Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোন বানানটি ভুল?
Correct Answer:
গ: অধ্যায়ন
Explanation:
কোন বানানটি ভুল? সঠিক উত্তর অধ্যায়ন ঊনিশ ও অধ্যায়ন দুটি বানানই ভুল । এর শুদ্ধ বানান হবে উনিশ ও অধ্যয়ন ।
মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?
Correct Answer:
গ: পদ্মাবতী
Explanation:
মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? সঠিক উত্তর পদ্মাবতী আরাকান রাজসভার কবি আলাওল রচিত কাব্যগুলো হলো পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দরনামা, রাগতালনামা , পদাবলী প্রভৃতি।
নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ?
Correct Answer:
খ: জলদ
Explanation:
নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তর জলদ 'জলদ' শব্দটি যোগরুঢ় শব্দ। যোগরুঢ় শব্দ বলতে বোঝায় যে শব্দের মুখ্য বা ব্যবহারিক অর্থ তার ব্যুপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয়, কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয় , কিন্তু এর তুলনায় সংকুচিত ,অর্থাৎ যে শব্দের ব্যবহারিক অর্থের মধ্যে তার ব্যুৎপত্তিগত অর্থ নিহিত থাকে কিন্তু নিঃশেষ হয় না। জলদ - এর ব্যবহারিক বা যোগরুঢ় অর্থ মেঘ, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ - যে জল দান করে।
”চর্যাপদ” কোন ছন্দে লেখা?
Correct Answer:
ক: মাত্রাবৃত্ত
Explanation:
”চর্যাপদ” কোন ছন্দে লেখা? সঠিক উত্তর মাত্রাবৃত্ত চর্যাপদ 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা। আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। মাত্রাবৃ্ত্ত হলো প্রতি পর্বে ৫/৬/৭/৮ এর মাত্রা সংখ্যার চাল।
সমাস কত প্রকার ?
Correct Answer:
গ: ৬ প্রকার
Explanation:
সমাস কত প্রকার ? সঠিক উত্তর ৬ প্রকার সমাস শব্দের অর্থ - সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস সাধারণত ছয় প্রকার। যথা:১। দ্বন্দ্ব সমাস ২। কর্মধারয় সমাস৩। তৎপুরুষ সমাস ৪। দ্বিগু সমাস৫। অব্যয়ীভাব সমাস ও ৬। বহুব্রীহি সমাস।
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ --
Correct Answer:
গ: নৌ + ইক
Explanation:
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ -- সঠিক উত্তর নৌ + ইক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ঔ + ই = আব্ + ই ; নৌ + ইক = নাবিক।
”ছিন্নপত্র” রচনাটি কোন শ্রেণীর?
Correct Answer:
খ: আত্মকথন
Explanation:
”ছিন্নপত্র” রচনাটি কোন শ্রেণীর? সঠিক উত্তর আত্মকথন রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৮৭ - ১৮৯৫ সালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহুচিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র' এ অন্তর্ভুক্ত করেননি। অনেক চিঠির কোনো কোনো অংশ সাধারণের সমাদরযোগ্য নয় মনে করে বর্জনও করেন। বর্জিত অনেকগুলো পত্র ও পত্রাংশ মূল খাতা দু'খানি অবলম্বনে ১৯৬০ এর অক্টোবর 'ছিন্নপত্রাবলী' নামে যে গ্রন্থখানি প্রকাশিত হয় , তাতে পাওয়া যায় ।
বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এমন বিরাম চিহ্নের সংখ্যা---
Correct Answer:
গ: ৪টি
Explanation:
বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এমন বিরাম চিহ্নের সংখ্যা--- সঠিক উত্তর ৪টি বাক্যের শেষে ব্যাবহৃত হয় এমন যতি চিহ্ন মোট চারটি, যথাঃ ১.দাঁড়ি(।)২.দুই দাড়ি(।। সাধারণত কবিতায়)৩.প্রশ্নবোধক(?) ৪.বিস্ময় সচক চিহ্ন(!)
”বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিটপী
Explanation:
”বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিটপী 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী'। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ - গাছ , তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ ।
”পাখি” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: তদ্ভব
Explanation:
”পাখি” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তদ্ভব যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যেমন: হাত, পাখি, চামার ইত্যাদি। তাই সঠিক উত্তর : পাখি।
”বীরবল” ছদ্মনামে কে লিখতেন?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
”বীরবল” ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 'বীরবল' ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী । 'ভানুসিহং' ছদ্মনামে লিখতেন 'রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথ চৌধুরী রচিত গদ্য বীরবলের হালখাতা'। সমবেশ বসু লিখতেন 'কালকূট' ছদ্মনামে ।
”শূন্যপূরাণ” রচনা করেছেন---
Correct Answer:
খ: রামাই পন্ডিত
Explanation:
”শূন্যপূরাণ” রচনা করেছেন--- সঠিক উত্তর রামাই পন্ডিত 'শূন্যপূরাণ ' রচনা করেন রামাই পণ্ডিত। ইতিহাসে এটিকে অন্ধকার যুগের (১২০১ - ১৩৫০) সাহিত্য ধরা হয় । বিজয় গুপ্ত রচনা করেন 'পদ্মপুরাণ' কাব্যগ্রন্থ । বডু চণ্ডীদাস রচনা করেন 'শ্রীকৃষ্ণকৃর্তন' কাব্যগ্রন্থ। এটি ও মধ্যযুগের নিদর্শন ।
”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'লাঙ্গল' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। এছাড়া নবযুগ (১৯২০) , ধূমকেতু (১৯২২) সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন - সাধনা (১৮৯৪) , ভারতী (১৮৯৮) , বঙ্গদর্শন (১৯০১) , তত্ত্ববোধিনী (১৯১১) । ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেন - সংবাদ প্রভাকর ( ১৮৩১ - সাপ্তাহিক, ১৮৩৯ - দৈনিক)।
ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে--
Correct Answer:
খ: ধাতু
Explanation:
ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে-- সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূলকে ধাতু হয়। সুতরাং ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় ।এবং যা অবিভাজ্য এবং ক্রিয়ার স্বরুপগত অর্থ ব্যক্ত করে তাকেই ধাতু বলা হয়। যেমন - 'করা' এই ক্রিয়ার মূল 'কর' একটি ধাতু । এটি অবিভাজ্য এবং ক্রিয়ার স্বরুপগত অর্থ ব্যক্ত করে ।
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ?
Correct Answer:
ঘ: একত্রিত
Explanation:
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ? সঠিক উত্তর একত্রিত 'একত্রিত' শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত। এখানে বানানগত অপপ্রয়োগের দৃষ্টান্ত ঘটেছে 'একত্রিত' শব্দে। 'একত্রিত' শব্দের শুদ্ধ প্রয়োগ হবে একত্র।
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ । লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো - লালসালু (১৯৪৮) , চাঁদের অমাবস্যা (১৯৬৪) । শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস ক্রীতদাসের হাসি (১৯৬২) । আখতারুজ্জামান ইলিয়াসের উল্লেখযোগ্য উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭) । আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫) ।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
ঘ: ধূমকেতু
Explanation:
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলো হলো নবযুগ, ধূমকেতু ,লাঙ্গল। 'ধূমকেতু' পত্রিকার মাধ্যমে ভারতের পূর্ণ স্বাধীনতা প্রকাশ করা হয় । যার প্রেক্ষিতে পত্রিকাটি আবির্ভাবের সঙ্গে সঙ্গে সকলের হৃদয় জয় করে নিয়েছিল।
”পায়ের আওয়াজ পাওয়া যায়”-- কার লেখা?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়”-- কার লেখা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবি, নাট্যকার ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক রচিত নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' । এটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। নাটকটির প্রধান চরিত্রগুলো হলো মাতব্বর, পীরসাহেব , মাতব্বরের মেয়ে, পাইক , গ্রামবাসী তরুণ দল ও মুক্তিযোদ্ধাগণ।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়?
Correct Answer:
খ: ঝিলিমিলি
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? সঠিক উত্তর ঝিলিমিলি 'ঝিলিমিলি' রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় । এটি কাজী নজরুল ইসলামের রচনা, যা ১৯৩০ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে। ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২) নাটকগুলোর রবীন্দ্রনাথ ঠাকুুরের রচনা । আর 'বিসর্জন' (১৮৯০) হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যনাট্য ।
”দিবা রাত্রির কাব্য” কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
”দিবা রাত্রির কাব্য” কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস 'দিবা রাত্রির কাব্য' (১৯৩৫) উপন্যাস । এটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। লেখকের উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৩৫) ,পদ্মা নদীর মাঝি (১৯৩৬)।
”দুধেভাতে উৎপাত” গল্পগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
”দুধেভাতে উৎপাত” গল্পগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'দুধেভাতে - উৎপাত ' গল্পগ্রন্থের রচয়িতা - আখতারুজ্জামান ইলিয়াস । শওকত ওসমানের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ পিঁজরাপোল, প্রস্তর ফলক ইত্যাদি। আবু ইসহাক রচিত গল্প গ্রন্থ হারেম , মহাপতঙ্গ।
মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী 'কৃষ্ণকুমারী' (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের নাটক । লেখকের উল্লেখযোগ্য নাটক - পদ্মাবতী (১৮৬০) ,শর্মিষ্ঠা (১৮৫৮) । 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় । বাংলাভাষার প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন ' (১৮৫২) রচনা করেন তারাচরণ সিকদার।
পাণিনি কে ছিলেন ?
Correct Answer:
গ: বৈয়াকরণবিদ
Explanation:
পাণিনি কে ছিলেন ? সঠিক উত্তর বৈয়াকরণবিদ পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী' । সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী , পাণিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত।
কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: ধূসর পান্ডলিপি
Explanation:
কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর ধূসর পান্ডলিপি কবি জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগন্থ 'ঝরা পালক' । কাব্যটি ১৯২৮ সালে প্রকাশিত হয়। অপশনে প্রদত্ত ধূসর পাণ্ডুলিপি ১৯৩৬ ,বনলতা সেন ১৯৪২ ,সাতটি তারার তিমির ১৯৪৮ এবং রুপসী বাংলা ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যা দ্বারা স্ত্রী - পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন - কবি, পাখি, শিশু, সন্তান।
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ? সঠিক উত্তর অব্যয় বিশেষ্য, বিশেষণ ,সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় এবং , ও জন্য বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।
”সিংহাসন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
”সিংহাসন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস সিংহাসন শব্দটি 'সিংহ চিহ্নিত আসন' সমাসযোগে সঠিত হয়েছে।
কোনটি ইংরেজী শব্দ?
Correct Answer:
ঘ: টেবিল
Explanation:
কোনটি ইংরেজী শব্দ? সঠিক উত্তর টেবিল 'টেবিল' ইংরেজি শব্দ, ম্যাজেন্টা ইতালীয় শব্দ। পিস্তল ও আলমারি পর্তুগিজ শব্দ।
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ pera শব্দ থেকে বাংলা পেয়ারা শব্দটি এসেছে। সুতরাং পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____
Correct Answer:
গ: শ্রদ্ধাস্পদাসু
Explanation:
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____ সঠিক উত্তর শ্রদ্ধাস্পদাসু কল্যাণীয়েষু শব্দটির স্ত্রীবাচক কল্যাণীয়াসু, সুচরিতেষু শব্দটির স্ত্রীবাচক সুচরিতাসু, শ্রদ্ধাস্পদাসু শব্দটি স্ত্রীবাচক এবং প্রীতিাজনেষু শব্দটি দ্বারা নারীকে সম্বোধন করা হয় না।
”সাঁঝের মায়া” কাব্যগ্রন্থটি রচয়িত্রী--
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
”সাঁঝের মায়া” কাব্যগ্রন্থটি রচয়িত্রী-- সঠিক উত্তর সুফিয়া কামাল কবি সুফিয়া কামার রচিত কাব্যগ্রন্থগুলো হলো সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক , মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি।
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
Correct Answer:
গ: পথের পাঁচালী
Explanation:
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? সঠিক উত্তর পথের পাঁচালী 'পথের পাঁচালী' গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়। উপন্যাসটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯২৯ সালে। এর দ্বিতীয় খণ্ড অপরাজিত (১৯৩১) । অগ্নিবীণা, দোলন চাঁপা কাজী নজরুল ইসলাম রচিত দুইটি বিখ্যাত কাব্যগ্রন্থ । কুহেলিকা (১৯৩১) তার রচিত একটি বিখ্যাত উপন্যাস ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Correct Answer:
গ: কমলাকান্ত
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম 'কমলাকান্ত'। 'বীরবল' প্রমথ চৌধুরীর ছদ্মনাম'। ভানুসিহং' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 'হুতুমপেঁচা' কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম।
নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
Correct Answer:
গ: ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
Explanation:
নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ? সঠিক উত্তর ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২ ঢাকা, ২১ ফেব্রুয়ারি , ১৯৫২ লেখা থাকলে বাক্যটিতে যথাযথভাবে বিরাম চিহ্ন ব্যবহৃত হতো। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেসব চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়, সে চিহ্নসশূহকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে।
ক্ষীয়মান- এর বিপরীত শব্দ কি ?
Correct Answer:
খ: বর্ধিষ্ণু
Explanation:
ক্ষীয়মান- এর বিপরীত শব্দ কি ? সঠিক উত্তর বর্ধিষ্ণু উপরিউক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে বর্ধিষ্ণু। বিভিন্ন বইয়ে 'ক্ষীয়মান ' এর বিপরীত শব্দ হিসেবে 'বর্ধমান' শব্দটি প্রচলিত। তবে সংসদ বাংলা অভিধানে 'বর্ধমান ' - এর প্রতিশব্দ 'বর্ধিষ্ণু'।
”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্রাচার্যের লেখা। কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর (১৯৪৭) তিন মাস পরে প্রকাশিত হয়। এ গ্রন্থের কাব্যগুলো কবির বলিষ্ঠ উচ্চারণ ও মৌলিক চিত্রকল্প রয়েছে। এছাড়া 'ঘুম নেই' পূর্বাভাস ,অভিযান, হরতাল ইত্যাদি কবির লেখা অন্যতম কাব্যগন্থ।
ইলিয়াড এবং ওডিসি কার লেখা?
Correct Answer:
ক: হোমার
Explanation:
ইলিয়াড এবং ওডিসি কার লেখা? সঠিক উত্তর হোমার ইলিয়াড ও 'ওডিসি' হোমারের লেখা মহাকাব্য। 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যটি রচনা করেন মিল্টন। 'শাহনামা' মহাকাব্যটি রচনা করেন ফেরদৌস।
”সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ১৯২৮ সালে এটি প্রকাশ পায় । তিনি এ গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ করেন। ৭৮ টি কবিতা ও গানের সংকলন এটি। 'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথকৃত নিজ কবিতার সংকলন। 'কাব্য সঞ্চয়ন' (১৯৩০) সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সংকলন।
“কালিদাস” কার সভাকবি ছিলেন?
Correct Answer:
খ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Explanation:
“কালিদাস” কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'কালিদাস ' দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন । কালিদাস (আনু.খ্রি.পূর্ব ১ম /খ্রি. ৪র্থ শতক ) ছিলেন বাল্মীকিব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পূর্ণ সংস্কৃত কবি ও নাট্যকার।
'বুলবুলিতে ধান খেয়েছে' --- এই বাক্যের 'বুলবুলিতে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
'বুলবুলিতে ধান খেয়েছে' --- এই বাক্যের 'বুলবুলিতে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: বুলবুলিতে ধান খেয়েছে। এখানে কে ধান খেয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, বুলবুলিতে, তাই বুলবুলি কর্তৃকারক আর "তে" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্তৃকারকে ৭মী।
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা' --- এই সঙ্গীতটির রচয়িতা কে?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রেলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা' --- এই সঙ্গীতটির রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রেলাল রায় ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা - গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা। তিনি ডি.এল. রায় নামেই বেশি পরিচিত। তিনি প্রায় ৫০০ গান রচনা করেছেন। তার এই গান বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান - ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।
নিচের কোন শব্দটি তদ্ভব?
Correct Answer:
ক: হাত
Explanation:
নিচের কোন শব্দটি তদ্ভব? সঠিক উত্তর হাত কর্ণ, মৎস্য, কার্য - এই তিনটি তৎসম শব্দ। তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন প্রাকৃতেরর মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এগুলোকে খাঁটি বাংলা শব্দ ও বলা হয়। যেমন: সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত। তাই সঠিক উত্তর হাত।
'সতী ময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা--
Correct Answer:
খ: দৌলত কাজী
Explanation:
'সতী ময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা-- সঠিক উত্তর দৌলত কাজী "সতী ময়না ও লোর চন্দ্রানী " - কাব্যগ্রন্থের রচয়িতা দৌলত কাজী। দৌলত কাজী ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিল বাংলা। তিনি "সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনা করে বাংলার বিশিষ্ট কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন। বাংলা কাব্যে ধর্মনিরপেক্ষ প্রণয়কাহিনীর তিনি পথিকৃৎ।
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
Correct Answer:
খ: ২০
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত? সঠিক উত্তর ২০ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা - ২০ টি। এই তৎসম বা সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে। যেমন: প্র, পরা, আপ, সম, নি, নির, দুর, বি, অতি, অধি, অপি, অভি, অনু, অব, সু, উৎ, পরি, প্রতি, উপ, আ।
বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
Correct Answer:
ঘ: ব্রাহ্মী
Explanation:
বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? সঠিক উত্তর ব্রাহ্মী বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি একটি পুরাতন লিখন পদ্ধতির নাম। এটি শব্দীয় বর্ণমালা রীতি যেখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আলাদা হয়ে থাকে। ব্রাহ্মী লিপি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে সম্রাট অশোকের পাথর খচিত বাণী থেকে। আর এই ব্রাহ্মী লিপি থেকেই বাংলা বর্ণমালার উৎপত্তি।
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে?
Correct Answer:
খ: দ্বিজ কানাই
Explanation:
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজ কানাই মৈমনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা - দ্বিজ কানাই। মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। ড.দীনেশচন্দ্র সেন ১৯২৩ - ৩২ সালে অন্যদের সহায়তায় এই গানগুলো সংকলন করেন। এই গীতিকা বিশ্বের ২৩ টি ভাষায় অনূদিত হয়। উল্লেখযোগ্য পালা: মহুয়া - রচয়িতা দ্বিজ কানাই মলুয়া - " চন্দ্রাবতী কমল পালা - রচয়িতা দ্বিজ ঈশান
'প্রকৃতি' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: শব্দের মূল
Explanation:
'প্রকৃতি' বলতে কী বোঝায়? সঠিক উত্তর শব্দের মূল প্রকৃত বলতে শব্দের মূল বোঝায়। যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রকৃতি ২ প্রকার। যথা: নাম প্রকৃতি : হাতল( হাত + ল = হাতল), (ফুল + এল = ফুলেল)। এখানে, হাত, ফুল এগুলো হল নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি বা ধাতু: চলন্ত, জমা, লিখিত। এখানে চল, জম ও লিখ এইগুলা ক্রিয়াপ্রকৃতি বা ধাতু।
'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: মনঃ + যোগ
Explanation:
'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনঃ + যোগ অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর অন্তস্থ য, অন্তস্তল ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন: তিরঃ + ধান = তিরোধান মনঃ + যোগ = মনোযোগ তাই সঠিক উত্তর: মনঃ + যোগ = মনোযোগ।
'বাঁশি বাজে ওই দূরে ' -- কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
গ: কর্ম-কর্তৃবাচ্যের
Explanation:
'বাঁশি বাজে ওই দূরে ' -- কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর কর্ম-কর্তৃবাচ্যের কর্মকর্তৃবাচ্য : যে বাক্যে কর্তার উল্লেখ থাকেনা, কর্মপদটিই কর্তার মত কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন: বাঁশি বাজে অই দূরে। এখানে কর্ম পদটি কর্তার কাজ করছে, তাই এটি একটি কর্মকর্তৃবাচ্য।
কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
গ: লাঙ্গল
Explanation:
কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর লাঙ্গল কাজী নজরুল ইসলামের "সাম্যবাদী " কবিতাটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি বিখ্যাত পত্রিকা লাঙ্গল। এটি প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর। ২৫ শে ডিসেম্বর প্রকাশিত প্রথম সংখ্যাতেই "সাম্যবাদী " শিরোনামে এগারোটি কবিতা ছাপা হয়। প্রথম সংখ্যা হিসেবে এটি বেশ আকর্ষণীয় করে প্রকাশ করা হয়েছিল।