Assistant Director, Directorate of Immigration and Passport under Ministry of Home Affairs MCQs
Showing 50 questions (Total: 61)
“যুগসন্ধিকালের কবি” কাকে বলা হয়?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
“যুগসন্ধিকালের কবি” কাকে বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুকে। অপ্রদিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক, বিহারীলাল চত্রবর্তীকে ‘ভোরের পাখি’ ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ ও ‘ভানুসিংহ’ ছদ্মনামে ডাকা হয়।
“মৃণালিনী” কার রচনা?
Correct Answer:
ক: বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
“মৃণালিনী” কার রচনা? সঠিক উত্তর বঙ্কীমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত ‘মৃণালিনী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে। দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত তৃতীয় উপন্যাস এটি। বঙ্কিমের হিন্দু - পুনর্জাগরণবাদী ধ্যান - ধারণা ও স্বজাত্যবোধ এ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়।
“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
“ঠকচাচা” কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যে ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে খ্যাত প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত। ঠকচাচা চরিত্রটি এ উপন্যাসে তার এক অনন্য সৃষ্টি।
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
খ: চিত্রা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের “উর্বশী” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর চিত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘উর্বশী’ (২৩ অগ্রহায়ণ ১৩০২ বঙ্গাব্দ) কবিতাটি কবির ‘চিত্রা’ কাব্যগ্রন্থের অন্তর্গত। এ কাব্যগ্রন্থের অন্তর্গত আরো কয়েকটি কবিতার মধ্যে - সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিনশেষে, চিত্রা, সিন্ধুপারে প্রভৃতি প্রধান।
আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
খ: আরাকান রাজসভা
Explanation:
আলাওল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর আরাকান রাজসভা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন। জলপথে কবি চট্টগ্রাম যাওয়ার পথে পিতাসহ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। কিন্তু তিনি কোনোক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন এবং পরবর্তীতে তিনি আরাকান রাজসভার কবি হন।
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?
Correct Answer:
গ: অন্নদামঙ্গল
Explanation:
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের? সঠিক উত্তর অন্নদামঙ্গল আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে’ চরণটি ভারতচন্দ্র রায়গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল’ - এর অন্তর্গত। এ মঙ্গলকাব্যের চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় উক্তিটি করেছেন।
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯১৯
Explanation:
রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে? সঠিক উত্তর ১৯১৯ ১৯১৫ সালের ৩ জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় ‘নাইটহুড’ বা স্যার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে বর্জন করেন। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে ঘৃণায় কবি ব্রিটিশদের প্রদেয় এ উপাধি বর্জন করেন।
পাণিনি কে ছিলেন?
Correct Answer:
গ: বৈয়াকরণিক
Explanation:
পাণিনি কে ছিলেন? সঠিক উত্তর বৈয়াকরণিক পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তার অস্তিত্ব ছিল। সংস্কৃত ভাষার রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
“এসো বিজ্ঞানের রাজ্যে” লেখক কে?
Correct Answer:
খ: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
Explanation:
“এসো বিজ্ঞানের রাজ্যে” লেখক কে? সঠিক উত্তর আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন বাংলা একাডেমি (১৯৮৬ - ৯০) ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (১৯৮৮ - ৯০) সাবেক সভাপতি আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ (১৯৫৫)। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘অবাক পৃথিবী’, ‘আবিষ্কারের নেশায়’, ‘রহস্যের শেষ নেই’। ‘বিজ্ঞান ও মানুষ’, ‘জানা - অজানার দেশে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
Correct Answer:
খ: অনেক সূর্যের আশা
Explanation:
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়? সঠিক উত্তর অনেক সূর্যের আশা বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থগুলো হলো - লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), নয়নচারা (১৯৫১), দুইতীর (১৯৬৫), বহিপীর (১৯৬০) ইত্যাদি। সুতরাং ওয়ালীউল্লাহর রচনা নয় ‘অনেক সূর্যের আশা’।
গ্রীক শব্দ কোনটি?
Correct Answer:
খ: দাম
Explanation:
গ্রীক শব্দ কোনটি? সঠিক উত্তর দাম ‘দাম’ হচ্ছে গ্রিক শব্দ। এছাড়া সুড়ঙ্গ শব্দটিও গ্রিক। অপরদিকে, লিচু চীনা শব্দ, চাবি পর্তুজ শব্দ এবং লুঙ্গি বার্মিজ (মিয়ানমার) শব্দ। সুতরাং সঠিক উত্তর (খ)।
“মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা”- রচিয়তা কে?
Correct Answer:
গ: অতুল প্রসাদ
Explanation:
“মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা”- রচিয়তা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ প্রসিদ্ধ গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেন রচিত গানগুলো তিনভাগে বিভক্ত - স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। তার “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!” গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলেছিল। তা গানের সংখ্যা প্রায় দুশো। ‘কয়েকটি গান’ও ‘গীতিগুঞ্জ’ (১৯৩১) তার গানের সংকলন।
কোনটি উপসর্গ নয়?
Correct Answer:
ঘ: অপু
Explanation:
কোনটি উপসর্গ নয়? সঠিক উত্তর অপু শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে। এগুলোকে উপসর্গ বলা হয়। যেমন - প্র, পরা, অপ, অণু, অতি, অপি, অভি, পরি, সু ইত্যাদি। যেমন - অতি = অতিক্রম, অভি = অভিমান, অনু = অনুতাপ ইত্যাদি। সুতরাং উপসর্গ নয় ‘অপু’।
জহির রায়হানের রচনা কোনটি?
Correct Answer:
গ: বরফগলা নদী
Explanation:
জহির রায়হানের রচনা কোনটি? সঠিক উত্তর বরফগলা নদী কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের রচনা হচ্ছে ‘বরফগলা নদী’ (১৩৭৬)। তার অন্যান্য রচনার মধ্যে ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘আর কত দিন’, ‘তৃষ্ণা’ ইত্যাদি অন্যতম। তেইশ নম্বর তৈলচিত্র বাংলাদেশী ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস।
“ক্রীতদাসের হাসি” গ্রন্থটির রচিয়তা কে?
Correct Answer:
খ: শওকত ওসমান
Explanation:
“ক্রীতদাসের হাসি” গ্রন্থটির রচিয়তা কে? সঠিক উত্তর শওকত ওসমান কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে ‘ক্রীতদাসের হাসি’। ১৯৬২ সালে এটি প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে ‘বনি আদম’, ‘জননী’, ‘চৌরসন্ধি’, ‘সমাগম’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’ ‘জলাংগী’ প্রভৃতি প্রধান।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?
Correct Answer:
খ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ।
“সারা দুপুর” কাব্যটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
“সারা দুপুর” কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর আহসান হাবীব ‘সারা দুপুর’ কাব্যটির রচয়িতা কবি ও সাংবাদিক আহসান হাবীব (১৯১৭ - ১৯৮৫)। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে ‘রাত্রিশেষ’ (১৯৪৭), ‘ছায়াহরিণ’ (১৯৬২), ‘আশায় বসতি’ (১৩৮১ বাং), ‘মেঘ বলে চৈত্রে যাবো’ (১৯৭৬), ‘দুই হাতে দুই আদিম পাথর’ (১৯৮০), ‘প্রেমের কবিতা’ (১৯৮১), ‘বিদীর্ণ দর্পণে মুখ’ (১৯৮৫) ইত্যাদি অন্যতম।
সেলিম আল দীনের রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: কেরামত মঙ্গল
Explanation:
সেলিম আল দীনের রচিত নাটক কোনটি? সঠিক উত্তর কেরামত মঙ্গল আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার সেলিম ও আল দীন রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো - ‘কেরামত মঙ্গল’(১৯৮৫), ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘বাসন’, ‘চাকা’, ‘যৈবতী কন্যার মন’, ‘হরগজ’, ‘হাতহদাই’ ‘একটি মারমা রূপকথা’, ‘কিত্তনখোলা’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’ প্রভৃতি।
"The caucassion chalk circle" is a -
Correct Answer:
A: Play
Explanation:
"The caucassion chalk circle" is a - Correct Answer Play ‘The caucasion chalk circle’ German play wright (নাট্যকার) Bertolt Brecht রচিত একটি Play (নাটক)। তাই সঠিক উত্তর (ক)।
"The rime of ancient mariner" is a-
Correct Answer:
D: Poem
Explanation:
"The rime of ancient mariner" is a- Correct Answer Poem Cyn'The Rime of the Ancient Mariner' is a poem |by the English poet Samuel Taylor Coleridge which was published in 1798 in the first edition of 'Lyrical Ballads'. তাই সঠিক উত্তর (ঘ)।
Who is the university wits in the following list?
Correct Answer:
C: Robert Greene
Explanation:
Who is the university wits in the following list? Correct Answer Robert Greene ‘University Wits' হচ্ছে Oxford Cambridge বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এমন ইংরেজ নাক্যকারদের একটি group. এ group - এর সদস্যদের মধ্যে Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, Thomas Lodge, George Peels, John Lyly ও Thomas Kyd উল্লেখযোগ্য। এখানে উত্তর (গ)।
Which indian english writer wrote " A suitable boy" ?
Correct Answer:
D: Vikram seth
Explanation:
Which indian english writer wrote " A suitable boy" ? Correct Answer Vikram seth ‘A Suitable Boy’ (1993) is a novel by Vikram Seth.
Emily bronte is a
Correct Answer:
C: Novelist
Explanation:
Emily bronte is a Correct Answer Novelist Emily Bronte was an English novelist and poet but she is best remembered for her only novel 'Withering Heights' and her pen name is Ellis Bell. উত্তর (গ)
In which poem do you found hindhu allusion of philoshophy ?
Correct Answer:
C: The waste land
Explanation:
In which poem do you found hindhu allusion of philoshophy ? Correct Answer The waste land 'The Waste Land' T.S Eliot রচিত poem. Poemটি 1922 সালে প্রকাশিত হয়। Poemটিতে Hindu Allusion of Philosophy - এর উল্লেখ রয়েছে।
"Better to reign in Hall than to serve in Heaven " Who said this and Where?
Correct Answer:
A: Satan in 'paradise lost'
Explanation:
"Better to reign in Hall than to serve in Heaven " Who said this and Where? Correct Answer Satan in 'paradise lost' Satan in 'Paradise Lost' by John Milton said that 'Better to reign in Hell than to serve in Heaven' উত্তর (ক)।
The mos striking feature of D.H Lawrence character is that-
Correct Answer:
A: The almost portary himself
Explanation:
The mos striking feature of D.H Lawrence character is that- Correct Answer The almost portary himself D.H. Lawrence is an English novelist, story writer, critic poet and painter. His first novel in "The White Peacock (1911) and best known work is "Lady Chatterley's Lover'. His 'Women in love' is a sequel to Rainbow. সুতরাং সঠিক উত্তর (ক)।
My sister brings colour and happiness ______ my life
Correct Answer:
A: To
Explanation:
My sister brings colour and happiness ______ my life Correct Answer To Bring something to somebody/something অর্থ - আনয়ন করা, প্রমাণ করা । উত্তর (ক)।
Which is the right spelling ?
Correct Answer:
B: Magnanimous
Explanation:
Which is the right spelling ? Correct Answer Magnanimous সঠিক বানান Magnanimous (মহানুভব)। উত্তর (খ)।
Which is the adjective among the following words ?
Correct Answer:
C: Diplomatic
Explanation:
Which is the adjective among the following words ? Correct Answer Diplomatic Diploma (n) সনদপত্র; Diplomacy (n) কূটনীতি; Diplomatic (adj) কুটনৈতিক; Diplomat (n) কূটনীতিবিদ। উত্তর (গ)।
The house 'Ablaze' is next door to mine. In this sentence the ablaze means -
Correct Answer:
B: burning
Explanation:
The house 'Ablaze' is next door to mine. In this sentence the ablaze means - Correct Answer burning Ablaze অর্থ - জ্বলন্ত; glowing অর্থ - উজ্জ্বল; burning অর্থ - জ্বলন্ত; lightening অর্থ - উজ্জ্বল; colourful অর্থ - রঙিন। তাই অর্থানুযায়ী উত্তর (খ)।
She________ the dream of her parents
Correct Answer:
B: Fulfilled
Explanation:
She________ the dream of her parents Correct Answer Fulfilled Subject she হওয়ায় fulfill ও fulfilling ভুল। আবার বাক্যটি past tense - এর হবে বলে (খ) - ই সঠিক উত্তর।
Who is the only trojon who did not speak evil and was gentle and kind to her?
Correct Answer:
A: Priom
Explanation:
Who is the only trojon who did not speak evil and was gentle and kind to her? Correct Answer Priom Helen ছিল Menelaus - এর wife. Menel ছিল The King of Sparta. Troy - এর king Priom - এর ছেলে Paris Helen কে Sparta থেকে Troy - এ নিয়ে আসে। উত্তর (ক)।
The presence of students is important _______ here.
Correct Answer:
B: Subject agrees with verb
Explanation:
The presence of students is important _______ here. Correct Answer Subject agrees with verb The presence of students - এ subject হলো presence যা singular । তাই verbও singular অর্থাৎ is হবে। তাই সঠিক উত্তর (খ)।
A phlegmatic person is someone who-
Correct Answer:
C: Remains calm and doesnot get exited easily
Explanation:
A phlegmatic person is someone who- Correct Answer Remains calm and doesnot get exited easily Phlegmatic অর্থ - স্বভাবত উদাসীন। A phlegmatic person. Remains calm and does not get excited easily. উত্তর (গ)।
She said to him," I will call you as soon as possible" ___which of the following correct indirect speech?
Correct Answer:
C: She told him that she would call him as soon as possible
Explanation:
She said to him," I will call you as soon as possible" ___which of the following correct indirect speech? Correct Answer She told him that she would call him as soon as possible Direct speech - এ will থাকলে indirect speech - এ would হয়। (ঘ) তে that না থাকায় ভুল। তাই সঠিক উত্তর (গ)।
সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
Correct Answer:
ঘ: প্রক্সিম সেন্টরাই
Explanation:
সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? সঠিক উত্তর প্রক্সিম সেন্টরাই প্রক্সিমা সেন্টাউরি হল একটি ছোট এবং অজ্ঞান লাল বামন তারকা (ক্লাস এম)। খালি চোখে দৃশ্যমান না হলেও, প্রক্সিমা সেন্টাউরি আলফা সেন্টাউরি এবির থেকে কিছুটা দূরে, 4.24 আলোক - বছরের দূরত্বে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। বর্তমানে, প্রক্সিমা সেন্টাউরি এবং আলফা সেন্টাউরি এবির মধ্যকার দূরত্ব প্রায় ১৩, ০০০ জ্যোতির্বিদ্যা ইউনিট (0.21 লাইল), নেপচুনের কক্ষপথের ব্যাসার্ধের প্রায় 430 গুণ সমান। প্রক্সিমা সেন্টাউরি বি প্রক্সিমা সেন্টাউরির আবাসযোগ্য অঞ্চলে একটি পৃথিবী আকারের এক্সোপ্লানেট; এটি 2016 সালে আবিষ্কৃত হয়েছিল।
A working which has a meaning behind the surface meaning-
Correct Answer:
B: An allegory
Explanation:
A working which has a meaning behind the surface meaning- Correct Answer An allegory Epic – মহাকাব্য; Metaphor – রূপক উপমা; অলংকার বিশেষ; Personification – অচেতনে চেতনের গুণ বা ধর্ম আরোপ করে পরিকল্পিত অলংকার বিশেষ। আর allegory অর্থ – রূপক অর্থাৎ কোনো বাহ্যিক বর্ণনার মধ্যে অন্তর্গত অন্য অর্থ প্রকাশ। সুতরাং সঠিক উত্তর (খ)।
মানবদেহে নিচের কোন ভিটামিন তৈরি হয়না?
Correct Answer:
ঘ: C
Explanation:
মানবদেহে নিচের কোন ভিটামিন তৈরি হয়না? সঠিক উত্তর C ভিটামিন সি হল মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টিপদার্থ। ‘ভিটামিন সি’ দ্বারা মূলত এর একাধিক ভিটামারকে বোঝানো হয় যেগুলো প্রাণী ও উদ্ভিদের দেহে ভিটামিন সি এর মত কাজ করে। এসব ভিটামারের মধ্যে অ্যাস্করবিক এসিডসহ এর বিভিন্ন লবণ ও ডিহাইড্রোঅ্যাস্করবিক এসিডের (dehydroascorbic acid) মত কিছু জারিত (oxidized) যৌগ বিদ্যমান। অ্যাস্করবেট বা অ্যাস্করবিক এসিড, এ দুয়ের যেকোন একটি দেহে প্রবেশ করলে দুটি পদার্থই প্রস্তুত হয়। এর কারণ, এরা pH এর মানের তারতম্যের সাথে একটি থেকে আরেকটিতে রূপান্তরিত হতে পারে।
কোন ভিটামিন এর অভাবে মুখে ও জিহবায় ঘা হয়?
Correct Answer:
ক: ভিটামিন বি২
Explanation:
কোন ভিটামিন এর অভাবে মুখে ও জিহবায় ঘা হয়? সঠিক উত্তর ভিটামিন বি২ রিবোফ্লাভিন বা ভিটামিন B2 এর অভাবে মুখে, ঠোঁটের কোণায় ও জিহবায় ঘা হয়। ভিটামিন C - এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন D - এর অভাবে রিকেটস এবং ভিটামিন E - এর অভাবে শিশু ও বালকদের ক্ষেত্রে রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বেত কণিকা বিনষ্ট হতে পারে।
স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত এর সংখ্যা কতজন?
Correct Answer:
খ: ৭
Explanation:
স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত এর সংখ্যা কতজন? সঠিক উত্তর ৭ স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জন। দুজন বীরপ্রতীক প্রাপ্ত মহিলা হলেন তারামন বিবি ও ডা. সেতারা বেগম।
বিশ্ব বানিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
বিশ্ব বানিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর জেনেভা বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO এর সদস্য পদ লাভ করে। এ দিনেই WTO প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
Correct Answer:
ঘ: ৪টি
Explanation:
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর ৪টি বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি। এছাড়া সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ১১টি ভাগ আছে। মূলনীতি চারটি হলো (ক) জাতীয়তাবাদ (খ) গণতন্ত্র (গ) সমাজতন্ত্র (ঘ) ধর্মনিরপেক্ষতা।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
Correct Answer:
গ: সেনেগাল
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ? সঠিক উত্তর সেনেগাল আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। উগান্ডা ১৬ আগস্ট ১৯৭২, ইথিওপিয়া ২৫ নভেম্বর ১৯৭২, তিউনিসিয়া ১৬ জুলাই ১৯৭৩ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
মনপুরা ৭০ কি ?
Correct Answer:
গ: একটি চিত্রশিল্প
Explanation:
মনপুরা ৭০ কি ? সঠিক উত্তর একটি চিত্রশিল্প ‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয় এটি। ৬ ফুট কাগজের স্ক্রল - এ অঙ্কন করেন এ অপূর্ব চিত্রকর্মটি। এ চিত্রে মানুষ ও গরু - ছাগলের মৃতদেহ একসাথে স্তূপাকার হয়ে রয়েছে। সে ধ্বংসস্তুপের ওপর সমুদ্রের দিকে তাকিয়ে আছে একমাত্র জীবিত একজন মানুষ, এক বলিষ্ঠ যুবক।
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW কোনটি ?
Correct Answer:
B: IDA
Explanation:
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW কোনটি ? Correct Answer IDA International Development Association (IDA) বিশ্বব্যাংকেরা Soft loan window হিসেবে পরিচিত। এটি ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
What is the antonym of the word baggy-----
Correct Answer:
D: tight
Explanation:
What is the antonym of the word baggy----- Correct Answer tight Baggy - ঢিলেঢালা। Foggy - কুয়াশাচ্ছন্ন। Load - ভার। Tight - আটসাঁট।
বাংলাদেশ ও আই সি র সদস্য হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ ও আই সি র সদস্য হয় কত সালে? সঠিক উত্তর ১৯৭৪ ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ওআইসি’র দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য। এছাড়া ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে।
ঢাকা সর্বপ্রথম কবে বাংলাদেশের রাজধানী হয়?
Correct Answer:
খ: ১৬১০সালে
Explanation:
ঢাকা সর্বপ্রথম কবে বাংলাদেশের রাজধানী হয়? সঠিক উত্তর ১৬১০সালে ঢাকা ১৬১০ সালে প্রথম বাংলার রাজধানী হয়। এছাড়া ১৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা ৫ বার বাংলার রাজধানী হয়।
৫, ৯, ১, ৪ অঙ্কগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
Correct Answer:
ক: ১২টি
Explanation:
৫, ৯, ১, ৪ অঙ্কগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়? সঠিক উত্তর ১২টি ৫, ৯, ১, ৪ এই চারটি অঙ্ক দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কোনো সংখ্যা তৈরি করতে হলে প্রথম স্থানে ৫ বা ৯ বসাতে হবে। ১ম স্থানটি ৫ ও ৯ দ্বারা ২p১ বা ২ প্রকার পূরণ করা যায় বাকী তিনটি স্থান তিনটি অঙ্ক দ্বারা ৩p২ ৬ প্রকারে পূরণ করা যায়।∴ মোট বিন্যাস = ২×৬ = ১২।
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যার অন্তর কত?
Correct Answer:
ঘ: ৫৮
Explanation:
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যার অন্তর কত? সঠিক উত্তর ৫৮ ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে ৮৯ ও ৩১। এদের অন্তর = ৮৯– ৩১ = ৫৮।