Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
Correct Answer:
গ: 90001
Explanation:
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? সঠিক উত্তর 90001 ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100000 চার " বৃহত্তম " 9999 ∴ অন্তর = 90001
'Justification for' --এর সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: সমর্থন
Explanation:
'Justification for' --এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর সমর্থন ' Justification for' এর অর্থ: সমর্থন। অপরদিকে Judgement , Comment ও Lebate - দ্বারা যথাক্রমে : বিচার, মন্তব্য ও তর্ক বোঝায় ।
গাছে উঠতে পটু যে ---এক কথায় কী হবে?
Correct Answer:
গ: গেছো
Explanation:
গাছে উঠতে পটু যে ---এক কথায় কী হবে? সঠিক উত্তর গেছো গাছে উঠতে পটু যে - গেছো। আরোহণ করে যে - আরোহী।
বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ------ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
গ: ৩৩
Explanation:
বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ------ ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৩৩ ধারা: ২ ৩ ৫ ৯ ১৭ ৩৩ অন্তর: ১ ২ ৪ ৮ ১৬ ∴ পরবর্তী সংখ্যা = ১৭ + ১৬ = ৩৩
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর সংস্কৃত তৎসম শব্দের বানানে মূধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সে জন্য বাংলা (দেশি) , তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
একাদশে বৃহস্পতি কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
একাদশে বৃহস্পতি কী? সঠিক উত্তর বাগধারা 'একাদশে বৃহস্পতি ' একটি বাগধারা যার মানে সৌভাগ্যের বিষয়। বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র।
১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
Correct Answer:
খ: ২৫
Explanation:
১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? সঠিক উত্তর ২৫ গড় = (৪৯ + ১) ×৫০২×৫০ = ২৫
বাগযন্ত্রের অংশ নয় ---
Correct Answer:
গ: কান
Explanation:
বাগযন্ত্রের অংশ নয় --- সঠিক উত্তর কান উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট , ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু , নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ১০
Explanation:
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ১০ ধরি, সংখ্যাটি x ∴ (২x)2 + ১৫ = ৪১৫⇒৪x2 = ৪০০⇒x2 = ১০০.'. x = ১০
3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
Correct Answer:
খ: 6 cm
Explanation:
3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত? সঠিক উত্তর 6 cm নতুন গোলকের ব্যাসার্ধ = 33 + 43 + 533 cm = 2163 cm = 63 3 = 6 cm
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো ---
Correct Answer:
গ: বিশেষভাবে বিশ্লষণ
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো --- সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লষণ সংস্কৃত ব্যাকরণ = বি + আ + ✓কৃ + অন শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম হচ্ছে ব্যাকরণ। এককথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান।
১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল?
Correct Answer:
ঘ: ৬ ফুট
Explanation:
১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল? সঠিক উত্তর ৬ ফুট ধরি, গাছটি x উচ্চতায় ভেঙ্গেছিল। ∴ sin৩০° = x১৮ - x⇒১২ = x১৮ - x⇒২x = ১৮ - x⇒৩x = ১৮.'. x = ৬
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির কী কোণ বলে?
Correct Answer:
ঘ: সম্পূরক কোণ
Explanation:
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির কী কোণ বলে? সঠিক উত্তর সম্পূরক কোণ দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্ম কারকে ৭মী বিভক্তি
Explanation:
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্ম কারকে ৭মী বিভক্তি 'পড়ায় আমার মন বনে না' - এখানে 'পড়ায়' কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে 'পড়া' পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
নতুন শব্দ গঠন করে ---
Correct Answer:
ক: সন্ধি ও সমাস
Explanation:
নতুন শব্দ গঠন করে --- সঠিক উত্তর সন্ধি ও সমাস সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন: সন্ধি : হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন: হিম + আলয় = হিমালয় সমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: দোয়াত ও কলম = দোয়াত - কলম
'নাদ' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: সিঙ্গহের ডাক
Explanation:
'নাদ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর সিঙ্গহের ডাক 'নাদ' শব্দের অর্থ সিংহের ডাক' । এছাড়া - ময়ূরের ডাক - কেকা। বাঘের ডাক - হুংকার।
কোনটি দ্বিগু সমাস?
Correct Answer:
ক: সপ্তাহ
Explanation:
কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর সপ্তাহ 'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।
'নদী' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সরিৎ
Explanation:
'নদী' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সরিৎ 'নদী' - এর সমার্থক শব্দ 'সরিৎ' । এরুপ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী । নগ বা গিরি অর্থ পাহাড় । আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি ।
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ,এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত ?
Correct Answer:
খ: 80 মিটার
Explanation:
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ,এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত ? সঠিক উত্তর 80 মিটার ধরি, প্রস্থ x মি. দৈর্ঘ্য x x 112 ⇒3x2.'. x2 = 384×23⇒x2 = 256.'.x = 16 ∴ পরিসীমা = 2(16 + 3×162) মি. = 80 মি.
০.২ এর ২০% কত?
Correct Answer:
খ: ০.০৪
Explanation:
০.২ এর ২০% কত? সঠিক উত্তর ০.০৪ ০.২×২০১০০ = ০.০৪
অনুবাদ কত প্রকার?
Correct Answer:
ক: ২ প্রকার
Explanation:
অনুবাদ কত প্রকার? সঠিক উত্তর ২ প্রকার অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ ।
২০টি কলমা ২০% পচা হলে, ভালো কমলার সংখ্যা নিচের কোনটি?
Correct Answer:
গ: ১৬টি
Explanation:
২০টি কলমা ২০% পচা হলে, ভালো কমলার সংখ্যা নিচের কোনটি? সঠিক উত্তর ১৬টি পচা কমলার সংখ্যা ২০ এর ২০১০০ = ৪ টি ∴ ভালো কমলার সংখ্যা (২০ - ৪) = ১৬ টি ।
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৩০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
Correct Answer:
গ: ৬টি
Explanation:
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৩০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? সঠিক উত্তর ৬টি ১৫ টি ছাগল সমান ৩ টি গরু ∴ ৩০ টি " " ৩০×৩১৫ = ৬ টি গুরু
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ. সা. গু ৯ হলে তাদের ল. সা. গু ক
Correct Answer:
খ: ৫০৪
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ. সা. গু ৯ হলে তাদের ল. সা. গু ক সঠিক উত্তর ৫০৪ সংখ্যা দুটি ৭x ও ৮ x ∴ গ.সা.গু x = ৯ ∴ ল.সা.গু = ৫৬ x = ৫৬× ৯ = ৫০৪
৬, ৮, ১০ এর গাণিতিক গড়টি; ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Correct Answer:
খ: ৮
Explanation:
৬, ৮, ১০ এর গাণিতিক গড়টি; ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? সঠিক উত্তর ৮ সংখ্যাটি x ∴ ৬ + ৮ + ১০ = ৭ + ৯ - x বা, x = ২৪ - ১৬ ∴x = ৮
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
Correct Answer:
ঘ: ৪%
Explanation:
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? সঠিক উত্তর ৪% সুদ I = ৪৭৬ - ৪২৫ = ৫১ এখন, I = Pnr বা, ৫১ = ৪২৫ × ৩ × ১০১০০ বা, ৫১ = ৫১১০৪ বা, r = ৪ × ৫১৫১ বা r = ৪ ∴ সুদের হার ৪%
a+b= 17 এবং ab=60 হলে, (a-b)2 এর মান কত?
Correct Answer:
ক: 49
Explanation:
a+b= 17 এবং ab=60 হলে, (a-b)2 এর মান কত? সঠিক উত্তর 49 (a - b)2 = (a + b)2 - 4ab = (17)2 - 4×60 = 289 - 240 = 49
১২৫ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
Correct Answer:
ঘ: ৫৫ ডিগ্রী
Explanation:
১২৫ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত? সঠিক উত্তর ৫৫ ডিগ্রী দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটিকে সম্পুরক কোণ বলা হয়। ∴ ১২৫ ডিগ্রী এর সম্পূরক কোণ = ১৮০ ডিগ্রি - ১২৫ ডিগ্রি = ৫৫ ডিগ্রি
অনুপাতের একক কোনটি?
Correct Answer:
ঘ: অনুপাতের কোনো একক নেই
Explanation:
অনুপাতের একক কোনটি? সঠিক উত্তর অনুপাতের কোনো একক নেই অনুপাতের রাশিসমূহ একই জাতীয় হওয়ায় এর কোনো একক নেই।
একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
Correct Answer:
খ: ৩৬
Explanation:
একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? সঠিক উত্তর ৩৬ সমবাহু সমকোণী ত্রিভুজ সম্ভব নয়। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে x2 + x2 = 122⇒ 2x2 = ১৪৪ .'. 2x2 = 72.'. = 12×72 = 36]
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
Correct Answer:
খ: ১২৮ মিটার
Explanation:
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? সঠিক উত্তর ১২৮ মিটার প্রস্থ x ∴ দৈর্ঘ্য ৩x ৩x = 48 ∴ x = ১৬ ∴ পরিসীমা = ২(৪৮ + ১৬) = ২×৬৪ = ১২৮
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ৭০
Explanation:
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত? সঠিক উত্তর ৭০ সংখ্যা x .'. x ×৪০১০০ + ৪২ = x⇒2x5 + 42 = x⇒x - 2x5 = 42⇒5x - 2x = 42×5⇒x = 42×53.'. x = 70
'হাতির ঝিল'-এর নকশার পরিকল্পনা করেন কে?
Correct Answer:
গ: স্থপতি এহসান খান
Explanation:
'হাতির ঝিল'-এর নকশার পরিকল্পনা করেন কে? সঠিক উত্তর স্থপতি এহসান খান শিল্পী হামিদুজ্জামান খান 'সংশপ্তক'র ভাস্কর । 'সাবাস বাংলাদেশে'র ভাস্কর নিতুন কুণ্ডু। 'হাতির ঝিল' - এর নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। 'স্বোপার্জিত স্বাধীনতা'র স্থপতি শামীম শিকদার।
১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণে উন্নিত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
Correct Answer:
ক: ৯ মিটার
Explanation:
১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণে উন্নিত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? সঠিক উত্তর ৯ মিটার দেয়ালটির উচ্চতা h sin30° h১৮⇒১২ = h১৮⇒২h = ১৮ .'. h = ৯
'আমার বন্ধু রাশেদ' --বইটির লেখক কে?
Correct Answer:
ক: মুহম্মদ জাফর ইকবাল
Explanation:
'আমার বন্ধু রাশেদ' --বইটির লেখক কে? সঠিক উত্তর মুহম্মদ জাফর ইকবাল 'আমার বন্ধু রাশেদ' একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস। এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। আর এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন মোরশেদুল ইসলাম।
'Big Apple' বলা হয় কোন শহরকে?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
'Big Apple' বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর নিউইয়র্ক শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
খ: ব্রাজিল
Explanation:
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর ব্রাজিল বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ চীন। কফি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া ।
'কুতুব মিনার' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ভারত
Explanation:
'কুতুব মিনার' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত বিখ্যাত 'কুতুব মিনার' ভারতের দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবদ্দিন আইবেক ১১৯৩ খ্রিষ্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। তবে নির্মাণ কাজ শেষ করেন ফিরুজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে।
CNN-এর পূর্ণরূপ কী?
Correct Answer:
খ: Cable News Network
Explanation:
CNN-এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Cable News Network মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংবাদ সংস্থার নাম CNN, যার পূর্ণরুপ Cable News Network । ১৯৮০ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় এর যাত্রা শুরু হয়। বর্তমানে সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: অসমাপ্ত আত্মজীবনী
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী 'সত্য মামলা আগরতলা' গ্রন্থের লেখক কর্নেল (অব.) শওকত আলী। 'অবরুদ্ধ নয় মাস ' গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । 'বাংলাদেশ কথা কয় ' গ্রন্থের লেখক আবদুল গাফফার চৌধুরী।
জাপানের পার্লামেন্টের নাম কী?
Correct Answer:
ক: ডায়েট
Explanation:
জাপানের পার্লামেন্টের নাম কী? সঠিক উত্তর ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। পোল্যান্ডের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। এর নিম্ন কক্ষের নাম সীম। যুক্তরাজ্য ,কানাডা, রোমানিয়া ,সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের পার্লামেন্টের নাম পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি (মজলিস)।
লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
Correct Answer:
খ: হান্টার কমিশন
Explanation:
লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? সঠিক উত্তর হান্টার কমিশন লর্ড রিপন কর্তৃক গঠিত কমিশনের নাম 'হান্টার কমিশন'। হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন।
সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
Correct Answer:
গ: প্লাটিনাম
Explanation:
সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ? সঠিক উত্তর প্লাটিনাম পৃথিবীর সর্বাপেক্ষা মূল্যবান বস্তু হীন কিন্তু মূল্যবান ধাতু প্লাটিনাম ।
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? সঠিক উত্তর ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০১৫ দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ (ময়মনসিংহ , জামালপুর , নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে) গঠিত হওয়ায় বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই।
বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
Correct Answer:
গ: সিয়েরালিওন
Explanation:
বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে? সঠিক উত্তর সিয়েরালিওন বাংলাদেশ ব্যতীত বাংলা ভাষা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা । নেপালের ভাষার নাম নেপালি । লিবিয়ার ভাষার নাম আরবি। সোমালিয়ার ভাষার নাম আরবি ও সোমালি।
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বা সোমপুর বিহার প্রতিষ্ঠা করনে ধর্মপাল। এ বিহারটি ৮ - ৯ শতকে নির্মিত হয়। এ বিহারটি নওগাঁর বদলগাছিতে অবস্থিত।
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য নয়?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য নয়? সঠিক উত্তর ফ্রান্স ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ৫ টি সদস্য দেশ নিয়ে ওপেক গঠিত হয়। ওপেকের বর্তমান সদস্য ১৩। অপশনে প্রদত্ত আলেজেরিয়া , ইরান ও লিবিয়া OPEC (ওপেক) এর সদস্য।
মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি?
Correct Answer:
ক: ২০টি
Explanation:
মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি? সঠিক উত্তর ২০টি মোট বিশটি দুধ দাঁত ওঠে। মাড়িকে যদি আমরা চারভাগে ভাগ করি তবে প্রত্যেক ভাগে পাঁচটি করে দাঁত ওঠে। – উপরে ডানে ৫ টি উপরে বামে ৫ টি নীচে ডানে ৫ টি নীচে বামে ৫ টি
উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
Correct Answer:
খ: নরসিংদী
Explanation:
উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তর নরসিংদী উয়ারী - বটেশ্বর বাংলাদেশের ঢাকা থেকে ৭০ কিমি উত্তর - পূর্ব নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী । বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো । তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনের কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
Correct Answer:
গ: ১৯৬৬
Explanation:
বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে? সঠিক উত্তর ১৯৬৬ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোর বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ' ছয় দফা' ঘোষণা করেন। ১৮ মার্চ ১৯৬৬ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয়।