Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
সনেটের শেষ অংশকে কি বলে?
Correct Answer:
ক: ষষ্টক
Explanation:
সনেটের শেষ অংশকে কি বলে? সঠিক উত্তর ষষ্টক 'সনেট' ইতালিয়ান শব্দ। সনেটের রয়েছে দুটি অংশ । ৮ পঙক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙক্তিতে গঠিত অংশকে বলে ষটক । এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।
”হুতোম প্যাঁচার নক্সা” কোন জাতীয় রচনা?
Correct Answer:
ক: রম্য রচনা
Explanation:
”হুতোম প্যাঁচার নক্সা” কোন জাতীয় রচনা? সঠিক উত্তর রম্য রচনা 'হুতোম প্যাঁচার নক্সা' (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত একটি রম্য রচনা। তিনি তৎকালীন সমাজজীবনের ক্ষত - বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এ গ্রন্থে। তার বড় অবদান সংস্কৃতবহুল পণ্ডিতী ভাষার বিরুদ্ধে কথ্যভাষাকে সাহিত্যে স্থাপন। বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা 'হুতোমী বাংলা ' নামে পরিচিত। তার কয়েকটি গ্রন্থ হলো - সংস্কৃত মহাভারত (অনুবাদ গদ্যগ্রন্থ ১৮৬৬) , বাবু (প্রহসন, ১৮৫৪) , বিক্রমোবর্শী (অনুবাদ নাটক, ১৮৫৭), সাবিত্রী সত্যবান (নাটক , ১৮৫৮), মালতীমাধব (অনুবাদ নাটক, ১৮৫৯) ।
”বাঙলা-ভাষার ইতিবৃত্ত” কার রচনা?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
”বাঙলা-ভাষার ইতিবৃত্ত” কার রচনা? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাঙলা - ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ । এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে - বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩ , ২ য় খণ্ড ১৯৬৫) ইত্যাদি। তার কয়েকটি শিশুতোষ গ্রন্থ হলো - শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রুপকথা ।তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং তার সম্পাদনায় রচিত হয় 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬) ।
”বহুব্রীহি” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: বহুধান
Explanation:
”বহুব্রীহি” শব্দের অর্থ কি? সঠিক উত্তর বহুধান যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি ( ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনটির অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে, এমন লোককে বোঝাচ্ছে।
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
Correct Answer:
খ: কুষ্টিয়া
Explanation:
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? সঠিক উত্তর কুষ্টিয়া বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলো - ছন্দের যাদুকর। তাকে 'ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো - বীরবল।
”সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” - কে বলেছেন?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
”সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” - কে বলেছেন? সঠিক উত্তর চন্ডীদাস বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি হলেন বৈষ্ণব কবি চন্ডীদাস। তার বিখ্যাত মানবতাবাদী বাণী হলো - শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সভ্য তাহার উপর নাই'।
যে প্রবীণ নয়-- তাকে এক কথায় কি বলে?
Correct Answer:
গ: নবীন
Explanation:
যে প্রবীণ নয়-- তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর নবীন যে প্রবীণ নয় - নবীন। নবীন শব্দের অর্থ - নব্য, তরুণ, আধুনিক, তপস্বী ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
ছন্দের যাদুকর কাকে বলে?
Correct Answer:
ঘ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
ছন্দের যাদুকর কাকে বলে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলো - ছন্দের যাদুকর। তাকে 'ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম । হলো - বীরবল।
”আলালের ঘরের দুলাল” কার লেখা?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
”আলালের ঘরের দুলাল” কার লেখা? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলো 'আলালের ঘরের দুলাল'। গ্রন্থটি ১৯৫৪ খ্রিষ্টাব্দ থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। কেউ বলেন, 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস গ্রন্থ। কারো মতে, উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণাক্রান্ত। অর্থাৎ এটি সার্থক উপন্যাস কিনা এ নিয়ে বির্তক আছে। তবে এ গ্রন্থে প্যারীচাঁদ মিত্র চলতি ভাষায় যে গদ্যরীতি ব্যবহার করেছেন বাংলা সাহিত্যে তা 'আলালী রীতি' হিসেবে পরিচিত।
”আর কতদূরে নিয়ে যাবে--- সুন্দরী, শূন্যস্থানে কি বসবে?
Correct Answer:
খ: মোরে
Explanation:
”আর কতদূরে নিয়ে যাবে--- সুন্দরী, শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর মোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্য গ্রন্থের নিরুদ্দেশ যাত্রা কবিতার চরণ হলো - 'আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী/ 'সে হিসেবে সঠিক উত্তর হলো (গ)।
”মেঘনাদবধ কাব্য”--- কার লেখা?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
”মেঘনাদবধ কাব্য”--- কার লেখা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ - এর কাহিনি অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য - মেঘনাদবধ কাব্য (১৮৬১) । করুণ রসের অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯টি , যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত । বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেলের আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো - তিত্তোত্তমাসম্ভব (কাব্য , ১৮৬০), শর্মিষ্ঠা (নাটক, ১৮৫৮) , কৃষ্ণকুমারী (নাটক ,১৮৬১), মায়াকানন (নাটক, ১৮৭৩) , বীরঙ্গনা (কাব্য ১৮৬২) ,ব্রজাঙ্গনা (কাব্য ১৮৬১) । তার বীরাঙ্গনা ও শর্মিষ্ঠা হলো যথাক্রমে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এবং সার্থক নাটক।
কোনটি ঠিক---
Correct Answer:
খ: সমীচীন
Explanation:
কোনটি ঠিক--- সঠিক উত্তর সমীচীন সঠিক বানান - সমীচীন। সমীচীন শব্দের অর্থ - উচিৎ, উপযুক্ত, সঙ্গত, যথার্থ, ন্যায়সঙ্গত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
প্রাচীনতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো চর্যাপদ । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। বডু চণ্ডীদাস রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন'কাব্য হলো বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম কাব্য সংকলন। ১৩ টি খণ্ডে রচিত এ কাব্যের প্রধান চরিত্র হলো - কৃষ্ণ, রাধা, বড়াই। অন্যদিকে মধুমালতি ও নূরনামা গ্রন্থটি রচনা করেন যথাক্রমে মুহম্মদ কবীর ও আবদুল হাকিম।
”এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা”--- গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: গোবিন্দ হালদার
Explanation:
”এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা”--- গানটির রচয়িতা কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার ' এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' - গানটির রচিয়িতা হলেন গোবিন্দ হালদার। গানটির সুরকার ও শিল্পী হলেন যথাক্রমে আপেল মাহমুদ ও রেবেশ সুলতানা। গোবিন্দ হালদার রচিত অন্য একটি বিখ্যাত গান হলো - 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।' এ গানটির সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ।
”গুবাক” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: সুপারীগাছ
Explanation:
”গুবাক” শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুপারীগাছ যে চিবিয়ে খায় তাকে গুবাক বলা হয়। এখানে সুপারি চিবিয়ে খেতে হয়, তাই প্রদত্ত অপশন এ সুপারি সঠিক উত্ত।
”ভোরের পাখি” কাকে বলে?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
”ভোরের পাখি” কাকে বলে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয় । বাংলা গীতিকবিতায় অনন্য ভূমিকা রাখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এ উপাধি প্রদান করেন। বিহারীলালের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - স্বপ্নদর্শন ,সঙ্গীত শতক, সারদামঙ্গল, বন্ধু বিয়োগ, বঙ্গসুন্দরী,নিসর্গ সন্দর্শন।
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন--
Correct Answer:
ক: ড.দীনেশচন্দ্র সেন
Explanation:
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন-- সঠিক উত্তর ড.দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছ। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। ১৯২৩ - ৩২ সালে ড.দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। এই গীতিকাটি বিশ্বের ২৩ টি ভাষায় মুদ্রিত হয়।
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে--
Correct Answer:
ঘ: কর্মকারক
Explanation:
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-- সঠিক উত্তর কর্মকারক যাজে উদ্দেশ্য করে বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কর্মকারক বলে। কর্মকারক কে ৪ ভাগে ভাগ করা হয়। যেমন: ১/সকর্মক ক্রিয়ার কর্ম ২/ প্রযোজক ক্রিয়ার কর্ম ৩/সমধাতুজজ কর্ম ৪/ উদ্দেশ্য ও বিধেয় কর্ম
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা --
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা -- সঠিক উত্তর গোলাম মোস্তফা "বিশ্ব নবী" গ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। এটি গোলাম মোস্তফা রচিত হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ। ইসলাম ও জিহাদ, ইসলাম ও কমিউনিজম তার বিখ্যাত গদ্যগ্রন্থ। গোলাম মোস্তফা একজন বাঙালি কবি এবং লেখক। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম।
'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না' -- বলেছেন--
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ
Explanation:
'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না' -- বলেছেন-- সঠিক উত্তর রবীন্দ্রনাথ "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" - বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, একজন সব্যসাচী লেখক। তিনি ৮ বছর বয়স থেকেই কবিতা রচনা শুরু করেন। তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ - Songs offerings.
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন --
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ধূমকেতু' প্রত্রিকার সম্পাদনা করেছেন -- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "ধূমকেতু" পত্রিকা সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম। এটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা যা ১৩২৯ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ( ১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা "ধূমকেতু " প্রকাশিত হয়।
যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয়--
Correct Answer:
ক: প্রিয়ংবদা
Explanation:
যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয়-- সঠিক উত্তর প্রিয়ংবদা যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, তাকে বলা হয় - প্রিয়ংবদা ময়ূরের ডাক - কেকা যে নারীর পতি নেই, পুত্রও নেই - অবীরা তাই সঠিক উত্তর : প্রিয়ংবদা।
বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হলেন--
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হলেন-- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক - মাইকেল মধুসসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তিনি বাংলা ভাষায় সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন। তিনি অমিত্রাক্ষর ছন্দের ও প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রচিত রামায়ণের উপখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ মহাকাব্য।
'চাষী ওরা , নয়ক চাষা, নয়ক ছোট লোক' -- বলেছেন--
Correct Answer:
খ: নজরুল ইসলাম
Explanation:
'চাষী ওরা , নয়ক চাষা, নয়ক ছোট লোক' -- বলেছেন-- সঠিক উত্তর নজরুল ইসলাম 'চাষী ওরা, নয়ক চাষা, নয়ক ছোটলোক' - বলেছেন "কাজী নজরুল ইসলাম"। উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের "কুলি - মজুর" কবিতার অংশবিশেষ। তার এ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো - মানুষ, ঈশ্বর, সাম্যবাদী, পাপ, চোর - ডাকাত ইত্যাদি।
যে বইতে যাযাবর বলেছেন 'আধুনিক সভ্যতা দিয়েছে বেগ' নিয়েছে আবেগ' তার নাম --
Correct Answer:
ঘ: দৃষ্টিপাত
Explanation:
যে বইতে যাযাবর বলেছেন 'আধুনিক সভ্যতা দিয়েছে বেগ' নিয়েছে আবেগ' তার নাম -- সঠিক উত্তর দৃষ্টিপাত যে বইতে যাযাবর বলেছেন" আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ সেটির নাম: দৃষ্টিপাত। যাযাবর হলো বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম। বাংলা পাঠক সমাজে তিনি যাযাবর নামেই অধিক পরিচিত। উদ্ধৃতি টি বিনয় কুমার মুখোপাধ্যায় এর প্রথম উপন্যাস দৃষ্টিপাত থেকে নেয়া। উপন্যাসটি ১৯৪৬ সালে প্রথম প্রকাশিত হয়।
”চন্ডীমঙ্গল” কাব্যের প্রধান কবি কে?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation:
”চন্ডীমঙ্গল” কাব্যের প্রধান কবি কে? সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গলকাব্যের ধারায় চণ্ডীমঙ্গলের একটি বিশিষ্ট স্থান আছে। চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে অনেক কবি কাব্য রচনা করেছিলেন। এদের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ।
আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন ---
Correct Answer:
ঘ: আলাওল
Explanation:
আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন --- সঠিক উত্তর আলাওল আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে মুসলমান কবিগণের অবদান সর্বজনস্বীকৃত। আলাওল ছিলেন আরাকান রাজসবার অন্যতম কবি। সংস্কৃত, আরবি, হিন্দি, ফার্সি ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘী ভাষাই ও তার আয়ত্ত ছিল। তার উল্লেখযোগ্য কর্ম - পদ্মাবতী, তোহফা।
'দি ক্যাপটিভ লেডি' কাব্যটি লিখেছেন --
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন
Explanation:
'দি ক্যাপটিভ লেডি' কাব্যটি লিখেছেন -- সঠিক উত্তর মাইকেল মধুসূদন "দি ক্যাপটিভ লেডি" - কাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তিনি সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। "দি ক্যাপটিভ লেডি" তার রচিত কাব্যগ্রন্থ। এটি ১৮৪৯ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো - ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন--
Correct Answer:
গ: ১৮২০ সালে
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন-- সঠিক উত্তর ১৮২০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের আদিবাস ছিল বর্তমান হুগলি জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রাম৷ ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনিই ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন।
"He is out for your blood" বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিচের কোনটি?
Correct Answer:
গ: তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প।
Explanation:
"He is out for your blood" বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিচের কোনটি? সঠিক উত্তর তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প। প্রদত্ত বাক্যের ‘be out for’ phrase এর অর্থ হচ্ছে সন্ধানে বের হওয়া, (কোনো কিছু) পাওয়ার জন্য আগ্রহী হওয়া। সে অর্থে প্রদত্ত Sentence এর অর্থ হচ্ছে সে তোমার রক্তের সন্ধানে বের হয়েছে বা সে তোমার রক্ত পাওয়ার জন্য আগ্রহী। অর্থাৎ সে তোমাকে আক্রমণের জন্য কৃতসংকল্প।
কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
Correct Answer:
ক: রক্তরাগ
Explanation:
কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? সঠিক উত্তর রক্তরাগ মুসলিম জাগরণের অগ্রদূত কবি গোলাম মোস্তফার অবদান বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত। স্কুল জীবনেই এই কবির সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। এ সময় তাঁর ‘আর্দ্রিয়ানোপল উদ্ধার’ কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ । তাঁর পরবর্তী গ্রন্থাবলীর মধ্যে ‘হাসনাহেনা’ (কাব্যগ্রন্থ) ‘খোশরোজ’ (কাব্যগ্রন্থ), ’সাহারা (কাব্যগ্রন্থ)’, ‘বুলবুলিস্তান’ (কাব্যচয়ন) ও ‘রূপের নেশা’ ‘ভাঙ্গাবুক’ ‘একমন একপ্রাণ’ ইত্যাদি উপন্যাসগুলি বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল।
”অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
”অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর 'অন্নদামঙ্গল'কাব্য রচনা করেন কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ছিলেন মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবি । তার রচিত 'অন্নদামঙ্গল' কাব্যটি ছিল অভিনব বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ, আধ্যাত্মিকতামুক্ত।
”যুগসন্ধি”র কবি কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
”যুগসন্ধি”র কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত । তিনি তার কবিতায় পূর্বতন ও নবাগত আদর্শের সংযোগ সাধনে চেষ্টা করেন। তিনি তার কবিতাচর্চায় মধ্যযুগের দেব - দেবীর কাহিনী নির্ভর কাব্যরচনা করে ব্যক্তি অভিজ্ঞতায় ছোট ছোট কবিতা লেখেন তার কাব্যে মধ্য যুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে পরিলক্ষিত হয়। এজন্যই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
যেসব সংস্কৃত শব্দ কোনো রকম বিকৃত না হয়ে বাংলা ভাষায় প্রচলিত সেগুলোকে বলে--
Correct Answer:
ক: তৎসম শব্দ
Explanation:
যেসব সংস্কৃত শব্দ কোনো রকম বিকৃত না হয়ে বাংলা ভাষায় প্রচলিত সেগুলোকে বলে-- সঠিক উত্তর তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশির ভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
”ফোর্ট উইলিয়াম” কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
Correct Answer:
গ: ১৮০১ সালে
Explanation:
”ফোর্ট উইলিয়াম” কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৮০১ সালে ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা, সংস্কৃত ও মারাঠি ভাষার অধ্যাপক নিযুক্ত হন। এখানে ভাষা শিক্ষাদানের দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতীয় ভাষাগুলো, বিশেষ করে বাংলা ভাষার সর্বাঙ্গীণ উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন।
বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন-
Correct Answer:
ক: এন. বি. হ্যালহেড
Explanation:
বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন- সঠিক উত্তর এন. বি. হ্যালহেড ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তিনি ১৭৭৬ সালে লেখেন হিন্দু আইনশাস্ত্রের অনুবাদ 'আ কোড অফ জেন্টু ল'জ'। তিনি ১৭৭৮ সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন। [১] তিনিই প্রথম বৈয়াকরণ যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণের ক্ষেত্রে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন। তার ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে।
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাসটি লিখেছেন--
Correct Answer:
খ: আবু ইসহাক
Explanation:
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাসটি লিখেছেন-- সঠিক উত্তর আবু ইসহাক "সূর্য দীঘল বাড়ি" - উপন্যাসটির রচয়িতা আবু ইসহাক। আবু ইসহাক একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে মাত্র ২০ বছর বয়সে রচনা করেন তার বিখ্যাত উপন্যাস "সূর্য দীঘল বাড়ি" । এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে। এটি একটি সামাজিক উপন্যাস। তার উপন্যাসের এই কাহিনী অবলম্বনে ১৯৭৯ সালে একটি বাংলাদেশি চলচ্চিত্র নির্মিত হয়।
”বঙ্গেতে জন্মিয়া যেজন হিংসে বঙ্গবাণী”--- চরণটি কার রচনা?
Correct Answer:
খ: আব্দুল হাকিম
Explanation:
”বঙ্গেতে জন্মিয়া যেজন হিংসে বঙ্গবাণী”--- চরণটি কার রচনা? সঠিক উত্তর আব্দুল হাকিম নোয়াখালীর সুধারাম গ্রামে জন্মগ্রহণকারী কবি আবদুল হাকিম 'নুরনামা' কাব্যে লিখেছেন, যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'। এ উক্তি দ্বারা কবি বাংলা ভাষাপ্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম --
Correct Answer:
ঘ: কবি কাজী নজরুল ইসলাম
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম -- সঠিক উত্তর কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতঙ্গ এবং দার্শনিক। তিনি ২৫ মে, ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৭ আগস্ট ৭৭ বছর বয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
”গৌড়ীয় বাংলা ব্যাকরণ” রচনা করেছেন?
Correct Answer:
ঘ: রাজা রামমোহন রায়
Explanation:
”গৌড়ীয় বাংলা ব্যাকরণ” রচনা করেছেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায় 'গৌড়ীয় বাংলা ব্যাকরণ' রচনা করেন রাজা রামমোহন রায় । তিনি এ গ্রন্থটি প্রথমে ইংরেজিতে লেখেন। পরে তা বাংলায় অনূদিত হয়।
”যে বিষয়ে কোনো বিতর্ক নেই” --- বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
ঘ: অবিসংবাদী
Explanation:
”যে বিষয়ে কোনো বিতর্ক নেই” --- বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর অবিসংবাদী 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' - বাক্যটির সঠিক বাক্য সংকোচন 'অবিসংবাদী। যাতে বিরোধ বা মতভেদ নেই - অবিসংবাদিত। যাতে বিরোধ বা মতভেদ নেই - অবিসংবাদিত। অগ্র - পশ্চাৎ না ভেবে যে কাজ করে অবিমৃষ্যকারী । পরিণাম চিন্তা করে যে কাজ করে - পরিণামদর্শী। যিনি অবিবেচক - অপরিণামদর্শী।
”শ্রীকৃষ্ণকীর্তন কাব্য”--- খানি আবিষ্কৃত হয় কোথায়?
Correct Answer:
খ: গোয়ালঘরে
Explanation:
”শ্রীকৃষ্ণকীর্তন কাব্য”--- খানি আবিষ্কৃত হয় কোথায়? সঠিক উত্তর গোয়ালঘরে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মধ্যযুগের প্রথম কাব্য। এর রচিয়তা কবি বড়ু চণ্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথি আকারে অযত্নে রক্ষিত এ কাব্য আবিষ্কার করেন।
”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী?
Correct Answer:
ক: চুরি করা
Explanation:
”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী? সঠিক উত্তর চুরি করা 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ 'চুরি করা' । এরুপ - হাতটান।
”কমলা কান্তের দপ্তর” গ্রন্থটি রচনা করেছেন---
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
”কমলা কান্তের দপ্তর” গ্রন্থটি রচনা করেছেন--- সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত হাস্যরসাত্মক - রঙ্গব্যঙ্গমূলক প্রবন্ধ গ্রন্থ,যার ভেতর দিয়ে তিনি পরিহাসের মধ্য দিয়ে সমকালীন সমাজ, ধর্ম, সভ্যতা এবং সাহিত্য - সংস্কৃতির নানা ক্রটি - বিচ্যুতি ও সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন “চর্যাপদ” কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
Explanation:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন “চর্যাপদ” কে আবিষ্কার করেন? সঠিক উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ ' আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে ১৯০৭ সালে। তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে এ পদগুলো 'হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
"Anonymous" এর সঠিক বাংলা নিচের কোনটি?
Correct Answer:
ক: অনামা
Explanation:
"Anonymous" এর সঠিক বাংলা নিচের কোনটি? সঠিক উত্তর অনামা Anonymous (adj) হচ্ছে নামহীন (বা অনামা) বেনামা। যেমন - an anonymous letter, an anonymous gift। সুতরাং সঠিক option (A)
কাজী নজরুল ইসলামের জন্ম-মৃত্যু সাল কোনটি?
Correct Answer:
খ: ১৮৯৯-১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলামের জন্ম-মৃত্যু সাল কোনটি? সঠিক উত্তর ১৮৯৯-১৯৭৬ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জীবন পথে নানা উত্থান - পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় কবি ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উক্ত প্রবাদটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের উল্লেখযোগ্য পঙক্তি এটি।
”কবর” নাটকের পটভূমি কী?
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
”কবর” নাটকের পটভূমি কী? সঠিক উত্তর ভাষা আন্দোলন 'প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ছিল 'ভাষা আন্দোলন। এটি ১৯৫৩ সালে জেলে বসে রচনা করেন। তিনি নাটকটি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead (1936) নাটক অনুসরণে এ দেশীয় ঘটনাকে কেন্দ্র করে রচনা করেন।
”পঞ্চনদ” কোন সমাস
Correct Answer:
গ: দ্বিগু
Explanation:
”পঞ্চনদ” কোন সমাস সঠিক উত্তর দ্বিগু পঞ্চনদ - এর ব্যাসবাক্য হলো পঞ্চ নদের সমাহার । সমাহার বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। এ ক্ষেত্রে পঞ্চনদ দ্বিগু সমাসের উদাহরণ।