Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Correct Answer:
ঘ: উপভাষা
’Secretary' এর পরিভাষা কোনটি?
Correct Answer:
খ: সচিব
’পল্লীকবি’ কোন কবিকে বলা হয়?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
’রাশি রাশি ধান’ এখানে ‘ রাশি রাশি’ কী অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
খ: আধিক্য
’ণ-ত্ব ও ষ-ত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
’ফুল, হাফ’ কোন ধরনের উপসর্গ?
Correct Answer:
গ: ইংরেজি
কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়?
Correct Answer:
ক: কোলন
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: দিব্ + লোক
কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: রাঙাজবা
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” কে বলেছেন?
Correct Answer:
ক: চন্ডীদাস
বাংলা সাহিত্যে ‘ শামসুর রাহমান’ এর পরিচয় কী?
Correct Answer:
ক: কবি
Explanation:
বাংলা সাহিত্যে ‘ শামসুর রাহমান’ এর পরিচয় কী? সঠিক উত্তর কবি তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। শামসুর রাহমানের ডাক নাম বাচ্চু।সন্তান: সুমায়রা আমিন; ফ...পুরস্কার: বাংলা একাডেমি ...পেশা: কবি, সাংবাদিকনাগরিকত্ব: ব্রিটিশ ভারত...
’যা কোথাও উঁচু কোথাও নিচু’ এক কথায় প্রকাশ কী হবে?
Correct Answer:
ক: বন্ধুর
’পর্যালোচনা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পরি+ আলোচনা
‘প্রতিদিন’ শব্দে ‘প্রতি’ কি ধরনের উপসর্গ?
Correct Answer:
খ: সংস্কৃত
’সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
Correct Answer:
খ: লুইপা
’বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কার লেখা?
Correct Answer:
ক: বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
Correct Answer:
ক: শেষের কবিতা
’সেতার’ কোন সমাস?
Correct Answer:
খ: বহুব্রীহি
Explanation:
’সেতার’ কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি সেতার = সে (তিন) তারের সমাহার। সেতার বলতে শুধু তিনটি তারকে বুঝায় না, সেতার একটি বাদ্যযন্ত্র বুঝায়। তাই সেতার দ্বিগু সমাস না হয়ে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে। সেতার = সে (তিন) তারের সমাহার।
’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,’-গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আব্দুল গাফফার চৌধুরী
’একখানি ছোট ক্ষেত, আমি একালা’ কোন কবিতার চরণ?
Correct Answer:
গ: সোনার তরী
’ইদানিং’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: তদানিং
’ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি’ কোন কবির লেখা?
Correct Answer:
ক: মাইখেল মধুসূদন দত্ত
’যুদ্ধে স্থির থাকেন যিনি’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
ক: যুধিষ্টির
’ইত্যাদি’ এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ইতি + আদি
’কংস মামা’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: নির্মম আত্মীয়
’রূপসী বাংলার কবি’ কাকে বলা হয়?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
’আমার দেখা নয়া চীন’ কে লিখেছেন?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
’গগনে উঠিল রবি লোহিত রবণ’ গগনে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে সপ্তমী
’অনীক’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: সৈনিক
Explanation:
’অনীক’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর সৈনিক অনিক হল মুসলিম নাম যার অর্থ - বিভিন্ন, সৈনিক
’ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: বর্ধমান
’Co-opted' এর পরিভাষা কোনটি?
Correct Answer:
ক: সহযোজিত
’কারাগারের রোজনামচা’-
Correct Answer:
ঘ: দিনলিপি
Explanation:
’কারাগারের রোজনামচা’- সঠিক উত্তর দিনলিপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে। জীবনের এই অধ্যায়টি তিনি সেখানে বসেই লিখে গেছেন। সেই লেখাই বই আকারে প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইয়ের নাম ‘কারাগারের রোজনামচা’। এই বইয়ে শুধু কারাগারের চিত্রই নয়, ফুটে উঠেছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তান সরকারের এক নায়কোচিত মনোভাব ও অত্যাচার-নির্যাতনের নানান চিত্র। ফুটে উঠেছে, একজন বন্দী বাবার আকুতি, সন্তানের প্রতি ভালোবাসা। দেশ ও মানুষের জন্য বঙ্গবন্ধুর ভাবনা, রাজনৈতিক দর্শন।১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর ওই বছরের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু মোট আটবার গ্রেপ্তার হয়ে জামিন পান। ৮ মে আবার গ্রেপ্তার হন। ‘কারাগারের রোজনামচা’ মূলত তাঁর ওই সময়ের কারা জীবনের দিনলিপি। নতুন এই বইয়ের নাম দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।বইটির ভূমিকায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, বাংলার মানুষ যে স্বাধীন হবে, এ আত্মবিশ্বাস বারবার তাঁর (বঙ্গবন্ধু) লেখায় ফুটে উঠেছে। এত আত্মপ্রত্যয় নিয়ে পৃথিবীর আর কোনো নেতা ভবিষ্যদ্বাণী করতে পেরেছেন কি না আমি জানি না।
বাক্য সংকোচন করুন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-
Correct Answer:
ক: মৃন্ময়
’বাতাস’ শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
গ: গন্ধবহ
Explanation:
’বাতাস’ শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর গন্ধবহ বাতাস এর সমার্থক শব্দ: অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ, বায়ু, বাত, বায়, প্রভঞ্জন ইত্যাদি।
’Hand Out' এর বাংলা পরিভাষা কি?
Correct Answer:
ঘ: জ্ঞাপন পত্র
’বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা -
Correct Answer:
খ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
’আ মরি বাংলা ভাষা’ -এ চরণে ‘ আ দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: আনন্দ
বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা-
Correct Answer:
খ: ছিন্নপত্র
নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না?
Correct Answer:
ক: ঢাকী
ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে?
Correct Answer:
ক: কারক
’নন্দিনী’ এর প্রতিশব্দ কি?
Correct Answer:
গ: তনয়া
Explanation:
’নন্দিনী’ এর প্রতিশব্দ কি? সঠিক উত্তর তনয়া নন্দিনী শব্দের অর্থ - কন্যা, তনয়া,দুহিতা
’খোদা + আই’ কোন প্রত্যয়?
Correct Answer:
ঘ: তদ্ধিত প্রত্যয়
বাংলা ব্যঞ্জনবর্ণে শ, ষ, স, হ এ চারটিকে উষ্ম বর্ণ বলে। উষ্ম শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: শ্বাস
’কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
Correct Answer:
ক: দেশি উপসর্গ
কোনটি ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্যের অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
গ: কালিদাস খন্ড
Explanation:
কোনটি ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্যের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর কালিদাস খন্ড বড়ুচন্ডীদাসের "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। প্রথম কাহিনী-কবিতা। এই কাহিনীটি মোট ১৩ খন্ডে বিভক্ত- ১)জন্মখন্ড, ২)তাম্বুলখন্ড, ৩)দানখন্ড,৪)নৌকাখন্ড, ৫)ভারখন্ড, ৬)ছত্রখণ্ড, ৭)বৃন্দাবনখন্ড, ৮)কালীয়াদমনখন্ড, ৯) বস্ত্রহরণখন্ড, ১০)হারখন্ড, ১১)বাণখণ্ড, ১২)বংশীখন্ড ও ১৩)রাধাবিরহ
’বিরত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: নিরত
’নিন্দা করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কি?
Correct Answer:
খ: জুগুপ্সা
”ইতিকথা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: উপরের সবকটি