Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
Correct Answer:
ক: রামরাম বসু
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন- সঠিক উত্তর রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন - রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতর গভর্নর জেনারেল - লর্ড ওয়েলেসলি পরিচালিত একটি প্রাচ্য শিক্ষাকেন্দ্র। এটি ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বাংলা বিভাগ চালু করা হয় ২৪ মে ১৮০১ সালে। রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের আদি লেখক। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে মুন্সি ও সংস্কৃত বিষয়ে শিক্ষকতা করতেন এবং উইলিয়াম ক্যারি কে বাইবেল অনুবাদে সহায়তা করেন।
প্রহসন বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
Explanation:
প্রহসন বলতে কি বোঝায়? সঠিক উত্তর সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক প্রহসন বলতে বোঝায় সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক। এটি মূলত এক ধরনের হাস্য রসাত্মক নাটক। এর উদ্দেশ্য হলো - হাস্যরস ও ব্যঙ্গবিদ্রূপের আড়ালে অতিরঞ্জিত, অভাবনীয় ও অসংযত অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শকদের বিনোদন প্রদান করা।
"মৃগয়া" শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: বন্য পশুপাখি শিকার
Explanation:
"মৃগয়া" শব্দের অর্থ- সঠিক উত্তর বন্য পশুপাখি শিকার মৃগয়া শব্দের অর্থ - বন্য পশুপাখি শিকার/শিকার/ বন্য পশুপাখি হনন। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মকারকে দ্বিতীয়া
Explanation:
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয়া কর্তায় দ্বিতীয়া বিভক্তি বসিরকে যেতে হবে। করণে দ্বিতীয়া বিভক্তি পুরাতন তাসকে খেলা যায় না। অধিকরণে দ্বিতীয়া বিভক্তি ঘরকে যাও। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - ০ অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো ) গণ।
"পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
Correct Answer:
ঘ: অভিপ্রায়
Explanation:
"পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? সঠিক উত্তর অভিপ্রায় "পড়া শেষে খেলতে যাবো" - বাক্যটি দ্বারা অভিপ্রায় লক্ষণ প্রকাশ পেয়েছে। অভিপ্রায় বলতে মূলত ইচ্ছা বা আকাঙ্ক্ষা কে বোঝায়। বাক্যে একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে।
ইঁদুর কপালে কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
ইঁদুর কপালে কী? সঠিক উত্তর বাগধারা ইঁদুর কপালে একটি বাগধারা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম-
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নাটকটির কাহিনী উইলিয়াম টডের "রাজস্থান " নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে।
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Correct Answer:
গ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এ উপাধি দেন।
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
খ: বড় ধরনের চুরি
Explanation:
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর বড় ধরনের চুরি কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
Correct Answer:
ক: অবিনশ্বর
Explanation:
নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে? সঠিক উত্তর অবিনশ্বর নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?
Correct Answer:
খ: ত্রিভুজ
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ? সঠিক উত্তর ত্রিভুজ প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে শ্বন + য = শূন্য, পূ + উন্য = পুণ্য ও ও ভূ + অন = ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Correct Answer:
গ: একত্রিত
Explanation:
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর একত্রিত অপশনে প্রদত্ত 'একত্রিত' শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজিনত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ করা যায়। যেমন - উৎকর্ষতা শব্দের শুদ্ধরুপ উৎকর্ষ ,ধৈর্যতা শব্দের শুদ্ধরুপ ধৈর্য, ঐক্যতা শব্দের শুদ্ধরুপ একতা /ঐক্য ইত্যাদি। 'জবাবদিহি' মিশ্র শব্দ ( আরবি + ফারসি) 'মিথস্ক্রিয়া ' শব্দটি সংস্কৃত এবং গৌরবিত শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ ।
”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর তুর্কি 'বাবা' শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ : চাকর , চাকু, তোপ , উজবুক, উর্দি কুলি, খান, খোকা, বাবুর্চি ,বেগম , মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি। হিন্দি শব্দ : খানাপিনা , পানি , ভরসা, কাহিনি, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ : চন্দ্র , সূর্য, নক্ষত্র , ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
”গিন্নি” কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
”গিন্নি” কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ : জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী , বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী ,বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: শ্রৎ+ধা+অ+আ
Explanation:
”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকতি-প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শ্রৎ+ধা+অ+আ সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা । এর গঠন : শ্রৎ + ধা + অ + আ = শ্রদ্ধা। এরুপ আরো কয়েকটি শব্দ: কৃপ + অ + আ = কৃপা, ক্রীড় + অ + আ = ক্রীড়া , প্র + জ্ঞা + অ + আ = প্রজ্ঞা, ব্যথি + অ + আ = ব্যথা।
”Null and Void" এর বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
ক: বাতিল
Explanation:
”Null and Void" এর বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর বাতিল 'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ neutral ।
”সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: অর্ক
Explanation:
”সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর অর্ক সূর্য শব্দের প্রতিশব্দ: অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড ,সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ : সমুদ্র ,অম্বুধি ,পয়োধি, পাথার, সাগর, জলধি, রন্তাকর , সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প ,ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা ,কিশলয়, কচি পাতা।
”হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: হ্+ম
Explanation:
”হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর হ্+ম 'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লিষ্ট করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রহ্ম, ব্রাহ্মণ । ক্ষ = ক্ + ষ (উচ্চারণ ক্ + খ - এর মতো ) যেমন - শিক্ষা , বক্ষ, রক্ষা।
পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর তৎপুরুষ পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
সদ্যোজাত” শব্দের কিভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
গ: সদ্যঃ + জাত
Explanation:
সদ্যোজাত” শব্দের কিভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর সদ্যঃ + জাত সদ্যঃ + জাত + সদ্যোজাত । অ - কারের পরস্থি স্ - জাত বিসর্গের পর ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ ব,র,ল,হ থাকলে অ - কার ও স - জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন - তিরঃ + ধান = তিরোধান , মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ইত্যাদি।
দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম
Explanation:
দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ? সঠিক উত্তর চট্টগ্রাম দৌলত উজির বাহরাম খান চট্রগ্রামের ফতেহবাদ জাফরাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্রগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত উজির উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামদি খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য ছিলেন । আত্মপরিচয় বিষয়ক প্রসঙ্গে চট্রগ্রামের বর্ণনা আছে তার কাব্যে: নগর ফতেয়াবাদ দেখিয়া পুরত্র সাধ চাট্রিগাম সুনাম প্রকাশ।
”ব্যক্ত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: গূঢ়
Explanation:
”ব্যক্ত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর গূঢ় ব্যক্ত (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত ম স্পষ্ট প্রকট। গূঢ় (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ গুপ্ত, লুক্কায়িত, দুর্বোধ্য ,জটিল। সুতরাং ব্যক্ত এর বিপরীত শব্দ গূঢ়। ত্যক্ত, গ্রাহ্য ও দৃঢ় শব্দের বিপরীত শব্দ যথাক্রমে গৃহীত, অগ্রাহ্য ও শিথিল।
”চন্দ্রাবতী” কী?
Correct Answer:
খ: কাব্য
Explanation:
”চন্দ্রাবতী” কী? সঠিক উত্তর কাব্য আরাকান রাজসভায় অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য 'চন্দ্রাবতী' । তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। কবি এ দেশে প্রচলিত রুপকথায় কাহিনিকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রুপায়িত করেছেনে তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দ্বীপ রাজকন্যা অপূর্বসুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তা - ই এ কাব্যে বর্ণিত হয়েছে। আলাওল মাগন ঠাকুরের উৎসাহে 'সয়ফুলমুলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন। '
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
Correct Answer:
ক: ৭টি
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? সঠিক উত্তর ৭টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।
”সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
”সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না । যাঁহারা সাধন - ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন। আমাদের বুঝিয়া কাজ নাই'। - এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা। মুনিদত্ত তাঁর টীকায় সন্ধভাষ, সন্ধাভাষা, সন্ধ্যাবচন, সন্ধ্যাসংকেত, সন্ধ্যা ও ব্যাজে প্রভৃতি শব্দ চর্যার রুপকাশ্রিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষা ব্যাখ্যা প্রসঙ্গে বারবর প্রয়োগ করেছেন।
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Correct Answer:
ক: আত্মচরিত
Explanation:
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? সঠিক উত্তর আত্মচরিত বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত' । এ গ্রন্থে তার শৈশব জীবনের কথা, পিতা, পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয় ,সীতার বনবাস, ব্রজবিলাস।
বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
ঘ: মিথিলা
Explanation:
বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর মিথিলা বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।
কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
Correct Answer:
গ: আসক্তি
Explanation:
কোনটি সার্থক বাক্যের গুণ নয়? সঠিক উত্তর আসক্তি একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা : ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্গল পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Correct Answer:
গ: মোড়ক
Explanation:
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? সঠিক উত্তর মোড়ক বাংলা কৃৎ - প্রত্যয় 'অক' যোগে গঠিত শব্দ মুড় + অক = মোড়ক । ঝল্ + অক = ঝলক । ধারালো (বাংলা) বিশেষণ পদ, অর্থ শাণিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ, যার বিবর্তন রুপ : সংস্কৃত - চর্মকার ,প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার। পোষ্টাই তদ্ভব (বিশেষণ) পদ ,অর্থ পুষ্টিকর।
যা পূর্বে ছিল এখন নেই- এক কথায় কি হবে?
Correct Answer:
ঘ: ভূতপূর্ব
Explanation:
যা পূর্বে ছিল এখন নেই- এক কথায় কি হবে? সঠিক উত্তর ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব। যা পূর্বে ঘটে নি - অভূতপূর্ব। যা পূর্ব হয় নি - অপূর্ব।
বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে-
Correct Answer:
গ: পদ
Explanation:
বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে- সঠিক উত্তর পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। পদ প্রধানত ২ প্রকার। যথা: ক) সব্যয় পদ খ) অব্যয় পদ সব্যয় পদকে আবার ৪ ভাগে ভাগ করা হয়। যথা : ১/বিশেষ্য ২/বিশেষণ ৩/ সর্বনাম ৪/ ক্রিয়া
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা -
Correct Answer:
খ: বডু চন্ডীদাস
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা - সঠিক উত্তর বডু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
Correct Answer:
গ: ব্রজাঙ্গনা
Explanation:
রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? সঠিক উত্তর ব্রজাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মমধুসূদন দত্ত রচিত "ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থতটি রাধাকৃষ্ণ বিষয়ক একটি রচনা। মিত্রাক্ষর ছন্দে রচিত এ কাব্যগ্রন্থ ওড (Ode) জাতীয় গীতিকবিতা স্থান পেয়েছে।
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ্য নয়?
Correct Answer:
ঘ: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ্য নয়? সঠিক উত্তর শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। শেষের কবিতা বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা। ব্যক্তি মানুষের মূল্যচেতনার উপাদান যদি অন্তর থেকে শুধুই বার হয়ে আসতে থাকে - যার সমুন্নতি ও দীপ্তি বিদ্যার বৃহৎ পরিমার্জনায়, তারও একটা চরিত্র আছে। বাস্তব চেনাশোনার চলা বাহ্যিক অভিজ্ঞতার জগৎ থেকে তা একেবারে অন্তর অভিমুখী। এই নবতর চেতনার অদ্ভুত আবিষ্কার এই উপন্যাস রচনার কাছাকাছি সময়ে। রবীন্দ্রনাথের অঙ্কিত এই পর্বের দু - একটি মুখাবয়বে কল্পনার প্রাধান্য লক্ষণীয়। লেখা ও প্রকাশের দিক থেকে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের দশম উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে। শেষের কবিতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী’তে, ধারাবাহিকভাবে ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত। অনেকে একে কবিতার বই ভেবে ভুল করে। আদতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস ।
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত ও বুদ্ধিদীপ্ত সাহিত্যধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলি রচিত "দেশে - বিদেশে" হলো একটি ভ্রমণ কাহিনি গ্রন্থ। তার রচিত প্রথম এ গ্রন্থে কাবুল শহরের কাহিনি প্রাধান্য পেয়েছে।
'আমার পূর্ব বাংলা ' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ আলী আহসান
Explanation:
'আমার পূর্ব বাংলা ' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯১৪ সালে
Explanation:
'সবুজপত্র' কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯১৪ সালে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সম্পাদনের 'সবুজপত্র পত্রিকা' 1914 সালে প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে সবুজপত্র পত্রিকার গুরুত্ব অপরিসীম। এছাড়া তিনি 'বিশ্ব ভারতী' পত্রিকাও সম্পাদনা করেন।
আলাওল রচিত গ্রন্থ-
Correct Answer:
ক: পদ্মাবতী
Explanation:
আলাওল রচিত গ্রন্থ- সঠিক উত্তর পদ্মাবতী পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম।
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা-
Correct Answer:
খ: দ্বিজ কানাই
Explanation:
মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা- সঠিক উত্তর দ্বিজ কানাই দ্বিজ কানাই হলেন একজন মধ্যযুগের কবি। দ্বিজ কানাই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী ছিলেন। দল গঠন করে তিনি তৎকালীন লোকনাট্যরীতিতে নাটকের অভিনয় করিয়েছিলেন। দ্বিজ কানাই এক অসবর্ণ তরুণীর প্রতি প্রণয়াসক্ত হয়ে গভীর দুঃখ ভোগ করেন। শ্রী দীনেশ্চন্দ্র সেনের অনুমান অনুযায়ী, তিনি সতেরো শতকের কবি ছিলেন। তার সম্পর্কে যে প্রবাদ প্রচলিত তাতে জানা যায়, তিনি বর্ণবিভক্ত সমাজে উচ্চবর্ণ তথা ব্রাক্ষণশ্রেণির অন্তভুক্ত হলেও নিম্নবর্ণ অর্থাৎ শূদ্রশ্রেণীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। 'মহুয়া' পালাগান (১৬৫০ সাল) রচনায় তার যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তার মূলে তার ব্যক্তি জীবনের সংস্কারমুক্ত মানবিক বোধ সক্রিয় বলে ধারণা করা হয়। পালাগানটিতে মোট ৭৮৯ ছত্র আছে, যেগুলোকে দীনেশচন্দ্র সেন ২৪টি অধ্যায়ে বিভক্ত করেছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর শ্রেষ্ঠ রচনা কোনটি?
Correct Answer:
খ: শ্রীকান্ত
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর শ্রেষ্ঠ রচনা কোনটি? সঠিক উত্তর শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন। শ্রীকান্ত উপন্যাসে প্রধান চরিত্র শ্রীকান্ত। এছাড়া এখানে অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত - রাজলক্ষ্মী। শ্রীকান্ত - রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ - সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: বসন্তরঞ্জন রায়
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বড়ু চন্ডীদাস রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো - শ্রীকৃষ্ণকীর্তন। ১৩ খণ্ডে তচিত এ কাব্য গ্রন্থটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রননাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।
বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কয় প্রকার?
Correct Answer:
ঘ: ৮ প্রকার
Explanation:
বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কয় প্রকার? সঠিক উত্তর ৮ প্রকার বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার। কিন্তু আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে পদ ৮ প্রকার।
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?
Correct Answer:
গ: বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
Explanation:
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত? সঠিক উত্তর বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ' 'ব্রাহ্মণ -রোমান- ক্যাথলিক সংবাদ ' এর রচয়িতা কে?
Correct Answer:
খ: দোম আন্তোনিয়ো দো - রোজারিও
Explanation:
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ' 'ব্রাহ্মণ -রোমান- ক্যাথলিক সংবাদ ' এর রচয়িতা কে? সঠিক উত্তর দোম আন্তোনিয়ো দো - রোজারিও দোম আন্তোনিও দো রোজারিও বাংলার একজন খ্রিষ্ট ধর্ম প্রচারক ছিলেন। তিনি বাংলা গদ্যরীতির প্রথম লেখক। [ দোম আন্তোনিও ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামের একটি গ্রন্থ রচনা করেছিলেন। ১২০ পৃষ্ঠার গ্রন্থটিতে একজন ব্রাহ্মণ ও একজন রোমান ক্যাথলিকের ধর্মীয় বিতর্ক বিদ্যমান। পরবর্তীতে, গ্রন্থটি মানোএল দা আস্সুম্পসাঁউ কর্তৃক পর্তুগিজ ভাষায় অনূদিত হয় ও ১৭৪৩ সালে ফ্রান্সিসকো দা সিলভা অনূদিত গ্রন্থটি লিসবন থেকে প্রকাশ করেন। পরবর্তীতে, সুরেন্দ্রনাথ সেন মূল পাণ্ডুলিপি সংগ্রহ করেন ও গ্রন্থটি সম্পাদনা করেন। ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তার সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করে। বইটি ছিল প্রথম বাংলা গ্রন্থ যেটি কোনো বিদেশি কর্তৃক অনূদিত হয়েছে।
ম্যাক্সিম গোর্কীর 'মা' উপন্যাস কোন ভাষায় রচিত?
Correct Answer:
খ: রুশ
Explanation:
ম্যাক্সিম গোর্কীর 'মা' উপন্যাস কোন ভাষায় রচিত? সঠিক উত্তর রুশ ম্যাক্সিম গোর্কীর " মা" উপন্যাস "রুশ" ভাষায়য় রচিত। "মা" রুশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কী রচিত একটি কালজয়ী উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে। রুশ ভাষায় রচিত এই উপন্যাসটি পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
'শোক' শব্দের বিপরীত ----
Correct Answer:
খ: হর্ষ
Explanation:
'শোক' শব্দের বিপরীত ---- সঠিক উত্তর হর্ষ শোক শব্দের বিপরীত শব্দ - আনন্দ, হর্ষ, পুলক ইত্যাদি।
সমাস নির্ণয় করুন --'ধানের ক্ষেত'---
Correct Answer:
ক: ষষ্ঠী তৎপুরুষ
Explanation:
সমাস নির্ণয় করুন --'ধানের ক্ষেত'--- সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস : পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়,তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা - চায়ের বাগান = চা বাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর , ঘোড়দৌড় ,শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
উৎ + শ্বাস --এটি কোন সন্ধি?
Correct Answer:
গ: ব্যঞ্জন সন্ধি
Explanation:
উৎ + শ্বাস --এটি কোন সন্ধি? সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি উৎ + শ্বাস = উচ্ছ্বাস । এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ । ত্ ও দ্ - এর পর শ্ থাকলে পর শ্ থাকলে ত্ ও দ্ এর স্থলে চ্ এবং শ্ - এর স্থলে ছ উচ্চারিত হয়।
'বিজিত' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পরাজিত
Explanation:
'বিজিত' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পরাজিত বিজিত শব্দের অর্থ - পরাজিত, নির্জিত, অধঃকৃত, ধ্বস্ত।
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: অম্বুপতি
Explanation:
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর অম্বুপতি রাজা শব্দের সমার্থক শব্দ নয় অম্বুপতি। তবে নৃপতি, মহীপতি, নৃপ ছাড়াও রাজা শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ আছে। যেমন:নরপাল, ভূপাল, ভূপতি, নরেন্দ্র, ক্ষিতিপ, শাসক নরেশ ইত্যাদি।