Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মাযহারুল ইসলাম
Explanation:
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর মাযহারুল ইসলাম 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা মাযহারুল ইসলাম। 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা মাযহারুল ইসলাম। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - মাটির ফসল, আর্তনাদে বিবর্ণ, যেখানে বাঘের থাবা, দুঃসময়ের ছড়া, উজানে ফেলার প্রতিধ্বনি, সাম্প্রতিক ছড়া।
গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
Correct Answer:
গ: সৈয়দ আলী আহসান
Explanation:
গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' সৈয়দ আলী আহসান বাংলায় অনুবাদ করেন। গ্রিক ট্রাজেডি নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। তার প্রবন্ধ গবেষণাগ্রন্থ হলো - পদ্মাবতী, মধুমালতী, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (মোঃ আব্দুল হাই এর সাথে যুগ্মভাবে রচিত)। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত।
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
Correct Answer:
খ: জ্ঞানান্বেষণ
Explanation:
”ইয়ং বেঙ্গল” গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? সঠিক উত্তর জ্ঞানান্বেষণ ইংয় বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে "জ্ঞানান্বেষণ " পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। সঠিক উত্তর - জ্ঞানান্বেষণ।
'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে ?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে ? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'আনন্দ মঠ' উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হলো - আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম। ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত হয়েছে তার 'আনন্দমঠ' উপন্যাসটি। তার আরও কয়েকটি উপন্যাস হলো - দুর্গেশনন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রাজসিংহ।
'লাজ' শব্দটি কোন পদ ?
Correct Answer:
গ: বিশেষ্য
Explanation:
'লাজ' শব্দটি কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য 'লাজ' শব্দটি বিশেষ্য পদ। বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বুঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। 'লাজ' শব্দটি বিশেষ্য পদ। কয়েকটি বিশেষ্য শব্দ হলো - ইচ্ছা, প্রাচুর্য, চালাকী, আঘাত, ইতিহাস, জীবন।
”হপ্ত পয়কার” কার রচনা?
Correct Answer:
ক: সৈয়দ আলাওল
Explanation:
”হপ্ত পয়কার” কার রচনা? সঠিক উত্তর সৈয়দ আলাওল সৈয়দ আলাওল রচিত "হপ্তপয়কার " কাব্যটি পারস্যের কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ। এ কাব্যের আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনি বর্ণিত হয়েছে।
”তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”। এটি কোন বাক্য?
Correct Answer:
খ: জটিল
Explanation:
”তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”। এটি কোন বাক্য? সঠিক উত্তর জটিল একটি বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র ব জটিল বাক্য বলে।
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: অব্যয়ীভাব
Explanation:
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অব্যয়ীভাব সমাসবদ্ধ শব্দ 'আনত' অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: আনত, আমরণ, আকণ্ঠ, আজন্ম, আসমুদ্র।
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?
Correct Answer:
গ: পত্রকাব্য
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য? সঠিক উত্তর পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য এক ধরনের পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো - The captive Lady, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' ও অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব'। তবে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান তার 'পদ্মাবতী' নাটকে।
”জয়গুন”- কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: সূর্যদীঘল বাড়ী
Explanation:
”জয়গুন”- কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর সূর্যদীঘল বাড়ী আবু ইসহাক "সূর্য দীঘল বাড়ী" উপন্যাসের প্রধান চরিত্র হলো - জয়গুন। ১৯৫৫ সালে রচিত এ উপন্যাসে তিনি গ্রামীন আর্থ সামাজিক অবস্থা জয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন।
”উৎকর্ষতা” কি কারণে অশুদ্ধ?
Correct Answer:
খ: প্রত্যয়জনিত
Explanation:
”উৎকর্ষতা” কি কারণে অশুদ্ধ? সঠিক উত্তর প্রত্যয়জনিত আমরাজানি, এক পদ থেকে অন পদে রুপান্তরের নাম পদান্তর। বিশেষ্য বা বিশেষণ পদকে প্রত্যয় যোগে বিশেষ্য বা বিশেষণ পদে রুপান্তর করা যায়। তবে সবক্ষেত্রে প্রত্যয় যোগ করলে তা শুদ্ধ হয় না। এইজন্য উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ। সঠিক শব্দ - উৎকর্ষ( বিশেষ্য) এবং উৎকৃষ্ট (বিশেষণ পদ)।
”অক্ষির সমীপে” এর সংক্ষেপণ হলো---
Correct Answer:
ক: সমক্ষ
Explanation:
”অক্ষির সমীপে” এর সংক্ষেপণ হলো--- সঠিক উত্তর সমক্ষ এককথায় প্রকাশ বা বাক্য সংকোচনের মাধ্যমে মূলত বহুপদকে একপদে পরিণত করা হয়। যেমন - অক্ষির সমীপে - সমক্ষ। অক্ষির অগোচর - পরোক্ষ।
প্রথম বাংলা “থিসরাস” অভিধান সংকলন করেছেন?
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা “থিসরাস” অভিধান সংকলন করেছেন? সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা অভিধান "থিসরাস" সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ' সম্পাদনা করেন ড.মুহম্মদ শহীদুল্লাহ।
রামায়ণের রচয়িতা ---
Correct Answer:
ক: রত্নাকর দস্যু
Explanation:
রামায়ণের রচয়িতা --- সঠিক উত্তর রত্নাকর দস্যু মহাকাব্য রামায়ণের রচয়িতা রত্নাকর দস্যু। মহামুনি বাল্মিকীর মূল নাম রত্নাকর দস্যু। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। সাতকাণ্ডে রচিত রামায়ণে শ্লোক সংখ্যা ২৪ হাজার। কবীন্দ্র পরমেশ্বর "মহাভারত " প্রথম বাংলায় অনুবাদ করেন।
ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান ----
Correct Answer:
ঘ: চতুর্থ
Explanation:
ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান ---- সঠিক উত্তর চতুর্থ ২০১৭ সালে প্রকাশিত ইথনোলগ এর ২০ তম সংস্করণ অনুসারে বিশ্বে ৭, ০৯৯ টি প্রচলিত ভাষার মধ্যে আরবি ভাষার অবস্থান ৪র্থ। বিশ্বের ৫৭ টি দেশে এ ভাষা ব্যবহারকারী সংখ্যা ২৯৫ মিলিয়ন।
কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?
Correct Answer:
গ: গোবিন্দদাস
Explanation:
কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? সঠিক উত্তর গোবিন্দদাস বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দদাসকে। তার আসল পদবি সেন। গোবিন্দদাসের কবিত্বগুণের সাথে বিদ্যাপতির ভাবের বিশেষ মিলের কারণে কবি বল্লভদাস তাকে এ অভিধা দিয়েছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৮৭২
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮৭২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত "বঙ্গদর্শন" পত্রিকা ১৮৭২ সালে প্রকাশিত হয়। তার মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুর "বঙ্গদর্শন" পত্রিকা সম্পাদনা করেন।
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Correct Answer:
খ: সম্বাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সঠিক উত্তর সম্বাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা "সম্বাদ প্রভাকর" ১৮৩৯। এ পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে ১৮৩১ সালে প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। পরবর্তীতে ১৪ জুন ১৮৩৯ দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে, যা বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হবার গৌরবমাল্য পায়।
মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে?
Correct Answer:
খ: রাজনারায়ণ বসু
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? সঠিক উত্তর রাজনারায়ণ বসু মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৪৩ সালে খ্রিষ্ট্রধর্ম গ্রহণ করেন। তার রচনার মধ্যে অন্যতম হলো মেঘনাধবধ কাব্য। এ কাব্যের প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। এছাড়াও তিনি সনেটের জন্য বিখ্যাত হয়েছেন।
'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি ----
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি ---- সঠিক উত্তর উপন্যাস 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি - - - - উপন্যাস। শেখ আজিজুর রহমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮), যিনি শওকত ওসমান কলমি নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু - কিশোর সাহিত্য রচনা করেছেন। তার কিছু উপন্যাস সম্পাদনা: জননী (১৯৫৮) (১ম উপন্যাস), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩)।
কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন?
Correct Answer:
ঘ: বারীন্দ্রকুমার ঘোষ
Explanation:
কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন? সঠিক উত্তর বারীন্দ্রকুমার ঘোষ কাজী নজরুল ইসলাম "অগ্নিবীণা " কাব্যটি বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। অগ্নিবীণা - কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়?
Correct Answer:
গ: দুরবস্থা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়? সঠিক উত্তর দুরবস্থা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। একরাত্রি, দুরাশা ও মাস্টারমশায় - ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর - দুরবস্থা।
”মহাশ্মশান” মহাকাব্যের রচয়িতার নাম--
Correct Answer:
ঘ: কায়কোবাদ
Explanation:
”মহাশ্মশান” মহাকাব্যের রচয়িতার নাম-- সঠিক উত্তর কায়কোবাদ মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কায়কোবাদ। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১ ) অবলম্বনে রচিত এ কাব্যের তিনটি খণ্ডে ৬০ টি সর্গ রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত শ্রেষ্ঠ মহাকাব্য "মেঘনাদবধ কাব্য" ।
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী "আলোয়" আঁধার কাটে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে ৭মী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।
”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র?
Correct Answer:
গ: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন 'বড়ায়ি' মধ্যযুগের প্রথম কাব্য "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের চরিত্র। এ কাব্যের প্রধান চরিত্র হলো - কৃষ্ণ ও রাধা। 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান চরিত্র - ফুল্লরা, কালকেতু, ধনপতি। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র হলো - চাঁদ সওদাগর, বেহুলা ও লখিন্দর।
'অবোধ' কোন সমাস (নাই বোধ যায়)?
Correct Answer:
ঘ: বহুব্রীহি
Explanation:
'অবোধ' কোন সমাস (নাই বোধ যায়)? সঠিক উত্তর বহুব্রীহি 'অবোধ' বহুব্রীহি সমাস (নাই বোধ যায়)। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে শূন্য
Explanation:
ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ছেলেরা "ক্রিকেট" খেলে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
Correct Answer:
খ: বিষের বাঁশী
Explanation:
নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? সঠিক উত্তর বিষের বাঁশী কাজী নজরুল ইসলাম রচিত "বিষের বাঁশি" কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। বিষের বাঁশি - প্রকাশ আগস্ট ১৯২৪ এবং নিষিদ্ধ হয় ২৪ অক্টোবর ১৯২৪। তার মোট ৫ টি গ্রন্থ নিষিদ্ধ হয় তা হলো - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী।
”ভিখু” ও ”পাঁচী” চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
”ভিখু” ও ”পাঁচী” চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় "ভিখু ও পাঁচী' চরিত্র দুটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিক " ছোট গল্পের। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস হলো - লালসালু।
'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: চলৎ + চিত্র
Explanation:
'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর চলৎ + চিত্র 'চলচ্চিত্র' শব্দের সন্ধি - বিচ্ছেদ চলৎ + চিত্র। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন, বিপজ্জনক = বিপদ + জনক, চলচ্চিত্র = চলৎ + চিত্র।
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: রক্তাক্ত প্রান্তর
Explanation:
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে নাটক "রক্তাক্ত প্রান্তর"। মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক এটি। উল্লেখ্য, নাট্যকার ইতিহাস থেকে এ নাটকের কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদ রচিত " মহাশ্মশান" মহাকাব্য থেকে।
'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: নিষিদ্ধ
Explanation:
'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নিষিদ্ধ 'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ নিষিদ্ধ। উদ্যত শব্দের বিপরীত শব্দ বিরত। আসক্ত শব্দের বিপরীত শব্দ অনাসক্ত।
কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
খ: উৎকণ্ঠা
Explanation:
কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর উৎকণ্ঠা 'উচাটন' শব্দের সমার্থক শব্দ উৎকণ্ঠা। উচাটন (বিশেষ্য পদ) শব্দের সমার্থক শব্দ: উৎকণ্ঠা; ব্যাকুলতা। (বিশেষণ পদ) উৎকণ্ঠিত; ব্যাকুল; অধীর।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার ---
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার --- সঠিক উত্তর সৈয়দ শামসুল হক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার - - - সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: মন্দ ভাগ্য
Explanation:
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর মন্দ ভাগ্য 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য। ইঁদুর কপালে (মন্দ ভাগ্য) – এতো কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আসলেই একটা ইঁদুর কপালে।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে?
Correct Answer:
খ: ১৮০১
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ১৮০১ ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ১৮০১ সালে। মূলত ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়ার জন বাংলা বিভাগ চালু হয়। কলেজটির কার্যক্রম ১৮৫৪ সালে বন্ধ হয়ে যায়।
”রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস "রাইফেল রেটি আওরাত" আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে মুক্তি সংগ্রামের প্রথমদিকে মর্মান্তিক বাস্তব অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে। তার অন্যান্য উপন্যাস হলো - নীড়সন্ধানী ও নিষুতি রাতের গাথা।
”খদ্যোত” শব্দের অর্থ--
Correct Answer:
খ: জোনাকি
Explanation:
”খদ্যোত” শব্দের অর্থ-- সঠিক উত্তর জোনাকি খদ্যোত শব্দের অর্থ হলো - জোনাকি পোকা। খদ্যোত - বিশেষ্যবাচক শব্দ এর অর্থ দেহে আলোক - সন্নিবিষ্ট এক প্রকার পতঙ্গ ; জোনাক পোকা।
যার আগমনের কোন তিথি নেই-- এক কথায় হবে ---
Correct Answer:
খ: অতিথি
Explanation:
যার আগমনের কোন তিথি নেই-- এক কথায় হবে --- সঠিক উত্তর অতিথি যার আগমনের কোন তিথি নেই - - এক কথায় হবে - - - অতিথি।
কোনটি মুসিলম সাহিত্য-সমাজের মুখপত্র?
Correct Answer:
খ: শিখা
Explanation:
কোনটি মুসিলম সাহিত্য-সমাজের মুখপত্র? সঠিক উত্তর শিখা "শিখা" পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র বলা হয়। ১৯২৭ সালে প্রকাশিত এ পত্রিকার স্লোগান ছিল " জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নাচে পাপ - সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কাজী নজরুল ইসলাম রচনা। পঙক্তি টি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খেয়া পারের তরণী কবিতার অংশবিশেষ। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২০ সালে মুসলিম ভারত পত্রিকায়।
রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে?
Correct Answer:
গ: ১৯২৬
Explanation:
রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? সঠিক উত্তর ১৯২৬ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট দুই বার।১৮৯৮ সালে ও ১৯২৬ সালে।রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন একবার, ১৯২৬ সালেঢাকায় এসেছিলেন দুইবার ১৮৯৮ ও ১৯২৬[বিঃদ্রঃ ১৮৯৮ সালে ঢাকা বিশ্যবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি]
কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ?
Correct Answer:
খ: এন্তেজার
Explanation:
কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ? সঠিক উত্তর এন্তেজার প্রতীক শব্দের প্রতিশব্দ হলো - এন্তেজার, আগ্রহ, আশা, প্রত্যাশা। বিলম্বন - দেরি। প্রদত্ত বাক্যের সঠিক উত্তর - এন্তেজার।
”সে সকাল থেকেই খাই খাই করেছে” -এ বাক্যে “খাই খাই” কোন ধরনের পদ?
Correct Answer:
গ: দ্বিত্ব বিশেষণ
Explanation:
”সে সকাল থেকেই খাই খাই করেছে” -এ বাক্যে “খাই খাই” কোন ধরনের পদ? সঠিক উত্তর দ্বিত্ব বিশেষণ সে সকাল থেকেই খাই খাই করছে - এ বাক্যে "খাই খাই" দ্বিত্ব বিশেষণ পদ। ক্রিয়াপদের দ্বিত্ব ঘটিয়ে গঠিত হয় ক্রিয়াদ্বিত্বজাত বিশেষণ। যেমন - যায় যায় অবস্থা , কাঁদো কাঁদো চেহারা ইত্যাদি।
কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস?
Correct Answer:
ক: দুই সৈনিক
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? সঠিক উত্তর দুই সৈনিক "দুই সৈনিক" শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এছাড়া তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো - জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জলাংগী।
”বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কি "বাবা" শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তুর্কি ভাষার আরো কিছু শব্দ হলো - - চাকর, চাকু, ঠাকুর, বাবুর্চি, মোগল ইত্যাদি। পানি হিন্দি শব্দ।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক "পায়ের আওয়াজ পাওয়া যায় " সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। এটি তার প্রথম রচিত কাব্যনাট্য। এছাড়া তার রচিত কাব্যনাট্য হলো - নুরুলদীনের সারা জীবন, গণনায়ক, ঈর্ষা।
'শশব্যস্ত' কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
'শশব্যস্ত' কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)? সঠিক উত্তর কর্মধারয় 'শশব্যস্ত' কর্মধারয় সমাস (শশকের ন্যায় ব্যস্ত)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
'যা দমন করা যায় না' -এক কথায় হবে -----
Correct Answer:
গ: অদম্য
Explanation:
'যা দমন করা যায় না' -এক কথায় হবে ----- সঠিক উত্তর অদম্য 'যা দমন করা যায় না' - এক কথায় হবে - - - - - অদম্য। যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়। যা দমন করা সম্ভব নয় - অসম্ভব।
কোনটি “সূর্য” শব্দের সমার্থ শব্দ নয়?
Correct Answer:
খ: বারীন্দ্র
Explanation:
কোনটি “সূর্য” শব্দের সমার্থ শব্দ নয়? সঠিক উত্তর বারীন্দ্র সূর্য - এর সমার্থক শব্দ হলো - আফতাব, আদিত্য, অর্ক ইত্যাদি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো - বারীন্দ্র, পাথার, বারিধী ইত্যাদি। সঠিক উত্তর - বারীন্দ্র।