Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা?
Correct Answer:
ঘ: শেষের কবিতা
Explanation:
নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? সঠিক উত্তর শেষের কবিতা 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। কিন্তু প্রশ্নের বাকি অপশন গুলো কাব্যগ্রন্থ। '' বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। আর 'সোনার তরী' ও 'মানসী' রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
'চালাক-চতুর' কি ধরনের সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'চালাক-চতুর' কি ধরনের সমাস? সঠিক উত্তর কর্মধারয় দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বুঝালে তা কর্মধারয় সমাস। যেমনঃ যে চালাক সেই চতুর = চালাক - চতুর। ২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে কর্মধারয় সমাস।
‘মধুর’ শব্দের বিপরীতার্থক শব্দ
Correct Answer:
খ: তিক্ত
'বাঘের' ভয়ে সকলে ভীত । 'বাঘের' কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
Explanation:
'বাঘের' ভয়ে সকলে ভীত । 'বাঘের' কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় এরূপ বোঝালে যাকে ভয় পাওয়া হয় বা যা দেখে কেউ ভীত হয় সেটা হবে অপাদান কারন আর ভয় হবে কর্ম কারক। যেমন- আমি কি ডরাই(ভয় পাই) সখী ভিখারী রাঘবে। পরাজয়ে ডরে না বীর। বাঘের ভয়ে সকলে ভীত হয়। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।
‘আমি’, ‘আমরা’ এগুলো কোন সর্বনাম পদ?
Correct Answer:
ঘ: ব্যক্তিবাচক
Explanation:
‘আমি’, ‘আমরা’ এগুলো কোন সর্বনাম পদ? সঠিক উত্তর ব্যক্তিবাচক বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
‘কাক ভূষণ্ডি’ এর অর্থ কী?
Correct Answer:
গ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
‘কাক ভূষণ্ডি’ এর অর্থ কী? সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি 'ভূষণ্ডির কাক' অর্থ ' বহুদর্শী'
‘রাতুল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: লাল
Explanation:
‘রাতুল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর লাল ‘রাতুল’ বিশেষণ শব্দের অর্থ - লাল বা রক্তবর্ণ।
'সুগন্ধি' কি ধরনের সমাস?
Correct Answer:
গ: বহুব্রীহি
Explanation:
'সুগন্ধি' কি ধরনের সমাস? সঠিক উত্তর বহুব্রীহি বহুব্রীহি সমাসে পরপদে 'গন্ধ' শব্দ স্থানে 'গন্ধি' বা 'গন্ধা' হয়। যেমন: সুগন্ধ যার = সুগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার = পদ্মগন্ধি, মৎস্যের ন্যায় গন্ধ যার = মৎস্যগন্ধা।
অর্থ 'অনর্থ' ঘটায় । 'অনর্থ' কোন কারক?
Correct Answer:
ঘ: কর্মকারক
'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক?
Correct Answer:
ক: কর্মকারক
Explanation:
'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক? সঠিক উত্তর কর্মকারক কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। উদাহরণ: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
'সৎ পাত্রে কন্যা দান করিও।' এখানে 'সৎ পাত্রে' কোন কারক?
Correct Answer:
গ: সম্প্রদান কারক
এক কথায় প্রকাশ করুনঃ যে ভূমিতে ফসল জন্মায় না।
Correct Answer:
গ: ঊষর
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ যে ভূমিতে ফসল জন্মায় না। সঠিক উত্তর ঊষর যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর। আপনাকে যে পন্ডিত মনে করে = পণ্ডিতমনা। যে নারীর কোনো সন্তান হয় না = বন্ধ্যা।
‘অভিরাম’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: সুন্দর
Explanation:
‘অভিরাম’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর সুন্দর 'অবিরাম' শব্দের অর্থ ' সুন্দর ' । আর বালিশ এর সমার্থক শব্দ হলো উপাদান।
‘Hand out’ এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো
Correct Answer:
ঘ: জ্ঞাপন পত্র
Explanation:
‘Hand out’ এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো সঠিক উত্তর জ্ঞাপন পত্র Hand out অর্থ জ্ঞাপন পত্র। Hand bill অর্থ প্রচারপত্র। Hand book অর্থ তথ্য পুস্তিকা।
‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
Correct Answer:
ক: পর্তুগীজ
Explanation:
‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? সঠিক উত্তর পর্তুগীজ আরো কিছু পর্তুগিজ ভাষা: আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পদ্ধতি, আলকাতরা, কেরানি, পেয়ারা ইত্যাদি।
‘সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে’ বাক্যটিতে কি ধরনের ভুল আছে?
Correct Answer:
গ: বচন
Explanation:
‘সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে’ বাক্যটিতে কি ধরনের ভুল আছে? সঠিক উত্তর বচন বাক্যটিতে 'সকল ছাত্ররাই না হয়ে সকল ছাত্রই হলে নঠিক হতো।
নিজের 'চেষ্টায়' বড় হও । 'চেষ্টায়' কোন কারক?
Correct Answer:
গ: করণ কারক
‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি?
Correct Answer:
খ: গণকী
Explanation:
‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি? সঠিক উত্তর গণকী স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ গণকী।
নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
‘কোন্দল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: বিবাদ
Explanation:
‘কোন্দল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিবাদ 'কোন্দল' শব্দের অর্থ বিবাদ; ঝগড়া ইত্যাদি।
‘ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: অকর্মণ্য
‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
Correct Answer:
ক: গুরুচণ্ডালী
Explanation:
‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়? সঠিক উত্তর গুরুচণ্ডালী সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত,বাকি শব্দগুলো গুরুচন্ডালী দোষ যুক্ত ।
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি কোন কাব্য গ্রন্থের?
Correct Answer:
গ: অন্নদামঙ্গল
Explanation:
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি কোন কাব্য গ্রন্থের? সঠিক উত্তর অন্নদামঙ্গল 'মৌমাছি’ (মৌ - সঞ্চয়কারী মাহি) কর্মধারয় সমাস। উল্লেখ্য, বিশেষণ পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। এ সমাসে পর পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় ।
‘Plagiarism’ এর বাংলা প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কুম্ভীলকবৃত্তি
Explanation:
‘Plagiarism’ এর বাংলা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর কুম্ভীলকবৃত্তি 'Plagiarism' অর্থ পণ্য লেখার ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে চালিয়ে দেওয়া।
গগণে গরজে 'মেঘ'। মেঘ কোন কারক?
Correct Answer:
খ: কর্তৃকারক
'উল্লেখ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: উৎ+লেখ
নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
Correct Answer:
ঘ: দর্শন
Explanation:
নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? সঠিক উত্তর দর্শন যে বিশেষ পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন: গম (যাওয়ার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভোজন ( খাওয়ার কাজ)।
'অনুচ্ছেদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: অনু+ছেদ
তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: নাঢ়াই
Explanation:
তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর নাঢ়াই শওকত আলী রচিত তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস হলো 'নাঢ়াই'। এই উপন্যাসে - গরিব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার সঙ্গে। এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর উপন্যাস 'নাঢ়াই'। 'অক্টোপাস' হলো শামসুর রাহমানের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 'কালো বরফ' হলো মাহমুদুল হকের দেশ ভাগ নিয়ে লেখা উপন্যাস। আর 'ক্রীতদাসের হাসি' হলো শওকত ওসমানের একটি উপন্যাস যাতে স্বৈরশাসক আইয়ূব খানের শাসনামলকে ব্যঙ্গ করা হয়েছে।
'হিমু' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
Explanation:
'হিমু' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে।
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ?
Correct Answer:
ঘ: তৎ + কর = তস্কর
Explanation:
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ? সঠিক উত্তর তৎ + কর = তস্কর 'তস্কর' নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। নিপাতনে সিদ্ধ আরো কিছু ব্যঞ্জন সন্ধি: আশ্চর্য, ষোড়শ, পরপর, একাদশ, বৃহস্পতি ইত্যাদি।
'উন্নয়ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: উৎ+নয়ন
‘কি করতে হবে ভেবে পায় না’ তার এই অবস্থাকে বলা হয়
Correct Answer:
খ: কিংকর্তব্যবিমূঢ়
‘যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
‘যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৭৬০ থেকে ১৮৬০ পর্যন্ত সময়কালকে যুগসন্ধিকাল বলা হয়। মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন এই দুই জনের মধ্যবর্তীকালে ঈশ্বরচন্দ্রগুপ্তের আবির্ভাব। এজন্য তাকে যুগসন্ধির কবি বলা হয়
কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
Correct Answer:
খ: যুগবাণী
Explanation:
কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? সঠিক উত্তর যুগবাণী কাজী নজরুল ইসলামের 'বিষের বাঁশি', 'ভাঙার গান,' 'প্রলয় শিখা', 'চন্দ্ৰবিন্দু', 'যুগবাণী' এই ৫টি গ্রন্থ নিষিদ্ধ করে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। তবে ১৯২২ সালে 'ধূমকেতু' তে প্রকাশিত যুগবাণীর 'আনন্দময়ীর আগমনে' শীর্ষক কবিতাটি প্রথম নিষিদ্ধ হয়।
ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
Correct Answer:
গ: সারাবেলা
‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?
Correct Answer:
খ: ঙ, ঞ, ণ
Explanation:
‘নাসিক্য’ বর্ণ কোনগুলো? সঠিক উত্তর ঙ, ঞ, ণ যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে শ্বাসের বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়, সেগুলোকে নাসিক্য বা আনুনাসিক ব্যঞ্জনধ্বনি বলা হয়। বর্তমান বাংলা ভাষায় তিনটি নাসিক্য ধ্বনিমূলগুলো আছেঃ "ঙ", "ন", ও "ম"। কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না।
তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
Correct Answer:
ঘ: ১৯৭১
Explanation:
তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী? সঠিক উত্তর ১৯৭১ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনি নিয়ে রচিত উপন্যাস হলো ‘একটি কালো মেয়ের কথা' (১৯৭১)। তারাশঙ্কর তার '১৯৭১' উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে এই উপন্যাসে হয়ে উঠেছে একাত্তরের হাজার নারীর প্রতীক। সেই সঙ্গে সহচরিত্র - রহিম, মিঃ সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছে এ কথাশিল্পী। যার পরতে পরতে রয়েছে হৃদয়ছোঁয়া মা মাটি - ম - মানুষের ভালোবাসা। উল্লেখ্য, চৈতালী ঘূর্ণি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষদের নিয়ে লেখা তারাশঙ্করের একটি উপন্যাস। রক্তের অক্ষর' সমাজের একেবারে নিম্নবর্গীর মানুষদের কেন্দ্র করে রচিত রিজিয়া রহমানের একটি উপন্যাস।
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: দেশে-বিদেশে
Explanation:
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর দেশে-বিদেশে যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে অক্ষুন্ন থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে ।যেমন: জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে, দেশে - বিদেশে ইত্যাদি।
কোনটি দেশী শব্দ?
Correct Answer:
গ: ঝোল
‘এত অল্প টাকায় মাস চলবে না’- এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ঘ: সংকুলান হওয়া
Explanation:
‘এত অল্প টাকায় মাস চলবে না’- এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সংকুলান হওয়া এত অল্প টাকায় মাস চলবে না - এখানে চলা শব্দের অর্থ - সংকুলান হওয়া। সংকুলান শব্দটি একটি ক্রিয়া পদ। সংকুলান শব্দের প্রকৃত অর্থ - পর্যাপ্ত, যাতে কুলায় এমন অবস্থা, যথেষ্ট বা প্রয়োজনানুগ হওয়ার অবস্থা।
‘কাজটা ভালো দেখায় না’ এটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
ক: কর্মকর্তৃবাচ্য
Explanation:
‘কাজটা ভালো দেখায় না’ এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্য যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমনঃ কাজটা ভালো দেখায় না। সুতি কাপড় অনেক দিন টেকে।
'হাসনাহেনা' কোন দেশী শব্দ?
Correct Answer:
গ: জাপানি
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
Correct Answer:
ক: ছাপা + খানা
Explanation:
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? সঠিক উত্তর ছাপা + খানা ছাপা + খানা, ছাপাখানা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। উল্লেখ্য, শব্দের সঙ্গে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
সংকুলান হওয়া
Correct Answer:
গ: ঝরা পালক
Explanation:
সংকুলান হওয়া সঠিক উত্তর ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিষ্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) ভারতের কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে ‘ষ’ বসেছে?
Correct Answer:
গ: ষড়ঋতু
Explanation:
নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে ‘ষ’ বসেছে? সঠিক উত্তর ষড়ঋতু কতগুলো শব্দে স্বভাবতই ষ হয় । যেমন : রোষ, কোষ, আষাঢ়, ভাষা,ঊষা পৌরুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ ইত্যাদি।
‘নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: উৎসাহের অভাব
Explanation:
‘নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর উৎসাহের অভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস করো । যেমন : উৎসাহের অভাব = নিরুৎসাহ, আমিষের অভাব = নিরামিষ ।
সঠিক বানান নয় কোনটি?
Correct Answer:
ঘ: প্রানী
Explanation:
সঠিক বানান নয় কোনটি? সঠিক উত্তর প্রানী সংস্কৃত ইন্ - প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ - কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই - কার হয়। যেমনঃ প্রাণি = প্রাণিবিদ্যা । গুণী = গুণিজন । মন্ত্রী = মন্ত্রিপরিষদ ইত্যাদি।
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
Correct Answer:
খ: অক্ষর
Explanation:
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? সঠিক উত্তর অক্ষর নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষঃস্পন্দনের ফলে (By a single breath pulse) যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবার উচ্চারিত হয় তাকে অক্ষর (Syllable) বলে। (এটি একটি সংজ্ঞা। আর এই সংজ্ঞাটি দিয়েছেন ভাষা বিশেষজ্ঞ 'মুহাম্মদ আব্দুল হাই'।) যেমনঃ 'বন্ধন' শব্দে 'বন্ + ধন্' এ দুটো অক্ষর কিন্তু, ব - নৃ - ধ - ন্ এগুলো অক্ষর নয়। এগুলো হলো বর্ণ বা হরফ মাত্র।
‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
Correct Answer:
খ: সমর্থ
Explanation:
‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সঠিক উত্তর সমর্থ 'সোমত্ত' শব্দের অর্থ হলো সমর্থ; বিয়ের উপযুক্ত; যৌবনপ্রাপ্ত; বয়ঃপ্রাপ্ত।