Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”নজর লাগা” বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: অশুভ দৃষ্টিতে পড়া
Explanation:
”নজর লাগা” বাগধারার অর্থ কি? সঠিক উত্তর অশুভ দৃষ্টিতে পড়া ”নজর লাগা” বাগধারার অর্থ অশুভ দৃষ্টিতে পড়া । 'নজরে লাগা' বাগধারাটির অর্থ - অশুভ দৃষ্টিতে পড়া । 'নজরে পড়া' বাগধারাটির অর্থ - দৃষ্টি আকর্ষণ হওয়া । 'নজর দেয়া' বাগধারাটির অর্থ - কুদৃষ্টি ।
”রূপসী বাংলা” কাব্যের কবির নাম--
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”রূপসী বাংলা” কাব্যের কবির নাম-- সঠিক উত্তর জীবনানন্দ দাশ ”রূপসী বাংলা” কাব্যের কবির নাম জীবনানন্দ দাশ । বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' । এ কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত হয় । জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক' (১৯২৮) ।
”হরতাল” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
”হরতাল” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর গুজরাটি ”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত । 'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর জয়ন্তী ইত্যাদি ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
Correct Answer:
খ: কুষ্টিয়া
Explanation:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? সঠিক উত্তর কুষ্টিয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুষ্টিয়া জেলায় । বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন পদ্মার দক্ষিণ তীরে পাবনা শহরের বিপরীতে শিলাইদহ কুঠিবাড়ির অবস্থান । শিলাইদহ পূর্বে খোরশেদপুর নামে পরিচিত ছিল । গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট গভীর একটি 'দহ' ( ঘূর্ণিস্রোত) থেকে গ্রামটি শেলী - দহ নামে পরিচিতি লাভ করেছিল । কালক্রমে তা শিলাইদহ - এ পরিণত হয় ।
'জন্ডিস' একটি ----
Correct Answer:
গ: নাটক
Explanation:
'জন্ডিস' একটি ---- সঠিক উত্তর নাটক সেলিম আল দীনের প্রথমদিককার নাটকের মধ্যে সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন ।
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ন মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
Correct Answer:
খ: ফোর্ট উইলিয়াম কলেজ
Explanation:
বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে । ১৮০০ খ্রি. ৪ মে ফোট ইউনলয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় । ১৮০১ খ্রি. এ কলেজে বাংলা বিভাগ খোলা হয় । ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এ কলেজে বাংলা বিভাগ চালু করা হয় । বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ইউলিয়াম কেরি ।
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
Correct Answer:
ঘ: সন্ধি
Explanation:
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সঠিক উত্তর সন্ধি উপসর্গ: সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। অনুসর্গ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। সমাস: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সন্ধি: সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাত্ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে।
যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা- কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয় সমাস
Explanation:
যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা- কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় সমাস যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা - কর্মধারয় সমাস । বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যর বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে । যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যা কাজ তাই পাকা অথবা খানিক কাঁচা খানিক পাকা = কাঁচাপাকা, জন মে এক = জনৈক ইত্যাদি ।
কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়?
Correct Answer:
ঘ: সোনালী কাবিন
Explanation:
কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়? সঠিক উত্তর সোনালী কাবিন সোনালী কাবিন - কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থের সোনালী কাবিন নামক কবিতাটি চৌদ্দটি সনেটের সমন্বয়ে রচিত দীর্ঘ কবিতা।
”রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন--
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন-- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন - - কাজী নজরুল ইসলাম। রাজবন্দীর জবানবন্দী একটি প্রবন্ধ গ্রন্থ। নজরুলের পাঁচটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। যথা - যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রা, ধুমকেতু।
“অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে---
Correct Answer:
ক: মারা যাওয়া
Explanation:
“অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে--- সঠিক উত্তর মারা যাওয়া “অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া । অক্কা পাওয়া, ভবো লীলা সাঙ্গ হওয়া বাগধারার অর্থ মারা যাওয়া । অগ্নি পরীক্ষা বাগধারার অর্থ কঠিন পরীক্ষা । কচু বনের কালাচাঁদ, ঘটিরাম, নালায়েক বাগধারার অর্থ অপদার্থ ।
কল্লোল সাহিত্য প্রত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: দীনেশরঞ্জন দাস
Explanation:
কল্লোল সাহিত্য প্রত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর দীনেশরঞ্জন দাস ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক "কল্লোল " পত্রিকার প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস। কল্লোল পত্রিকায় লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক সৈয়দ শামসুল হক । সৈয়দ শামসুল হকের (১৯৩৫ - ২০১৬) উল্লেখযোগ্য কাব্যনাট্য হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নূরুলদীনের সারা জীবন, এখানে এখন, ঈষা ।
”অনুরাগ” শব্দটির বিপরীতার্থ শব্দ হচ্ছে--
Correct Answer:
ঘ: বিরাগ
Explanation:
”অনুরাগ” শব্দটির বিপরীতার্থ শব্দ হচ্ছে-- সঠিক উত্তর বিরাগ ”অনুরাগ” শব্দটির বিপরীতার্থ শব্দ হচ্ছে বিরাগ । অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ - নিগ্রহ । অনুরক্ত শব্দের বিপরীত শব্দ - বিরক্ত । অন্তর শব্দের বিপরীত অর্থ - বাহির ।
”আগুন” শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে---
Correct Answer:
ঘ: অনল
Explanation:
”আগুন” শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে--- সঠিক উত্তর অনল ”আগুন” শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে অনল । 'আগুন' শব্দের সমার্থক শব্দ হলো - অগ্নি, বহ্নি, অনল, পাবক, হুতাশন, দহন, সর্বভূক, সর্বশুচি, বৈশ্বানর ।
”টুঙ্গীপাড়া থেকে” কবিতার কবি কে?
Correct Answer:
ঘ: কামাল চৌধূরী
Explanation:
”টুঙ্গীপাড়া থেকে” কবিতার কবি কে? সঠিক উত্তর কামাল চৌধূরী টুঙ্গিপাড়া থেকে কবিতার কবি কামাল চৌধুরী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি।
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আহসান হাবীব
Explanation:
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। তার রচিত কাব্যগ্রন্থ: রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।
'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী দশে মিলে করি কাজ - বাক্যে দশে শব্দটি কর্তৃকারকে ৭মী। কারন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে "কে" বা "কারা" যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই। কর্তৃকারক। যেমন: প্রদত্ত বাক্যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে "দশে " উত্তর পাওয়া যায়। আর "এ" হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর:কর্তৃকারকে ৭মী।
”শ্রীকৃষ্ণ কীর্তন” কাব্য কয় খন্ডের?
Correct Answer:
খ: ১৩
Explanation:
”শ্রীকৃষ্ণ কীর্তন” কাব্য কয় খন্ডের? সঠিক উত্তর ১৩ শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। শ্রীকৃষ্ণকীর্তনে মোট ১৩ টি খন্ড আছে। এ কাব্যের প্রধান চরিত্র তিনটি - রাধা, কৃষ্ণ ও বড়াই।
বাংলা ভাষার প্রথম ঔপ্যাসিক কে?
Correct Answer:
ক: প্যারিচাঁদ মিত্র
Explanation:
বাংলা ভাষার প্রথম ঔপ্যাসিক কে? সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম ঔপ্যাসিক প্যারিচাঁদ মিত্র । প্যারীচাঁদ মিত্র (১৮১৪ - ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক । তার রচিত প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' । টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এ উপন্যাসটি ১৯৫৪ সালে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায় ।
'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ুন আহমেদ
Explanation:
'অয়োময়' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক 'অয়োময়'। তিনি অসংখ্য উপন্যাস, গল্প, অনুবাদ এবং কবিতা রচনা করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম - নৃপতি, মহাপুরুষ, মঞ্চ নাটক প্রভৃতি।
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: দেশি শব্দ
Explanation:
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি কোন ধরনের শব্দ? সঠিক উত্তর দেশি শব্দ উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি দেশি শব্দ । বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় । এসব শব্দকে দেশি শব্দ বলে । যেমন - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি ।
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ৭মী
Explanation:
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
”গৃহী” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: সন্ন্যাসী
Explanation:
”গৃহী” শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর সন্ন্যাসী ”গৃহী” শব্দটির বিপরীত শব্দ সন্ন্যাসী । প্রবাসী শব্দের বিপরীত শব্দ - স্বদেশী । উল্লেখ্য, প্রবাসী শব্দের বিকৃত রূপ পরবাসী । গৃহী শব্দের বিপরীত শব্দ - গৃহান্তরিন ।
'পদ্মানদীর মাঝি' কার লেখা?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
'পদ্মানদীর মাঝি' কার লেখা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় 'পদ্মা নদীর মাঝি' ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয় উপন্যাস। এটি মূলত আঞ্চলিক উপন্যাস। এটি বহু ভাষায় অনূদিত হয়েছে। জননী, দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে অন্যতম।
”লালসালু” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”লালসালু” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু” উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ । কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন । যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । 'লালসালু' উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয় ।
'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া? সঠিক উত্তর জীবনানন্দ দাশ অলোচ্য কবিতাংশটুকু জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' কবিতার অংশ। কবিতাটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্হ 'রূপসী বাংলার' অন্তর্গত।
'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় ---
Correct Answer:
ক: মাধুকরী
Explanation:
'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় --- সঠিক উত্তর মাধুকরী যা প্রবীণ বা প্রাচীন নয় - অর্বাচীন। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী। যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় - মাধুকরী। তাই সঠিক উত্তর: মাধুকরী।
”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? সঠিক উত্তর উপন্যাস ”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস । 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যধর্মী উপন্যাস । তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো চোখের বালি, গোরা, চতুরঙ্গ, চার অধ্যায় প্রভৃতি ।
বাংলা সাহিত্যে “সনেট” প্রথম প্রবর্তন করেন কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে “সনেট” প্রথম প্রবর্তন করেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেটের আদি নিবাস ইতালি। পেত্রার্ক হলেন সনেটের জনক। চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর রচিত কবিতাকে সনেট বলে।
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের লেখক---
Correct Answer:
ঘ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের লেখক--- সঠিক উত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের লেখক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' । গ্রন্থটি ২০১২ সালে প্রকাশিত হয় । বঙ্গবন্ধু ১৯৬৬ - ১৯৬৯ সালে রাজবন্দী থাকা অবস্থায় এটি লেখা শুরু করেন, যাতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে ।
'হাজার বছর ধরে' রচনাটি কার?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
'হাজার বছর ধরে' রচনাটি কার? সঠিক উত্তর জহির রায়হান হাজার বছর ধরে প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এ উপন্যাসটির জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন। ২০০৫ সালে জহির রায়হানের প্রথমা স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় ---
Correct Answer:
ঘ: অকালবোধন
Explanation:
'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় --- সঠিক উত্তর অকালবোধন অকালে যাকে জাগরণ করা হয় - অকালবোধন। ভয় নেই যার - অকুতোভয়। যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন - অনন্যসাধারণ। অসম্ভব বিষয় সম্ভব করতে সমর্থ - অঘটন ঘটন পটিয়সী। সঠিক উত্তর: অকালবোধন।
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: বৃষ + তি
Explanation:
'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর বৃষ + তি ষ - এর পরে ত বা থ থাকলে, যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন: বৃষ্টি = বৃষ + তি; কৃষ্টি = কৃষ + তি; ষষ্ঠ = ষষ্ + থ প্রভৃতি।
'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: কর
Explanation:
'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর কর আগুন শব্দের প্রতিশব্দ - অন, বহ্নি, পাবক, অগ্নি, হুতাশন, দহন ইত্যাদি। কর শব্দের প্রতিশব্দ - হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি। তাই সঠিক উত্তর: কর।
'চপল' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
খ: গম্ভীর
Explanation:
'চপল' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর গম্ভীর রাশভারী
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
Correct Answer:
গ: শর্মিষ্ঠা
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? সঠিক উত্তর শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। নাটকটি ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। এটি মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১ ) মধুসূদনের রচিত নাটক।
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
Correct Answer:
খ: সমার্থে
Explanation:
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব? সঠিক উত্তর সমার্থে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে, তাকে সমার্থ দ্বন্দ্ব সমাস বলে। যেমন: লজ্জা ও শরম = লজ্জাশরম, হাট ও বাজার = হাটবাজার, ঘর ও বাড়ি = ঘরবাড়ি ইত্যাদি।
চর্যাপদের কোন পদকর্তা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
Correct Answer:
খ: কাহ্নপা
Explanation:
চর্যাপদের কোন পদকর্তা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন? সঠিক উত্তর কাহ্নপা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। তার রচিত ১৩ টি পদ পাওয়া যায়। তিনি ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ নং পদ রচনা করেন। ২৪ নং পদটিও রচনা করেন কিন্তু সেটি পাওয়া যায়নি।
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?
Correct Answer:
খ: করণ
Explanation:
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। এখানে 'চোখ' দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে 'কী' দিয়ে' প্রশ্ন করলেও এর উত্তরে চোখ পাওয়া যায়।
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Correct Answer:
গ: সলীল সমাধী
Explanation:
নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর সলীল সমাধী অশুদ্ধ বানান - সলীল সমাধী। সঠিক বানান - সলিল সমাধি। সলিল সমাধি শব্দের অর্থ - জলে ডুবে বিনাশ বা মৃত্যু। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
”তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: অদ্বৈতমল্ল বর্মন
Explanation:
”তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর অদ্বৈতমল্ল বর্মন ”তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা অদ্বৈতমল্ল বর্মন । ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের একমাত্র উপন্যাস হলো ৪ খণ্ডে বিভক্ত 'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬) উপন্যাসটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে প্রকাশিত হয় । ১৯৭৩ সালে উপন্যাসটির চলচ্চিত্রায়ন করে ঋত্বিক ঘটক ।
”আর্তনাদ” উপন্যাসের পটভূমি কী?
Correct Answer:
ঘ: ভাষা আন্দোলন
Explanation:
”আর্তনাদ” উপন্যাসের পটভূমি কী? সঠিক উত্তর ভাষা আন্দোলন ঔপন্যাসিক শওকত ওসমান (১৯১৭ - ১৯৯৮) আর্তনাদ উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়। এটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত একটি উপন্যাস।
”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
গ: কাজী ইমদাদুল হক
Explanation:
”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর কাজী ইমদাদুল হক ”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কাজী ইমদাদুল হক । কাজী ইমদাদুল হক (১৮৮২ - ১৯২৬) সাহিত্যিক ও শিক্ষাবিদ । মুসলিম সমাজের প্রতিচ্ছবি হিসেবে 'আব্দুল্লাহ' উপন্যাসটি (১৯৩৩) ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । উপন্যাসের তিশটি পরিচ্ছেদ তার নিজের রচনা । বাকি এগারোটি পরিচ্ছেদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির কর্তৃক তার খসড়া অনুসরণ করে রচিত ।
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: সুলতানার স্বপ্ন
Explanation:
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর সুলতানার স্বপ্ন রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত সুলতানার স্বপ্ন একটি উপন্যাস। এটি তার ইংরেজি রচনা sultana's dream রচনার অনুবাদ। তার রচিত আরো একটি উপন্যাস পদ্মরা। ।
”নূরুলদীনের সারাজীবন” কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাট্যগ্রন্থ
Explanation:
”নূরুলদীনের সারাজীবন” কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাট্যগ্রন্থ সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) রচিত কয়েকটি কাব্যনাট্য হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারা জীবন, এখানে এখন, ঈষা, যুদ্ধ এবং যুদ্ধ।
”রাখালী” কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
”রাখালী” কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি জসীমউদ্দিনের(১৯০৩ - ১৯৭৬) প্রথম কাব্যগ্রন্থ "রাখালী। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো - নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, ধানখেত, হাসু ইত্যাদি।
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। তাই এ বাক্যে 'পদ্ম পাতা' অধিকরণ কারক হবে।
”রাইফেল রোটি আওরাত” উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: আনোয়ার পাশা
Explanation:
”রাইফেল রোটি আওরাত” উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর আনোয়ার পাশা আনোয়ারা পাশা (১৯২৮ - ১৯৭১) রচিত মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস রাইফেল রেটি আওরাত। এ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। তার রচিত উপন্যাস হলো - নীড় সন্ধানী, নিষুতি রাতের গাথা ইত্যাদি।