Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
একনায়ক চসেঙ্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Correct Answer:
ক: রুমানিয়া
Explanation:
একনায়ক চসেঙ্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর রুমানিয়া নিকোলাই চসেস্কু ছিলেন একজন রোমানিয়ান কমিউনিস্ট রাজনীতিবিদ এবং নেতা। তিনি ১৯৬৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন এবং দ্বিতীয় শেষ অবধি কমিউনিস্ট নেতা ছিলেন রোমানিয়ার। তিনি ১৯৬৭ সাল থেকে স্টেট কাউন্সিল এর রাষ্ট্রপতি হিসাবে এবং ১৯৭৪ সাল থেকে এক সাথে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে তার ক্ষমতাচ্যুত হওয়া এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন।
সূর্যের উন্নতি কোণ 60° হলে, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয় । গাছটির উচ্চতা নির্ণয় করুন ।
Correct Answer:
ক: 17.32 মিটার
ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর কানাডা ভ্যাঙ্কাভার হলো কানাডার সমুদ্র বন্দর। ১৮৮৭ সালে ভ্যানকুভার কানাডীয় প্রশান্ত মহাসাগরীয় মহাদেশীয় রেলপথের সাথে যুক্ত হয়।। এসময় প্রশান্ত মহাসাগরের উপকূলে ভ্যানকুভারের বৃহৎ প্রাকৃতিক সামুদ্রিক পোতাশ্রয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর ফলে নগরীটি একদিকে প্রশান্ত মহাসাগরীয় এশিয়া ও পূর্ব এশিয়া এবং অন্যদিকে পূর্ব কানাডা ও ইউরোপ, এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংযোগস্থলে পরিণত হয়।
গ্যালভানাইজিং হলো লোহার উপর-
Correct Answer:
গ: দস্তার প্রলেপ
Explanation:
গ্যালভানাইজিং হলো লোহার উপর- সঠিক উত্তর দস্তার প্রলেপ লোহার তৈরি কোন পদার্থের উপর জিংক (Zn) এর আস্তরন দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
A PERSON WHO WRITES ABOUT A POET AND PAINTER?
Correct Answer:
C: a chronicle
Explanation:
A PERSON WHO WRITES ABOUT A POET AND PAINTER? Correct Answer a chronicle Chronicle (verb) : কালানু - ক্রমিক বিবরণ; ইতিহাস a factual written account of important or historical events in the order of their occurrence. "a vast chronicle of Spanish history"
শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
Correct Answer:
ঘ: কিডনি
Explanation:
শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়- সঠিক উত্তর কিডনি কিডনি মেরুদণ্ডী প্রাণিদেহের এক জোড়া শিমসদৃশ অঙ্গ বিশেষ যা উদরের পিছনের দিকে অবস্থিত, এবং যা মূত্র উৎপাদন ও নিষ্কাশন করে; এবং সেই সাথে শরীরের জল ও তড়িৎবিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটের (সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদি) ভারসাম্য বজায় রাখে ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। অঙ্গটি পেরিটোনিয়ামের পিছনে অবস্থান করে। এর বিস্তৃতি পিঠের দিকের প্রাচীরের কাছে মেরুদণ্ডের ঠিক পাশেই দু দিকে বক্ষদেশীয় কশেরুকার অঞ্চল থেকে শুরু হয়ে তৃতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত। যকৃৎ এর অবস্থানের কারণে ডান বৃক্ক বাম বৃক্ক অপেক্ষা সামান্য নিচে থাকে।
'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
Correct Answer:
ঘ: ক্রিমিয়ার যুদ্ধ
Explanation:
'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? সঠিক উত্তর ক্রিমিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি জড়িত। ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসে বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল। অপ্রতুল চিকিৎসা সেবা ও সৈন্যদের দুরাবস্থার মধ্যে ৩৮ জন সেবিকাসহ সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাড়ান আধুনিক নার্সিং’এর অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি তাদের জন্য যথাযথ হাসপাতাল গড়ে তোলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিনের বেলা কাজ করে রাতে মোমবাতি হাতে আহতদের খোঁজ খবর নিতেন।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
Correct Answer:
ক: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত ।
দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
Correct Answer:
খ: মুহাম্মদ বিন তুঘলক
Explanation:
দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? সঠিক উত্তর মুহাম্মদ বিন তুঘলক মুহম্মদ বিন তুঘলকের আমলে মোঙ্গল আক্রমণকারীদের লক্ষ্য ছিল রাজধানী দিল্লি। সুতরাং দিল্লি থেকে ৭০০ মাইল দূরে দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থাপন তিনি নিরাপদ মনে করলেন। চতুর্থত, দাক্ষিণাত্য ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। তিনি দাক্ষিণাত্যে ইসলামী সংস্কৃতি প্রবর্তন করে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পর্কের উন্নতি বিধান করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। এ সম্পর্কে ড. আগা মাহদী হুসাইন বলেন যে, মুহম্মদ বিন তুঘলক দেবগিরিকে ইসলামী সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ?
Correct Answer:
খ: তামা ও টিন
Explanation:
ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ? সঠিক উত্তর তামা ও টিন ব্রোঞ্জ এক প্রকারের সংকর ধাতু। সাধারণত তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন মিশিয়ে ব্রোঞ্জ প্রস্তুত করা হয়। তবে অনেক সময় টিন ছাড়াও এতে দস্তা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, নিকেল, প্রভৃতি ধাতুও মিশানো হয়। ব্রোঞ্জ বেশ শক্ত ও নমনীয় এবং নানা গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা সম্ভব।
দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
Correct Answer:
গ: নাটক
Explanation:
দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? সঠিক উত্তর নাটক দীনবন্ধু মিত্র ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে। দীনবন্ধু মিত্রের পেশা ছিল নাট্যকার। তিনি নাটক নিয়ে লেখালেখি করতেন। নীলদর্পণ, সধবার একাদশী তার লেখা গ্রন্থ।
শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: কঠিন মাধ্যমে
Explanation:
শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? সঠিক উত্তর কঠিন মাধ্যমে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ উৎস থেকে মস্তিস্কে বা কানে আসতে কিছুটা সময় নেয়। শব্দ কোনো মাধ্যমে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বলে। কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। এসআই পদ্ধতিতে শব্দের গতির একক মিটার প্রতি সেকেন্ড(মিটার/সেকেন্ড বা মি/সে)। শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের বেগ জড় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। এজন্য কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয়। ২০°C তাপমাত্রায় বায়ুতে, পানিতে ও লোহায় শব্দের বেগ যথাক্রমে ৩৪৪মি/সে, ১৪৫০মি/সে ও ৫১৩০মি/সে। বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
হেনরি বেকারেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
Correct Answer:
গ: তেজস্ক্রিয়তা
Explanation:
হেনরি বেকারেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরষ্কার পেয়েছিলেন? সঠিক উত্তর তেজস্ক্রিয়তা ফরাসি বিজ্ঞানী অঁতোয়ান অঁরি বেকরেল ১৮৯৬ সালে এক্সরে নিয়ে গবেষণা করার সময় এমন একটি স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করে ফেলেন যা সারা বিশ্বের বিজ্ঞান জগতে দারুন আলোড়ন সৃষ্টি করে। তিনি দেখতে পান যে, ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত বিশেষ ভেদন শক্তি সম্পন্ন রশ্মি বা বিকিরন নির্গত হয়। তার নামানুসারে এই রশ্মির নাম দেওয়া হয় বেকারেল রশ্মি। তিনি লক্ষ করেন যে মৌল থেকে এই রশ্মি নির্গত হয়, তা একটি সম্পূর্ন নতুন মৌলে রুপান্তরিত না হওয়া পর্যন্ত এই রশ্মি নির্গমন অব্যাহত থাকে।
মানবদেহে লিঙ্গ (Sex) নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
Correct Answer:
ক: একজোড়া
Explanation:
মানবদেহে লিঙ্গ (Sex) নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা- সঠিক উত্তর একজোড়া XY লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণের একপ্রকার ব্যবস্থা যা পাওয়া যায় মানুষে অনেক স্তন্যপায়ী প্রাণীতে, কিছু পতঙ্গ যেমন: (ড্রসোফিলায়), এবং কিছু উদ্ভিদ যেমন (Ginkgo) তে। এই ব্যবস্থায় জীবে এক লিঙ্গ দেখা যায়। একে গণোজোমও বলে। নারীদের একই রকম দুইটা সেক্স ক্রোমোজোম (XX) থাকে, যাকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। পুরুষে ভিন্ন রকম দুইটা সেক্স ক্রোমোজোম (XY) থাকে, যাকে বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স।
Who wrote the epic 'Paradise Lost'?
Correct Answer:
A: John Milton
Explanation:
Who wrote the epic 'Paradise Lost'? Correct Answer John Milton Paradise Lost হলো John Milton - এর একটি epic ( মহাকাব্য) । Paradise Lost ছাড়াও তার আরেকটি বিখ্যাত epic হলো Paradise Regained।
প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
Correct Answer:
ঘ: সিপাহী বিপ্লব
Explanation:
প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? সঠিক উত্তর সিপাহী বিপ্লব বাংলাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বিপ্লব হলো সিপাহি বিপ্লব। সিপাহি বিপ্লব, ১৮৫৭ মঙ্গল পান্ডের নেতৃত্বে ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরে শুরু হয়। এবং শীঘ্রই তা মিরাট, দিলি এবং ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এটা সারা বাংলাদেশ জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছিল। চট্টগ্রাম ও ঢাকার প্রতিরোধ এবং সিলেট, যশোর, রংপুর, পাবনা ও দিনাজপুরের খন্ডযুদ্ধসমূহ বাংলাদেশকে সর্তক ও উত্তেজনাকর করে তুলেছিল। ১৮৫৭ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের পদাতিক বাহিনী প্রকাশ্য বিদ্রোহে মেতে ওঠে এবং জেলখানা হতে সকল বন্দিদের মুক্তি দেয়।
এ উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে?
Correct Answer:
ঘ: লর্ড ডালহৌসি
Explanation:
এ উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? সঠিক উত্তর লর্ড ডালহৌসি প্রশ্নে ১৮৮ - এর স্থলে ১৪৪ হবে।৯ = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mi>&#x9E9;</mi><mi>&#x9E8;</mi></msup></math> ; ৩৬ = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mi>&#x9EC;</mi><mi>&#x9E8;</mi></msup></math>; ৮১ = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mi>&#x9EF;</mi><mi>&#x9E8;</mi></msup></math>; ১৪৪ = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E7;</mi><msup><mi>&#x9E8;</mi><mi>&#x9E8;</mi></msup></math><math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>&#x2234;</mo></math> পরবর্তী সংখ্যাটি = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E7;</mi><msup><mi>&#x9EB;</mi><mi>&#x9E8;</mi></msup></math> = ২২৫
বংশগতির জনক কে?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতির জনক কে? সঠিক উত্তর মেন্ডেল গ্রেগর ইয়োহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তিনি তার গির্জার বাগানে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে, বংশগতির দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রকাশ করেন, যা এখনো যথাযথ আছে। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
ভাইরাস একটি -
Correct Answer:
ঘ: কোষহীন জীব
Explanation:
ভাইরাস একটি - সঠিক উত্তর কোষহীন জীব ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায়। উদ্ভিদ ও প্রাণীর বহু রোগ সৃষ্টির কারণ হল ভাইরাস। ভাইরাস কে জীবাণু না বলে 'বস্তু' বলা হয়। কারণ, জীবদেহ ডিএনএ, আরএনএ ও নিওক্লিক এসিড দিয়ে গঠিত, প্রোটিন তাই ভাইরাস অকোষীয়। ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত হবে কিনা, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে। ভাইরাস মানুষ, পশু - পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে - এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।
1x-1<2 অসমতার সমাধান করুন।
Correct Answer:
ঘ: (-α,12)∪(12,α)
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
Correct Answer:
ক: ফেঞ্চুগঞ্জ
Explanation:
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি? সঠিক উত্তর ফেঞ্চুগঞ্জ বাংলাদেশের প্রথম সার কারখানা হলো - ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি., ফেঞ্চুগঞ্জ, সিলেট। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং বিলুপ্ত হয় ৩০ জুন ২০১২ সালে।
প্রশমন এনথালপি -57.0 Kj/mole হলে Ba(OH)2(aq)+2HCl(aq)↦ Bacl2(aq)+2H2O(I) বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত?
Correct Answer:
ক: -114.0KJ
Explanation:
প্রশমন এনথালপি -57.0 Kj/mole হলে Ba(OH)2(aq)+2HCl(aq)↦ Bacl2(aq)+2H2O(I) বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত? সঠিক উত্তর -114.0KJ প্রশমন এনথালপির সংজ্ঞা অনুসারে কোনাে প্রশমন বিক্রিয়ায় 1 mol পানি উৎপাদনে এনথালপির যে পরিবর্তন হয় তাকে প্রশমন এনথালপি বলে । প্রদত্ত বিক্রিয়াটিতে ২ মােল পানি উৎপন্ন হয়েছে। তাই বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন - ΔH = 57.0 X2 KJ = 114 KJ
মাটির pH বাড়াতে ব্যবহার করা হয় কোন যৌগটি ?
Correct Answer:
খ: ডলোমাইট
Explanation:
মাটির pH বাড়াতে ব্যবহার করা হয় কোন যৌগটি ? সঠিক উত্তর ডলোমাইট মাটির অম্লত্ব বেড়ে গেলে অম্লত্ব কমানাের জন্য মাটিতে ক্ষারকীয় পদার্থ যেমন চুন (CaO) বা চুন জাতীয় পদার্থ যেমন ম্যাগনেশিয়া (MgO) ব্যবহার করতে হয়। এতে মাটির pH বেড়ে যায় তথা অধিক অম্লত্ব দূর হয় । ডলােমাইট ম্যাগনেশিয়ার একটি উৎস। তাই মাটির PH বাড়াতে ডলােমাইট ব্যবহার করা যায় ।
মাটির ময়না’ ছবির নির্মাতা কে?
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
মাটির ময়না’ ছবির নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।
CH3OH এবং CH3CH2OH এর মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়__
Correct Answer:
ক: Iodoform test
Explanation:
CH3OH এবং CH3CH2OH এর মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়__ সঠিক উত্তর Iodoform test মিথানল ও ইথানল উভয়েই প্রাইমারি (১°) অ্যালকোহল। এদের মধ্যে ইথানলের অণুতে মিথাইল মূলক আছে যা আয়ােডিনের সাথে NaOH - এর উপস্থিতিতে CHI (মিথাইল আয়ােডাইড) উৎপন্ন করে। মিথানলে α - C - এর সাথে এরূপ মিথাইল মূলক থাকে না। অর্থাৎ এ বিক্রিয়া দ্বারা মিথাইল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যায়।
মিউকর একটি __
Correct Answer:
ক: ছত্রাক
Explanation:
মিউকর একটি __ সঠিক উত্তর ছত্রাক মিউকর হলো এক ধরনের ছত্রাক। ছত্রাক বা ছত্রক হল একটি দলের সদস্য এককোষী বা বহুকোষী সুকেন্দ্রিক জীব যার মধ্যে আছে অনুজীব যেমন খামি ও আদরা আবার অতিপরিচিত মাশরুম। যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষ প্রাচীর আছে। এই জীবগুলো শ্রেণীবদ্ধ একটি জগৎ হিসাবে যা অন্যান্য সুকেন্দ্রিক জীব জগৎ উদ্ভিদ ও প্রাণী থেকে ভিন্ন।
এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
Correct Answer:
ঘ: মাল্টা
নিচের কোন শর্করা ফহলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না?
Correct Answer:
ঘ: সুক্রোজ
Explanation:
নিচের কোন শর্করা ফহলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না? সঠিক উত্তর সুক্রোজ যেসব শর্করা ফেহলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে তাদেরকে বিজারক চিনি (Redicing Sugar) বলে। যেমন—গ্লুকোজ, ফুক্টোজ, ম্যালটোজ ইত্যাদি। আর যারা এ টলেন বিকারক বা ফেইলিং দ্রবণকে বিজারিত করতে পারে না তাকে অবিজারক চিনি বলে। যেমন - সুক্রোজ অবিজারক চিনি।
নিচের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে?
Correct Answer:
ঘ: হাইড্রোজেন ফ্লুরাইড
Explanation:
নিচের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? সঠিক উত্তর হাইড্রোজেন ফ্লুরাইড মৌলসমূহের মধ্যে হাইড্রোজেনের (H) তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম ও ফ্লোরিনের (F) তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাই এ দুটির মধ্যে গঠিত H...E বন্ধন (হাইড্রোজেন বন্ধন) সবচেয়ে শক্তিশালী।
Nazrul Islam is one of the greatest poets of Bangladesh.
Correct Answer:
D: নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠতম কবিদের একজন
বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়?
Correct Answer:
খ: Bituminous
Explanation:
বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর Bituminous বড়পুকুরিয়ার ফুলবাড়ি ও দীঘিপাড়া কয়লা খনিতে বিটুমিনাস কয়লা আছে। এর অধিকাংশই তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়।
নিচের কোর যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে?
Correct Answer:
ক: বেনজিন
Explanation:
নিচের কোর যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? সঠিক উত্তর বেনজিন বেনজিনের রাসায়নিক ধর্ম পর্যালােচনা করলে দেখা যায়, বেনজিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন, ইথিলিনের মতাে H2 , CI2 ও O3 - সাথে যুত বিক্রিয়া দেয়। আবার অ্যারােমিটিসিটি ধর্ম ও হাকেল নীতি অনুসারে এটি অ্যারােমেটিক যৌগ।
CO- এর বন্ধনীক্রম কত?
Correct Answer:
খ: 3
আর্সেনিক পরীক্ষা করার জন্য কোন নলকূপ থেকে 100 ml পানি সংগ্রহ করে দেখা গেল যে পানিতে আর্সেনিকের পরিমাণ? ০.005 g । তাহলে ঐ পানিতে আর্সেনিকের মাত্রা কত PPm?
Correct Answer:
খ: 50
Explanation:
আর্সেনিক পরীক্ষা করার জন্য কোন নলকূপ থেকে 100 ml পানি সংগ্রহ করে দেখা গেল যে পানিতে আর্সেনিকের পরিমাণ? ০.005 g । তাহলে ঐ পানিতে আর্সেনিকের মাত্রা কত PPm? সঠিক উত্তর 50 প্রাতি 1OOOml - এ উপিস্থত কণা দ্বারা ppm হিসাব করা হয়। 1L বা 1000 mil - এ যত মিশ্রিাম (mg) কণা। উপস্থিত থাকে তাই ঐ বস্তুকণার ppm একক। = 100 ml - এ আছে 0.005 g ∴1000 ml - এ 0.005 x10 g ∴1000 ml - এ 0.005 x10 x 1000 mg = 50 ppm
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন?
Correct Answer:
খ: ভাই-বোন
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন? সঠিক উত্তর ভাই-বোন ভাই - বোন দ্বন্দ্ব সমাসের উদাহরন। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
ফরমালডিহাইডের কত শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে?
Correct Answer:
ঘ: ৪০%
Explanation:
ফরমালডিহাইডের কত শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে? সঠিক উত্তর ৪০% ফরমালডিহাইড বা মিথান্যালের (HCHO) 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
পেপার ক্রোমাটোগ্রাফিতে কোনটি স্থির দশা হিসেবে কাজ করে?
Correct Answer:
খ: পানি
Explanation:
পেপার ক্রোমাটোগ্রাফিতে কোনটি স্থির দশা হিসেবে কাজ করে? সঠিক উত্তর পানি পেপার ক্রোমাটোগ্রাফিতে পেপারের পৃষ্ঠতলে শােষিত পানির অণু হচ্ছে স্থির দশা। এতে সচল দশা হচ্ছে একাধিক জৈব দ্রাবক ও পানির মিশ্রণ।
কার্বন ব্যতীত অন্য কোন মৌলে ক্যাটেনেশন ফরমালিন বলে?
Correct Answer:
খ: সিলিকন
Explanation:
কার্বন ব্যতীত অন্য কোন মৌলে ক্যাটেনেশন ফরমালিন বলে? সঠিক উত্তর সিলিকন জৈব যৌগের প্রাচুর্যতার সবচেয়ে বড় কারণ কার্বন মৌলের ক্যাটেনেশন ধর্ম। মৌলসমূহের মধ্যে C - এর পরে সবচেয়ে বেশি এ ধর্ম প্রদর্শন করে সিলিকন। সিলিকন পরমাণু এর ক্যাটেনেশন ধর্ম ব্যবহার করে যে বৃহদাকার ও বৈচিত্র্যময় অণুসমূহ তৈরি করে তাদেরকে সিলিকোন বলে।
pH ফ্যাক্টর ৫ এরুপ একটি দ্রবণ আরেকটি দ্রবণ যার pH ফ্যাক্টর ২ তার থেকে কত ভাগ অম্লীয়?
Correct Answer:
গ: ১০০০
Explanation:
pH ফ্যাক্টর ৫ এরুপ একটি দ্রবণ আরেকটি দ্রবণ যার pH ফ্যাক্টর ২ তার থেকে কত ভাগ অম্লীয়? সঠিক উত্তর ১০০০ PH factor 5 means 10^5 and pH factor 2 means 10^2.if we divided 10^5/10^2 = 10^3 = 1000(ans)
'The God of Small Things' বইটি কার লিখা/
Correct Answer:
ক: অরুন্দ্বতী রায়
Explanation:
'The God of Small Things' বইটি কার লিখা/ সঠিক উত্তর অরুন্দ্বতী রায় The God of Small things হলো ভারতীয় লেখিকা Arundhati Roy - এর Semi - autobiographical উপন্যাস। এ উপন্যাসটির জন্য তিনি ১৯৯৭ সালে Booker Prize লাভ করেন।
ক্রিয়ার মুল অংশকে বলা হয়?
Correct Answer:
ক: ধাতু
Explanation:
ক্রিয়ার মুল অংশকে বলা হয়? সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূল অংশ কে বলা হয় ধাতু। যেমন - √পড়্ + ইব = পড়িব। এখানে √পড়্ হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ার ধাতু বা মূল বোঝাতে √ চিহ্ন ব্যবহৃত হয়।
△ABC এর E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF=কত ?
Correct Answer:
ঘ: 1/2BC
সূর্যের উন্নতি কোণ 60° হলে, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয় । গাছটির উচ্চতা কত? ।
Correct Answer:
ক: 17.32 মি.
জসীমউদদীনের প্রথম মহাকাব্য -
Correct Answer:
ক: মহাভারত
Explanation:
জসীমউদদীনের প্রথম মহাকাব্য - সঠিক উত্তর মহাভারত জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার মহাকাব্য মহাভারত।
I would have never taken the job ____what additional pressures it will create for me.
Correct Answer:
A: if I had known
Explanation:
I would have never taken the job ____what additional pressures it will create for me. Correct Answer if I had known I would have never taken the job (if i had known ) what additional pressures it will create for me. এর অর্থ হলো - আমি চাকরিটি কখনই গ্রহণ করতাম না যদি জানতাম এটি আমার জন্য অতিরিক্ত চাপের সৃষ্টি করবে। সঠিক উত্তর - If i had known.
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরুপ?
Correct Answer:
গ: ক + ষ
Explanation:
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরুপ? সঠিক উত্তর ক + ষ 'ক্ষ' যুক্তাক্ষরটি ক্ + ষ = ক্ষ হয়েছে।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে।
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: ব+ধ
Explanation:
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর ব+ধ 'ব্ধ' যুক্তবর্ণকে বিশিষ্ট করলে ব্ + ধ পাওয়া যায়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো - ক্ষ = ক্ + ষ, ঞ্জ = জ্ + ঞ, দ্ধ = দ্ + ধ, হ্ম = হ্ + ম, ঞ্চ = ঞ্ + চ, ষ্ণ = ষ্ + ণ।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে_____ ভাষা থেকে।
Correct Answer:
ক: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে_____ ভাষা থেকে। সঠিক উত্তর প্রাকৃত বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আধুনিক মত, ভারতীয় গৌড় প্রাকৃত থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব হয়েছে।