Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি নাম ধাতু?
Correct Answer:
গ: ঘুমা
Explanation:
কোনটি নাম ধাতু? সঠিক উত্তর ঘুমা বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে "আ" প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তার নামই ধাতু। যেমন - সে ঘুমাচ্ছে। ঘুম থেকে নাম ধাতু ঘুমা।
কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: শতাব্দী
Explanation:
কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ? সঠিক উত্তর শতাব্দী শত শব্দের সমাহার = শতাব্দী, পঞ্চ শব্দের সমাহার = পঞ্চবটী। এগুলো দ্বিগু সমাস।
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?
Correct Answer:
ঘ: নীলিমা
Explanation:
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত? সঠিক উত্তর নীলিমা ইমন প্রত্যয় যোগে গঠিত শব্দ - নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা। ইত - প্রত্যয় গঠিত শব্দ - কুসুম + ইত = কুসুমিত। পঙ্কিল শব্দটি ইল্ - প্রত্যয় যোগে গঠিত।
'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: জন + এক
Explanation:
'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর জন + এক অ/আ + এ/ঐ = ঐ উদাহরণ: জনৈক = জন + এক।
'এ মাটি সোনার বাড়া ' এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
ক: বিশেষণের অতিশায়ন
Explanation:
'এ মাটি সোনার বাড়া ' এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর বিশেষণের অতিশায়ন বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য বা সর্বনাম পদের মধ্যে তুলনা বোঝায়, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। দুয়ের মধ্যে অতিশায়ন বোঝাতে দুইটি বিশেষ্য বা সর্বনামের মাঝে চাইতে, হইতে, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, ইত্যাদি ব্যবহৃত হয়। প্রায়ই প্রথম বিশেষ্যটির সঙ্গে ষষ্ঠী বিভক্তি (র, এর) যুক্ত হয়। যেমন - গরুর থেকে ঘোড়ার দাম বেশি। বাঘের চেয়ে সিংহ বলবান। ব্যতিক্রম : কখনো কখনো প্রথম বিশেষ্যের শেষের ষষ্ঠী বিভক্তিই হতে, থেকে, চেয়ে - র কাজ করে। যেমন - এ মাটি সোনার বাড়া। (সোনার চেয়েও বাড়া)
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা -
Correct Answer:
ঘ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা - সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কলঙ্কারের কিছু বিখ্যাত পঙক্তিঃ পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’
'ঝির ঝির করে বাতাস বইছে' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ?
Correct Answer:
খ: ধ্বনিব্যঞ্জনা
Explanation:
'ঝির ঝির করে বাতাস বইছে' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ? সঠিক উত্তর ধ্বনিব্যঞ্জনা ঝির ঝির করে বাতাস বইছে। এখানে অব্যয়ের দ্বিরুক্তি "ঝির ঝির" দ্বারা ধ্বনিব্যঞ্জনা প্রকাশ পেয়েছে। সঠিক উত্তর - ধ্বনিব্যঞ্জনা।
বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তাঁর প্রথম গল্প ‘ভিখারিণী’ ১৮৭৪ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হলেও। দেনা - পাওনা’ (১৮৯০) গল্পটিই প্রথম সার্থক ছোটগল্প।
কোন বাগধারাটির অর্থ' নিতান্তই অলস?
Correct Answer:
ক: গোঁফ খেজুরে
Explanation:
কোন বাগধারাটির অর্থ' নিতান্তই অলস? সঠিক উত্তর গোঁফ খেজুরে গোঁফ খেজুরে বাগধারার অর্থ হলো - নিতান্ত অলস। খয়ের খাঁ - চাটুকার। কেতাদুরস্ত - পরিপাটি। ছাপোষা - অত্যন্ত গরিব।
'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
Correct Answer:
ঘ: যূথ
Explanation:
'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে? সঠিক উত্তর যূথ যূথ ও পাল শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - হস্তিযূত, গরুর পাল। "আবলি " ও নিচয় " অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। রা - কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়। যেমন - ছাত্ররা খেলা দেখতে গেছে।
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে-
Correct Answer:
গ: নিরালোকে দিব্যরথ
Explanation:
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে- সঠিক উত্তর নিরালোকে দিব্যরথ 'নিরালোকে দিব্যরথ' কাব্যটি শামসুর রহমান রচিত। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হল রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে ইত্যাদি। 'আর্ত শর্তাবলী' ও 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে: হাসান হাফিজুর রহমান ও আল মাহমুদ।
নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে?
Correct Answer:
ক: বিদ্বান
Explanation:
নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে? সঠিক উত্তর বিদ্বান মুহুর্ত, আকাংখা ও রাবন এর শুদ্ধ রূপ যথাক্রমে - মুহূর্ত, আকাঙ্ক্ষা ও রাবণ।
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"- এই উক্তিটি কার?
Correct Answer:
গ: চণ্ডীদাস
Explanation:
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"- এই উক্তিটি কার? সঠিক উত্তর চণ্ডীদাস মধ্যযুগে একাধিক কবি নিজেকে চন্ডীদাস হিসেবে দাবি করেন। চন্ডীদাস তিন জন।যথাঃ বড় চন্ডীদাস, দ্বীজ চন্ডিদাস ও দীন চন্ডিদাস। এদের মধ্যে বড় চন্ডীদাস সবচেয়ে প্রাচীন।বড়ু চন্ডীদাসের একটি বিখ্যাত উক্তি, শুনহ মানুষ ভাই - সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
'হ্ম' বর্ণটির বিশ্লিষ্ট রুপ হল-
Correct Answer:
ঘ: হ +ম
Explanation:
'হ্ম' বর্ণটির বিশ্লিষ্ট রুপ হল- সঠিক উত্তর হ +ম হ্ম = হ + ম , ক্ষ = ক + ষ
কোন জন 'চযাপদে'র পদকর্তা?
Correct Answer:
ক: শবরপা
Explanation:
কোন জন 'চযাপদে'র পদকর্তা? সঠিক উত্তর শবরপা বিদ্যাপতি ও চন্ডীদাস বৈষ্ণব পদাবলীর পদকর্তা। ভারতচন্দ্র রায়গুণাকর হলো অন্নদামঙ্গল কাব্যের কবি।
'গৃহহীন চিরদিন থাকে পরাধীন'। নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তৃকারকে শূণ্য
Explanation:
'গৃহহীন চিরদিন থাকে পরাধীন'। নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে শূণ্য বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তা ক্রিয়ার কর্তা বা কতৃকারক।
'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
Correct Answer:
গ: চণ্ডীমঙ্গল কাব্যে
Explanation:
'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? সঠিক উত্তর চণ্ডীমঙ্গল কাব্যে 'চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্র গুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।
'নষ্ট হওয়া স্বভাব যার' এক কথায় হবে -
Correct Answer:
খ: নশ্বর
Explanation:
'নষ্ট হওয়া স্বভাব যার' এক কথায় হবে - সঠিক উত্তর নশ্বর নষ্ট হওয়া স্বভাব নয় যার - এক কথায় হবেঃ অবিনশ্বর। নষ্ট হওয়া স্বভাব যার - এক কথায় হবেঃ নশ্বর।
'যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার ফেনাইয়া ব্যাখ্যা করা চলেনা' চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: চারটি
Explanation:
'যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার ফেনাইয়া ব্যাখ্যা করা চলেনা' চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর চারটি জমিয়ে, গিয়েছে, তাহার, ফেনাইয়া এর চলিত রুপ হলো জমে, গেছে, তার, ফেনীয়ে।
'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি----- ?
Correct Answer:
খ: অনুজ্ঞাসূচক
Explanation:
'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি----- ? সঠিক উত্তর অনুজ্ঞাসূচক আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্যে প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমনঃ ডেকে দেয় পাষন্ড। তোমার ঘোমটা খুলে দাও। তোমার নয়ন তুলে চাও।
'একুশে ফেব্রুয়ারি ' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
'একুশে ফেব্রুয়ারি ' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ১৯৪৬ সালে তিনি যখন স্কুলছাত্র তখন তার ছোট গল্প “অশ্রুভেজা পথ চলাতে” প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এর দুবছর পর সোনার বাংলায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তাঁর কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটিসহ আরও কিছু লেখা একত্র করে ১৯৫৩ সালে তিনি তার প্রথম বই একুশে ফেব্রুয়ারী প্রকাশ করেন
দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
Correct Answer:
ক: ধ্বনি বিপর্যয়
Explanation:
দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরষ্পর পরিবর্তন ঘটালে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
'পদ্মার পলিদ্বীপ' কার রচনা?
Correct Answer:
ক: আবু ইসাহাক
Explanation:
'পদ্মার পলিদ্বীপ' কার রচনা? সঠিক উত্তর আবু ইসাহাক আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার।[১] তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে,[১] এটি একটি সামাজিক উপন্যাস। উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)[২] - চলচ্চিত্ররূপ - ১৯৭৯[৩] পদ্মার পলিদ্বীপ (১৯৮৬, সামাজিক উপন্যাস) 'জাল (১৯৮৮, গোয়েন্দা উপন্যাস) গল্প হারেম (১৯৬২) মহাপতঙ্গ (১৯৬৩)
মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: জলাঙ্গী
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? সঠিক উত্তর জলাঙ্গী শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুই সৈনিক জাহান্নাম হইতে বিদায়; নেকড়া অরণ্য, জলাঙ্গী।
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
Correct Answer:
গ: শ,ষ,স,হ
Explanation:
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়? সঠিক উত্তর শ,ষ,স,হ যেধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, সে ধ্বনিগুলিকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণ গুলি উচ্চারণের সময় শিশ দেওয়ার মতো শব্দ হয় যার ফলে এদেরকে শিশ ধ্বনিও বলা হয়। শ, ষ, স, এবং হ এই চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে।
নিচের কোনটি শুদ্ধ বানান?
Correct Answer:
ঘ: শিরশ্ছেদ
Explanation:
নিচের কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর শিরশ্ছেদ বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য থাকলে বিসর্গের স্হলে তালব্য শিশ ধ্বনি হয়। যেমনঃ শিরঃ + ছেদ
'সোনালী কাবিন ' এর রচয়িতা কে?
Correct Answer:
গ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন ' এর রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে । তিনি বাংলাদেশের স্বাধীনতা - পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২ - ১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৫০ - এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন।লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।[৬] কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।
নিচের কোনটি বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম?
Correct Answer:
খ: যাযাবর
Explanation:
নিচের কোনটি বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম? সঠিক উত্তর যাযাবর 'যাযাবর' ছদ্মনামে পরিচিত বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়। বনফুল ও অবধূত ছদ্মনামে পরিচিত বলাইচাঁদ মুখোপাধ্যায় ও কালিকানন্দ। কানাই বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কবিকাহিনী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর কবিকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। মাত্র ১৫ বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রকাশিত হয়।
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকের পটভূমি কে?
Correct Answer:
খ: মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশরে ঘটনা
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকের পটভূমি কে? সঠিক উত্তর মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশরে ঘটনা মুক্তিযুদ্ধের সময় এক রাতে একটি গ্রামের নারী - পুরুষেরা এসেছে মাতবরের কাছে। তাদের চোখে - মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতবরের সঙ্গে দেখা করেছে জানিয়ে সবাইকে আশ্বস্ত করেছে সে। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছে উপস্থিত লোকজনকে। গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারে না। সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় - এর পটভূমি এটি।
'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি 'চশমা' ফারসি শব্দ। ফারসি ভাষা থেকে বাংলা ভাষার ব্যবহৃত আরও কয়েকটি শব্দ - আমদানি, রপ্তানি, হাঙ্গামা, জখম, রোজা, নামাজ, খোদা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি।
'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের ?
Correct Answer:
খ: পথের পাঁচালী
Explanation:
'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের ? সঠিক উত্তর পথের পাঁচালী পথের পাঁচালী(১৯২৯)[১] হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করনটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।[২] সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই (পরিচ্ছেদ ১ - ৬; ইন্দির ঠাকরূনের বর্ণনা দেওয়া হয়েছে), আম - আঁটির ভেঁপু (পরিচ্ছেদ ৭ - ২৯; অপু - দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রা চিত্রিত হয়েছে) এবং অক্রূর সংবাদ (পরিচ্ছেদ ৩০ - ৩৫; অপুদের কাশীজীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে)।
ক্রিয়ার কালা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: রুপতত্ত্ব
Explanation:
ক্রিয়ার কালা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর রুপতত্ত্ব রূপ: শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ বা morpheme। রূপ শব্দের ক্ষুদ্রতম একক। এই রূপ বা morpheme থেকেই শব্দতত্ত্বের নাম হয়েছে রূপতত্ত্ব বা Morphology। ক্রিয়ার কাল ব্যাকারণের রূপতত্ত্বের আলোচিত হয়।
বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর সংস্কৃত বাংলা ভাষায় সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত হল একটি ঐতিহাসিক ইন্দো - ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধধর্মের পবিত্র দেবভাষা। এটি ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান দুই বিভাগের একটি "শতম" ভুক্ত ভাষা। বর্তমানে সংস্কৃত ভারতের ২২টি সরকারি ভাষার অন্যতম এবং উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা।
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Correct Answer:
গ: মহাপ্রাণ ধ্বনি
Explanation:
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? সঠিক উত্তর মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। ক, গ, চ, জ - এগুলো অল্পপ্রাণ ধ্বনি। আর খ, ঘ, ছ, ঝ - এগুলো মহাপ্রাণ ধ্বনি।
ক্লাশ>কিলাশ, প্রীতি> পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
Correct Answer:
গ: মধ্য স্বরাগম
Explanation:
ক্লাশ>কিলাশ, প্রীতি> পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ? সঠিক উত্তর মধ্য স্বরাগম কখনো কখনো শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাকে মধ্য স্বরাগম বলে। অর্থাৎ মধ্য স্বরাগমের ক্ষেত্রে শব্দের মাঝখানে বা মধ্যে স্বরধ্বনি আসবে। যেমন - - ক্লাশ > কিলাশ।
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ?
Correct Answer:
গ: খাঁটি বাংলা
Explanation:
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ? সঠিক উত্তর খাঁটি বাংলা খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা - অ, অঘা, অজ, অনা, আ, আড়্, আন্, আব্, ইতি, উন্ (উনু, উনা), কদ্, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়?
Correct Answer:
গ: সম্যকরুপে
Explanation:
'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়? সঠিক উত্তর সম্যকরুপে “পরি” উপসর্গ যে অর্থে ব্যবহৃত উদাহরণ বিশেষ রূপে পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন শেষ পরিশেষ, পরিসীমা সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ চতুর্দিক পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ
'ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: ক্রিয়া বিশেষণ
Explanation:
'ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?- এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে' কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ ক্রিয়াবাচক বিশেষ্য/Verbal Noun : ক্রিয়ার সাথে প্রত্যয়যুক্ত করে যে বিশেষ্য তৈরি করা হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন : গমন, দর্শন/দেখা, শোনা। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ক্রিয়া বিশেষণ।
নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত?
Correct Answer:
খ: হেডমিস্ত্রি
Explanation:
নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত? সঠিক উত্তর হেডমিস্ত্রি হেডমিস্ত্রি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত। দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃ রাজা - বাদশা (তৎসম + ফারসি), হাটবাজার (বাংলা + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম)।
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়?
Correct Answer:
ক: তৎসম শব্দে
Explanation:
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়? সঠিক উত্তর তৎসম শব্দে তৎসম বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত শব্দ। ‘তৎ’ মানে তার অর্থাৎ সংস্কৃতের এবং ‘সম’ মানে তুল্য। অতএব যে শব্দগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহূত হয় সেগুলিই তৎসম শব্দ। এ অর্থে ‘তৎসম’ শব্দের প্রথম প্রয়োগ দেখা যায় দন্ডীর কাব্যাদর্শে। তিনি প্রাকৃত ভাষার উল্লেখ প্রসঙ্গে যেব শব্দ সংস্কৃত ও প্রাকৃত উভয় ভাষায় একই রকম সেগুলিকে বলেছেন তৎসম। বাংলা ভাষায় তৎসম শব্দের প্রচুর ব্যবহার আছে। তৎসম শব্দে ণ এর ব্যবহারে অবিকৃত থাকে।
অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি?
Correct Answer:
গ: ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল
Explanation:
অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? সঠিক উত্তর ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন :বজ্রের ধ্বনি : কড় কড় মেঘের গর্জন : গুড় গুড় বৃষ্টির তুমূল শব্দ : ঝম ঝম সিংহের গর্জন : গর গর স্রোতের ধ্বনি : কল কল ঘোড়ার ডাক : চিহি চিহি বাতাসের গতি : শন শন কাকের ডাক : কা কা শুষ্ক পাতার শব্দ : মর মর কোকিলের ডাক : কুহু কুহু নুপূরের আওয়াজ : রুম ঝুম চুড়ির শব্দ : টুং টাং
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো?
Correct Answer:
ঘ: য এবং র
Explanation:
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো? সঠিক উত্তর য এবং র যেধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝিমাঝি তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে বলে য র ল ব - এসকল ধ্বনিগুলিকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। এগুলোকে আবার অন্তঃস্থ বর্ণও বলা হয়। য ও র হলে অন্তঃস্থ বর্ণ।
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
Correct Answer:
খ: ষ
Explanation:
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? সঠিক উত্তর ষ তৎসম শব্দের বানানে ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায় না। কেবল তৎসম শব্দে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায়।
নিচের কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?
Correct Answer:
ক: পাকা পাকা আম
Explanation:
নিচের কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? সঠিক উত্তর পাকা পাকা আম দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি + উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে। বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করে। কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন - ‘আমার জ্বর জ্বর লাগছে।’ এখানে ‘জ্বর জ্বর’ দ্বিরুক্ত শব্দটি ঠিক ‘জ্বর’ অর্থ প্রকাশ করছে না। জ্বরের ভাব প্রকাশ করছে। সঠিক উত্তর - পাকা পাকা আম।
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: মেছো
Explanation:
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মেছো উপজীবিকা অর্থে : মাছ + উয়া = মাছুয়া > মেছো ।
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: অহি-নকুল
Explanation:
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর অহি-নকুল যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। অহিনকুল = অহি - নকুল। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর - এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়।যেমন: মাতা ও পিতা = মাতা - পিতা।
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
Correct Answer:
খ: কবি
Explanation:
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? সঠিক উত্তর কবি নেতা - নেত্রী, কবি - মহিলা কবি, দাতা - দাত্রী, বাদশা - বেগম।
নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?
Correct Answer:
গ: ড
Explanation:
নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? সঠিক উত্তর ড যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে। বর্গের ৩য় - ৪র্থ বর্ণ ঘোষ বর্ণঃ গ - ঘ - জ - ঝ - ড - ঢ - দ - ধ - ব - ভ -
নিচের কোন শব্দটি প্রাতিপদিক ?
Correct Answer:
ক: লাঙল
Explanation:
নিচের কোন শব্দটি প্রাতিপদিক ? সঠিক উত্তর লাঙল আমরা জানি বিভক্তিহীন নাম পদকে বলে প্রাতিপদিক। লাঙল শব্দে দেখুন কোন বিভক্তি নেই, সে সাথে এটি নাম পদ ও।