34th BCS Preliminary Test MCQs
Showing 43 questions (Total: 93)
' আরব বসন্ত' বলতে কি বুঝায়?
Correct Answer:
ক: আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
Explanation:
' আরব বসন্ত' বলতে কি বুঝায়? সঠিক উত্তর আরবের বিভিন্ন দেশে গণজাগরণ ২০১০ সালের ১৭ ডিসেম্বর থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে আরব বসন্ত ( Arab Spring ) হিসেবে। আরব বসন্ত - এর সূতিকাগার হিসেবে খ্যাত দেশ হচ্ছে তিউনিসিয়া। দেশটিতে Jasmine Revolution বা জুঁই বিপ্লব ঘটে ১৪ জানুয়ারি ২০১১।
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
Correct Answer:
খ: ভারত
Explanation:
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়? সঠিক উত্তর ভারত D - ৮ ভুক্ত দেশ ৮ টি । তুরঙ্ক , ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও নাইজেরিয়া। 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: লন্ডন
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লন্ডন ১৯৬১ সালের ২৮ মে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দপ্তর অবস্থিত।
' লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Correct Answer:
ঘ: আফগানিস্তান
Explanation:
' লয়াজিরগা' কোন দেশের আইন সভা? সঠিক উত্তর আফগানিস্তান আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' ( Loya Jirga ) । আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি ' ( National Assembly ) । নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders) ।
কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
কোপেন হেগেন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর ডেনমার্ক কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও প্রধান শহর । 
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Correct Answer:
খ: ভ্যাটিকান
Explanation:
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? সঠিক উত্তর ভ্যাটিকান আয়তনে পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান ,যার আয়তন ০.৪৪ বর্গ কিমি।
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ক: নেপাল
Explanation:
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর নেপাল নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় ১৯৬২ সালের সংবিধানের মাধ্যমে। তৎকালীন রাজা মহেন্দ্র সংবিধানে এটি যুক্ত করেন।  ২০০৬ সালের ১৮ মে তৎকালীন আইনসভা 'সংসদ' (ইংরেজিতে House of Representatives ) আইন পাসের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে।]
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Correct Answer:
ঘ: থাইল্যান্ড
Explanation:
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ (Sayam) । রাজা প্রথম রমা ১৭৮২ সালে 'শ্যাম দেশ' নামকরণ করেন।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -----
Correct Answer:
গ: শুশুক
প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ----
Correct Answer:
ঘ: জেনেটিক্স
Explanation:
প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ---- সঠিক উত্তর জেনেটিক্স জীবজিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতি নীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি ,প্রকৃতি, বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতি বিদ্যা বা জীনতত্ত্ব ( জেনেটিক্স) বলে। 'ইভোলিউশন' অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
কোন খাদ্যে প্রোটিন বেশি?
Correct Answer:
গ: মসুর ডাল
Explanation:
কোন খাদ্যে প্রোটিন বেশি? সঠিক উত্তর মসুর ডাল প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। সূত্র : জীববিজ্ঞান নবম - দশম শ্রেণী' পৃষ্ঠা ৬৪ ; সংস্করণ নভেম্বর ২০১২ এনসিটিবি।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----
Correct Answer:
ক: গ্লাইকোজেন
Explanation:
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল ----- সঠিক উত্তর গ্লাইকোজেন খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্রতম অংশে পরিণত হয় । এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
হাড় ও দাঁতকে মজবুত করে -----
Correct Answer:
ঘ: ক্যালসিয়াম ও ফসফরাস
Explanation:
হাড় ও দাঁতকে মজবুত করে ----- সঠিক উত্তর ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা , রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: বৃষ্টিপাত
Explanation:
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? সঠিক উত্তর বৃষ্টিপাত মৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মৃদু পানি পাওয়া যায়।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল -----
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
Correct Answer:
ক: পরমাণু শক্তি
Explanation:
নবায়নযোগ্য জ্বালানী কোনটি? সঠিক উত্তর পরমাণু শক্তি যেসব জ্বালানি নানা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়, সেগুলোর মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলে। সৌরশক্তি ,বৃষ্টি ,বাতাস , নদী বা সমুদ্রের পানি, পরমাণু শক্তি প্রভৃতি হলো নবায়নযোগ্য জ্বালানির উৎস ।
জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?
Correct Answer:
খ: পানি সেচ
Explanation:
জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি? সঠিক উত্তর পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য কারণে লবণাক্ততা সৃষ্টি হয় যা পানি সেচের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ।
নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: রূপা
Explanation:
নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর রূপা যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে। বিদ্যুৎ পরিবহনের এ ধর্মকে বিদ্যুৎ পরিবাহিতা বলে। তামা, সোনা, রুপা ইত্যাদি বিদ্যুৎ সুপরিবাহী। তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। এক্ষেত্রে রুপার রোধ সবচেয়ে কম বলে এর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।
সুনামীর কারণ হল -----
Correct Answer:
ঘ: সমুদ্রের তলদেশে ভূমিকম্প
Explanation:
সুনামীর কারণ হল ----- সঠিক উত্তর সমুদ্রের তলদেশে ভূমিকম্প সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়।এরুপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়। 
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----
Correct Answer:
গ: শ্বসন
Explanation:
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস ----- সঠিক উত্তর শ্বসন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
Correct Answer:
গ: খেসারী
Explanation:
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? সঠিক উত্তর খেসারী ল্যাথারিজম একটি পায়ের রোগ । এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রোগের জন্য দায়ী।
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: সালফিউরিক
Explanation:
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর সালফিউরিক ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ ।একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয় ।
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----
Correct Answer:
খ: ঘনত্ব বেশি
Explanation:
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ----- সঠিক উত্তর ঘনত্ব বেশি সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা ৪°সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এবং এর ঘনত্ব কমে যায়। পানির ঘনত্ব বেশি থাকার কারণে বরফ পানিতে ভাসে।
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
Correct Answer:
ঘ: ১৯৬ বর্গমিটার
Explanation:
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? সঠিক উত্তর ১৯৬ বর্গমিটার মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মি. এবং প্রস্থ y মি. ১ম শর্তমতে, xy = ১৯২ ব.মি. ∴y = ১৯২x........ (1) ২য় শর্তমতে, (x - 4)(y + 4) = xy ∴ x - y = 4 ....... (2) এখন , y এর মান (২) নং এ বসায়ে পাই, x - 192x = 4 ⇒x2 - 4x - 192 = 0⇒(x - 16)(x + 12) = 0.'. x = 16 , - 12x = not - 12 y = 19216 = 12 আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১৬ + ১২ ) = ৫৬ মিটার আবার, বর্গক্ষেত্রের পরিসীমা , ৪a = ৫৬ ∴ a = 14 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (14)2 = 196 বর্গমিটার।
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
Correct Answer:
ঘ: ৪
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত? সঠিক উত্তর ৪ মনে করি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ,x - ১, ও x + 1 প্রশ্নমতে, (x - ১) (x + 1)x = ৫(x - ১ + x + x + 1) বা, x(x2 - 1) = 5×3xবা, x2 = 16.'. x = 4x - 1 = 4 - 1 = 3 এবং x + 1 = 4 + 1 = 5 সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি ৩,৪,৫ ∴ সংখ্যা তিনটির গড় = ৩ + ৪ + ৫৩ = ১২৩ = ৪
কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৯০
Explanation:
কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত? সঠিক উত্তর ৯০ ধরি, সংখ্যাটি ক । এখানে, ০.১ = ১৯এবং ০.১ = ১১০ ক৯ - ক১০ = ১বা, ১০ক - ৯ক৯০ = ১.'. ক = ৯০
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
Correct Answer:
গ: ৭৫
Explanation:
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত? সঠিক উত্তর ৭৫ মনে করি, ছাত্র - ছাত্রী সংখ্যা x জন প্রশ্নমতে , x(x + 25) = ৭৫ × ১০০ [.'. ৭৫ টাকা = ৭৫০০ পয়সা]বা, x2 + ২৫x - ৭৫০০ = ০বা, x2 + ১০০ x - ৭৫(x + ১০০) = ০বা,(x - 75)(x + 100) = 0হয়, x - 75 = 0 অথবা, x + 100 = 0 .'. x = 75 .'. x = - 100 যা গ্রহণযোগ্য মান নয়] ∴ ঐ শ্রেণীতে ৭৫ জন ছাত্র - ছাত্রী।
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৪২ সেন্টিমিটার
Explanation:
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৪২ সেন্টিমিটার ।
মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
Correct Answer:
গ: 15টি
Explanation:
মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল? সঠিক উত্তর 15টি ধরি, সে কলম কিনেছিল x টি প্রতিটি কলমের দাম = 240x 240x + 1240x - 240x + 1 = 1240x + 240 - 240xx(x + 1) = 1বা,240 = x2 + xবা,x2 + x - 240 = 0বা, x2 + 16x - 15x - 240 = 0বা,x(x + 16) - 15(x + 16) = 0বা,(x - 15) (x + 16) = 0হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0 .'.x = 15 x = not - 16 (গ্রহণযোগ্য নয়) .'. সে 15 টি কলম কিনেছিল।
০.০৩, ০.১২, ০.৪৮--- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
Correct Answer:
গ: ১.৯২
Explanation:
০.০৩, ০.১২, ০.৪৮--- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর ১.৯২ এখানে, ১ম পদ = ০.০৩ ২য় পদ = ০.০৩×৪ = ০.১২ ৩য় পদ = = ০.১২×৪ = ০.৪৮ এবং ৪র্থ পদ = = ০.৪৮×৪ = ১.৯২ ∴ ধারাটি হবে ০.০৩, ০.১২,০.৪৮,১.৯২
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
Correct Answer:
গ: ৮
Explanation:
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? সঠিক উত্তর ৮ মনে করি, বড় অংশের দৈর্ঘ্য ক ফুট এবং ছোট " " ক এর ২৩ = ২ক৩ফুটপ্রশ্নমতে, ক + ২ক৩ = ২০বা,৩ক + ২ক৩ = ২০বা, ৫ক = ৬০.'.ক = ১২.'. ছোট অংশের দৈঘর্ঘ্য ২ × ১২৩ = ৮ ফুট
একটি পঞ্চভুজের সমষ্টি ----
Correct Answer:
খ: ৬ সমকোণ
Explanation:
একটি পঞ্চভুজের সমষ্টি ---- সঠিক উত্তর ৬ সমকোণ (n-২) × ১৮০° [ এখানে n = সুষম বহুভুজের সংখ্যা] = (৫-২) × ১৮০° = ৩ × ১৮০° = ৫৪০ ° ∴ ৫৪০ °/ ৯০° = ৬ সমকোন
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
Correct Answer:
ক: ৭
Explanation:
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? সঠিক উত্তর ৭ আজ থেকে ১ দিন আগে হলে গতকাল মানে ২২ তারিখ। এভাবে ১৭ দিন আগে গেলে ৬ তারিখ হবে। তার সাথে ১ দিন যোগ হবে। ২৩ - ১৭ = ৬ + আগামী কাল = ৬ + ১ = ৭ তারিখ।
ইদানীং আপনার মনে হচ্ছে সংসার আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় ----
Correct Answer:
গ: সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
Explanation:
ইদানীং আপনার মনে হচ্ছে সংসার আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় ---- সঠিক উত্তর সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন পারিবারিক সমস্যা একান্তই পারিবারিক। হতাশা, দুঃখ ,ক্ষোভ বা বন্ধুদের সাথে আলোচনা করে এর সমাধান সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধানের জন্য সংসারের প্রতি গভীর মনোযোগী হওয়াই বাঞ্জনীয়।
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সংগে ক-এর সম্পর্ক কি?
Correct Answer:
ক: ক এর মামা চ
Explanation:
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সংগে ক-এর সম্পর্ক কি? সঠিক উত্তর ক এর মামা চ ঘ এর পুত্র চ। খ ওগ হলো ঘ এর কন্যা এবং ক হলো খ এর পুত্র। তাই ঘ, ক - এর নানী এবং নানীর পুত্র স্বভাবতই মামা।
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হ'ল?
Correct Answer:
গ: ১১
Explanation:
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হ'ল? সঠিক উত্তর ১১ প্রতি দম্পতিতে দুই জন করে, তাই তিন দম্পতি অর্থাৎ ৬ জন এবং দুই দম্পতির দুই জন করে সন্তান ফলে মোট দশ জন। তাহলে মোট দশ জন এবং আমিসহ একত্রে ১১ জন। আমি (১ জন) + (এক বৃদ্ধ দম্পতি (২জন) সাথে দুই দম্পতি (৪জন) এক দম্পতির সন্তান ২ আরেক দম্পতির সন্তান।
প্রাণদ : জল : : মহীজ : ?
Correct Answer:
খ: গ্রহ
Explanation:
প্রাণদ : জল : : মহীজ : ? সঠিক উত্তর গ্রহ মহীজ শব্দের অর্থ আসামি। এর ইংরেজি প্রতিশব্দ Mars। আবার এর বাংলা অর্থ মঙ্গলগ্রহ, যা গ্রহের একক রুপ। সুতরাং মহীজের সমার্থক গ্রহ। অন্যদিকে নিঃসর্গ পৃথিবীর সমার্থক শব্দ মহী, মহীজ নয়।
5n+2+35×5n-14×5n=?
Correct Answer:
B: 8
Explanation:
5n+2+35×5n-14×5n=? Correct Answer 8 5n + 2 + 35×5n - 14×5n = 5n.52 + 35×5n×154×5n = 5n(25 + 7)4×5n = 8
x+y=2,x2+y2=4 ,x3+y3=?
Correct Answer:
A: 8
Explanation:
x+y=2,x2+y2=4 ,x3+y3=? Correct Answer 8 দেয়া আছে, x + y = 2,x2 + y2 = 4x2 + y2 = (x + y)2 - 2xyবা, 4 = (2)2 - 2xyবা, 4 = 4 - 2xy.'. xy = 0 এখন x3 + y3 = (x + y)3 - 3xy(x + y) = (2)3 - 3×0×2 = 8
বিষমবাহু△ABC -এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD-এর ক্ষেত্রফল x বর্গমিটা র ।△ABC-এর ক্ষেত্রফল কত?
Correct Answer:
খ: 2x বর্গমিটার
Explanation:
বিষমবাহু△ABC -এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD-এর ক্ষেত্রফল x বর্গমিটা র ।△ABC-এর ক্ষেত্রফল কত? সঠিক উত্তর 2x বর্গমিটার যে কোনো ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে তাই মধ্যমা AD, ∆ABC কে ∆ABD ও ∆ACDএ সমান ভাগে ভাগ করে। যেহেতু ∆ABD এর ক্ষেত্রফল x বগর্গমিটার । .'. ∆ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর্ষেত্রফল ∆ACD এর ক্ষেত্রফল = x + x = 2x বগর্গমিটার
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো__
Correct Answer:
ঘ: ১২০°
Explanation:
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো__ সঠিক উত্তর ১২০° মধ্যবর্তী কোণ = |১১ × ০ - ৬০ × ৮°২| = | - ৪৮০°২| = ২৪০°.'. মধ্যবতর্তী কোণ = ৩৬০° - ২৪০° = ১২০°
Give the right Answer .
Correct Answer:
A: T,X