Senior Staff Nurse of Service Directorate under Ministry of Health MCQs
Showing 50 questions (Total: 64)
ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম-
Correct Answer:
খ: এনোফিলিস
Explanation:
ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম- সঠিক উত্তর এনোফিলিস বাংলাদেশে Anopheles - এর চার প্রজাতি ম্যালেরিয়ার রোগজীবাণু বহন করে। প্রজাতিগুলি Anopheles dirus, An. philippinensis, An. minimus ও An. sundaicus। আরও যে চার প্রজাতির মশাকে ম্যালেরিয়া পরজীবীবাহক বলে মনে করা হয় সেগুলি Anopheles aconitus, An. vagus, An. annularis ও An. maculatus var willmorei। বাংলাদেশে সাধারণত বছরে দুবার ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে: একবার প্রাক - বর্ষায় (মে - জুন), পরের বার বর্ষা - পরবর্তী (অক্টোবর - নভেম্বর) সময়ে। ম্যালেরিয়া ছাড়া অন্য রোগের মধ্যে গোদ সংক্রমণ ঘটায় Culex quinquefasciatus (bancroftian type) ও Mansonia প্রজাতি (brugian type)। দীর্ঘকাল অবগুপ্ত ও সম্প্রতি শনাক্ত ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ঘটায় Aedes aegypti ও Ae. albopictus এবং আরও স্বল্পজ্ঞাত ভাইরাসজনিত জাপানী এনসেফালিটিস ছড়ায় Culex tritaeniorhynchus মশা। এনোফিলিস মশাম্যালেরিয়াবাহী হিসেবে সুপরিচিত চারটি মশাই গ্রামাঞ্চলে ও শহরতলীতে বংশবৃদ্ধি করে। শহরাঞ্চলে ম্যালেরিয়া ছড়ায় গ্রামাঞ্চল থেকে শহরে আসা কিছু নবাগত সন্দেহজনক মশা, বিশেষত Anopheles vagus, যে সারা দেশে বংশবৃদ্ধি করে।
ফুসফুসের আবরণকে বলা হয়-
Correct Answer:
গ: Pleura
Explanation:
ফুসফুসের আবরণকে বলা হয়- সঠিক উত্তর Pleura প্লুরা হল ফুসফুসের আবরণ। যা থলের ন্যায়। এবং ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পুর্ণ ফুসফুস কে আবরণ করে। মানবদেহে প্লুরা গহ্বর বলতে দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্থানকে বুঝানো হয়। প্লুরা দ্বি - স্তর বিশিষ্ট সেরাস পর্দা যা ফুসফুস কে আবৃত করে রাখে। প্লুরা গহ্বরে স্বল্প পরিমাণে ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়। বা প্যারাইটাল প্লুরা পাঁজরের সাথে সম্পর্কযুক্ত এবং অন্তঃস্থ বা ভিসেরাল প্লুরা ফুসফুসকে আচ্ছাদিত করে রাখে। ভিসেরাল প্লুরা সরাসরি ফুসফুসের সাথে লেগে থাকে তাই একে পালমোনারি প্লুরাও বলা হয়। প্যারাইটাল প্লুরাকে তার অবস্থান অনুযায়ী চারটি নামে নাম করণ করা হয়। ১/coastal ২/diaphragmatic ৩/cervical ৪/mediastinal প্যারাইটাল প্লুরার আর্টারিয়াল সাপ্লাই আসে ১/ইন্টারনাল থোরাসিক আর্টারি ২/ইন্টার কোষ্টাল আর্টারি ৩/মাসকুলো ফ্রেনিক আর্টারি থেকে। ভেনাস ড্রেইনেজ হয় ১/এজাইগাস ভেইন ২/ইন্টারনাল থোরাসিক ভেইনে। প্যারাইটাল প্লুরায় তীব্র ব্যথা অনুভূত হলেও সংবেদী স্নায়ুর অভাবে ভিসেরাল প্লুরায় ব্যাথা অনুভূত হয় না।
Common Bacterial Disease-
Correct Answer:
A: Dysentry
Explanation:
Common Bacterial Disease- Correct Answer Dysentry Most people who experience dysentery develop either bacterial dysentery or amebic dysentery. Bacterialdysentery is caused by infection with bacteria from Shigella, Campylobacter, Salmonella, or enterohemorrhagic E. coli. Diarrhea from Shigella is also known as shigellosis.
স্বাস্থ্য উন্নয়নমুলক কর্মকান্ড সমুহ-
Correct Answer:
খ: স্বাস্থ্য শিক্ষা
Explanation:
স্বাস্থ্য উন্নয়নমুলক কর্মকান্ড সমুহ- সঠিক উত্তর স্বাস্থ্য শিক্ষা দেশে নতুন আরেকটি স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে। প্রাথমিকভাবে এই অধিদপ্তরের নাম দেওয়া হয়েছে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য এই আলাদা অধিদপ্তর করছে সরকার। আর চিকিৎসাসেবা বিভাগ থাকছে বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। গত ২৪ নভেম্বর ২০১৯ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরকারি - বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করবে। এখন থেকে সরকারি - বেসরকারি মেডিকেল কলেজ, ম্যাটস ও হেলথ টেকনোলজিসহ স্বাস্থ্য সংক্রান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকবে।
স্বাস্থ্যের রুগ্নতার ( morabidity) সুচক কোনটি??
Correct Answer:
গ: ইন্সিডেন্স হার
Explanation:
স্বাস্থ্যের রুগ্নতার ( morabidity) সুচক কোনটি?? সঠিক উত্তর ইন্সিডেন্স হার ইন্সিডেন্স হার: একটি নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যার কি পরিমান লোক একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছে তার হারকে ইন্সিডেন্স হার বলে । অর্থাৎ, ইন্সিডেন্স হার = মোট রোগাক্রান্ত জনসংখ্যা/ মোট জনসংখ্যা
অসংক্রামক ব্যাধি-
Correct Answer:
গ: উচ্চ রক্তচাপ
Explanation:
অসংক্রামক ব্যাধি- সঠিক উত্তর উচ্চ রক্তচাপ যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না, অর্থাৎ ছোঁয়াচে না তাদের অসংক্রামক ব্যাধি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি একটি চিকিৎসা সংক্রান্ত শারীরিক অবস্থা বা রোগ যেটা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়ায় না। দুনিয়াজুড়ে অসংক্রামক ব্যাধি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ইত্যাদি অসংক্রামক ব্যাধি এখন মারণ ঘাতক।
Vital Statistics এর পর্যায় হলো-
Correct Answer:
ঘ: স্বাস্থ্য পরিসংখ্যাণ
Explanation:
Vital Statistics এর পর্যায় হলো- সঠিক উত্তর স্বাস্থ্য পরিসংখ্যাণ স্বাস্থ্য পরিসংখ্যান(Health Statistics):জনসংখ্যার স্বাস্থ্য অবস্থা এবং এটি প্রভাবিত করার কারণের পরিসংখ্যানের পরিসংখ্যান। প্রাক্তন, মৃত্যু পরিসংখ্যান (ব্যাপক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান), আঘাত এবং রোগের পরিসংখ্যান, শারীরিক ফিটনেস পরিসংখ্যান ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান, প্রশাসনিক সংস্থা কার্যক্রম, চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসা কর্মী, পুষ্টি গ্রহণ, ঔষধ উত্পাদন পরিমাণ, স্বাস্থ্য ও চিকিৎসা খরচ ইত্যাদি স্বাস্থ্য পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিক প্রতিরোঢ বলতে কি বুঝায়?
Correct Answer:
ক: স্বাস্থ্যের উন্নয়ন
Explanation:
প্রাথমিক প্রতিরোঢ বলতে কি বুঝায়? সঠিক উত্তর স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন বলতে সেই সমস্ত কার্যক্রমকে বোঝায় যা মানুষকে আরও ভালো রাখে এবং তার সুস্থতা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় । এই সব কার্যক্রম প্রতিটি ব্যক্তির ইতিবাচক স্বাস্থ্য সম্ভাবনাকে বাস্তবায়িত করে, এমনকী যাঁরা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন বা রোগ কঠিন পর্যায়ে রয়েছে তাঁদের ক্ষেত্রেও।
পানিবাহিত রোগ-
Correct Answer:
ঘ: টাইফয়েড
Explanation:
পানিবাহিত রোগ- সঠিক উত্তর টাইফয়েড টাইফয়েড পানি বাহিত একটি মারাত্মক রোগ। এর জীবাণু দুষিত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাই একে পানিবাহিত রোগ বলা হয়।
ACID base balance বৃক্কের কোন অংশের কাজ?
Correct Answer:
ক: Proximal turbule
Explanation:
ACID base balance বৃক্কের কোন অংশের কাজ? সঠিক উত্তর Proximal turbule The proximal tubule is the segment of the nephron in kidneys which begins from the renal pole of the Bowman's capsule to the beginning of loop of Henle. It can be further classified into the proximal convoluted tubule (PCT) and the proximal straight tubule (PST).
vitamin C এর অভাবে -
Correct Answer:
খ: স্কার্ভি
Explanation:
vitamin C এর অভাবে - সঠিক উত্তর স্কার্ভি সাধারণত টকজাতীয় খাদ্যে থাকে ভিটামিন সি। আর শরীরে এই ভিটামিন সি - এর অভাব দেখা দিলে স্কার্ভি রোগ দেখা দেয়। স্কার্ভি ছাড়াও পর্যাপ্ত পরিমাণে টক খাবার না খেলে শরীরে সংক্রমণের প্রবণতা বৃদ্ধি পায়, হাড়গুলোর ভঙ্গুরতা বেড়ে যায়, যা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে এবং দেহের ক্ষতস্থানের আরোগ্য লাভে বিলম্ব হয়
Ectopic Pregnancy- তে কোন তথ্য টি ভুল-
Correct Answer:
গ: Ch. Salpingitis একত্রে থাকতে পারে
Explanation:
Ectopic Pregnancy- তে কোন তথ্য টি ভুল- সঠিক উত্তর Ch. Salpingitis একত্রে থাকতে পারে নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুতে স্থাপিত না হয়ে জরায়ুর বাইরে প্রজনন অঙ্গের যেকোন স্থানে কিম্বা তলপেটের কোথাও ভুলক্রমে স্থাপিত ও বর্ধিত হয় তাকে Ectopic Pregnancy বলে।
Tongue- হলো-
Correct Answer:
গ: Special Sence Organ
Explanation:
Tongue- হলো- সঠিক উত্তর Special Sence Organ The tongue is a muscular organ in the mouth. The tongue is covered with moist, pink tissue called mucosa. Tiny bumps called papillae give the tongue its rough texture. Thousands of taste buds cover the surfaces of the papillae. Taste buds are collections of nerve - like cells that connect to nerves running into the brain.
পুর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
Correct Answer:
খ: ২০ টি
Explanation:
পুর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা- সঠিক উত্তর ২০ টি উনিশ শতকের শুরুর দিকে কিছু অ্যামিনো এসিড আবিষ্কার হয়। ১৮০৬ সালে ফরাসী রসায়নবিদ Louis - Nicolas Vauquelin এবং Pierre Jean Robiquet প্রথম অ্যামিনো এসিড এসপারাজিন আবিষ্কার করেন এসপারাগাস থেকে। মানবদেহে ২০ ধরনের অ্যামাইনো এসিড রয়েছে
vitamin -A এর অভাবে-
Correct Answer:
ক: রাতকানা
Explanation:
vitamin -A এর অভাবে- সঠিক উত্তর রাতকানা রাতকানা রাতে স্বল্পআলোয় দেখার অক্ষমতা। চিকিৎসাশাস্ত্রে এ রোগের নাম ‘নিকটালোপিয়া’ (nyctalopia)। ভিটামিন ‘এ’ - র অভাবে রাতকানা রোগ হয়। চোখের রেটিনার রডকোষ স্বল্প আলোতে দেখার জন্যে কার্যকর। ভিটামিন ’এ’ - র অভাবে এগুলো অন্ধকারের সাথে চোখের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা লোপ পায় এবং পরিণামে রাতের কম আলোতে রোগী দৃষ্টিক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া ভিটামিন ‘এ’ - র অভাবে চোখের নিঃসরণ গ্রন্থি ঠিকমতো কাজ না করায় চোখে অত্যধিক শুষ্কতা দেখা দেয়। যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে।
Nosocomial infaction এর উৎস হল-
Correct Answer:
ক: ডাক্তার ও নার্স
Explanation:
Nosocomial infaction এর উৎস হল- সঠিক উত্তর ডাক্তার ও নার্স নসোকোমিয়াল ইনফেকশন হ'ল এক ধরণের সংক্রমণ যা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধায় ছড়িয়ে পড়ে। চিকিত্সা বিশ্বে এই অবস্থাটিকে স্বাস্থ্য - যত্ন সম্পর্কিত সংক্রমণ (এইচএআই) বা হাসপাতাল - অধিগ্রহণকৃত সংক্রমণ হিসাবেও অভিহিত করা হয়। কোনও হাসপাতালে সংক্রমণ দেখা দিলে সংক্রমণটিকে নসোকোমিয়াল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। নসোকোমিয়াল ইনফেকশনগুলি কেবল তখনই লক্ষণগুলি দেখায় যখন রোগীকে হাসপাতাল থেকে ছাড়ানো হয়। এছাড়াও, হাসপাতালের কর্মীরাও সংক্রামিত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।
কোনটিতে Clotting disorder হবে না?
Correct Answer:
ক: Vit deficiency'
Explanation:
কোনটিতে Clotting disorder হবে না? সঠিক উত্তর Vit deficiency' Vitamin deficiency is the condition of a long - term lack of a vitamin. When caused by not enough vitamin intake it is classified as a primary deficiency, whereas when due to an underlying disorder such as malabsorption it is called a secondary deficiency. An underlying disorder may be metabolic – as in a genetic defect for converting tryptophan to niacin – or from lifestyle choices that increase vitamin needs, such as smoking or drinking alcohol. Governments guidelines on vitamin deficiencies advise certain intakes for healthy people, with specific values for women, men, babies, the elderly, and during pregnancy or breastfeeding. Many countries have mandated vitamin food fortification programs to prevent commonly occurring vitamin deficiencies
RBC সম্বন্ধে কোনটি মিথ্যা
Correct Answer:
গ: Maturation এর জন্য vit D দরকার
Explanation:
RBC সম্বন্ধে কোনটি মিথ্যা সঠিক উত্তর Maturation এর জন্য vit D দরকার লোহিত রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীর দেহের কলাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। ফুসফুস বা ফুলকার মধ্যের কৈশিক নালির মধ্যে সংবহণের সময় শ্বাসবায়ু থেকে লোহিত রক্তকণিকাতে অক্সিজেন সংগৃহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হয়। অন্যান্য কলায় কৈশিকনালীর মাধ্যমে রক্ত সংবাহনের সময় লোহিত রক্তকণিকা থেকে অক্সিজেন কলাকোষে স্থানান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিপরীতে অর্থাৎ লোহিত রক্তকণিকাতে প্রবাহিত হয়। লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন অণুতে পূর্ণ থাকে। হিমোগ্লোবিন ‘হিম’ ও ‘গ্লোবিন’ এর সমন্বয়ে গঠিত। একটি হিমোগ্লোবিন অণুর মধ্যে চারটি হিম লৌহ সমৃদ্ধ রঞ্জক এবং চারটি গ্লোবিন নামক প্রোটিন থাকে ।
গর্ভবর্তী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়-
Correct Answer:
ক: Down syndrome
Explanation:
গর্ভবর্তী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়- সঠিক উত্তর Down syndrome অনাগত সন্তানের যকৃতে এই প্রোটিন উৎপন্ন হয়। এই উপাদান নির্ধারন করে শিশুর স্পিনা বিফিডা বা এন্সেফ্লাইয়ের মতো কোনো সমস্যা আছে কিনা। এর পরিমান বেড়ে যাওয়া মানে হলো ভ্রুণের মৃত্যু/স্নায়ুর ত্রুটি কিংবা নিউট্রাল টিউব ডিফেক্ট। এবং কমে যাওয়ার অর্থ ডাউন সিনড্রোম।
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে?
Correct Answer:
ঘ: 43
Explanation:
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে? সঠিক উত্তর 43 ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, 2x + 2 = 88 বা,2x = 86 ∴ x = 43 ans: 43
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ২ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: ২৪ বর্গমিটার
Explanation:
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ২ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ২৪ বর্গমিটার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ x (এক ধারের দৈর্ঘ্য)২ = ৬ x ২২ = ৬ x ৪ = ২৪ বর্গ মি.
a-1a=3 হলে a2+1a2=?
Correct Answer:
C: 11
Explanation:
a-1a=3 হলে a2+1a2=? Correct Answer 11 দেওয়া আছে, a - 1/a = 3আমরা জানি, a2 + 1/a2 = ( a - 1/a) 2 + 2. a.1/a = 32 +2 = 9+2 = 11
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 50° হলে তৃতীয় কোণটির পরিমাণ কত?
Correct Answer:
ক: 80°
10a2b4 কে 5a2b2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
Correct Answer:
খ: 2b2
Explanation:
10a2b4 কে 5a2b2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সঠিক উত্তর 2b2 10a2b4 কে 5a2b2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 10a2b4/ 5a2b2 = 2b2 অতএব ভাগফল 2b2
একট বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপর আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?
Correct Answer:
ক: ২৪
Explanation:
একট বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপর আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট? সঠিক উত্তর ২৪ একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক - তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ মিটার পানির উপরেমাটির নিচে এবং পানির মধ্যে আছে = (১/২ + ১/৩) = ৫/৬ অংশতাহলে, পানির উপর থাকবে (১ - ৫/৬) = ১/৬ অংশ১/৬ অংশের দৈর্ঘ্য ৪ মিটারসম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ২৪ মিটার
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
' পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
' পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার - সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' __
Correct Answer:
খ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' __ সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
Correct Answer:
ক: গিরীশচন্দ্র সেন
Explanation:
বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে? সঠিক উত্তর গিরীশচন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন ভাই গিরীশচন্দ্র সেন। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় 'গাছের জীবন আছে' তত্ত্বের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক এবং সতীদাহ প্রথা বিলোপের অন্যতম নায়ক হলেন রাজা রামমোহন রায়।
'আমার পূর্ব বাংলা' কবিতাটির কবি কে?
Correct Answer:
গ: সৈয়দ আলী আহসান
Explanation:
'আমার পূর্ব বাংলা' কবিতাটির কবি কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান "আমার পূর্ব বাংলা" - কবিতাটির রচয়িতা - সৈয়দ আলী আহসান। কবিতাটি "একক সন্ধায় বসন্ত" কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতাটি গদ্যছন্দে রচিত, এতে সুনির্দিষ্ট পর্ব বা মাত্রাসাম্য নেই। সৈয়দ আলী আহসান ১৯২২ সালের মাগুরা জেলার আলোকদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালে মৃত্যুবরণ করেন।
'সোনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' এর রচয়িতা আল মাহমুদ 'সোনালী কাবিন' আল মাহামুদের সনেট জাতীয় কাব্য। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে।
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
গ: পর্তুগিজ ভাষা
Explanation:
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর পর্তুগিজ ভাষা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।
'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' কার রচনা?
Correct Answer:
ক: সুকান্ত ভট্রাচার্য
Explanation:
'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' কার রচনা? সঠিক উত্তর সুকান্ত ভট্রাচার্য সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট ১৯২৬ - ১৩ই মে ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। তাঁর রচিত 'হে মহাজীবন' কবিতার একটি লাইন 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'।অভুক্ত, দরিদ্র, ক্ষুধার্ত মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক। তাদের কাছে সবকিছুই গদ্য অর্থাৎ বাস্তবতা হলো ক্ষুধা মিটানোর অন্ন ছাড়া আর কিছুই নয়। এটাই এই পঙক্তির মূলভাব।
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer:
গ: হুমায়ূন আহমেদ
Explanation:
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ ঘেটু পুত্র কমলা এটি ২০১২ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিকল্পনা ও নির্মাণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক - চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন হুমায়ূন আহমেদ। এটি ২০১০ - ২০১১ খ্রিষ্টাব্দে নির্মিত হয় এবং কোনোরূপ কর্তন ছাড়াই ২০১২ খ্রিষ্টাব্দে মুক্তির জন্য সরকারি অনুমোদন লাভ করে। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় প্রসঙ্গ ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের অসামাজিক বালকপ্রীতি । চলচ্চিত্রের ঘেটুপুত্র কমলা চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মামুন।
'রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ' কার রচনা ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ' কার রচনা ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ - উল - ফিতর নিয়ে বাঙ্গালি কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। বাঙ্গালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ - এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন।
মানপত্রের অপর নাম কী ?
Correct Answer:
খ: অভিনন্দন পত্র
Explanation:
মানপত্রের অপর নাম কী ? সঠিক উত্তর অভিনন্দন পত্র কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনে তাকে যথোপযুক্ত সম্মান জানাতে স্বাগতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। অধিকাংশ মানপত্রের মাধ্যমে আগত অতিথিকে শ্রদ্ধা আর ভালবাসার রসালো অভিব্যক্তি দ্বারা সিক্ত করা হয়। সেইসাথে গুরুত্বপূর্ণ অতিথির কাছে নিজেদের দৈন্য তুলে ধরে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাই মানপত্রটি হতে হয়ে হয় যথেষ্ট মানসম্মত। মানপত্রের ভাষা হতে হবে প্রাঞ্জল। এখানে কোন দুর্বোধ্য শব্দ কিংবা পংক্তি সন্নিবেশ করা মোটেও ঠিক নয়। মানপত্রের শীর্ষে অতিথির নাম পদবী উল্লেখ করতে হয়।
'মরমীা কবি ' কাকে বলা হয়?
Correct Answer:
ক: হাছন রাজা
Explanation:
'মরমীা কবি ' কাকে বলা হয়? সঠিক উত্তর হাছন রাজা মারমী, সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় সম্পত্তি বিলি - বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্নিক গানের রচয়িতা। সিলাটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার 'হাসন উদাস' গ্রন্থে মুদ্রিত আছে।
কোনটি মুনীর চৌধুরীর নাটক?
Correct Answer:
খ: কবর
Explanation:
কোনটি মুনীর চৌধুরীর নাটক? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক 'কবর' (১৯৬৬) । এটি মার্কিন নাট্যকার I Irwin Shaw রচিত Bury the Dead (১৯৩৬) নাটক অনুসরণে দেশীয় ঘটনা কেন্দ্র করে রচিত।
Iron is ___ useful metal.
Correct Answer:
C: a
Explanation:
Iron is ___ useful metal. Correct Answer a কোন word এর প্রথমে vowel (a, e, i, 0, u) থাকলে an বসে। যেমন: an ass, an eneymy, an ugly (আগলি) bird কিন্তু প্রথমে vowel বা vowels থাকলে ও উচ্চারণ you (ইউ) বা w (ওয়া) এর মত হলে a বসে। যেমন: Iron is a useful metal
Have you ___ the letter?
Correct Answer:
A: written
Explanation:
Have you ___ the letter? Correct Answer written কোন কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে present perfect tense ব্যবহৃত হয়। Present perfect tense interrogative sentence গঠন: Have/has + subject + past participle form of verb + object + ? Example : Have you written the letter?
'Panacea' Means __
Correct Answer:
D: cure all
Explanation:
'Panacea' Means __ Correct Answer cure all Panacea - সর্বরোগের ওষুধ। Widespread disease - বহুবিস্তৃত রোগ। Gland - লালাগ্রন্থি। Cure all - সর্বরোগের ওষুধ। Fresh - সতেজ। সঠিক উত্তর - cure all.
'Pediatric' relates to the treatment of __
Correct Answer:
B: children
Explanation:
'Pediatric' relates to the treatment of __ Correct Answer children pediatrics এর অর্থ শিশু চিকিৎসা। কাজেই এটি Children এর সাথে সম্পর্কিত। adults - বয়স্ক। Women - মহিলা। Old people - বয়স্ক লোকজন।
There ____ six seasons in Bangladesh .
Correct Answer:
B: are
মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
Correct Answer:
খ: ৪ টি
Explanation:
মানুষের মুখে কর্তন দন্ত কয়টি? সঠিক উত্তর ৪ টি মানুষের মুখে চার ধরনের দাঁত রয়েছে। এগুলো হলো Incisor( কর্তন), Canine( ছেদন), Premolar ( অগ্রপেষণ), Molar ( পেষণ)। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে থাকে ১৬ টি আর নিচে ১৬ টি। প্রতি পাটিতে ১৬ টি দাঁতের মধ্যে সামনের ৪ টি Incisor বা কর্তন দাঁত। তার পরেই যে সুচালো দাঁতটি রয়েছে সেটি হলো Canine বা ছেদন। মাংসাশী প্রানীদের এই দাঁত অনেক লম্বা থাকে। তার পরে দুটি( এক পাশে) অগ্রপেষণ। সবার শেষে আক্কেল দাঁতসহ তিনটি( এক পাশে) দাঁত হলো পেষণ দাঁত যা আমাদের চাবানোর কাজে লাগে। অর্থাৎ মানুষের মোট ৩২ টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪ + ৪ = ৮ টি। ছেদন ২ + ২ = ৪ টি। অগ্রপেষণ ৪ + ৪ = ৮ টি এবং পেষণ দাঁত ৬ + ৬ = ১২ টি।
One who is a specialist in heart and its disease is __
Correct Answer:
C: a cardiologist
Explanation:
One who is a specialist in heart and its disease is __ Correct Answer a cardiologist যে ব্যক্তি হৃদযন্ত্র এবং হৃদরোগ বিশেষজ্ঞ তাকে Cardiologist বলে। সঠিক উত্তর - Cardiologist.
'The work is done by Medha' ___ This is an example of __
Correct Answer:
B: passive voice
Explanation:
'The work is done by Medha' ___ This is an example of __ Correct Answer passive voice যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়। Structure: Object + be verb + verb এর past participle + by + subject. Example: The work is done by medha.
'Beautiful ' is an example of __
Correct Answer:
C: adjective
Explanation:
'Beautiful ' is an example of __ Correct Answer adjective Beautiful অর্থ সুন্দর এবং শব্দটি Adjective.শব্দটির verb form - Beautify ; noun form - Beauty এবং Adverb form - Beautifully.
No man can __ alone .
Correct Answer:
A: live
___ eggs were served to the players.
Correct Answer:
A: Boiled
'Quickly' is an example of __
Correct Answer:
A: adverb