Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
সমার্থক শব্দ লিখ "জল"
Correct Answer:
ক: সলিল
Explanation:
সমার্থক শব্দ লিখ "জল" সঠিক উত্তর সলিল সলিল - [বিশেষ্য পদ] বারি, জল, অম্বু।
' একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
Explanation:
' একাদশে বৃহস্পতি' এর অর্থ কি? সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র। একাদশী তিথি হিন্দুধর্মে একটি বিশেষ দিন, অপরদিকে বৃহস্পতিবার হিন্দুধর্মের অপর একটি সাপ্তাহিক নিত্যকর্মের দিন। তাই একই দিনে দুইটি শুভক্ষণের আবির্ভাব প্রকাশ করতে উক্ত প্রবাদটি ব্যবহৃত হয়।
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কবিরাজ
Explanation:
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর কবিরাজ লিঙ্গান্তর হয় না এমন কিছু পুরুষবাচক শব্দ হল - কবিরাজ,ঢাকী,কাজী, কুস্তিগীর, কৃতদার, অকৃতদার, রাষ্টপতি, পুরোহিত, যোদ্ধা বিচারপতি ইত্যাদি।
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আকাশ কুসুম"
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আকাশ কুসুম" সঠিক উত্তর কোনটিই নয় আকাশ কুসুম (অসম্ভব কল্পনা) – মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে।
সমার্থক শব্দ লিখ "রাত্রি"
Correct Answer:
ক: যামিনী
Explanation:
সমার্থক শব্দ লিখ "রাত্রি" সঠিক উত্তর যামিনী যামিনী বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। যামিনী n. fem the night. ̃নাথ n. the moon. ̃যোগে adv. by night; at night. night · night. আঁধার, অন্ধকার, দুর্দশা, রাত, রাত্রি, নিশা, নিশি, রজনী, নক্ত, প্রদোষ, প্রদোষকাল, যামিনী, ক্ষপা, অস্পষ্টতা, অজ্ঞান, তিমির, রাতের অন্ধকার.
বাগধারাটির অর্থ নির্ণয় কর "উড়নচণ্ডী"
Correct Answer:
ক: অমিতব্যয়ী
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "উড়নচণ্ডী" সঠিক উত্তর অমিতব্যয়ী উড়নচণ্ডী (অমিতব্যয়ী) – এমন উড়নচণ্ডী হলে দুদিনে টাকাকড়ি সব শেষ হবে।
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
Correct Answer:
গ: দশটি
Explanation:
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ? সঠিক উত্তর দশটি বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ,ঞ,ৎ,ং,ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ,ণ,থ,প,শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)
সমার্থক শব্দ লিখ "পুত্র"
Correct Answer:
গ: তনয়
Explanation:
সমার্থক শব্দ লিখ "পুত্র" সঠিক উত্তর তনয় তনয় বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ ( = বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে। তনয় n a son. fem. তনয়া a daughter. son · son. ছাত্র, বাছা, পুত্র, শিষ্য, বংশধর, খোকা, বেটা, ছেলে, কুমার, বৎস, দারক, আত্মজ, তনয়, নন্দন, অঙ্গজ, দেহজ, অধিবাসী, পুরুষ সন্তান.
সমার্থক শব্দ লিখ "বৃক্ষ"
Correct Answer:
গ: তরু
Explanation:
সমার্থক শব্দ লিখ "বৃক্ষ" সঠিক উত্তর তরু বৃক্ষ = গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Correct Answer:
ক: ননদ
Explanation:
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? সঠিক উত্তর ননদ ননদ এর দুটি পুরুষবাচক শব্দ হল - দেবর,নন্দাই। প্রিয় - প্রিয়া, শিষ্য - শিষ্যা, খানসামা - আয়া।
'রায়বেঁশে নৃত্য' শিল্পকর্মটি কার ?
Correct Answer:
ঘ: কামরুল হাসান
Explanation:
'রায়বেঁশে নৃত্য' শিল্পকর্মটি কার ? সঠিক উত্তর কামরুল হাসান রায়বেঁশে নৃত্য শীর্ষক লিনোকাঠের শিল্পী - কামরুল হাসান।
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
Correct Answer:
গ: প্রাতিপদিক
Explanation:
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? সঠিক উত্তর প্রাতিপদিক যে পদ দ্বারা নাম বুঝায় থাকে নামপদ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
Correct Answer:
ঘ: নাটকের সংলাপে
Explanation:
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সঠিক উত্তর নাটকের সংলাপে নাটকের সংলাপ ব্যতিত প্রায় সব জায়গায় সাধু ভাষার ব্যাবহার চলে।
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আক্কেল সেলামি"
Correct Answer:
গ: নির্বুদ্ধিতার দণ্ড
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আক্কেল সেলামি" সঠিক উত্তর নির্বুদ্ধিতার দণ্ড আক্কেল সেলামি (বােকামির সেলামি) বিনা টিকিটে ট্রেনে চড়ে ৫০ টাকা আক্কেল সেলামি দিয়ে ফিরে এলাম।
As you sow, so will you reap. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
ক: যেমন কর্ম, তেমন ফল।
Explanation:
As you sow, so will you reap. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর যেমন কর্ম, তেমন ফল। অর্থসহ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য:যেমন কর্ম তেমন ফল । As you make your bed, so you must lie on it .You must pay for the evil you do.যেমন কর্ম তেমন ফল। As you sow so you reap.As you brew, so you drink.লোভে পাপ, পাপে মৃত্যু। Avarice begets sin and sin begets death.মাথা নেই তার মাথা ব্যথা। Bachelors’ wives and maids’ children are always well taught.To be worried about things that do not matter.যত গর্জে তত বর্ষে না । Barking dogs seldom bite .Angry words and threats lead to nothing worse; much cry and little wool.সোনার চামচ মুখে নিয়ে জন্মান; সচ্ছল পরিবারে জন্মগ্রহন করা। Be born with a silver spoon in one’s mouth .Be born into wealth and privilegeজরু, গরু, ধান, তিন রাখে বিদ্যমান। Be mindful of your wife, kine and paddy.বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি। Be sure before you marry of a house wherein to tarry.Think twice before you take a risk.যার নুন খাও তার গুণ গাও। Be true to your salt.দ্রষ্টার চোখেই সৌন্দর্য থাকে । Beauty lies in the eye of the beholder.Different people have different ideas about what is beautiful.
বাগধারাটির অর্থ নির্ণয় কর "বিড়াল তপস্বী"
Correct Answer:
খ: ভণ্ড সাধু
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "বিড়াল তপস্বী" সঠিক উত্তর ভণ্ড সাধু বক ধার্মিক/বিড়াল তপস্বী (ভণ্ড সাধু) – মুখে ধর্মের কথা বললেও লোকটা আসলে বক ধার্মিক।
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Correct Answer:
গ: কাল একবার এসো
Explanation:
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? সঠিক উত্তর কাল একবার এসো তুই বাড়ি যা ( আদেশ), ক্ষমা করা ঘোর অপরাধ (প্রার্থনা), কাল একবার এসো (অনুরোধ),দূর হও (ভর্ৎসনা)।
To err is human. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
গ: মানুষ মাত্রই ভুল করে।
Explanation:
To err is human. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর মানুষ মাত্রই ভুল করে। ভুল মানুষেরই হয়। Too err is human.Even the saints sometimes err.None but a fool is always right.It is natural for man to make mistakes.
' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
Correct Answer:
খ: অনন্বয়ী
Explanation:
' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়? সঠিক উত্তর অনন্বয়ী যে সব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদের কে অনন্বয়ী অব্যয় বলে।এগুলো বাক্যের অন্য কোন পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন, ছি ছি তুমি এত খারাপ (ঘৃনা বা বিরক্তি)
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে"
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে" সঠিক উত্তর হতভাগ্য আটকপালে (হতভাগ্য) – ছেলেটা এতিম, আটকপালে।
Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
ক: সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
Explanation:
Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। অনুবাদ দুই প্রকার১. আক্ষরিক অনুবাদ(Literal Translation): অক্ষরে অক্ষরে বা হুবহু যে অনুবাদ করা হয়। ২. ভাবানুবাদ(Faithful Translation): ভাব ঠিক রেখে ভিন্ন প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয়। অনুবাদ করার সময়কি বুঝবেন বা না বুঝবেন সেটা পরের কথা, প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি আগে পড়ে ফেলবেন। এতে মূলভাব বুঝতে পারবেন ও অনুবাদে সহায়ক হবে, কথা ও গুছিয়ে নিতে পারবেন। কোন শব্দ একেবারে না বুঝলে, ভাবের সাথে সঙ্গতি রেখে অনুবাদ করবেন বা ঐ শব্দটিই বাংলায় ব্যবহার করবেন। ইংরেজি ভাষার উপর ভালো দখল রাখতে হবে, ও শব্দ - সম্ভার ভালো করে আয়ত্ত করতে হবে। রাতারাতি অনুবাদ শিখে ফেলবেন এমন ধারণা করার কোন কারণ নেই। দুটি ভাষার উপর ভালো দখল ও চর্চা ভালো অনুবাদের প্রথম শর্ত। অনুবাদ শেষে একবার পড়ে দেখবেন, সেটা আসলেই অনূদিত হয়েছে কি না।
'কৌশলে কার্যোদ্ধার' --- কোনটির অর্থ?
Correct Answer:
গ: ধরি মাছ না ছুঁই পানি
Explanation:
'কৌশলে কার্যোদ্ধার' --- কোনটির অর্থ? সঠিক উত্তর ধরি মাছ না ছুঁই পানি গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, এক ক্ষুরে মাথা মুড়ানো - একই স্বভাবের, ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার, আকাশের চাঁদ হাতে পাওয়া - দুর্লভ বস্তু হাতে পাওয়া।
"কবর" কবিতার কবি কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
"কবর" কবিতার কবি কে? সঠিক উত্তর জসীমউদ্দীন কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু'দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে।
বচন অর্থ কি?
Correct Answer:
ক: সংখ্যার ধারণা
Explanation:
বচন অর্থ কি? সঠিক উত্তর সংখ্যার ধারণা ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
Have patience in danger. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
খ: বিপদে ধৈর্য ধারণ কর।
Explanation:
Have patience in danger. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর বিপদে ধৈর্য ধারণ কর। ভাষান্তর বা অনুবাদ একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা", এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে "লক্ষ্য ভাষা" বলা হয়। অর্থাৎ উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষায় ভাষাগত উপাদান এবং যোগ্যতার (বিষয়, বক্তব্য, ভঙ্গি ইত্যদি) দ্বারা পাঠ নির্ণয় করার রূপান্তরের প্রক্রিয়াই ‘ভাষানুবাদ’।
শেষের কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
শেষের কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' (১৯২৮) একটি অসমাপ্ত ভালোবাসার গল্প! রঙমাখা ফ্যাশনের রুচিশীল ব্যক্তিত্ব মানুষের এক্সট্রাগুণের বহিঃপ্রকাশ ঘটায়। সমস্ত শেষের কবিতায় আমরা তাই দার্শনিক দৃষ্টি দান করি, মেনে নেয়া আর মনে নেয়ার মধ্য দিয়ে। শেষ জীবনে রবীন্দ্রনাথের কথাসাহিত্যে কিছু নতুনত্ব দেখা যায়।
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দুল্ + অনা
Explanation:
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল্ + অনা যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দ (প্রাতিপদিক) এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন দুল + অনা = দোলনা। এখানে মূল ক্রিয়াপদ 'দুল এবং প্রত্যয় হল 'অনা'।
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর শব্দ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? ধ্বনি বাক্যের ক্ষুদ্রতম একক কী? শব্দ
সন্ধির প্রধান সুবিধা কি?
Correct Answer:
গ: উচ্চারণের সুবিধা
Explanation:
সন্ধির প্রধান সুবিধা কি? সঠিক উত্তর উচ্চারণের সুবিধা সন্ধির উদ্দেশ্য : সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো - ১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা), ২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)।
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Correct Answer:
খ: দোলন-চাঁপা
Explanation:
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? সঠিক উত্তর দোলন-চাঁপা দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালিদিয়ে রাজর্ষির সাথে যোগাযোগকরত ঘরের বাহিরে। শেষের কবিতাউপন্যাসের চার অধ্যায়ে গোরাবারবার মালঞ্চির জন্য বৌঠাকুরাণীর কাছে করুণা চাইল।
He lives from hand to mouth. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
He lives from hand to mouth. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর কোনটিই নয় From hand to mouth - দিন আনে দিন খায়. SYNONYM live by hard labour. EXAMPLE The poor man lives form hand to mouth.
কাজী ইমদাদুল হক-এর ' আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?
Correct Answer:
গ: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
Explanation:
কাজী ইমদাদুল হক-এর ' আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি? সঠিক উত্তর তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র ‘আবদুল্লাহ’ উপন্যাসটি লেখকের জীবদ্দশায় সম্পূর্ণ বা প্রকাশ হয়নি। তিনি এ উপন্যাসটি জীবনের শেষান্তে শুরু করলেও শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে তার খসড়ার ভিত্তিতে উপন্যাসটি সম্পূর্ণ করা হয় এবং তা ১৯৩২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯৬৮ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড (আজকের বাংলা একাডেমি) আবদুল কাদিরের সম্পাদনায় প্রকাশ করে 'কাজী ইমদাদুল হকের রচনাবলি'।
' ভানুসিংহ' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' ভানুসিংহ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।
‘সংক্ষিপ্ত -এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
ঘ: বিস্তৃত
Explanation:
‘সংক্ষিপ্ত -এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বিস্তৃত কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:সংকীর্ণপ্রশস্তসদৃশবিসদৃশসাহসিকতাভীরুতাসংকোচনপ্রসারণসধবাবিধবাসিক্তশুষ্কসংকুচিতপ্রসারিতসন্ধিবিগ্রহসুকৃতিদুষ্কৃতিসংক্ষিপ্তবিস্তৃতসন্নিধানব্যবধানসুগমদুর্গমসংক্ষেপবিস্তারসফলবিফলসুন্দরকুৎসিতসংক্ষেপিতবিস্তারিতসবলদুর্বলসুদর্শনকুদর্শনসংগতঅসংগতসবাকনির্বাকসুধাজাগ্রতসংযতঅসংযতসমতলঅসমতলসুপ্তজাগ্রতসংযুক্তবিযুক্তসমষ্টিব্যষ্টিসুয়োদুয়োসংযোগবিয়োগসমাপিকাঅসমাপিকাসুশীলদুঃশীলসংযোজনবিয়োজনসমাপ্তআরম্ভসুশ্রীকুশ্রী
' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বে আলোচিত হয় - ধ্বনি,সন্ধি, ণত্ব - ষত্ব বিধান; রূপ বা শব্দতত্ত্বে আলোচিত হয় - লিঙ্গ, পুরুষ, সমাস,বচন,কারক ও বিভক্তি; বাক্যতত্ত্বে - পদ বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস।
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: গ্রাম
Explanation:
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্রাম উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহূত হয়।
‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বর্ধমান একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে । সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না - বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় । যেমন - আগত – শব্দটির শুরুতে অন - উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল - অনাগত । আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ - বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না - বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।
কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
গ: পরভৃৎ
Explanation:
কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর পরভৃৎ পরভৃৎ - [বিশেষ্য পদ] (পরকে অর্থাৎ কোকিলকে পালন করে এজন্য) কাক, বায়স।
‘তেলেভাজা’ কোন্ সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ
Explanation:
‘তেলেভাজা’ কোন্ সমাস? সঠিক উত্তর তৎপুরুষ অলুক তৎপুরুষ সমাসযে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন: গায়ে পড়া, ঘিয়ে ভাজা, কলে ছাঁটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি। তবে গায়ে - হলুদ, হাতেখড়ি ইত্যাদি সমস্তপদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ নয়, অলুক বহুব্রীহি সমাস।
‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
‘এমন ছেলে আর দেখিনি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য কর্ম কারকে শূন্য বিভক্তির ব্যবহার (ক)প্রথমা বা শূণ্য বা অ বিভক্তিডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)অর্থ অনর্থ ঘটায়। আমার ভাত খাওয়া হলো না। সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
' সততা সর্বোৎকৃষ্ট পন্থা' --- কোনটির অনুবাদ?
Correct Answer:
ঘ: Honesty is the best policy
Explanation:
' সততা সর্বোৎকৃষ্ট পন্থা' --- কোনটির অনুবাদ? সঠিক উত্তর Honesty is the best policy চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কবিতা অগ্নিবীণা (১৯২২)সঞ্চিতা (১৯২৫)ফনীমনসা (১৯২৭)চক্রবাক (১৯২৯)সাতভাই চম্পা (১৯৩৩)নির্ঝর (১৯৩৯)নতুন চাঁদ (১৯৩৯)মরুভাস্কর (১৯৫১)সঞ্চয়ন (১৯৫৫)নজরুল ইসলাম ইসলামী কবিতা (১৯৮২)
' সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' সাম্য' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে, "সংবাদ প্রভাকর" পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) তাঁর লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগ্রন্থ: লোকরহস্য (১৮৭৪) বিজ্ঞান রহস্য (১৮৭৫) কমলাকান্তের দপ্তর (১৮৭৫) বিবিধ সমালোচনা (১৮৭৬) সাম্য (১৮৭৯) কৃষ্ণচরিত্র (১৮৮৬) বিবিধ প্রবন্ধ (১ম খন্ড - ১৮৮৭, ২য় খন্ড - ১৮৯২) ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮) শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)
‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটকে বরাবর এই দুটি ভাবের বিরোধ বেধেছে - প্রেম আর প্রতাপ। রঘুপতির প্রভুত্বের ইচ্ছার সঙ্গে গোবিন্দমাণিক্যের প্রেমের শক্তির দ্বন্দ্ব বেধেছিল। রাজা প্রেমকে জয়যুক্ত করতে চান, রাজপুরোহিত নিজের প্রভুত্বকে। নাটকের শেষে রঘুপতিকে হার মানতে হয়েছিল। তাঁর চৈতন্য হল, বোঝবার বাধা দূর হল, প্রেম হল জয়যুক্ত। ” - বিশ্বভারতী গ্রন্থনবিভাগ এইভাবেই ‘বিসর্জন’ নাটকের পরিচয় তুলে ধরেছে।
কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ঘরে-বাইরে
Explanation:
কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ? সঠিক উত্তর ঘরে-বাইরে যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে - ভাতে, জলে - স্থলে, দেশে - বিদেশে, হাতে - কলমে।
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে।
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
Correct Answer:
ঘ: মানব-মুকুট
Explanation:
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত? সঠিক উত্তর মানব-মুকুট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮ - ১৯৪০) লেখক, সাংবাদিক। ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন পুলিশ অফিসার। তাঁর প্রধান রচনা হলো: ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৮) ও মানব মুকুট (১৯২৬)।
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লাকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)
‘হাসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
খ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Explanation:
‘হাসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলী বাঁকের উপকথা হল তারাশংকর বন্দ্যোপাধ্যায় লিখিত একটি আঞ্চলিক উপন্যাস। প্রকাশ কাল ১৯৪৭ খ্রিষ্টাব্দ। উপন্যাসটি গ্রামীণ বাংলার জীবন, জমিদারী ব্যবস্থার বাস্তবতা (যা বাংলার সামাজিক বৈষম্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ছিল) ও পাশাপাশি সময়ের সাথে সামাজিক ধারণার পরিবর্তনগুলিকে অন্বেষণ করে।