Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: রুবাব খান
Explanation:
সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন? সঠিক উত্তর রুবাব খান সম্প্রতি নাসায় ( NASA) কর্মরত বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. রুবার খান নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেন। তিনি রাজধানীর উদয়ন স্কুল থেকে এসএসসি এবং নটরডোম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কাজ করছেন নাসা গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের একজন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে।
'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
Correct Answer:
গ: ব্রাজিল
Explanation:
'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? সঠিক উত্তর ব্রাজিল জিকা' (Zika) নামটি নেয়া হয়েছে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদের কাছে জিকা বন থেকে। ১৯৪৭ সালে ঐ বনে খাঁচায় বন্দী রেখে একটি বানরের ওপর পীতজ্বরনিয়ে গবেষণার সময় তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। অনেক গবেষণার পর ১৯৫২ সালে শনাক্তকৃকত এজেন্টের নাম দেয়া হয় 'জিকা ভাইরাস'।
ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
Correct Answer:
গ: ২০০৪
Explanation:
ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে? সঠিক উত্তর ২০০৪ ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ । তিনি একজন আমরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। তিনি বর্তমান ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।
বায়ূ দূষণের জন্য প্রধানত দায়ী---
Correct Answer:
গ: কার্বন-মনোঅক্সাইড
Explanation:
বায়ূ দূষণের জন্য প্রধানত দায়ী--- সঠিক উত্তর কার্বন-মনোঅক্সাইড বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোক্সাইড। এর রাসায়নিক সংকেত CO। এটি এক প্রকার রং, গন্ধ এবং স্বাদহীন গ্যাস। এটি একটি বিপজ্জনক গ্যাস। এটি অত্যাধিক মাত্রায় কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়বে এবং সাথে সাথে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু ঘটে। কাঠ ,কয়লা ইত্যাদি পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় ---
Correct Answer:
গ: সিলেটের মালনী ছড়ায়
Explanation:
বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় --- সঠিক উত্তর সিলেটের মালনী ছড়ায় বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে চট্রগ্রামের ক্লাব এলাকায় । তবে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় সিলেটের মালনিছড়ায় ১৮৫৭ সালে। বাংলাদেশে দুই প্রকারের চা উৎপাদিত হয় । যথা - কালো চা ও সবুজ চা । বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজারে।
1 + 5 + 9+ ------81 = ?
Correct Answer:
B: 861
Explanation:
1 + 5 + 9+ ------81 = ? Correct Answer 861 1 + 5 + 9 + ....... + 81 ধারাটির , n - তম পদ = a + (n - a)d বা, 81 = 1 + (n - 1) 4 বা, 81 = 1 + n - 4 বা 4n = 84 ∴ n = 21 ∴ সমষ্টি = 212{2.1 + (21 - 1)4} = 212(2 + 80) = 21×41 = 861
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?
Correct Answer:
খ: ২ টি
Explanation:
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়? সঠিক উত্তর ২ টি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকা যায়।
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলে?
Correct Answer:
ক: ব্যাস
Explanation:
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলে? সঠিক উত্তর ব্যাস বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে ব্যাস বলে । কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে।
যদি সেল ফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
Correct Answer:
গ: 40%
Explanation:
যদি সেল ফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে? সঠিক উত্তর 40% কলরেট হ্রাস পেয়েছে (25×100)% = 40%
সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?
Correct Answer:
গ: 2, 4, 8
Explanation:
সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব? সঠিক উত্তর 2, 4, 8 32 + 42 = 5262 + 82 = 10222 + 42 not = 8252 + 122 = 132
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
Correct Answer:
ঘ: ১৬
Explanation:
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? সঠিক উত্তর ১৬ একটি সরলরেখার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক - চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ১৬ গুণ।
এক ব্যক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হতো। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল?
Correct Answer:
গ: ১৫ টি
Explanation:
এক ব্যক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হতো। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল? সঠিক উত্তর ১৫ টি ধরি, ঐ ব্যক্তি x টি পেনসিল কিনেছিল। ∴240x - 240x + 1 = 1⇒240x + 240 - 240xx(x + 1) = 1⇒x2 + x - 240 = 0⇒x2 + 16x - 15x - 240 = 0⇒x(x + 16) - 15(x + 16) = 0⇒(x + 16) (x - 15) = 0.'. x = - 16 [ গ্রহণযোগ্য নয়] এবং x = 15 ∴ 15 টি পেন্সিল কিনেছিল ।
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উত্তয় বিষয়ে পাস করল ৬০% । উত্তয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
Correct Answer:
ঘ: ১০%
Explanation:
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উত্তয় বিষয়ে পাস করল ৬০% । উত্তয় বিষয়ে শতকরা কতজন ফেল করল? সঠিক উত্তর ১০% F = T - {M + B - (M∩B} = ১০০% - {৮০% + ৭০% - ৬০%} = ১০০% - ৯০% = ১০%
একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?
Correct Answer:
গ: ৮%
Explanation:
একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত? সঠিক উত্তর ৮% ধরি, সুদের হার r ∴ 500×4×r100 + 600×5×r100 = 400⇒20r + 30r = 400⇒50r = 400 .'. r = 8
বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: গৌড়ীয় প্রাকৃত
Explanation:
বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর গৌড়ীয় প্রাকৃত বাংলা ভাষা ' গৌড়ীয় প্রাকৃত' ভাষা থেকে এসেছে। গৌড়ীয় প্রাকৃত (খ্রি. পূ. ২০০) ভাষা প্রাচীন ভারতীয় আর্য (খ্রি.পূ. ১০০০) ভাষা বংশধর। গৌড়ীয় প্রাকৃত ভাষা গৌড় অপভ্রংশ (আনু . ৪০০ - ৬০০ খ্রি.) ও বঙ্গ - কামরুপী (আনু. ৫০০ খ্রি.) থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
কোনটি মৌলিক স্বরধ্বনি?
Correct Answer:
ঘ: এ
Explanation:
কোনটি মৌলিক স্বরধ্বনি? সঠিক উত্তর এ 'এ' মৌলিক স্বরধ্বনি । মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না। যেমন পাওয়া যায় যৌগিক ধ্বনি থেকে ( ঐ - ও + ই ধ্বনি) ।
বাংলা ভাষারীতির কয়টি রূপ?
Correct Answer:
ক: দুইটি
Explanation:
বাংলা ভাষারীতির কয়টি রূপ? সঠিক উত্তর দুইটি বাংলা ভাষারীতির রুপ দুটি। সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি। যে ভাষা সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে চলে সটি সাধু ভাষা রীতি। আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল।
'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
Correct Answer:
খ: সাধু
Explanation:
'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সঠিক উত্তর সাধু 'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । 'অদ্য' শব্দের চলিত রুপ হলো এখন।
নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
Correct Answer:
ক: পঙ্কজ
Explanation:
নিচের কোনটি যোগরুঢ় শব্দ? সঠিক উত্তর পঙ্কজ পঙ্কজ যোগরুঢ় শব্দ। শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি পঙ্ক অর্থাৎ কাদায় জন্মে কিন্তু পঙ্কজ শব্দটি 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয় বলে পঙ্কজ যোগরুঢ় শব্দ। যোগরুঢ় শব্দ সমাসনিষ্পন্ন শব্দের অনুগামী না হয়ে অর্থবোধক শব্দ হয়।
চন্দ্রের প্রতিশব্দ নয় ---
Correct Answer:
গ: সবিতা
Explanation:
চন্দ্রের প্রতিশব্দ নয় --- সঠিক উত্তর সবিতা চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো : দ্বিজরাজ, সোম , হিমাংশু । এরুপ - সুধাকর, শশী, নিশাকর , রজনীকান্ত ইত্যাদি। সবিতা শব্দের প্রতিশব্দ সূর্য, তপন, রবি প্রভৃৃতি।
'ষষ্ঠ'--এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ষষ্ + থ
Explanation:
'ষষ্ঠ'--এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষষ্ + থ 'ষষ্ঠ' - এর সন্ধিবিচ্ছেদ হলো ষষ্ + থ । ষ্ + থ থাকলে ষ্ঠ হয় । আবার ষ্ + ত থাকলে ষ্ট হয়। যেমন - বৃষ্টি (বৃষ্ + তি), আকৃষ্ট (আকৃষ্ট + ত) ।
কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
Correct Answer:
ক: ম
Explanation:
কোনটি ওষ্ঠ্য ধ্বনি? সঠিক উত্তর ম 'ম' ওষ্ঠ্য ধ্বনি । এরুপ প, ফ, ব, ভ। এগুলো উচ্চারণের সময় ওষ্ঠের সাথে অধরের স্পর্শ ঘটে।
কোনটি তৎপুরুষ সমাস?
Correct Answer:
খ: মধুমাখা
Explanation:
কোনটি তৎপুরুষ সমাস? সঠিক উত্তর মধুমাখা 'মধুমাখা ' মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া, কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
Correct Answer:
ক: সন্ধি
Explanation:
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সঠিক উত্তর সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় - ধ্বনির পরিবর্তন ,সন্ধি ণ - ত্ব ও ষ - ত্ব বিধান। ধ্বনি , এর উচ্চারণরীতি, উচ্চারণের স্থান ইত্যাদি। সমসা, কারক ও প্রত্যয় আলোচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব অংশে।
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অন্তরীক্ষ
Explanation:
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অন্তরীক্ষ 'আকাশ' শব্দের সমার্থক শব্দ হলো - আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক । বিভু, প্রভাকর ও সুধাকর হচ্ছে যথাক্রমে , ঈশ্বর, সূর্য ও চাঁদ শব্দের সমার্থক শব্দ।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ?
Correct Answer:
খ: বঙ্গদর্শন
Explanation:
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ? সঠিক উত্তর বঙ্গদর্শন বাংলা উপন্যাস সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয় সাধনকারী বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম 'বঙ্গদর্শন' (১৮৭২) । তিনি ছাড়া এই পত্রিকার বিশিষ্ট চারজন লেখক হলেন - সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় ,হরপ্রসাদ শাস্ত্রী, রামকৃষ্ণ মুখোপাধ্যায় ও অক্ষয়চন্দ্র সরকার। সংবাদ প্রভাকর (১৮৩১) ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাসিক পত্রিকা (১৮৫৪) প্যারীচাঁদ মিত্র ও রাধানাধ শিকদার , গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদনা করেন।
সর্বজনের হিতকর ----এককথায় কী হবে?
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
সর্বজনের হিতকর ----এককথায় কী হবে? সঠিক উত্তর সর্বজনীন সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে সকলের মঙ্গলজনক বা কল্যাণকর। আবার সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত ; বারোয়ারি। সার্বজনীন অর্থ - সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ। বিশ্বজনীন অর্থ জগদ্ব্যাপী , বিশ্বের মঙ্গলজনক , সর্বজনহিতকর। সকল মানুষ সম্পর্কীয় সর্বহিতকর।
'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অননুমোদিত
Explanation:
'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অননুমোদিত 'অনুমোদিত' বিশেষণ শব্দটির অর্থ: সম্মতিপ্রাপ্ত, যার বিপরীত শব্দ - অননুমোদিত। 'অনুমেয় ' শব্দের বিপরীত অননুমেয়, 'আবশ্যক' শব্দের বিপরীত 'অনাবশ্যক' এবং 'ঐকমত্য' শব্দের বিপরীত শব্দ ' মতানৈক্য'।
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আশ্রয়
Explanation:
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আশ্রয় 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' - এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: পঠ + অক
Explanation:
পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর পঠ + অক কর্তৃবাচ্য ধাতুর পরে 'অক' প্রত্যয় যোগ হয়ে রুট পঠ + অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে।
কোনগুলো দন্ত্যধ্বনি?
Correct Answer:
গ: ত থ দ ধ
Explanation:
কোনগুলো দন্ত্যধ্বনি? সঠিক উত্তর ত থ দ ধ ত থ দ ধ - দন্তধ্বনি । এগুলো উচ্চারণকালে অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে।
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: নিরেট মূর্খ
Explanation:
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর নিরেট মূর্খ 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Correct Answer:
গ: লাফ > ফাল
Explanation:
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সঠিক উত্তর লাফ > ফাল লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন । যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলা 'কুলা' দেশি শব্দ। এরুপ - গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর ,ঢেঁকি । আর রিকশা , চা, কিতাব - বিদেশি শব্দ ।
'পতাকা'--এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: কেতন
Explanation:
'পতাকা'--এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কেতন পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Correct Answer:
খ: এক সেকেন্ড
Explanation:
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর এক সেকেন্ড বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন,কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় ----
Correct Answer:
ক: নী + অন
Explanation:
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় ---- সঠিক উত্তর নী + অন 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন) ,চরণ (চর + অন) ।
'অলীক' --এর বিপরীত শব্দ ---
Correct Answer:
ক: বাস্তব
Explanation:
'অলীক' --এর বিপরীত শব্দ --- সঠিক উত্তর বাস্তব 'অলীক' এর বিপরীত শব্দ হলো 'বাস্তব' অর্থাৎ কল্পনা আর 'অলীক' - এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা ।
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
Correct Answer:
খ: সাধু ভাষারীতিতে
Explanation:
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় --- সঠিক উত্তর সাধু ভাষারীতিতে বাক্যে লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপোযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত?
Correct Answer:
গ: শুষ্ক
Explanation:
কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত? সঠিক উত্তর শুষ্ক প্রত্যেকটি শব্দের নিজস্ব অর্থ আছে। একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অবস্থানে থাকে বা বিপরীত অর্থ প্রকাশ করে, তখন তাকে বিপরীত শব্দ বলে। যেমন - অর্জন - বর্জন, সিক্ত - শুষ্ক , তীব্র - লঘু ইত্যাদি।
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদান কারকের শূন্য
Explanation:
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদান কারকের শূন্য যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন : পাপে বিরত হও। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হতে , থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যথা: তিনি কুষ্টিয়া থেকে এসেছেন।
'গিন্নি' কোন শব্দ?
Correct Answer:
খ: অর্ধতৎসম
Explanation:
'গিন্নি' কোন শব্দ? সঠিক উত্তর অর্ধতৎসম বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্থ - তৎসম মানে আধা সংস্কৃত । যেমন - জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ>ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব> বোষ্টম ,কুৎসিত > কুচ্ছিত। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে , সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন : হস্ত> হত্থ> হাত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : চন্দ্র সূর্য, নক্ষত্র ,ভবন ইত্যাদি।
কাঁদ + না ---এটি কোন সন্ধি?
Correct Answer:
খ: ব্যঞ্জন সন্ধি
Explanation:
কাঁদ + না ---এটি কোন সন্ধি? সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
গ: ৩০০ টাকা
Explanation:
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৩০০ টাকা ক্রয়মূল্য = বেশি বিক্রয়মূল্য × ১০০ / ক্ষতির % + লাভের % = ৪৫×১০০১০ + ৫ = ৩০০
অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিরাগ
Explanation:
অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিরাগ 'অনুরাগ' বিশেষ্য শব্দটির অর্থ: প্রীতি ,স্নেহ, যার বিপরীত শব্দ: বিরাগ। 'অনুরক্ত' ও 'ঘাত' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে : 'বিরক্ত' ও 'প্রতিঘাত' ।
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ----
Correct Answer:
ক: সরোবর
Explanation:
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ---- সঠিক উত্তর সরোবর জলধর - মেঘ, নিরদ অম্বু - আকাশ, অন্তরীক্ষ সলিল - বারি, পানি, জল জলাশয় - সরোবর, জলকুণ্ড
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
Correct Answer:
ক: ২০ মি.
Explanation:
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ২০ মি. ধরি, সম্পূর্ণ দৈর্ঘ্য x মি. ∴ x - (x৪ + ৩x৫) = ৩⇒x - ৫x + ১২x২০ = ৩⇒৩x২০ = ৩⇒x = ২০×৩৩⇒x = ২০
বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়?
Correct Answer:
ক: এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
Explanation:
বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?) , বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: - ) ও ড্যাস ( - ) থাকলে এক সেকেন্ড থামতে হয়।
'বীণাপাণি' কোন সমাস?
Correct Answer:
ঘ: বহুব্রীহি সমাস
Explanation:
'বীণাপাণি' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি সমাস যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা - বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Correct Answer:
গ: কাব্য
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বিশ্ব সাহিত্যের (বিশেষ করে গ্রিক) প্রাচীনতম শাখা নাটক। আধুনিক সাহিত্যের প্রাচীনতম জনপ্রিয় শাখা উপন্যাস, ছোটগল্প হচ্ছে সর্বশেষ সংযোজন।