Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?
Correct Answer:
ঘ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? সঠিক উত্তর উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত। তার রচিত গ্রন্থ হলো - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী উল্লেখযোগ্য। উইলিয়াম কেরির সহকারী ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান রাম রামবসু। বাংলা ভাষায় অভিজ্ঞ ইংরেজি উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে কলেজের অধ্যক্ষ হন।
'যা বলা হয়নি' --এক কথায় হবে ----
Correct Answer:
খ: অনুক্ত
Explanation:
'যা বলা হয়নি' --এক কথায় হবে ---- সঠিক উত্তর অনুক্ত 'যা বলা হয়নি' - - এক কথায় হবে = অনুক্ত । অবহিত শব্দের অর্থঃ জ্ঞাত, বিদিত, অবগত, তথ্যাভিজ্ঞ, ওয়াকিবহাল, সচেতন, অনুক্ত শব্দের অর্থঃ ঊহ্য, অকথিত, যা বলা হয়নি। অবাচ্য শব্দের অর্থঃ অকথ্য , যাহা বলা উচিত নয়, দুর্বাক্য, জঘন্য, অসঙ্গত । অনুল্লেখ শব্দের অর্থঃ নীরবতা, নির্বাক ভাব, শব্দহীনতা, স্বল্পভাষিতা, Normal 0 false false false EN - US X - NONE X - NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কুলীন কুলসর্বস্ব নাটকের রচয়িতা রাজনারায়ণ তর্করত্ন। মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী। এ নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত। জমীদার দর্পন - মীর মশাররফ হোসেন রচিত নাটক।
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: শেষ বিদায়
Explanation:
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর শেষ বিদায় অগস্ত্য নক্ষত্রের আবির্ভাবে ভাদ্র মাস শুরু হয়। ভাদ্র মাসের প্রথম দিনে যাত্রা অশুভ বলে অনেকে মনে করেন। বলা হয় এই দিনে যে যাত্রা করে সে আর ফিরে আসে না। এই ধারণা থেকেই বাগধারাটির এসেছে।
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: চিরন্তন
Explanation:
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর চিরন্তন আকস্মিক' এর বিপরীত শব্দ হলো - চিরন্তন।
চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান -
Correct Answer:
গ: নেপালের রাজ দরবারের গ্রন্থাগার
Explanation:
চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান - সঠিক উত্তর নেপালের রাজ দরবারের গ্রন্থাগার ১৯০৭ সাল থেকে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। সূদুর চীন থেকেও এ গ্রন্থ আবিষ্কার হয়নি।
'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)? সঠিক উত্তর তৎপুরুষ ব্যাখ্যাঃপূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমনঃছায়াতে শীতল = ছায়াশীতল, ধানের ক্ষেত = ধানক্ষেত
'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)? সঠিক উত্তর কর্মধারয় হারিয়েছে যে মনি = হারামনি। কর্মধারয় যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম,
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে শূন্য
Explanation:
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে শূন্য যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। মূলত গাড়ি স্টেশন ছাড়ল ব্যক্যটির মাধ্যমে বিচ্যুত বা অপসারিত বুঝানো হয়েছে এবং স্টেশন শব্দের শেষে বিভক্তি শূন্য তাই বাক্যের কারক বিভক্তি এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি অথবা অপাদানে শূন্য। অপাদান কারকের উদাহরণ বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে।গৃহীত শুক্তি থেকে মুক্তো মেলে।জাত জমি থেকে ফসল পাই।বিরত পাপে বিরত হও।দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।রক্ষিত বিপদ থেকে বাঁচাও।আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু।ভীত বাঘকে ভয় পায় না কে?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি ---
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি --- সঠিক উত্তর উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি - - - উপন্যাস। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
'কবর' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির নাট্যকার হলেন মুনীর চেীধুরী । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে এটি রচিত । তাঁর একটি বিখ্যাত নাটক হলো “রক্তাক্ত প্রান্তর” ।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দীন বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা জসীমউদ্দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ঢেউ
Explanation:
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ঢেউ ঊর্মি : তরঙ্গ, ঢেউ, বীচি, কল্লোল, হিল্লোল, লহোর
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + ছিন্ন
Explanation:
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছিন্ন বি + ছিন্ন ( বি + ছিন্ন = বিচ্ছিন্ন)
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী স্থান, কাল ও সময় অথবা কোন বিষয়ের প্রতি বোঝালে অধিকরণ হহয় এবং শেষে এ,য়,তে হলে ৭মী বিভক্তি হহয়। ততাই এএটি হবে অধিকরণে ৭মী।
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান এর বিপরীত শব্দ হলো - বর্ধমান। ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ হলো - বর্ধিষ্ণু। বর্তমান এর বিপরীত শব্দ হলো - অতীত। বৃহৎ এর বিপরীত শব্দ হলো - ক্ষুদ্র।
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
Correct Answer:
খ: দবিরামপুর
Explanation:
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? সঠিক উত্তর দবিরামপুর বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দরিরামপুর জেলাটি। তিনি ১৮৯৯ সালের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। তাকে বিদ্রোহী কবি বলা হয়।
'যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে?
Correct Answer:
খ: অধীত
Explanation:
'যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে? সঠিক উত্তর অধীত পড়া হয়েছে যা - পঠিত যা অধ্যয়ন করা হয়েছে - অধীত
ইত্যাদি কোন সমাস?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
ইত্যাদি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ ইত্যাদি= ইতি হতে আদি তৎপুরুষ সমাস।পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়।যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আবু ইসহাক সূর্য দীঘল বাড়ি(১৯৫৫) উপন্যাসের রচয়িতা ঔপন্যাসিক আবু ইসহাক। গ্রামীণ সমাজের পটভূমিতে রচিত এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: জয়গুন, হাসু, মায়মুন, শফি।
সংশপ্তক কার রচনা?
Correct Answer:
খ: শহীদুল্লা কায়সার
Explanation:
সংশপ্তক কার রচনা? সঠিক উত্তর শহীদুল্লা কায়সার সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উল্লেখযোগ্য উপন্যাস হলো - সংশপ্তক ও সারেং বৌ। তার "সংশপ্তক " উপন্যাস কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। এ উপন্যাসের অন্যতম প্রধান বিষয় হলো অসাম্প্রদায়িক জীবনবোধ।
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায়
Explanation:
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় " বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়। এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য হলো - বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।
'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র' কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান 'মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করনের দলিলপত্র' হাসান হাফিজুর রহমান সম্পাদন করেন। কবি, সমালোচক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করনের দলিলপত্র ১৫ খন্ডে সম্পাদনা করেন।
"গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান"- কে বলেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান"- কে বলেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে ‘মানুষ’ কবিতাটি সম্পাদনা করে নেয়া হয়েছে। কবি ‘মানুষ’ কবিতায় সাম্যের কথা বলেছেন। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে। কিন্তু কোনো নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্মও সেকথা বলে। যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুকে বড় করা হয় সেখানেই প্রতিবাদ জানানো প্রয়োজন।
শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়--জলে
Correct Answer:
গ: নয়নের
Explanation:
শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়--জলে সঠিক উত্তর নয়নের কপোল ভাসিয়া যায় দুই নয়নের জলে। এখানে কপোল শব্দের অর্থ - গাল, গন্ড ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
Correct Answer:
ক: দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
Explanation:
শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন। সঠিক উত্তর দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। দারিদ্র্য এবং দরিদ্রতা - এ দুটি শব্দই সঠিক এবং বাক্যে সঠিক ভাবে ব্যবহৃত হয়েছে। তাই (ক) ও (খ) দুটিই সঠিক।
প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
Correct Answer:
ঘ: চলিত ভাষার ব্যবহারে
Explanation:
প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? সঠিক উত্তর চলিত ভাষার ব্যবহারে প্রমথ চৌধুরী চলিত ভাষার ব্যবহারে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষা ব্যবহারে প্রভাবিত করেন।
কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন?
Correct Answer:
ক: মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
Explanation:
কোন দু'জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন? সঠিক উত্তর মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম মোহিতলাল মজুমদার সৃজনধর্মী সাহিত্য সমালোচক ও প্রবন্ধকাররূপে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। তিনি একজন নিপুণ ও শব্দ সচেতন কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই তার কাব্য আপন বৈশিষ্ট্যে প্রোজ্জ্বল হয়ে উঠেছিল। নজরুল ইসলামের পূর্বে আরবি - ফারসি শব্দের সার্থক প্রয়োগ তার রচনায়ই বিশেষভাবে লক্ষণীয়।ভাবে ও ভাষায় প্রচলিত কাব্যরীতিতে মোহিতলাল ছিলেন বিদ্রোহীস্বরূপ। বাংলা সাহিত্যের দেহাত্মবাদী কবি হিসেবে তার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।তার কাব্যে ক্লাসিক্যাল ভঙ্গি এবং রোমান্টিক ভাবের অপূর্ব সমন্বয় ঘটেছে।
"জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে" এ আকাঙ্ক্ষা কোন কবির?
Correct Answer:
ক: সুফিয়া কামাল
Explanation:
"জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে" এ আকাঙ্ক্ষা কোন কবির? সঠিক উত্তর সুফিয়া কামাল "জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে " - এ আকাঙ্ক্ষা সুফিয়া কামালের। দেশাত্মবোধের প্রবল প্রকাশ পেয়েছে বিশিষ্ট মহিলা কবি সুফিয়া কামালের "জন্মেছি এ দেশে' কবিতার এ কবিতাংশে।
নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?
Correct Answer:
গ: কবিতার কথা
Explanation:
নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? সঠিক উত্তর কবিতার কথা কবি জীবনানন্দ দাশ মূলত প্রাবন্ধিক না হলেও বেশ কিছু প্রবন্ধ - নিবন্ধ - আলোচনা লিখেছিলেন যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তা - ভাবনার স্বাক্ষর বহন করে। তাঁর প্রবন্ধের সংকলন “কবিতার কথা” প্রকাশিত হয়েছিল তাঁর মৃত্যুর পর; ১৩৬২ তে। এতে তাঁর জীবদ্দশায় বিভিন্ন পত্র - পত্রিকায় মুদ্রিত পনেরটি প্রবন্ধ সংকলিত হয়েছিল। এই প্রবন্ধগুলি বহুল পঠিত। এই বিখ্যাত পনেরটি প্রবন্ধের বাইরেও জীবনানন্দের আরো কিছু প্রবন্ধ, নিবন্ধ, সমালোচনা রয়েছে। এই রচনাসমষ্টির সংখ্যা কত তা’ নিশ্চিত জানা নেই। তবে ইতোমধ্যে অধিকাংশেরই হদিশ করা গেছে এবং গ্রন্থস্থ হয়েছে।
দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত- বাক্যটি কোন দোষে দুষ্ট?
Correct Answer:
খ: বাহুল্য দোষ
Explanation:
দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত- বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর বাহুল্য দোষ বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। সঠিক হবে - 'দেশের সকল আলেম এখানে উপস্থিত'।
সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ক: সত্যেন সেন
Explanation:
সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সত্যেন সেন সত্যেন সেন সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা। সত্যেন সেন ১৯৬৮ খ্রিস্টাব্দে উদীচী প্রতিষ্ঠা করেন।
কোন বাক্যে 'ভালো' বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: ভালোকে ভালো বলবো না তো কি?
Explanation:
কোন বাক্যে 'ভালো' বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ভালোকে ভালো বলবো না তো কি? ভালো বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে - "ভালোকে ভালো বলব না তো কি? " বাক্যে। কারণ বিশেষণ এর কাজ বিশেষ্য কে বিশেষিত করা।প্রদত্ত বাক্যে "ভালো" শব্দটি বিশেষ্য পদ "ভালোকে " বিশেষিত করেছে।তাই প্রদত্ত বাক্যটি সঠিক।
তদানীন্তন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন?
Correct Answer:
খ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
তদানীন্তন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি, আইনজীবী, সমাজকর্মী, ভাষা সৈনিক। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন। তিনি পাকিস্তানে পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।
মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি>?
Correct Answer:
ঘ: মুখরা রমণী বশীকরণ
Explanation:
মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি>? সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ মুনীর চৌধুরীর অনূদিত নাটক মুখরা রমণী বশীকরণ। মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের The taming of the Shrew - এর অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ ' (১৯৭০) নামে। এটি কমেডি নাটক। পাঁচ অঙ্কের এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ধনী কন্যা ক্যাথেরিনা মুখরা নারী। পেট্রুশিও তার পাণিগ্রহণ করে ক্যাথেরিনার দর্প চুরি করে।
কোন দু 'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি
Explanation:
কোন দু 'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো-
Correct Answer:
গ: ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র
Explanation:
'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো- সঠিক উত্তর ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র লালসালু উপন্যাসের উপজীব্য হলো - ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত চিত্র। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু'(১৯৪৮) উপন্যাসে ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
Correct Answer:
খ: গৃহদাহ
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? সঠিক উত্তর গৃহদাহ গৃহদাহ উপন্যাসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'গৃহদাহ' উপন্যাসে মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ - বিকর্ষণ কেন্দ্রীয় উপকরণ হিসেবে উপজীব্য করা হয়েছে। বিবাহ - বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনী ও সমস্যা এতে তুলে ধরা হয়েছে।
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
Correct Answer:
ক: শ্রী চৈতন্যদেব
Explanation:
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? সঠিক উত্তর শ্রী চৈতন্যদেব মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। শ্রী চৈতন্যদেব কর্তৃক প্রচারিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। এ ধর্মে জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং সকালের অধিকার প্রতিষ্ঠা করা হয়।
"ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি, এ ভিখারী- দশা তবে কেন তোর আজি?" এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
Correct Answer:
গ: বঙ্গভাষা
Explanation:
"ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি, এ ভিখারী- দশা তবে কেন তোর আজি?" এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত? সঠিক উত্তর বঙ্গভাষা "বঙ্গভাষা" কবিতাটির মূলভাব হলো, মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা।এতে মাতৃভাষাপ্রীতি দৃঢ়ভাবে ফুটে উঠেছে। এটি অক্ষরবৃত্ত পয়ার ছন্দে রচিত। এর প্রতিচরণে ৮ + ৬ মাত্রার দুটি পর্ব রয়েছে। চরণগুলো ১৪ মাত্রার হলেও এটি সনেট বা চতুর্দশপদী কবিতা নয়। তা ছাড়া এটি ২০ চরণসংবলিত কবিতা ১৪ চরণ নয়। কবিতাংশে বাংলা ভাষাবিদ্বেষীদের প্রতি তীব্র কটাক্ষ যেমন প্রকাশিত হয়েছে, তেমনি মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা বিধৃত হয়েছে। বিশেষ করে মধ্যযুগীয় পরিবেশে এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নির্দশন দুর্লভ।
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা?
Correct Answer:
গ: আবদুল হাকিম
Explanation:
যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা? সঠিক উত্তর আবদুল হাকিম - এ পঙক্তিদ্বয় আব্দুল হাকিম রচনা করেন। আব্দুল হাকিম মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রবাদতুল্য এ পঙক্তিদ্বয় রচনা করেন। পঙক্তিদ্বয় নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতার অন্তর্গত।
'বিষাদ সিন্ধু' একটি -
Correct Answer:
গ: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
Explanation:
'বিষাদ সিন্ধু' একটি - সঠিক উত্তর ইতিহাস আশ্রয়ী উপন্যাস 'বিষাদ সিন্ধু' একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মীর মশাররফ হোসেনের উপন্যাস 'বিষাদ সিন্ধু'তে ইমাম হোসেনের সাথে দামেস্কো অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা - প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী মূল বিষয়।
কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
Correct Answer:
খ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
Explanation:
কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পন্ডিত। ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরি 'কথোপকথন'(১৮০১), ইতিহাসমালা (১৮১২), মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বত্রিশ সিংহাস, হিতোপদেশ, রাজাবলি (১৮০৮), রামরাম বসু, লিপিমালা(১৮০২) গ্রন্থ লিখেছেন ।
পথিক তুমি পত হারাইয়াছ - এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?
Correct Answer:
ক: কাপালকুণ্ডলা
Explanation:
পথিক তুমি পত হারাইয়াছ - এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি? সঠিক উত্তর কাপালকুণ্ডলা 'পথিক তুমি পথ হারাইয়াছ' এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা গ্রন্থের উক্তি। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে নায়িকা কপালকুণ্ডলা উক্তিটি করে।
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান”- কোন ছন্দে রচিত?
Correct Answer:
গ: স্বরবৃত্ত
Explanation:
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান”- কোন ছন্দে রচিত? সঠিক উত্তর স্বরবৃত্ত যে ছন্দ রীতিতে উচ্চারণের গতিবেগ দ্রুত হয় এবং অক্ষরমাত্রেই এক মাত্রার হয় তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। যেমন - ম/নে/ প/ড়ে/ক/ত/ক/থা এখানে প্রত্যেকটি কথায় এক মাত্রার। এ ছন্দকে দলবৃত্ত বা লৌকিক ছন্দ বলে।
”সাতনরীর হার” কাব্যখানি কে লিখেছেন?
Correct Answer:
গ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
”সাতনরীর হার” কাব্যখানি কে লিখেছেন? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত "সাতনরী হার" কাব্যগ্রন্থটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি।
”হাজার বছর ধরে” উপন্যাসখানা কার রচনা?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
”হাজার বছর ধরে” উপন্যাসখানা কার রচনা? সঠিক উত্তর জহির রায়হান 'হাজার বছর ধরে' উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। এ উপন্যাসের জন্য লেখক আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় এবং সে চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার লাভ করে।
”স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে”- গানটি কার রচনা?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে”- গানটি কার রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান এটি একটি দেশাত্মবোধক গান । কণ্ঠশিল্পী রুনা লায়লা ।সুরকার খন্দকার নুরুল আলম ।
"অস্তিত্ববাদী” উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: কাঁদো নদী কাঁদো
Explanation:
"অস্তিত্ববাদী” উপন্যাস কোনটি? সঠিক উত্তর কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'কাঁদো নদী কাঁদো' অস্তিত্ববাদী উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র হলো - মুস্তাফা, তবারক, খোদেজা। তার আরো দুটি উপন্যাস হলো - লালসালু ও চাঁদের আমাবস্যা।
মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি?
Correct Answer:
গ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সাব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত 'পায়ের আওয়াজ পাওয়া যায়' মুক্তিযুদ্ধ ভিত্তিক সার্থক কাব্যনাট্য। তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হলো - নুরুলদীনের সারা জীবন, গণনায়ক ইত্যাদি। সেলিম আল দীনের লেখা - জন্ডিস ও বিবিধ বেলুন।