Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
Correct Answer:
খ: সুনীল গঙ্গোপাধ্যায়ের ' পূর্ব-পশ্চিম'
Explanation:
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের ' পূর্ব-পশ্চিম' সুনীল গঙ্গেপাধ্যায়ের 'পূর্ব - পশ্চিম' উপন্যাসটিতে বিভাজনপূর্বক পূর্ব বাংলার একটি পরিবার '১৯৪৭ এর ভারত বিভাগের সময়কার পরিস্থিতি ,দেশত্যাগ ,উদ্বাস্তুদের জীবন, নতুন প্রজন্মের চিন্তাধারা, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে।
প্র, পরা -কোন ধরনের উপসর্গ ?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
প্র, পরা -কোন ধরনের উপসর্গ ? সঠিক উত্তর সংস্কৃত বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব
নিচের কোন দুটি যোগিক বর্ণ ?
Correct Answer:
গ: ঐ, ঔ
Explanation:
নিচের কোন দুটি যোগিক বর্ণ ? সঠিক উত্তর ঐ, ঔ বর্ণ ২ প্রকার। যথাঃ ১। স্বরবর্ণ ২। ব্যাঞ্জন বর্ণ। ১। স্বরবর্ণঃ - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ = ১১ টি। ** হ্রাস স্বর ৪ টিঃ - অ, ই, উ, ঋ = ৪টি। ** দীর্ঘ্য স্বর ৭টিঃ - আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ = ৭টি। ** যৌগিক স্বরবর্ণ ২টিঃ - ঐ, ঔ = ২টি। ** যৌগিক স্বরধ্বনি ২৫টি। ** মৌলিক স্বরবর্ণ ৭টিঃ - অ, ই, উ, এ, ও, ঋ, অ্যা = ৭টি। ** স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।
"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
গ: ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
"স্পেন বিজয়" কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর ইসমাইল হোসেন সিরাজী ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ:অনল - প্রবাহ (১৯০০)আকাঙ্ক্ষা(১৯০৬)উছ্বাস (১৯০৭)উদ্বোধন (১৯০৭)নব উদ্দীপনা (১৯০৭)স্পেন বিজয় কাব্য (১৯১৪)মহাশিক্ষা মহাকাব্য (১ম খণ্ড - ১৯৬৯, ২য় খণ্ড - ১৯৭১)
' মৃত্যুক্ষুধা' গ্রন্থের রচয়িতা-
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
' মৃত্যুক্ষুধা' গ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ন মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘায়ুব্যক্তি
Explanation:
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ুব্যক্তি ব্যতিক্রমধর্মী কিছু বাগধারা :অকটবিকট - ছটফটানিঅঞ্চলপ্রভাব - স্ত্রীর প্রভাবঅবরেসবরে - কালে ভদ্রেঅষ্টরম্ভা - কাঁচকলা /ফাঁকিঅষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশআচাভুয়ার বোম্বাচাক - অসম্ভব ব্যাপারআয়োসুয়ো - সধবা স্ত্রীলোকের দলকলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসীকাক ভুষণ্ডি - সম্পূর্ণ ভেজাভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তিকানু ছাড়া গীত নাই - এক মাত্র অবলম্বনকিষ্কিন্ধ্যাকাণ্ড - তুমুল হট্টগোলচিত্রগুপ্তের খাতা - যে খাতায় সবকিছু পাওয়া যায়ছাদনাতলা - বিবাহের মণ্ডপছাই চাপা আগুন - অপ্রত্যাশিত প্রতিভাথোড়াই কেয়ার করা - গ্রাহ্য না করাথরহরি কম্প - ভয়ে প্রচণ্ড কাঁপাধনুক ভাঙা পণ - সুকঠিন প্রতিজ্ঞা
"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক?
Correct Answer:
ক: মহুয়া
Explanation:
"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক? সঠিক উত্তর মহুয়া মহুয়ার পালার রচয়িতা দ্বিজ কানাই। । রসের দিক থেকে রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার কাব্য মহুয়া পালার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এর চরিত্রগুলো হলো - নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে। এর রচনাকাল ধরা হয় ১৬৫০ সাল। এই পালায় মোট ৭৮৯টি ছত্র আছে। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।
'বীরবল' কার ছদ্মনাম ?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'বীরবল' কার ছদ্মনাম ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
মুনীর চৌধুরী রচিত নাটকের নাম-
Correct Answer:
ক: রক্তাক্ত প্রান্তর
Explanation:
মুনীর চৌধুরী রচিত নাটকের নাম- সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
"বাবুর্চি" কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
"বাবুর্চি" কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ. *** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা ।
"বিশ্বনবী" গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: গোলাম মোস্তফা
Explanation:
"বিশ্বনবী" গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা গোলাম মোস্তফার জীবনীগ্রন্থ:বিশ্বনবীমরুদুলাল
লোকসাহিত্য বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
Explanation:
লোকসাহিত্য বলতে কি বোঝায়? সঠিক উত্তর ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয় - কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত"
Correct Answer:
খ: চাক্ষুষ
Explanation:
বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত" সঠিক উত্তর চাক্ষুষ চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন?
Correct Answer:
গ: রূপাই
Explanation:
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন? সঠিক উত্তর রূপাই নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
শুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: সান্ত্বনা
Explanation:
শুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর সান্ত্বনা সান্ত্বনা - [বিশেষ্য পদ] প্রিয়বাক্য দ্বারা প্রবোধ দান; আশ্বাসবাক্য।
কোনটি আরবি শব্দ?
Correct Answer:
ক: শরিফ
Explanation:
কোনটি আরবি শব্দ? সঠিক উত্তর শরিফ ***আরবি শব্দ মনে রাখার কৌশল***আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। = = = আরবি শব্দ = = = ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ ।
সন্ধি বিচ্ছেদ করুন- "পনির"
Correct Answer:
ক: পনি + এর
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন- "পনির" সঠিক উত্তর পনি + এর স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
“মৃণালিনী” কার রচনা?
Correct Answer:
ক: বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
“মৃণালিনী” কার রচনা? সঠিক উত্তর বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত ‘মৃণালিনী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে। দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত তৃতীয় উপন্যাস এটি। বঙ্কিমের হিন্দু - পুনর্জাগরণবাদী ধ্যান - ধারণা ও স্বজাত্যবোধ এ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়।
“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যে ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে খ্যাত প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত। ঠকচাচা চরিত্রটি এ উপন্যাসে তার এক অনন্য সৃষ্টি।
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
খ: চিত্রা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর চিত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘উর্বশী’ (২৩ অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ) কবিতাটি কবির ‘চিত্রা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কাব্যগ্রন্থের অন্তর্গত আরো কয়েকটি কবিতার মধ্যে - সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিনশেষে, চিত্রা, সিন্ধুপারে প্রভৃতি প্রধান।
আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
খ: আরাকান রাজসভা
Explanation:
আলাওল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর আরাকান রাজসভা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন। জলপথে কবি চট্টগ্রাম যাওয়ার পথে পিতাসহ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। কিন্তু তিনি কোনোক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন এবং পরবর্তীতে তিনি আরাকান রাজসভার কবি হন।
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
Correct Answer:
গ: প্রভাবতী সম্ভাষণ
Explanation:
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যে গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক পদ্য রচনা হচ্ছে ‘প্রভাবতী সম্ভাষ’ (১৮৯২)। তার অন্যান্য রচনার মধ্যে ‘বেতাল পঞ্চবিংশতি’, ‘শকুন্তলা’, ‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস’প্রভৃতি প্রধান।
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?
Correct Answer:
গ: বড়ু চন্ডীদাস
Explanation:
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে? সঠিক উত্তর বড়ু চন্ডীদাস বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ সালে গ্রন্থটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?
Correct Answer:
গ: অন্নদামঙ্গল
Explanation:
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের? সঠিক উত্তর অন্নদামঙ্গল আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে’ চরণটি ভারতচন্দ্র রায়গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল’ - এর অন্তর্গত। এ মঙ্গলকাব্যের চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় উক্তিটি করেছেন।
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর ১৯১৯ ১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় ‘নাইটহুড’ বা স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে বর্জন করেন। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ঘৃণায় কবি ব্রিটিশদের প্রদেয় এ উপাধি বর্জন করেন।
পাণিনি কে ছিলেন?
Correct Answer:
গ: বৈয়াকরণিক
Explanation:
পাণিনি কে ছিলেন? সঠিক উত্তর বৈয়াকরণিক পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তার অস্তিত্ব ছিল। সংস্কৃত ভাষার রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে?
Correct Answer:
খ: দীনেশচন্দ্র সেন
Explanation:
“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ - নদী, প্লাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেন (১৯২০ সালে) ড. দীনেশচন্দ্র সেন।
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
Correct Answer:
ঘ: বেহুলা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? সঠিক উত্তর বেহুলা বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৫৫
Explanation:
“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৫৫ বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা-
Correct Answer:
গ: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
Explanation:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা- সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য। এ কাব্যের রচয়িতা বডু চন্ডীদাস। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি। ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চন্ডীদাস পঞ্চদাশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার/আবিষ্কার করেন।
দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
Correct Answer:
খ: চট্টগ্রাম
Explanation:
দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান- সঠিক উত্তর চট্টগ্রাম দৌলত উজির বাহরাম খান চট্টগ্রাম জেলার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আসাউদ্দিন। তার রচিত প্রথম কাব্যের নাম ‘জঙ্গনামা বা মক্তুল হোসেন। তার রচিত সবচেয়ে জনপ্রিয় কাব্য ‘লায়লী - মজনু’ (১৫৪৩ - ১৫৫৩) ।
কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়-
Correct Answer:
গ: ১৯২৩ সালে
Explanation:
কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়- সঠিক উত্তর ১৯২৩ সালে দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয় মাসিক ‘কল্লোল’ পত্রিকাটি। প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে প্রকাশিত হয় ‘সবুজপত্র’ পত্রিকা।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
Correct Answer:
ঘ: বঙ্গ-কামরূপী
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- সঠিক উত্তর বঙ্গ-কামরূপী ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা বঙ্গ কাম্রুপী। বিশিষ্ট ভাষাবিদ, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহিদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য’ (১৯৩১) এবং ‘বাংলা ব্যাকরণ’ (১৯৬৫) নামক ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ রচনা করেন।
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
Correct Answer:
ক: যৌগিক স্বরধ্বনি
Explanation:
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি? সঠিক উত্তর যৌগিক স্বরধ্বনি গঠনের বিচারে স্বরধ্বনি তিন প্রকার । যথা : ক. আনুনাসিক স্বরধ্বনি , খ. মৌলিক স্বরধ্বনি ও গ. দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির দ্রুত উচ্চারণের ফলে একটি যুক্ত স্বরধ্বনি বলে। একে সন্ধিস্বর বা দ্বিস্বরধ্বনিও বলা হয়। বাংলা বর্ণমালায় 'ঐ' এবং 'ঔ' - এ দুটি যৌগিক স্বরধ্বনি।
'রামগরুড়ের ছানা' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: গোমড়ামুখো লোক
Explanation:
'রামগরুড়ের ছানা' বলতে কী বোঝায়? সঠিক উত্তর গোমড়ামুখো লোক ➀ রামগরুড়ের ছানা কথাটির অর্থ →গোমড়ামুখো লোক ➁ 'আটকপাল' এর অর্থ →হতভাগ্য ➂ 'কেউ কাটা' অর্থ →সামন্য
'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল ‘ঠকচাচা’ চরিত্রটি প্যারীচাদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ - এর একটি প্রধান চরিত্র। এ উপন্যাসের অন্য প্রধান চরিত্র হল বাঞ্ছারাম ও বাবু রাম বাবু।
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে-
Correct Answer:
ঘ: অক্ষর
Explanation:
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে- সঠিক উত্তর অক্ষর ♢ 'নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষস্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয়, তাকেই সিলেবল বা অক্ষর বলা যেতে পারে। ' —মুহম্মদ আব্দুল হাই. ♢ 'কোনো শব্দে যখন যে ধ্বনিসমষ্টি একসময়ে একত্রে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। ' —ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ. ♢ 'এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টির নাম অক্ষর (সিলেবল)।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
Correct Answer:
খ: ১৯৩৬ সালে
Explanation:
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়- সঠিক উত্তর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ও অনুমােদিত. পাঠ্যপুস্তকাদিতে ভবিষ্যতে এই নিয়মাবলী - সম্মত বানান গৃহীত হইবে। আবশ্যক হইলে ইহা সংশােধিত ও পরিবর্ধিত হইতে পারিবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম' পুস্তিকার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২ অক্টোবর ১৯৩৬ |
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: বিস্ময়কে আপন্ন
Explanation:
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর বিস্ময়কে আপন্ন সমাস অর্থ শব্দ সংক্ষেপণ । পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়ে যে সমাস হয় সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিস্ময়কে আপন্ন - 'কে' লোপ করে হয় বিস্ময়াপন্ন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Correct Answer:
ক: ১৯১০
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ' গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? সঠিক উত্তর ১৯১০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা 'Song Offerings' নামে প্রকাশ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
' জলে-স্থলে' কী সমাস?
Correct Answer:
গ: অলুক দ্বন্দ্ব
Explanation:
' জলে-স্থলে' কী সমাস? সঠিক উত্তর অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে , দেশে - বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার = হাট - বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন - আয় ও ব্যয় = আয় - ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন - জায়া ও পতি = দম্পতি।
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ক: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation:
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নৌহাটিতে জন্মগ্রহন করেন। তার উল্লাখযোগ্য গ্রন্থগুলোর মাধ্যে রয়েছে বাল্মীকের জয় (১৮৮১), মেঘদূত (১৯০২), কাঞ্চনমালা (উপন্যাস, ১৯১৬), হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা (১৯১৬), বেনের মেয়ে (উপন্যাস, ১৯২০), প্রাচীন বাংলার গৌরব (১৯৪৬), বৌদ্ধধর্ম (১৯৪৮) ।
মীর মশাররফ হোসেনের জন্মস্থান-
Correct Answer:
ক: লাহিনী পাড়া
Explanation:
মীর মশাররফ হোসেনের জন্মস্থান- সঠিক উত্তর লাহিনী পাড়া বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার রচিত ‘রত্নবতী (১৮৬৯) উপন্যাসটি বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস।
কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ----
Correct Answer:
খ: তৃতীয় পানিপথের যুদ্ধ
Explanation:
কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ---- সঠিক উত্তর তৃতীয় পানিপথের যুদ্ধ মুসলিম মহাকবি কায়কোবাদের (১৮৪৮ - ১৯৫২) শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪) । কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)। তৃতীয় পানিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয় বর্ণনা কাব্যটির বিষয়বস্তু। কাব্যটি তিনটি খণ্ডে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম খণ্ডে ২৯ সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪ সর্গ এবং তৃতীয় খণ্ডে ৭ সর্গ রয়েছে।
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: অলীক মানুষ
Explanation:
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অলীক মানুষ 'অলীক মানুষ' ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস । 'অলীক মানুষ' বলতে লেখক 'মিথিক্যাল ম্যান' বুঝিয়েছেন । উপন্যাসজুড়ে আছে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগতের দ্বন্দ্ব । বাস্তব - অলীকের সংঘাত - লৌকিক - অলৌকিকের মায়াবী আলো - আঁধারি জগৎ গতি ও বিপ্রতীপ গতির দ্বন্দ্ব দেখা যায় এই উপন্যাসে। সুদীর্ঘ প্রায় একশো বছরের দেশসমাজের নানা পরিবর্তনের ইতিহাস দেখা যায় একটি পরিবারকে কেন্দ্র করে। কখনো সলিটারি সেলে শফির আত্মকথন, কখনো বদিউজ্জামানের বয়ান। শফির ক্রমিক রুপান্তর। উপন্যাসের পর্বান্তরের মাঝে উনিশ - বিশ শতকের একটি পীর পরিবার, সামাজিক পটপরিবর্তন , মুসলমান সমাজ, ব্রাহ্মসমাজ ইত্যাদি সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
' আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
' আসাদের শার্ট' কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ-
Correct Answer:
খ: আওভায়ক্
Explanation:
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ- সঠিক উত্তর আওভায়ক্ উচ্চারণরীতি : শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন : উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া। অর্থাৎ ঠিক উচ্চারণস্থান থেকেই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ - সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
তুণ্ডল শব্দের অর্থ-
Correct Answer:
খ: চাল
Explanation:
তুণ্ডল শব্দের অর্থ- সঠিক উত্তর চাল চাল বা চাউল হলো ধানের শস্যল অংশ। ধান থেকে চাল উৎপাদন করা হয়। পানিতে/জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয় যা ভারত , বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্যশস্য।
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: পরকীয়
Explanation:
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর পরকীয় কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:*খাতক = = মহাজন *প্রাচী = = প্রতিচী *প্রাচ্য = = পাশ্চাত্য *সন্ধি = = বিগ্রহ
ঊনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস-
Correct Answer:
গ: চিলে কোঠার সেপাই
Explanation:
ঊনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস- সঠিক উত্তর চিলে কোঠার সেপাই কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত ঊনসত্তরের গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। উপন্যাসের নায়ক ওসমান। দেশ বিভাগে উদ্বাস্তু ওসমান ঢাকায় কোনো বাড়ির চিলেকোঠায় আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নিজে অংশগ্রহন করে। লেখকের অপর একটি বিখ্যাত উপন্যাস হলো ‘খোয়াবনামা’।