mathematics MCQs

Showing 50 questions (Total: 16798)

PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (JABA) #351

৮, ১১, ১৭, ২৯, ৫৩, --- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক: ১৫০
খ: ১০৫
গ: ১০১
ঘ: ৭৫
BJS (Assistant Judge) Preliminary Examination #352

'চ' সহ পাঁচ ব্যক্তি 'ছ'-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে 'ছ'-কে হত্যা করে। 'চ' সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক?

ক: ১৩৪
খ: ৩৪
গ: ১২০
ঘ: ১১৪
Related Topics
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #353

৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক: ১২৫
খ: ১২৯
গ: ১৩৫
ঘ: ১৪০
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #354

কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

ক: ৮ বছর
খ: ৯ বছর
গ: ১০ বছর
ঘ: ১১ বছর
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (JABA) #355

একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

ক: ৪ ঘন্টা
খ: ৬ ঘন্টা
গ: ৩ ঘন্টা
ঘ: ২ ঘন্টা
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #356

৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

ক: ৩৩.১/৩%
খ: ৪০%
গ: ৫০%
ঘ: ৬৬. ২/৩%
BJS (Assistant Judge) Preliminary Examination #357

একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। মিশ্রণে সোনার পরিমাণ কত?

ক: ১২ গ্রাম
খ: ১৪ গ্রাম
গ: ১০ গ্রাম
ঘ: ৯ গ্রাম
Government Job and Other Recruitment Exams #358

ক এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?

ক: ৩০ টাকা
খ: ২০ টাকা
গ: ১৫ টাকা
ঘ: ১০ টাকা
BJS (Assistant Judge) Preliminary Examination #359

শিহাব ১৬০০০ মিটার দৌড়ালে, সে কত কিলোমিটার দৌড়েছিল?

ক: ১.৬০ কিমি
খ: ১৬০ কিমি
গ: .১৬ কিমি
ঘ: ১৬ কিমি
BJS (Assistant Judge) Preliminary Examination #360

১ বিলিয়নে কত মিলিয়ন?

ক: ১০০০০
খ: ১০০০
গ: ১০০
ঘ: ১০
BJS (Assistant Judge) Preliminary Examination #361

একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?

ক: ৮
খ: ১১
গ: ২১
ঘ: ২৫
BJS (Assistant Judge) Preliminary Examination #362

ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?

ক: ৯০ ডিগ্রী
খ: ১২০ ডিগ্রী
গ: ১৫০ ডিগ্রী
ঘ: ১৮০ ডিগ্রী
Related Topics
BJS (Assistant Judge) Preliminary Examination #363

একটি আয়তকার মাঠের বাইরে চারদিকে একটি রাস্তা আছে। মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৪০ মিটার এবং রাস্তার চওড়া ২ মিটার। রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য কত মিটার?

ক: ৫৪
খ: ৫০
গ: ৪৬
ঘ: ৪৪
BJS (Assistant Judge) Preliminary Examination #364

4.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

ক: 3/11
খ: 11/3
গ: 3/13
ঘ: 13/3
BJS (Assistant Judge) Preliminary Examination #365

একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?

ক: ৩৮৪ টাকা
খ: ৪০০ টাকা
গ: ৪২০ টাকা
ঘ: ৫৭৬ টাকা
Government Job and Other Recruitment Exams #366

(-1)x(-1)x(-1)+(1)x(-1)=কত?

A: 2
B: -2
C: 1
Related Topics
BJS (Assistant Judge) Preliminary Examination #367

একটি প্রতিযোগীতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

ক: ১০০
খ: ১৫০
গ: ২০০
ঘ: ২৫০
BJS (Assistant Judge) Preliminary Examination #368

260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?

ক: সম্পূরক কোণ
খ: প্রবৃদ্ধ কোণ
গ: পূরক কোণ
ঘ: স্থুলকোণ
Related Topics
BJS (Assistant Judge) Preliminary Examination #369

ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

ক: ab
খ: b/a
গ: a/b
ঘ: ab/b
BJS (Assistant Judge) Preliminary Examination #370

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?

ক: ৩৬০ ডিগ্রী
খ: ৪৫০ ডিগ্রী
গ: ৫৪০ ডিগ্রী
ঘ: ৭২০ ডিগ্রী
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #371

একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

ক: ৬ বর্গমিটার
খ: ৮ বর্গমিটার
গ: ৯ বর্গমিটার
ঘ: ১০ বর্গমিটার
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #372

২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোল, পেট্টোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?

ক: ৩ গ্যালন
খ: ৪ গ্যালন
গ: ৬ গ্যালন
ঘ: ৭ গ্যালন
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #373

কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?

ক: ২৮০০
খ: ২৯০০
গ: ৩০০০
ঘ: ৩০৫০
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #374

এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাত ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?

ক: ৫৭৫
খ: ৬০০
গ: ৬২৫
ঘ: ৬৫০
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #375

২, ৫, ১১, ২০, ---- ধারাটির নবম পদ হবে-

ক: ৮৬
খ: ১১০
গ: ১২৭
ঘ: ১৫০
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #376

২, ৬, ১২, ২০, --- ধারাটির নবম পদ হবে-

ক: ৮০
খ: ৮৪
গ: ৮৬
ঘ: ৯০
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #377

সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল হবে-

ক: ৮ √ ৩ বর্গমিটার
খ: ৯ √ ৩ বর্গমিটার
গ: ১২ √ ৩ বর্গমিটার
ঘ: ১৬ বর্গমিটার
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #378

একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?

ক: ৪৫০ টাকা
খ: ৮০০ টাকা
গ: 830 টাকা
ঘ: ৮৫০ টাকা
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #379

ত্রিভূজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-

ক: দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতম
খ: দুই সমকোণ সমান
গ: দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
ঘ: উপরের কোনোটিই নয়
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #380

যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?

ক: ২২ দিনে
খ: ২৫ দিনে
গ: ২৭ দিনে
ঘ: ৩০ দিনে
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #381

যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?

ক: ৪ দিনে
খ: ২ দিনে
গ: ২৭ দিনে
ঘ: ৬ দিনে
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #382

একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?

ক: ১২
খ: ১৪
গ: ১৬
ঘ: ১৮
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (SHIULI) #383

মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?

ক: 9 বছর
খ: 10 বছর
গ: 12 বছর
ঘ: 13 বছর
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #384

কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

ক: ১৫ দিন
খ: ২০ দিন
গ: ২৫ দিন
ঘ: ২৮ দিন
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #385

কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক: ৫০০ জন
খ: ৪৬০ জন
গ: ৪০০ জন
ঘ: ৩৫০ জন
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #386

১১, ১৫, ২৩, ৩৯, ---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক: 45
খ: 55
গ: 71
ঘ: 82
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #387

একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?

ক: ৪%
খ: ৫%
গ: ৬%
ঘ: ৭%
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #388

দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?

ক: ১টি
খ: ২টি
গ: ৩টি
ঘ: অসংখ্যা
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #389

স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াত যদি ১২ ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে।

ক: ৬ ঘন্টা
খ: ৮ ঘন্টা
গ: ১০ ঘন্টা
ঘ: ৪ ঘন্টা
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #390

একডজন কলা ২৪ টাকায় ক্রয় করে কুড়ি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

ক: ৪০ টাকা
খ: ৪৫ টাকা
গ: ৫০ টাকা
ঘ: ৫৫ টাকা
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (BELI) #391

৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক: ১৩ বছর
খ: ১৪ বছর
গ: ১৫ বছর
ঘ: ১৬ বছর
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #392

৯৫, ৮৭, ৮০, ৭৪, --- ধারাটির অষ্টম পদ হবে-

ক: 60
খ: ৬১
গ: ৬২
ঘ: ৬৩
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #393

ক একটি জিনিস খ-এর কাছে ২৫% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ- এর কাছে ক- এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হল?

ক: ১৬%
খ: ২০%
গ: ২২%
ঘ: ২৫%
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #394

২, ৩, ১, ৪, ---- ধারাটির নবম পদ হবে-

ক: ০
খ: -১
গ: -২
ঘ: ২
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #395

ত্রিভূজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক হবে?

ক: তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট হবে
খ: তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
গ: তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে
ঘ: উপরের কোনটিই নয়
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #396

সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হরে, ত্রিভূজটির ক্ষেত্রফল হবে-

ক: ১০ √৩ বর্গমিটার
খ: ১৫ বর্গমিটার
গ: ২০ বর্গমিটার
ঘ: ২৫ √ ৩ বর্গমিটার
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #397

নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে, আলীর বয়স কত?

ক: 9 বছর
খ: 11 বছর
গ: 12 বছর
ঘ: 13 বছর
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #398

কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

ক: ৪ মিটার
খ: ৬ মিটার
গ: ৮ মিটার
ঘ: ১০ মিটার
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #399

x-6=7x-48 কে সমাধান করলে x- এর মান হবে-

ক: 3
খ: 5
গ: -6
ঘ: 7
PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION (PADMA) #400

একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?

ক: ৯
খ: ১০
গ: ১২
ঘ: ১৪