36th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 186)
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Correct Answer:
গ: জুন ২০০২
Explanation:
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? সঠিক উত্তর জুন ২০০২ ABM (Anti - Ballistic Missile ) চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ । এ চুক্তির দুটি পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও যুক্তরাষ্ট। ABM চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে ১৩ জুন ২০০২।
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? সঠিক উত্তর ডায়নামো ডায়নামো এখন একটি যন্ত্র যা যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত করে। অন্যদিকে বৈদ্যুতিক মটর , বৈদ্যুতিকশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে।
আরব লীগ প্রতিষ্ঠা পায় ----
Correct Answer:
গ: ১৯৪৫
Explanation:
আরব লীগ প্রতিষ্ঠা পায় ---- সঠিক উত্তর ১৯৪৫ আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২২ মার্চ। এর বর্তমান সদস্য সংখ্যা ২২। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং এর সদর দপ্তর অবস্থিত মিশরের কায়রোতে। ১৯৪৯ সালে গঠিত হয় ন্যাটো (NATO) । UNHCR প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
Correct Answer:
গ: জাতিসংঘ প্রতিষ্ঠা
Explanation:
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল: সঠিক উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠা ৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ অনুষ্ঠিত রাশিয়ার ইয়াল্টা সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনগর্ঠন ও জাতিসংঘ প্রতিষ্ঠা ।
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় ----
Correct Answer:
খ: তড়িৎশক্তি
Explanation:
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় ---- সঠিক উত্তর তড়িৎশক্তি মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শব্দশক্তি তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় । এই তড়িৎশক্তি আবার শব্দশক্তিতে রুপান্তরিত হয়ে শ্রোতার কানে পৌঁছায় । অতএব মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে তড়িৎশক্তি প্রবাহিত হয়।
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা---
Correct Answer:
ক: ১২০
Explanation:
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা--- সঠিক উত্তর ১২০ NAM - এর বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং সর্বশেষ এ সংস্থায় যোগদানকারী রাষ্ট্র আজারবাইজান ও ফিজি। ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার (বর্তমান সার্বিয়) বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে NAM ( Non - Aligned Movement ) । এ সংস্থা গঠনের নেপথ্যের কাণ্ডারি ছিলেন সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার প্রেসিডেন্ট কাওয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমেদ সুকর্ন]
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
Correct Answer:
খ: ১০০ বিলিয়ন ডলার
Explanation:
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? সঠিক উত্তর ১০০ বিলিয়ন ডলার ৭ - ১৮ ডিসেম্বর ২০০৯ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP - 15 সম্মেলন। এ সম্মেলনেই প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ। আর উক্ত সম্মেলনে Green Climate Fund বিশ্বের দরিত্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়।
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর : সঠিক উত্তর জেনেভা ২৪ জুন ১৮৫৯ ইতালির 'সলফেরিনো' নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস। এর প্রতিষ্ঠা সাল ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ । এই সেবা সংস্থাটির সদর দপ্তর জেনেভায়। ILO, ITU, WMO, WIPO, WIPO, WHO, WTO, UNHCR, UNCTAD, ITC, UNITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। কমনওয়েলথ, IMO , অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। OPEC, IAEA UNIDO, OSCE - এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
Correct Answer:
গ: গামা রশ্মি
Explanation:
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গাম রশ্মি (প্রশ্নে আছে গালা রশ্মি) । গামা রশ্মির বেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর।
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
Correct Answer:
ঘ: লাল
Explanation:
কোন রং বেশি দূর থেকে দেখা যায়? সঠিক উত্তর লাল লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম । তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায় । অন্যদিকে সাদা ও কালো কোনো রং নয়। সবগুলো রং যেখান থেকে প্রতিফলিত হয় তাকে দেখা যায় এবং যেখানে সবগুলো রং শোষিত হয় তাকে কালো দেখা যায় । হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য লাল ও কমলা রঙের তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ----
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ---- সঠিক উত্তর আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ (60C0) আইসোটোপ ব্যবহার করা যায়।
নিচের কোনটি 3G Language নয়?
Correct Answer:
গ: Assembly Language
Explanation:
নিচের কোনটি 3G Language নয়? সঠিক উত্তর Assembly Language যান্ত্রিক ভাষা (Machine Language ) এবং অ্যাসেম্বলি ভাষাকে ( Assembly Language ) নিম্নস্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাদেরকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। পক্ষান্তরে , বেসিক (BASIC) সি (C) , সি + + জাভা, প্যাসকাল, ফোরট্রান, কোবল ইত্যাদিকে উচ্চ স্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাকে তৃতীয় প্রজন্মের ভাষা ও বলা হয়।
(1011)2 + (0101)2=?
Correct Answer:
D: কোনোটিই নয়
Explanation:
(1011)2 + (0101)2=? Correct Answer কোনোটিই নয় (1011)2 + (0101)2 = ? বাইনারি পদ্ধতিতে যোগ করে, 101101011000.·. (1011)2 + (0110)2 = (10000)2
নিচের কোন মেমোরীটি Non-volatile?
Correct Answer:
গ: ROM
Explanation:
নিচের কোন মেমোরীটি Non-volatile? সঠিক উত্তর ROM বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে Volatile বা উদ্বায়ী মেমোরি বলে ।এরুপ মেমোরি হলো - DRAM, SRAM, SD - RAM প্রভৃতি। অপরদিকে Non - volatile মেমোরি হলো সেগুলো যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না। যেমন ROM একটি অনুদ্বায়ী মেমোরি ।
8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
Correct Answer:
খ: 16
Explanation:
8086 কত বিটের মাইক্রো প্রসেসর? সঠিক উত্তর 16 1978 সালে তৈরিকৃত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরটি ১৬ বিটের প্রথম মাইক্রোপ্রসেসর।
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: TV রিমোর্ট কন্ট্রোলে
Explanation:
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? সঠিক উত্তর TV রিমোর্ট কন্ট্রোলে যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (Infrared)। এটি খালি চোখে দেখা যায় না। সাধারণত টিভি রিমোর্ট কন্ট্রোল, পিসির তারবিহীন কীবোর্ড ও মাউস ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।
WI MAX- এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Worldwide Interoperability for Microwave Access
Explanation:
WI MAX- এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Worldwide Interoperability for Microwave Access ওয়াইম্যাক্স (Wimax) শব্দটি ২০০১ সালের জুনে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। এর পূর্ণরুপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। শুরুতে এর গতিসীমা ছিল ৩০ - ৪০ mbps । ২০১১ সালে এর গতি 1024 mbps পর্যন্ত এসেছে, যার জন্য একে বর্তমানে 4 G প্রযুক্তি ও বলা হয়।
Mobile Phone -এর কোনটি input device নয়?
Correct Answer:
ঘ: Power Supply
Explanation:
Mobile Phone -এর কোনটি input device নয়? সঠিক উত্তর Power Supply মোবাইল ফোনে ডাটা ইনপুটের জন্য keypad , touch, screen, camera, microphone ইত্যাদি input device ব্যবহৃত হয়। অপরদিকে Power supply হলো কোনো বিদ্যুৎচালিত যন্ত্রে বিদ্যুৎশক্তি যোগাদাতা। এর সাহায্যে কোনো data input করা যায় না।
নিচের কোনটি ডাটাবেজ language?
Correct Answer:
ক: Oracle
Explanation:
নিচের কোনটি ডাটাবেজ language? সঠিক উত্তর Oracle বহুল ব্যবহৃত কিছু ডেটাবেজ language হলো : Oracle , MySQL, Sybase ইত্যাদি। Java, C, C + , C + + ইত্যাদি হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । MS word হলো একটি word processing application software।
Wi-fi কোন স্ট্যান্ডর্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
Correct Answer:
ক: IEEE 802.11
Explanation:
Wi-fi কোন স্ট্যান্ডর্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? সঠিক উত্তর IEEE 802.11 ওয়াই ফাই বা ওয়্যারলেস ফিডালিটি (Wireless Fidelity) হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি , যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান 802.11 B) নামে পরিচিত। এর একটি দ্রুততর সংস্করণ (802.11) জি যার গতি ৫৪ এমবিপিএস ।
Boolean Algebra --এর নিচের কোনটি সঠিক?
Correct Answer:
ক: A + A' = 1
Explanation:
Boolean Algebra --এর নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর A + A' = 1 ১৮৪৭ সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুল (George Boole ) সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেবরা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুইস্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এ পদ্ধতিতে শুধুমাত্র বুলিয়ান গুণ ও যোগের সাহায্যে সমস্ত সমাধান করা হয়। এক্ষেত্রে ব্যবহৃত উপপাদ্য ১০ টি । এদের মধ্যে মৌলিক কয়েকটি হলো - (i) A + 0 = A, (ii) A.1 = A; (iii) A + A = 1 , iv. A.A = 0; v. A + A = A. vi. A.A = A; Vii. A + 1 = 1 ; viii = A.0 = 0 উত্তর ভুল আছে। A + A = 1 তঠিক আছে তো
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
Correct Answer:
খ: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
Explanation:
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? সঠিক উত্তর দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে গেটওয়ে একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক যুক্ত করে। এটি বিভিন্ন প্রটোকলকে ব্যবহৃত করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি প্রটোকলের সাথে অন্য একটি প্রটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করতে হয়।
Linkedin --এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: উপরের সবগুলোই
Explanation:
Linkedin --এর ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর উপরের সবগুলোই ২০০২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত লিংকডইন (LinkedIn) পেশাজীবীদের সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত একটি ওয়েবসাইট বর্তমানে এর সদস্য সংখ্যা ৩০০ মিলিয়ন ( প্রায়)।
Plotter কোন ধরনের ডিভাইস?
Correct Answer:
খ: আউটপুট
Explanation:
Plotter কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তর আউটপুট Plotter হলো একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের মতোই একটি ডিভাইস যা প্রিন্টিংয়ের কলমসদৃশ জিনিস ব্যবহার করে।
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?
Correct Answer:
ক: RAM
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? সঠিক উত্তর RAM যে মেমোরির সঙ্গে সিপিইউর অন্তর্গত ALU - প্রত্যক্ষ অ্যাকসেস থাকে তাকে প্রাইমারি বা প্রধান মেমোরি বলে। বর্তমানে কম্পিউটারের মেমোরি বলতে প্রধান মেমোরিকেই বুঝায়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য তিন ধরনের মেমোরি হলো - ১. Main Memory 2. CPU Register 3. Cache Memory ।
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
Correct Answer:
ক: জ+ঞ
Explanation:
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? সঠিক উত্তর জ+ঞ 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ : জ্ + ঞ । এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ : জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
Correct Answer:
ঘ: ৮টি
Explanation:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর ৮টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ; এবং মাত্রাহীন বর্ণ দশটি । যথা: এ, ঐ ও , ঔ, ঙ, ঞ , ৎ,ং, ঃ,। এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Correct Answer:
খ: বন্+ধন্
Explanation:
' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর বন্+ধন্ সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) - কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি - নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর । উদাহরণস্বরুপ , ইংরেজি 'Incident' শব্দে 'In - ci - dent' - এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable - ই হলো অক্ষর। কিন্তু , আলাদাভাবে ' I - n - c - i - d - e - n - t' - এগুলাে অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ , বাংলা 'বন্ধন' শব্দেও বন্ + ধন্ - - এ দুটো অক্ষর। কিন্তু ব + ন্ + ধ্ + ন্ - - এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
নিচের কোনটি বিশেষ্য পদ?
Correct Answer:
ঘ: গাম্ভীর্য
Explanation:
নিচের কোনটি বিশেষ্য পদ? সঠিক উত্তর গাম্ভীর্য 'জাত' বিশেষণ পদটির অর্থ : জন্মেছে এমন ; 'গৈরিক' বিশেষণবাচক পদটির অর্থ : যার স্বভাবে বিনয়ের অভাব এবং 'গাম্ভীর্য ' বিশেষ্যবাচক শব্দটির অর্থ: গম্ভীরতা বা গম্ভীর ভাব। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: প্রবণ
Explanation:
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে? সঠিক উত্তর প্রবণ 'কল্যাণ' 'নিক্কণ' ও 'বিপণি' - শব্দগুলো 'ণ' - এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির - এ তিনটি উপসর্গের পর 'প' - বর্গের ৫ টি (প, ফ,ব,ভ,ম) বর্ণ থাকলে তারপরে 'ন' ধ্বনি থাকলে তা মূর্ধন্য 'ণ' হয়। যেমন: প্রবণ , প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'--- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় -----
Correct Answer:
গ: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
Explanation:
'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'--- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় ----- সঠিক উত্তর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না না - সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না - বাচক ক্রিয়া ও না - বাচক শব্দ বা না - বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ - সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
' রবীন্দ্র' --এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
Explanation:
' রবীন্দ্র' --এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ 'ঈ' - কার হয়। দীর্ঘ 'ঈ' - কার পূর্ববর্তী ব্যঞ্জনে সাথে যুক্ত হয় । যেমন : রবি + ইন্দ্র = রবীন্দ্র , অতি + ইত = অতীত , পরি + ঈক্ষা = পরীক্ষা ইত্যাদি।
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
Correct Answer:
খ: শুভেচ্ছা
Explanation:
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? সঠিক উত্তর শুভেচ্ছা 'শুভেচ্ছ' শব্দটি সন্ধিসাধিত শব্দ। 'অ' - কার কিংবা 'আ' - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে এ - কার হয়' যেমন : অ + ই = এ ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা । তন্বী ( তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি - উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ ) ও ফলবান (ফল + বান ) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ) ।
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -----
Correct Answer:
গ: উৎকর্ষ
Explanation:
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ ----- সঠিক উত্তর উৎকর্ষ 'প্রকর্ষ' বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ : উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব , উন্নতি ।
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
Correct Answer:
খ: অনমনীয়
Explanation:
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? সঠিক উত্তর অনমনীয় জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল = খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় ( নঞ বহুব্রীহি সমাস) সুতরাং সঠিক উত্তর (খ) ।
' হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: ইংরেজি + ফার্সি
Explanation:
' হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর ইংরেজি + ফার্সি যেসব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন ; 'হেডমৌলভী' (ইংরেজি + ফারসি ) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আর ও কিছু শব্দ হলো : হাটবাজার (বাংলা + ফারসি ) ; চৌহদ্দি (ফারসি + আরবি) ; রাজ - বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ---
Correct Answer:
ঘ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক --- সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় 'সুবচন নির্বাসনে' আবদুল্লাহ আল মামুন রচিত একটি বিখ্যাত নাটক। | 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরী রচিত একটি ঐতিহাসিক নাটক। 'নূরলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হকের একটি ঐতিহাসিক নাটক। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কাব্যনাট্য।
' Null and Void' --এর বাংলা পরিভাষা কী?
Correct Answer:
ক: বাতিল
Explanation:
' Null and Void' --এর বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর বাতিল 'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
' এ যে আমাদের চেনা লোক' ---বাক্যে ' চেনা' কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
' এ যে আমাদের চেনা লোক' ---বাক্যে ' চেনা' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ, অবস্থা, সংখ্যা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে 'চেনা ' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষদ পদ।
কোনটি জসীমউদ্দীনের নাটক?
Correct Answer:
গ: বেদের মেয়ে
Explanation:
কোনটি জসীমউদ্দীনের নাটক? সঠিক উত্তর বেদের মেয়ে 'রাখালী' পল্লিকবি জসীম উদ্দিন রচিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া ' মাটির কান্না' তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ। 'বোবাকিহিনী 'তার রচিত একমাত্র উপন্যাস। 'বেদের মেয়" জসীমউদ্দীনের বিখ্যাত লোকনাট্য।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
Correct Answer:
ঘ: বালুচর
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? সঠিক উত্তর বালুচর 'ছায়ানট' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 'রুদ্রমঙ্গল' কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ। | 'বালুচর' জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ।
' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯১৪
Explanation:
' সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯১৪ প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
Correct Answer:
ঘ: 120
Explanation:
12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? সঠিক উত্তর 120 12 টি পুস্তক থেকে 5 টি বাছাই করা যায় যেখানে পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকে তা হচ্ছে 10C3 = 120 12 - 2 = 10 and 5 - 2 = 3 so that the combination 10C3 = 120
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুটির ল. সা. গু. কত?
Correct Answer:
ক: ২৬০
Explanation:
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুটির ল. সা. গু. কত? সঠিক উত্তর ২৬০ সংখ্যা দু'টির ল.সা.গু = ৩৩৮০১৩ = ২৬০
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
Correct Answer:
খ: ৪২ টাকা
Explanation:
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? সঠিক উত্তর ৪২ টাকা ৩ কেজি মিষ্টির মূল্য = ( ৩৫০× ৩) টাকা ১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা অতএব ১০৫০ " " " " " ১০৫০×৪১০০ টাকা = ৪২টাকা
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
Correct Answer:
খ: ২০%
Explanation:
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর ২০% ২৫% বৃদ্ধিতে তেলের মূল্য হয় ১২৫ টাকা ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা অতএব ১০০ " " " ২৫×১০০১২৫ টাকা = ২০ টাকা
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
Correct Answer:
গ: 27
Explanation:
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত? সঠিক উত্তর 27 1 সপ্তাহ 7 দিন। বৃষ্টি হয়েছে 5 দিন অতএব যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভবনা = 57 অতএব বুধবার বৃষ্টি হওয়ার সম্ভবনা 57 অতএব বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা = 1 - 57 7 - 57 = 27
1+3+5+...........+(2x-1) কত?
Correct Answer:
D: x2
Explanation:
1+3+5+...........+(2x-1) কত? Correct Answer x2 প্রথম x সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলx2 অতএব 1 + 3 + 5 + .... + = x2
চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆ABCঅন্তর্লিখিত।∠y=112°হলে, ∠x=?
Correct Answer:
খ: 34°
Explanation:
চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆ABCঅন্তর্লিখিত।∠y=112°হলে, ∠x=? সঠিক উত্তর 34° ∆BOC এর ∠AOB = ∠OBC + ∠OCB ∠AOB + y = 180° = >x + x + y = 180° = >2x = 180° - 112° = >x = 68°2 .·. 34°
যদি (25)2x+3=53x+6হয় তবে x = কত?
Correct Answer:
A: ০
Explanation:
যদি (25)2x+3=53x+6হয় তবে x = কত? Correct Answer ০ (25)2x + 3 53x + 6 = > (52)2x + 3 = 53x + 6 = > (52)4x + 6 = 53x + 6.·. 4x + 6 = 3x + 6 = > 4x - 3x = 6 - 6 .·. x = 0