Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ক: পরি + ঈক্ষা
Explanation:
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর পরি + ঈক্ষা 'পরীক্ষা' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো ; পরি + ঈক্ষা = পরীক্ষা। কতিপয় সন্ধি বিচ্ছেদ হলো ; অহঃ + অহ = অহরহ, শির + ছেদ = শিরশ্ছেদ, লো + অন = লবণ, নে + অন = নয়ন ইত্যাদি।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা -
Correct Answer:
ঘ: ১৩
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা - সঠিক উত্তর ১৩ মদ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস। তার প্রকৃত নাম অনন্ত। তার রচিত শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যটি ভাষা ও রচনাকালের ভিত্তিতে বাংলার দ্বিতীয় গ্রন্থ। এ কাব্যে গ্রন্থের সংখ্যা ১৩ টি।
”বাংলা ভাষার ইতিবৃত্ত” রচনা করেছেন?
Correct Answer:
গ: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
”বাংলা ভাষার ইতিবৃত্ত” রচনা করেছেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখক ড. মোহাম্মদ শহীদুল্লাহ
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: দুর্গেশনন্দিনী
Explanation:
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বাংলা উপন্যাস রচনায় প্রথম কৃতিত্ব দেখান প্যারীচাঁদ মিত্র। তার রচিত "আলালের ঘরের দুলাল" প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফল হয়নি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "দুর্গেশনন্দিনী"।
”সংশয়” এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
”সংশয়” এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়
'কবর' নাটকটির বিষয়বস্তু কি?
Correct Answer:
গ: ভাষা আন্দোলন
Explanation:
'কবর' নাটকটির বিষয়বস্তু কি? সঠিক উত্তর ভাষা আন্দোলন কবর নাটকটির বিষয়বস্তু ছিল ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীর বিখ্যাত কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে রচিত। ভাষা শহিদদের প্রতি ভালোবাসা নাটকটিতে ফুটে উঠেছে।
'হরতাল' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: গুজরাট
Explanation:
'হরতাল' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গুজরাট ইংরেজি শব্দ : চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, নোট, পাউডার, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, ব্যাংক ইত্যাদি। গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷ ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
জানার ইচ্ছা--
Correct Answer:
ক: জিজ্ঞাসা
Explanation:
জানার ইচ্ছা-- সঠিক উত্তর জিজ্ঞাসা জানার ইচ্ছাকে এক কথায় জিজ্ঞাসা বলে
”মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
Correct Answer:
খ: তারেক মাসুদ
Explanation:
”মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ( ১৯৫৬ - ২০১১) এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় পরিচালকের বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত মাটির ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
”হাজার বছর ধরে” উপন্যাস কার লেখা?
Correct Answer:
গ: জহির রায়হান
Explanation:
”হাজার বছর ধরে” উপন্যাস কার লেখা? সঠিক উত্তর জহির রায়হান হাজার বছর ধরে উপন্যাসটি জহির রায়হান রচিত এটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
Correct Answer:
গ: চন্দ্রাবতী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম বাংলা কবি চন্দ্রাবতী ( ১৫৫০ - ১৬০০)। চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। তার উল্লেখযোগ্য কাব্য - মলুয়া, রামায়ণ ইত্যাদি।
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির শিল্পী কে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির শিল্পী কে? সঠিক উত্তর কোনটিই নয় 'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
কোনটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
খ: কলাপী
Explanation:
কোনটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর কলাপী কলাপী শব্দের অর্থ ময়ূর। যার স্ত্রী লিঙ্গ কলাপিনী।
'একাত্তরের চিঠি' কী জাতীয় রচনা?
Correct Answer:
ক: মুক্তিযুদ্ধের পত্র সংকলন
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৫৫
Explanation:
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৫৫ বায়ান্নর ভাষা আন্দোলনের ফলে ১৯৫৫ সালের ডিসেম্বরের ৩ তারিখ তৎকালীন বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। অমর একুশে গ্রন্থমেলা শুরু হয় ১৯৭৮ সাল থেকে।
নির্ভুল বানান কোনটি?
Correct Answer:
ক: মুহুর্মুহু
”মর নবে তুঁহুঁ মম শ্যাম সমান”- এটি কার লেখা?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মর নবে তুঁহুঁ মম শ্যাম সমান”- এটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের "ভানুসিংহ" ঠাকুরের পদাবলী'র 'মরণ' কবিতা থেকে চয়নকৃত চরণ হলো: - মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক "বঙ্গর্দশন" প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমে বাংলাগদ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তোলেন।
চেটে খাওয়া যায় যা-
Correct Answer:
গ: লেহ্য
Explanation:
চেটে খাওয়া যায় যা- সঠিক উত্তর লেহ্য চেটে খাওয়া যায় যা - - লেহ্য। চুষে খাবার যোগ্য যা - চোষ্য। চিবিয়ে খাবার যোগ্য যা - - চর্ব্য।
”লালসালু” উপন্যাস কার লেখা?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”লালসালু” উপন্যাস কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস এটি ১৯৪৮ সালে প্রকাশিত
”অন্তর টিপুনী” বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: গোপন ব্যথা
Explanation:
”অন্তর টিপুনী” বলতে কি বোঝায়? সঠিক উত্তর গোপন ব্যথা অন্তর টিপুনী' বলতে গোপন ব্যথা বোঝায় .
সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার
Correct Answer:
গ: পুরঃ + কার
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার সঠিক উত্তর পুরঃ + কার অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন( ক,খ,প,ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ) হয়। পুরঃ + কার = পুরস্কার।
বীরবল কার ছদ্মনাম?
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
Explanation:
বীরবল কার ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বীরবল - প্রমথ চৌধুরী। বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়। টেকচাঁদ ঠাকুর - প্যারিচাঁদ মিত্র। ঈশ্বরচন্দ্রগুপ্ত - যুগসন্ধিক্ষণের কবি।
কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়-
Correct Answer:
খ: পদ্মভূষণ
Explanation:
কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- সঠিক উত্তর পদ্মভূষণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কতৃক ১৯৬০ সালে পদ্মভূষণ পদক লাভ করে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
”রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন”?-- একথা কে বলেছে?
Correct Answer:
গ: হুমায়ূন আহমেদ
Explanation:
”রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন”?-- একথা কে বলেছে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ বর্তমান আমলের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর "অপরাহ্নের গল্প" থেকে 'রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন' লাইনটুকু নেয়া হয়েছে।
কৃতঘ্ন শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: যে উপকারীর অপকার করে
Explanation:
কৃতঘ্ন শব্দের অর্থ কি? সঠিক উত্তর যে উপকারীর অপকার করে যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার করে না - অকৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।
”তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি” এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
”তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি” এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: লোকটি ধনী কিন্তু অসুখী। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও, কিন্তু, অথবা, অথচ প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে।
”শেষের কবিতা” কি জাতীয় রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” কি জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস
”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবুল মনসুর আহমদ
Explanation:
”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর প্রবন্ধগগ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত
বাক্য সংকোচন করুন- ”চক্ষু দ্বারা গৃহীত”
Correct Answer:
গ: চাক্ষুষ
Explanation:
বাক্য সংকোচন করুন- ”চক্ষু দ্বারা গৃহীত” সঠিক উত্তর চাক্ষুষ অক্ষির সমক্ষে বর্তমান - প্রত্যক্ষ। অক্ষির অগোচরে - পরোক্ষ। চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ। তাই সঠিক উত্তর: চাক্ষুষ।
বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা ?
Correct Answer:
খ: সুলতানার স্বপ্ন
”মম এক হাতে বাঁকে বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য” কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: বিদ্রোহী
Explanation:
”মম এক হাতে বাঁকে বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য” কোন কবিতার চরণ? সঠিক উত্তর বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা "বিদ্রোহী"। এ বিদ্রোহী কবিতার চরণ ছিলঃ মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য।
”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?
Correct Answer:
ঘ: কোনোটি নয়
Explanation:
”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা? সঠিক উত্তর কোনোটি নয় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - চরণটি কবি অতুল প্রসাদ সেনের লেখা। যা অপশন এ নেই।
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যে “বুলবুলিতে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তায় ৭মী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যে “বুলবুলিতে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। "বুলবুলিতে" শব্দটিতে এ বিভক্তি প্রকাশ পেয়েছে। তাই সঠিক উত্তর- কর্তৃকারকে ৭মী বিভক্তি
”বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার” জন্ম কোন জেলায়?
Correct Answer:
খ: রংপুর
Explanation:
”বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার” জন্ম কোন জেলায়? সঠিক উত্তর রংপুর বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - মতিচূর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী।
”চোখের বালি” এর অর্থ কি?
Correct Answer:
খ: শত্রু
Explanation:
”চোখের বালি” এর অর্থ কি? সঠিক উত্তর শত্রু চোখের বালি একটি বাগধারা। চোখের বালি - এর অর্থ শত্রু বা চক্ষুশূল। সঠিক উত্তর - শত্রু।
”শঙ্খনীল কারাগার” উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
Explanation:
”শঙ্খনীল কারাগার” উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ শশঙ্খনীল কারাগার উপন্যাসটি হুমায়ূন আহমেদ রচিত, এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়
যা স্থায়ী নয়-
Correct Answer:
ক: অস্থায়ী
Explanation:
যা স্থায়ী নয়- সঠিক উত্তর অস্থায়ী যা স্থায়ী নয় - অস্থায়ী। যা স্থায়ী - নশ্বর। অল্প সময় - ক্ষণিক।
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে “বনফুল” প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ঊনিশ বছর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে “বনফুল” প্রকাশিত হয়? সঠিক উত্তর ঊনিশ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রয়েছে। বনফুল তার মধ্যে অন্যতম একটি। এ কাব্যটি প্রকাশিত হয় ১৮৮০ সালে। উনিশ বছর বয়সে বনফুল প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি ?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি ? সঠিক উত্তর শেষের কবিতা 'শেষের কবিতা' - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম হলো ; গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ ইত্যাদি। রবীন্দ্রনাথের ডাকনাম ভানুসিংহ।
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে?
Correct Answer:
গ: মনসা দেবী
Explanation:
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? সঠিক উত্তর মনসা দেবী মঙ্গল কাব্যে মনসা দেবীর কাহিনী আছে। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অন্ত্যজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত। বিশেষজ্ঞদের অনুমান, খ্রিষ্টীয় দশম - একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয়। পদ্মপুরাণ, দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ - এর মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়; এই গ্রন্থগুলি অবশ্য খ্রিষ্টীয় একাদশ - দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়নি। লৌকিক দেবী হলেও কালক্রমে মনসা ব্রাহ্মণ্যতান্ত্রিক হিন্দুসমাজেও প্রতিপত্তি অর্জন করে; এমনকি চৈতন্যদেবের সমসাময়িক কালে শিক্ষিত বাঙালি সমাজেও মনসার পূজা প্রচলিত হয়
”আমানত” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: গচ্ছিত
Explanation:
”আমানত” শব্দের অর্থ কি? সঠিক উত্তর গচ্ছিত আমানত - গচ্ছিত রাখা। সততা - কাজে ও কথায় মিল থাকা। কথা রাখা - অঙ্গীকার করা। সুতরাং সঠিক উত্তর - গচ্ছিত রাখা।
ওমর খৈয়াম কোন দেশের কবি?
Correct Answer:
ঘ: কোনোটি নয়
Explanation:
ওমর খৈয়াম কোন দেশের কবি? সঠিক উত্তর কোনোটি নয় গণিতবিদ, দার্শনিক, ও কবি ওমর খৈয়াম ইরানের নাগরিক। ছোট একটা কবিতা এর জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মনীষী এডওয়ার্ড ফিট্সজেরাল্ড তার ছোট ছোট কবিতা অনুবাদ করে তা 'রুবাইয়্যাতে ওমর খৈয়াম' নামে প্রকাশ করেন।
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ?
Correct Answer:
খ: ৪১
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ? সঠিক উত্তর ৪১ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি ।বাংলা ভাষাতে ৭টি পূর্ণ স্বরধ্বনি আছে; এগুলিকে অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা বর্ণ দিয়ে নির্দেশ করা যায়।বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি আছে মোটামুটিভাবে ৩৪টি ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, ট্, ঠ্, ড্, ঢ্, ণ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, য়্, র্, ল্, শ্, ষ্, স্, হ্, ড়্, ঢ়্;।
কোনটি সুফিয়া কামালের কবিতা ?
Correct Answer:
গ: তাহারেই পড়ে মনে
মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি ?
Correct Answer:
ঘ: শর্মিষ্ঠা
”বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
গ: রূপসী বাংলা
Explanation:
”বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর রূপসী বাংলা "বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ....। " কবিতাটি জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের ৩ নং কবিতা।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা--
Correct Answer:
খ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা-- সঠিক উত্তর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা পিডিয়া প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
'খোদা' শব্দটি কোন ভাষায় শব্দ ?
Correct Answer:
গ: ফারসি
Explanation:
'খোদা' শব্দটি কোন ভাষায় শব্দ ? সঠিক উত্তর ফারসি খোদা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার শব্দ হলো - আইন, সালিশ, বেগম, জমিদার, খাজনা, নামাজ, রোজা, আমদানি, তালাশ ইত্যাদি।
”ঐ চাকরীর আশা ছেড়েছি”- কোন অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: হতাশা
Explanation:
”ঐ চাকরীর আশা ছেড়েছি”- কোন অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হতাশা চকরীর আশা ছেড়ে দিয়েছি।এখানে,বাক্যটি দ্বারা হতাশা প্রকাশ পেয়েছে।বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলার কথায় ও কাজে বৈসাদৃশ্য আছে, অর্থাৎ শব্দগুলোর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।