Sonali Bank Ltd MCQs
Showing 50 questions (Total: 1248)
’ঐহিক’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: পারত্রিক
ক্লান্তিকর (For each question, select the word/phrase you think is closest in meaning to the word given.)
Correct Answer:
গ: gruelling
স্থগিত (For each question, select the word/phrase you think is closest in meaning to the word given.)
Correct Answer:
খ: postpone
কোন পন্ডিত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন?
Correct Answer:
ঘ: মুনিদত্ত
Explanation:
কোন পন্ডিত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন? সঠিক উত্তর মুনিদত্ত পন্ডিত মুনিদত্ত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন। সংস্কৃত টীকাকার মুনিদত্ত । তিনি চর্যাপদের ৪ টি পুঁথি লিখেন । এতে ধারাবাহিকভাবে নিম্নোক্ত কাজগুলাে করেন 1. a ) তিনি মুলপদগুলাে লিখেন । চর্যাপদের কবিতাগুলা প্রতিটি ৮/১০/১২ ও ১৪ চরণের ছিল । এর মধ্যে সর্বাধিক কবিতা ১০ চরণ । 2. b ) এরপর তিনি পদগুলােকে সমকালীন বাংলায় রূপান্তরিত করেন । 3. c ) এবং প্রতিটি পদের টীকা ভাষ্য প্রদান করেন । তবে ১১ নং পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি ।
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য?
Correct Answer:
ঘ: বীরাঙ্গনা
Explanation:
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য? সঠিক উত্তর বীরাঙ্গনা বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকয়ী, লক্ষ্মণের প্রতি সূপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা— এই ১১টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ - পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী - হৃদয়ের কথকতায় ব্যক্ত করিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
Correct Answer:
গ: তাসের দেশ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? সঠিক উত্তর তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। তাসের দেশ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুুক্তির জন্যে রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন। রবীন্দ্রনাথ তাঁর "তাসের দেশ" নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসু উৎসর্গ করেন।
কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ?
Correct Answer:
খ: ঝিলিমিলি
মুনীর চৌধুরী রচিত ‘কবর’ কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: নাটক
’পঞ্চতন্ত্র’ গ্রন্থটির কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’- এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’- এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর সরল বাক্য ’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’ - এটি সরল বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে) সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’- একটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’- একটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর সরল বাক্য ’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’ - একটি সরল বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে) সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
’শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কে রচনা করেন?
Correct Answer:
গ: বড়ু চন্ডীদাস
Explanation:
’শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কে রচনা করেন? সঠিক উত্তর বড়ু চন্ডীদাস ’শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ রচনা করেন বড়ু চন্ডীদাস। শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
এক কথায় প্রকাশ করুন : ’যা অবশ্যই ঘটবে’-
Correct Answer:
গ: অবশ্যম্ভাবী
’নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
ঘ: ক্ষুদ্রার্থে
Explanation:
’নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ শব্দে ইকা যােগ হয়। যেমন : মালা - মালিকা, নাটক - নাটিকা, গীত - গীতিকা, পুস্তক - পুস্তিকা।
’বিষাদসিন্ধু’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
’বিষাদসিন্ধু’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন ‘বিষাদ - সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ‘মহরম পর্ব’ (১৮৯৫), ‘উদ্ধার পর্ব’ (১৮৮৭), ‘এজিদবধ পর্ব’ (১৮৯১)। উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। মহানবী হযরত মুহম্মদ (স) – এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।
বাংলা সাহিত্যে যুদ সন্ধিক্ষণের কবি কে?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
বাংলা সাহিত্যে যুদ সন্ধিক্ষণের কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০ - ১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। একই সাথে তিনি মধ্যযুগের বাংলায় সাহিত্য রচনা করেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের ছাপ তার কর্মে রেখে গেছেন তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
চর্যাপদের পান্ডুলিপি কে আবিষ্কার করেন?
Correct Answer:
গ: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation:
চর্যাপদের পান্ডুলিপি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী ১৮৮২ সালে প্রকাশিত Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন | রাজেন্দ্রলাল মিত্রের বই হতেই প্রভাবিত হয়েই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী , "চর্যাচর্যবিনিশ্চয়" নামে কিছু পান্ডুলিপি সংগ্রহ করেন |পরবর্তীতে ১৯১৬ সালে "বঙ্গীয় সাহিত্য পরিষদ" 'হাজার বছরের পুরান বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশিত হয় ড. মহামোহপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর প্রকাশনায় |এটিই পরে চর্যাপদ নামে পরিচিতি পায় |
Farid can complete a job in 12 hours, and Jibon can complete the same job in 8 hours. Farid starts the job at 9 a.m., and stops working at 3 p.m. If Jibon starts working at 4 p.m. to complete the remaining job, at what time is the job finished?
Correct Answer:
B: 8 p.m.
Explanation:
Farid can complete a job in 12 hours, and Jibon can complete the same job in 8 hours. Farid starts the job at 9 a.m., and stops working at 3 p.m. If Jibon starts working at 4 p.m. to complete the remaining job, at what time is the job finished? Correct Answer 8 p.m. Farid works from 9 am to 3 pm = 6 hours Farid can complete the job in 12 hours. So, in 6 hours, he can complete 6/12 or 1/2 of the job. Now, Jibon has to complete the rest 1/2 of the job. But, he can complete the job in 8 hours. So, he will take 8/2 or 4 hours only to complete the rest of the job. If Jibon starts working from 4 pm, the job will be completed by 8 pm.
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘একচোখা’-
Correct Answer:
ঘ: পক্ষপাতদুষ্ট
নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা?
Correct Answer:
ক: মঙ্গল কাব্য
Explanation:
নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? সঠিক উত্তর মঙ্গল কাব্য মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য - কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য ছিল সকল মধ্যযুগীয় সাহিত্যের ধারক। মঙ্গলকাব্য ছিল বাংলা ভাষার ক্রান্তীয় মধ্যযুগীয় বহিঃপ্রকাশ।
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘ধর্মের ষাঁড়’-
Correct Answer:
ঘ: অকর্মন্য
’রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
Correct Answer:
ঘ: কৃষ্ণকান্তের উইল
Explanation:
’রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের? সঠিক উত্তর কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস । এই উপন্যাসে বিধবা নারী রোহিণী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চাই । রোহিণীকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যার রূপায়ণ এই উপন্যাসের মূল সুর । এটি একটি সামাজিক উপন্যাস । চরিত্র : গোবিন্দলাল, রোহিণী ।
In his pocket, a boy has 3 red marbles, 4 blue marbles, and 4 green marbles. How many marbles will he have to take out of his pocket to ensure that he has taken out at least one of each color?
Correct Answer:
C: 9
Explanation:
In his pocket, a boy has 3 red marbles, 4 blue marbles, and 4 green marbles. How many marbles will he have to take out of his pocket to ensure that he has taken out at least one of each color? Correct Answer 9 Even if he takes out all of the blue and green marbles (4 + 4 = 8), he still has one color left. So, to make sure that he has taken out atleast one marble of each colour, he will have to take (4 + 4 + 1 = 9) marbles out of his pocket.
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে অবস্থানকালে তিনি এই গানটি রচনা করেন। গানটি "নতুনের গান" শিরোনামে প্রথম প্রকাশিত হয় "শিখা" পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। দাদরা তালের এই সংগীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারী অনুষ্ঠিত বাংলাদেশের ততকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যেকোনো সামরিক অনুষ্ঠানে গানটির ২১ লাইন যন্ত্র সঙ্গীতে বাজানো হয়।
What is the sum of 134.679, -45.548 and -67.8807 rounded to the nearest tenths place?
Correct Answer:
A: 21.3
Explanation:
What is the sum of 134.679, -45.548 and -67.8807 rounded to the nearest tenths place? Correct Answer 21.3 Here, 134.679 - 45.548 - 67.8807 = 21.2503 ≈ 21.3 so,rounded to the nearest tenths place = 21.3
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ৫। বর্তমানে পুত্রের বয়স কত?
Correct Answer:
ক: ২৪ বছর
Explanation:
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ৫। বর্তমানে পুত্রের বয়স কত? সঠিক উত্তর ২৪ বছর ধরি, পিতার বয়স = ৭ক এবং, পুত্রের বয়স = ৩ক ( ৭ক - ৪) / (৩ক - ৪) = ১৩/৫ ৩৫ক - ২০ = ৩৯ক - ৫২ ৪ক = ৩২ ক = ৮ পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
Correct Answer:
ঘ: ১০টি
Explanation:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? সঠিক উত্তর ১০টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। বাংলা বর্ণমালায় মােট বর্ণ আছে ৫০ টি । (স্বরবর্ণ ১১ টি + ব্যঞ্জণবর্ণ ৩৯ টি ) বাংলা বর্ণমালায় মােট স্বরবর্ণ ১১ টি ( হ্রস্ব স্বর ৪ টি + দীর্ঘ স্বর ৭ টি ) বাংলা বর্ণমালায় মােট ব্যঞ্জণবর্ণ ৩৯ টি ( প্রকৃত ৩৫ টি + অপ্রকৃত ৪ টি ) বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি + ব্যঞ্জণবর্ণ ২৬ টি ) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮ টি ( স্বরবর্ণ ১ টি + ব্যঞ্জণবর্ণ ৭ টি ) বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে ১০ টি ( স্বরবর্ণ ৬ টি + ব্যঞ্জণবর্ণ ৪ টি ) বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০ টি ( “ অ ” ছাড়া ) বাংলা বর্ণমালায় ফলা আছে । ব্যঞ্জণবর্ণ ৫ টি ( ম , ন , ব , য , র ) এমন ।
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
Correct Answer:
ঘ: ১০২ টাকা
Explanation:
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? সঠিক উত্তর ১০২ টাকা ১২০× ১৫% = ১২০ × ১৫/১০০ = ১৮ বইটি ক্রয় করা যাবে ( ১২০ - ১৮) = ১০২ টাকায়
Which of the following fractions is the equivalent of 0.5%?
Correct Answer:
B: 1/200
Jesmin spent one-third of her money on books and half of the remaining money on clothing. She then spent three-fourths of what she had left on food. She had Tk. 500 left over. How much money did she start with?
Correct Answer:
A: Tk. 6,000
Explanation:
Jesmin spent one-third of her money on books and half of the remaining money on clothing. She then spent three-fourths of what she had left on food. She had Tk. 500 left over. How much money did she start with? Correct Answer Tk. 6,000 Money spent on books = 1/3 Money spent on clothing = 1/2 x (1 - 1/3) = 1/2 x 2/3 = 1/3 Money spent on food = 3/4 x {1 - (1/3 + 1/3)} = 3/4 x (1 - 2/3) = 3/4 x 1/3 = 1/4 Fraction of money left over = 1 - (1/3 + 1/3 + 1/4) = 1 - (4 + 4 + 3)/12 = 1 - 11/12 = 1/12 Now, 1/12 th of the money = 500 So, total money she started with = 500 x 12 = 6000 TK
If the value of X and Y in the fraction XZ/Y are both tripled, how does the value of the fraction change?
Correct Answer:
D: remains the same
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?
Correct Answer:
খ: ২৫০ টাকা
Explanation:
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন? সঠিক উত্তর ২৫০ টাকা ৮০০× ২০% + ৬০০ × ১৫% = ৮০০ × ২০/১০০ + ৬০০ × ১৫/১০০ = ১৬০ + ৯০ = ২৫০
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
Correct Answer:
ক: ৪০০ টাকা
Explanation:
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত? সঠিক উত্তর ৪০০ টাকা ৫ বছরের সুদ আসল ৫০০ টাকা ৩ বছরে সুদ আসল ৪৬০ টাকা [বিয়োগ করে] ২ বছরের সুদ = ৪০ টাকা ১ বছরের সুদ = ২০ টাকা ৩ বছরের সুদ = ৬০ টাকা আসল = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
If two planes leave the same airport at 1:00 p.m., how many miles apart will they be at 3:00 p.m. if one travels directly towards north at 150 miles per hour and the other travels directly towards west at 200 miles per hour?
Correct Answer:
D: 500 miles
X টাকার X% সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X = ?
Correct Answer:
খ: ২৫
Explanation:
X টাকার X% সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X = ? সঠিক উত্তর ২৫ ১০০ টাকায় ১ বছরের সুদ ক টাকা ক টাকায় ৪ বছরের সুদ = ক × ক × ৪ /১০০ = ৪ক২/১০০ প্রশ্নমতে, ৪ক২ /১০০ = ক ৪ক = ১০০ ক = ২৫
For their contribution in which area three economists were awarded the Nobel prize 2010 in the field of Economics?
Correct Answer:
B: Analysis of markets with search frictions
In December 2009, the 15th UN Conference on Climate Change took place in which city?
Correct Answer:
C: Copenhagen
এক কথায় প্রকাশ করুন : ’যার চক্ষুলজ্জা নেই’-
Correct Answer:
ক: চশমখোর
৫০টি কলা ২০০ টাকায় কিনে ২৫টি কলা ৫০ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Correct Answer:
ক: ক্ষতি ৫০%
Explanation:
৫০টি কলা ২০০ টাকায় কিনে ২৫টি কলা ৫০ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর ক্ষতি ৫০% ২৫ টি কলার বিক্রয়মূল্য ৫০ টাকা ৫০ টি কলার বিক্রয়মূল্য = ৫০ × ২ টাকা = ১০০ টাকা ক্ষতি = ২০০ - ১০০ = ১০০ টাকা ২০০ টাকায় ক্ষতি হয় ১০০ টাকা ১০০ টাকায় ক্ষতি হয় = ( ১০০×১০০)/২০০ = ৫০ টাকা
What is the sum of 0.15, 0.10 and 0.65?
Correct Answer:
D: 9/10
Explanation:
What is the sum of 0.15, 0.10 and 0.65? Correct Answer 9/10 the sum of 0.15, 0.10 and 0.65 = 0.15 + 0.10 + 0.65 = 15/100 + 10/100 + 65/100 = 90/100 = 9/10(ans)
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
Correct Answer:
খ: ৮ জন
Explanation:
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সঠিক উত্তর ৮ জন ৬ দিনে করতে পারে ৮ জন লোক ৩ দিনে করতে পারে ( ৬ × ৮) /৩ = ১৬ জন লোক নতুন নিয়োগ দিতে হবে = ১৬ - ৮ = ৮ জন লোক
একটি দ্রব্য ৮০ টাকায় কিনে ৬০ টাকা বিক্রয় করা হলো। শতকরা কত ক্ষতি হলে?
Correct Answer:
ক: ২৫%
Explanation:
একটি দ্রব্য ৮০ টাকায় কিনে ৬০ টাকা বিক্রয় করা হলো। শতকরা কত ক্ষতি হলে? সঠিক উত্তর ২৫% ক্ষতি = ৮০ - ৬০ = ২০ টাকা ৮০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা ১০০ টাকায় ক্ষতি হ = ( ২০× ১০০) /৮০ = ২৫ টাকা বা ২৫%
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?
Correct Answer:
ঘ: ১.২
Explanation:
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে? সঠিক উত্তর ১.২ ৩ ও ৪ এর ল, সা, গু = ১২ গাড়িটি ১২ মিটার গেলে সামনের চাকা ঘুরবে = ১২/৩ = ৪ বার গাড়িটি ১২ মিটার গেলে পিছনের চাকা ঘুরবে = ১২/৪ = ৩ বার ১ বার বেশি ঘুরবে ১২ মিটার গেলে ১২০০ মিটার = ১.২ কিলোমিটার।
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?
Correct Answer:
ক: সামান্তরিক
Explanation:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে? সঠিক উত্তর সামান্তরিক আমরা জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোন গুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোন গুলো সমকোন তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের বীপরিত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোন গুলো সমকোন তাকে আয়তক্ষেত্র বলে।
এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। সে মোট ৫ ঘন্টায় মোট ২৪০ কিলোমিটার যায়। সে ৬০ কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিল?
Correct Answer:
খ: ১২০
Explanation:
এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। সে মোট ৫ ঘন্টায় মোট ২৪০ কিলোমিটার যায়। সে ৬০ কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিল? সঠিক উত্তর ১২০ ধরি, ৬০ কিমি বেগে ক কিলোমিটার যায় ৪০ কিমি বেগে ( ২৪০ - ক) কিলোমিটার যায় ৬০ কিমি যায় ১ ঘন্টায় ক কিমি যায় ক/৬০ ঘন্টায় (২৪০ - ক) কিমি যায় = ২৪০ - ক /৪০ ঘন্টায় ক/৬০ + ২৪০ - ক/৪০ = ৫ - ক + ৭২০ = ৬০০ - ক = ৬০০ - ৭২০ ক = ১২০
The city Detroit of the USA is famous for which industry?
Correct Answer:
B: Automobile
Explanation:
The city Detroit of the USA is famous for which industry? Correct Answer Automobile Long recognized as the historic heart of the American automotive industry, Detroit took on the nickname "Motor City. " The state's automotive industry provided the model for mass production that other industries later adopted. Henry Ford pioneered the use of the assembly line in manufacturing automobiles.
In which district of Bangladesh is the river 'Rajat Rekha' located?
Correct Answer:
B: Munshiganj
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে?
Correct Answer:
ক: ১০ লাইন
Explanation:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে? সঠিক উত্তর ১০ লাইন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে। আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত। ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
টাকায় ১২টি লেবু বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
Correct Answer:
ক: ৬টি
Explanation:
টাকায় ১২টি লেবু বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? সঠিক উত্তর ৬টি ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা ৬০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৬০ = ১৬০ টাকা পূর্বের বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে ১৬০ টাকায় ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৬০ /৮০ = ২ টাকায় ২ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/২ টি লেবু = ৬ টি লেবু
In which country "Elephant Pass" is situated?
Correct Answer:
C: Sri Lanka
Explanation:
In which country "Elephant Pass" is situated? Correct Answer Sri Lanka Elephant pass Northern Province, Sri Lanka is located in the gateway of Jaffna Peninsula. There are about 340km north from capital to here. It has an important military base and used to be the island's largest salt field. It has regularly been the site of battles during the civil war.