Primary School Assistant Teacher Recruitment Examination MCQs
Showing 50 questions (Total: 337)
সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: গৃহী
Explanation:
সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর গৃহী 'সন্ন্যাসী’ বলতে বোঝায় যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন। তাই এর বিপরীত হবে - গৃহী ।
কপোল এর প্রতিশব্দ কী?
Correct Answer:
খ: গাল
Explanation:
কপোল এর প্রতিশব্দ কী? সঠিক উত্তর গাল 'কপোল' এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ: গাল বা গণ্ড (গণ্ডদেশ)।
রাবণের চিতা বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ঘ: চির অশান্তি
Explanation:
রাবণের চিতা বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর চির অশান্তি রাবণের চিতা - চির অশান্তি। শাখের করাত - উভয় সংকট। অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
Correct Answer:
খ: ঔ
Explanation:
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? সঠিক উত্তর ঔ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক ঘরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।
ডাক্তার ডাক - বাক্যটিতে ' ডাক্তার ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মকারকে শুন্য বিভক্তি
Explanation:
ডাক্তার ডাক - বাক্যটিতে ' ডাক্তার ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে শুন্য বিভক্তি যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন
Correct Answer:
ঘ: বুদ্ধিজীবী
Explanation:
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন সঠিক উত্তর বুদ্ধিজীবী শুদ্ধ বানান হলো বুদ্ধিজীবী । এইরূপ আরো কিছু শুদ্ধ বানান : অশরীরী, অশীতিতম, অশ্বত্থ, অসমীচীন, অসূয়া, অসূর্যম্পশ্যা, অহ্ন, অন্ত্যেষ্টিক্রিয়া।
" এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
Correct Answer:
ক: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
" এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য উক্ত চরণটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে অন্যতম: ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিমান প্রভৃতি তিনি মাত্র ২০ বছর ৬ মাস জীবিত ছিলেন। তাকে কিশোর কবি বলা হয়।
' যা দীপ্তি পাচ্ছে ' এক কথায় প্রকাশ করুন
Correct Answer:
খ: দেদীপ্যমান
Explanation:
' যা দীপ্তি পাচ্ছে ' এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর দেদীপ্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। দেদীপ্যমান শব্দের অর্থ - অতিশয় তেজ বা প্রভা নিয়ে জ্বলছে এমন, জাজ্বল্যমান। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ?
Correct Answer:
ঘ: পুরোঘটিত বর্তমান
Explanation:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ? সঠিক উত্তর পুরোঘটিত বর্তমান ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি ইত্যাদি।
' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে? সঠিক উত্তর সব্যসাচী যার দুই হাত সমান চলে/ উভয় হস্তে সমান ভাবে পারদর্শী, তাকে এক কথায় সব্যসাচী বলা হয়।
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
Correct Answer:
খ: কথা + ছলে
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে সঠিক উত্তর কথা + ছলে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন: কথাচ্ছলে = কথা + ছলে। পরিচ্ছদ = পরি + ছদ। মুখচ্ছবি = মুখ + ছবি প্রভৃতি।
লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?
Correct Answer:
ঘ: আরবি
Explanation:
লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ? সঠিক উত্তর আরবি বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ মূলত যথা: আম, খাস, গর, লা।
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাস
Explanation:
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাস আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'আগুনের পরশমনি' হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: ধ্বংসের জন্য
Explanation:
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ধ্বংসের জন্য আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কিশোর + ষ্ণ
Explanation:
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কিশোর + ষ্ণ কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ: মনু + ষ্ণ = মানব, শিব + ষ্ণ = শৈব, শিশু + ষ্ণ = শৈশব, পৃথিবী + ষ্ণ = পার্থিব।
Which of the noun is used in the feminine form ?
Correct Answer:
C: moon
Explanation:
Which of the noun is used in the feminine form ? Correct Answer moon Autumn, Church, Earth, Hope, Justice, Liberty, Mercy, Modesty, Moon, Night, Nature, Peace, Religion, Spring, Truth - এদের সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এদেরকে Feminine gender হিসেবে গণ্য করা হয়। আবার, জাহাজ, দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে Feminine gender ধরা হয়। anger, time masculine gender.
Shackespeare is known mostly for his---
Correct Answer:
B: drama
Explanation:
Shackespeare is known mostly for his--- Correct Answer drama ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার। । তিনি ৩৭ টি নাটক লিখেছেন। । ।
URL হলো -
Correct Answer:
A: ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
Explanation:
URL হলো - Correct Answer ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা পৃথিবীব্যাপী বিস্তৃত ওয়েব পেজ সমূহের সঠিক ঠিকানা হলো URL. এর পূর্ণরূপ Universal Resource Locator।
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
Correct Answer:
খ: ৯/১১
Explanation:
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? সঠিক উত্তর ৯/১১ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হওয়ার পর ওই স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?
Correct Answer:
খ: শ্রীলঙ্কা
Explanation:
এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়? সঠিক উত্তর শ্রীলঙ্কা এডমাস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। ২২৪৩ মিটার উচ্চতা বিশিষ্ট এডমাস পিক পর্বত দেশটির অন্যতম তীর্থস্থান।
যদি কোনো জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি -
Correct Answer:
গ: অম্ল
Explanation:
যদি কোনো জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি - সঠিক উত্তর অম্ল অম্ল বা এসিড নীল লিটমাসকে লাল করে। ক্ষার লাল লিটমাসকে নীল করে।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি - সঠিক উত্তর লোহা কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। এরপর যথাক্রমে তরল ও বায়বীয়। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ ০ (শূন্য)। শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না।
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?
Correct Answer:
ক: হালদা
Explanation:
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত? সঠিক উত্তর হালদা বাংলাদেশের দক্ষিণ - পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
Correct Answer:
গ: টেলিমেডিসিন
Explanation:
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর টেলিমেডিসিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে উন্নত চিকিৎসা সেবা দেয়া হয় তাকে টেলিমেডিসিন বলে।
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
Correct Answer:
ক: হরমোন
Explanation:
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? সঠিক উত্তর হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন বা প্রাণরস। মানবদেহে শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন ও নিয়ন্ত্রণে এরা অত্যাবশ্যকীয়। গুরুত্বপূর্ণ অন্তক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড, এড্রিনাল, থাইমাস ইত্যাদি।
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
Correct Answer:
গ: ১৯৫০
Explanation:
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় - সঠিক উত্তর ১৯৫০ ১৭৯৩ সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সৃষ্ট জমিদারি প্রথার নিকট থেকে বাংলার কৃষকদের মুক্তির জন্য পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পায় ১৯৫০ সালে।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
Correct Answer:
খ: জিব্রাল্টার
Explanation:
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান? সঠিক উত্তর জিব্রাল্টার ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। বঁসফরাস প্রণালী কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগর কে, হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সাথে ওমান সাগর কে আর পক প্রণালী বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে।
৩/৪,৪/৫,৫/৬ এর গসাগু কত ?
Correct Answer:
গ: ১/৬০
Explanation:
৩/৪,৪/৫,৫/৬ এর গসাগু কত ? সঠিক উত্তর ১/৬০ ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলাের গ.সা.গু)/(হর গুলাের ল.সা.গু) ৩, ৪, ৫ এর গ.সা.গু = ১ ৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০ ∴নির্ণেয় গ.সা.গু = ১/৬০
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ ?
Correct Answer:
ঘ: ১/১০০০০০০
Explanation:
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ ? সঠিক উত্তর ১/১০০০০০০ ১ কিলােমিটার = ১০০০ মিটার = (১০০০ x ১০০০) মিলিমিটার = ১০০০০০০ মিলিমিটার ∴১ মিলিমিটার = ১ কিলােমিটারের (১/১০০০০০০) অংশ
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি ?
Correct Answer:
ঘ: ২/৩
Explanation:
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি ? সঠিক উত্তর ২/৩ ৪/৭ = ০.৫৭ ৫/৮ = ০.৬২৫ ৭/১১ = ০.৬৪ ২/৩ = ০.৬৭
নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস ?
Correct Answer:
খ: [email protected]
Explanation:
নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস ? সঠিক উত্তর [email protected] Electronic mail = E - mail E - mail Address লেখার নিয়ম হল: - user name @ Domain. Domain name ডট (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত।
সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে-
Correct Answer:
ক: আয়তক্ষেত্র
(a-b),(a2-ab),(a2-b2) এর লসাগু কোনটি ?
Correct Answer:
ঘ: a(a2-b2)
Explanation:
(a-b),(a2-ab),(a2-b2) এর লসাগু কোনটি ? সঠিক উত্তর a(a2-b2) প্রথম রাশি = a – b দ্বিতীয় রাশি = a² – ab = a(a – b) তৃতীয় রাশি = a² – b² = (a + b)(a – b) ∴ নির্ণেয় ল.সা.গু = a (a + b)(a – b) = a(a² – b²)
"এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-
Correct Answer:
ঘ: দুই বিঘা জমি
Explanation:
"এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ- সঠিক উত্তর দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দুই বিঘা জমি কবিতার একটি বিখ্যাত চরণ এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-
Correct Answer:
ক: পুরাঘটিত বর্তমান
Explanation:
যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে- সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে পুরাঘটিত বর্তমান কাল। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে?
Correct Answer:
ঘ: ৩.৫
Explanation:
একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে? সঠিক উত্তর ৩.৫ ৩ মিনিট ৩০ সেকেন্ড = ৩ × ৬০ + ৩০ = ২১০ সেকেন্ড আবার, ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড গাড়ি ৩৬০০ সেকেন্ড যায় = ৬০ কিলােমিটার গাড়ি ২১০ সেকেন্ড যায = (৬০×২১০)/৩৬০০ কিলোমিটার = ৩.৫ কিলােমিটার।
কোন সংখ্যার দ্বিগুনের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
Correct Answer:
খ: 4
Explanation:
কোন সংখ্যার দ্বিগুনের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন। সঠিক উত্তর 4 ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, 2x + 3 = x + 7 = > x = 4
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
Correct Answer:
ক: ২২ টাকা দরে
Explanation:
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে? সঠিক উত্তর ২২ টাকা দরে প্রথম 15 ডজন এর ক্রয় মূল্য (21×15) = 315 টাকা পরবর্তী 20 ডজন এর ক্রয় মূল্য(20×14) = 280 টাকা মোট 35 ডজন এর ক্রয় মূল্য(315 + 280) = 595 টাকা সুতরাং এক ডজন এর ক্রয় মূল্য(595÷35) = 17 taka অতএব 5 টাকা লাভে বিক্রয় মূল্য(17 + 5) = 22 taka
শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে ?
Correct Answer:
গ: ১০০
Explanation:
শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে ? সঠিক উত্তর ১০০ আমরা জানি, I = prn বা, n = I/pr বা, n = 1/1×(1/100) বা, n = 100 এখানে, p = ১ টাকা I = ১ টাকা r = ১% = ১/১০০ টাকা n = ?
ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?
Correct Answer:
ক: ২৪
Explanation:
ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? সঠিক উত্তর ২৪ ধরি, শাহিন x ঘণ্টা হাঁটার পর হাসানের সাথে দেখা হয়। হাসান হাটে x + ১ ঘণ্টা । প্রশ্নমতে, ৩ (x + ১) + ৪x = ৪৫ = > ৩x + ৩ + 8x = ৪৫ = > ৭x = ৪২ ∴ x = ৬ ∴শাহিন ৬ ঘণ্টায় হাটে = ৪ × ৬ = ২৪ মাইল। ∴শাহিন ২৪ মাইল হাঁটার পর হাসানের সাতে দেখা হবে।
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত ?
Correct Answer:
খ: 4/3
Explanation:
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত ? সঠিক উত্তর 4/3 মনে করি, লব = x, হর = y প্রশ্নমতে, x - y = 1 - - - - - - - (i) এবং x + y = 7 - - - - - - - (ii) সমীকরণ (ii) হতে, y = 7 - x - - - - - (iii) y এর মান (i) নং সমীকরণ এ বসিয়ে পাই, x - (7 - x) = 1 or, x - 7 + x = 1 or, 2x = 1 + 7 or, x = 8/2 or x = 4 এখন x এর মান (iii) সমীকরণ এ বসিয়ে পাই, y = 7 - 4 or, y = 3 সুতরাং লব x = 4 এবং হর y = 3 লব/হর = 4/3
'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ক: সমষ্টি
Explanation:
'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর সমষ্টি সৃষ্টি, বৃদ্ধি ও ভবিষ্যৎ শব্দের বিপরীত শব্দ যথাক্রমে ধ্বংস, হ্রাস ও ভূত।
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে ?
Correct Answer:
গ: 12
Explanation:
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে ? সঠিক উত্তর 12 ত্রিভুজের তিন বাহুর উপর তিনটি বগ অঙ্কন করা যায়। ১টি বর্গক্ষেত্রে সমকোণ থাকে ৪টি। ৩টি বর্গক্ষেত্রে সমকোণ, (৪ X ৩) = ১২টি।
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
Correct Answer:
ঘ: ৯০
Explanation:
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? সঠিক উত্তর ৯০ ধরি, চতুর্থ পরীক্ষায় x নম্বর পেলে তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? প্রশ্নমতে, ৭০ + ৭৫ + ৮৫ + x = ৮০ * ৪ বা, ২৩০ + x = ৩২০ বা, x = ৯০ Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: সম্+বিধান
Explanation:
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর সম্+বিধান ম্ এরপর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা স, শ, ষ, হ থাকলে ম্ স্থলে অনুস্বার হয়। যেমন: সম্ + বিধান = সংবিধান, সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার।
মন না মতি বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ঘ: অস্থির মানব মন
Explanation:
মন না মতি বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর অস্থির মানব মন 'মন না মতি' বাগধারার অর্থ অস্থির মানব মন। আমড়া কাঠের ঢেঁকি ও মগের মুল্লুক বাগধারার অর্থ যথাক্রমে অপদার্থ ও অরাজক দেশ।
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-
Correct Answer:
ক: ট্রাপিজিয়াম
Explanation:
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে- সঠিক উত্তর ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হলাে এমন একটি চতুর্ভুজ, যার দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি সর্বদা অসমান, সমান হয়ে গেলে তা সামান্তরিকে পরিণত হয়।
বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
Explanation:
বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থান বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন: বাড়ি থেকে নদী দেখা যায় এ বাক্যে রেখা চিহ্নিত অংশটি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি।
'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: সর্বভূমি+ ষ্ঞ
Explanation:
'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর সর্বভূমি+ ষ্ঞ সার্বভৌম শব্দটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এর সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বভূমি + ষ্ঞ = সার্বভৌম।