Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাক্যে সেমিকোলন ( ; ) থাকলে কতক্ষণ থামতে হয়?
Correct Answer:
খ: ১ বলার দ্বিগুণ সময়
Explanation:
বাক্যে সেমিকোলন ( ; ) থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর ১ বলার দ্বিগুণ সময় বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন ; দাঁড়ি (।) , জিজ্ঞাসা চিহ্ন (?) ,বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস ( - ) ,কোলন (:) , কোলন ড্যাস (: - ) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।
গঠন অনুসারে বাক্য কয় প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
Explanation:
গঠন অনুসারে বাক্য কয় প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার যে সুবিন্যাস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। যথা: ১. সরল বাক্য ২. মিশ্র বা জটিল বাক্য এবং ৩. যৌগিক বাক্য।
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে?
Correct Answer:
গ: বীরবল
Explanation:
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? সঠিক উত্তর বীরবল চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, লেখক ও কবি। বীরবল তার ছদ্মনাম। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি?
Correct Answer:
ক: বিস্ময়
Explanation:
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? সঠিক উত্তর বিস্ময় প্রদত্ত অপশনে বিশেষ্য শব্দ হলো 'বিস্ময়'। বিস্ময় শব্দের বিশেষণ হলো বিস্মিত। অন্যদিকে ভগ্ন, মধুর ও রেশমি বিশেষণ বিশেষণ শব্দের বিশেষ্য যথাক্রমে ভঙ্গ, মধু ও রেশম।
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ব্যতিহার
Explanation:
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যতিহার একই রূপ দুটি বিশেষ্য পদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন:কানে কানে যে কথা - কানাকানি।
তিনি সৎ কিন্তু কৃপন- বাক্যটি ---
Correct Answer:
খ: যৌগিক বাক্য
Explanation:
তিনি সৎ কিন্তু কৃপন- বাক্যটি --- সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
Correct Answer:
ঘ: নভেম্বর ১৯১৩ খ্রিষ্টো্ব্দে
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- সঠিক উত্তর নভেম্বর ১৯১৩ খ্রিষ্টো্ব্দে গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এতে মোট ১৫৭ টি গীতকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলো ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯১০ সালে। ১৯১২ সালে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশিত হয়। ১৯১৩ সালের নভেম্বরে এই ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
'বিরক্ত' -এর বিপরীত শব্দ-
Correct Answer:
ঘ: অনুরক্ত
Explanation:
'বিরক্ত' -এর বিপরীত শব্দ- সঠিক উত্তর অনুরক্ত শব্দ - বিপরীত শব্দ শক্ত - নরম আনন্দ - বিষাদ আদরণীয় - অনাদরণীয় বিরক্ত - অনুরক্ত
'একেই কি বলে সভ্যতা' এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
Correct Answer:
খ: প্রহসন
Explanation:
'একেই কি বলে সভ্যতা' এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? সঠিক উত্তর প্রহসন " একেই কি বলে সভ্যতা? " - এটি মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। প্রহসন বলতে মুলত একধরনের হাস্যরসাত্মক নাটক বোঝায়। এর উদ্দেশ্য হলো হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে অতিরঞ্জিত , অসংযত ও অভাবনীয় অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শক দের বিনোদন প্রদান করা। প্রদত্ত প্রহসনটিও মাইকেল মধুসূদন দত্তের হাস্যরসাত্মক কাহিনী নিয়ে রচিত।
'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।"
Correct Answer:
গ: দুই বিঘা জমি
Explanation:
'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।" সঠিক উত্তর দুই বিঘা জমি "দুই বিঘা জমি" রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার - অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন। এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে।
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
Correct Answer:
গ: নীলদর্পণ
Explanation:
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? সঠিক উত্তর নীলদর্পণ দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ " নাটক দেখতে এসে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিল। ১৮৭২ সালের ডিসেম্বরে কলকাতায় শুরু হয় ন্যাশনাল থিয়েটার। প্রথম রজনীতে অভিনীত হয় "নীল দর্পণ "। সেখানে বিখ্যাত অভিনেতা অর্ধেন্দুশেখর মুস্তাফি রূপদান করেন চারটি চরিত্রে। তন্মধ্যে অত্যাচারী নীলকর মি.উড এর চরিত্রের অভিনয় দেখে আমন্ত্রিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জুতা ছুড়ে মারেন। আর সেটাকে অর্ধেন্দুশেখর মুস্তাফি নিজের অভিনয়ের পুরস্কার মনে করে মাথাই তুলে নেন।
বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন- সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন - সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি একজন বাঙালি কবি ও ছড়াকার । তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্ব এর জন্য তাকে ছন্দের যাদুকর বলা হয়।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (1861) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। মাইকেল এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেন। এই নাটকের প্রধান চরিত্র হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ প্রমুখ।
সুহৃদ কী ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যৌগিক
Explanation:
সুহৃদ কী ধরনের শব্দ? সঠিক উত্তর যৌগিক যে সব শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি বিশ্লেষণ করলে যে সকল শব্দের অর্থ পাওয়া যায় তাদের যৌগিক শব্দ বলে। যেমন - গৈ + অক = গায়ক , অর্থ গান করে যে কৃ + তব্য = কর্তব্য, অর্থ যা করা উচিত বাবু + আনা = বাবুয়ানা , অর্থ বাবুর ভাব ।
'শেষের কবিতা' গ্রন্থটি একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' গ্রন্থটি একটি- সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "শেষের কবিতা" একটি উপন্যাস। রোমান্টিক কাব্যধারারর এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
'ফুড কনফারেন্স' এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবুল মনসুর আহমেদ
Explanation:
'ফুড কনফারেন্স' এর রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমদ ( ১৮৯৮ - ১৯৭৯) রচিত গল্পগ্রন্থ 'ফুড কনফারেন্স ' (১৯৪৪) । তাছাড়া আয়না (১৯৩৫) আসমানী পর্দা (১৯৬৪) তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ।
কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?
Correct Answer:
ক: মৃত্যুক্ষুধা
Explanation:
কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের উপন্যাস
কালি ও কলম কী?
Correct Answer:
গ: পত্রিকা
Explanation:
কালি ও কলম কী? সঠিক উত্তর পত্রিকা কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে মাসিক কালিকলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে শৈলজানন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন সম্পাদনা করেন। পত্রিকাটি কলকাতা কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ?
Correct Answer:
ঘ: পারাপার
Explanation:
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ? সঠিক উত্তর পারাপার শামসুর রহমানের রচিত নয় - "পারাপার "। "রৌদ্র করোটিতে" ও "নিজ বাসভূমে " শামসুর রহমানের দুটি কাব্যগ্রন্থ। অন্যদিকে "এলাটিং বেলাটিং" তার রচিত শিশুতোষ গ্রন্থ।
' Man and Superman' বইটি কার লেখা?
Correct Answer:
খ: জর্জ বার্নার্ড'শ
Explanation:
' Man and Superman' বইটি কার লেখা? সঠিক উত্তর জর্জ বার্নার্ড'শ "Man and Superman" - বইটির লেখক জর্জ বার্নাডশ। জর্জ বার্নাডশ একজন আইরিশ নাট্যকার। তার প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটে নাটকে এবং তিনি ৬০ - এর অধিক নাটক রচনা করেন। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটক : Man and Superman, Candida, Widower's Houses, Arms and the man ইত্যাদি।
'খেচর' শব্দটির অর্থ কী ?
Correct Answer:
ক: আকাশচারী
Explanation:
'খেচর' শব্দটির অর্থ কী ? সঠিক উত্তর আকাশচারী 'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী । খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।
প্রত্যয় কত প্রকার?
Correct Answer:
খ: দুই
Explanation:
প্রত্যয় কত প্রকার? সঠিক উত্তর দুই ধাতুর বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার । যথা - ১. কৃৎ প্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়।
কোনটি নিত্য নারী বাচক শব্দ?
Correct Answer:
খ: সতীন
Explanation:
কোনটি নিত্য নারী বাচক শব্দ? সঠিক উত্তর সতীন কতকগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক । এগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন - সতীন, সৎমা ,এয়ো, দাই, সধবা ইত্যাদি।
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক হলো - "কবর"। এর রচয়িতা মুনীর চৌধুরী এবং রচনাকাল ১৯৬৬। তার আরো কয়েকটি নাটক হলো - রক্তাক্ত প্রান্তর, চিঠি, দন্ডকারণ্য, পলাশী ব্যারাক ইত্যাদি।
ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
Correct Answer:
ক: ১৮০০
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ? সঠিক উত্তর ১৮০০ ১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতার লালবাজারে লর্ড ওয়েলেসলি এ কলেজ প্রতিষ্ঠা করেন।
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" - কাব্যগন্থের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৯২ সালে কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসার পর "সোনার তরী"(১৮৯৪) রচনা করেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে ?
Correct Answer:
ক: ২৫ বৈশাখ ১২৬৮ সাল
Explanation:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে ? সঠিক উত্তর ২৫ বৈশাখ ১২৬৮ সাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে (৭ মে ১৮৬১) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ "লাল সালু" - উপন্যাসের রচয়িতা বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ১৯৪৮ সালে "লাল সালু" রচনা করেন। গ্রাম বাংলার মানুষের অশিক্ষা - কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামির চিত্র হলো এ উপন্যাস এর মুল বিষয়।
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর?
Correct Answer:
ক: সংশপ্তক
Explanation:
কোন রচনাটি শহীদুল্লাহ কায়সার - এর? সঠিক উত্তর সংশপ্তক শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস হলো "সংশপ্তক "(১৯৬৫)। তার এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িক জীবনবোধ। মহাকাব্যিক এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - রাবেয়া খাতুন, লেকু, রমজান, মালু, জাহেদ প্রমুখ।
সেলিম আল দীন রচিত 'চাকা' একটি-
Correct Answer:
ঘ: কথানাট্য
Explanation:
সেলিম আল দীন রচিত 'চাকা' একটি- সঠিক উত্তর কথানাট্য বাংলা নাট্য সাহিত্যের অন্যতম রূপকার সেলিম আল দীন রচিত "চাকা"(১৯৯১) একটি কথা নাট্য। তার 'চাকা' নাটক থেকে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মিত হয়।
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
ক: কপালকুণ্ডলা
Explanation:
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর কপালকুণ্ডলা প্রদত্ত অপশন ৪ টির সবকয়টি উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার "কপাল কুন্ডলা" - উপন্যাসের প্রধান চরিত্র হলো - নবকুমার, মতিবিবি, কপালকুণ্ডলা।
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোন ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ কারক বলে। ভাবাধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তির (এ, য়, তে) প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন: কান্নায় শোক মন্দীভূত হয়। তাই এটি অধিকরণে সপ্তমী।
কোনটি জলের সমার্থ্ক শব্দ নয় ?
Correct Answer:
গ: বারিধী
Explanation:
কোনটি জলের সমার্থ্ক শব্দ নয় ? সঠিক উত্তর বারিধী জল শব্দের সমার্থক শব্দ: পানি, বারি, নীর, সলিল, পয়, অম্বু, জীবন, অম্ভ
'র' কোন জাতীয় ধ্বনি?
Correct Answer:
গ: কম্পনজাত ধ্বনি
Explanation:
'র' কোন জাতীয় ধ্বনি? সঠিক উত্তর কম্পনজাত ধ্বনি র - হলো কম্পনজাত ধ্বনি। ল - পার্শ্বিক ধ্বনি। ড়, ঢ় - তাড়নজাত ধ্বনি। অন্যদিকে ক - ম পর্যন্ত ২৫ টি ধ্বনি হলো স্পর্শ ধ্বনি।
'আটকপালে' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
'আটকপালে' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হতভাগ্য আটকপালে বাগধারার অর্থ: হতভাগ্য। অন্যদিকে লগনচাদা (ভাগ্যবান), বুদ্ধির ঢেঁকি (নির্বোধ)।
'মেঘনাদবধ কাব্য'- এর রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'মেঘনাদবধ কাব্য'- এর রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য "মেঘনাদবধ কাব্য"(১৮৬১)। রামায়ণ এর কাহিনি অবলম্বনে তিনি এ গ্রন্থ রচনা করেন। এ মহাকাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
'সাক্ষী গোপাল' -অর্থ কি?
Correct Answer:
খ: নিস্ক্রিয় দর্শক
Explanation:
'সাক্ষী গোপাল' -অর্থ কি? সঠিক উত্তর নিস্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক। যেমন: তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই।
বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
Correct Answer:
খ: ছোটগল্প
Explanation:
বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? সঠিক উত্তর ছোটগল্প বাংলা সাহিত্যের প্রাচীন শাখা কাব্য। আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন ছোটগল্প, নাটক, উপন্যাস । তবে আধুনিকতম শাখা হচ্ছে ছোটগল্প। বাংলা সাহিত্যে কনিষ্ঠতম শাখার নাম ছোটগল্প । ছোটগল্পের জনক বা পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর।
রাত্রির সমার্থ শব্দ কোনটি?
Correct Answer:
ক: নিশীথ
Explanation:
রাত্রির সমার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর নিশীথ রাত্রি শব্দের সমার্থক শব্দ: রাত, নিশা, নিশীথ, শর্বরী, যামিনী।
'যে ভবিষ্যত না ভেবে কাজ করে ' - একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
Correct Answer:
গ: অবিমৃষ্যকারী
Explanation:
'যে ভবিষ্যত না ভেবে কাজ করে ' - একে এক পদে পরিণত করলে কোনটি হবে? সঠিক উত্তর অবিমৃষ্যকারী বিবেচনা করে না যে - অবিবেচক যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী যে ভবিষ্যত না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী তাই সঠিক উত্তর: অবিমৃষ্যকারী।
'সৌম্য' -এর বিপরীত শব্দ -
Correct Answer:
খ: উগ্র
Explanation:
'সৌম্য' -এর বিপরীত শব্দ - সঠিক উত্তর উগ্র সৌম্য এর বিপরীত শব্দ হলো - উগ্র। শান্ত এর বিপরীত শব্দ হলো - অশান্ত। কঠিন এর বিপরীত শব্দ হলো - সহজ। উগ্র শব্দের অর্থ - অভদ্র।
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: কেনাবেচা
Explanation:
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি? সঠিক উত্তর কেনাবেচা বেসাতি শব্দের প্রকৃত অর্থ - কেনা বেচা। বেসারি শব্দের আরো কিছু অর্থ - দোকানদারি, দোকানদার, পসারি, বেনে, ফেরিওয়ালা ইত্যাদি।
'শেষের কবিতা' বইটি কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' বইটি কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল এই উপন্যাসের উল্লেখযোগ্য উপন্যাস।
'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: অপ্রত্যাশিত বাধা
Explanation:
'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপ্রত্যাশিত বাধা অকালে বাদলা অর্তগ অপ্রত্যাশিত বাধা।
দামিনী শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: বিদ্যুৎ
Explanation:
দামিনী শব্দের অর্থ কি? সঠিক উত্তর বিদ্যুৎ দামিনী শব্দের। অর্থ - বিদ্যুৎ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দামিনী শব্দের অন্যান্য অর্থ - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী ইত্যাদি।
অপমান শব্দের 'অপ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
Correct Answer:
ক: বিপরীত
Explanation:
অপমান শব্দের 'অপ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর বিপরীত উপসর্গ যে অর্থে ব্যবহৃত উদাহরণ অপ বিপরীত অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় স্থানান্তর অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি অপমৃত্যু
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
Correct Answer:
খ: সৈয়দ আলী আহসান
Explanation:
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছে সৈয়দ আলী আহসান।
মুক্তি পেতে ইচ্ছুক- এককথায় কি?
Correct Answer:
ক: মুমুক্ষু
Explanation:
মুক্তি পেতে ইচ্ছুক- এককথায় কি? সঠিক উত্তর মুমুক্ষু মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় হবে মুক্তিকামী বা মুমুক্ষু মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
Correct Answer:
গ: বেগম রোকেয়া সাখাওয়াত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত।
'উদার' -এর বিপরীতার্থক শব্দ -
Correct Answer:
গ: সংকীর্ণ
Explanation:
'উদার' -এর বিপরীতার্থক শব্দ - সঠিক উত্তর সংকীর্ণ উদার শব্দের অর্থ - মহৎ, উচ্চ, প্রশস্ত, দানশীল, সংকীর্ণতাশূণ্য ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। সংকীর্ণ শব্দের অর্থ - অনুদার, সংকুচিত, সমাকীর্ণ, অপ্রশস্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই উদার শব্দের বিপরীত শব্দ সংকীর্ণ।