Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
শুদ্ধ বাক্য কোনটি
Correct Answer:
খ: দীনতা প্রশংসনীয় নয়
Explanation:
শুদ্ধ বাক্য কোনটি সঠিক উত্তর দীনতা প্রশংসনীয় নয় 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল ,করুণ ,কাতর, হীন,নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি । 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য,দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা ,কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ?
Correct Answer:
খ: ভাষা
Explanation:
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ? সঠিক উত্তর ভাষা ভাষার একটি উপকরণ হলো ব্যাকরণ। ভাষা ব্যাকরণকে পরিচালিত করে। ভাষা সৃষ্টির শুরু থেকেই ছিলো কিন্তু ব্যাকরণ লেখা হয়েছে পরে।
”বিধ্বস্ত নীলিমা”র কবি--
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”বিধ্বস্ত নীলিমা”র কবি-- সঠিক উত্তর শামসুর রাহমান বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫ টি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
”পনির” শব্দটির সন্ধি বিচ্ছেদ--
Correct Answer:
ক: পনি + এর
Explanation:
”পনির” শব্দটির সন্ধি বিচ্ছেদ-- সঠিক উত্তর পনি + এর খাঁটি বাংলা সন্ধির নিয়মানুসারে ই বর্ণের পর এ - কার থাকলে এ - কার লোপ পায়। সে অনুসারে পনি + এর = পনির সঠিক সন্ধি বিচ্ছেদ।
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ?
Correct Answer:
গ: পাতা
Explanation:
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ? সঠিক উত্তর পাতা পাতা, চাদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি তদ্ভব শব্দের উদাহরণ।
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ?
Correct Answer:
ক: উপমিত কর্মধারয়
Explanation:
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ? সঠিক উত্তর উপমিত কর্মধারয় উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
”লোকে বলে”-- উক্তিটির তাৎপর্য কোনটি?
Correct Answer:
গ: সাধারণ মানুষ বলে
Explanation:
”লোকে বলে”-- উক্তিটির তাৎপর্য কোনটি? সঠিক উত্তর সাধারণ মানুষ বলে 'লোক' শব্দটি বিশেষ অর্থে মনুষ্য,জন, ব্যক্তি, জনসাধারণ প্রভৃতি অর্থপ্রকাশ করে।' লোকে বলে' কথাটির অর্থ হলো সাধারণ মানুষ বলে। এরুপ অর্থ প্রকাশক শব্দ লোকনিন্দা, লোকসমাজ , লোকপ্রসিদ্ধ, লোক ব্যবহার, লোকলজ্জা, লোকশিক্ষা, লোকশিল্প, লোকসাহিত্য প্রভৃতি ।
কোনটি নির্ভূল?
Correct Answer:
খ: দুর্দশাগ্রস্ত
Explanation:
কোনটি নির্ভূল? সঠিক উত্তর দুর্দশাগ্রস্ত 'দুর্দশাগ্রস্ত' বানানটি শুদ্ধ। যার অর্থ মন্দ অবস্থায় পড়া, শোচনীয় অবস্থা, দুরবস্থা, দুর্গতি বা দুর্ভোগ ।
”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা--
Correct Answer:
গ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা-- সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ বিষয়বস্তু নির্বাচনে এবং অভিনব আঙ্গিক প্রয়োগে বিশিষ্টতা দেখিয়েছেন বলে স্বল্পসংখ্যক গ্রন্থ রচনা করে ও বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। তার রচিত উপন্যাসসমূহ হলো লালসালু, চাঁদের অমাবস্যা , কাঁদো নদী কাঁদো । দার্শনিক চেতনাসমৃদ্ধ উপন্যাস হিসেবে এগুলো বিবেচ্য। ভাষার কারুকার্যে, দৃষ্টির তীক্ষ্ণতায়, আঙ্গিকের সুষ্ঠু। রুপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের কৃতিত্ব বিদ্যমান। নাটক ও ছোটগল্প রচনায় তার সমান দক্ষতা ছিল।
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
Correct Answer:
ক: সন্ধি
Explanation:
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সঠিক উত্তর সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় - ধ্বনির পরিবর্তন ,সন্ধি ণ - ত্ব ও ষ - ত্ব বিধান। ধ্বনি , এর উচ্চারণরীতি, উচ্চারণের স্থান ইত্যাদি। সমসা, কারক ও প্রত্যয় আলোচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব অংশে।
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
গ: নিষেধ
Explanation:
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর নিষেধ বিধি : নিয়ম; আইন; আদেশ; কানুন; ধর্মবিধিবিশেষ; স্বত্ব; ভাগ্য; বিধান। নিষেধ: প্রতিরোধ; সীমাবদ্ধতা; বিরতি; নিষিদ্ধ নিয়ম।
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: বেলা শেষের গান
Explanation:
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর বেলা শেষের গান রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচনায় গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি , বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রুপসী বাংলা ।
”রৈবতক”, ”কুরুক্ষেত্র”, ”প্রভাস” - এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা--
Correct Answer:
গ: নবীনচন্দ্র সেন
Explanation:
”রৈবতক”, ”কুরুক্ষেত্র”, ”প্রভাস” - এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা-- সঠিক উত্তর নবীনচন্দ্র সেন মাইকেল মধুসূদন দত্তের আদর্শ সামনে রেখে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলেও কাহিনী নির্বাচনে স্বকীয় বৈশিষ্ট্য দেখিয়েছেন। প্রশ্নে উল্লেখিত মহাকাব্য ত্রয়ী নবীনচন্দ্র সেন মহাভারত , ভাগবত বিষ্ণুপুরাণ প্রভৃতি কৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থ থেকে উপকরণ নিয়ে তৎকালীন ভারতের সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণচরিত্র অবলম্বনে চৌদ্দ বছরে এ মহাকাব্য রচনা করেন। কাহিনীগত তাৎপর্যে এ কাব্যসমূহ ঊনবিংশ শতাব্দীর মহাভারত নামে অভিহিত । এ কাব্যে রয়েছে কবির ধর্মবোধ ও স্বজাতবোধ। এ কাব্যের মূল বক্তব্য নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমের ডোরে আর্য অনার্যদের রাখিবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির পত্তন।
দুটি প্রাচীন নদীর নাম--
Correct Answer:
খ: রেবা, বেত্রবতী
Explanation:
দুটি প্রাচীন নদীর নাম-- সঠিক উত্তর রেবা, বেত্রবতী নর্মদা নদীর অপর নাম "রেবা" । নর্মদা নদী মধ্য ভারতের একটি নদী। এটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে এই নদীকে নম্মদাস (Nammadus) বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশরা একে নেরবুড্ডা (Nerbudda) বা নরবাদা (Narbada) বলত। সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ সুখপ্রদায়িনী। এই নদী উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্দেশ করে। পশ্চিমবাহিনী এই নদীটি ১৩১২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। বেত্রবতী উত্তর ভারতের একটি নদী এবং যমুনার একটি উপনদী। এটি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদের ঠিক উত্তরে বিন্ধ্য পর্বতমালা (রাইসেন) থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তর পূর্ব দিকে মধ্যপ্রদেশ এবং ওড়ছা হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত প্রবাহিত হয়। এর প্রায় অর্ধেক যাত্রাপথ অগম্য এবং সেই অংশটি মালওয়া মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বেতোয়া ও যমুনা নদীর সঙ্গমস্থল হল ওড়ছার কাছাকাছি উত্তর প্রদেশের হামিরপুর শহর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি---
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি--- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম আনুমানিক ১৪ থেকে ১৫ শতক। বিশেষজ্ঞদের মতে তিনি রাজকর্মচারী ছিলেন। তার 'ইউসুফ জোলেখা' কাব্যটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচিত । এটি একটি কাহিনী - কাব্য। এ দেশের মুসলমানদের ধর্মকথা শোনাবার উদ্দেশ্যে তিনি কাব্য রচনায় প্রয়াসী হলে ও তার কাব্য শিল্পমূল্যেও সমৃদ্ধ।
”জালি লাউয়ের ডগার মতোন বাহু দু’খান সরু”- কার সম্বন্ধে বলা হয়েছে?
Correct Answer:
খ: রূপাই
Explanation:
”জালি লাউয়ের ডগার মতোন বাহু দু’খান সরু”- কার সম্বন্ধে বলা হয়েছে? সঠিক উত্তর রূপাই উদ্বৃত লাইনটি পল্লীকবি জসীমউদ্দীনের কাহিনীকাব্য 'নকসীকাথার মাঠ' থেকে সংগৃহীত। কাব্যটি নায়ক কিশোর রুপাই চাষার ছেলে , গায়ের রং কালো হলে ও কালো রুপে সে সমস্ত গ্রামটি আলো করে রেখেছে। নায়িকা সাজু রুপসী কিশোরী। সে চিত্র আঁকতে জানে, ফুল তুলতে জানে ,গান গাইতে জানে। লক্ষ্মী মেয়ে। রুপাই সম্বন্ধে কাব্যে আরো বলা হয়েছে - "এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল। কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল । কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া, - - - - - "।
”পদ্মাবতী” কাব্য রচনা করেন---
Correct Answer:
খ: আলাওল
Explanation:
”পদ্মাবতী” কাব্য রচনা করেন--- সঠিক উত্তর আলাওল মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাব্য রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী ,সয়ফুমুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা ও তোহ্ফা বা তত্ত্বোপদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের ভাবানুবাদ । দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দার্যকে কেন্দ্র করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণত্ব উল্লেখ করা হয়েছে।
কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: বলাকা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর বলাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষের বাঁশি ,ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা , ফণি - মনসা, জিঞ্জির,সন্ধ্যা , প্রলয়শিখা ,দোলনচাঁপা , চক্রবাক প্রভৃতি।
”কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” -এখানে “কমল-কানন” শব্দের ব্যঞ্জনার্থ---
Correct Answer:
খ: বাংলা ভাষা
Explanation:
”কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” -এখানে “কমল-কানন” শব্দের ব্যঞ্জনার্থ--- সঠিক উত্তর বাংলা ভাষা “কমল - কানন” শব্দের ব্যঞ্জনার্থ বাংলা ভাষা। উদ্ধৃতাংশে আমাদের মাতৃভাষা বাংলার মহিমা ফুটে উঠেছে। ঐহিত্যগতভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে যারা বসবাস করে আসছে, তারা সবাই বাংলাভাষী। এ ভাষাতেই তারা মনের যত ভাব প্রকাশ করে জীবন কাটিয়েছে স্বাচ্ছন্দ্যে। বিভিন্ন পালা - পার্বণে, ধর্মে - কর্মে, উৎসবে - অনুষ্ঠানে ব্যবহূত হয়েছে বাংলা ভাষা। এ ভাষায় রচিত কাব্য - সাহিত্য এ দেশের মানুষকে দিয়েছে আনন্দ ও তৃপ্তি। কাজেই বাংলা ভাষাই এ দেশের মানুষের কাছে সবচেয়ে হিতকর ও মঙ্গলজনক।
নিচের কোন বানানটি সঠিক ?
Correct Answer:
খ: শশাঙ্ক
Explanation:
নিচের কোন বানানটি সঠিক ? সঠিক উত্তর শশাঙ্ক সঠিক বানান: শশাঙ্ক। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। শশাঙ্ক শব্দের অর্থ - চন্দ্রমা, চন্দ্র, চাঁদ, ইন্দু, বিধু, শশধর, সুধাংশু, হিমাংশু, হিমকর ইত্যাদি
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অন্তরীক্ষ
Explanation:
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অন্তরীক্ষ 'আকাশ' শব্দের সমার্থক শব্দ হলো - আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক । বিভু, প্রভাকর ও সুধাকর হচ্ছে যথাক্রমে , ঈশ্বর, সূর্য ও চাঁদ শব্দের সমার্থক শব্দ।
'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ কে রচনা করেন?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ কে রচনা করেন? সঠিক উত্তর সুফিয়া কামাল "সাঁঝের মায়া " কাব্যগ্রন্থ রচনা করেন সুফিয়া কামাল, । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রীক, মায়া কাজল।
”কিণাঙ্ক” শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: কড়া
Explanation:
”কিণাঙ্ক” শব্দের অর্থ কী? সঠিক উত্তর কড়া 'কিণাঙ্ক' শব্দটি বিশেষ্য। যার অর্থ ঘষার দাগ , কড়া , শক্ত মাংস প্রভৃতি ।
লায়লী মজনু কাব্যে রচয়িতা---
Correct Answer:
গ: দৌলত উজির বাহরাম খান
Explanation:
লায়লী মজনু কাব্যে রচয়িতা--- সঠিক উত্তর দৌলত উজির বাহরাম খান ফারসি কবি আবদুর রহমান জামির 'লায়লী - মজনু' কাব্যের ভাবানুবাদ দৌলত উজির বাহরাম খানের 'লায়লী মজনু' কাব্য । আমির পুত্র কায়েস বাল্যকালে বণিককন্যা লায়লীর প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয়। লায়লী ও মজনুর প্রতি গভীর আকর্ষণ বোধ করে। কিন্তু উভয়ের বিবাহে আসে প্রবল বাধা। মজনু পাগলরুপে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে লায়লীর অন্য এক বিয়ে হলে ও তার মন থেকে মজনু সরে যায়নি। তাদের দীর্ঘ বিরহ জীবনের অবসান ঘটে করুণ মৃত্যুর মাধ্যমে।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ?
Correct Answer:
খ: বঙ্গদর্শন
Explanation:
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ? সঠিক উত্তর বঙ্গদর্শন বাংলা উপন্যাস সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয় সাধনকারী বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম 'বঙ্গদর্শন' (১৮৭২) । তিনি ছাড়া এই পত্রিকার বিশিষ্ট চারজন লেখক হলেন - সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় ,হরপ্রসাদ শাস্ত্রী, রামকৃষ্ণ মুখোপাধ্যায় ও অক্ষয়চন্দ্র সরকার। সংবাদ প্রভাকর (১৮৩১) ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাসিক পত্রিকা (১৮৫৪) প্যারীচাঁদ মিত্র ও রাধানাধ শিকদার , গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদনা করেন।
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' গ্রন্থটির লেখক ?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' গ্রন্থটির লেখক ? সঠিক উত্তর শামসুর রাহমান " বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" - গ্রন্থটির লেখক শামসুর রহমান। এটি শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হলো - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, রৌদ্র করোটিতে ইত্যাদি।
সর্বজনের হিতকর ----এককথায় কী হবে?
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
সর্বজনের হিতকর ----এককথায় কী হবে? সঠিক উত্তর সর্বজনীন সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে সকলের মঙ্গলজনক বা কল্যাণকর। আবার সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত ; বারোয়ারি। সার্বজনীন অর্থ - সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ। বিশ্বজনীন অর্থ জগদ্ব্যাপী , বিশ্বের মঙ্গলজনক , সর্বজনহিতকর। সকল মানুষ সম্পর্কীয় সর্বহিতকর।
বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক---
Correct Answer:
ঘ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক--- সঠিক উত্তর মধুসূদন দত্ত কবি, নাট্যকার , বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা এবং বাংলা কাব্য - সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কাব্যে দেব - দেবীর মাহাত্ম্যসক মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণ ফুটানোতেই মধুসূদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়।
'তোমাকে দেখে খুবই খুশি হলাম' - এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
'তোমাকে দেখে খুবই খুশি হলাম' - এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ? সঠিক উত্তর চলিত ভাগীরথী - তীরবর্তী জনপদের ভাষা পরিমার্জিত হয়ে সাহিত্যে যেভাবে স্থান পেয়েছে তাকেই চলিত ভাষা বলে।
”অষ্টরম্ভা” শব্দটির অর্থ হলো---
Correct Answer:
গ: শূন্য অথবা ফাঁকি
Explanation:
”অষ্টরম্ভা” শব্দটির অর্থ হলো--- সঠিক উত্তর শূন্য অথবা ফাঁকি 'অষ্টরম্ভা' শব্দটি বিশেষ্য। যার অর্থ কিছুই না , শূন্য ফাঁকি।
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা
Correct Answer:
খ: সাড়ে ৪৬ টি
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা সঠিক উত্তর সাড়ে ৪৬ টি বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াগণের এ রচনায় মোট পদের সংখ্যা ছিল ৫১ টি। যার মধ্যে সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়। ২৩ নং পদটির ৬ টি পঙক্তি ৪৬ টি পদ পাওয়া যায় । ২৩ নং পদটির ৬ টি পঙক্তি পাওয়া যায়। বাকি ৪ টি পংক্তি পাওয়া যায়নি। চর্যাপদের ২৪, ২৫, ৪৮ পদগুলো পাওয়া যায়নি।
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -
Correct Answer:
গ: প্রত্যুদগমন
Explanation:
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - সঠিক উত্তর প্রত্যুদগমন সম্মূখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন। প্রশংসা দ্বারা আনান্দ প্রকাশ - অভিনন্দন সন্মানের সঙ্গে অভ্যর্থনা - সংবর্ধনা।
”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল---
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিস্টাব্দ
Explanation:
”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল--- সঠিক উত্তর ১৮১৮ খ্রিস্টাব্দ হুগলির শ্রীরামপুর খ্রিষ্টান মিশনারি ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে 'সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করে। পত্রিকাটি ১৮৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এটি জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। সংবাদই এর প্রাণ ছিল। তবে ধর্ম বা তত্ত্ব ও আলোচনা হতো । এ পত্রিকাটির ভাষা ছিল সরল ও তথ্যবহুল ।
যা কষ্টে নিবারণ করা যায় -
Correct Answer:
খ: দুর্নিবার
Explanation:
যা কষ্টে নিবারণ করা যায় - সঠিক উত্তর দুর্নিবার যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা নিবারণ করা যায় না - অনিবার্য নিবারণ করা হয়েছ যা - নিবারিত
'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অননুমোদিত
Explanation:
'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অননুমোদিত 'অনুমোদিত' বিশেষণ শব্দটির অর্থ: সম্মতিপ্রাপ্ত, যার বিপরীত শব্দ - অননুমোদিত। 'অনুমেয় ' শব্দের বিপরীত অননুমেয়, 'আবশ্যক' শব্দের বিপরীত 'অনাবশ্যক' এবং 'ঐকমত্য' শব্দের বিপরীত শব্দ ' মতানৈক্য'।
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে-
Correct Answer:
গ: অবিমৃষ্যকারী
Explanation:
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে- সঠিক উত্তর অবিমৃষ্যকারী যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে - অবিমৃষ্যকারী যা পূর্বে ছিলো এখন নেই - ভূতপূর্ব। যা ভাবা যায় না - অভাবনীয়।
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আশ্রয়
Explanation:
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আশ্রয় 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' - এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
যার দুই হাত সমান তালে চলে-
Correct Answer:
ক: সব্যসাচী
Explanation:
যার দুই হাত সমান তালে চলে- সঠিক উত্তর সব্যসাচী সব্যসাচী = উভয় হস্তে সমান কাজ করতে সক্ষস এমন দেহাতি = গ্রামবাসী; গ্রামে ব্যবহৃত; (তুচ্ছার্থে) গ্রাম্য, গেঁয়ো হাতটান = চুরির অভ্যাস
বৃক্ষ (এর সমার্থক শব্দ কোনটি)
Correct Answer:
গ: তরু
Explanation:
বৃক্ষ (এর সমার্থক শব্দ কোনটি) সঠিক উত্তর তরু বৃক্ষ শব্দের সমার্থক শব্দ - তরু বায়স - কাক তনু - দেহ শব্দের সমার্থক শব্দ।
পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: পঠ + অক
Explanation:
পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর পঠ + অক কর্তৃবাচ্য ধাতুর পরে 'অক' প্রত্যয় যোগ হয়ে রুট পঠ + অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে।
রাত্রি (এর সমার্থক শব্দ কোনটি)
Correct Answer:
ক: যামিনী
Explanation:
রাত্রি (এর সমার্থক শব্দ কোনটি) সঠিক উত্তর যামিনী রাত্রি শব্দের সমার্থক শব্দ - যামিনী তমস শব্দের সমার্থক শব্দ - অন্ধকার সুতরাং সঠিক উত্তর যামিনী
কোনগুলো দন্ত্যধ্বনি?
Correct Answer:
গ: ত থ দ ধ
Explanation:
কোনগুলো দন্ত্যধ্বনি? সঠিক উত্তর ত থ দ ধ ত থ দ ধ - দন্তধ্বনি । এগুলো উচ্চারণকালে অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে।
পুত্র (এর সমার্থক শব্দ কোনটি)
Correct Answer:
গ: তনয়
Explanation:
পুত্র (এর সমার্থক শব্দ কোনটি) সঠিক উত্তর তনয় "পুত্র" শব্দের সমার্থক শব্দ: তনয়, আত্নজ, নন্দন, ছেলে, দুলাল, সুত।
সমুদ্র (এর সমার্থক শব্দ কোনটি)
Correct Answer:
গ: সিন্ধু
Explanation:
সমুদ্র (এর সমার্থক শব্দ কোনটি) সঠিক উত্তর সিন্ধু "সমুদ্র" শব্দের সামার্থক শব্দ : সাগর, রত্নাকর, জলধ, সিন্ধু, বারিধি, পারাবার, পাথার, জলধর, । "বারি" এবং " সলিল" হচ্ছে জল শব্দের সমার্থক।
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: নিরেট মূর্খ
Explanation:
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর নিরেট মূর্খ 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
জল (এর সমার্থক শব্দ কোনটি)
Correct Answer:
ক: সলিল
Explanation:
জল (এর সমার্থক শব্দ কোনটি) সঠিক উত্তর সলিল জল শব্দের সমার্থক শব্দ - সলিল, বারি, পানি, নীর, অপ, তোয়, অম্বু, পয়ঃ, .। বারিধি হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ।
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Correct Answer:
গ: লাফ > ফাল
Explanation:
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সঠিক উত্তর লাফ > ফাল লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন । যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।
কাগজ,কলম,পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
Correct Answer:
ক: বিদেশি
Explanation:
কাগজ,কলম,পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে? সঠিক উত্তর বিদেশি "কাগজ" ফারসি, কলম, , আরবি ও পেন্সিল ইংরেজি ভাষার শব্দ। সুতরাং বিদেশি শব্দ
আক্কেল সেলামি (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
গ: নির্বুদ্ধিতার পুরুস্কার
Explanation:
আক্কেল সেলামি (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর নির্বুদ্ধিতার পুরুস্কার আক্কেল সেলামি বাগধারা এর অর্থ নির্বুদ্ধিতার পুরুস্কার। আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়।
বিড়াল তপস্বী (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
খ: ভণ্ড সাধু
Explanation:
বিড়াল তপস্বী (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর ভণ্ড সাধু "বিড়াল তপস্বী " বাগধারা অর্থ - ভন্ড লোক, কপট সাধু, ভন্ড সাধু, ।