Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন?
Correct Answer:
খ: উজানীনগর
Explanation:
ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর উজানীনগর উজানী একটি প্রাচীন গ্রাম। এ গ্রামের নাম পাওয়া যায় মধ্যযুগের মনসামঙ্গল কাব্যে ‘উজানী নগর’ হিসেবে। শোনা যায়, বেহুলা লখিন্দরের লোহার তৈরি বাসরঘর এ গ্রামে ছিলো। যা মাটির নিচে দেবে গেছে। বেহুলার শীল নোড়ার কথিত অংশবিশেষ এখনো এ গ্রামে রয়ে গেছে। লোকজন এখনো এগুলো দেখতে আসে।
' হপ্তপয়কর' কার রচনা?
Correct Answer:
ক: সৈয়দ আলাওল
Explanation:
' হপ্তপয়কর' কার রচনা? সঠিক উত্তর সৈয়দ আলাওল সৈয়দ আলাওল রচিত 'হপ্তপয়কর' কাব্যটি পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ । এ কাব্যে আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনী বর্ণিত হয়েছে।
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল-
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিঃ
Explanation:
"সমাচার দর্পণ" পত্রিকার প্রকাশকাল- সঠিক উত্তর ১৮১৮ খ্রিঃ সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
Correct Answer:
ক: তিব্বত, নেপাল
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন- সঠিক উত্তর তিব্বত, নেপাল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম-
Correct Answer:
ঘ: কোহিনুর
Explanation:
শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম- সঠিক উত্তর কোহিনুর কোহিনূর ছিল ব্রিটিশ ভারতের একটি বাংলা মাসিক পত্রিকা। ১৮৯৮ সালের জুলাই মাসে (আষাঢ় ১৩০৫ বঙ্গাব্দ) কুষ্টিয়া থেকে প্রথম কোহিনূর পত্রিকা প্রকাশ হয়। তবে এরপর ফরিদপুরের পাংশা ও পরে কলকাতা থেকে পত্রিকা প্রকাশিত হত। এয়াকুব আলী চৌধুরীর বড় ভাই মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন পত্রিকার সম্পাদক।
'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
Correct Answer:
ঘ: ছোটগল্প ও উপন্যাস
Explanation:
'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়? সঠিক উত্তর ছোটগল্প ও উপন্যাস কথাসাহিত্য বলতে সেসব গল্প - কাহিনীকে বোঝানো হয় যেগুলোর আছে সাহিত্যিক মূল্য, যেমন সামাজিক ভাষ্য, রাজনৈতিক সমালোচনা বা মানুষের অবস্থা ইত্যাদি। কথাসাহিত্য লেখায় সংলাপ ব্যবহার করা হয় এবং উপরোক্ত লক্ষ্যানুসারে তা প্লটের চেয়ে থিমের ওপর বেশি জোর দেয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কথাসাহিত্যের পাঠদান করা সাধারণ ব্যাপার। কথাসাহিত্যের বিপরীত ভাবা হয় জনপ্রিয়, বাণিজ্যিক বা বর্গনির্দিষ্ট কাহিনীকে। কেউ কেউ এদের পার্থক্য করেছেন এভাবে - একটি বাস্তবতাকে বিশ্লেষণ করে (কথাসাহিত্য), অন্যটি বাস্তবতা থেকে পলায়ন করে (জনপ্রিয়)। কাহিনীর এই দুটি উপাংশের পার্থক্য নিয়ে সমালোচক ও পণ্ডিতগণ অনেক বিতর্ক করেছেন।
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
Correct Answer:
ঘ: ইবলিশ
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়? সঠিক উত্তর ইবলিশ মামুনুর রশীদের উল্লেখযোগ্য নাট্যকর্মবছরনাটকভূমিকাপরিচালকসহশিল্পীনোট১৯৭২পশ্চিমের সিঁড়ি মঞ্চ নাটক১৯৭৪গন্ধর্ব নগরী মঞ্চ নাটক১৯৭৬ওরা কদম আলী মামুনুর রশীদ মঞ্চ নাটক১৯৮১ওরা আছে বলেই মামুনুর রশীদ মঞ্চ নাটক১৯৮৩ইবলিশ মামুনুর রশীদ মঞ্চ নাটক১৯৮৪এখানে নোঙর মঞ্চ নাটক
' বাজার শেষ করে বাড়ী ' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?
Correct Answer:
খ: আকাঙ্খা
Explanation:
' বাজার শেষ করে বাড়ী ' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে? সঠিক উত্তর আকাঙ্খা আকাঙক্ষা: - বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমন - সূর্য পূর্বদিকে - বললে বাক্যটি অসম্পূর্ণ। এটি মনের ভাব সম্পূর্ণ করতে পারেনি। এর পরে আরো কিছু কথা বা শব্দ শোনার ইচ্ছা হয়। যখন - সূর্য পূর্বদিকে ওঠে - বললে বাক্যটি পূর্ণতা পাবে। তাই একটি পদের পরে আরেকটি পদ শোনার ইচ্ছাকে আকাঙক্ষা বলে।
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র প্যারীচাঁদ মিত্র (২২শে জুলাই, ১৮১৪ - ২৩শে নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
Correct Answer:
ক: খুলনার পিঠাভোগ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? সঠিক উত্তর খুলনার পিঠাভোগ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগ গ্রামে খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর - এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটা ভিত্তি প্রস্তরের সন্ধান পাওয়া গেছে।]
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
Correct Answer:
গ: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? সঠিক উত্তর নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী রবীন্দ্রযুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয় প্রথম মুসলিম গদ্য - পদ্যে লেখিকা ছিলেন। ১৮৭৬ খ্রীস্টাব্দে ১০ ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতি নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত সাহিত্য গ্রন্থ ‘রূপজালাল' প্রকাশিত হয়। ব্রিটিশ অপশাসনের ফলে মুসলিম সমাজে কুসংস্কারের বেড়াজালে অবরোধবাসিনী হয়েও ফয়জুন্নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দু'খানি গ্রন্থের নাম পাওয়া যায় - সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলেও তা এখন দুষ্প্রাপ্য। একথা বললে অত্যুক্তি হবে না সাহিত্য সাধনায় ফয়জুন্নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে । বাংলার নারীদের সাহিত্যে অবদানে নওয়াব ফয়জুন্নেসা সর্বাগ্রে। সূত্র: উইকিপিডিয়া
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা ?
Correct Answer:
ক: নাটক
Explanation:
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা ? সঠিক উত্তর নাটক সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকসমূহ:জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫)বাসন (১৯৮৫)মুনতাসিরশকুন্তলাকীত্তনখোলা (১৯৮৬)কেরামতমঙ্গল (১৯৮৮)যৈবতী কন্যার মন (১৯৯৩)চাকা (১৯৯১)হরগজ (১৯৯২)প্রাচ্য (২০০০)হাতহদাই (১৯৯৭)নিমজ্জন (২০০২)ধাবমানস্বর্ণবোয়াল (২০০৭)পুত্রবনপাংশুল
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী' । এই নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত ।
মঙ্গলকাব্যের কবি নন কে?
Correct Answer:
ঘ: দাশু রায়
Explanation:
মঙ্গলকাব্যের কবি নন কে? সঠিক উত্তর দাশু রায় দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।
' তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
' তেল নুন লকড়ি' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 'তেল নুন লকড়ি 'প্রমথ চৌধুরী রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো: বীরবলের হালখাতা, নানা কথা ও প্রবন্ধ সংগ্রহ (১ম খন্ড ২য় খণ্ড )
"সাহিত্য সম্রাট" কার উপাধি?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
"সাহিত্য সম্রাট" কার উপাধি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। ]বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
Correct Answer:
ঘ: চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১
Explanation:
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি? সঠিক উত্তর চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১ বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয় । এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো ‘কমা’ বা ‘পাদচ্ছেদ’ (, ) । বাক্যে ‘কমা’ বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসাতে হয় । সুতরাং (ঘ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি ।
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: √
Explanation:
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর √ ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা = সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু।
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: সংশয়
Explanation:
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সংশয় বাংলা অব্যয়ঃ যে সকল অব্যয় দেশী উৎস থেকে গৃহীত হয়েছে। আর, আবার, ও, হাঁ, না।
পোস্টাল কোড কী নির্দেশ করে?
Correct Answer:
ক: প্রাপকের ঠিকানা
Explanation:
পোস্টাল কোড কী নির্দেশ করে? সঠিক উত্তর প্রাপকের ঠিকানা পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
Correct Answer:
খ: " অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"
Explanation:
কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়? সঠিক উত্তর " অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।" 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? এ পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা ' উপন্যাসের অন্তর্গত। 'প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে' রবীন্দ্রনাথের 'রাজা' নাটকের অন্তর্গত এবং 'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে - এ পঙক্তিটি রবীন্দ্রনাথ রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' কবিতার অন্তর্গত।
বাংলা ভাষায় রচিত প্রধম নাটক কোনটি?
Correct Answer:
ক: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রধম নাটক কোনটি? সঠিক উত্তর ভদ্রার্জুন তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। প্রকৃতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
দ্রৌপদী কে?
Correct Answer:
ঘ: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
Explanation:
দ্রৌপদী কে? সঠিক উত্তর মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী দ্রৌপদী মহাভারতে পাঁচ ভাইয়ের (যুধিষ্ঠির ,ভীম, অর্জুন, নকুল ও সহদেব।) একক স্ত্রী।
ওমর খৈয়ামের দেশের নাম-
Correct Answer:
ক: ইরান
Explanation:
ওমর খৈয়ামের দেশের নাম- সঠিক উত্তর ইরান মধ্যযুগের মুসলিম মনীষা জামাকসারি ওমর খৈয়ামকে “বিশ্ব দার্শনিক” হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে জানা গেছে তিনি নিশাপুরে তিন দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে।
'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
ঘ: মাওলানা আকরাম খাঁ
Explanation:
'মোস্তফা চরিত' গ্রন্থের রচিয়তা কে? সঠিক উত্তর মাওলানা আকরাম খাঁ মাওলানা আকরাম খাঁর সাহিত্য কর্ম:সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা, চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়]আমপারার বাংলা অনুবাদমোস্তফা - চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মোস্তফা - চরিতের বৈশিষ্ট্যবাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্মমোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত)তাফসীরুল কোরআন(১ - ৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত)মুক্তি ও ইসলাম
' কর্মে ক্লান্তি নাই যাহার'- এক কথায় প্রকাশ-
Correct Answer:
ক: অক্লান্ত কর্মী
Explanation:
' কর্মে ক্লান্তি নাই যাহার'- এক কথায় প্রকাশ- সঠিক উত্তর অক্লান্ত কর্মী ✍ ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এর সংক্ষিপ্ত রুপ : অক্লান্তকর্মী✍ ‘যা বপন করা হয়েছে’ এর সংক্ষিপ্ত রুপ : উপ্ত✍ ‘পা ধুইবার জল’ এর সংক্ষিপ্ত রুপ : পাদ্য✍ ‘যার কিছু নাই’ এর সংক্ষিপ্ত রুপ : হৃতসর্বস্ব✍ ‘যা আঘাত পায়নি’ এর সংক্ষিপ্ত রুপ : অনাহত✍ ‘যা অবশ্যই ঘটবে’ এর সংক্ষিপ্ত রুপ : অবশ্যম্ভাবী✍ যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়, তাকে বলা হয় : কুম্ভীলক
আধুনিকতার লক্ষণ কি?
Correct Answer:
ঘ: স্বদেশপ্রেম ও মানবতাবাদ
Explanation:
আধুনিকতার লক্ষণ কি? সঠিক উত্তর স্বদেশপ্রেম ও মানবতাবাদ মাহবুবুল আলমের ভাষায় মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক। কারণ, মধ্যযুগের কাব্যে দেবদেবীর মহাত্মসূচক কাহিনীর বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলার কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণ ফুটানোতেই মাইকেল মধুসূদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত। তিনি তার সাহিত্য সৃষ্টিতে বিষয় নির্বাচন ও প্রকাশভঙ্গিতে, ভাবে ও ভাষায়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বৈশিষ্ট্যে এমন একটি আশ্চর্য শিল্পকূলতা ফুটিয়ে তুলেছেন যাকে বাংলা সাহিত্যের অঙ্গনে সম্পূর্ণ অভিনব বলে চিহ্নিত করা যায়।
কোন বানানটি শুদ্ধ-
Correct Answer:
ক: গীতাঞ্জলি
Explanation:
কোন বানানটি শুদ্ধ- সঠিক উত্তর গীতাঞ্জলি ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
Correct Answer:
খ: আত্মচরিত
Explanation:
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? সঠিক উত্তর আত্মচরিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত' সংকলিত অংশে তার শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে। এ রচনায় তিনি তার পিতা , পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন।
' মিলির হাতে স্টেনগান' ----গল্পটি কার লেখা?
Correct Answer:
ক: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
' মিলির হাতে স্টেনগান' ----গল্পটি কার লেখা? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত ' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
' অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
' অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ' অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়।
ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি-
Correct Answer:
গ: ব্যয়কুণ্ঠ
Explanation:
ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি- সঠিক উত্তর ব্যয়কুণ্ঠ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি? উত্তর→কৃপণ (যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে - ব্যয় কুণ্ঠ)
' কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
Correct Answer:
ক: রোমান্সমূলক উপন্যাস
Explanation:
' কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা? সঠিক উত্তর রোমান্সমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' রোমান্সমূলক উপন্যাসে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং সমাজবন্ধনের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
' ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়?
Correct Answer:
ক: চন্ডীমন্ডল
Explanation:
' ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়? সঠিক উত্তর চন্ডীমন্ডল চন্ডীমন্ডল কাব্যের প্রধান চরিত্র - কালাকেতু। > মঙ্গলকাব্যের মূল উপজীব্য - দেব দেবীর গুনগান। > বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারায় সব চেয়ে প্রাচীন ধারা - মনসামঙ্গল কাব্য। > মনসামঙ্গল কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ট কবি - বিজয় গুপ্ত। > 'হাকন্দ' পুরাণ গ্রন্থটির রচয়িতা - ময়ূর ভট্ট।
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি? সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় । অসংখ্য বন্ধন - মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ । - রবীন্দ্রনাথ ঠাকুর
" প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" ----- গানটির গীতিকার কে?
Correct Answer:
গ: শেখ ওয়াহিদ
Explanation:
" প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।" ----- গানটির গীতিকার কে? সঠিক উত্তর শেখ ওয়াহিদ প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্ চল্ চল্' প্রভৃতি প্রধান।
বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে?
Correct Answer:
খ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে? সঠিক উত্তর মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক : মাইকেল মধুসূদন দত্ত। 'সাহিত্য সম্রাট' বলা হয়: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে 'ক্লাসিক কবি' : সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যে 'ভোরের পাখী' বলা হয় : বিহারীলাল চক্রবর্তী।
"সওগাত" পত্রিকার সম্পাদক-
Correct Answer:
ঘ: মোঃ নাসিরউদ্দীন
Explanation:
"সওগাত" পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর মোঃ নাসিরউদ্দীন সওগাত একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
' হুলিয়া' কবিতা কার রচনা?
Correct Answer:
ঘ: নির্মলেন্দু গুণ
Explanation:
' হুলিয়া' কবিতা কার রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ 'হুলিয়া' কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' - এর অন্তর্ভুক্ত । এ বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে।
' মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
' মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ তারেক মাসুদ ১৯৮২ সালের শেষদিকে প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।' ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাটির ময়না' মুক্তি পায় , যা পরবর্তীতে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ - বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো : মুক্তির কথা, মুক্তির গান , অন্তর্যাত্রা , আকাইন্ড অফ চাইল্ডহুড ও রানওয়ে । তিনি ১৩ আগস্ট ২০১৩ আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কতৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কতৃকারকে ৭মী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
নাটক কি?
Correct Answer:
ক: দৃশ্যকাব্য
Explanation:
নাটক কি? সঠিক উত্তর দৃশ্যকাব্য নাটক (English: Drama) = সাহিত্যের একটি বিশেষ ধরণ। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। ত্রিমাত্রিক আয়তনে দর্শকদের সামনে অভিনেতা - অভিনেত্রীদের মাধ্যমে সমাজের কিছু ঘটনা বা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যে যোগাযোগ মাধ্যম সৃষ্টি করা হয়, তাকে নাটক বলে ।
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত
Correct Answer:
গ: সিন্দু হিন্দোল
Explanation:
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর সিন্দু হিন্দোল সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। ১. সিন্ধুঃ প্রথম তরঙ্গ*২. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ*৩. সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ*৪. গোপন প্রিয়া*৫. অনামিকা*৬. বিদায় স্মরণে*৭. পথের স্মৃতি৮. উন্মনা৯. অতল পথের যাত্রী১০. দারিদ্র্য*১১. বাসন্তি১২. ফাল্গুনী*১৩. মঙ্গলাচরণ১৪. বধু - বরণ১৫. অভিযান১৬. রাখী - বন্ধন১৭. চাঁদনী - রাতে১৮. মাধবী - প্রলাপ১৯. দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
Correct Answer:
গ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। 'ঠকচাচা' এর অন্য একটি প্রধান চরিত্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
Correct Answer:
খ: দেবানন্দপুর গ্রাম
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর দেবানন্দপুর গ্রাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাঁড়া। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল।
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
Correct Answer:
গ: সোমেন চন্দ
Explanation:
নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর সোমেন চন্দ সাহিত্যিক ও রাজনীতিবিদ সোমেন চন্দ্র ( পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ্র) আততায়ীর হাতে (ফ্যাসিবাদ সমর্থকদের ) ছুরিকাহত হয়ে নিহত হন ৮ মার্চ ১৯৪২ ।
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত?
Correct Answer:
ঘ: ময়মনসিংহ গীতিকা
Explanation:
"দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তুর্গত? সঠিক উত্তর ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা:স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড.দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্র কুমার দে মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করেন। মহুয়াচন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ)কমলাদেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী)দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী)কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত)মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়)দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত)কাজলরেখারূপবতী