General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
সুনামীর কারণ হল -----
Correct Answer:
ঘ: সমুদ্রের তলদেশে ভূমিকম্প
Explanation:
সুনামীর কারণ হল ----- সঠিক উত্তর সমুদ্রের তলদেশে ভূমিকম্প সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়।এরুপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়। 
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় ----
Correct Answer:
খ: তড়িৎশক্তি
Explanation:
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় ---- সঠিক উত্তর তড়িৎশক্তি মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শব্দশক্তি তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় । এই তড়িৎশক্তি আবার শব্দশক্তিতে রুপান্তরিত হয়ে শ্রোতার কানে পৌঁছায় । অতএব মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে তড়িৎশক্তি প্রবাহিত হয়।
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
Correct Answer:
খ: নিম্মচাপ হয়
Explanation:
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? সঠিক উত্তর নিম্মচাপ হয় তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ফলে বায়ুচাপ কমে যায়। তাই কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়।
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----
Correct Answer:
গ: শ্বসন
Explanation:
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস ----- সঠিক উত্তর শ্বসন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
Correct Answer:
গ: খেসারী
Explanation:
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? সঠিক উত্তর খেসারী ল্যাথারিজম একটি পায়ের রোগ । এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী।
কোনটি এন্টিবায়োটিক?
Correct Answer:
গ: পেনিসিলিন
Explanation:
কোনটি এন্টিবায়োটিক? সঠিক উত্তর পেনিসিলিন পেনিসিলিন একটি এন্টিবায়োটিক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে সহায়তা করে । ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন।
রক্তকণিকায় থাকে কোনটি?
Correct Answer:
খ: হিমোগ্লোবিন
Explanation:
রক্তকণিকায় থাকে কোনটি? সঠিক উত্তর হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামের একধরনের রঞ্জক পদার্থ থাকে, এর কারণেই রক্তের রং লাল। এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই - অক্সাইড পরিবহন করে। এদিকে রক্তে যদি যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন না থাকে তখন রক্তশূন্যতা দেখা দেয়।
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: সালফিউরিক
Explanation:
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর সালফিউরিক ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ ।একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয় ।
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----
Correct Answer:
খ: ঘনত্ব বেশি
Explanation:
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ----- সঠিক উত্তর ঘনত্ব বেশি সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা ৪°সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এবং এর ঘনত্ব কমে যায়। পানির ঘনত্ব বেশি থাকার কারণে বরফ পানিতে ভাসে।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
Correct Answer:
গ: গামা রশ্মি
Explanation:
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গাম রশ্মি (প্রশ্নে আছে গালা রশ্মি) । গামা রশ্মির বেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর।
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
Correct Answer:
গ: ক্রোমিয়াম
Explanation:
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান- সঠিক উত্তর ক্রোমিয়াম স্টেইনলেস স্টিল মূলত এক ধরনের মিশ্রণ। এটি লোহার সঙ্গে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশ্রণে তৈরি হয়। এটি লোহার চেয়ে অনেক গুণ মজবুত ও শক্ত।
অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী-
Correct Answer:
খ: এম জাহিদ হাসান
Explanation:
অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী- সঠিক উত্তর এম জাহিদ হাসান অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী - এম জাহিদ হাসান। এম জাহিদ হাসান একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। দুনিয়ার সব বস্তুকণাকে বিজ্ঞানীরা দুই দলে ভাগ করেন। এক দলের নাম বসু কণা বা বোসন। আলোর কণা ফোটন এই দলের অন্তর্ভুক্ত। এই কণাগুলো বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ বোস - আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। সেই তত্ত্বানুযায়ী, ২০১২ সালে বিজ্ঞানীরা এই দলের অন্যতম সদস্য হিগস বোসন, যা ঈশ্বর কণা নামে পরিচিত, তা খুঁজে পান।
জন্ডিসে আক্রান্ত হয় -----
Correct Answer:
ক: যকৃত
Explanation:
জন্ডিসে আক্রান্ত হয় ----- সঠিক উত্তর যকৃত শরীরের জলীয় অংশে রক্তে বিলিরুবিন নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পাণ্ডুরোগ বা কামেলা রোগ । এ রোগে যকৃত (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
Correct Answer:
ঘ: লাল
Explanation:
কোন রং বেশি দূর থেকে দেখা যায়? সঠিক উত্তর লাল লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম । তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায় । অন্যদিকে সাদা ও কালো কোনো রং নয়। সবগুলো রং যেখান থেকে প্রতিফলিত হয় তাকে দেখা যায় এবং যেখানে সবগুলো রং শোষিত হয় তাকে কালো দেখা যায় । হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য লাল ও কমলা রঙের তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ----
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ---- সঠিক উত্তর আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ (60C0) আইসোটোপ ব্যবহার করা যায়।
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর ২টি মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ আছে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় - ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়, যা খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। সেই জন্য এই গ্রহটি "লাল গ্রহ" নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাদ যেমন দেখা যায়, তেমনই পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্রও চোখে পড়ে। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু - টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু - টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু - টি গ্রহাণু।
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বুধ
Explanation:
সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ ১.পৃথিবীর নিকটতম গ্রহ - - শুক্র ২.সূর্যের নিকটতম গ্রহ - - বুধ ৩.সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ - - বৃহস্পতি ৪.সবচেয়ে ছোট গ্রহ - - বুধ
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়?
Correct Answer:
ঘ: নাট্রোজেন
Explanation:
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়? সঠিক উত্তর নাট্রোজেন টিউব লাইটে সাধারণত আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর লাল আলোর বাতি (ইনকেন্ডিসেন্ট) বাল্ব এ নাইট্রোজেন ব্যবহার করা হয়।
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: কোমোথেরাপি
Explanation:
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কোমোথেরাপি কেমোথেরাপি হলো এক প্রকার চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থায় ক্যান্সার কোষকে ধ্বংস করতে ক্যান্সাররোধী (অ্যান্টি - ক্যান্সার) এবং কর্কটরোগাক্রান্ত কোষের জন্য বিষাক্ত (সাইটোটক্সিক) ওষুধ ব্যবহার করা হয়। ৫০টিরও বেশি ধরনের রাসায়নিক চিকিৎসামূলক ওষুধ রয়েছে। এগুলোর কোনও কোনওটি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে খেতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধগুলোকে তরল বা স্যালাইনের সাথে বা অন্য কোনভাবে সরাসরি রক্তে দিয়ে দেয়া হয়। রক্তের সাথে মিশে এই ওষুধগুলো শরীরের যেখানে যেখানে ক্যান্সার কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে।
টমেটোতে কোন এসিড থাকে?
Correct Answer:
গ: ম্যালিক এসিড
Explanation:
টমেটোতে কোন এসিড থাকে? সঠিক উত্তর ম্যালিক এসিড টমেটোতে থাকে - ম্যালিক এসিড লেবুর রসে থাকে - সাইট্রিক এসিড আপেলে থাকে - ম্যালিক এসিড তেঁতুলে থাকে - টারটারিক এসিডআমলকিতে থাকে - অক্সালিক এসিডআঙ্গুরে থাকে - টারটারিক এসিডকমলালেবুতে থাকে - এসকরবিক এসিডদুধে থাকে - ল্যাকটিক এসিডপাকা কলায় থাকে - এমাইল এসিটেটপাকা আনারসে থাকে - ইথাইল এসিটেট পাকা কমলায় থাকে - অকটাইল এসিটেট
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
Correct Answer:
গ: বায়ুপ্রবাহ
Explanation:
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? সঠিক উত্তর বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ বা বায়ুমণ্ডলীয় সঞ্চালন বলতে বিরাট ক্ষেত্র জুড়ে বায়ুর স্থান পরিবর্তনকে বোঝায়। বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীপৃষ্ঠে উত্তাপের বিতরণ ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডল বিবেচনায় সূর্যের তাপ পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে, যার ফলে কোনো স্থান যখন সরাসরি উত্তপ্ত হয়, তখন তুলনামূলক শীতল স্থানের দিকে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়। বায়ুর ধর্মই হলো বায়ু অধিক উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত হয়, আর একারণেই পৃথিবীতে বায়ুপ্রবাহের ঘটনা ঘটে। এই বায়ুপ্রবাহ যখন সীমাবদ্ধ মাত্রায় হয়, তখন দখিনা হাওয়ার মতো সুখকর অনুভূতি বয়ে আনে, আবার যখন তা মাত্রাতিরিক্ত হয়, তখন তা স্থলভাগে ঘূর্ণিঝড় এবং জলভাগে তৈরি করে জলোচ্ছ্বাস। মূলত উচ্চচাপীয় অঞ্চল থেকে নিম্নচাপীয় অঞ্চলে বায়ু প্রবাহিত হয়।
সুর্যের নিকটতম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বুধ
Explanation:
সুর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী।
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস?
Correct Answer:
গ: H1N1
Explanation:
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস? সঠিক উত্তর H1N1 সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ, শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন ঘটে মিনিটে-
Correct Answer:
গ: ৭২ বার
Explanation:
বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন ঘটে মিনিটে- সঠিক উত্তর ৭২ বার একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ, স্বাভাবিক, বিশ্রামরত অবস্থায় গড়ে মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়।
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন? সঠিক উত্তর আমিষ আমিষ বা প্রটিন দেহ কোষ বৃদ্ধির প্রধান এবং অন্যতম উপাদান।
দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
Correct Answer:
গ: অনুচক্রিকা
Explanation:
দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তর অনুচক্রিকা অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট হল অতিক্ষুদ্র, অনিয়মিত আকারের কোষ (এতে কোন ডিএনএধারী নিউক্লিয়াস নেই)। এর ব্যাস ২ - ৩ µm[৩] এবং প্রিকার্সর মেগাকারিওসাইটের গাঁজান থেকে সৃষ্টি হয়। এর আয়ু বড়জোর ৫ - ৯ দিন। অণুচক্রিকা বৃদ্ধির প্রাকৃতিক উৎস। অণুচক্রিকা সূতার আঁশের ন্যায় রক্তকে জমাট বাঁধায়।
দুধে কোন ধরনের এসিড থাকে?
Correct Answer:
খ: ল্যাকটিক এসিড
Explanation:
দুধে কোন ধরনের এসিড থাকে? সঠিক উত্তর ল্যাকটিক এসিড দুধে ল্যাকটিক এসিড থাকে
সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি?
Correct Answer:
ক: ৮ মিনিট ১৯ সেকেন্ড
Explanation:
সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি? সঠিক উত্তর ৮ মিনিট ১৯ সেকেন্ড সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসতে ৮ মি ১৯ সে লাগে। তাই সূর্যের আলো বন্ধ হয়ে গেলেও বন্ধ হওয়ার আগ মূহুর্তের রশ্নি পৃথিবীর দিকে আসবে ৮ মি ১৯ সে এ। আর এর পর আর কোনো রশ্নি আসবে না বিদায় আমরা অন্ধকার দেখব সব। তাই সর্বশেষ রশ্নি আলো বন্ধ হওয়ার পর আসতে ৮ মি ১৯ সে সময় লাগবে বলে আমরা এরপর বুঝতে পারব।
পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণি মরে যায়?
Correct Answer:
খ: O2 (Oxygen)
Explanation:
পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণি মরে যায়? সঠিক উত্তর O2 (Oxygen) পুকুরে মাছ চাষে বিভিন্ন সমস্যা দেখা যায়। পানি দূষিত হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হওয়াসহ নানা সমস্যার জন্য মাছের বিভিন্ন রোগ ও মড়ক দেখা যায়। ফলে মাছের উৎপাদন কমে যায়। অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
Correct Answer:
ক: ১ বার
Explanation:
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? সঠিক উত্তর ১ বার ঘড়ির মিনিটের কাঁটা ১২ টায় আসলে একটি নতুন ঘন্টা শুরু হয়। সেই হিসেবে ১১ টা অতিক্রম করে ১২ টায় আসলে ১১ টা বাজে। এখন ১১ টার পর মিনিটের কাটা যখন আবার ১২ টায় আসে তখন ১২ টা বাজে। তাহলে ১১ টার পর একবার ১২ টায় মিনিটের কাঁটা আসল ও ঘন্টার কাঁটার অতিক্রম করে যাবে। পুনরায় যখন ১২ টায় আসে ততক্ষণে ১ টা বেজে যায় তখন ঘন্টার কাঁটা ১ টার উপর থাকে বলে মিলিত হওয়ার আগেই ১ টা বেজে যায়।
দীর্ঘতম দিন কোনটি?
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দীর্ঘতম দিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন বিশ্বের সব স্থানে একই সাথে রাত ও দিন হয় না এবং একই সাথে সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিনও হয় না। পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ নামে দুই ভাগে বিভক্ত হয় যেখানে এক গোলার্ধে অন্য গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করে। এর কারণ পৃথিবীর বার্ষিক গতি যার কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়। এই বার্ষিক গতির কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। সুতরাং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাতও ২১ জুন। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত ২১ জুন আর সবচেয়ে ছোট দিন ২১ জুন। অন্যদিকে, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন ২২ ডিসেম্বর। এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত। আর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান।
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
Correct Answer:
গ: পানির বিভব শক্তি
Explanation:
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর পানির বিভব শক্তি পানিবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তির সাহায্যে টারবাইনে ঘূর্ণন গতিশক্তির সৃষ্টি করা হয় এবং তা থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়।
ধানের পরাগায়ন কিভাবে হয়?
Correct Answer:
ক: বাতাসের সাহায্যে
Explanation:
ধানের পরাগায়ন কিভাবে হয়? সঠিক উত্তর বাতাসের সাহায্যে ধান হলো বায়ু পরাগী উদ্ভিদ। পরাগরেণু বায়ু দ্বারা বাহিত হয়ে উন্মুক্ত গর্ভমুণ্ডের উপর পড়ে এবং পরাগায়ন সংঘটিত হয়।
নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
Correct Answer:
খ: ভিটামিন-বি
Explanation:
নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? সঠিক উত্তর ভিটামিন-বি ভিটামিন - বি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি বা বি ভিটামিনগুলি বা ভিটামিন বি কমপ্লেক্স, জল - দ্রবণীয় ভিটামিনগুলির এক শ্রেণি যা কোষ বিপাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যদিও এই ভিটামিনগুলির একই নাম ভাগ করা যায় তবে এগুলি রাসায়নিকভাবে স্বতন্ত্র যৌগিক হয় যা প্রায়শই একই খাবারগুলিতে থাকে। সাধারণভাবে, আটটি খাদ্য পরিপূরককে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়। পৃথক বি ভিটামিন পরিপূরকগুলি প্রতিটি ভিটামিনের নির্দিষ্ট নম্বর বা নাম দ্বারা উল্লেখ করা হয়: বি১ = থায়ামিন, বি২ = রিবোফ্লাভিন, বি৩ = নিয়াসিন, ইত্যাদি কিছু সংখ্যার চেয়ে নাম দ্বারা আরও সুপরিচিত: নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন এবং ফলিক এসিড।
ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
Correct Answer:
গ: ৯২
Explanation:
ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর ৯২ ইউরেনিয়ামের প্রতীক U, পারমাণবিক সংখ্যা ৯২ , পারমাণবিক ভর ২৩৮ ।
কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
Correct Answer:
গ: বিষুবীয় অঞ্চলে
Explanation:
কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? সঠিক উত্তর বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ g - এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g - এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g - এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূ - পৃষ্ঠের তুলনায় g এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম।
বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?
Correct Answer:
ক: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
Explanation:
বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন? সঠিক উত্তর লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।
কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
Correct Answer:
গ: বৃহস্পতি
Explanation:
কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? সঠিক উত্তর বৃহস্পতি বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটির অপর জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। জোভিয়ান শব্দটি জুপিটার শব্দের বিশেষণ রুপ। জুপিটারের গ্রিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় জিউস। এই জিউস থেকেই জেনো - মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। যেমন: জেনোগ্রাফিক।
কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?
Correct Answer:
ক: H-5 N-1
Explanation:
কোনটি বার্ড ফ্লু ভাইরাস ? সঠিক উত্তর H-5 N-1 বার্ড ফ্লু ভাইরাস হলো H - 5 N - 1 বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী H5N8 ভাইরাস। এই ভাইরাসের উৎপত্তি হয় স্বাভাবিকভাবে জলজ পাখিদের মধ্যে। তা ঘরোয়া পোলট্রিতেও সংক্রমিত হতে পারে। এমনকি সংক্রমণ ছড়াতে পারে অন্যান্য পাখি ও পশুদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) - র নির্দেশিকা অনুযায়ী, যাতে মাংস কোনওভাবেই কাঁচা থেকে না যায় (মুরগী, হাঁস, ডিম), সেজন্য ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় রান্না করা নিরাপদ।
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৬০ সালে
Explanation:
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৬০ সালে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে। আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস.আই. (ফরাসি ভাষায় Système International) একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার - কিলোগ্রাম - সেকেন্ড (MKS) পদ্ধতি, সেন্টিমিটার - গ্রাম - সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।
E=mc2 সুত্রটি প্রতিপাদন করেন-
Correct Answer:
গ: আইনস্টাইন
Explanation:
E=mc2 সুত্রটি প্রতিপাদন করেন- সঠিক উত্তর আইনস্টাইন আইন্সটাইনের সমীকরণ E = mc2 : “কোন বস্তুযদি আলোর বেগে চলে তাহলে তা সম্পূর্ণ শক্তিতে পরিণত হবে এবং এই শক্তির পরিমান হবে E = mc2 যেখানে E হল শক্তি m ভর c আলোর বেগআইন্সটাইন তাঁর বিখ্যাত “ থিওরি অব রিলেটিভিটি” থেকে এ সম্পর্কটি প্রতিপাদন করেন । এখন কথা হল এই শক্তি কিভাবে পাওয়া সম্ভব? একটি বস্তুকে কিভাবে আলোর গতিতেচালনা করা সম্ভব ? আইন্সটাইন এর থিওরি অব রিলেটিভিটির সমীকরণ মতে বস্তুকে সম্পূর্ণ শক্তিতে পরিণত হতে হলে বস্তুটির ভর অসীম হয়ে যাবে ।
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Correct Answer:
খ: কালো
Explanation:
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তর কালো কালো রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয় । কারণ - কালো রং তাপ শোষণ করতে পারে । আর আমরা জানি তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয় ... এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে ।
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
Correct Answer:
ক: ক্লোরো ফ্লোরো কার্বন
Explanation:
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে? সঠিক উত্তর ক্লোরো ফ্লোরো কার্বন দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরো ফ্লোরো কার্বন। বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ জলীয় বাষ্প (H2O) কার্বন ডাই অক্সাইড (CO2) মিথেন (CH4) নাইট্রাস অক্সাইড (N2O) ওজোন (O3) ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs) হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)
কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?
Correct Answer:
খ: এপিকালচার
Explanation:
কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে? সঠিক উত্তর এপিকালচার কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে এপিকালচার বলে। মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ।
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
Correct Answer:
ঘ: পিতল
Explanation:
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না- সঠিক উত্তর পিতল চুম্বক হলো এমন বস্তু যা বিশেষ আকর্ষণ ক্ষমতাসম্পন্ন। চুম্বকের এই ক্ষমতাকে চুম্বকত্ব বলা হয়। চুম্বকের চুম্বকত্বের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বকক্ষেত্র অদৃশ্য কিন্তু এর মাধ্যমেই চুম্বকের প্রায় সব ধর্ম প্রকাশ পায়; এটি একটি বল যা তার চারপাশের ফেরোচৌম্বক পদার্থকে আকর্ষণ করে এবং অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে।
দুধে যে এসিড আছে তা হলো-
Correct Answer:
খ: ল্যাক্টিক
Explanation:
দুধে যে এসিড আছে তা হলো- সঠিক উত্তর ল্যাক্টিক স্বাস্থ্য রক্ষার মূল উপাদান দুধ। পুষ্টিমানের দিক দিয়ে দুধের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার উপায় নেই। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ ও ল্যাকটিক এসিড, যা মানুষের দৈহিক গঠন, মেধার বিকাশ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। দুধে রয়েছে প্রোটিন, ফ্যাট, শর্করা, ক্যালসিয়াম, অ্যামাইনো এসিড, ভিটামিন, খনিজ পদার্থ, আয়রন ও খাদ্যশক্তি।
যে রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় , তা হলো-
Correct Answer:
খ: কালো
Explanation:
যে রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় , তা হলো- সঠিক উত্তর কালো কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি। এই জন্য ঘরের দেয়াল এর রং সাদা করা উচিত তাহলে শীত কালে ঘর গরম থাকবে। গরমকালেও ঘর তাপ বেশি শোষন করতে পারবে না।
তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয় বেশি তা হলো-
Correct Answer:
খ: কঠিন
Explanation:
তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয় বেশি তা হলো- সঠিক উত্তর কঠিন কঠিন পদার্থের মধ্যদিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়, তরলে তার চেয়ে কম, বায়বীয় পদার্থে অত্যন্ত কম এবং শূণ্যস্থানে কোন পরিবহন হয় না। যেমন - একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে অন্য প্রান্ত হাতে ধরে রাখলে কিছুকক্ষণ পরেই হাতে বেশ গরম বোধ হয়। দণ্ডের যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। এভাবে তাপ দণ্ডের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হওয়ার পদ্ধতিই পরিবহন।
নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?
Correct Answer:
ক: গর্জন
Explanation:
নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়? সঠিক উত্তর গর্জন ভেষজ উদ্ভিদ নয় গর্জন। প্রদত্ত প্রশ্নের অন্যান্য অপশনগুলো যেমন: বানরলাঠি, অর্জুন, দর্বা উদ্ভিদগুলো ভেষজ উদ্ভিদ।
আলুর একটি জাত ---
Correct Answer:
ক: ডায়মন্ড
Explanation:
আলুর একটি জাত --- সঠিক উত্তর ডায়মন্ড ডায়মন্ড আলুর একটি উন্নতজাতের নাম। ড্রামহেড একটি উন্নতজাতের বাঁধাকপি । রুপালি ও ডেলফোজ উন্নতজাতের তুলাবীজ। ব্রিশাইল একটি উন্নত জাতের ধান।