Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র'। --কোন বাক্য?
Correct Answer:
ঘ: জটিল বাক্য
Explanation:
'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র'। --কোন বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য 'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র'। এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। উপরোক্ত উদাহরনটি মূলত বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।
'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: রাত্রি
Explanation:
'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর রাত্রি শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী। তাই উত্তর হবে রাত্রি।
'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। --এ মতের প্রবক্তা কে?
Correct Answer:
ঘ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। --এ মতের প্রবক্তা কে? সঠিক উত্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় " বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে" - এ মতের প্রবক্তা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি " Origin and Development of Bengali language " নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এই মতবাদ প্রকাশ করেন।
চিরশান্তির শহর কোনটি?
Correct Answer:
ক: রোম
Explanation:
চিরশান্তির শহর কোনটি? সঠিক উত্তর রোম ইতালির রাজধানী রোম নীরব শহর, চির শান্তির শহর, এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপের নগরী, নিশ্চুপ সড়কের শহর, আড্রিয়াটিকের রানী নামে পরিচিত।
ভাব-সম্প্রসারণে ভাবের ----
Correct Answer:
গ: সম্প্রসারণ ঘটে
Explanation:
ভাব-সম্প্রসারণে ভাবের ---- সঠিক উত্তর সম্প্রসারণ ঘটে ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ বা প্রসারণ ঘটে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট বিষয় কোন টপিক নিয়ে বিশদভাবেঅলোচনা করা হয়। যার ফলে ভাবের সম্প্রসারণ ঘটে। ফলে যে কোন বিষয় বুঝতে সুবিধা হয়
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ---
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন --- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন। বিরাম চিহ্নের সংখ্যা ১২ টি।
অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ ---
Correct Answer:
খ: প্রধান থাকে
Explanation:
অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ --- সঠিক উত্তর প্রধান থাকে অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত = অজানুলম্বিত
নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?
Correct Answer:
খ: ই-মেইল
Explanation:
নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? সঠিক উত্তর ই-মেইল ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই। ই - মেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষণ করে পরে পাঠায়।
কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
Correct Answer:
ক: দ্বন্দ্ব সমাস
Explanation:
কোন সমাসে উভয়পদই বিশেষ্য? সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস :যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এই দুটি উদাহরন এ প্রতিটি পদের অর্থের ই প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
সমার্থক শব্দ ব্যবহার করলে ---
Correct Answer:
ক: শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
Explanation:
সমার্থক শব্দ ব্যবহার করলে --- সঠিক উত্তর শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় সমার্থক শব্দ ব্যবহার করলে নতুন শব্দের সৃষ্টি হয়, নতুন নতুন শব্দ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফলে বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
Correct Answer:
ক: অনুসর্গ
Explanation:
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? সঠিক উত্তর অনুসর্গ চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।
ভুটানের মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: গুলট্রাম
Explanation:
ভুটানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর গুলট্রাম ভুটানের মুদ্রার নাম গুলট্রাম । অন্যদিকে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার মুদ্রার নাম রুপি , ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া এবং বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম।
কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
Correct Answer:
খ: ইরাক
Explanation:
কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইরাক আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশেকে স্বীকৃতি প্রদান করে। মিসর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ ,জর্ডান স্বীকৃতি দেয় ১৬ অক্টোবর ১৯৭৩ এবং কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩।
বাতাসের শহর হিসেবে পরিচিত----
Correct Answer:
ক: শিকাগো
Explanation:
বাতাসের শহর হিসেবে পরিচিত---- সঠিক উত্তর শিকাগো শিকাগো বাতাসের শহর, উদ্যানের শহর এবং পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। অন্যদিকে নিউইয়র্ককে বলা হয় গগনচুম্বী অট্রালিকার শহর/ স্কাইস্ক্রেপারের শহর, জাঁকজমকের নগরী, বিগ আপেল এবং বিশ্বের রাজধানী । অস্ট্রেলিয়ার সিডনি দক্ষিণের রাণী হিসেবে পরিচিত।
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
Correct Answer:
ক: চাকমা
Explanation:
বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? সঠিক উত্তর চাকমা বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ - গোষ্ঠী ৪৫ টি। তার মধ্যে বৃহত্তম আদিবাসী হলো চাকমা। দ্বিতীয় অবস্থানে আছে সাঁওতাল । চাকমারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে বসবাস করে। তাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক । তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের প্রধান ভাষা চাকমা বা চাঙমা। তারা গ্রামকে আদাম এবং গ্রামের প্রধানকে বলে কার্বরী। চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ভিয়েনা
Explanation:
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনা সুইজারল্যান্ডের জেনেভায় WTO, ILO, ECE, ITU, WMO, WIPO, WHO, WTO, UNCTAD, UNHCR প্রভৃতি সংস্থা ও সংগঠনের সদর দপ্তর। অস্ট্রিয়ার ভিয়েনায় সিটিবিটিও (CTBTO), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO), আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA), মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ নিরোধ দপ্তর ( UNODC), ওপেক (OPEC) এবং ওএসসিই ( OSCE) এর সদর দপ্তর। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো, ওইসিডি, ICC এর সদর দপ্তর অবস্থিত।
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
Correct Answer:
গ: হীরক
Explanation:
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? সঠিক উত্তর হীরক পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক যা কার্বনের একটি রুপভেদ। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এ অণু তৈরি করে। একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কিঠনতম।
জুতো শব্দটি কোন ভাষারীতির?
Correct Answer:
খ: চলিত
Explanation:
জুতো শব্দটি কোন ভাষারীতির? সঠিক উত্তর চলিত বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদের মধ্যে রয়েছে সাধু ও চলিতরীতি । যেমন - মস্তক> মাথা, জুতা> জুতো, তুলা> তুলো, শুকনা> বন্য> বুনো ইত্যাদি।
কোনটি দন্ত্য ধ্বনি?
Correct Answer:
গ: ত
Explanation:
কোনটি দন্ত্য ধ্বনি? সঠিক উত্তর ত ত,থ,দ,ধ,ন ধ্বনি হিসেবে এগুলো দন্ত্য ধ্বনি ,এবং বর্ণ হিসেবে ত বর্গীয় বর্ণ। ত,থ,দ,ধ,ন,ল,স উচ্চারণ স্থান অনুযায়ী অগ্র দন্তমূল আর বর্ণ হিসেবে দন্ত্য বর্ণ।
কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
Correct Answer:
ক: তুরঙ্গ
Explanation:
কোন শব্দটি ঘোড়ার সমার্থক? সঠিক উত্তর তুরঙ্গ ঘোড়ার সমার্থক শব্দ - অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ, তুরঙ্গম , হয়। অপরদিকে ভুজঙ্গ : সাপ, কুরঙ্গ : হরিণ এবং 'বিহঙ্গ' পাখির সমার্থক শব্দ।
দুইটি সংখ্যার ল. সা. গু ৮৪, গ. সা. গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ২৮
Explanation:
দুইটি সংখ্যার ল. সা. গু ৮৪, গ. সা. গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৮ একটি সংখ্যা × অপর সংখ্যা = ল. সা.গু × গ.সা.গু বা, ২১× অপর সংখ্যা = ৮৪×৭ বা, অপর সংখ্যা = ৮৪×৭২১ ∴ অপর সংখ্যা = ২৮
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি?
Correct Answer:
খ: গাজীমিয়া
Explanation:
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি? সঠিক উত্তর গাজীমিয়া মীর মশাররফ হোসেনের ছদ্মনাম - গাজী মিয়াঁ । মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত রসরচনা গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯) । পরবর্তীতে গাজী মিয়াঁ তার ছদ্মনামে রুপলাভ করে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ' বনফুল ' এবং চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম 'জরাসন্ধ'।
একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
Correct Answer:
ক: ৩ গুণ
Explanation:
একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? সঠিক উত্তর ৩ গুণ বৃত্তের ক্ষেত্রফল = πr2r1 r219 = πr12πr22⇒(13)2 = (r1r2)2⇒r1r2 = 13.'.r1:r2 = 1:3 অর্থাৎ ব্যাসার্ধ 3 গুণ বাড়বে।
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ২০ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
Correct Answer:
ক: ৩৫ ডিগ্রী
Explanation:
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ২০ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? সঠিক উত্তর ৩৫ ডিগ্রী ধরি, বৃহত্তম সূক্ষ্মকোণটি x1 এবং ক্ষুদ্রতম " x2 x1 + x2 = 90° x1 - x2 = 20° 2x2 = 70° .'. x2 = 35° সুতরাং ক্ষুদ্রতম কোণটির মান 35°
১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
Correct Answer:
ক: ৫
Explanation:
১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে? সঠিক উত্তর ৫ ২০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা ∴ " ১ " " " " ১২০১০০ " ∴ " ১০ " " " " ১২০×১০১০০ = ১২ টাকা। এখন, ২০% লাভ করতে , ১২ টাকায় বিক্রি করতে হবে ১ হালি লেবু ∴ ১ " " " " = ১১২ ∴ ৬০ " " " " = ৬০১২ টাকা = ৫ হালি লেবু ।
বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
Correct Answer:
খ: ১০৫ ডিগ্রী
Explanation:
বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে? সঠিক উত্তর ১০৫ ডিগ্রী মধ্যবর্তী কোণ = /১১×৩০ - ৬০×২২/° = /৩৩০ - ১২০২/° = /২১০২/° = ১০৫°
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Correct Answer:
গ: সংলাপে
Explanation:
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সঠিক উত্তর সংলাপে উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"
১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যামান?
Correct Answer:
গ: ১২
Explanation:
১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যামান? সঠিক উত্তর ১২ ১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো - ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭ অর্থাৎ ১২ টি।
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
Correct Answer:
গ: ২৫,০০০
Explanation:
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন? সঠিক উত্তর ২৫,০০০ ধরি, আয় ও ব্যয় যথাক্রমে ৫x ও ৩ x টাকা ∴ সঞ্চয় (৫x - ৩x) টাকা প্রশ্নমতে, ৫x - ৩x = ১০,০০০ বা, 2x = ১০,০০০ বা, x = ৫,০০০ ∴ আয় = ৫ ×৫০০০ = ২৫,০০০ টাকা।
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মকারকে দ্বিতীয়া
Explanation:
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয়া কর্তায় দ্বিতীয়া বিভক্তি বসিরকে যেতে হবে। করণে দ্বিতীয়া বিভক্তি পুরাতন তাসকে খেলা যায় না। অধিকরণে দ্বিতীয়া বিভক্তি ঘরকে যাও। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - ০ অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো ) গণ।
ইঁদুর কপালে কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
ইঁদুর কপালে কী? সঠিক উত্তর বাগধারা ইঁদুর কপালে একটি বাগধারা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
1+3+6+10+15+-------ধারাটির সপ্তম পদটি কত?
Correct Answer:
ঘ: 28
Explanation:
1+3+6+10+15+-------ধারাটির সপ্তম পদটি কত? সঠিক উত্তর 28 ধারাটিতে , প্রথম পদ = 1 দ্বিতীয় পদ = 3 = 1 + 2 তৃতীয় পদ = 6 = 3 + 3 চতুর্থ পদ = 10 = 6 + 4 পঞ্চম পদ = 15 = 10 + 5 ষষ্ঠ পদ = 21 = 15 + 6 সুতরাং সপ্তম পদ = ৬ ষ্ঠ পদ + 7 = 21 + 7 = 28 প্রশ্নে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর 28।
কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে ----
Correct Answer:
ঘ: ২০০
Explanation:
কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে ---- সঠিক উত্তর ২০০ ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, x এর ৬০% - ৬০ = ৬০ বা, ৬০x১০০ = ১২০⇒৬০x = ১২,০০০.'. x = ২০০
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?
Correct Answer:
ক: ২৫ বছর
Explanation:
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত? সঠিক উত্তর ২৫ বছর কালাম ও 4 পুত্রের বয়সের গড় = 20 বছর কালাম ও 4 পুত্রের বয়সের সমষ্টি = (5*20) বছর = 100 বছর 4 পুত্রের বয়সের সমষ্টি = (কালাম ও 4 পুত্রের বয়সের সমষ্টি - কালামের বয়স ) = 100 - 40 বছর = 60 বছর কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের গড় = 17 বছর কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের সমষ্টি = (17*5) বছর = 85 বছর কালামের স্ত্রীর বয়স = (কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের সমষ্টি - 4 পুত্রের বয়সের সমস্টি) = 85 - 60 বছর = 25 বছর
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Correct Answer:
গ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এ উপাধি দেন।
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
Correct Answer:
ক: ৪টি
Explanation:
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? সঠিক উত্তর ৪টি ১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের = ৩ টি গরুর মূল্য ১ টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্য ২০ টি ছাগলের মূল্য = ৩×২০/১৫ = ৪ টি গরুর মূল্য।
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
খ: বড় ধরনের চুরি
Explanation:
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর বড় ধরনের চুরি কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
Correct Answer:
ঘ: (১২, ১৭)
Explanation:
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সঠিক উত্তর (১২, ১৭) প্রদত্ত অপশনে (ঘ) ১২, ১৭ ক্রমজোড়টি সহমৌলিক। কারণ, ১২ = ১ × ৩ × ২ × ২ এবং ১৭ = ১ × ১৭ দেখা যাচ্ছে ১২ ও ১৭ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং এরা পরস্পর সহমৌলিক।
ত্রিভুজ হওয়ার শর্ত কি?
Correct Answer:
খ: যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
Explanation:
ত্রিভুজ হওয়ার শর্ত কি? সঠিক উত্তর যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ত্রিভুজ গঠনের প্রথম শর্ত হল এর যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বহু অপেক্ষা বৃহত্তর হবে। যেমন: ২ সেমি ,৩ সেমি এবং ৪ সেমি দিয়ে একটি ত্রিভুজ গঠিত হবে কিন্তু ২ সেমি ,৩ সেমি এবং ৫ সেমি দিয়ে একটি ত্রিভুজ গঠিত হবে না।
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুণের সমান হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৯
Explanation:
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুণের সমান হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ৯ ধরি, সংখ্যাটি = x, সুতরাং পরবর্তী সংখ্যাটি = x + 1 প্রশ্নমতে, x2 + x = 9(x + 1) Or, x2 + x - 9x - 9 = 0 Or, x(x + 1) - 9(x + 1) = 0 Or, (x + 1)(x - 9) = 0 So, x - 9 = 0 Or, x = 9. (Ans)
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজন সরলরেখা তৃতীয় বাহুর --
Correct Answer:
খ: অর্ধেক
Explanation:
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজন সরলরেখা তৃতীয় বাহুর -- সঠিক উত্তর অর্ধেক জ্যামিতিক উপপাদ্য : ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্য তার অর্ধেক।
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৪ হলে, সংখ্যা দুটির ল. সা. গু কত?
Correct Answer:
গ: ১৪০
Explanation:
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৪ হলে, সংখ্যা দুটির ল. সা. গু কত? সঠিক উত্তর ১৪০ ১ম সংখ্যা = 5x, ২য় সংখ্যা = 7x, সংখ্যা 2টার ল.সা.গু = 35x & গ.সা.গু = 4 = x হলে, ল.সা.গু = 35x = 35×4 = 140।
২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
Correct Answer:
ঘ: ৭৫
Explanation:
২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান? সঠিক উত্তর ৭৫ মনে করি, সংখ্যাটি = x প্রশ্নানুসারে x এর ৩২% = ২৪ বা, ৩২x১০০ = ২৪⇒৩২x = ২৪০০.'.x = ৭৫
সূর্যের উন্নতি কোণ ৬০ডিগ্রী হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
Correct Answer:
ক: ৪১৫.৬৯ মিঃ
Explanation:
সূর্যের উন্নতি কোণ ৬০ডিগ্রী হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার হয়। মিনারটির উচ্চতা কত? সঠিক উত্তর ৪১৫.৬৯ মিঃ Height = 240*tan60° = 415.69 m.
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
Correct Answer:
ক: অবিনশ্বর
Explanation:
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে? সঠিক উত্তর অবিনশ্বর নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৫ এবং অন্তরফল ১ ভগ্নাংশটি কত?
Correct Answer:
গ: ৩/২
Explanation:
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৫ এবং অন্তরফল ১ ভগ্নাংশটি কত? সঠিক উত্তর ৩/২ ভগ্নাংশটি = ৩/২ এর সমষ্টি = ৩ + ২ = ৫ অন্তরফল = ৩ - ২ = ১
ABC ত্রিভুজের AB=AC এবং
Correct Answer:
B: ৫০ ডিগ্রী
Explanation:
ABC ত্রিভুজের AB=AC এবং Correct Answer ৫০ ডিগ্রী < A = 80° AB = AC হওয়ায় < B = <C আমরা জানি, ত্রিভুজ এর তিন কোণের সমষ্টি = 180° <A + <B + <C = 180° বা, 80° + <B + <C = 180° বা, <B + <C = 180° - 80° বা, <B + <B = 100°[<B = <C] বা, 2<B = 100° বা, <B = 100°÷2 সুতরাং, <B = 50°
পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালটির ওজন কত?
Correct Answer:
গ: ২ কেজি
Explanation:
পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালটির ওজন কত? সঠিক উত্তর ২ কেজি সম্পূর্ণ পানি + বালতির ওজন = ১২ কেজি অর্ধেক পানি + বালতির ওজন = ৭ কেজি অর্ধেক পানির ওজন = ৫ কেজি সম্পূর্ণ পানির ওজন = ৫×২ = ১০ কেজি খালি বালতির ওজন = ১২ - ১০ = ২ কেজি।
১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Correct Answer:
ঘ: ২৫% লাভ
Explanation:
১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর ২৫% লাভ ১৫ টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা১টি কমলার ক্রয়মূল্য = ১০০১৫ টাকা বা ২০৩ টাকা১২টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা১টি কমলার বিক্রয়মূল্য = ১০০১২ টাকা বা ২৫৩ টাকাসুতরাং, ১ টি কমলায় লাভ হয় = ২৫৩-২০৩ টাকা বা ২৫-২০৩ টাকা বা ৫৩ টাকা২০৩ টাকায় লাভ হয় ৫৩ টাকা১ টাকায় লাভ হয় = ৫৩×৩২০ টাকা১০০ টাকায় লাভ হয় = ৫৩×৩২০×১০০ বা ১৫০০৬০ টাকা বা ২৫ টাকা
একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6cm হলে এর ক্ষেত্রফল জত হবে?
Correct Answer:
খ: 18 sq.cm
Explanation:
একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6cm হলে এর ক্ষেত্রফল জত হবে? সঠিক উত্তর 18 sq.cm ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য a সে.মি. কর্ণের দৈর্ঘ্য 2a সে.মি. এবং ক্ষেত্রফল a2 বর্গ সে.মি. প্রশ্নমতে, 2a = 6 ⇒a = 62 ⇒a2 = (62)2 .'. a2 = 362 = 18 ∴ বর্গটির ক্ষেত্রফল 18 বর্গ সেমি।