General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
বৈদ্যুতিক ক্ষমতার একক-----
Correct Answer:
খ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক----- সঠিক উত্তর ওয়াট প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। রোধ পরিমাপের একক ওহম। বিদ্যুৎ প্রবাহের একক অ্যামপিয়ার। তড়িৎ বিভব পার্থক্য, তড়িচ্চালক বল, ভোল্টেজ, বৈদ্যুতিক বিভবের একক হচ্ছে ভোল্ট।
নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
Correct Answer:
ক: তুলা গাছ
Explanation:
নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? সঠিক উত্তর তুলা গাছ তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। তুলা আঁশজাতীয় নরম পদার্থবিশেষ যা সংশ্লিষ্ট তুলা গাছের বীজের সাথে সম্পৃক্ত থাকে। তুলা দেখতে সাদা, লম্বা, পাতলা ও চুলের ন্যায় মিহি। তুলা গাছ থেকে সংগ্রহ করে সুতা, বালিশ, চিকিৎসা কর্মে ব্যবহারের উদ্দেশ্যে একত্রিত করা হয়। তৈরীকৃত সুতা দিয়ে কাপড় প্রস্তুত করে মানুষের পোষাকসহ অনেক ধরনের জিনিসপত্রে ব্যবহার করা হয়। প্রচণ্ড গরমে সুতি কাপড় পরিধানে বেশ আরাম অনুভূত হয়। খুবই হাল্কা বিধায় খুব সহজেই তুলা অনেক দূরে বাতাসের সাহায্যে স্বাধীনভাবে উড়ে যায়। এর ফলে প্রাকৃতিকভাবেই নিজের বংশবিস্তারে সক্ষমতা রয়েছে এটির।
অ্যানিমিয়া রোগ হয় ---
Correct Answer:
ক: লৌহের অভাবে
Explanation:
অ্যানিমিয়া রোগ হয় --- সঠিক উত্তর লৌহের অভাবে লৌহ রক্তের একটি প্রধান উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ৯ mg এবং স্ত্রীলোকের ২৮ mg লৌহের প্রয়োজন। লৌহের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া রোগটির অপর নাম রক্ত স্বল্পতা।
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
Correct Answer:
গ: AB রক্ত গ্রুপকে
Explanation:
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে? সঠিক উত্তর AB রক্ত গ্রুপকে AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কারন সব গ্রুপের রক্ত এটি গ্রহন করতে পারে। O রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়?
Correct Answer:
ক: ভাইরাস
Explanation:
নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়? সঠিক উত্তর ভাইরাস হাঁসের প্লেগ রোগ ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি একটি মারাত্নক রোগ। এ রোগে মৃত্যুর হার খুব বেশি। যে কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে। ডাক প্লেগ নামক টীকা দিয়ে এ রোগের হাত থেকে হাঁসকে বাঁচানো যায়।
বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড?
Correct Answer:
গ: ২৫
Explanation:
বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড? সঠিক উত্তর ২৫ বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। শীতকালীন তাপমাত্রা (নভেম্বর - ফেব্রুয়ারি) ঃ ২৯° সে. এবং সর্বনিম্নঃ ১১° সে.। গ্রীস্মকালীন তাপমাত্রা (এপ্রিল - সেপ্টেম্বর) ৩৪° সে. এবং সর্বনিম্নঃ ২১° সে.।
সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ---
Correct Answer:
ঘ: স্ব-ভোজী
Explanation:
সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে --- সঠিক উত্তর স্ব-ভোজী সপুষ্পক উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাই এরা স্বভোজী উদ্ভিদ।
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ---
Correct Answer:
ঘ: খ ও গ উভয়ই ঠিক
Explanation:
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ --- সঠিক উত্তর খ ও গ উভয়ই ঠিক পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
'থিওরি অব রিলেটিভিটি'র প্রণেতা--
Correct Answer:
ক: আলবার্ট আইনস্টাইন
Explanation:
'থিওরি অব রিলেটিভিটি'র প্রণেতা-- সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন - থিওরি অব রিলেটিভিটি নিউটন - মহাকর্ষ সূত্র, বলবিদ্যার সূত্র চার্লস ডারউইন - বিবর্তনবাদের জনক
মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি---
Correct Answer:
খ: জাপানে
Explanation:
মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি--- সঠিক উত্তর জাপানে মানুষের গড় আয়ু বেশি জাপানে। জাপানের মানুষ গড়ে ৮৩ বছর বাঁচেন।
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি?
Correct Answer:
ক: মেজর রোনান্ড রস
Explanation:
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি? সঠিক উত্তর মেজর রোনান্ড রস স্যার রোনাল্ড রস (১৩ই মে, ১৮৫৭ – ১৬ই সেপ্টেম্বর, ১৯৩২) একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণরক্ষা পেয়েছে। রস ১৯০২ সালে ম্যালেরিয়া রোগের উপরে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে--
Correct Answer:
খ: হরমোন
Explanation:
মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে-- সঠিক উত্তর হরমোন হরমোনের প্রধান বৈশিষ্ট্যঃ ১) হরমোন একরকম স্টেরয়েড জৈব রাসায়নিক পদার্থ যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়। 2) নিদিষ্ট স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না। ৩) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অথাৎ কেমিক্যাল হিসেবে কাজ করে। ৪) ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানারকম সমস্যা দেখা যায়। ৫) হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে রাসায়নিক সংযোগ স্থাপন করে।
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
Correct Answer:
খ: সেলিনিয়াম
Explanation:
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি? সঠিক উত্তর সেলিনিয়াম সেলেনিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Se এবং পারমাণবিক সংখ্যা ৩৪। এটি পর্যায় সারণীতে সালফার এবং টেলুরিয়াম উপাদান গুলোর মধ্যে থাকা একটি অধাতু। ফটোস্ট্যাট মেশিনে সেলেনিয়াম ব্যবহার করা হয়।
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় ব্যাঙ মাংসাশী প্রাণী। আঠালো জিহ্বা ব্যবহার করে সে খাবার সংগ্রহ করে। গৃহীত খাদ্য মুখবিবর হয়ে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্রে গমন করে। খাদ্য পরিপাকের সময় অগ্ন্যাশয় থেকে ট্রিপসিনোজেন নিঃসৃত হয়।
ক্রনোমিটার কি?
Correct Answer:
ক: সময় মাপার যন্ত্র
Explanation:
ক্রনোমিটার কি? সঠিক উত্তর সময় মাপার যন্ত্র ক্রোনোমিটার হলো একটি নির্দিষ্ট ধরনের যান্ত্রিক টাইম পিস বা সময় পরিমাপের যন্ত্র। সহজ ভাষায় এটি সূক্ষ ঘড়ি যা সমুদ্রে দ্রাঘিমা রেখা নির্ণয়ে ব্যবহৃত হয়।
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
Correct Answer:
ক: লাল, আকাশী ও সবুজ
Explanation:
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ? সঠিক উত্তর লাল, আকাশী ও সবুজ সাদা বা শ্বেত একটি রঙ বা বর্ণ। তিনটি মৌলিক রঙ লাল, আসমানী ও সবুজ রঙের আলো প্রায় সমান পরিমাণে চোখে আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা।
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
Correct Answer:
ঘ: রেটিনা
Explanation:
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে? সঠিক উত্তর রেটিনা রেটিনা আলোক সংবেদি। তাই রেটিনার উপর আলো পড়লে তা তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্কে প্রেরণ করে।
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
Correct Answer:
গ: ৪ঃ১ঃ১
Explanation:
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ? সঠিক উত্তর ৪ঃ১ঃ১ সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলা হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত ৪ঃ১ঃ১।
কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
Correct Answer:
খ: মজবুত করার জন্য
Explanation:
কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন? সঠিক উত্তর মজবুত করার জন্য ভূমিকম্প বা অন্য কোন ভাবে উদ্ভূত কম্পন সহ্য করার জন্য কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয়।
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ----
Correct Answer:
ঘ: ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Explanation:
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ---- সঠিক উত্তর ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় - - - - ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য।
কিসের সাহয্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ?
Correct Answer:
খ: প্রতিধ্বনি
Explanation:
কিসের সাহয্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ? সঠিক উত্তর প্রতিধ্বনি শব্দের প্রতিধবনি আসতে যে সময় লাগে তার অর্ধেক সময়কে পানিতে শব্দের বেগের সাথে গুণ দিয়ে গভীরতা নির্ণয় করা হয়।
আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে---
Correct Answer:
ঘ: শব্দের প্রতিফলন
Explanation:
আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে--- সঠিক উত্তর শব্দের প্রতিফলন আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটি শব্দোত্তর তরঙ্গ (ultrasound wave) ব্যবহার করে যা দেহাভ্যন্তরে প্রতিফলিত হয়। প্রতিফলিত তরঙ্গের ফ্রিকুয়েন্সি ও তীব্রতা ব্যবহার করে যে ইমেজ পাওয়া যায় তাই আল্ট্রাসনোগ্রাফি।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলে ----
Correct Answer:
গ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলে ---- সঠিক উত্তর নিয়ত বায়ু পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির তারতম্য জনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকে নিয়ত বায়ু বলে।
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ----
Correct Answer:
খ: হাইগ্রোমিটার
Explanation:
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ---- সঠিক উত্তর হাইগ্রোমিটার বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার
সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়---
Correct Answer:
খ: গ্লিসারিন
Explanation:
সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়--- সঠিক উত্তর গ্লিসারিন সাবান তৈরির প্রক্রিয়াটি হলো উচ্চতর ফ্যাটি এসিডের তৈল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। ব্যবহৃত ক্ষারের ধনাত্মক প্রান্ত এসিডের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে সাবান ( জৈব এসিডের সোডিয়াম /পটাশিয়াম লবণ ) তৈরি করে। অপর অংশ গ্লিসারল গঠন করে যা এই প্রক্রিয়ার উপজাত হিসবে বিবেচিত।
Lac Culture--
Correct Answer:
A: লাক্ষা চাষ
Explanation:
Lac Culture-- Correct Answer লাক্ষা চাষ Lac - Culture হলো লাক্ষা চাষ সম্পর্কিত বিদ্যা । এ শাখায় লাক্ষা চাষ ও লাক্ষা পোকা উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--
Correct Answer:
গ: একই থাকে
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-- সঠিক উত্তর একই থাকে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরা বা দ্রুত ঘুরা নিয়ন্ত্রিত হয় রেগুলেটরের সাহায্যে। এটি একটি বিশেষ বর্তনী যা প্রবাহিত মূল প্রবাহকে একটি পরিবর্তনশীল রোধের দ্বারা কমিয়ে বা বাড়িয়ে দেয় । মূলপ্রবাহ ঠিকই থাকে। এখানে রোধকৃত বৈদ্যুতিক শক্তি তাপশক্তি রুপে খরচ একই থাকে।
ভিটামিন-এ এর অভাবে কী রোগ হয়?
Correct Answer:
খ: রাতকানা
Explanation:
ভিটামিন-এ এর অভাবে কী রোগ হয়? সঠিক উত্তর রাতকানা ডায়াবেটিস = মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে গেলে ডায়াবেটিস হয় । রাতকানা = ভিটামিন - এ এর অভাবে রাতকানা রোগ হয় । গলগন্ড = আয়োডিন - এর অভাবে গলগন্ড রোগ হয় । টিটেনি = ক্লসট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া - এর আক্রমনে টিটেনাস বা ধনুষ্টংকার হয় । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ--
Correct Answer:
ঘ: পরিবেশ দূষণ হ্রাস
Explanation:
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ-- সঠিক উত্তর পরিবেশ দূষণ হ্রাস পলিথিন ও প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যা মাটিতে গেলে ক্ষয় হয়না বা মাটির সঙ্গে মিশে যায়না। এটি মাটিতে পানি ও প্রাকৃতিক যে পুষ্টি উপাদান রয়েছ তার চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে মাটির গুনগত মান হ্রাস পায়। গাছ তার খাবার পায়না। মাটি ও পানিতে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ে, যা হয়ত পানি থেকে মাছের শরীরে যাচ্ছে। তাই পলিথিন ব্যবহারের নিষিদ্ধের বড় কারণ হল পরিবেশ দূষণে হ্রাস ।
বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জ্ন্ম হয়--
Correct Answer:
ঘ: ইংল্যান্ডে
Explanation:
বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জ্ন্ম হয়-- সঠিক উত্তর ইংল্যান্ডে ১৯৭৮ সালের ২৫ জুলাই ইংল্যান্ডের ম্যনচেষ্টারে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়। তার নাম লুইস ব্রাউন এবং কন্যাশিশুটির ওজন ছিলো ২.৬১ কেজি।
আদর্শ নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক --
Correct Answer:
গ: ২০%
Explanation:
আদর্শ নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক -- সঠিক উত্তর ২০% কোন অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অন্তত ২৫ % বনভূমি থাকা প্রয়োজন। আদর্শ নীতি অনুসারে বনভূমির জন্য ২০ শতাংশ জমি থাকা প্রয়োজন। বাংলাদেশে মোট ভূখন্ডের ১৩ শতাংশ বনভূমি কিন্তু মন্ত্রনালয় বলে ১৭ শতাংশ।
মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো--
Correct Answer:
গ: উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
Explanation:
মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-- সঠিক উত্তর উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন মৌসুমি বায়ু শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'মনসুন' মূলত আরবি শব্দ ' মাওসিম' বা মালয়লম শব্দ 'মনসিন ' থেকে এসেছে। মৌমুসি বায়ুর কারণ দক্ষিণ আয়ন ও উত্তর আয়ন বায়ু।
সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো-
Correct Answer:
গ: হীরা
Explanation:
সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো- সঠিক উত্তর হীরা হীরক বা হীরা হলো সর্বাপেক্ষা মূল্যবান ধাতু যা গহনা তৈরিতে ব্যবহৃত হয়। হীরক কার্বনের একটি রূপ মাত্র। হীরা সবচেয়ে কঠিন।
প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত?
Correct Answer:
খ: প্রায় ৬০ ভাগ
Explanation:
প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত? সঠিক উত্তর প্রায় ৬০ ভাগ পানি দেহের এক আবশ্যিক প্রাণশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ৬০ শতাংশ এবং মহিলার দেহের ওজনের ৫০ শতাংশ হচ্ছে পানি। মহিলাদের দেহে subcutaneous মেদকলার পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় নয়।
কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুণ বেশি পর্যন্ত ওজনে বস্তু বহন করতে পারে ?
Correct Answer:
খ: পিঁপড়া
Explanation:
কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুণ বেশি পর্যন্ত ওজনে বস্তু বহন করতে পারে ? সঠিক উত্তর পিঁপড়া পিঁপড়া নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি পর্যন্ত ওজনের বস্তু বহন করতে পারে।
প্রোটন -এর--
Correct Answer:
ক: পজিটিভ চার্জ আছে
Explanation:
প্রোটন -এর-- সঠিক উত্তর পজিটিভ চার্জ আছে প্রোটন একটি মৌলিক কণিকা। প্রোটনের আধান ধনাত্মক। আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড (১৯১৯)। ইলেকট্রিক চার্জ - ১.৬০২১৭৬৪৮৭(৪০)× ১০ - ১৯ কুলম্ব।
গামা রশ্মি হলো--
Correct Answer:
খ: তড়িৎ চুম্বকীয় রশ্মি
Explanation:
গামা রশ্মি হলো-- সঠিক উত্তর তড়িৎ চুম্বকীয় রশ্মি গামা রশ্মি বা গামা বিকিরণ একপ্রকার উচ্চ কম্পাংকের খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যে তড়িৎ - চুম্বকীয় বিকিরণ। পল ভিলার্ড ১৯০০ সালে রেডিয়াম বিকিরণ নিয়ে পরীক্ষা করার সময় গামা রশ্মি আবিষ্কার করেন।
কম্পিউটারের প্রধান মেমোরি--
Correct Answer:
খ: মাইক্রোপ্রসেসরের বাহিরে থাকে
Explanation:
কম্পিউটারের প্রধান মেমোরি-- সঠিক উত্তর মাইক্রোপ্রসেসরের বাহিরে থাকে কম্পিউটারের প্রধান মেমরি দুই প্রকার। যথাঃ ১। র্যাম ও ২। রমযা মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
'ডাউন সিনড্রোম' বলতে বুঝানো হয় ---
Correct Answer:
ক: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
Explanation:
'ডাউন সিনড্রোম' বলতে বুঝানো হয় --- সঠিক উত্তর গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ ডাউন সিনড্রোম (Down syndrome ) বা ডাউন শিশু প্রকৃতির খেয়ালে তৈরি এক বিশেষ ধরনের শিশু । ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৯৮৬ সালে এ শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ডাউন সিনড্রোম কথাটি প্রচলিত হয়। প্রতি ৫০০ - ৭০০ শিশুর মধ্যে একটি শিশু ডাউন সিনড্রোম বা ডাউন শিশু হিসেবে জন্মগ্রহণ করতে পারে।
নিচের কোনটি মূল কণিকা?
Correct Answer:
খ: নিউট্রন
Explanation:
নিচের কোনটি মূল কণিকা? সঠিক উত্তর নিউট্রন পরমাণুর স্থায়ী বা মূল কণিকা ৩ টি। প্রোটন নিউট্রন ইলেকট্রন এছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০০টির কাছাকাছি অস্থায়ী কণিকা পরমাণু তে পাওয়া গেছে। এদের মধ্যে নিউট্রিনো, পজিট্রন, ডিউটেরন কণিকা উল্লেখযোগ্য।
IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন?
Correct Answer:
খ: ক্ষারধর্মী
Explanation:
IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন? সঠিক উত্তর ক্ষারধর্মী IIA গ্রুপের হাড্রক্সিল সমূহ জলীয় দ্রবণে (OH - ) আয়ন দেয় তাই ক্ষারধর্মী।
কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পি এইচ মান গণনা করা হয়?
Correct Answer:
ক: হেন্ডারসন সমীকরণের দ্বারা
Explanation:
কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পি এইচ মান গণনা করা হয়? সঠিক উত্তর হেন্ডারসন সমীকরণের দ্বারা দ্য হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ একটি গানিতিক প্রকাশ যা একটি বাফার বা বাফার সমাধানের পিএইচ গণনা করতে দেয়। এটি এসিডের পি কেএ এবং বাফার দ্রবণে উপস্থিত কনজুগেট বেস বা লবণ এবং এসিডের ঘনত্বের মধ্যে অনুপাতের ভিত্তিতে তৈরি।
সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: রুবাব খান
Explanation:
সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন? সঠিক উত্তর রুবাব খান সম্প্রতি নাসায় ( NASA) কর্মরত বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. রুবার খান নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেন। তিনি রাজধানীর উদয়ন স্কুল থেকে এসএসসি এবং নটরডোম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কাজ করছেন নাসা গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের একজন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে।
আমাদের প্রাত্যাহিক জীবনে কোন নীতিটির ব্যাপক প্রয়োগ আছে?
Correct Answer:
খ: লা শ্যাতেলিয়ার নীতি
Explanation:
আমাদের প্রাত্যাহিক জীবনে কোন নীতিটির ব্যাপক প্রয়োগ আছে? সঠিক উত্তর লা শ্যাতেলিয়ার নীতি লা শাতেলিয়ার নীতি যা সাম্য নীতি বলেও পরিচিত। হেনরী লুই লা শাতেলিয়ার নামক একজন ফরাসি রসায়নবিদের নামে নামকরণ করা হয়েছে। এই নীতিটি আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত বিক্রিয়া নিয়ন্ত্রণ, লস বা ক্ষতি কমানো ইত্যাদি এ নীতির সাহায্যে করা যায়।
নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P , নিউট্রন সংখ্যা N হলে পারমাণবিক ভর সংখ্যা--
Correct Answer:
ক: A= P +N
Explanation:
নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P , নিউট্রন সংখ্যা N হলে পারমাণবিক ভর সংখ্যা-- সঠিক উত্তর A= P +N আমরা জানি, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলতে বুঝায় নিউক্লিয়াস এ অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। অতএব, নিউক্লিয়ন সংখ্যা (A) = প্রোটন (P) + নিউট্রন সংখ্যা (N)
কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?
Correct Answer:
ক: সিলিকা
Explanation:
কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর সিলিকা কোয়ার্টজ ঘড়ি, কাচঁ ইত্যাদি তৈরিতে সিলিকা ব্যবহার করা হয়।
মানুষের শরীরের কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে--
Correct Answer:
ক: দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
Explanation:
মানুষের শরীরের কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে-- সঠিক উত্তর দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায় ক্যান্সার হল কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফল ।
ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: Xe
Explanation:
ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর Xe জেনন পর্যায় সারণীর ৫৪ তম মৌলিক পদার্থ। এটি নিষ্ক্রিয় গ্যাস। ফটোগ্রাফিক ফ্ল্যাশকাটতে জেনন ব্যবহৃত হয়।
নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই ?
Correct Answer:
গ: গামা
Explanation:
নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই ? সঠিক উত্তর গামা আলফা এর ভর ৪ এবং চার্জ পজেটিভ। বেটা এর ভর ১ এবং চার্জ নেগেটিভ। গামা রশ্মির কোন চার্জ বা ভর নেই। পজিট্রন একটি অস্থায়ি কণিকা।
বিজ্ঞানী ডর্ন ১৯০০ খ্রিষ্টাব্দে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন--
Correct Answer:
খ: রেডন
Explanation:
বিজ্ঞানী ডর্ন ১৯০০ খ্রিষ্টাব্দে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন-- সঠিক উত্তর রেডন ১৯০০ সালে জার্মান পদার্থবিঞ্জানী ই ডর্ন রেডিয়ামের প্রসর্গটি আবিষ্কার করেন এবং নাম দেন রেডন। রেডন পর্যার সারণীর ৮৬ তম মৌল। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটিই সবচেয়ে ভারী।