Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?
Correct Answer:
গ: লালসালু
Explanation:
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস? সঠিক উত্তর লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস - লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Correct Answer:
ক: ১৮০০ সাল
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ? সঠিক উত্তর ১৮০০ সাল ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন ?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন ? সঠিক উত্তর বসন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
নরাধম শব্দটি কোন সমাস ?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
নরাধম শব্দটি কোন সমাস ? সঠিক উত্তর কর্মধারয় নরাধম = নরের মধ্যে অধম - ৭মী তৎপুরুষ সমাস।
'উগ্র' এর বিপরীত শব্দ----
Correct Answer:
খ: সৌম্য
Explanation:
'উগ্র' এর বিপরীত শব্দ---- সঠিক উত্তর সৌম্য সৌম্য মানে শান্ত এর বিপরীত শব্দ উগ্র।
বাংলা উপসর্গ সংখ্যা কত?
Correct Answer:
খ: একুশটি
Explanation:
বাংলা উপসর্গ সংখ্যা কত? সঠিক উত্তর একুশটি খাঁটি বাংলা উপসর্গ ২১ টি এবং সংস্কৃত উপসর্গ ২০ টি
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
Correct Answer:
খ: মিশ্ + উক
Explanation:
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? সঠিক উত্তর মিশ্ + উক কৃৎ প্রত্যয় এর উদাহরণ : মিশ + উক = মিশুক ভু + উক = ভৌ + উক = ভাবুক। উক/ ঊক প্রত্যয় যোগে কৃদন্ত পদ গঠিত হয়েছে। তাই সঠিক উত্তর : মিশ + উক = মিশুক।
কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু।
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু। সঠিক উত্তর অপাদান কারক " লোভে পাপ, পাপে মৃত্যু " - প্রদত্ত বাক্যে "লোভে" শব্দটি অপাদান কারক। কারণ, যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এখানে লোভে মানে লোভ থেকে, তাই প্রদত্ত বাক্যটি অপাদান কারকে ৭মী।
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Correct Answer:
ক: দাঁড়ি
Explanation:
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? সঠিক উত্তর দাঁড়ি প্রান্তিক বিরাম চিহ্ন ৩ টি।দাঁড়ি, বিস্ময়সূচক ও প্রশ্নবোধক চিহ্ন।
'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক?
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক স্থান ত্যাগ করা বুঝাতে অপাদান কারক হয়।
'একাদশে বৃহস্পতি' অর্থ ----
Correct Answer:
ক: সুসময়
Explanation:
'একাদশে বৃহস্পতি' অর্থ ---- সঠিক উত্তর সুসময় একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা সুসময়।
'ঋজু' শব্দের বিপরীত ---
Correct Answer:
খ: বাঁকা
Explanation:
'ঋজু' শব্দের বিপরীত --- সঠিক উত্তর বাঁকা সোজা - বাকা কঠিন - তরল ঋজু - বক্র
'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
ঘ: যে গৃহ বিবাদ করে
Explanation:
'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর যে গৃহ বিবাদ করে নিজের ঘরের শত্রু কর্তৃক ক্ষতি হওয়ার আশংকা বুঝাতে ঘরের শত্রু বিভীষণ বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
'দ্যুলোক' শব্দের অর্থ ---
Correct Answer:
ক: আকাশ
Explanation:
'দ্যুলোক' শব্দের অর্থ --- সঠিক উত্তর আকাশ আকাশ, গগন, অম্বর, নভঃ
'টীকা ভাষ্য' অর্থ ---
Correct Answer:
ক: ব্যাখ্যা বিশ্লেষণ
Explanation:
'টীকা ভাষ্য' অর্থ --- সঠিক উত্তর ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত বর্ণনা
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
Correct Answer:
গ: ছয়
Explanation:
ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? সঠিক উত্তর ছয় ব্যক্তিগত পত্রে ৬টি অংশ থাকে।১. মঙ্গলসূচক শব্দ২. ঠিকানা ও তারিখ৩. সম্ভাষণ৪. পত্রের বিষয়৫. লেখকের সাক্ষর৬. শিরোনাম/খাম
কণ্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি ----
Correct Answer:
খ: ঙ
Explanation:
কণ্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি ---- সঠিক উত্তর ঙ ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের সাহায্যে। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র। উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ৫ ভাগে ভাগ করা হয়। তন্মধ্যে, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি একটি। কণ্ঠ ধ্বনি ৫টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ। তাই সঠিক উত্তর: ঙ।
সমাস নির্ণয় করুন -- বেআইনি
Correct Answer:
খ: নঞ তৎপুরুষ
Explanation:
সমাস নির্ণয় করুন -- বেআইনি সঠিক উত্তর নঞ তৎপুরুষ বেআইনি ব্যাসবাক্য ন(নয়)আইনি
ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ---
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল --- সঠিক উত্তর ফারসি ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় মূলত ১২শ থেকে ১৬শ শতাব্দীতে। ১২০৪ সালে বখতিয়ার খলজী বাংলা জয় করেন যা ছিল তৎকালে মুসলিম বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্ত। তৎকালীন ফার্সি ভাষা ছিল মধ্য এশিয়ায় প্রচলিত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় শাখার অন্তর্ভুক্ত একটি ভাষা।
'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
গ: করী
Explanation:
'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর করী হাতি শব্দের প্রতিশব্দ - গজ, হস্তী, করী, দন্তী, দ্বিপ, বারণ, পিল, রদী, রদনী ইত্যাদি। তাই সঠিক উত্তর: করী।
কোন শব্দযুগল সমার্থক নয়?
Correct Answer:
ক: অটবি, বিটপী
Explanation:
কোন শব্দযুগল সমার্থক নয়? সঠিক উত্তর অটবি, বিটপী অটবি শব্দের সমার্থক শব্দ - বন, অরণ্য, বিপিণ, জঙ্গল, কানন, কান্তার, বনানী, গহন, কুঞ্জ ইত্যাদি। বিটপী শব্দের সমার্থক শব্দ - বৃক্ষ, গাছ, তরু, পাদপ, দ্রুম, শাখরী, শৃঙ্গী ইত্যাদি। তাই সঠিক উত্তর : অটবি, বিটপী।
'ইউনেস্কো' কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
'ইউনেস্কো' কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ? সঠিক উত্তর ১৯৯৯ ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয় এবং পাকিস্তান সরকার বাহিনীর গুলিতে সালাম, বরকত, জব্বার সহ অনেকে শহীদ দেন। মায়ের ভাষার এমন বিরল দৃষ্টান্ত এর জন্য ইউনেস্কো এর ৩০ তম অধিবেশন এ ফ্রান্সের প্যারিসে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছিল।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব ---
Correct Answer:
খ: গৌড়ীয় প্রাকৃত থেকে
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব --- সঠিক উত্তর গৌড়ীয় প্রাকৃত থেকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ এর মতে মাগধী প্রাকৃত থেকে এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে গৌড়ীয় প্রাকৃত থেকে।
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: প্রমিত উচ্চারণ
Explanation:
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? সঠিক উত্তর প্রমিত উচ্চারণ চলিত ভাষা পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত।
কোনটি ' সুর্য' এর সমার্থক শব্দ নয়?
Correct Answer:
ঘ: অর্ণব
Explanation:
কোনটি ' সুর্য' এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর অর্ণব সূর্য এর প্রতিশব্দ - তপন, প্রভাকর, অর্ক, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, সবিতা, মার্তণ্ড ইত্যাদি। সমুদ্র এর প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু, রত্নাকর ইত্যাদি। তাই সঠিক উত্তর : অর্ণব।
" হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন ........... পরধন লোভে " কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
" হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন ........... পরধন লোভে " কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত " হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, , , , , , , , , , , , " - পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভাষা " কবিতা থেকে নেওয়া হয়েছে। "বঙ্গভাষা " কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট। ধারণা করা হয় প্রবাসের ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে সনেটটি লেখা হয়।
কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যথার দান' কোন শ্রেনীর রচনা ?
Correct Answer:
ক: গল্প
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যথার দান' কোন শ্রেনীর রচনা ? সঠিক উত্তর গল্প কাজী নজরুল ইসলাম রচিত " ব্যথার দান" একটি গল্পগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ১৯২২। এই গ্রন্থে মোট গল্প আছে ৬ টি। এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।
শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ-----
Correct Answer:
খ: সংশপ্তক
Explanation:
শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ----- সঠিক উত্তর সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ - সংশপ্তক। সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি বিখ্যাত উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন, যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ - হয় জয় না হয় মৃত্যু।
'অম্বর' শব্দের অর্থ ---
Correct Answer:
খ: আকাশ
Explanation:
'অম্বর' শব্দের অর্থ --- সঠিক উত্তর আকাশ অম্বর শব্দের অর্থ - আকাশ, গগণ, আসমান, নভঃ, শূন্য, ব্যোম, অন্তরীক্ষ, অনন্ত, নভোমন্ডল, দ্যু ইত্যাদি। তাই সঠিক উত্তর : আকাশ।
" নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ -
Correct Answer:
গ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
" নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ - সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান । ] নিরানব্বইয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি) : এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষ স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
"অতিথির স্মৃতি" গল্পের লেখক কে? 'আজ তুই আমার অতিথি ' লেখক কাকে কথাটি কাকে বলেছেন?
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাটি বলেছেন কুকুর কে?
Explanation:
"অতিথির স্মৃতি" গল্পের লেখক কে? 'আজ তুই আমার অতিথি ' লেখক কাকে কথাটি কাকে বলেছেন? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাটি বলেছেন কুকুর কে? "অতিথির স্মৃতি" গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় কালজয়ী সাহিত্যিক। বাংলা উপন্যাসে তার অবদান অপরিসীম। তার অতিথির স্মৃতি গল্পে তার অতিথি ইতর বাচক প্রাণী কুকুর। সে ও লেখকের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। আর লেখক সেই কুকুরকেই বলএছেছে - " আজ তুই আমার অতিথি হবি?"
ছন্দের যাদুকর কাকে বলা হয়?
Correct Answer:
খ: সতেন্দ্রনাথ দত্ত
Explanation:
ছন্দের যাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ক. বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ভানুসিংহ। খ. সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ' ছন্দের যাদুকর' গ. বিহারিলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। ঘ. সুকুমার রায় সুগায়ক ও সুঅভিনেতা।
বাটপার শব্দের অর্থ হলো-
Correct Answer:
গ: প্রতারণা করা
Explanation:
বাটপার শব্দের অর্থ হলো- সঠিক উত্তর প্রতারণা করা বাটপার শব্দের অর্থ - প্রতারণা করা, ডাকাত, লুটেরা, চোখের উপর যে চুরি করে। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
Correct Answer:
ক: ১২ সেপ্টেম্বর ১৮৯৪ , তার শ্রেষ্ঠ কীর্তি 'পথের পাঁচালী '
Explanation:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি? সঠিক উত্তর ১২ সেপ্টেম্বর ১৮৯৪ , তার শ্রেষ্ঠ কীর্তি 'পথের পাঁচালী ' বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি মুলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস।
"দারিদ্রতা" শব্দটি অশুদ্ধ কেন ?
Correct Answer:
ক: প্রত্যয়জনিত কারনে
Explanation:
"দারিদ্রতা" শব্দটি অশুদ্ধ কেন ? সঠিক উত্তর প্রত্যয়জনিত কারনে দারিদ্রতা শব্দটি অশুদ্ধ হচ্ছে প্রত্যয়জনিত কারণে। আমরা জানি, শব্দের শেষে প্রত্যয় যোগ করে শব্দটিকে একপদ থেকে অনপদে পরিবর্তন করা যায়। বিশেষণের সাথে " তা " প্রত্যয় যোগ করে বিশেষ্য পদ করা যায়। যেমন: দরিদ্র - বিশেষণ পদ। তা প্রত্যয় যোগ করে দরিদ্রতা করলে সেটি হয় বিশেষ্য পদ। তাই, সঠিক বানান - দরিদ্রতা / দারিদ্র্য।
কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
Correct Answer:
ঘ: বিষের বাঁশি
Explanation:
কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? সঠিক উত্তর বিষের বাঁশি বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা - কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ২৭ টি কবিতা রয়েছে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত ৫ টি গ্রন্থের মধ্যে এটি অন্যতম। এটি প্রথম প্রকাশ করে " আগামী প্রকাশনী"। এটি নিষিদ্ধ করা হয় ১৯২৪ সালে।
সমাস নির্ণয় করুন ঃ "দশ আনন যাহার - দশানন"
Correct Answer:
গ: বহুব্রীহি
Explanation:
সমাস নির্ণয় করুন ঃ "দশ আনন যাহার - দশানন" সঠিক উত্তর বহুব্রীহি দশ আনন যার - দশানন। প্রদত্ত সমাসটি বহুব্রীহি সমাস। কারণ, সংখ্যাবাচক বহুব্রীহি : পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাবাচক বহুব্রীহি সমাস বলে। এ সমাসে সমস্তপদে আ, ই, ঈ - যুক্ত হয়। যেমন: দশ আনন যার - দশানন।
বাংলায় কোন পদের পুরুষ নাই?
Correct Answer:
ক: বিশেষন ও অব্যয়
Explanation:
বাংলায় কোন পদের পুরুষ নাই? সঠিক উত্তর বিশেষন ও অব্যয় বিশেষণ ও অব্যয় পদের পুরুষ হয় না। বিশেষণ পদ শুধু বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। বিশেষণ পদের কোন পুরুষ হয় না। আবার, অব্যয় শব্দের সাথে কোন বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। ' পড়াচ্ছেন' ক্রিয়াটি কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত?
Correct Answer:
ক: প্রযোজক ধাতু
Explanation:
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। ' পড়াচ্ছেন' ক্রিয়াটি কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত? সঠিক উত্তর প্রযোজক ধাতু প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) "আ" প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু গঠিত হয়। যেমন: পড় + আ = পড়া; শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তাই সঠিক উত্তর: প্রযোজক ধাতু।
পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
খ: পরি + আলোচনা
Explanation:
পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর পরি + আলোচনা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সমাস হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন: পরি + আলোচনা = পর্যালোচনা। গো + এষণা = গবেষণা। তাই সঠিক উত্তর: পরি + আলোচনা
এক কথায় প্রকাশ করুন --- "যে নারী প্রিয় কথা বলে ।"
Correct Answer:
খ: প্রিয়ংবদা
Explanation:
এক কথায় প্রকাশ করুন --- "যে নারী প্রিয় কথা বলে ।" সঠিক উত্তর প্রিয়ংবদা যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা। প্রিয়ংবদা শব্দের অর্থ - মধুরভাষিণী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
ভজন কি?
Correct Answer:
ক: ঈস্বর বা দেওবদেবীর স্তুতি বা মহিমা-কীর্তন
Explanation:
ভজন কি? সঠিক উত্তর ঈস্বর বা দেওবদেবীর স্তুতি বা মহিমা-কীর্তন ভজন হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতিমূলক কীর্তন। দেবদেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের গুন বর্ণনা করা। ভজন হচ্ছে আধ্যাত্মিক গান বিশেষ। এটির নিজস্ব কোন ধাঁচ নেই। ভজন মন্ত্র কিংবা কীর্তন এর চেয়ে সহজ হতে পারে আবার ব্যতিক্রম ও হতে পারে।
গুরুজনে ভক্তি কর - বাক্যটিতে "গুরুজনে" কোন কারক
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
গুরুজনে ভক্তি কর - বাক্যটিতে "গুরুজনে" কোন কারক সঠিক উত্তর কর্মকারক গুরুজনে ভক্তি করো। এখানে গুরুজনে - কর্মকারক। কারণ, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। সাধারণত "কাকে" দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। প্রদত্ত বাক্যে "কাকে" দিয়ে প্রশ্ন করলে গুরুজন পাওয়া যায়। তাই সঠিক উত্তর: কর্মকারক।
তমাসাচ্ছন্ন শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: সবগুলু
Explanation:
তমাসাচ্ছন্ন শব্দের অর্থ কি? সঠিক উত্তর সবগুলু তমাসাচ্ছন্ন শব্দের অর্থ - অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে, অন্ধকারের গুহা, অন্ধকারের মত। এক কথায় তমাসাচ্ছন্ন শব্দের অর্থ - অন্ধকার পরিবেশ বা অন্ধকার জায়গা।
;খোকাকে তুমি কাঁদাইওনা' - বাক্যটিতে ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: অকর্মক
Explanation:
;খোকাকে তুমি কাঁদাইওনা' - বাক্যটিতে ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অকর্মক খোকাকে তুমি কাঁদাইও না। এখানে ক্রিয়াপদ হচ্ছে অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম নাই, তা অকর্মক ক্রিয়া বলে। ক্রিয়ার সাথে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ঈ ক্রিয়ার কর্মপদ। এখানে, প্রদত্ত বাক্যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। তাই সঠিক উত্তর: অকর্মক ক্রিয়া।
কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ?
Correct Answer:
গ: সপত্নী
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? সঠিক উত্তর সপত্নী নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: সতীন, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী, অর্ধাঙ্গিনী, অসূর্যস্পশ্যা ইত্যাদি। তাই সঠিক উত্তর : সপত্নী।
ইংরেজি পরিভাষা লিখুনঃ ধ্বনবিদ্যা, মৈত্রিজোট
Correct Answer:
ক: ধ্বনবিদ্যা=Phonetics, মৈত্রিজোট Alliance
Explanation:
ইংরেজি পরিভাষা লিখুনঃ ধ্বনবিদ্যা, মৈত্রিজোট সঠিক উত্তর ধ্বনবিদ্যা=Phonetics, মৈত্রিজোট Alliance বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন: phonetics = ধ্বনিবিদ্যা/ ধ্বনিবিজ্ঞান। Alliance = মৈত্রীবন্ধন/ মৈত্রীজোট।
বাক্য সংকোচন করুনঃ চোখের দ্বারা গৃহীত, কাচের তৈরী ঘর
Correct Answer:
ক: চোখের দ্বারা গৃহীত= গোচর, কাচের তৈরী ঘর= শিশমহল
Explanation:
বাক্য সংকোচন করুনঃ চোখের দ্বারা গৃহীত, কাচের তৈরী ঘর সঠিক উত্তর চোখের দ্বারা গৃহীত= গোচর, কাচের তৈরী ঘর= শিশমহল চোখের দ্বারা গৃহীত - গোচর। গোচর শব্দের অর্থ - দৃশ্যমান, আপাত, নগ্ন, দৃষ্টিগোচর ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। কাচের তৈরী ঘর - শিশমহল। প্রদত্ত শব্দের অর্থ - শিশা বা কাচের ঘর।
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ
Correct Answer:
ক: নাট্যমন্দির
Explanation:
দেব মন্দিরর সামনের ঘর যেখানে নাচ-গান করা হয় তাকে বলা হয়ঃ সঠিক উত্তর নাট্যমন্দির দেব - মন্দিরের সামনের ঘর যেখানে নাচ - গান করা হয় তাকে বলা হয় নাট্যমন্দির। দেব - দেবীর ভক্তগণ তাদের দেবতাদের সন্তুষ্ট বা পরিতৃপ্ত করার জন্য নাচ গান পরিবেশন করেন। তাদের মূল উদ্দেশ্য থাকে দেবতা দের পরিতৃপ্ত করা।
প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন এবং প্রত্যয়ের নাম লিখুনঃ প্রসূতি
Correct Answer:
ক: প্রসূতি= প্র + জর(সূ)+ তি - ( কৃৎ প্রত্যয়)
Explanation:
প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন এবং প্রত্যয়ের নাম লিখুনঃ প্রসূতি সঠিক উত্তর প্রসূতি= প্র + জর(সূ)+ তি - ( কৃৎ প্রত্যয়) ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরী করে, তাকে বলে কৃৎ প্রত্যয়। যেমন: প্রসূতি = প্র + জর(সূ) + তি।