Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গতিবাদ তত্ত্ব’ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?
Correct Answer:
ক: বলাকা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গতিবাদ তত্ত্ব’ প্রকাশিত হয়েছে কোন কাব্যে? সঠিক উত্তর বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'বলাকা' কাব্যে গতিবাদ তত্ব প্রকাশিত হয়েছে। ' বলাকা ' কাব্যটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। 'চৈতালী ' এবং 'কনিকা' কাব্যটি প্রকাশিত হয় ১৮৯৯ সালে।
ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
গ: সংবাদ প্রভাকর
Explanation:
ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২ - ১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। তিনি 'সংবাদ প্রভাকর ' এর সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার সম্পাদনায় প্রকাশিত অন্যান্য পত্রিকা সংবাদ রত্নাবলী (১৮২৫), সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।
কোনটি 'অর্থবাচকতা' নেই কিন্তু 'অর্থদ্যোতকতা' আছে?
Correct Answer:
ক: উপসর্গ
Explanation:
কোনটি 'অর্থবাচকতা' নেই কিন্তু 'অর্থদ্যোতকতা' আছে? সঠিক উত্তর উপসর্গ উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সব সময় মূল শব্দের পূর্বে যুক্ত হয়।
ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের যাদুকর, কাজী নজরুল ইসলামের উপাধী বিদ্রোহী কবি। মধুসূদন দত্তের উপাধি মাইকেল এবং রবীন্দ্রনাথের উপাধি বিশ্বকবি।
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করা গঠিত?
Correct Answer:
ঘ: নাচার, বনাম, নারাজ
Explanation:
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করা গঠিত? সঠিক উত্তর নাচার, বনাম, নারাজ বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গগুলো - কার্, কম্, দর্, না, নিম, ফি, বর্, বে, বদ্, ব্ ইত্যাদি।
চর্যাপদ মূলত-
Correct Answer:
খ: সাধন সম্পর্কিত গীত
Explanation:
চর্যাপদ মূলত- সঠিক উত্তর সাধন সম্পর্কিত গীত 'চর্যাপদ ' মূলত বৌদ্ধ সহজিয়াগণের রচিত সাধন সম্পর্কিত গীত। 'চর্যাপদ' বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে এ গ্রন্থটি আবিষ্কৃত হয়।
'পটল তোলা' বাগধারাটির সঠিক অর্থ কি?
Correct Answer:
গ: মারা যাওয়া
Explanation:
'পটল তোলা' বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর মারা যাওয়া পটল তোলা(মারা যাওয়া): চাঁদাবাজরা পটল তুলছে শুনে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগৃন্থ?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগৃন্থ? সঠিক উত্তর চক্রবাক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'চক্রবাক' কাব্যটি প্রেমপ্রধান কাব্য। এ কাব্যটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়?
Correct Answer:
গ: সূর্যমুখী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর সূর্যমুখী বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায় রচিত 'বিষবৃক্ষ ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৭৩ সালে। এ উপন্যাসের প্রধান প্রধান চরিত্র হলো - কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
'একাত্তরের ডায়েরী' কে লিখেছেন?
Correct Answer:
ক: বেগম সুফিয়া কামাল
Explanation:
'একাত্তরের ডায়েরী' কে লিখেছেন? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কথা একাত্তরের ডায়েরি এর রচয়িতা সুফিয়া কামাল। একাত্তরের দিনগুলি এর রচয়িতা জাহানারা ইমাম। ফেরারী ডায়েরি এর রচয়িতা আলাউদ্দীন আল আজাদ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে-
Correct Answer:
খ: ভ্রান্তিবিলাস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে- সঠিক উত্তর ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদগ্রন্থ হলো - ভ্রান্তিবিলাস (১৮৬৯)। এছাড়া তার অন্যান্য অনুবাদ গ্রন্থ - বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭), শকুন্তলা (১৮৫৪), সীতার বনবাস (১৮৬০)।
দ্বন্দ সমাস শব্দ কোনটি?
Correct Answer:
গ: আলোছায়া
Explanation:
দ্বন্দ সমাস শব্দ কোনটি? সঠিক উত্তর আলোছায়া দ্বন্দ্ব মানে জোড়া। যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন - মা ও বাবা = মা - বাবা, হাট ও বাজার = হাট - বাজার।
'বাধন হারা' কাজী নজ্রুল ইসলামের কোন শ্রেণীর রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'বাধন হারা' কাজী নজ্রুল ইসলামের কোন শ্রেণীর রচনা? সঠিক উত্তর উপন্যাস নজরুল ইসলাম তিনিটি উপন্যাস লিখেছেন। যথা : বাধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।
'পরভৃত' এর সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: কোকিল
Explanation:
'পরভৃত' এর সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর কোকিল পরভৃত এর সমার্থক শব্দ হলো - কোকিল, পিক, কাকপুষ্ট, অন্যপুষ্ঠ, কলকন্ঠ ইত্যাদি। কাক এর সমার্থক শব্দ হলো - বায়স, পরভৃৎ ইত্যাদি। সঠিক উত্তর - কোকিল।
'সার্থক' কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: সহার্থক বহুব্রীহি
Explanation:
'সার্থক' কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর সহার্থক বহুব্রীহি স্বার্থ বিদ্যমান আছে এমন = সার্থক, সহাৰ্থক বহুব্রীহি সমাস। আরাে কয়েকটি সহাৰ্থক বহুব্রীহি সমাস : সস্ত্রীক, সবিনয়, সজাক, সফল, সলীল, সাবলীল, সদয়, সহৃদয়, সবল।
মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: নেকড়ে অরণ্য
Explanation:
মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর নেকড়ে অরণ্য শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস : নেকড়ে অরণ্য, জলাংগী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস : রাইফেল রোটি আওরাত, নিষিদ্ধ লোবান, আগুনের পরশমণি, উপমহাদেশ, হাঙর নদী গ্রেনেড, নীল দংশন।
'Syntax' এর সমার্থক বাংলা প্রতিশব্দ হল ?
Correct Answer:
গ: বাক্যতত্ত্ব
Explanation:
'Syntax' এর সমার্থক বাংলা প্রতিশব্দ হল ? সঠিক উত্তর বাক্যতত্ত্ব Syntax - বাক্যতত্ত্ব। Phonology - ধ্বনিতত্ত্ব। Marphology - শব্দতত্ত্ব। Semantics - অর্থতত্ত্ব।
বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি?
Correct Answer:
খ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্ত। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো - বীরবল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো - ভানুসিংহ ঠাকুর। শরৎচন্দ্রের ছদ্মনাম হলো - অনিলা দেবী।
ভাষা -আন্দোলনের ভিত্তিক উপন্যাস কোনটি/
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
ভাষা -আন্দোলনের ভিত্তিক উপন্যাস কোনটি/ সঠিক উত্তর কোনোটিই নয় 'খাঁচায়' ও 'ওঙ্কার ' যথাক্রমে মুক্তিযুদ্ধ ও উনসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস। 'জননী' গ্রামীণ পটভূমিকায় রচিত সামাজিক উপন্যাস। 'নবান্ন ' দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পঞ্চাশের মন্বন্তর নিয়ে রচিত নাটক।
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে?
Correct Answer:
গ: রাজশেখর বসু
Explanation:
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে? সঠিক উত্তর রাজশেখর বসু পরশুরাম - ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু। চলন্তিকা অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় "বঙ্গীয় শব্দকোষ" নামের অভিধানের সংকলক।
' মঙ্গলকাব্য' - কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন ?
Correct Answer:
গ: মধ্যযুগ
Explanation:
' মঙ্গলকাব্য' - কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন ? সঠিক উত্তর মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যই মঙ্গলকাব্য। মঙ্গলকাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান। আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত মনসামঙ্গল।
'শ্রীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
Correct Answer:
খ: মধ্যযুগ
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? সঠিক উত্তর মধ্যযুগ শ্রীকৃষ্ণকীর্তন - মধ্যযুগের সাহিত্য নিদর্শন। এছাড়াও এ যুগের আরও কয়েকটি সাহিত্য নিদর্শন হলো - বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য, লাইলী - মজনু, মধুমালতী, পদ্মাবতী, ইত্যাদি। চর্যাপদ হলো প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন।
নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
Correct Answer:
গ: মনমাঝি
Explanation:
নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ? সঠিক উত্তর মনমাঝি মন রূপ মাঝি = মনমাঝি, রূপক কর্মধারায় সমাস। নিবাস, বড়াই এবং ছাত্রকে যথাক্রমে উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় এবং বিভক্তিযোগে গঠিত শব্দ।
সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
Correct Answer:
ঘ: ৪ টি
Explanation:
সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? সঠিক উত্তর ৪ টি সব ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় হয়। যেমন - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব।
'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: নিঃ + পত্তি
Explanation:
'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + পত্তি অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন পরে থাকলে অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরিস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূধন্য শিশ্ ধ্বনি হয়। নিঃ + পত্তি = নিষ্পত্তি।
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?
Correct Answer:
ক: ৫ ভাগে
Explanation:
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত? সঠিক উত্তর ৫ ভাগে উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন - কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বা অগ্রতালুজাত, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়, দন্ত বা অগ্র দন্তমূলীয়, ওষ্ঠ্য।
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: নিজে চেষ্টা করুন
Explanation:
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা নেয়া হয়েছে? সঠিক উত্তর নিজে চেষ্টা করুন স্পেনিশ
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: ঢেঁকি
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর ঢেঁকি ঢেঁকি দেশি শব্দ। আরো কয়েকটি দেশি শব্দ হলো - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর ইত্যাদি। পেঁপে পর্তুগিজ শব্দ। আসন সংস্কৃত শব্দ। চেহারা ফারসি শব্দ।
'বীজন' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পাখা
Explanation:
'বীজন' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পাখা বীজন অর্থ বাতাস দেওয়া বা পাখা করার কাজ, ব্যজন। বাতাস করার জন্য ব্যবহৃত পাখা, চামর প্রভৃতি। সঠিক উত্তর - পাখা।
'Practice Makes a man perfect ' __
Correct Answer:
C: গাইতে গাইতে গায়েন
Explanation:
'Practice Makes a man perfect ' __ Correct Answer গাইতে গাইতে গায়েন Practice makes a man perfect - গাইতে গাইতে গায়েন। People are slaves to habit - মানুষ অভ্যাসের দাস। Practice is the key to success - চর্চা সাফল্যের চাবিকাঠি।
নদী ও নারী ’ উপন্যাসে রচয়িত কে?
Correct Answer:
ঘ: হুমায়ন
Explanation:
নদী ও নারী ’ উপন্যাসে রচয়িত কে? সঠিক উত্তর হুমায়ন 'নদী ও নারী (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলার কাব্য, মার্কসবাদ, শিক্ষক ও শিক্ষার্থী(প্রবন্ধ) : স্বপ্ন সাধ, সাথী, অষ্টাদশী ( কাব্য)।
'Consul ' এর বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
খ: বাণিজ্যদূত
Explanation:
'Consul ' এর বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর বাণিজ্যদূত বাণিজ্যদূত - Consul. পরামর্শক - Consultant. উপদেষ্টা - advisor. সুপারিশকারী - Recommendator.
'দুহাত যার সমানে চলে' __ এর বাক্যসংকোচন কোনটি?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
'দুহাত যার সমানে চলে' __ এর বাক্যসংকোচন কোনটি? সঠিক উত্তর সব্যসাচী সব্যসাচী বলতে মূলত অর্জুনকে বোঝানো হয়। সব্যসাচী - যার দুই হাত সমান পারদর্শী, উভয় হস্তে শর চালনায় দক্ষ এমন ব্যক্তিকে বুঝাই। একাধিক কাজ করতে সক্ষম এমন ব্যক্তি।
ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন?
Correct Answer:
ক: মোতাহার হোসের চৌধুরী
Explanation:
ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? সঠিক উত্তর মোতাহার হোসের চৌধুরী ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন 'সংস্কৃতি - কথা' (১৯৫৮)। এ প্রবন্ধগ্রন্থে মোট ত্রিশ টি প্রবন্ধ আছে। উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার ' সংস্কৃতি - কথা' প্রবন্ধে প্রথমেই উল্লেখ করেছেন।
নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন?
Correct Answer:
ঘ: মধুকর
Explanation:
নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন? সঠিক উত্তর মধুকর মধুকর অন্য তিনটি হতে আলাদা। মধুকর অর্থ - মধু - মক্ষিকা, ভ্রমর। অন্য দিকে কমল, উৎপল ও শতদলের অর্থ হলো - পদ্ম।
পরশ্ব শব্দটি অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
Explanation:
পরশ্ব শব্দটি অর্থ কী? সঠিক উত্তর পরশু 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন। যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পসস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
নিত্য সমাসের উদাহরণ :
Correct Answer:
গ: দর্শনশাত্র
Explanation:
নিত্য সমাসের উদাহরণ : সঠিক উত্তর দর্শনশাত্র যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন - কেবল দর্শন = দর্শনমাত্র। অন্যগ্রাম = গ্রামান্তর।
'বানি' শব্দের অর্থ কি ?
Correct Answer:
ক: স্বর্ণকারের মজুরি
Explanation:
'বানি' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর স্বর্ণকারের মজুরি বানি হলো দেশি শব্দ। বানি অর্থ হলো - গয়না তৈরির মজুরি, অলংকারাদি তৈরির পারিশ্রমিক। বক্তার যা মুখ দিয়ে বলেন তাই বক্তব্য।
"আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু' " __ চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ ?
Correct Answer:
গ: মানুষ
Explanation:
"আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু' " __ চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ ? সঠিক উত্তর মানুষ প্রশ্নে উল্লিখিত কবিতার চরণখানি কবি কাজী নজরুল ইসলামের "সাম্যবাদী" কাব্যগ্রন্থের "মানুষ " কবিতা থেকে চয়ন করা হয়েছে। তার উল্লেখযোগ্য কবিতা হলো - বিদ্রোহী, অগ্নিবীণা।
'ফুলে ফুলে' ভরেছে বাসর' _ কোন কারকে কোন বিভক্তি:
Correct Answer:
ঘ: করণে ৭মী
Explanation:
'ফুলে ফুলে' ভরেছে বাসর' _ কোন কারকে কোন বিভক্তি: সঠিক উত্তর করণে ৭মী ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে "কীসের দ্বারা " প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। যেমন - ফুলে ফুলে ঘর ভরেছে।
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার?
Correct Answer:
ঘ: সুভাষ মুখোপাধ্যায়
Explanation:
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার? সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান - বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। - সুভাষ মুখোপাধ্যায়।
'চাঁদের পাহাড়' কার রচনা?
Correct Answer:
গ: বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Explanation:
'চাঁদের পাহাড়' কার রচনা? সঠিক উত্তর বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় "বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। তার আরো কয়েকটি উপন্যাস হলো - পথের পাঁচালী, অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক ও ইছামতি।
ভাষার সংবিধান কোনটি ?
Correct Answer:
গ: ব্যাকরণ
Explanation:
ভাষার সংবিধান কোনটি ? সঠিক উত্তর ব্যাকরণ ভাষার সংবিধান হলো ব্যাকরণ। শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সমাস হলো ভাষাকে সংক্ষেপ করে। বাংলায় মোট বর্ণমালা হলো ৫০ টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
'অনিল' শব্দের অর্থ কী ?
Correct Answer:
ক: বাতাস
Explanation:
'অনিল' শব্দের অর্থ কী ? সঠিক উত্তর বাতাস অনিল শব্দের অর্থ বাতাস । অনিল শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ বায়ু, পবন, হাওয়া, মরুৎ, সমীর, বাত ।
বাংলা বর্ণমালা পূর্ণমাত্রার বর্ণ কয়টি ?
Correct Answer:
ঘ: ৩২ টি
Explanation:
বাংলা বর্ণমালা পূর্ণমাত্রার বর্ণ কয়টি ? সঠিক উত্তর ৩২ টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এদের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ হলো ৩২ টি। মাত্রাহীন বর্ণ হলো - ১০ টি। অর্ধমাত্রার বর্ণ - ৮ টি।
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ? সঠিক উত্তর চলিত হ - কার লোপের প্রবণতা চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য । আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ - কারের লোপ হয় যেমন: পুরহিত> পুরত, গাহিল> গাইল, চাহে> চায় ।
উচ্চারণ স্থানের নামানুসারে প-বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত ?
Correct Answer:
ঘ: ওষ্ঠ্যবর্ণ
Explanation:
উচ্চারণ স্থানের নামানুসারে প-বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত ? সঠিক উত্তর ওষ্ঠ্যবর্ণ উচ্চারণের স্থানের নামানুসারে প - বর্গের বর্ণগুলোকে ওষ্ঠ্যবর্ণ নামে পরিচিত। সেগুলো হলো - প, ফ, ব, ভ, ম। দন্ত্যধ্বনি হলো - ত, থ, দ, ধ, ন। সঠিক উত্তর - ওষ্ঠ্যবর্ণ।
'চোখের বালি' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'চোখের বালি' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ মোট ১৩ টি উপন্যাস লিখেছেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরনীর হাট। তার বৌঠাকুরনীর হাট ও বাজর্ষী ঐতিহাসিক উপন্যাস।
'Lexicography' -এর বাংলা পারিভাষিক শব্দ কি?
Correct Answer:
খ: অভিধানতত্ত্ব
Explanation:
'Lexicography' -এর বাংলা পারিভাষিক শব্দ কি? সঠিক উত্তর অভিধানতত্ত্ব ব্যাকরণের বা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়/ অংশ ৪টি - ১. ধ্বনিতত্ত্ব (Phonology) ২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) ৪. অর্থতত্ত্ব (Semantics) = >#এছাড়াও ব্যাকরণে আরো বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো - অভিধানতত্ত্ব(Lexicography), ছন্দ ও অলংকার, ইত্যাদি।
'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ কি?
Correct Answer:
গ: ষট+ঋতু
Explanation:
'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সঠিক উত্তর ষট+ঋতু ঋতুচক্রে বাংলাদেশ বনাম অন্য দেশ: পৃথিবীতে বাংলাদেশই একমাত্র ষড়ঋতুর দেশ। বারো মাসে ছয়টি ঋতু তাদের আলাদা আলাদা রূপ নিয়ে হাজির হওয়া এই পৃথিবীতে বিরল। পৃথিবীর বেশিরভাগ দেশেই দুইটি বা তিনটি করে ঋতু দেখা যায়। তবে কোনো কোনো দেশে চারটি ঋতুও দেখা যায়।