Primary Head Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 950)
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
Correct Answer:
ঘ: সবকটি একসাথে
Explanation:
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সঠিক উত্তর সবকটি একসাথে শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে (পালক,পাথর ও কাঠ) একসাথে ছেড়ে দিলে পড়বে সবকটি একসাথে পড়বে।
কোনটি জৈব সার নয়?
Correct Answer:
ঘ: ইউরিয়া
Explanation:
কোনটি জৈব সার নয়? সঠিক উত্তর ইউরিয়া জৈব সার - যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণির ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে জৈব সার বলে। যেমনঃগোবর সার,সবুজ সার,খৈল ইত্যাদি। গাছের প্রায় সব খাদ্য উপাদানেই জৈব সারে থাকে।
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো?
Correct Answer:
ঘ: বেগুনী
Explanation:
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো? সঠিক উত্তর বেগুনী রঙ তরঙ্গদৈর্ঘ্য (nm) কম্পাংক THz বেগুনী ৩৮০ - ৪৫০ ৬৬৮ - ৭৮৯ নীল ৪৫১ - ৪৭৫ ৬৩১ - ৬৬৮ আসমানি ৪৭৬ - ৪৯৫ ৬০৬ - ৬৩০ সবুজ ৪৯৬ - ৫৭০ ৫২৬ - ৬০৬ হলুদ ৫৭১ - ৫৯০ ৫০৮ - ৫২৭ কমলা ৫৯১ - ৬২০ ৪৮৪ - ৫০৯ লাল ৬২১ - ৭৫০ ৪০০ - ৪৮৪
'You should not blush -- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Correct Answer:
গ: with
Explanation:
'You should not blush -- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- সঠিক উত্তর with Blush with shame = লজ্জার সাথে লজ্জা। সম্পূর্ন অর্থ ; আপনাকে লজ্জার সাথে লজ্জা দেয়া উচিত নয়।
Which is the noun form of the word 'laugh'?
Correct Answer:
C: Laughter
Explanation:
Which is the noun form of the word 'laugh'? Correct Answer Laughter Noun form of laugh is laughter
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
Correct Answer:
গ: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
Explanation:
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়- সঠিক উত্তর কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায় যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
ভূ-ত্বকের গভীরতা প্রায়-
Correct Answer:
ঘ: ১৬ কিমি
Explanation:
ভূ-ত্বকের গভীরতা প্রায়- সঠিক উত্তর ১৬ কিমি ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূ - ত্বক:। এটি অশ্ম মন্ডলের উপরিভাগ। এর গভীরতা ৩ - ৪০ কি:মি: এবং গড় গভীরতা প্রায় ১৬ কি:মি:।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন?
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে?
Correct Answer:
ঘ: দোঁ-আশ মাটি
Explanation:
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে? সঠিক উত্তর দোঁ-আশ মাটি ময়লা, আবর্জনা, গাছ - পালা ও জীব জন্তু পচে যে সার তৈরী হয়, তাকেই হিউমাস বলে। বালু ৫০% আর হিউমাস ৫০% মিশ্রিত করলেই দো'আশ মাটি তৈরী হয়। স্বাভাবিক ভাবে আমাদের দেশে জমিজমায় যে মাটি দেখা যায় তাই দো'আশ মাটি। এই মাটিতে পানি ঢাললে ধীরে ধীরে শুষে নেয়। দো'আশ মাটি শুকালে চাকা বাধে তবে সামান্য আঘাতেই ভেঙ্গে চুরচুর হয়ে যায়।
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়?
Correct Answer:
গ: গোদ
Explanation:
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? সঠিক উত্তর গোদ কিউলেক্স মশার প্রাদুর্ভাব সাধারণত প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে। এই মশার কামড়ের ফলে গোদ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশে গোদ ছড়ানোর আশঙ্কা কম। কারণ কিউলেক্স মশা প্রায় ১০ হাজার বার কামড়ালে এই রোগ হয়।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Correct Answer:
ঘ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর নিয়ত বায়ু ভূপৃষ্ঠের উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন - অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় বায়ু।
অবিভক্ত বাংলার কোন নেতা কোলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?
Correct Answer:
খ: শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক
Explanation:
অবিভক্ত বাংলার কোন নেতা কোলকাতা করপোরেশনের মেয়র ছিলেন? সঠিক উত্তর শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক অবিভক্ত বাংলায় কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা এ.কে.ফজলুল হক
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
Correct Answer:
ক: ইলেক্ট্রন
Explanation:
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়- সঠিক উত্তর ইলেক্ট্রন ইলেকট্রন একটি অধঃ - পরমাণু মৌলিক কণা যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১/২ অর্থাৎ ফার্মিয়ন এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে।
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
Correct Answer:
ঘ: ভৌগোলিক
Explanation:
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী? সঠিক উত্তর ভৌগোলিক পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টির কারন ভৌগলিক অবস্থান
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
Correct Answer:
গ: হাইড্রোজেন
Explanation:
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? সঠিক উত্তর হাইড্রোজেন হাইড্রোজেন মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল। ভর সব চেয়ে কম। মানে সবার চাইতে হালকা। সাধারণ তাপমাত্রায় গ্যাস। তাপমাত্রা খুব কমালে ( - 240oC) তরল অবস্থায় পৌঁছে যায়। আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না।
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার-
Correct Answer:
ঘ: রোনালদিনহো
Explanation:
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার- সঠিক উত্তর রোনালদিনহো ২০০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার ছিলেন ব্রাজিলের রোনালদিনহো
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়-
Correct Answer:
খ: ১৪৮৭ সালে
Explanation:
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়- সঠিক উত্তর ১৪৮৭ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার হয় ১৪৮৭ সালে
কত সালে সার্ক গঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৮৫ সালে
Explanation:
কত সালে সার্ক গঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২ মে তিনি প্গরথম এই উদ্যোগ নেন। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে পর্যবেক্ষক দেশ ৯টি। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত। অফিসিয়াল ভাষা ইংরেজি। প্রতি ২ বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
’’কবর’’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
’’কবর’’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। ১৯৫৮ সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা - সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মুনীর চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ লেখেন। ১৯৫৯ সালের ২৭শে এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয়। কিন্তু মুসলিম ধর্মবিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাকে কৈফিয়ৎ দিতে হয়। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন ও বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক লেখেন। অনেকগুলি প্রবন্ধের সংকলনও প্রকাশ করেন। মীর মানস (১৯৬৫) প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক - ভারত যুদ্ধ সম্পর্কে লেখা সাংবাদিকতাসুলভ রচনা - সংকলন রণাঙ্গন (১৯৬৬) - এর জন্য সিতারা - ই - ইমতিয়াজ উপাধি লাভ করেন। ১৯৬৭ - ৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান - পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশ নেন। সূত্র: উইকিপিডিয়া
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে পঞ্চমী
Explanation:
’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে পঞ্চমী অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার(ক)প্রথমা বা শূণ্য বিভক্তিআমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। আগামীকাল বাড়ি যাব। আকাশ মেঘে ঢাকা। সারারাত বৃষ্টি হয়েছে। (খ)দ্বিতীয়া বিভক্তিমন আমার নাচে রে আজিকে। (গ)তৃতীয়া বিভক্তিখিলিপান (এর ভিতর) দিয়ে ওষুধ খাবে। (ঘ)পঞ্চমী বিভক্তিবাড়ি/ ছাদ থেকে নদী দেখা যায়।
‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ-
Correct Answer:
খ: সাকার
Explanation:
‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ- সঠিক উত্তর সাকার কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:নতুনপুরাতননিন্দাজাগরণনির্মলমলিননবীননিন্দিতনিয়োগবরখাস্তনির্লজ্জসলজ্জনবীনপ্রবীণনিরক্ষরসাক্ষরনিশ্চয়তাঅনিশ্চয়তানরনারীনিরবলম্বস্বাবলম্বনীরসসরসনশ্বরঅবিনশ্বরনিরস্ত্রসশস্ত্রনিশ্চেষ্টসচেষ্টনাবালকসাবালকনিরাকারসাকারনৈঃশব্দ্যসশব্দনিঃশ্বাসপ্রশ্বাসনির্দয়সদয়নৈতিকতাঅনৈতিকতানিকৃষ্টউৎকৃষ্টনির্দিষ্টঅনির্দিষ্টনৈসর্গিককৃত্তিমনিত্যঅনিত্যনির্দেশকঅনির্দেশকন্যায়অন্যায় ন্যূনঅধিক
‘কদাচার’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
‘কদাচার’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। পূর্বপদে 'কু' বিশেষণ থাকলে এবং পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে 'কৎ' হয়। যেমন: কু যে অর্থ = কদর্থ, কু যে আচার = কদাচার।
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা।
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা। সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলালের দুই অগ্রজই ছিলেন লেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি। দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। পাঠান - মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বার বার তাঁর নাটকগুলিতে প্রকাশিত হয়েছে।
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবুল মনসুর আহমদ
Explanation:
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে? সঠিক উত্তর সুফিয়া কামাল সুফিয়া কামালের কাব্যগ্রন্থ:সাঁঝের মায়া (১৯৩৮)মায়া কাজল (১৯৫১)মন ও জীবন (১৯৫৭)প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)উদাত্ত পৃথিবী (১৯৬৪)দিওয়ান (১৯৬৬)অভিযাত্রিক (১৯৬৯)মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
Correct Answer:
খ: চাকু
Explanation:
‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়- সঠিক উত্তর চাকু খড়গ - বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)।
‘চাচা কাহিনী’র লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
‘চাচা কাহিনী’র লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলীর ছোটগল্প:চাচা কাহিনী (১৯৫২)টুনি মেম (১৯৬৪)পঞ্চতন্ত্র (১৯৫২)ময়ূরকন্ঠী (১৯৫৭)
’গৃহ’ এর সমার্থক শব্দ নয়-
Correct Answer:
গ: ঘরোয়া
Explanation:
’গৃহ’ এর সমার্থক শব্দ নয়- সঠিক উত্তর ঘরোয়া ঘরোয়া - [বিশেষণ পদ] গৃহ - সংক্রান্ত; স্বকীয়, পারিবারিক।
‘উপকথা’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
Explanation:
‘উপকথা’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: বিদ্যা+আলয়
Explanation:
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর বিদ্যা+আলয় স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
গ: বাস্তব
Explanation:
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ- সঠিক উত্তর বাস্তব কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:অকর্মকসকর্মকঅজ্ঞপ্রাজ্ঞঅধিত্যকাউপত্যকাঅক্ষমসক্ষমঅতিকায়ক্ষুদ্রকায়অনন্তসান্তঅগ্রপশ্চাৎঅতিবৃষ্টিঅনাবৃষ্টিঅনুকূলপ্রতিকূলঅগ্রজঅনুজঅতীতভবিষ্যতঅনুগ্রহনিগ্রহঅণুবৃহৎঅদ্যকল্যঅগ্রজঅনুজঅচলসচলঅধঃঊর্ধ্বঅনুরক্তবিরক্তঅচলায়তনসচলায়তনঅধমউত্তমঅনুরাগবিরাগঅচেতনসচেতনঅধমর্ণউত্তমর্ণঅনুলোমপ্রতিলোমঅলীকসত্যঅশনঅনশনঅস্তগামীউদীয়মানঅল্পপ্রাণমহাপ্রাণঅসীমসসীমঅস্তিনাস্তি/নেতিঅহিংসসহিংস
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে সপ্তমী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা - এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস - চেতনার পরিচয় পাওয়া যায়। ১৯২২ সালে তার বিখ্যাত কবিতা - সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়, এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল। পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত - ইল্ - আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা খুকী ও কাঠবিড়ালি, লিচু - চোর, খাঁদু - দাদু ইত্যাদি তারই প্রমাণ। কবি তার মানুষ কবিতায় বলেছিলেন:“পূজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোন/ মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন”তিনি কালী দেবিকে নিয়ে অনেক শ্যামা সঙ্গিত রচনা করেন, ইসলামী গজলও রচনা করেন।
‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: পরি+ঈক্ষা
Explanation:
‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর পরি+ঈক্ষা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’- এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: অতুল প্রসাদ সেন
Explanation:
‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’- এর রচয়িতা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ সেন অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
নিচের কোনটি একবীজ পত্রী?
Correct Answer:
খ: ভুট্টা
Explanation:
নিচের কোনটি একবীজ পত্রী? সঠিক উত্তর ভুট্টা মটর ( P. sativum ) একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি বিশ্বের বিভিন্ন স্থানে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে। গড়ে প্রতিটি মটরশুঁটির ওজন ০.১ হতে ০.৩৬ গ্রাম। মটর বীজকে সবজি হিসাবে তাজা, জমাটবাঁধা, অথবা ক্যানে ভর্তি করে পরে রান্নায় ব্যবহার করা হয়।
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
Correct Answer:
গ: ১১টা ৪০ মিঃ
Explanation:
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে- সঠিক উত্তর ১১টা ৪০ মিঃ আমরা জানি প্রতি ১ ডিগ্রী এর জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট তাহলে ৫ ডিগ্রী এর জন্য ৪*৫ = ২০ মিনিট। আবার যেহেতু পশ্চিমে অবস্থান তাই এই ২০ মিনিট বিয়োগ হবে আর পূর্বের অবস্থানের বের করতে বললে সময়ের পার্থক্য যোগ করতে হবে সুতরাং সময় হবে (১১:৬০ - ০.২০) = ১১:৪০ মিনিট
পানি জমলে আয়তনে-
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
পানি জমলে আয়তনে- সঠিক উত্তর বাড়ে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে ও তাপ সরিয়ে নিলে তার আয়তন কমে। 0̊C তাপমাত্রার পানিকে গরম করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4 ̊ C তাপমাত্রা পর্যন্ত এভাবেই আয়তন কমে। পরবর্তীতে 4 ̊ C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। এই ব্যতিক্রমের প্রধাণ কারণ হচ্ছে, 4 ̊ C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
Correct Answer:
গ: ওজোন
Explanation:
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক উত্তর ওজোন ওজোন হল অক্সিজেনের একটি রুপভেদ .যাতে অক্সিজেনের তিনটি পরমানু বিশেষ প্রক্রিয়ায় যুক্ত। কাজ - পৃথিবীর বায়ু মন্ডলের উপরে পৃথিবীকে ঘিরে ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান। যা সূর্যের তাপ বিকিরন ও সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি যেমন অতিবেগুনি, গামা রশ্মি সহ পৃথিবীতে বসবাসকারি জীবকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর তা পৃথিবীতে আসতে বাধা দান করে .ফলে পৃথিবীর তাপ মাত্রা নিয়ন্ত্রনে থাকে এবং পৃথিবীর পরিবেশ জীবকুলের অনুকুলে থাকে।
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
Correct Answer:
ঘ: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়
Explanation:
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ- সঠিক উত্তর মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয় মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়ে থাকে। মেঘ এখানে Green House এর কাচের ভূমিকা পালন করে। গ্রিন হাউসে যেমন কাচ তাপ বিকিরণ হতে বাধা প্রদান করে তেমনি ভাবে মেঘাচ্ছন্ন আকাশের মেঘ তাপ বিকিরণে বাধা দেয়। যার ফলস্বরূপ রাতে তুলনামূলক উষ্ণ হয়ে থাকে।
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?
Correct Answer:
ঘ: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Explanation:
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়? সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের প্রধান অংশ, যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত cpu - তে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়-
Correct Answer:
ঘ: ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Explanation:
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়- সঠিক উত্তর ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে। সাধারণত প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট বা ১০ লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়।
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
ক: আয়োডিন
Explanation:
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন ‘গলগণ্ড’ রোগ হয় আয়োডিনের অভাবে। গলগন্ড হল থাইরয়েড গ্রন্থির ফোলা যা ঘাড় বা স্বরযন্ত্রকে ফুলিয়ে দেয়। প্রকোপিত বায়ু, কফ ও মেদ গলায় অর্থাৎ গলদেশের বহির্ভাগে ছোট বা বড় যে স্থায়ী শোথ উৎপন্ন করে তাকে গলগন্ড বলে। এ শোথ আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়ে অন্ডকোষের ঝুলতে থাকে। এ রোগে তেমন কোন বেদনা থাকে না। আধুনিক মতে, মূলত আয়োডিনের অভাবে হয়; বংশানুক্রমে হতে পারে; কোন কোন খাদ্য দ্রব্য যেমন বাঁধাকপি ব্যবহারের ফলে; যৌবনের শুরুতে স্ত্রীলোকের মধ্যে এ ব্যাধির আবির্ভাব হতে পারে।
নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
Correct Answer:
খ: ১৯০১ সাল
Explanation:
নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? সঠিক উত্তর ১৯০১ সাল নোবেল পুরস্কার ১৯০১ সাল থেকে প্রচলিত হয়েছে। ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সীতাকুণ্ড পাহাড়ে
Explanation:
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুণ্ড পাহাড়ে গরম পানির ঝরনা সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে।
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
গ: ৮ম
Explanation:
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ৮ম জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৮ম। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: গাজীপুর
Explanation:
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর তালিবাবাদ গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র আছে - ৪টি । ( বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট)
ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে-
Correct Answer:
গ: ভাওয়াল গড়
Explanation:
ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে- সঠিক উত্তর ভাওয়াল গড় ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে - ভাওয়াল গড়। মধুপুর গড় বা মধুপুর শালবন বা মধুপুর জঙ্গল বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ বনভূমি বা উত্থিত এলাকা। মধুপুর গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকা এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত। গড়টির উত্তর অংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত। মধুপুর উপজেলায় অবস্থিত গড়ের অংশ নিয়ে মধুপুর জাতীয় উদ্যান এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান গঠিত হয়েছে।
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: বেইজিং, চীন
Explanation:
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বেইজিং, চীন ২০০৮ সালে বিশ্ব অলিম্পিক বেইজিং, চীনে অনুষ্ঠিত হয়। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। অলিম্পিক গেমসের সকল ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্নানুক্রমে নিজ নিজ দেশের পতাকা নিয়ে পতাকাবাহক ক্রীড়াবিদরা মাঠে এসে উপস্থিত হন। তাঁদের পিছনে পিছনে সমস্ত অংশগ্রহণকারী দেশের সকল ক্রীড়াবিদরা একসাথে স্টেডিয়ামে প্রবেশ করেন। [ সমাপনী অনুষ্ঠানে তিনটি দেশের পতাকা উত্তোলন করা হয় এবং তাদের জাতীয় সংগীত বাজানো হয়। এই তিনটি দেশ হল বিদায়ী অলিম্পিকের আয়োজক দেশ, গ্রীস (অলিম্পিকের জন্মস্থান হওয়ার সম্মানে। ) এবং পরবর্তী আসরের আয়োজক দেশ। পতাকা উত্তোলনের পরে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ও আইওসি সভাপতি একটি করে সমাপনী ভাষণ দেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করা হয় অলিম্পিক শিখা নিভিয়ে ফেলে।