PRIMARY SCHOOL HEAD SCHOOL EXAMINATION-(DALIA) MCQs
Showing 50 questions (Total: 53)
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
Correct Answer:
ক: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Explanation:
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ Central Processing Unit (CPU) যাকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
Correct Answer:
খ: তামাক গাছে
Explanation:
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? সঠিক উত্তর তামাক গাছে হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।
ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: এডিসন
Explanation:
ফনোগ্রাম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এডিসন কলের গানের প্রাচীন নাম ফনোগ্রাম। এর জনক টমাস আলভা এডিসন। ১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম কাঠ ও বিভিন্ন উপকরণে এটি তৈরি করা হয়।
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: এরিস্টটল
Explanation:
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক - নিকোলো মেকিয়াভেলী।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ৬৮ জন
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর ৬৮ জন মুক্তিযুদ্ধে অবদানের ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম, ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। নূর চৌধুরীকে বীর বিক্রম, শরীফুল হক ডালিমকে বীর উত্তম, রাসেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ----
Correct Answer:
ঘ: আটলান্টিক মহাসাগর
Explanation:
পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর ---- সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর।
শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
Correct Answer:
ক: ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে
Explanation:
শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? সঠিক উত্তর ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে শিক্ষক হয়ে আপনি একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন - ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে এনে।
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Correct Answer:
খ: ৬০ জন
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর ৬০ জন বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়, জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয় এবং অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়।
তৈমুর লং ভারত আক্রমণ করেন ---
Correct Answer:
গ: ১৩৯৮ সালে
Explanation:
তৈমুর লং ভারত আক্রমণ করেন --- সঠিক উত্তর ১৩৯৮ সালে ফিরোজ শাহ তুঘলকের মৃত্যুর পর দিল্লী সুলতানির পতন আসন্ন হয়ে পড়ে । ১৩৯৮ খ্রীষ্টাব্দে তৈমুর লঙ্গের ভারত আক্রমণ এই পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে । তৈমুর লঙ্গের ভয়ে সুলতান নাসিরুদ্দিন মামুদ দিল্লী ছেড়ে পালিয়ে যান । তৈমুরের আক্রমণ দিল্লি সুলতানির অন্তসার শূন্যতাকেই সর্বসমক্ষে তুলে ধরে । ফলে দিল্লি সুলতানির মর্যাদা ও পতিপত্তি ভূলুন্ঠিত হয়ে যায় । প্রচুর ধনসম্পদ লুঠ করে তৈমুর দিল্লির অর্থনীতিকে পঙ্গু করে দেয় । কিন্তু তৈমুর ভারতে সাম্রাজ্য স্থাপনের কোন চেষ্টা করেননি । সেজন্য ধ্বংস এবং বিশৃঙ্খলা ছাড়া তাঁর আক্রমণের কোন গঠন মূলক ফল পরিলক্ষিত হয় নাই । ভারতীয় দৃষ্টিতে তৈমুর লঙ্গ ভয় ও তাসের প্রতীক একজন লুণ্ঠনকারী মাত্র ।
ইউরোপে রেনেসাঁ শুরু হয় ----
Correct Answer:
ঘ: চতুর্দশ শতাব্দীতে
Explanation:
ইউরোপে রেনেসাঁ শুরু হয় ---- সঠিক উত্তর চতুর্দশ শতাব্দীতে রেনেসাঁসের অভিধানিক অর্থ হল পুনর্জন্ম বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এই যুগের ব্যাপ্তিকাল ছিল আনুমানিক চতু্র্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। আধুনিক ইউরোপের উদ্ভবের ক্ষেত্রে রেনেসাঁস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া। এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে এবং একইসঙ্গে অবসান ঘটেছে মধ্যযুগের।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ---
Correct Answer:
খ: শনি
Explanation:
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ --- সঠিক উত্তর শনি শনি (Saturn) হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় - বৃহত্তম গ্রহ।
পৃথিবীর শক্তির মূল উৎস ---
Correct Answer:
গ: সূর্য
Explanation:
পৃথিবীর শক্তির মূল উৎস --- সঠিক উত্তর সূর্য পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। উদ্ভিদ এই শক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে যা থেকে প্রাপ্ত শক্তি তারা রাসায়নিক শক্তিতে (অক্সিজেন ও স্বল্প পরিমাণ কার্বন যৌগ) পরিণত করে। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন ---
Correct Answer:
খ: নিউটন
Explanation:
মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন --- সঠিক উত্তর নিউটন মাধ্যাকর্ষণ শক্তি বা বল সম্পর্কে স্যার আইজ্যাক নিউটন একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সূত্রটি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর একটি বলে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের মান, বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন ---
Correct Answer:
ক: ২৫০০ ক্যালরি
Explanation:
আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন --- সঠিক উত্তর ২৫০০ ক্যালরি একজন পূর্ণবয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক ২০০০ - ২৫০০ কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিৎ।রেফারেন্স : বই, বিজ্ঞান; নবম-দশম শ্রেণি; পুনর্মুদ্রণ, আগস্ট ২০১৮; পৃষ্ঠা ১৫
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
Explanation:
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। সপ্তমী বা এ বিভক্তি : 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। ' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান "বাংলাদেশ স্বপ্ন দেখে" কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ। "বাংলাদেশ কথা কয়" আবদুল গাফফার চৌধুরীর গ্রন্থ।
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। ডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও।
'পুষ্প' -এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
গ: অবনী
Explanation:
'পুষ্প' -এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর অবনী অবনী অর্থ পৃথিবী, দেশ, ভূমি।
কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
Correct Answer:
ক: নিত্য সমাস
Explanation:
কোন সমাসে ব্যাসবাক্য হয় না? সঠিক উত্তর নিত্য সমাস নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না বা অন্য শব্দের আশ্রয় নিতে হয়। অলুক সমাসে বিভক্তি লোপ পায় না।
a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান কত?
Correct Answer:
খ: 4
Explanation:
a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান কত? সঠিক উত্তর 4 এখানে, a + b = 5 বা, (a + b)2 = 52 বা, (a - b)2 + 4ab = 25 বা, 32 + 4ab = 25 বা, 4ab = 25 - 9 বা ab = 16/4 সুতরাং ab = 4
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?
Correct Answer:
ঘ: ২০%
Explanation:
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো? সঠিক উত্তর ২০% ২০টির ক্রয়মূল্য ৫০ টাকা ∴ ১টির ক্রয়মূল্য (৫০/২০) টাকা ∴১২টির ক্রয়মূল্য = {(৫০×১৩)/২০} টাকা = ৩০ টাকা ∴লাভ = (৩৬ – ৩০) = ৬ টাকা ৩০ টাকায় লাভ হয় ৬ টাকা ∴১ টাকায় লাভ হয় = (৬/৩০) টাকা ∴১০০ টাকায় লাভ হয় = {(৬×১০০)/৩০} টাকা = ২০ টাকা।
'চপল' -এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
গ: গম্ভীর
Explanation:
'চপল' -এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর গম্ভীর চপল /বিশেষ্য পদ/ চঞ্চল; অস্থির। তাই এর বিপরীত হতে পারে গম্ভীর / স্থির
৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Correct Answer:
গ: ৭০০ টাকা
Explanation:
৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে? সঠিক উত্তর ৭০০ টাকা ২৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২৫) = ১২৫ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫/১০০) টাকা ক্রয়মূল্য ৫৬০ টাকা হলে বিক্রয়মূল্য = {(১২৫×৫৬০)/১০০} টাকা = ৭০০ টাকা।
'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' -এর অর্থ কি?
Correct Answer:
ঘ: বিপদে পড়ে কাজ করা
Explanation:
'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' -এর অর্থ কি? সঠিক উত্তর বিপদে পড়ে কাজ করা পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে” - - প্রবচনটির অর্থ বিপদে পড়ে কাজ করা। কি আর করা যাবে, পরেছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।
একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন --
Correct Answer:
ক: ৪৫
Explanation:
একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন -- সঠিক উত্তর ৪৫ ১ জন পুরুষের কাজ = ৩ জন স্ত্রীলােকের কাজ ১৫ " " " (৩×১৫) = ৪৫ জন স্ত্রীলােকের কাজ
ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
Correct Answer:
খ: ৩/১০
Explanation:
ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে? সঠিক উত্তর ৩/১০ ক ৫দিনে করে ১টি কাজ ক ১ দিনে করে = (১/৫) অংশ খ ১০ দিনে করে ১টি কাজ খ ১ দিনে করে = (১/১০) অংশ (ক + খ) একত্রে ১ দিনে করে = (১/৫) + (১/১০) অংশ = {(২ + ১)/১০} অংশ = ১/৩ অংশ
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
Correct Answer:
গ: গভীর জলের মাছ
Explanation:
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? সঠিক উত্তর গভীর জলের মাছ গভীর জলের মাছ বাগধারাটির অর্থ সাধারণত চালাক বা যার অনেক বুদ্ধি আছে।
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩:১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
Correct Answer:
গ: ৪ গ্রাম
Explanation:
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩:১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে? সঠিক উত্তর ৪ গ্রাম সোনাঃতামা = ৩ঃ১ মোট মিশ্রণ = (৩ + ১) = ৪ গ্রাম মিশ্রনে সোনার পরিমান = (১৬ × ৩/৪) = ১২ গ্রাম মিশ্রনে তামার পরিমাণ = (১৬ × ১/৪) = ৪ গ্রাম নতুন অনুপাত, সোনাঃতামা = ৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ গ্রাম তামায় সোনা (৪ × ৪) = ১৬ গ্রাম অতএব, অতিরিক্ত সোনা মেশাতে হবে = (১৬ - ১২) = ৪ গ্রাম ( উত্তর)
'কাক-ভূষণ্ডি' এর অর্থ কি?
Correct Answer:
ক: সম্পূর্ণ ভেজা
Explanation:
'কাক-ভূষণ্ডি' এর অর্থ কি? সঠিক উত্তর সম্পূর্ণ ভেজা কাক ভুষণ্ডি = সম্পূর্ণ ভেজা ভূষণ্ডির কাক = দীর্ঘায়ু/দীর্ঘজীবী/অনেকদিনের অভিজ্ঞ ব্যক্তি কাক নিদ্রা = অগভীর সতর্ক নিদ্রা।
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Correct Answer:
ঘ: ৩৬ বছর, ১২ বছর
Explanation:
৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৩৬ বছর, ১২ বছর মনে করি, বর্তমানে পুত্রের বয়স = ক বছর বর্তমানে পিতার বয়স = ৩ক বছর ৬ বছর পূর্বে পুত্রের বয়স = (ক - ৬) বছর ৬ বছর পূর্বে পিতার বয়স = (৩ক - ৬) বছর প্রশ্নমতে, ৩ক - ৬ = ৫ (ক - ৬) বা, ৩ক - ৬ = ৫ক - ৩০ বা, ৫ক - ৩ক = ৩০ - ৬ বা, ২ক = ২৪ বা, ক = ২৪/২ ∴ক = ১২ ∴পুত্রের বয়স ১২ বছর, পিতারবয়স (৩x১২) = ৩৬বছর।
প্রতি বছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
Correct Answer:
গ: ১০০০০
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ---
Correct Answer:
ক: ধমনীর ভিতর দিয়ে
Explanation:
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় --- সঠিক উত্তর ধমনীর ভিতর দিয়ে যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তাকে ধমনি বলে। ধমনির ভিতর দিয়ে নাড়ির স্পন্দন প্রবাহিত হয়।
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?
Correct Answer:
গ: প্রিজমের
Explanation:
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? সঠিক উত্তর প্রিজমের বৃষ্টি শেষে বাতাসে যে পানির কণা ভাসমান থাকে তা অনেকটা প্রিজমের মতো কাজ করে সূর্যের আলোকে বিভাজিত করে। যখন প্রিজমের মতো আচরণ করে পানির কণাগুলো সূর্যের সাদা আলোকে সাতটি আলাদা আলোতে ভাগ করে তখন তা আমাদের চোখে রংধনু হিসেবে ধরা দেয়। তবে বৃষ্টির পরপর আকাশে থাকা জলকণা যে রংধনু সৃষ্টি করবেই তার কোন নিশ্চয়তা নেই। সকালে পশ্চিমাকাশে ও বিকালে পূর্বাকাশে রংধনুর দেখা পাওয়া যায়।
চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন ---
Correct Answer:
ক: কমবে
Explanation:
চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন --- সঠিক উত্তর কমবে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ। তাই চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন কমবে।
অর্কিড কি ধরনের উদ্ভিদ?
Correct Answer:
গ: পরাশ্রয়ী
Explanation:
অর্কিড কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর পরাশ্রয়ী সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।
'You should not blush--- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
ঘ: with
Explanation:
'You should not blush--- shame at your own mistake' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর with Blush at - কোনো কিছুতে, কারণে তীব্র প্রতিক্রিয়া উপস্থাপন করা। Blush with - লজ্জায় লাল হয়ে যাওয়া বা বিব্রতার পরিস্থিতিতে পড়া, যা এই বাক্যের অর্থপূর্ণ। Blush এর পর on/upon ব্যবহৃত হয় না।
'By all means' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
খ: Certainly
Explanation:
'By all means' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Certainly By all means - যে কোনো উপায়ে, সর্বপস্থায়, নিম্চিতরূপে কিছু হবেই এমন; Meaningless - অর্থহীন; Certainly - নিশ্চিতভাবে অর্থাৎ যে কোনো উপায়ে হবেই এমন; Uncertainly - অনিশ্চিয়তভাবে; Meaningful– অর্থপূর্ণ।
Antonym of the word 'Fantasy' is ---
Correct Answer:
C: Fact
Explanation:
Antonym of the word 'Fantasy' is --- Correct Answer Fact Fantasy - স্বিপ্নিল, কাল্পনিক পরিস্থিতি বা জগত; Illusion - জাল, মোহ, অবস্তাব কল্পনা; Dream - স্বপ্ন, কাল্পনিকজগত; Fact - প্রকৃত, বাস্তবিক; Credit - জমা, সম্মান।
Synonym of the word 'Vertical' is ---
Correct Answer:
D: Erect
Explanation:
Synonym of the word 'Vertical' is --- Correct Answer Erect Vertical - খাড়া, উলম্ব, লম্ববাবে দণ্ডায়মান; Horizontal - আনুভূমিক; Prone - ঝোঁক, প্রবণ; Inclined - প্রবণ, প্রনত; Erect - খাড়া, সোজা লম্বালম্বি।
'He said that he had come to see me' বাক্যের direct speech হচ্ছে---
Correct Answer:
ক: He said, "He has come to see you."
Explanation:
'He said that he had come to see me' বাক্যের direct speech হচ্ছে--- সঠিক উত্তর He said, "He has come to see you." Indirect speech - এ Past perfect tense –এর ব্যবহার থাকলে Direct speech –এ Present perfect tense - এর ব্যবহার করতে হবে।
He said," How charming the sight is!" বাক্যের indirect speech হচ্ছে---
Correct Answer:
ক: He exclaimed that the sight was very charming
Explanation:
He said," How charming the sight is!" বাক্যের indirect speech হচ্ছে--- সঠিক উত্তর He exclaimed that the sight was very charming Exclamatory Sentence - কে Direct থেকে Indirect - এ পরিবর্তন করার নিয়মঃDirect speech এর said পরিবর্তে Indirect speech এ নিম্নরূপ শব্দগুচ্ছ বসবে : আনন্দ/সুখ বুঝালে Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed with joy বসে। দুঃখ বুঝালে exclaimed with sorrow/grief/sadly বসে। কামনা বুঝলে strongly wished/desired বসে। বিস্ময় বুঝালে exclaimed with suprise বসে। Reported speech - এর পূর্বে linker - that বসে। Alas, Hurrah, Fie ইত্যাদি উঠে গিয়ে Reported speech টি Assertive form - এ রূপান্তরিত হয়। Reported speech যদি how/ what দিয়ে Exclamatory হয় তাহলে indirect এ এদের পরিবর্তে noun এর পূর্বে great বসে। এবং adjective এর পূর্বে very/most বসে। Direct : He said, “How charming the sight is!” Indirect : He exclaimed that the sight was very charming.
'Am I wanted by you?' বাক্যের active voice হচ্ছে---
Correct Answer:
ঘ: Do you want me?
Explanation:
'Am I wanted by you?' বাক্যের active voice হচ্ছে--- সঠিক উত্তর Do you want me? Do/Does/Did দ্বারা শুরু Interrogative sentence কে Passive করার নিয়মঃ Active : Do/Does/Did + subject + verb (base form) + object ? Passive : am/is/are/was/were + object + V3 + by + subject + ? active : Do you want me? passive : Am I wanted by you?
'Mother laughs' বাক্যে 'laughs' কিসের উদাহরণ?
Correct Answer:
ক: Intransitive verb
Explanation:
'Mother laughs' বাক্যে 'laughs' কিসের উদাহরণ? সঠিক উত্তর Intransitive verb Verb এর Object থাকলে Transitive, না থাকলে Intransitive verb হয়। “Mother Laughs” –এই বাক্যটিতে কোন Object নাই। তাই laughs হচ্ছে Intransitive verb।
'Your conduct admits ----no excuse' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ----
Correct Answer:
গ: of
Explanation:
'Your conduct admits ----no excuse' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---- সঠিক উত্তর of Admit of– অবকাশ থাকা, স্বিকার করা; Admit to– ভর্তি হওয়া বা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
'Throw cold water on' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
ক: Damp the spirits
Explanation:
'Throw cold water on' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Damp the spirits Throw cold water on– নিরুৎসাহিত করা; Damp the spirits– স্পৃহাকে অবদমন করা বা নিরুৎসাহিত করা; Ice water– ঠাণ্ডা, বরফ পানি।
৯, ১১, ১৫, ২৩, ৩৯ ----ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
গ: ৭১
Explanation:
৯, ১১, ১৫, ২৩, ৩৯ ----ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৭১ ১ম পদ=৯২য় পদ=৯+২=১১৩য় পদ=১১+৪=১৫৪র্থ পদ=১৫+৮=২৩৫ম পদ=২৩+১৬=৩৯৬ষ্ঠ পদ=৩৯+৩২=৭১
x-1x=2= কত?
Correct Answer:
A: 34
কোন ভগ্নাংটি ২৩ থেকে বড়?
Correct Answer:
ক: ৮১১
'নিরাময়'-এর সন্ধি-বিচ্ছেদ ---
Correct Answer:
খ: নিঃ + আময়
Explanation:
'নিরাময়'-এর সন্ধি-বিচ্ছেদ --- সঠিক উত্তর নিঃ + আময় 'নিরাময়' - এর সন্ধি - বিচ্ছেদ - - - নির + আময়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, সিংহাসন = সিংহ + আসন বিদ্যালয় = বিদ্যা + আলয় হিমালয় = হিম + আলয়, দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
'লীগ অব নেশনস'-এর জন্ম ---
Correct Answer:
ক: ১৯২০ সালে
Explanation:
'লীগ অব নেশনস'-এর জন্ম --- সঠিক উত্তর ১৯২০ সালে ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার মধ্য দিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’। ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়। সংস্থাটি থেকে সরে দাঁড়ায় জার্মানি, জাপান, ইতালি, স্পেনসহ আরো কিছু দেশ। সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধও এড়াতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে ১৯৪৬ সালে সংস্থাটির বিলুপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর স্থলাভিষিক্ত হয় জাতিসংঘ।