Primary School Assistant Teacher Recruitment Exam- (Yamuna) MCQs
Showing 47 questions (Total: 47)
Which one is the correct past tense form of 'ring'?
Correct Answer:
B: Rang
Explanation:
Which one is the correct past tense form of 'ring'? Correct Answer Rang The correct past tense form of 'ring' is - Rang. Ring - rang - rung. সঠিক উত্তর (খ)।
'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে ----
Correct Answer:
খ: The brave are favoured by fortune
Explanation:
'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে ---- সঠিক উত্তর The brave are favoured by fortune 'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে - - - - The brave are favoured by fortune. Sentence টি present indefinite tense এর হওয়ায় auxiliary verb হিসেবে am/is/are বসবে। এখানে are ব্যবহার করতে হবে; কারণ The brave মানে হল সাহসীরা। কখনো কখনো adjective এরপূর্বে the ব্যবহার করে common noun করা যায়। For example : the rich (ধনীরা), the Poor (গরিবেরা)।
"Let me do the sum" এর পরিবর্তিত voice form হচ্ছে ----
Correct Answer:
ক: Let the sum be done by me
Explanation:
"Let me do the sum" এর পরিবর্তিত voice form হচ্ছে ---- সঠিক উত্তর Let the sum be done by me "Let me do the sum" এর পরিবর্তিত voice form হচ্ছে - - - - Let the sum be done by me. Let যুক্ত active voice কে passive voice করতে হলে : i) Let + objective from টির subjective form + be + মূল verb এর past participle form. তাই সঠিক উত্তর (ক)।
If you help me, I -----grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ক: will remain
Explanation:
If you help me, I -----grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর will remain If you help me, I - - - - - grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - - will remain. If যুক্ত conditional sentence এর ক্ষেত্রে if part এ present indefinite tense থাকলে, অপর অংশে (independent clause) এ future indefinite tense হয়। জোর দেওয়া অর্থে shall এর পরিবর্তে will বসে।
He said, "How charming the sight is!" বাক্যের Indirect form হচ্ছে ---
Correct Answer:
গ: He exclaimed that the sight was very charming.
Explanation:
He said, "How charming the sight is!" বাক্যের Indirect form হচ্ছে --- সঠিক উত্তর He exclaimed that the sight was very charming. He said, "How charming the sight is!" বাক্যের Indirect form হচ্ছে - - - He exclaimed that the sight was very charming. Subject + exclaimed + that + reported speech এর subject + verb এর past form + very + adjective + বাকি অংশ যদি থাকে। সুতরাং সঠিক উত্তর (গ)।
Do not brood so much -----your misfortune. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ক: on
Explanation:
Do not brood so much -----your misfortune. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর on Do not brood so much - - - - - your misfortune. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - - - on. এখানে appropriate preposition হিসেবে বসবে brood on - চিন্তা করা। সুতরাং সঠিক উত্তর (ক)।
The poorman said, "Let me have some food." বাক্যের Indirect speech হচ্ছে ---
Correct Answer:
ঘ: The poorman begged that he might have some food.
Explanation:
The poorman said, "Let me have some food." বাক্যের Indirect speech হচ্ছে --- সঠিক উত্তর The poorman begged that he might have some food. The poorman said, "Let me have some food." বাক্যের Indirect speech হচ্ছে - - - The poorman begged that he might have some food. Reporting verb (said) এর পরিবর্তে begged + that + reporting verb এর subject পুনরায় বসবে + might + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে
Correct Answer:
গ: In details
Explanation:
'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে সঠিক উত্তর In details 'Ins and outs' idiom - টির অর্থ হচ্ছে সবকিছু বা বিস্তারিত (In details). For example: He knows the ins and outs all the matter. সুতরাং সঠিক উত্তর (গ)।
'Unstable ' শব্দের Synonym হচ্ছে --
Correct Answer:
ঘ: Changeable
Explanation:
'Unstable ' শব্দের Synonym হচ্ছে -- সঠিক উত্তর Changeable 'Unstable ' শব্দের Synonym হচ্ছে - - Changeable. Unstable শব্দের অর্থ : অস্থিতিশীল, ঠুনক, পরিবর্তনশীল, অস্থির, চপলমতি, অধ্র্রুব, অনাবাদী, অস্থায়ী, অমীমাংসিত, অস্থিরীকৃত, অব্যবস্থিত, অনবস্থিত, দুর্দম, পতিত, ভারসাম্যহীন, চঞ্চলমতি, অস্থিরচিত্ত। Changeable শব্দের অর্থ : পরিবর্তনশীল, পরিবর্তনীয়, পরিবর্তনযোগ্য, পরিবর্তনশীল, অস্থির, অধ্র্রুব
'Fall into line' idiom- টির অর্থ হচ্ছে
Correct Answer:
ঘ: Agree
Explanation:
'Fall into line' idiom- টির অর্থ হচ্ছে সঠিক উত্তর Agree 'Fall into line' idiom - টির অর্থ হচ্ছে একমত হওয়া (to agree). Agree শব্দটির অর্থ: একমত, রাজী হত্তয়া, সম্মত হওয়া, মানা, একমত হত্তয়া, অনুযায়ী হত্তয়া, সম্মত হত্তয়া, খাপ খাত্তয়া, রাজি, স্বাস্থ্যসম্মত হওয়া।
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? - - বাক্যে উদ্ধৃত শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। অপাদান কারক বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
"গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ৭মী
Explanation:
"গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী "গুণহীনে" ত্যাগ কর - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়াপদের সাথে কর্ম পদের সম্পর্ককে কর্মকারক বলে। তিনি বাগান দেখাশোনা করেন। কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়।
বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? সঠিক উত্তর কর্মধারয় বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কর্মধারয়। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
'তিমির' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
ক: আলো
Explanation:
'তিমির' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর আলো তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে তিমির এর বিপরীত অর্থ কি, , , মানে অন্ধকারের বিপরীত অর্থ কি, , , , কাজেই অন্ধকার বা তিমির এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে আলো।
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৫৬ সালে প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয়। তার রচিত এক মহিলার ছবি (১৯৬১), অনুপম দিন (১৯৬২), সীমানা ছাড়িয়ে (১৯৬৪) উপন্যাসগুলো জনপ্রিয়তা লাভ করে। ষাটের দশকে তার রচিত উপন্যাসগুলো পূর্বাণী পত্রিকায় ঈদসংখ্যায় প্রকাশিত হত। তার রচিত খেলারাম খেলে যা উপন্যাসকে অনেকে যৌনআশ্রিত বলে আখ্যা দেন। তিনি উপন্যাসের ভূমিকায় এই উপন্যাসকে 'এদেশের সবচেয়ে ভুল বোঝা উপন্যাস' হিসেবে অভিহিত করেছেন।
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় --
Correct Answer:
গ: যামিনী
Explanation:
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় -- সঠিক উত্তর যামিনী 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় - - যামিনী। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে : ধরা, ধরণী, বসুন্ধরা, বসুধা, ভূমন্ডল, অবনী ইত্যাদি। যামিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে : নিশি, রাত, রজনী, শর্বরী, নিশীথিনী ইত্যাদি।
কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?
Correct Answer:
খ: সুখের পায়রা
Explanation:
কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সঠিক উত্তর সুখের পায়রা সুখের পায়রা বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়। 'সাত সতেরো' বাগধারা বিচিত্র রকমের বুঝায়। 'ষোল আনা' বাগধারা দ্বারা পুরোপুরি বোঝায়।
'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ঘ: গো + এষণা
Explanation:
'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর গো + এষণা 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ - - - - গো + এষণা। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে।
পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ----
Correct Answer:
ঘ: তৎপুরুষ সমাস
Explanation:
পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ---- সঠিক উত্তর তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে - - - - তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি এর লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
Correct Answer:
ক: গভীর জলের মাছ
Explanation:
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর গভীর জলের মাছ 'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় বলে গভীর জলের মাছ। একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজ
উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে ---
Correct Answer:
ঘ: প্রস্বেদন
Explanation:
উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে --- সঠিক উত্তর প্রস্বেদন উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে - - - প্রস্বেদন। প্রস্বেদন হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমের উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জল বাষ্পাকারে বের হয়ে যায়। মূল এবং ফুলের মাধ্যমেও প্রস্বেদন বা বাষ্পমোচন হতে পারে। উদ্ভিদ তার মূল দিয়ে জল শোষণ করে থাকে এবং পত্ররন্ধ্রের রক্ষীকোষ দুটোর - স্ফীতি ও শিথিল অবস্থা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ প্রস্বেদন সম্পন্ন হয়।
ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
Correct Answer:
ক: ভাল আবহাওয়ার
Explanation:
ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? সঠিক উত্তর ভাল আবহাওয়ার ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় ভাল আবহাওয়ার। ইতালির নাগরিক ইভান জেলিস্টাটরিসিল ১৬৪৩ সালে ব্যারোমিটার আবিষ্কার করেন। ব্যারোমিটার বায়ুমন্ডলের চাপ নির্ণয় এর জন্য ব্যবহার করা হয়।
পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে ---
Correct Answer:
খ: নিরক্ষ রেখা
Explanation:
পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে --- সঠিক উত্তর নিরক্ষ রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে - - নিরক্ষ রেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কোন গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। সহজ ভাষায় এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে। এই রেখাটির মান ০ ডিগ্রি। একে বিষুবীয় রেখাও বলা হয়। যেহেতু পৃথিবী সূর্যের সন্মুখে ৬৬১/২ ডিগ্রী কোন করে প্রদক্ষিণ করে তাই, সূর্য সর্বদা নিরক্ষরেখা/বিষুবরেখার উপর অবস্থান করে না। মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে।
জলভাগের পরিমাণ বেশি ---
Correct Answer:
গ: দক্ষিণ গোলার্ধে
Explanation:
জলভাগের পরিমাণ বেশি --- সঠিক উত্তর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি - দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধ হল নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ৫টি মহাদেশ সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থিত। (এন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার নয় - দশমাংশ, আফ্রিকার দক্ষিণভাগের একাংশ, এবং এশিয়ার কিছু দক্ষিণাঞ্চলীয় দ্বীপ, চারটি মহাসাগর (ভারত, দক্ষিণ আটলান্টিক, দক্ষিণ মহাসাগর, এবং দক্ষিণ প্রশান্ত) এবং ওশেনিয়ার অধিকাংশ। এশিয়া মহাদেশের কিছু মহাদেশীয় দ্বীপও দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত। পৃথিবীর অক্ষীয় ঢালের কারণে দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর হতে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত শীতকাল বিরাজ করে। সাধারণত সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখে এখানে মহাবিষুব এবং মার্চের ২০ বা ২১ তারিখে শারদীয় বিষুব হয়।
ইনসুলিন কি?
Correct Answer:
খ: এক ধরনের হরমোন
Explanation:
ইনসুলিন কি? সঠিক উত্তর এক ধরনের হরমোন ইনসুলিন এক ধরনের হরমোন। ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
তিন লিটার পানির ওজন ---
Correct Answer:
ঘ: ৩ কি. গ্রা.
Explanation:
তিন লিটার পানির ওজন --- সঠিক উত্তর ৩ কি. গ্রা. তিন লিটার পানির ওজন - - - ৩ কি. গ্রা.। কিলোগ্রাম (সংক্ষেপে কি.গ্রা.) মেট্রিক পদ্ধতিতে ভর পরিমাপের একক। এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক একক পদ্ধতির ভর পরিমাপের মান একক হিসাবে গৃহীত হয়েছে যার এককের প্রতীক kg। এটি বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রকৌশল ও বাণিজ্যে বহুল ব্যবহৃত ভরের একক।
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ---
Correct Answer:
ঘ: আটলান্টিক মহাসাগর
Explanation:
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর --- সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর - - - আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার (৪১.১ মিলিয়ন বর্গমাইল); এটি পৃথিবীপৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।
ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ----
Correct Answer:
ঘ: ডোবার প্রণালী
Explanation:
ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর ডোবার প্রণালী ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে - - - - ডোবার প্রণালী। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে।
বুকার পুরস্কার হচ্ছে ---
Correct Answer:
ক: সাহিত্য পুরস্কার
Explanation:
বুকার পুরস্কার হচ্ছে --- সঠিক উত্তর সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার হচ্ছে - - সাহিত্য পুরস্কার। ম্যান বুকার পুরস্কার (অথবা সংক্ষেপে বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ - দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়। কিছু শর্তাবলী রয়েছে, যেমন লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।
ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
Correct Answer:
গ: ১৯৪৬ সালে
Explanation:
ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? সঠিক উত্তর ১৯৪৬ সালে ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল ১৯৪৬ সালে। ব্রিটেন থেকে ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশন ১৯৪৬ ছিলো আলোচনা ও পরিকল্পনার দ্বারা স্বাধীনতা প্রদানের মাধ্যমে ভারতীয় নেতৃত্বের নিকট ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের একটি পদক্ষেপ।
বদরের যুদ্ধ সংঘটিত হয় ---
Correct Answer:
গ: ৬২৪ সালে
Explanation:
বদরের যুদ্ধ সংঘটিত হয় --- সঠিক উত্তর ৬২৪ সালে বদরের যুদ্ধ সংঘটিত হয় - - - ৬২৪ সালে। বদরের যুদ্ধ ২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ক: ব্রিটেন
Explanation:
মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর ব্রিটেন মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর; পুত্রজায়া প্রশাসনিক। এই দেশটি ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
Correct Answer:
খ: তিতুমীর
Explanation:
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? সঠিক উত্তর তিতুমীর বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী তিতুমীর। তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী (জন্ম ২৭শে জানুয়ারি, ১৭৮২, ১৪ই মাঘ, ১১৮২ বঙ্গাব্দ, মৃত্যু ১৯শে নভেম্বর, ১৮৩১) ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি ওয়াহাবী আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।
ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
Correct Answer:
খ: ১০০০ টাকা
Explanation:
ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? সঠিক উত্তর ১০০০ টাকা ধরি ক ও খ এর বেতন যথাক্রমে ৭x ও ৫x শর্তমতে, ৭x–৫x = ৪০০ বা, ২x = ৪০০ বা, x = ২০০ ∴ খ এর বেতন ৫x = ৫×২০০ [x এর মান বসিয়ে] = ১০০০
সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ---
Correct Answer:
ক: মধ্য রাশি
Explanation:
সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে --- সঠিক উত্তর মধ্য রাশি যদি, ৫ : ৪ : ৩ থাকে তাহলে ৫ = পূর্ব রাশি ৪ = মধ্য রাশি ৩ = উত্তর রাশি
কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
Correct Answer:
গ: ৭০ টাকা
Explanation:
কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? সঠিক উত্তর ৭০ টাকা ক্রয়মূল্য = (৪০×১০০)/৮০ = ৫০ ৪০% লাভে বিক্রয়মূল্য = (৫০×১৪০)/১০০ = ৭০ টাকা।
যদি ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে --
Correct Answer:
খ: ৫ দিনে
Explanation:
যদি ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে -- সঠিক উত্তর ৫ দিনে প্রশ্নমতে, ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে = ৫ দিনে ১ টি " ৫ " " " = (৫*৫) দিনে ১ টি " ১ " " " = (৫*৫)/৫ দিনে = ৫ দিনে ∴ ১ টি " ১০০ " " " = (৫×১০০) দিনে ∴ ১০০ টি " ১০০ " " " = (৫×১০০)/১০০ দিনে = ৫ দিনে সুতরাং, ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে = ৫ দিনে । (Ans:) Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
Correct Answer:
ক: ২৪ দিন
Explanation:
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? সঠিক উত্তর ২৪ দিন দুই জন একদিনে করে ১/৮ অংশ একজন একা একদিনে করতে পারে = ১/১২ অংশ তাহলে , ২য় ব্যাক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) = ১/২৪অংশ ১/২৪ অংশ করে ১ দিনে ১ বা সম্পূর্ণ অংশ করে ২৪ দিনে
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
Correct Answer:
ঘ: ২০%
Explanation:
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? সঠিক উত্তর ২০% ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা ঐ পরিবার চিনি খাওয়া কমালো = ( ১০০ - ৮০)% = ২০%
এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
Correct Answer:
খ: ২০%
Explanation:
এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল? সঠিক উত্তর ২০% let, cost price of 20 kg rice be tk. 100 so, selling price of 25 kg rice is tk. 100 then, cost price of 1 kg rice = 100/20 = tk. 5 selling price of 1 kg rice = 100/25 = tk. 4 loss per kg of rice = tk ( 5 - 4 ) = 1 hence, required percentage = (1/5) *100 % = 20%
২থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?
Correct Answer:
গ: ৬
Explanation:
২থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে? সঠিক উত্তর ৬ সংখ্যা গুলোর যোগফল = ২ + ৪ + ৬ + ৮ + ১০ = ৩০ গড় = সমষ্টি / মোট সংখ্যা = ৩০/৫ = ৬
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
Correct Answer:
ঘ: ৫২ বছর
Explanation:
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত? সঠিক উত্তর ৫২ বছর ২০*১০ = ২০০ ২১*১২ = ২৫২ মোট থেকে বিয়োগ করলে ৫২ জন
ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি --
Correct Answer:
খ: দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
Explanation:
ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি -- সঠিক উত্তর দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। সুতরাং, ত্রিভুজের যেকোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে অন্তঃস্থ তিনটি কোণের সমষ্টির চাইতেও বেশি। কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাই বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে।
(০.০০৪)২ = কত?
Correct Answer:
খ: ০.০০০০১৬
Explanation:
(০.০০৪)২ = কত? সঠিক উত্তর ০.০০০০১৬ ( ০.০০৪)২ = ০.০০০০১৬ পয়েন্ট এর পর তিনটি সংখ্য আছে তাই বর্গ করলে পয়েন্ট এর পরে ছয়টি সংখ্য হবে। আর ৪ এর বর্গ করলে ১৬ হয়।
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
গ: ৫৫
Explanation:
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪---- ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৫৫ এটি ফিবনাচ্চি সিরিজ । এই সিরিজের যেকোন একটি সংখ্যা পূর্বের সংখ্যা দুটির যোগফল । পরের সংখ্যা = ৩৪ + ২১ = ৫৫
a+1a=4 হলে a3+1a3= কত ?
Correct Answer:
C: 52
4x2-13x-12 এর উৎপাদক কত ?
Correct Answer:
ক: x-44x+3