Primary School Assistant Teacher Recruitment Exam- (Surma) MCQs
Showing 50 questions (Total: 50)
'The man is climbing the cliff' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
খ: The cliff is being climbed by the man.
Explanation:
'The man is climbing the cliff' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর The cliff is being climbed by the man. 'The man is climbing the cliff' বাক্যটির Passive form হবে - - - - The cliff is being climbed by the man. Passive করতে হলে structure টি হবে : active voice এর object + tense অনুযায়ী auxiliary (এখানে is being) + মূল verb এর past participle (climbed) + by + active voice এর subject.
He said to me, "Wait until I come." বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
ক: He asked me to wait until he came.
Explanation:
He said to me, "Wait until I come." বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর He asked me to wait until he came. He said to me, "Wait until I come." বাক্যটির Indirect speech হবে - - - He asked me to wait until he came. Reporting verb (said) এর পরিবর্তন হবে না + inverted coma উঠে that বসবে + reporting verb এর subject পুনরায় বসবে + might + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Anger may be compared------fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
খ: to
Explanation:
Anger may be compared------fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Anger may be compared - - - - - - fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - - - to. Compare with ব্যবহার করা হয় সমজাতীয় জিনিসের তুলনা করার জন্য। For example: nazrul can be compared with shelley. কিন্তু অসম বস্তুর তুলনা করতে আমরা Compare to ব্যবহার করি। Anger ও fire অসম বিষয় বলে এখানে 'to' বসবে।
'He taught me to read Arabic' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
ক: I was taught by him to read Arabic.
Explanation:
'He taught me to read Arabic' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর I was taught by him to read Arabic. 'He taught me to read Arabic' বাক্যটির Passive form হবে - - - - I was taught by him to read Arabic. Sentence টি present indefinite tense এর হওয়ায় auxiliary verb হিসেবে am/is/are বসবে। এখানে are ব্যবহার করতে হবে; কারণ The brave মানে হল সাহসীরা। কখনো কখনো adjective এরপূর্বে the ব্যবহার করে common noun করা যায়।
Feed the baby -----milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
গ: on
Explanation:
Feed the baby -----milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর on Feed the baby - - - - - milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - - - on. কাউকে কোনো কিছু দিয়ে খাওয়ানো অর্থে feed on ব্যবহার করা হয়। Feed sb/sth on 'sth' . সুতরাং সঠিক উত্তর (গ)।
Anwar said, "What a fool I am !" বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
গ: Anwar exclaimed that he was a great fool.
Explanation:
Anwar said, "What a fool I am !" বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর Anwar exclaimed that he was a great fool. Anwar said, "What a fool I am !" বাক্যটির Indirect speech হবে - - - - Anwar exclaimed that he was a great fool. Exclamatory sentence 'what' দ্বারা শুরু হলে structure হবে : Subject + exclimed with sorrow + that + reporting speech এর subject (person change হয়) + প্রদত্ত verb এর past form বসে + a/am থাকলে বসে + great + noun + বাকি অংশ।
কোনটি 'Joyful' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: Cheerful
Explanation:
কোনটি 'Joyful' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Cheerful 'Joyful' শব্দের সমার্থক শব্দ Cheerful. Joyful শব্দটির অর্থ: আনন্দদায়ক, আনন্দময়, সুখকর, আনন্দদায়ক, আনন্দপূর্ণ, সানন্দ, সহর্ষে, আনন্দসুচক। Cheerful শব্দটির অর্থ হচ্ছে : আনন্দিত, উত্সাহপূর্ণ, অম্লান, প্রফুল্ল, আনন্দিত, প্রফুল্লিত, অপরিম্লান, খোশ, উৎফুল্ল, প্রসন্ন, আনন্দদাযক।
'In black and white' এর অর্থ ----
Correct Answer:
ক: In writing
Explanation:
'In black and white' এর অর্থ ---- সঠিক উত্তর In writing 'In black and white' এর অর্থ - - - In writing. 'In black and white' phrase - টির অর্থ লিখিত আকারে (In writing). For example : submit your player in black and white.
কোনটি 'Vacant' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ক: Blank
Explanation:
কোনটি 'Vacant' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Blank 'Vacant' শব্দের সমার্থক শব্দ Blank. Vacant শব্দটির অর্থ হচ্ছে : শূন্য, খালি, ফাঁকা, শূন্য, ভাবশূন্য, কর্মহীন, অবকাশপূর্ণ, চিন্তাহীন, অবকাশকালীন, কর্মচারিহীন, বাসিন্দাহীন, শূন্যগর্ভ। Blank শব্দটির অর্থ : ফাঁকা, শূন্য, হতভম্ব, ফাঁকা, শূন্য, অমিত্রাক্ষর, অলিখিত, ফাঁপা, ভাবলেশশূন্য, বিহ্বল, বৈচিত্র্যহীন, নিরূদ্বেগ, মিলহীন, চিহ্নহীন, নীরস, সম্পূর্ণ, বেদাগ, উদাস।
কোন মোগল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?
Correct Answer:
খ: আকবর
Explanation:
কোন মোগল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন? সঠিক উত্তর আকবর মোগল সম্রাট আকবর 'জিজিয়া কর' রহিত করেন। মধ্য যুগে পৃথিবীর অন্যান্য মুসলিম শাসিত দেশেও অমুলমানদের ওপর জিজিয়া কর ধার্য করা হয়। ভারতীয় উপমহাদেশে আকবর এটা রহিত করেন, কিন্তু সম্রাট আওরঙ্গজেবের আমলে এটা পুনঃপ্রবর্তিত হয়।
প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল ---
Correct Answer:
ঘ: ৫ম
Explanation:
প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল --- সঠিক উত্তর ৫ম প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল - ৫ম। দক্ষিণ এশীয় গেমস সেপ্টেম্বর, ১৯৮৪ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়। এটি দক্ষিণ এশীয় গেমসের প্রথম আসর ছিল। দুই বছর অন্তর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় --
Correct Answer:
গ: ১৯৫৩ সালে
Explanation:
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -- সঠিক উত্তর ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - ১৯৫৩ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা - রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷
যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
Correct Answer:
ঘ: ৬ দিনে
Explanation:
যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে? সঠিক উত্তর ৬ দিনে ১২জন শ্রমিক আয় করে ৪ দিনে ১ , , , , , , , , ( ৪*১২) , , ৮ , , , , , , , , = ৪*১২/৮, , = ৬ দিনে।
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
Correct Answer:
গ: ১০ ঘণ্টা
Explanation:
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে--- সঠিক উত্তর ১০ ঘণ্টা 96/(20 + 4) = 4, 96/(20 - 4) = 6 t = 6 + 4 = 10
৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
Correct Answer:
খ: ১০ লিটার
Explanation:
৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে? সঠিক উত্তর ১০ লিটার অনুপাতটির রাশিগুলোর যোগফল = ৪ + ৩ = ৭ পরবর্তিতে মিশ্রণে অকটেনের অনুপাত বৃদ্ধি = ৫ - ৩ = ২ অনুপাতটির রাশি ৭ সমতূল্য ৩৫ লিটার অনুপাতটির রাশি ২ সমতূল্য = ৩৫ × ২ /৭ = ১০ লিটার
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ---
Correct Answer:
ক: ১৩ সেমি
Explanation:
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে --- সঠিক উত্তর ১৩ সেমি ব্যাসার্ধ OA = √ AD² + OD² = √(১২)² - (৫)² = √১৪৪ + ২৫ = ১৩
একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
Correct Answer:
খ: ১৪০০
Explanation:
একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? সঠিক উত্তর ১৪০০ ৬% বৃদ্ধিতে লোকসংখ্যা (১০০ + ৬) = ১০৬ জন বর্তমানে লোকসংখ্যা ১০৬ হলে পূর্বের লোকসংখ্যা ১০০ জন ∴ " " ১৪৮৪ " " (১৪৮৪×১০০)/১০৬জন = ১৪০০ জন
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
Correct Answer:
ক: ২৬
Explanation:
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? সঠিক উত্তর ২৬ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২ ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৫১(৫১ + ১)/২ ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যার গড় ৫১(৫১ + ১)/২×৫১ = ২৬।
একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ঘ: ৫০ টাকা
Explanation:
একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৫০ টাকা ১০% লাভে বিক্রয়মূল্য = ১১০ টাকা বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা বিক্রয়মূল্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ × ৫৫/১১০ টাকা = ৫০ টাকা
কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
Correct Answer:
খ: ১০ জন
Explanation:
কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? সঠিক উত্তর ১০ জন শুধু পদার্থতে পাশ করে (৮৫ - ৭৬) % = ৯% শুধু রসায়নশাস্ত্রে পাশ করে (৮১ - ৭৬) % = ৫% পদার্থ বা রসায়নশাস্ত্র বা উভয় বিষয়ে পাশ করে (৯ + ৫ + ৭৬)% = ৯০% ∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৯০)% = ১০%।
'কোনোভাবেই যা নিবারণ করা যায় না।' --এক কথায় কী হবে?
Correct Answer:
ক: অনিবার্য
Explanation:
'কোনোভাবেই যা নিবারণ করা যায় না।' --এক কথায় কী হবে? সঠিক উত্তর অনিবার্য 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না। ' - - এক কথায় হবে অনিবার্য। অনিবার্য - নিবারণ করা যায় না এমন বা অপ্রতিরোধ্য। অনন্যপায় - উপায়ন্তর বিহীন বা অন্যান্য গতি। অদম্য - দমন করা যায় না; অদমনীয়। অসম্ভব - সম্ভব নয় এমন; ঘটে না বা ঘটানো যায় না এমন।
'যা অধ্যয়ন করা হয়েছে।' --এক কথায় কী হবে?
Correct Answer:
খ: অধীত
Explanation:
'যা অধ্যয়ন করা হয়েছে।' --এক কথায় কী হবে? সঠিক উত্তর অধীত 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ হবে - অধীত। পঠিত - পাঠ করা হয়েছে এমন। অধীত - পাঠ করা হয়েছে এমন। পঠিত ও অধীত দুটি শব্দই একই অর্থ প্রকাশ করলেও বিভিন্ন ব্যাকরণ বইয়ে 'যা অধ্যায়ন করা হয়েছে' এই বাক্যটির এক কথায় প্রকাশ 'অধীত' উল্লেখ করা হয়েছে।
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর জসীমউদ্দীন আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি জসীমউদ্দীন এর রচনা। জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
"অহঙ্কার" পতনের মূল -- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে শূন্য
Explanation:
"অহঙ্কার" পতনের মূল -- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূন্য "অহঙ্কার" পতনের মূল - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে শূন্য বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।
কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?
Correct Answer:
খ: চিলেকোঠার সেপাই
Explanation:
কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই চিলেকোঠার সেপাই উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত। আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭) বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তার রচনাসম্ভার। তার উল্লেখযোগ্য দুটি উপন্যাস হলো : চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬)
নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী নেহাল "অঙ্কে" খুব কাঁচা - - বাক্যে উদ্ধৃত শব্দটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'ঈগল পাখী' কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'ঈগল পাখী' কোন সমাস (ঈগল নামের যে পাখী)? সঠিক উত্তর কর্মধারয় 'ঈগল পাখী' কর্মধারয় সমাস (ঈগল নামের যে পাখী)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। ষঅনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন।
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: পদ্ + হতি
Explanation:
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পদ্ + হতি 'পদ্ধতি' শব্দের সন্ধি - বিচ্ছেদ পদ্ + হতি। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে।
'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)? সঠিক উত্তর তৎপুরুষ 'ইত্যাদি' (ইতি হতে আদি) তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: আসন্ন বিপদ
Explanation:
'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর আসন্ন বিপদ 'শিরে - সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ ও উপস্থিত মহাবিপদ। শিরঃপীড়া - শব্দের অর্থ মাথার যন্ত্রণা, মাথা ধরা।
কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: শৈবলিনী
Explanation:
কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর শৈবলিনী 'নদী' শব্দের সমার্থক শব্দ - শৈবলিনী। নদী শব্দের সমার্থক শব্দ - তটিনী, স্রোতস্বিনী, শৈবলিনী, তরঙ্গিনী, প্রবাহিণী। বাকি তিনটি সমুদ্র এর সমার্থক শব্দ।
'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: পঙ্কিল
Explanation:
'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পঙ্কিল 'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ পঙ্কিল। নির্মল শব্দের অর্থ - স্বচ্ছ, অমলিন, নিষ্পাপ, অকলঙ্ক, নির্দোষ, বিশুদ্ধ, পবিত্র, পাক। পঙ্কিল শব্দের অর্থ - কর্দমাক্ত, কাদা পূর্ণ।
নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
Correct Answer:
ক: ক্যালসিয়াম কার্বনেট
Explanation:
নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন - ডাই - অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯৪
Explanation:
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর ১৯৯৪ ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান ১৯৯৪ সালে। ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
Correct Answer:
ক: অল্পবয়সী ছেলেমেয়েরা
Explanation:
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? সঠিক উত্তর অল্পবয়সী ছেলেমেয়েরা এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা অল্পবয়সী ছেলেমেয়েরা। ১৯৮১ সালে ভাইরাসটি আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত এইডস রোগ কারণে ২কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ মারা যায়। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ০.৬% এই ভাইরাস দ্বারা আক্রান্ত। ২০০৫ সালে এইডস ২২ থেকে ৩৩ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয় যার মধ্যে ৫ লক্ষ ৭০ হাজারের ও বেশি ছিল শিশু। এই মৃত্যুর এক - তৃতীয়াংশ ঘটে সাহারা - নিম্ন আফ্রিকা (Sub - Saharan Africa) অঞ্চলে। তখন ধারণা করা হয়েছিল ভাইরাসটি আফ্রিকার প্রায় ৭ কোটি মানুষকে আক্রান্ত করবে।
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
Correct Answer:
গ: নীল আর্মস্ট্রং
Explanation:
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? সঠিক উত্তর নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্বপ্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।
কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
Correct Answer:
গ: ভিটামিন 'ডি'
Explanation:
কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন 'ডি' ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এ রোগের ফলে হাড় বেঁকে যায় ও পেট ফুলে যায়। শিশুরা খুব দুর্বল হয়ে পড়ে ও আকারে ছোট হয়ে যায়। ভিটামিন এ ও ডি এর অভাবে এ রোগ হয়।
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
Correct Answer:
গ: ২০০২ সালে
Explanation:
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে? সঠিক উত্তর ২০০২ সালে পলিথিন ভীষণ বিষাক্ত প্রোপাইলিনের সাথে পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের ৩/৪ টি মলিকুলের সাবমিশ্রণে তৈরি হয় ।পলিথিন বহুমাত্রিক ক্ষতির বাহক । ঢাকা শহরে প্রতিদিন ১ কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় । পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে জানুয়ারি ২০০২ সালে ঢাকা শহরে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় । পরবর্তীতে ২ মার্চ ২০০২ সালে সারাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার? সঠিক উত্তর আমিষ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য প্রয়োজন আমিষের। আমিষ শিশুদের দৈহিক বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষগুলো গঠন করে ক্ষয়পূরণ করতে ও কোনো ক্ষতস্থান সারাতে প্রোটিনের ভূমিকা রয়েছে। যখন দেহে চর্বি ও শর্করার অভাব দেখা যায় তখন প্রোটিন তাপশক্তি উৎপাদনের কাজ করে।
কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: পারদ
Explanation:
কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? সঠিক উত্তর পারদ পারদ ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম। পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d - ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
'হার্ডডিস্ক' মাপার একক হল ----
Correct Answer:
খ: গিগাবাইট
Explanation:
'হার্ডডিস্ক' মাপার একক হল ---- সঠিক উত্তর গিগাবাইট 'হার্ডডিস্ক' মাপার একক হল - - - - গিগাবাইট। সহায়ক মেমোরি তে যেসব ডেটা ও নির্দেশ থাকে যা মুহূর্তে গণনার জন্য প্রয়োজন না হলেও কিছুক্ষণের মধ্যেই প্রয়োজন হয়। তেমনি একটি অন্যতম সহায়ক মেমোরি হল হার্ডডিক্স।
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়? সঠিক উত্তর ইনসুলিন বহুমূত্র রোগে ইনসুলিন হরমোন দরকার হয়। ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?
Correct Answer:
গ: ১৮৩৫
Explanation:
সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? সঠিক উত্তর ১৮৩৫ সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় ১৮৩৫ সন থেকে। ১৮শ শতক থেকে ২০শ শতক পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে ইংরেজরা উপনিবেশ গড়ে তুললে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি হয়ে উঠলে, ইংরেজি বিশ্বের লিঙ্গুয়া ফ্রাঙ্কায় পরিণত হয় ২০শ শতকের মধ্যভাগে এসে।
সুমাত্রা দ্বীপটি অবস্থিত---
Correct Answer:
গ: ভারত মহাসাগরে
Explanation:
সুমাত্রা দ্বীপটি অবস্থিত--- সঠিক উত্তর ভারত মহাসাগরে সুমাত্রা দ্বীপটি অবস্থিত - - - ভারত মহাসাগরে। সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে বোর্নিও আর নিউগিনি সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)। সুমাত্রার আয়তন ৪, ৭৩, ৪৮১ বর্গ কিলোমিটার এবং পৃথিবীর দ্বীপগুলোর মধ্যে এটি আয়তনের দিক থেকে ৬ষ্ঠ। সংশ্লিষ্ট ছোটখাটো দ্বীপের অধিবাসীসহ সুমাত্রার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। ভারত মহাসাগর সুমাত্রার উত্তর - পশ্চিম, দক্ষিণ - পশ্চিম ও সমগ্র পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে।
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ---
Correct Answer:
ঘ: রবিবার দুপুর ১২টা
Explanation:
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে --- সঠিক উত্তর রবিবার দুপুর ১২টা গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে - - - রবিবার দুপুর ১২টা। গ্রিনিচ থেকে পূর্ব দিকে গেলে ১° = ৪ মিনিট সময় যোগ হয় সেক্ষেত্রে গ্রিনিচ থেকে ৯০° পূর্বদিকে অবস্থিত স্থানের সময়। অতএব গ্রিনিচ এ যখন সময় রবিবার সকাল ৬টা তখন ৯০° পূর্বদিকে সময় হবে দুপুর ১২টা।
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
Correct Answer:
ক: ৬ ভাগের ১ ভাগ
Explanation:
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের --- সঠিক উত্তর ৬ ভাগের ১ ভাগ চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের - - - ৬ ভাগের ১ ভাগ। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪, ৩৯৯ কিলোমিটার (প্রায় ২৩৮, ৮৫৫ মাইল) যা পৃথিবীর ব্যাসের প্রায় ৩০ গুণ। চাঁদের ব্যাস ৩, ৪৭৪.২০৬ কিলোমিটার (২, ১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক - চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। এর অর্থ দাড়াচ্ছে, চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের এক - ষষ্ঠাংশ।
a-1a=3হলে, a3-1a3 এর মান হবে-
Correct Answer:
গ: 36
একজন মাঝি স্রোতের আনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
Correct Answer:
ক: ১১২
Explanation:
একজন মাঝি স্রোতের আনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত? সঠিক উত্তর ১১২ মাঝি স্রোতের আনুকূলে এবং প্রতিকুলে মোট (১ + ৩) = ৪ ঘণ্টায় মোট (৩ + ৩ ) = ৬ মাইল যায় । মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ = ৬/৪ = ১.৫ মাইল/ঘণ্টা Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
০.১×০.২×০.০০৩০.০১×০.০২×০.০৩ এর মান কত ?
Correct Answer:
ঘ: ১০
একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে ---
Correct Answer:
ক: ৯ : ১
Explanation:
একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে --- সঠিক উত্তর ৯ : ১ আয় করে = 5000 টাকা ব্যয় করে = 4500 টাকা সঞ্চয় = 5000 - 4500 = 500 টাকা আয় :সঞ্চয় = 5000:500 10:1 উঃ