Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, দীওয়ানে হাফিজ, রুবাইয়াত - ই - ওমর খৈয়াম, নবী করিম মুহাম্মাদ, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহররম শরীফ।
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?
Correct Answer:
ক: মুসলিম মানস ও বাংলা সাহিত্য
Explanation:
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? সঠিক উত্তর মুসলিম মানস ও বাংলা সাহিত্য মুসলিম মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস। মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া - জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭ - ১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে - সময়ের লেখকদের ভাবনা এতে উদ্ঘাটিত হয়েছে। সে - সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ - বই পড়ে দাও বোঝা যায়।
”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
ক: মিশ্র
Explanation:
”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর মিশ্র ডাক্তার ইংরেজি শব্দ, বাবু তুর্কি শব্দ।
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দুৎ+চার
Explanation:
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুৎ+চার ”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ দুৎ + চার। ‘ত/দ’ এরপরে ‘চ/ছ’ থাকলে উভয়ে মিলে ‘চ্চ/চ্ছ’ হয়। যেমন - ত্ + চ = চ্চ সৎ + চিন্তা = সচ্চিন্তা, উৎ + চারণ = উচ্চারণ, শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র, সৎ + চরিত্র = সচ্চরিত্র, সৎ + চিদানন্দ(চিৎ + আনন্দ) = সচ্চিদানন্দ।
”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ?
Correct Answer:
খ: আল্লাহ আপনাকে রক্ষা করুন
Explanation:
”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ? সঠিক উত্তর আল্লাহ আপনাকে রক্ষা করুন বিদায় সম্ভাষণ বাক্য যেখানে সাক্ষাৎকারের শুভ কামনা করে বিদায় জানানো হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
Correct Answer:
ক: বিদ্রোহে বাঙালী
Explanation:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? সঠিক উত্তর বিদ্রোহে বাঙালী মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বিদ্রোহে বাঙালী' গ্রন্থের রচয়িতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
Correct Answer:
ঘ: গৌড় অপভ্রংশ
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন? সঠিক উত্তর গৌড় অপভ্রংশ ড. মুহাম্মদ শহীদুল্লাহ তার ‘বাঙ্গাল ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থে লিখেছেন, গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তর গৌড়ীয় অপভ্রংশ থেকে ভাষার উৎপত্তি ।
বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কি?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কি? সঠিক উত্তর বসন্ত এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য (১৯২৩ সালে প্রকাশ) এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
”ময়নামতীর চর” কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: কাব্য
Explanation:
”ময়নামতীর চর” কোন ধরনের রচনা? সঠিক উত্তর কাব্য বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ময়নামতির চর, অনুরাগ, অরণ্য গোধূলি, অস্তাচল, রূপবতী রাজকন্যা, ক্ষুধিত ধরিত্রী প্রভৃতি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?
Correct Answer:
খ: গফুর
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে? সঠিক উত্তর গফুর কথাশিল্পী শরৎচন্দ্রের বিখ্যাত গল্প হলো - মহেশ, বিলাসী, সতী, মামলার ফল, রামের সুমতি, মেজদিদি, ছবি, বিন্দুর ছেলে প্রভৃতি।
কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
Correct Answer:
ক: ১১৮টি
Explanation:
কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে? সঠিক উত্তর ১১৮টি পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮টি পঙক্তি নিয়ে ষান্মত্রিক মাত্রাবৃত্ত ছন্দে লেখা ‘কবর’ কবিতা কলেজের ছাত্র থাকা অবস্থায় লেখেন।
কোনটি আরবি উপসর্গ?
Correct Answer:
গ: লাখেরাজ
Explanation:
কোনটি আরবি উপসর্গ? সঠিক উত্তর লাখেরাজ আরবি উপসর্গগুলো হলো - আম, খাস, লা, বাজে, গর্, খয়ের।
মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
Correct Answer:
ক: পানিপথের তৃতীয় যুদ্ধ
Explanation:
মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক? সঠিক উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ কবি কায়কোবাদের মহাকাব্য তথা বাঙালি মুসলমান কবিদের প্রথম মহাকাব্য ‘মহাশ্মাশান’ (১৯০৫) ৩টি খন্ডে রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে লেখা।
”তিলোত্তমা” কাব্যটি কার রচিত?
Correct Answer:
গ: মুধুসূদন দত্ত
Explanation:
”তিলোত্তমা” কাব্যটি কার রচিত? সঠিক উত্তর মুধুসূদন দত্ত মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাহিনীর নাম ‘তিলোত্তমা সম্ভব’ (১৮৬০) কাব্য। এটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্র্রকাশিত কাব্যগ্র্রন্থ।
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
Correct Answer:
ক: উৎ+ভিদ
Explanation:
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক? সঠিক উত্তর উৎ+ভিদ যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না,তাকে প্রকৃতি বলে।আর, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।যেমন: উৎ + ভিদ = উদ্ভিদ।
বাংলা ভাষায ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?
Correct Answer:
খ: দুই
Explanation:
বাংলা ভাষায ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়? সঠিক উত্তর দুই ‘ঞ’ এর উচ্চারণ ‘য়ঁ’ বা ইঁঅঁ - এর মতো। এ কারণে এ বর্ণের নামও হয়েছে ‘ইঁঅঁ। ঞ সাধারণত চ - বর্গের চারটি বর্ণের (চ, ছ, জ, ঝ) পূর্বে কিংবা চ - এর পরে যুক্ত হলে তার উচ্চারণ দন্ত - ন এর মতো হয়।[যথা : মঞ্চ (মন্ চো), বাঞ্ছিত (বান্ ছিতো), অঞ্জলি (অন্ জোলি), ঝঞ্ঝা (ঝন্ ঝা) এবং চ এর পরে যাচঞা (জাচ্ না) ইত্যাদি। সুতরাং এসব ক্ষেত্রে ঞ - এর উচ্চারণ নির্দেশিত হয়েছে ‘ন’ দিয়ে।
হুতোমী বাংলা কার রচনাকে বলে?
Correct Answer:
গ: কালীপ্রসন্ন সিংহ
Explanation:
হুতোমী বাংলা কার রচনাকে বলে? সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ এতে অত্যন্ত বেদনার সাথে সে যুগের সমাজ জীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
গ: খাজা নাজিমুদ্দিন
Explanation:
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তবে ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দীনের পর নূরুল আমীন পর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
ষত্ব বিধানের ব্যতিক্রম কোনটি?
Correct Answer:
খ: অপিস
Explanation:
ষত্ব বিধানের ব্যতিক্রম কোনটি? সঠিক উত্তর অপিস ষত্ব বিধানের ব্যতিক্রম : - সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না। যেমন:ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ। - খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না। যেমন:টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা। - অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়। যেমন:পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ + পর = পরস্পর, স্বতঃ + ফূর্ত = স্বতঃস্ফূর্ত - অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ ছাড়াও ত থাকলেও স হতে পারে[তথ্যসূত্র প্রয়োজন], যেমন:মনঃ + তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ = শিরস্ত্রাণ
”মিতালি” কোন প্রকৃতির শব্দ?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
”মিতালি” কোন প্রকৃতির শব্দ? সঠিক উত্তর যৌগিক যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। গায়ক (গৈ + নক (অক), কতব্য ( কৃ + তব্য) প্রভৃতি যৌগিক শব্দ।
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
Correct Answer:
গ: ব্রজবুলি
Explanation:
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর ব্রজবুলি ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা সাথে কিছু হিন্দি শব্দের মিশ্রণ। এ ভাষা চতুদর্শ শতকে মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে।
তালব্যবর্ণ কোনগুলো?
Correct Answer:
ঘ: ই, ঈ
Explanation:
তালব্যবর্ণ কোনগুলো? সঠিক উত্তর ই, ঈ উ, ঊ বর্ণগুলো উচ্চারণকালে জিহ্বা উচ্চে থাকে।
সমাস শব্দের অর্থ নির্দেশ করুন।
Correct Answer:
খ: সংক্ষেপ
Explanation:
সমাস শব্দের অর্থ নির্দেশ করুন। সঠিক উত্তর সংক্ষেপ সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যথা - দেশের সেবা = দেশসেবা।
শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান-
Correct Answer:
গ: সমীচীন, হরীতকী, বাল্মীকি
Explanation:
শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান- সঠিক উত্তর সমীচীন, হরীতকী, বাল্মীকি গ ছড়া অন্যান্য অপশনগুলোতে বিদ্যামান বানানগুলো শুদ্ধ নয়।
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ---
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন --- সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন - - - চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল।
”ক্ষীয়মান” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বর্ধমান
Explanation:
”ক্ষীয়মান” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান(শব্দ) - বর্ধমান(বিপরীত শব্দ) সূত্রঃ ভাষাজ্যোতি (যতীন সরকার)
বর্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বৃজ + অন
Explanation:
বর্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বৃজ + অন বর্জন এর সন্ধি বিচ্ছেদ বৃজ + অন। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
”হরতাল” কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
”হরতাল” কোন ভাষা থেকে বাংলায় এসেছে? সঠিক উত্তর গুজরাটি হরতাল, খদ্দর প্রভৃতি গুজরাটি শব্দ।
যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম-
Correct Answer:
খ: বিপ্রকর্ষ
Explanation:
যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম- সঠিক উত্তর বিপ্রকর্ষ সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগমা বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
Ill got ill spent -এর সঠিক অনুবাদ ----
Correct Answer:
ঘ: পাপের ধন প্রায়শ্চিত্যে যায়
Explanation:
Ill got ill spent -এর সঠিক অনুবাদ ---- সঠিক উত্তর পাপের ধন প্রায়শ্চিত্যে যায় ill got ill spent একটি phrase। প্রদত্ত phrase টির অর্থ - পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।ইংরেজিতে এমন অনেক প্রবচন ব্যবহার করা হয়।
’তাপসমালা’ কার রচিত?
Correct Answer:
গ: গিরিশচন্দ্র সেন
Explanation:
’তাপসমালা’ কার রচিত? সঠিক উত্তর গিরিশচন্দ্র সেন বাঙালি মুসলমানদের জন্য বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ এবং মহাপুরুষদের জীবনী রচনায় ভাই গিরিশচন্দ্র সেন অমর হয়ে আছেন। ‘তাপসমালা’ ৯৬ জন মুসলিম সাধকের জীবন - চরিত।
”কপালকুন্ডলা” উপন্যাসের নায়কের নাম কি?
Correct Answer:
ঘ: নবকুমার
Explanation:
”কপালকুন্ডলা” উপন্যাসের নায়কের নাম কি? সঠিক উত্তর নবকুমার বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের রোমান্সধর্মী উপন্যাস ‘কপালকুণ্ডলা’’ এর নায়িকা কপালকুণ্ডলা , নায়ক নবকুমার। উল্লেখযোগ্য সংলাপ - ‘পথিক তুমি পথ হারাইয়াছ’।
'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ ---
Correct Answer:
খ: অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
Explanation:
'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ --- সঠিক উত্তর অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া কপাল গুতো গোপাল ঠাকুর একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এইসব প্রবাদ প্রবচন।বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই প্রবাদ প্রবচন।
ন্যায় শব্দের বিশেষণ ---
Correct Answer:
গ: ন্যায্য
Explanation:
ন্যায় শব্দের বিশেষণ --- সঠিক উত্তর ন্যায্য ন্যায়: (বিশেষ্য পদ) সুবচার, সত্য, নীতি, যুক্তি ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়বিরুদ্ধ, ন্যায়নিষ্ঠ.; তর্কশাস্ত্র, গৌতম - প্রণীত দর্শনশাস্ত্র; বিতর্ক। ন্যায্য : [বিশেষণ পদ] উচিত, যোগ্য, যুক্তিযুক্ত।
কায়কোবাদের রচনা নয় কোনটি?
Correct Answer:
গ: চিন্তাতরঙ্গিনী
Explanation:
কায়কোবাদের রচনা নয় কোনটি? সঠিক উত্তর চিন্তাতরঙ্গিনী বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য, সনেট রচয়িতা কায়কোবাদের গীতকাব্য ‘অশ্রুমালা’ (১৮৯৫), মহাকাব্য ‘মহাশ্মশানন’ (১৯০৫), কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’, ‘কুসুম কানন’, ‘শিব মন্দির’, ‘অমিয়ধারা’ প্রভৃতি।
”বীরবলের হালখাতা” কার রচনা?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
”বীরবলের হালখাতা” কার রচনা? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বালা গদ্যে চলিতরীতির পবতক প্রমর্থ চৌধুরীল চলিতরীতির প্রথম গদ্য রচনা এটি। ভারতীয় পত্রিকায় ১৯০২ সালে প্রকাশিত হয়।
গীতিকাব্য ভোরের পাখি কে?
Correct Answer:
গ: বিহারীলাল
Explanation:
গীতিকাব্য ভোরের পাখি কে? সঠিক উত্তর বিহারীলাল আধুনিক গীতি কবিতার স্রষ্টা বিহারীলালকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতিকবিতার ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যা দিয়েছিলেন। কারণ তিনিই প্রথম বাংলার ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।
বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন।
Correct Answer:
ক: ইমাম হোসেন
Explanation:
বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন। সঠিক উত্তর ইমাম হোসেন মীর মশাররফ হোসেনের ইতিহাসআশ্রিত উপন্যাস ‘বিষাদসিন্ধু’ (১৮৮৫ - ১৮৯১, ৩ খন্ড)। মহানবী হযরত মুহাম্মদ (স) - এর দৌহিত্র ইমান হাসান ও হোসেনের সাথে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান - হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসটির উপজীব্য বিষয়।
'শকুনি মামা' অর্থ কি?
Correct Answer:
খ: কুচক্রী লোক
Explanation:
'শকুনি মামা' অর্থ কি? সঠিক উত্তর কুচক্রী লোক শকুনী মামা (কুচক্রী): তুমি এই শকুনি মামার সঙ্গ ছাড়া নচেৎ সর্বশান্ত হবে ভায়া।
শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
ক: সমাচার দর্পন
Explanation:
শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর সমাচার দর্পন ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে হুগলির শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্র্শম্যানের সম্পদনায় ‘সমাচার দর্পন’ প্রকাশিত হয়। পত্রিকাটি চলে ১৮৪০ সাল পর্যন্ত। মার্শম্যান বিশেষ কিছু লিখতেন না, লিখতেন বাঙালি হিন্দু পন্ডিতেরা।
’সমিতি’ কোন লিঙ্গ?
Correct Answer:
ক: ক্লীব
Explanation:
’সমিতি’ কোন লিঙ্গ? সঠিক উত্তর ক্লীব ’সমিতি’ ক্লীব লিঙ্গ। যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতি, পুরুষ জাতি কোনোটাই না বুঝিয়ে জড় পদার্থ বোঝায়, তাকে ক্লীব লিঙ্গ বলে। টেবিল, চেয়ার, বাই, মাটি, ফুল ইত্যাদি।
'Bottom of the line' বলতে বোঝায় --
Correct Answer:
খ: আসল কথা হলো
Explanation:
'Bottom of the line' বলতে বোঝায় -- সঠিক উত্তর আসল কথা হলো "Bottom of the line " একটি phrase। প্রদত্ত phrase টির অর্থ - আসল কথা। তাই সঠিক উত্তর - আসল কথা হলো।
রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান-
Correct Answer:
খ: ১৯৭৩
Explanation:
রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান- সঠিক উত্তর ১৯৭৩ রাবেয়া খাতুনের উল্লেখযোগ্য উপন্যাস মধুমতী, মন এক শ্বেত কপোতী, সাহেব বাজার, ফেরারী সূর্য, জীবনের আর এক নাম, অনন্ত অন্বেষা, রাজার বাগ, শালিমার বাগ।
It rains cats and dogs - বাক্যের সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: মুষলধারে বৃষ্টি হচ্ছে
Explanation:
It rains cats and dogs - বাক্যের সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর মুষলধারে বৃষ্টি হচ্ছে Cats and dogs অর্থ - মুষলধারে।
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
খ: ষট্ + ঋতু
Explanation:
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর ষট্ + ঋতু 'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - - - ষট্ + ঋতু। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর, শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত, আ + ঋ (ঋত) = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
মাইকেল মুধূসূদন দত্তের প্রহসন-
Correct Answer:
খ: একেই কি বলে সভ্যতা
Explanation:
মাইকেল মুধূসূদন দত্তের প্রহসন- সঠিক উত্তর একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৫৯) ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ (১৮৫৯)। ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসন তৎকালীন নব্যবঙ্গীয় সম্প্রদায়ের সুরা পান এবং ইংরেজ অনুকরণের প্রতি ব্যঙ্গ করা হয়েছে।
'Response of the living and non-living' কার রচিত?
Correct Answer:
খ: জগদীশচন্দ্র বসু
Explanation:
'Response of the living and non-living' কার রচিত? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু 'Response of the living and non - living' জগদীশচন্দ্র বসুর রচিত। স্যার জগদীশ চন্দ্র বসু (৩০ নভেম্বর ১৮৫৮ – ২৩ নভেম্বর ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে হয় বলে মনে করা হয়। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করে। তার ইংরেজি ভাষায় রচিত গ্রন্থ: Responses in the Living and Non - living (১৯০২) Plant Responses as a Means of Physiological Investigations (১৯০৬) Comparative Electrophysiology (১৯০৭) Physiology of the Asent of Sap (১৯২৩) Physiology of Photosynthesis (১৯২৪)
’হেক্টর বধ’ কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
Correct Answer:
ক: হোমারের ইলিয়ড
Explanation:
’হেক্টর বধ’ কোন উপাখ্যান অবলম্বনে রচিত? সঠিক উত্তর হোমারের ইলিয়ড মাইকেল মধুসূদন দত্তের গ্রন্থ হেক্টর বধ (১৮৭১) হোমারের ইলিয়ড মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের (অধ্যায়) গদ্যে রচিত অনুবাদ। এটি ভুদের মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল।
’অনল প্রবাহ’ কাব্যটি কার?
Correct Answer:
খ: ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
’অনল প্রবাহ’ কাব্যটি কার? সঠিক উত্তর ইসমাইল হোসেন সিরাজী এটি মুসলিম জাগরণমূলক কাব্য। প্রকাশিত হয় ১৯০০ খ্রিষ্টাব্দে। এটিতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতভিক্ষা’, ‘ভারত বিলাপ’ ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব রয়েছে।
’গুরুজনে কর শ্রদ্ধা’ কোন কারক?
Correct Answer:
ঘ: কর্মকারক
Explanation:
’গুরুজনে কর শ্রদ্ধা’ কোন কারক? সঠিক উত্তর কর্মকারক ’গুরুজনে কর শ্রদ্ধা’ কর্মকারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।