: আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Explanation:
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? সঠিক উত্তর আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
Correct Answer:
ক: অধিকরণ কারক
Explanation:
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। উদাহরণ - পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিবনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিএ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিনদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যেবাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক। সূত্র: https://pathshalaweb.wordpress.com/
' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
খ: শামসুদ্দীন আবুল কালাম
Explanation:
' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শামসুদ্দীন আবুল কালাম কাশবনের কন্যা - শামসুদ্দীন আবুল কালাম আখ্যান খুব জটিল নয়। মূলত দু’জোড়া নায়ক - নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে। দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অন্যের অনুবতী—সখিনা আর মেহেরজান। শিকদারের ক্ষেত্রে একটি, জুবেদা। হোসেনের উপাখ্যানে হোসেন - সখিনার সম্পর্কের মধ্যে গ্রাম্য প্রেমের চেহারাটাও তত স্পষ্ট হয়নি। সখিনাকে বিয়ে করার কথা হোসেন ভেবেছে অনেকটা হঠাৎ কিশোরী সখিনাকে দেখে মুগ্ধ হয়ে, নিজের সাংসারিক প্রয়োজনের কথা হিসেব করে।
' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: কাজী আবদুল ওদুদ
Explanation:
' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ গত শতাব্দীর বিশের দশকের প্রারম্ভেই বাংলা প্রবন্ধ সাহিত্যে কাজী আবদুল ওদুদের আত্মপ্রকাশ ঘটে। সাহিত্য জীবন ‘মীর পরিবার’ নামক ছোট গল্প গ্রন্থ দিয়ে শুরু হলেও তাঁর আসল ও প্রধান পরিচয় তিনি একজন পরিশ্রমী প্রবন্ধকার ও সমালোচক। তিনি সর্বমোট বাইশ খানা গ্রন্থের রচয়িতা। সাহিত্য, সমাজ, ধর্ম, দর্শন ও রাজনীতি প্রভৃতি বিষয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ রয়েছে। ‘কবিগুরু রবীন্দ্রনাথ’ (দুই খণ্ড), ‘কবিগুরু’ গ্যেটে (দুই খণ্ড) ও শাশ্বত বঙ্গ’’ - এই তিনখানা তাঁর কালজয়ী গ্রন্থ। এই তিনখানি গ্রন্থের জন্য তিনি বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
' হাত-ভারি' বাগধারার অর্থ -----
Correct Answer:
ঘ: কৃপণ
Explanation:
' হাত-ভারি' বাগধারার অর্থ ----- সঠিক উত্তর কৃপণ বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।
চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ঘ: চৈনিক
Explanation:
চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর চৈনিক চা, লিচু, লুচি ,চিনি, সাম্পান ইত্যাদি চৈনিক শব্দ।
' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -----
Correct Answer:
ক: ফারসি ও ইংরেজি শব্দে
Explanation:
' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে ----- সঠিক উত্তর ফারসি ও ইংরেজি শব্দে 'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে - - - ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
Correct Answer:
ঘ: ৫ ভাগে
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত? সঠিক উত্তর ৫ ভাগে উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা - তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী।
'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
Correct Answer:
ঘ: ক+ষ
Explanation:
'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? সঠিক উত্তর ক+ষ দুটো বা তা চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটো বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরুপ যুক্তব্যঞ্জন ধ্বনির দ্যোতনার জন্য দুটো বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়। 'রক্ষা ' শব্দের সংযুক্ত বর্ণ ক্ষ। ক্ষ বর্ণটি ক্ + ষ বর্ণ নিয়ে গঠিত।
কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
Correct Answer:
গ: উত্তরাধুনিকতাবাদ
Explanation:
কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? সঠিক উত্তর উত্তরাধুনিকতাবাদ উত্তরাধুনিকতা অতীত ও বর্তমান চিন্তার সংমিশ্রণকে বোঝায়। পাশ্চাত্যের আধুনিকতা বা উত্তরাধুনিকতাবোধ এবং প্রাচ্যের তথা আমাদের আধুনিকতাবোধ এক নয়। আমাদের আধুনিকতাবোধ মূলত তিরিশি আন্দোলনে সৃষ্ট সাহিত্য থেকে শুরু। কিন্তু উত্তরাধুনিকতাবাদ খোদ নন্দনতত্ত্বকেই অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদে সাহিত্যের কিছু সংরূপ যা আধুনিকতাবাদে অটুট ছিল যেমন - উপন্যাস, গীতিকবিতা, মহাকাব্য, ছোটগল্প প্রভৃতির ভেদকেও অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদীদের ভাষ্য যে, শিল্পে এমন দেয়াল তুলে দেয়া যাবে না। একথা বলা বাহুল্য যে উত্তরাধুনিকতা নব্য ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থাজাত। সুকৌশলে পর্যায়ক্রমিক অভাব সৃষ্টি, বহুমুখী উৎপাদন, বহুজাতিক বাজার নির্ভর ধনতন্ত্র। দার্শনিক লিয়েতারেরও লক্ষ্যও ছিল অতি উন্নত সমাজের দিকে। নব্য বা পরিণত পুঁজিবাদী সমাজের দিকে। পরিণত পুঁজিবাদে জ্ঞানের স্বরূপ এবং অন্ত:পরিবর্তনকেই তিনি উত্তরাধুনিকতা বলে অভিহিত করেন। এই অন্ত:পরিবর্তন বলতে তিনি মেটান্যারেটিভ বা গ্রান্ডন্যারেটিভ এর পরিবর্তনকেই বুঝিয়েছেন।
কাচিঁ কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
কাচিঁ কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বারুদ, বাবা, বাবুর্চি প্রভৃতি তুর্কি শব্দ।
' লাজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
' লাজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষ্য কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য (Proper Noun)২. জাতিবাচক বিশেষ্য (Common Noun)৩. বস্তু (বা দ্রব্য) বাচক বিশেষ্য (Material Noun)৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun)৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun)৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun)
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্ চল্ চল্’ প্রভৃতি প্রধান। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।
ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
Correct Answer:
ক: ১৯২৬
Explanation:
ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ১৯২৬ ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
কোন বানানটি সঠিক ?
Correct Answer:
খ: সরস্বতী
Explanation:
কোন বানানটি সঠিক ? সঠিক উত্তর সরস্বতী শুদ্ধ বানান হলো সরস্বতী। সরস্বতী বিদ্যা ও কলার দেবী।
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: পিশাচ-পিচাশ
Explanation:
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? সঠিক উত্তর পিশাচ-পিচাশ শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - বাক্স - বাস্ক , রিক্সা - রিস্কা , পিশাচ - পিচাশ প্রভৃতি।
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Correct Answer:
ঘ: কৃপণ
Explanation:
'হাত-ভারি' বাগধারার অর্থ- সঠিক উত্তর কৃপণ ‘হাত ভারি’ (কৃপণ): হাতভারি লোকের কাছে চাঁদা চেয়ে কোনো লাভ নেই।
'বনফুল' কার ছদ্মনাম?
Correct Answer:
খ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
'বনফুল' কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ‘বনফুল’। প্রমথ চৌধুরি - এর ছদ্মনাম ‘বীরবল’। মোহিতলাল মজুমদার - এর ছদ্মনাম ‘সত্যসুন্দর দাস।
'প্রাংশু' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘকায়
Explanation:
'প্রাংশু' শব্দের অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘকায় প্রাংশু - [বিশেষণ পদ] উন্নত, উঁচু, দীর্ঘকায় (শাল - প্রাংশু) ।
'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?
Correct Answer:
গ: সুখের সময়
Explanation:
'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর সুখের সময় পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ - মজবুত কপাল অর্থাৎ অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময়। অপরদিকে পাথর চাপা কপাল বাগধারাটির অর্থ - যার কপালে শুধুই দুর্ভাগ্য।
ব্যতিহারিক সর্বনাম কোনটি?
Correct Answer:
গ: নিজে নিজে
Explanation:
ব্যতিহারিক সর্বনাম কোনটি? সঠিক উত্তর নিজে নিজে বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ব্যতিহারিক সর্বনাম অন্যতম। কতিপয় ব্যতিহারিক সর্বনাম হলো - আপনা - আপনি, নিজে - নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
'যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে 'মুখ' বলতে কি বোঝাচ্ছে-
Correct Answer:
ঘ: শক্তি
Explanation:
'যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে 'মুখ' বলতে কি বোঝাচ্ছে- সঠিক উত্তর শক্তি ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ এখানে ‘মুখ’ বলতে শক্তি বোঝাচ্ছে।
'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। বর্ধমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু, বাড়ছে এমন।
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অমাবস্যার চাঁদ
Explanation:
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী? সঠিক উত্তর অমাবস্যার চাঁদ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: অকাল কুষ্মাণ্ডঅপদার্থ, অকেজোঅষ্টরম্ভাফাঁকিঅক্কা পাওয়ামারা যাওয়াঅথৈ জলে পড়াখুব বিপদে পড়াঅগাধ জলের মাছসুচতুর ব্যক্তিঅকূল পাথার***ভীষণ বিপদঅর্ধচন্দ্রগলা ধাক্কাঅন্ধকারে ঢিল মারাআন্দাজে কাজ করাঅন্ধের যষ্ঠিএকমাত্র অবলম্বনঅমৃতে অরুচিদামি জিনিসের প্রতি বিতৃষ্ণাঅন্ধের নড়িএকমাত্র অবলম্বনঅগস্ত্য যাত্রাচির দিনের জন্য প্রস্থানঅগ্নিশর্মানিরতিশয় ক্রুদ্ধঅল্পবিদ্যা ভয়ংকরীসামান্য বিদ্যার অহংকারঅগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষাঅনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপঅগ্নিশর্মাক্ষিপ্তঅরণ্যে রোদননিষ্ফল আবেদনঅগাধ জলের মাছখুব চালাকঅহি - নকুল সম্বন্ধ*ভীষণ শত্রুতাঅতি চালাকের গলায় দড়িবেশি চাতুর্যের পরিণামঅন্ধকার দেখাদিশেহারা হয়ে পড়াঅতি লোভে তাঁতি নষ্টলোভে ক্ষতিঅমাবস্যার চাঁদ**দুর্লভ বস্তুঅদৃষ্টের পরিহাসবিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতাঅনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া*সমার্থক বাগধারা : দা - কুমড়া সম্পর্ক**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল***সমার্থক বাগধারা : সখাত সলিলে
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: ক্ষমার্হ
Explanation:
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর ক্ষমার্হ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজএখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উপনেতা
Explanation:
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপনেতা উপসামীপ্যউপকূল, উপকণ্ঠসদৃশউপদ্বীপ, উপবনক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতাবিশেষউপনয়ন (পৈতা), উপভোগ
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী?
Correct Answer:
গ: গুরুভার
Explanation:
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী? সঠিক উত্তর গুরুভার কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:ছুঁচোর কেত্তন = অবিরাম কলহ। ছারখার হওয়া = ধ্বংস হওয়া। ছিচ্কাঁদুনে = অল্পতেই কাঁদে এমন। জগদ্দল পাথর = গুরুভার। জিলাপির প্যাঁচ = কুটিলতা।