mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
করিম ২ টাকা ও ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ ১০০ টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিলো?
Correct Answer:
গ: ৪০
Explanation:
করিম ২ টাকা ও ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ ১০০ টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিলো? সঠিক উত্তর ৪০ ধরি, প্রত্যেক ধরণের ক সংখ্যক স্ট্যাম্প কিনেছে। তাহলে, ২ক + ৩ক = ১০০ বা, ৫ক = ১০০ বা, ক = ২০ সুতরাং, মোট স্ট্যাম্প কিনেছে = ক + ক = ২০ + ২০ = ৪০
ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত ?
Correct Answer:
গ: ৩৯২ টাকা
Explanation:
ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত ? সঠিক উত্তর ৩৯২ টাকা ১২% লাভ = ১০০ + ১২ = ১১২ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১২ টাকা ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১২×৩৫০)/১০০ = ৩৯২ টাকা
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু. ৬ । একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি কত ?
Correct Answer:
ঘ: ১৮
Explanation:
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু. ৬ । একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি কত ? সঠিক উত্তর ১৮ একটি সংখ্যা × অপর সংখ্যা ল.সা.গু× গ. সা.গু. বা, ১২× অপর সংখ্যা = ৩৬×৬ বা , অপর সংখ্যা = ৩৬×৬১২ = ১৮
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
Correct Answer:
ক: ৩%
Explanation:
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে? সঠিক উত্তর ৩% ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ (১০৫ x ১০০)/(৭০০ x ৫) = ৩ টাকা = ৩%।
২ টা ১৫ মিনিট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
Correct Answer:
ঘ: ২২ ১/২ ডিগ্রী
Explanation:
২ টা ১৫ মিনিট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়? সঠিক উত্তর ২২ ১/২ ডিগ্রী we know that, angle = (11M - 60 H)/2. then, (11*15 - 60*2)/ 2 = (165 - 120)/2 = 45 / 2 = 22.5 degree
a/b = p /q হলে কোনটি সঠিক?
Correct Answer:
ক: bp=aq
Explanation:
a/b = p /q হলে কোনটি সঠিক? সঠিক উত্তর bp=aq a/b = p/q bp = aq [ আড়গুন করতে হবে ]
মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত ?
Correct Answer:
গ: ১৬০ টাকা
Explanation:
মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত ? সঠিক উত্তর ১৬০ টাকা আসল P = ৫০০ টাকা সময় n = ৪ বছর মুনফার হার r = ৮% = ৮/১০০ মুনাফা I = ? আমরা জানি, I = Pnr = ৫০০ × ৪ ×৮/ ১০০ = ১৬০ টাকা
১+ ২+৩+.......+৫০ =কত?
Correct Answer:
ঘ: ১২৭৫
Explanation:
১+ ২+৩+.......+৫০ =কত? সঠিক উত্তর ১২৭৫ 1 + 2 + ............... + 50 = n(n + 1)/2 = 50(50 + 1)/2 = 1275
১৫০ এর ১০% কত ?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
১৫০ এর ১০% কত ? সঠিক উত্তর ১৫ ১৫০ এর ১০% = ১৫০ এর ১০/১০০ = ১৫
একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ২ঃ৩ঃ৫ । এর বৃহত্তম কোণটি____
Correct Answer:
ঘ: 90ডিগ্রী
Explanation:
একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ২ঃ৩ঃ৫ । এর বৃহত্তম কোণটি____ সঠিক উত্তর 90ডিগ্রী ধরি, কোণগুলো 2x, 3x এবং 5x ∴ 2x + 3x + 5x = 180° ⇒10x = 180°.'. x = 18° ∴ বৃহত্তম কোণটি = 5×18° = 90°
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
Correct Answer:
ঘ: লাভ বা ক্ষতি কিছুই হবে না
Explanation:
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? সঠিক উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না ১০ টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা ∴ ১ " " = ১১০ টাকা আবার, ১৫ টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা ∴ ১ " " " ১১৫ টাকা ∴ ২ টি লিচুর ক্রয়মূল্য = ১১০ + ১১৫ টাকা = ৩ + ২৩০ = ১৬ টাকা আবার, ১২ টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা ∴ ১ " " " " " = ১১২ ∴ ২ " " " " " = ১×২১২ টাকা = ১৬ টাকা প্রতিটি লিচুর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য পরস্পর সমান । সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।
ABCD সামান্তরিকের AB = 12 সেমি, এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি. । সামান্তরিকটির ক্ষেত্রফল_____
Correct Answer:
গ: 72 বর্গ সে.মি.
Explanation:
ABCD সামান্তরিকের AB = 12 সেমি, এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি. । সামান্তরিকটির ক্ষেত্রফল_____ সঠিক উত্তর 72 বর্গ সে.মি. সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা বর্গ একক = 12× 6 = 72 বর্গ সে.মি. = 72 বর্গ সে.মি.
ত্রিভূজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি যোগফল____
Correct Answer:
ঘ: 360 ডিগ্রী
Explanation:
ত্রিভূজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি যোগফল____ সঠিক উত্তর 360 ডিগ্রী A + B + C = 180° - x + 180° - y + 180° - z = 3×180° - (x + y + z) = 3×180° - 180° = 360°
দুইটি সংখ্যার যোগফল 56 । যদি সংখ্যা দুইটির অনুপাত 3 : 1 হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে ?
Correct Answer:
ঘ: 588
Explanation:
দুইটি সংখ্যার যোগফল 56 । যদি সংখ্যা দুইটির অনুপাত 3 : 1 হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে ? সঠিক উত্তর 588 মনে করি, সংখ্য দুটি ক ও খএদের যোগফল ক + খ = ৫৬অনুপাত, ক : খ = ৩ : ১ক/খ = ৩/১ক = ৩খক এর মান বসাই = ৩খ + খ = ৫৬ বা, ৪খ = ৫৬খ = ১৪ এবং ক = ৩খ = ৩×১৪ = ৪২সংখ্যা দুটির গুণফল = ১৪×৪২ = ৫৮৮
৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ?
Correct Answer:
খ: ৩০০
Explanation:
৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ? সঠিক উত্তর ৩০০ মনে করি, সংখ্যাটি = x প্রশ্নানুসারে, x এর ২৫% = ৭৫ বা, x এর ২৫% = ৭৫ বা, ২৫x১০০ = ৭৫ বা, ২৫x = ৭৫০০ বা, x = ৭৫০০২৫ ∴x = ৩০০ সুতরাং ৭৫ সংখ্যাটি ৩০০ এর ২৫%।
২৫ঃ৮১ দ্বিভাজিত অনুপাত কোনটি ?
Correct Answer:
খ: ৫ঃ৯
Explanation:
২৫ঃ৮১ দ্বিভাজিত অনুপাত কোনটি ? সঠিক উত্তর ৫ঃ৯ 25 : 81 দ্বিভাজিত অনুপাত = √25 : √81 = 5 : 9
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
Correct Answer:
ক: ৫৬ মিটার
Explanation:
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত? সঠিক উত্তর ৫৬ মিটার ধরা যাক , দৈর্ঘ্য = x + 4 প্রস্থ = x প্রস্নমতে , x(x + 4) = 192 x2 + 4x - 192 = o বা, x2 + 16x - 12x - 192 = 0 or,x(x + 16) - 12(x + 16) = 0 বা, (x + 16)(x - 12) = 0 বা,x = 12 দীর্ঘ = ১২ + ৪ = ১৬ প্রস্থ = ১২ পরিসীমা = ২ (১৬ + ১২) = ২ x ২৮ = ৫৬
পিতা ও দু্ই সন্তানের বয়সের গড় ১৭ বছর । দুই সন্তানের বয়সের গড় ২ বছর হলে পিতার বয়স কত?
Correct Answer:
ক: ৪৭ বছর
Explanation:
পিতা ও দু্ই সন্তানের বয়সের গড় ১৭ বছর । দুই সন্তানের বয়সের গড় ২ বছর হলে পিতার বয়স কত? সঠিক উত্তর ৪৭ বছর (প্রশ্নে ভুল আছে পিতা ও দু্ই সন্তানের বয়সের গড় ২৭ হবে) পিতা ও দু্ই সন্তানের বয়সের সমষ্টি = (৩×২৭)বছর = ৮১ বছর দুই সন্তানের মোট বয়স = (২×২০)বছর = ৪০ বছর সুতরাং পিতার বয়স = ( ৮১ - ৪০)বছর = ৪১ বছর
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাণ ৪৫ মিটার । জমির ক্ষেত্রফল হবে-
Correct Answer:
ক: ১৮০০ বর্গমিটার
Explanation:
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাণ ৪৫ মিটার । জমির ক্ষেত্রফল হবে- সঠিক উত্তর ১৮০০ বর্গমিটার ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাণ ৪৫ মিটার জমির ক্ষেত্রফল হবে = ১/২ * ভূমি *উচ্চতা = ১/২ * ৮০ * ৪৫ = ১৮০০ বর্গমিটার
কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে. ১৫ সে. ২০ সে. এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
Correct Answer:
ঘ: ৫ মি.
Explanation:
কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে. ১৫ সে. ২০ সে. এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে? সঠিক উত্তর ৫ মি. ১০, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু. ৩০০। সুতরাং, ঘণ্টাগুলো (৩০০ সেকেন্ড = ৫ মিনিট) পর পুনরায় একত্রে বাজবে।
যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
Correct Answer:
গ: ১১ ১/৪
Explanation:
যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? সঠিক উত্তর ১১ ১/৪ পরিবর্ধিত জনবল ( ৯ + ৩) = ১২ জন ৯ জন লোক একটি কাজ করতে পারে ১৫ দিনে ১ জন লোক একটি কাজ করতে পারে ১৫ × ৯ দিনে ১২ জন লোক একটি কাজ করতে পারে = ( ৯ × ১৫)/ ১২ = ১১ ১/৪ দিনে
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কি কি ?
Correct Answer:
ঘ: (6,5)
Explanation:
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কি কি ? সঠিক উত্তর (6,5) ধরি , সংখ্যা দুইটি x এবং y ∴ x2 + y2 = 61....(i)x2 - y2 = 11 ...(ii) ...................... + 2x2 = 72⇒x2 = 36.'. x = 6(i) ,y2 = 61 - x2 = 61 - 36⇒y2 = 25.'. y = 5.'.(x,y) = (6,5)
১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
Correct Answer:
খ: ৯ ঘনফুট
Explanation:
১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত? সঠিক উত্তর ৯ ঘনফুট আমরা জানি, ১২ ইঞ্চি = ১ ফুট ১৮ ইঞ্চি = ১৮/১২ ফুট আয়তন = দৈর্ঘ্য *প্রস্থ * উচ্চতা = ৩* ২* ১৮/১২ = ৯ ঘনফুট
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। ঐরুপ একটি নৌকার স্রোতের অনূকুলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?
Correct Answer:
গ: ১১ ঘন্টা
Explanation:
স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। ঐরুপ একটি নৌকার স্রোতের অনূকুলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? সঠিক উত্তর ১১ ঘন্টা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ কি.মি /ঘন্টা = ১১ কি.মি./ঘন্টা স্রোতের বেগ = ১১ - ৭ কি. মি. /ঘন্টা = ৪ কি. মি / ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = ( ৭ - ৪) কি. মি /ঘন্টা = ৩ কি. মি. ঘন্টা নির্ণেয় সময় = ৩৩ / ৩ ঘন্টা = ১১ ঘন্টা
৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ঃ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ঃ৭ হবে
Correct Answer:
গ: ৮০ লিটার
Explanation:
৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ঃ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ঃ৭ হবে সঠিক উত্তর ৮০ লিটার পানির পরিমাণ = ৬০×৭১০ = ৪২ লিটার চিনির " = ৬০×৩১০ = ১৮ লিটার ধরি, 'ক' লিটার চিনি মিশাতে হবে ∴ ৪২ঃ (১৮ + ক) = ৩ঃ৭ বা, ৫৪ + ৩ক = ২৯৪ ∴ক = ৮০ লিটার।
0, 2, 3 এর গ.সা.গু. কত ?
Correct Answer:
গ: 1
Explanation:
0, 2, 3 এর গ.সা.গু. কত ? সঠিক উত্তর 1 0 = 1×02 = 1×23 = 1×3 এদের সাধারণ উৎপাদক = 1 সুতরাং নির্ণেয় গ.সা.গু = 1
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো । ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ?
Correct Answer:
ঘ: 3 বার
Explanation:
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো । ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ? সঠিক উত্তর 3 বার 2,3 ও 4 এর ল. সা.গু. = 12 ∴ 12 ঘণ্টা পর তারা একত্রে আবার বাজবে। ∴ 12 ঘণ্টায় তারা 2412 বা 2 বার বাজবে। শুরুতে একবার বাজার পর তারা 1 দিনে আর ২ বার বাজবে। সুতরাং 1 দিনে তারা মোট (2 + 1) = 3 বার বাজবে।
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
Correct Answer:
খ: 1
Explanation:
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ? সঠিক উত্তর 1 দেয়া আছে, x + 1x = 2⇒x2 + 1x = 2⇒x2 - 2x + 1 = 0⇒(x - 1)2 = 0⇒x - 1 = 0.'. x = 1
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে____
Correct Answer:
খ: 9
Explanation:
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে____ সঠিক উত্তর 9 বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে।
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তার চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার ব্যয় অপরিবর্তিত থাকল। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন ?
Correct Answer:
গ: ২০%
Explanation:
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি তার চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার ব্যয় অপরিবর্তিত থাকল। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন ? সঠিক উত্তর ২০% মূল্য বৃদ্ধির পূর্বে ১০০ একক চালের মূল্য ১০০ টাকা হলে ২৫ % বৃদ্ধিতে - = ১০০ + ২৫ = ১২৫ টাকা ১২৫ টাকায় পাওয়া যায় ১০০ একক ১ টাকায় পাওয়া যায় ১০০/১২৫ একক ১০০ টাকায় পাওয়া যায় = ১০০ × ১০০/১২৫ একক = ৮০ একক ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হবে ( ১০০ - ৮০) % = ২০ %
৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর । বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
Correct Answer:
ঘ: ৫০ বছর
Explanation:
৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর । বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৫০ বছর দেওয়া আছে, বর্তমানে পুত্রের বয়স = ২০ বছর। ৫ বছর পূর্বে পুত্রের বয়স = (২০ - ৫) বছর = ১৫ বছর। ৫ বছর পূর্বে পিতার বয়স = (৬০ - ১৫) বছর = ৪৫ বছর। সুতারাং পিতার বর্তমান বয়স = (৪৫ + ৫) বছর = ৫০ বছর। উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি ৬০ সেমি ?
Correct Answer:
গ: 1200 বর্গ সেমি
Explanation:
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি ৬০ সেমি ? সঠিক উত্তর 1200 বর্গ সেমি সবদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b44a2 - b2 = 6044×(50)2 - (60)2 = 154×2500 - 3600 = 1510000 - 3600 = 156400 = 15×80 = 1200 বর্গ সেমি।
এক ব্যক্তি সকালে ৬ কিমি /ঘন্টা বেেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-
Correct Answer:
খ: ১২ কিমি
Explanation:
এক ব্যক্তি সকালে ৬ কিমি /ঘন্টা বেেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব- সঠিক উত্তর ১২ কিমি এখানে দূরুত্ব নির্ণয় করতে হলে ৬ এবং ৪ এর ল, সা, গু করতে হবে এবং যতটুকু সময় বেশি লাগে সেটা দিয়ে গুণ করতে হবে - ৬, ৪ এর ল, সা, গু = ২ × ৩ × ২ = ১২ × ১ = ১২ অতএব, বাসা থেকে অফিসের দূরুত্ব ১২ কি. মি
এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-
Correct Answer:
খ: ১/৬অংশ
Explanation:
এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে- সঠিক উত্তর ১/৬অংশ আমরা জানি। ১ কেজি = ১০০০ গ্রাম ১ কেজি দুধে ২০০ গ্রাম পানি মিশালে হয় = ১২০০ গ্রাম সুতরাং, মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে = ২০০/১২০০ = ১/৬
একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?
Correct Answer:
ঘ: 15 বর্গ সেমি
Explanation:
একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত ? সঠিক উত্তর 15 বর্গ সেমি রম্বসের ক্ষেত্রফল = 12(d1×d2) বর্গ একক = = 12(5×6) বর্গ সেমি [ সুতরাং d1 = 5 সেমি, d2 = 6 সেমি] = 15 বর্গ সেমি।
দুজন পুরুষ ও দুজন মহিলা যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে, সে কাজ দুজন পুরুষ ও চারজন মহিলা চার দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ঐ কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে?
Correct Answer:
গ: ২৪ দিনে
Explanation:
দুজন পুরুষ ও দুজন মহিলা যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে, সে কাজ দুজন পুরুষ ও চারজন মহিলা চার দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ঐ কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? সঠিক উত্তর ২৪ দিনে দুইজন পুরুষ ও দুইজন মহিলা ১ দিনে করে কাজটির ১/৬ অংশ ২ জন পুরুষ ও ৪ জন মহিলা ১ দিনে করে কাজটির ১/৪ অংশ ১ জন পুরুষ ও ২ জন মহিলা ১ দিনে কাজটি করে = ১/( ৪ × ২) = ১/৮ অংশ একজন পুরুষ ১ দিনে করে কাজটির ( ১/৬ - ১/৮) অংশ = ১/২৪ অংশ একজন পুরুষ কাজটির ১/২৪ অংশ করে ১ দিনে একজন পুরুষ সম্পূর্ণ কাজ করে = ২৪ দিনে।
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৬০ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
Correct Answer:
খ: ৯ ফুট
Explanation:
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৬০ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? সঠিক উত্তর ৯ ফুট [***প্রশ্নে ভুল আছে] ধরি, খুঁটিটি ভূমি হতে ক মিটার উঁচুতে ভেঙেছিল। তাহলে হেলানো অংশের দৈর্ঘ্য (১৮ - ক) ফুট। প্রশ্নমতে, ক / (১৮ - ক) = sin৬০° বা, ক / (১৮ - ক) = √৩ / ২ বা, ২ক = √৩ x (১৮ - ক) বা, ২ক = ১৮√৩ - √৩ x ক বা, ২ক + √৩ x ক = ১৮√৩ বা, ক(২ + √৩) = ১৮√৩ বা, ক = ১৮√৩ / (২ + √৩) বা, ক = ৮.৩৫ ফুট
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে-
Correct Answer:
খ: ৫৪০ ডিগ্রী
Explanation:
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে- সঠিক উত্তর ৫৪০ ডিগ্রী আমরা জানি, অন্তঃস্থ কোণের সমষ্টি = (n - 2)×১৮০০ (n - 2)×১৮০০ = (৫ - ২)×১৮০০ = ৩×১৮০০ = ৫৪০০
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1ঃ2ঃ2ঃ3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?
Correct Answer:
গ: 135 ডিগ্রী
Explanation:
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1ঃ2ঃ2ঃ3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ? সঠিক উত্তর 135 ডিগ্রী অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8 ∴ বৃহত্তর কোণের পরিমাণ = 360×38 = 135°
১ +৩ +৫ +........+১৯ সমান --
Correct Answer:
ঘ: ১০০
Explanation:
১ +৩ +৫ +........+১৯ সমান -- সঠিক উত্তর ১০০ ধারাটি ১ম পদ, a = 1, সাধারণ অন্তর, d = 3 - 1 = 2, এবং শেষ পদ - 19 পদ সংখ্যা n = (শেষ পদ - প্রথম পদ)/অন্তর + 1 = (19 - 1)/2 + 1 = 18/2 + 1 = 9 + 1 = 10 sum = পদসংখ্যা(শেষ পদ + প্রথম পদ)/2 = 10(19 + 1)/2 = 10× 20/2 = 200/2 = 100 উত্তরঃ ১০০
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
Correct Answer:
গ: ৪ কিমি
Explanation:
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে? সঠিক উত্তর ৪ কিমি ধরি, গাড়িটি x মিটার গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে x/৪ - x/৫ = ২০০ বা, (৫x - ৪x)/২০ = ২০০ বা, x = ৪০০০ মি = ৪ কিমি উত্তরঃ ৪ কিমি
রুমির বেতন বাবুর বেতনের চেয়ে ২৫% বেশি। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম?
Correct Answer:
খ: ২০
Explanation:
রুমির বেতন বাবুর বেতনের চেয়ে ২৫% বেশি। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম? সঠিক উত্তর ২০ রুমির বেতন ১২৫ টাকা হলে বাবুর বেতন ১০০ টাকা রুমির বেতন ১০০ টাকা হলে বাবুর বেতন ১০০ x ১০০ / ১২৫ = ৮০ টাকা সুতরাং, বাবুর বেতন রুমির বেতনের চেয়ে (১০০ - ৮০) = ২০% কম
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?
Correct Answer:
ঘ: ৫/২১
Explanation:
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ? সঠিক উত্তর ৫/২১ ১/৩ = ০.৩৩৩৩৩ ২/৭ = ০.২৮৫৭১ ৫/২১ = ০.২৩৮১ ৩/৬ = ০.৫ এখানে, ক্ষুদ্রতম হচ্ছে ৫/২১ = ০.২৩৮১
সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
Correct Answer:
ক: ১২.৫%
Explanation:
সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে? সঠিক উত্তর ১২.৫% মূলধন ১০০ টাকা হলে ৮ বছরে সুদাসল = ( ১০০ × ২) = ২০০ টাকা সুদ = ( ২০০ - ১০০) = ১০০ টাকা ১০০ টাকায়, ৮ বছরের সুদ ১০০ টাকা ১০০ টাকায় ১ বছরের সুদ = ১০০/৮ = ১২.৫ টাকা বা ১২.৫%
এক লিটার পানির ওজন হবে-
Correct Answer:
ঘ: ১০০০ গ্রাম
Explanation:
এক লিটার পানির ওজন হবে- সঠিক উত্তর ১০০০ গ্রাম ১ লিটার তরল জলের ভর প্রায় ১ কিলোগ্রাম,কারণ ১৭৯৫ সালে কিলোগ্রাম মূলত গলানো বরফের তাপমাত্রায় ১ ঘন ডেসিমেল জলের ভর হিসাবে সংঙ্গায়িত করা হয়েছিল(০ ডিগ্রি সেন্টিগ্রেড)।
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?
Correct Answer:
খ: ২৫%
Explanation:
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত? সঠিক উত্তর ২৫% ধরি, বিক্রিয় মূল্য = ৫ টাকা ক্রয় মূল্য = ৪ টাকা ∴ লাভ হয় = (৫ - ৪) = ১ টাকা ৪ টাকায় লাভ হয় = ১ টাকা ১ টাকায় লাভ হয় = ১/৪ টাকা ∴১০০ টাকায় লাভ হয় = (১×১০০)/৪ টাকা = ২৫%
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা । এতে বিক্রেতার লাভ হয় ১৫% । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ঘ: ৮০ টাকা
Explanation:
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা । এতে বিক্রেতার লাভ হয় ১৫% । দ্রব্যটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৮০ টাকা মনে করি, ১৫% লাভে বিক্রয়মূল্য ১০০ + ১৫ = ১১৫ টাকা। তাহলে, বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা,, বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০÷১১৫) টাকা,, বিক্রয়মূল্য ৯২ টাকা হলে ক্রয়মূল্য (১০০*৯২)÷১১৫ = ৮০ টাকা
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে-
Correct Answer:
ঘ: ৪৫ ডিগ্রী , ৯০ ডিগ্রী , ৪৫ ডিগ্রী
Explanation:
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে- সঠিক উত্তর ৪৫ ডিগ্রী , ৯০ ডিগ্রী , ৪৫ ডিগ্রী এখানে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলা আছে তাই একটি কোণ ৯০ ডিগ্রি এবং বাকি দুটো ৪৫ ডিগ্রি করে হবে।
১০০ থেকে ১১০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
Correct Answer:
ক: চারটি
Explanation:
১০০ থেকে ১১০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তর চারটি ১০০ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো - ৪টি। ,১০১,১০৩, ১০৭, ১০৯।
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Correct Answer:
গ: ১৫টি
Explanation:
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল- সঠিক উত্তর ১৫টি ধরি, কলম সংখ্যা = x শর্তমতে, 240/x - 240/x + 1 = 1 or,240(x + 1) - 240x/x(x + 1) = 1 or, x2 + x - 240 = 0 or, x2 + 16x - 15x - 240 = 0 or, (x + 16)(x - 15) = 0 x = 15