Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'Surgeon ' এর পরিভাষা
Correct Answer:
ক: শল্য চিকিৎসক
Explanation:
'Surgeon ' এর পরিভাষা সঠিক উত্তর শল্য চিকিৎসক বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। Surgeon এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক বা অস্ত্রচিকিৎসক। প্রদত্ত শব্দটি একট বিশেষ্য পদ।
সন্ধি বিচ্ছেদ করুনঃ বৈদেশিক, প্রত্যেক
Correct Answer:
ক: বৈদেশিক=বিদেশ+ ইক, প্রত্যেক=প্রতি+ এক
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ বৈদেশিক, প্রত্যেক সঠিক উত্তর বৈদেশিক=বিদেশ+ ইক, প্রত্যেক=প্রতি+ এক ই/ ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: ই + এ = য্ + এ ; প্রতি + এক = প্রত্যেক। আবার, ব্যতিক্রম সন্ধি বিদেশ + ইক = বৈদেশিক
বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর সংস্কৃত (ক) যে সব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাদেরকে অর্ধতৎসম শব্দ বলে। আর অর্ধতৎসম শব্দ মানে আধাসংস্কৃত ।
'ওজন বুজে চলা' বাগধারার অর্থ -
Correct Answer:
ক: আত্নসম্মান রক্ষা করা
Explanation:
'ওজন বুজে চলা' বাগধারার অর্থ - সঠিক উত্তর আত্নসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা মানে আত্ন সম্মান রক্ষা করে চলা। একচোখা বাগধারার অর্থ পক্ষপাতদুষ্ট। নুন খায় যার , গুন গায় তার প্রবাদটির অর্থ পৃষ্টপোষককে সামর্থন। গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ।
কোনটি কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
কোনটি কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথএর উপন্যাস। বীরাঙ্গনা কাব্য মাইকেল মমধুসূদনএর পত্রকাব্য। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূধন এর মহাকাব্য। কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের কবি সমর সেন।
শামসুর রাহমানের কাব্য-
Correct Answer:
ঘ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
শামসুর রাহমানের কাব্য- সঠিক উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমানএর কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
খ: আলাউদ্দিন আল আজাদ
Explanation:
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ তেইশ নম্বর তৈলচিত্র আলাউদ্দিনআল আজাদের উপন্যাস। এটি বসুন্ধরা নামে চলচ্চিত্রায়িত হয় । যা ১৯৭৭ সালে জাতীয় চলচিত্র পুরুস্কার পায় ।
কোলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৮০১ খ্রি.
Explanation:
কোলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় কোন সালে? সঠিক উত্তর ১৮০১ খ্রি. ১৮০০ সালের ৪ মে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরির উদ্যোগে এ কলেজে বাংলা বিভাগ চালু হয়। এই বিভাগের উদ্দেশ্য ছিলো ইংরেজ কোম্পানির লোকদের বাংলা ভাষা শিক্ষা প্রদান করানো
'কবর' নাটকটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির রচয়িতা কে ? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির রচয়িতা - মুনীর চৌধুরী। তিনি এই নাটকটি জেল খানায় বসে রচনা করেন এবং এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কবর কবিতাটির রচয়িতা - পল্লী কবি জসীমউদ্দীন
'রক্তকরবী' নাটকটি কার লেখা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটকটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকবরী নাটকটি রবীন্দ্রনাথঠাকুরএর লেখা। এটি তার একটি সাংকেতিক নাটক। মানুষের সমস্ত লোভ কিভাবে মানুষের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকারকরে মানুষকে নিছক যন্ত্রে পরিণত করে এবং তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ আকার ধারণ করতে পারে, তারই রূপায়ন হয়েছে এই নাটকে।
'Origin and Development of the Bengali Language' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
'Origin and Development of the Bengali Language' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ড. সুকুমার সেন রচিত বাংলা ভাষার উপর লিখিত গ্রন্থ "ভাষার ইতিবৃত্ত". ডা. মুহম্মদ শশহীদুল্লাহর রচিত গ্রন্থ বাঙলা ব্যাকরন, বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা সাহিত্যেরকথা। ড. সুনীতি কুমারের লেখা গ্রন্থ বাঙালা ব্যাকরণ, Origin and development of the Bengali language. ড. দীনেশ চন্দ্রের লেখা History of Bengali Language and literatur.
'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর। ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে সসন্ন্যাসী বিদ্রোহ এর ছায়া অবলম্বনে রচিত উপন্যাসটি ১৮৮২ সালে প্রকাশিত হয়।
'অলঙ্কার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি ?
Correct Answer:
ক: অলম+ কার
Explanation:
'অলঙ্কার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি ? সঠিক উত্তর অলম+ কার বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে ম এর পর অন্তঃস্থ ধ্বনি বা কন্ঠবর্গীয় ধ্বনি ( য, র ল, ব, শ, ষ, স, হ) থাকলে ম স্থলে ং হয়। সুতরাং সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অলম + কার।
'জোহরা' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
গ: মোজাম্মেল হক
Explanation:
'জোহরা' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর মোজাম্মেল হক কাজী আবদুল ওদুদ এর উপন্যাস নদীবৃক্ষ। সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর উপন্যাস লালসালু, চাদের আমাবস্যা, কাদো নদী কাদো। মোজাম্মেল হকের উপন্যাস জোহরা দরাফ খান গাজী। আবু ইসহাকের উপন্যাস সৃর্য দীঘল বাড়ি, পদ্মার পল দ্বীপ , জাল ইত্যাদি।
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা?
Correct Answer:
ক: কবি আব্দুল হাকিম
Explanation:
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা? সঠিক উত্তর কবি আব্দুল হাকিম কবিতাংশটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ এর বঙ্গবানী কবিতা থেকে নেওয়া হয়েছে। মধ্যযুগীয় সময়ে বাংলা ভাষার প্রতি এক অসীম প্রেম প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে।
One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki - কোনটি সঠিক অনুবাদ ?
Correct Answer:
খ: একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
Explanation:
One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki - কোনটি সঠিক অনুবাদ ? সঠিক উত্তর একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki. = একটি মাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল। উপরোক্ত লাইনের মাধ্যমে, ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় নামক নিউক্লিয়ার বোমা ফেলে এবং এর ৩ দিন পর নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক যে নিউক্লিয়ার বোমা ফেলে, তার ভয়াবহতার কথা বলা হয়েছে।
'নামায' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'নামায' শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন: ধর্ম সংক্রান্ত : খোদা, গুনাহ, দোযখ, নামাজ, পয়পয়গম্বর, ফেরেশতা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশ্মা, জবানবন্দি, তারিখ, তোশক ইত্যাদি। বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফারসি
এর মধ্যে কোনগুলো দন্ত ধ্বনি?
Correct Answer:
খ: ত থ দ ধ ন
Explanation:
এর মধ্যে কোনগুলো দন্ত ধ্বনি? সঠিক উত্তর ত থ দ ধ ন ক থেকে ম পর্যন্ত ২৫ টি স্পর্শধ্বনিকে উচ্চারণের স্থানের দিক থেকে ৫ টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলোকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি। যেমন: ত - বর্গীয় ধ্বনি বা দন্ত্য ধ্বনি - ত, থ, দ, ধ, ন।
মধ্যযুগের প্রথম কাব্য'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে?
Correct Answer:
গ: বডু চন্ডীদাস
Explanation:
মধ্যযুগের প্রথম কাব্য'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে? সঠিক উত্তর বডু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগেরপ্রথম কাব্য। এর আদি কবি বড়ু চন্ডীদাস। হিন্দু ধর্ম শাস্ত্রের প্রাচীন গ্রন্থ মহাভার, ভাগবত প্রভৃতির কেন্দ্রীয় চরিত্র রাধা কৃষ্ণ এর প্রেম লীলার অনুসরনে এই কাব্যটি লেখা হয়েছে।
কোন ভাষা পরিবর্তনশীল?
Correct Answer:
খ: চলিত
Explanation:
কোন ভাষা পরিবর্তনশীল? সঠিক উত্তর চলিত চলিত ভাষা পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমান এ তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এ রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি বক্তৃতা ও আলাপ আলোচনারর উপযোগী।
কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
Correct Answer:
ঘ: যুবজানি
Explanation:
কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? সঠিক উত্তর যুবজানি উপমান এবং উপমেয় র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পৃর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ অথবা ই যোগ হয়। যেমন, যৌবন = জীবন রূপ বন।
শূণ্যস্থান পূরণ করুণ--- হে বঙ্গ --- তব বিবিধ রতন
Correct Answer:
ঘ: ভান্ডারে
Explanation:
শূণ্যস্থান পূরণ করুণ--- হে বঙ্গ --- তব বিবিধ রতন সঠিক উত্তর ভান্ডারে উপরোক্ত লাইনটি মাইকেল মধুসূদন দত্তের " বঙ্গভাষা" কবিতা থেকে নেয়া হয়েছে। কবিতাটির লাইন হবে, "হে বঙ্গ , ভাণ্ডারে তব বিবিধ রতন; - তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, " কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট।
কোনটি জাপানি শব্দ ?
Correct Answer:
ক: রিকশা
Explanation:
কোনটি জাপানি শব্দ ? সঠিক উত্তর রিকশা চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। ইংরেজি শব্দ - টেবিল, চেয়ার, অফিস, বোতল ইত্যাদি। দেশি শব্দ - ক্ষিল, কুলা, ডাগর, ডাব ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর: জাপানি শব্দ।
'যে বস্তি হতে উৎখাত হয়েছে'-- সংকুচিত পদ কোনটি?
Correct Answer:
খ: উদ্বাস্তু
Explanation:
'যে বস্তি হতে উৎখাত হয়েছে'-- সংকুচিত পদ কোনটি? সঠিক উত্তর উদ্বাস্তু যে বস্তি হতে উৎখাত হয়েছে - উদ্বাস্তু যার সর্বস্ব হারিয়েছে - সর্বহারা তাই সঠিক উত্তর: উদ্বাস্তু।
'রাজা উজির মারা'-এর সঠিক অর্থ কি?
Correct Answer:
ঘ: লম্বা চওড়া কথা বলা
Explanation:
'রাজা উজির মারা'-এর সঠিক অর্থ কি? সঠিক উত্তর লম্বা চওড়া কথা বলা 'রাজা উজির মারা' এর সঠিক অর্থ 'লম্বা চওড়া কথা বলা'। 'রাজা উজির মারা' বাগধারাটির সঠিক অর্থ 'লম্বা চওড়া কথা বলা'।
উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ঘ: পাঁচ ভাগে
Explanation:
উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর পাঁচ ভাগে উৎসগত বিচারে বাংলা শব্দ কে ৫ ভাগে ভাগ করা যায়। উৎসগত দিক থেকে বাংলা শব্দ কে ৫ ভাগে ভাগ করা যায়। যথা - তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
খ: তিন ভাগে
Explanation:
অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর তিন ভাগে অর্থগত দিক থেকে বাংলা শব্দ কে তিন ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার। যথা - যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ।
ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর 'উপাধি লাভ করেন?
Correct Answer:
গ: সংস্কৃত কলেজ
Explanation:
ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর 'উপাধি লাভ করেন? সঠিক উত্তর সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1829 সালের 1 জুন কলকাতা সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি এ কলেজে একাদিক্রমে বারো বছর অধ্যয়ন করেন এবং ব্যাকরণ, কাব্য, অলংকার, বেদান্ত, স্মৃতি, ন্যায় ও জ্যোতিষ শাস্ত্রে পান্ডিত্য অর্জন করেন। 1839 সালে এসব বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবী বন্দোপাধ্যায়।
'এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা'
Correct Answer:
গ: অনুচিকীর্ষা
Explanation:
'এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা' সঠিক উত্তর অনুচিকীর্ষা 'অনুকরণ করার ইচ্ছা' এক কথায় প্রকাশ 'অনুচিকীর্ষা'। 'অনুকরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ 'অনুচিকীর্ষা' বাদে অন্যগুলো সঠিক নয়।
সত্তরের দশকের একজন কবির নাম ?
Correct Answer:
খ: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Explanation:
সত্তরের দশকের একজন কবির নাম ? সঠিক উত্তর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সত্তরের দশকের একজন কবির নাম - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আবুল হাসান, আবু কায়সার, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মহাদেব সাহা এরা সব ষাটের দশকের কবি। প্রদত্ত চারজনের মধ্যে একজন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সত্তর দশকের কবি ।
আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পাথিকৃৎ -
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পাথিকৃৎ - সঠিক উত্তর মীর মশাররফ হোসেন আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ - - মীর মশাররফ হোসেন। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক মীর মোশাররফ হোসেন মুসলমানদের মধ্যে প্রথম গদ্যগ্রন্থ রচয়িতা। তার উল্লেখযোগ্য কর্ম 'বিষাদ সিন্ধু' (উপন্যাস); 'এর উপায় কি' (প্রহসন); বসন্তকুমারী, জমিদার দর্পণ (নাটক); গাজী মিয়াঁর বস্তানী (রসরচনা) প্রভৃতি।
কোনটি নজরুলের রচনা?
Correct Answer:
গ: চোখের চাতক
Explanation:
কোনটি নজরুলের রচনা? সঠিক উত্তর চোখের চাতক 'চোখের চাতক' নজরুলের রচনা। 'চোখের চাতক' (১৯২৯) কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ। তার সংগীত বিষয়ক গ্রন্থ গুলো হলো 'বুলবুল' (প্রথম খন্ড ১৯২৮, দ্বিতীয় খন্ড ১৯৫২), 'চন্দ্রবিন্দু' (২য় সংস্করণ ১৯০৬), 'নজরুল গীতিকা' (১৯৩০), 'নজরুল স্বরলিপি' (১৯৩১), 'সুরসাকী' (১৯৩৯), 'জুলফিকার' (১৯৩২), 'বন - গীতি' (১৯৩২), 'গুলবাগিচা' (১৯৩৩), 'গীতি - শতদল' (১৯৩৪), 'সুরলিপি' (১৯৩৪), 'সুর - মুকুর' (১৯ - মুকুর), 'গানের মালা' (১৯৩৪)।
মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন-
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন- সঠিক উত্তর আহসান হাবীব 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্য গ্রন্থটি লিখেছেন আহসান হাবীব। আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারাদুপুর, আশায় বসতি, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ।
'বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি কার রচনা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। গীতবিতান ←আনন্দধ্বনি জাগাও গগনে গীতবিতান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজি বাংলাদেশের হৃদয় হতে→ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত-
Correct Answer:
গ: গীতিকার
Explanation:
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত- সঠিক উত্তর গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত - - গীতিকার। প্রশ্নটি দ্বান্দ্বিক। কেননা, দ্বিজেন্দ্রলাল রায় খ্যাতি অর্জন করেন কবি, নাট্যকার ও গীতিকার হিসেবে। তিনি স্বকীয়তার পরিচয় দিয়েছেন গীতিকার ও সুরকার হিসেবে।
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?
Correct Answer:
ক: গিয়াস উদ্দীন আযম শাহ
Explanation:
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল? সঠিক উত্তর গিয়াস উদ্দীন আযম শাহ গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। তিনি বিদ্বান লোকদের খুব সমাদর করতেন। মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল। একবার তিনি হাফিজের কবিতার একটি লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য অনুরোধ জানান। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণ ও জানান। হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। তিনি সুলতান এর নিকট একটি গজলও লিখে পাঠান।
অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূলমন্ত্র?
Correct Answer:
ক: বৌদ্ধ
Explanation:
অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূলমন্ত্র? সঠিক উত্তর বৌদ্ধ 'অহিংসা পরম ধর্ম' বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ। হিংসাকে জয় করার পথ হিংসা নয়, প্রেম - - গৌতম বুদ্ধের কথা। তাঁর প্রধান শিক্ষা হলো প্রেম, অহিংসা এবং সর্বজীবে দয়া। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, উপাসনালয়ের নাম প্যাগোডা।
সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
Correct Answer:
খ: ১৮২৯
Explanation:
সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? সঠিক উত্তর ১৮২৯ সতীদাহ প্রথা ১৮২৯ সালে রহিত হয়। ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড বেন্টিঙ্ক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত হয়।
বেগম রোকেয়ার জন্ম সন কোনটি?
Correct Answer:
গ: ১৮৮০
Explanation:
বেগম রোকেয়ার জন্ম সন কোনটি? সঠিক উত্তর ১৮৮০ বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকিয়া সারাজীবন কুশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি ১৯০৬ সালে 'আঞ্জুমান খাওয়াতীন' নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। রোকেয়া যেসব গ্রন্থ রচনা করেন সেসব এর নাম; 'মতিচূর', 'পদ্মরাগ', 'অবরোধবাসিনী', ও 'সুলতানার স্বপ্ন' 'সুলতানার স্বপ্ন' প্রকৃতপক্ষে তার ইংরেজি গ্রন্থ, নাম 'Sultana's Dream'। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী।
'কালকূট ' কার ছদ্মনাম?
Correct Answer:
ঘ: সমরেশ বসু
Explanation:
'কালকূট ' কার ছদ্মনাম? সঠিক উত্তর সমরেশ বসু 'কালকূট' সমরেশ বসু এর ছদ্মনাম। 'কালকূট' শব্দের অর্থ তীব্র বিষ। সমরেশ বসু কালকূট ছদ্মনামে লিখতেন। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ - - হুতোম পেঁচা, নীহাররঞ্জন গুপ্ত - - - বানভট্ট।
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: পাখির কাছে ফুলের কাছে
Explanation:
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে ফুলের কাছে - আল মাহমুদ রচিত একটি কাব্যগ্রন্থ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ যিনি আল মাহমুদ নামে বেশি পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।
'রৈবতক ', কুরুক্ষেত্র ,' প্রভাস-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
Correct Answer:
গ: নবীনচন্দ্র সেন
Explanation:
'রৈবতক ', কুরুক্ষেত্র ,' প্রভাস-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? সঠিক উত্তর নবীনচন্দ্র সেন ' রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস' - - - এই ত্রয়ী মহাকাব্য নবীনচন্দ্র সেন এর রচনা। 'রৈবতক' (১৮৮৭), 'কুরুক্ষেত্র' (১৮৯৩) ও 'প্রভাস' (১৮৯৬) এই কাব্যত্রয়ীতে নবীনচন্দ্র সেনের কবি প্রতিভার প্রকাশ ঘটেছে। কাব্য তিনখানির নায়ক কৃষ্ণ। 'রৈবতকে' কৃষ্ণের আদি, 'কুরুক্ষেত্রে' মধ্য ও 'প্রভাসে' অন্তর্লীলার কাহিনী বর্ণিত।
স্বরূপের সন্ধানে 'প্রবন্ধ গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
খ: আনিসুজ্জামান
Explanation:
স্বরূপের সন্ধানে 'প্রবন্ধ গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর আনিসুজ্জামান 'স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা - - আনিসুজ্জামান। 'স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা করেছেন আনিসুজ্জামান।
আমি ভালো আছি , তুমি?- কাব্যটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: দাউদ হায়দার
Explanation:
আমি ভালো আছি , তুমি?- কাব্যটি কে রচনা করেছেন? সঠিক উত্তর দাউদ হায়দার 'আমি ভালো আছি, তুমি?' - - কাব্যটি দাউদ হায়দার রচনা করেছেন। দাউদ হায়দারের গ্রন্থ - - জন্মই আমার আজন্ম পাপ, যে দেশে সবাই অন্ধ, ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, আমি ভালো আছি তুমি? পাথরের পুঁথি, এই শাওনে এই পরবাসে।
কার কবিতাকে 'চিত্ররূপময় ' বলা হয়েছে?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
কার কবিতাকে 'চিত্ররূপময় ' বলা হয়েছে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'জীবনানন্দ দাশ' এর কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। 'দোলনচাঁপা' ১৯২৩ সালে রচিত কাজী নজরুল ইসলামের প্রধান কাব্যগ্রন্থ। এটি ২১টি কবিতার সংকলন। প্রথম কবিতা 'আজ সৃষ্টি সখের উল্লাসে'।
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন মীর মশাররফ হোসেন এর উল্লেখযোগ্য রচনাবলীঃ বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পণ (১৮৭৩), এর উপায় কি (১৮৭৫), বিষাদ - সিন্ধু (১৮৮৫ - ১৮৯১)। জমিদার দর্পণ নাটকটিতে অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাইওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরনেহার কে ধর্ষণ ও হত্যার কাহিনী ফুটে উঠেছে।
'শেষের কবিতা' একটি ---
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' একটি --- সঠিক উত্তর উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র। 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - এই কবিতা দিয়ে উপন্যাসটির শেষ হয়েছে।
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: কায়কোবাদ
Explanation:
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর কায়কোবাদ 'শিব মন্দির' কায়কোবাদ রচিত একটি কাব্যগ্রন্থ। উনিশ শতকের এ কবির আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশী। তিনি একই সঙ্গে মহাকবি ও গীতিকবি। কুসুমকানন, অশ্রুমালা, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ আর 'মহাশ্মশান' হচ্ছে মহাকাব্য।
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ -----
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ ----- সঠিক উত্তর মনস + ঈষা এটি নিপাতনে সিদ্ধ সন্ধির নিয়ম হয়েছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না। সন্ধি বিচ্ছেদ হলো: মনস + ঘষা = মনীষা।