Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রনেতা কে?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রনেতা কে? সঠিক উত্তর শামসুর রাহমান ‘এলাটিং বেলাটিং’ শামসুর রাহমান রচিত শিশুতোষ গ্রন্থ। এছাড়াও তার রচিত শিশুতোষ গ্রন্থ হলোঃ ধান ভানলে কুঁড়ো দেবো, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া ও স্মৃতির শহর।
রুপতত্ত্বের অপর নাম কি?
Correct Answer:
ঘ: শব্দ তত্ত্ব
Explanation:
রুপতত্ত্বের অপর নাম কি? সঠিক উত্তর শব্দ তত্ত্ব রুপতও্বের অপর নাম ‘শব্দতও্ব’। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথাঃ ধ্বনিতও্ব, শব্দতও্ব বা রুপতও্ব, বাক্যক্রম বা পদক্রম এবং অর্থতও্ব বা বাগর্থ বিজ্ঞান। সুতরাং সঠিক উত্তর (b)।
নিচের কোনটি সূর্য এর প্রতি শব্দ নয়?
Correct Answer:
ঘ: উর্বী
Explanation:
নিচের কোনটি সূর্য এর প্রতি শব্দ নয়? সঠিক উত্তর উর্বী ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দঃ বিভাকর, বিভাবসু, মিহির, বিবস্বান, দিবাবসু ইত্যাদি। ‘উরবী’ হচ্ছে ‘পৃথিবী’ শব্দের সমার্থক।
'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো?
Correct Answer:
ঘ: চন্দ্র
Explanation:
'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো? সঠিক উত্তর চন্দ্র ‘মৃগাস্ক’ বিশেষ্যবাচক শব্দটির অর্থঃ চন্দ্র।
মশগুল কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: আরবী
Explanation:
মশগুল কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবী ‘মশগুল’ আরবি ভাষার শব্দ; যার অর্থঃ বিভোর। এছাড়া আরবি ভাষার আরো কিছু শব্দ হলোঃ ইনকিলাব, দুনিয়া, মহকুমা, খবর ইত্যাদি। হিন্দি ভাষার কিছু শব্দ হলোঃ পানি, চানাচুর, কাহিনি ইত্যাদি। তুর্কি ভাষার কিছু শব্দঃ আনারস, আচার, আলমারি, বাসন ইত্যাদি। ফারসি ভাষার শব্দঃ আইন, কানুন, নবাব, বাগান ইত্যাদি।
বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস "দুর্গেশনন্দিনী " তার অমরাকীর্তি। তার অন্যান্য উপন্যাস - কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী, বিষবৃক্ষ, রাজসিংহ, সীতারাম প্রভৃতি।
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলাচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
Explanation:
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলাচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব Hints - সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন, উচ্চারণের স্থান, উচ্চারণ রীতি, ণ - ত্ব ও ষ - ত্ব বিধান প্রভৃতিও ধ্বনিতত্ত্বের আলোচিত হয়।
”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?
Correct Answer:
ঘ: মুসলিম সাহিত্য সমাজ
Explanation:
”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর মুসলিম সাহিত্য সমাজ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে "বুদ্ধির মুক্তি " আন্দোলনের সূত্রপাত হয়। এই মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় "শিখা" পত্রিকা প্রকাশিত হয়।
”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: চির অশান্তি
Explanation:
”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চির অশান্তি রাবনের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি। তুচ্ছ ঘটনা - সামান্য বিষয়ে ঝগড়া করা। অনিষ্টে ইষ্ট লাভ - আশায় নৈরাশা। মগের মুল্লুক - অরাজক দেশ।
”কমলাকান্তের দপ্তর” কোন শ্রেণীর রচনা?
Correct Answer:
গ: প্রবন্ধ
Explanation:
”কমলাকান্তের দপ্তর” কোন শ্রেণীর রচনা? সঠিক উত্তর প্রবন্ধ "কমলাকান্তের দপ্তর" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ। তার অন্যান্য প্রবন্ধ হলে - সাম্য, লোক রহস্য, বিবিধ প্রবন্ধ, বিজ্ঞান রহস্য কৃষ্ণচরিত্র ইত্যাদি।
”বিজ্ঞান” শব্দের “বি” উপসর্গ কি অর্থে ব্যবহৃত?
Correct Answer:
ক: বিশেষ
Explanation:
”বিজ্ঞান” শব্দের “বি” উপসর্গ কি অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর বিশেষ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি।তন্মধ্যে "বি " একটি।বি - উপসর্গটি বিশেষ রূপে ব্যবহৃত হয়।যেমন: বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান,বিবস্ত্র,বিশুষ্ক ইত্যাদি।
”দশে মিলে করি কাজ” বাক্যে “দশে” কোন করাকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তৃকারকে ৭মী
Explanation:
”দশে মিলে করি কাজ” বাক্যে “দশে” কোন করাকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী বাক্যের সঙ্গে "কে বা কারা" যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ই কর্তৃকারক। দশে" - শব্দটি কর্তৃকারক এবং এর সাথে "এ" বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী।
'ব্রজবুলি’ বলতে কি বোঝায়?
Correct Answer:
খ: একরকম কৃত্রিম কবি ভাষা
Explanation:
'ব্রজবুলি’ বলতে কি বোঝায়? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবি ভাষা 'ব্রজবুলি’ বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা।
মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন "মতিচুর" বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম গ্রন্থ। পদ্মরাগ ও অবরোধবাসিনী - তার দুটি উপন্যাস।
’পদ’ বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
Explanation:
’পদ’ বলতে কি বোঝায়? সঠিক উত্তর বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু ’পদ’ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ আবার ৪ প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। অর্থাৎ, পদ মোট ৫ প্রকার - ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. ক্রিয়া, ৫. অব্যয়।
’হাতের পাঁচ’
Correct Answer:
খ: শেষ সম্বল
Explanation:
’হাতের পাঁচ’ সঠিক উত্তর শেষ সম্বল হাতের পাঁচ ( শেষ সম্বল) : হাতের পাঁচ ঐ দুইশটি টাকা ছিল তাও বাজার আনতে শেষ হলো।
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে- এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে- এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে - এ বাক্যে সুন্দর শব্দটি বিশেষ্য পদ। কোন কিছুর নামকেই বিশেষ্য বলে। যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ৬ প্রকার - ১. নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, ২. জাতিবাচক বিশেষ্য, ৩. বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, ৪. সমষ্টিবাচক বিশেষ্য, ৫. ভাববাচক বিশেষ্য, ৬. গুণবাচক বিশেষ্য।
”আমার সন্তান যে থাকে দুধে ভাতে”- এই প্রার্থনা কার?
Correct Answer:
ঘ: ঈশ্বরী পাটানী
Explanation:
”আমার সন্তান যে থাকে দুধে ভাতে”- এই প্রার্থনা কার? সঠিক উত্তর ঈশ্বরী পাটানী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে " - - এই উক্তিটি ভারতচন্দ্র রায় গুণাকরের। এটি " অন্নদামঙ্গল " কাব্যের অন্তর্ভুক্ত। উক্তিটি করেন ঈশ্বরী পাটনী।
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে না এর ব্যবহার কি অর্থে?
Correct Answer:
গ: প্রশ্নবোধক
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
Correct Answer:
ক: চতুরঙ্গ
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? সঠিক উত্তর চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক - মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ - জ্যাঠামশাই ,শচীশ ,দামিনীর এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। শ্রীবিলাস (বর্ণনাকারী) নামে এক যুবকের যাত্রা, তাঁর সর্বোত্তম বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক শচীশের সাথে তাঁর সাক্ষাত, দামিনী বিধবা এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসটি লিখিত।
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন-
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন- সঠিক উত্তর প্রমথ চৌধুরী ’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন - প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
’যেই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ -এটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ঘ: মিশ্র বাক্য
Explanation:
’যেই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ -এটি কোন জাতীয় বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য ’যেই তার দর্শন পেলাম, সে - ই আমরা প্রস্থান করলাম’ - এটি মিশ্র জাতীয় বাক্য। জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।
’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার?
Correct Answer:
খ: ফেরদৌসী
Explanation:
’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার? সঠিক উত্তর ফেরদৌসী ’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি ফেরদৌসীর। শাহনামা অথবা শাহ্ - নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে। ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুণগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমানে ইরান, তার পার্শ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস ‘কাশবনের কন্যা’ উপন্যাস জাতীয় রচনা। 'কাশবনের কন্যা' শামসুদ্দীন আবুল কালাম সবচেয়ে বিখ্যাত ও মিথিক্যাল উপন্যাস, প্রকাশিত হয় ১৯৫৪ সালে। প্রচ্ছদশিল্পী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 'কাশবনের কন্যা' দ্বিতীয় মুদ্রণ করতে হয় প্রথম প্রকাশের মাত্র দুই বছর পরে এবং তৃতীয় মুদ্রণ হয় ১৯৬৮ সালে।
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-
Correct Answer:
ঘ: দ্বিগু সমাস
Explanation:
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে- সঠিক উত্তর দ্বিগু সমাস যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে - দ্বিগু সমাস। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বৈয়াকরণ পাণিনি তাঁর 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণে দ্বিগু সমাসকে অর্থ ও পদ সন্নিবেশের ভিত্তিতে তিন ভাগে ভাগ করেছেন। দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায় - i) তদ্বিতার্থক দ্বিগু ii) সমাহার দ্বিগু
’বনফুল’ কার ছদ্মনাম?
Correct Answer:
খ: বলাইচাঁদ মখোপাধ্যায়
Explanation:
’বনফুল’ কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মখোপাধ্যায় ’বনফুল’ বলাইচাঁদ মখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন-
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন- সঠিক উত্তর ঈশ্বরী পাটনী ’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ - এ প্রার্থনাটি করেছেন - ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” – এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা? রায়গুনাকর ভারত চন্দ্র রায়ের বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল - এ প্রধান চরিত্র ঈশ্বরী পাটনী এই কথা বলেছিল ছদ্মবেশী দেবী অন্নপূর্ণা কে।
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি ’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা । প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি । বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে , যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে । এগুলাে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
"বাঙালীর ইতিহাস" বইটির লেখক কে?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায়
Explanation:
"বাঙালীর ইতিহাস" বইটির লেখক কে? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় ইতিহাসবিদ ও শিল্পসাহিত্যের সমালোচক নীহাররঞ্জন রায় রচনা করেন 'বাঙালীর ইতিহাস' গ্রন্থটি। তার অন্যান্য গ্রন্থ হলো রবীন্দ্র - সাহিত্যের ভূমিকা, বাংলা নদ নদী, প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন ইত্যাদি।
”অভিরাম” এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: রমণীয়
Explanation:
”অভিরাম” এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর রমণীয় অভিরাম শব্দের অর্থ - রমণীয়,সুন্দর,আনন্দদায়ক ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে?
Correct Answer:
গ: চা,চিনি
Explanation:
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে? সঠিক উত্তর চা,চিনি বাংলা ভাষায় প্রচুর বিদেশি ভাষার শব্দ প্রবেশ করেছে। চাকু, চাকর - - তুর্কি ভাষার শব্দ। খদ্দর, হরতাল - - গুজরাটি ভাষার শব্দ। চা, চিনি - - চীনা ভাষার শব্দ। রিক্সা, রেস্তোরাঁ - - ফরাসি ভাষার শব্দ। সঠিক উত্তর - চা, চিনি।
কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: পাকা আম
Explanation:
কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়? সঠিক উত্তর পাকা আম পাকা আম - পক্ক অর্থে ব্যবহৃত পাকা কথা - শেষ সিদ্ধান্ত পাকা হাত - দক্ষ ইঁচড়ে পাকা - অকালে পরিপক্ক।
উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?
Correct Answer:
খ: প্রত্যয়জনিত
”অপাংক্তেয়” -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অতুলনীয়
Explanation:
”অপাংক্তেয়” -এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অতুলনীয় অতুলনীয় শব্দের অর্থ - চমৎকার,অতুল্য,অনুপম,অপরূপ ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। অপাঙক্তেয় শব্দের অর্থ - একঘরে, অযোগ্য ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই অপাঙক্তেয় শব্দের বিপরীত শব্দ অতুলনীয়।
ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি?
Correct Answer:
খ: বিশেষ্যের পুনরায়বৃত্তি দূর করা
Explanation:
ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি? সঠিক উত্তর বিশেষ্যের পুনরায়বৃত্তি দূর করা বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন - রহিম ভালো ছেলে। সে প্রতিদিন স্কুলে যায়। দ্বিতীয় বাক্যে 'সে' শব্দটি প্রথম বাক্যের 'রহিম' বিশেষ্য পদটির পুনরাবৃত্তি দূর করতে ব্যবহৃত হয়েছে।
কর্মে ক্লান্তি নাই- এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি
Correct Answer:
খ: অক্লান্ত
Explanation:
কর্মে ক্লান্তি নাই- এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি সঠিক উত্তর অক্লান্ত যাহার কোন কিছুতে ক্লান্তি নাই - ক্লান্তিহীন যাহার কর্মে কোন ক্লান্তি নাই - অক্লান্ত তাই সঠিক উত্তর: অক্লান্ত
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন?
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন? সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ‘সংসদ সমার্থশব্দকোষ’ পরিচিতি। সমান অর্থ রয়েছে এমন শব্দগুলো একত্রিত করে যে বই তার নাম সমার্থশব্দকোষ। সংস্কৃত ভাষাতে এই জাতীয় অভিধান ছিল ‘অমরকোষ’ (অমরসিংহ রচিত 'নামলিঙ্গানুশাসন’)। এই অভিধানের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো ছিল। ফলে প্রয়োজনের সময় চট করে যথাযথ শব্দ খুঁজে পাওয়া দুস্কর ছিল। সম্পূর্ণ ‘অমরকোষ’ মুখস্থ না থাকলে শিক্ষার্থীর পক্ষে কাঙ্ক্ষিত শব্দসন্ধান সহজসাধ্য হত না। ১৮৫৩ সালে ‘শব্দাম্বুধি’ নামে একটি বাংলা অভিধান প্রকাশিত হয়। এখানে পর্যায়শব্দ শিরোনামে কিছু সমার্থকশব্দ প্রকাশিত হয়েছিল। ‘সংসদ সমার্থশব্দকোষ’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। আঠারোটি পুনর্মুদ্রণসহ বর্তমানের তৃতীয় সংস্করণ বাজারে এসেছে ২০১৩ সালে। এই অভিধান তৈরিতে রজে'র নীতিকে সামনে রেখে কিছুটা পরিবর্তিত আকারে শব্দ সংকলন করা হয়েছে।
"ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: তোষামুদে
Explanation:
"ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর তোষামুদে ব্যাখ্যা - ঢাকের কাঠি - বাগধারাটির অর্থ চাটুকার, মোসাহেব, তোষামুদে ইত্যাদি। সঠিক উত্তর - তোষামুদে।
অভিধানে কোন্ শব্দটি আগে বসবে?
Correct Answer:
ঘ: চাঁটি
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
কোন্ শব্দটি ফারসি?
Correct Answer:
গ: পেরেশান
Explanation:
কোন্ শব্দটি ফারসি? সঠিক উত্তর পেরেশান ফারসি শব্দ - খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, দফতর, পেরেশান, আমদানি,বাদশাহ, বেগম, দরবার, দৌলত, নালিশ ইত্যাদি।
কোন গ্রন্থটি রাজা রাম মোহন রায়ের রচনা নয় ?
Correct Answer:
ক: বেদান্ত চন্দ্রিকা
Explanation:
কোন গ্রন্থটি রাজা রাম মোহন রায়ের রচনা নয় ? সঠিক উত্তর বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান। বেদান্ত চন্দ্রিকা; গ্রন্থটির রচয়িতা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সঠিক উত্তর - বেদান্ত চন্দ্রিকা।
”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ ”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
Correct Answer:
খ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? সঠিক উত্তর উইলিয়াম কেরি ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে 'বাংলা বিভাগ ' চালু করা হয়। ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরি 'বাংলা বিভাগের'' অধ্যাপক ও প্রধান হিসেবে নিযুক্ত হন। তার রচনা - ইতিহাসমালা, কথোপকথন।
কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ-?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ-? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ - মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
”বিষাদ সিন্ধু” কে রচনা করেন?
Correct Answer:
খ: মীর মশার্রফ হোসেন
Explanation:
”বিষাদ সিন্ধু” কে রচনা করেন? সঠিক উত্তর মীর মশার্রফ হোসেন ”বিষাদ সিন্ধু” মীর মশার্রফ হোসেন রচনা করেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
গ: ক্ষুধা+ঋত
Explanation:
’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর ক্ষুধা+ঋত ’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ - ক্ষুধা + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত, আ + ঋ (ঋত) = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
কষ্টে অতিক্রম করা যায় না যা-
Correct Answer:
ঘ: দুরতিক্রম্য
Explanation:
কষ্টে অতিক্রম করা যায় না যা- সঠিক উত্তর দুরতিক্রম্য কষ্টে অতিক্রম করা যায় না যা - দুরতিক্রম্য যো কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: জীবন-বন্দনা
Explanation:
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ? সঠিক উত্তর জীবন-বন্দনা ’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত জীবন - বন্দনা কবিতার অংশ। জীবন বন্দনা কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ - সন্ধ্যা ছন্দ - মাত্রাবৃত্ত; ৬ মাত্রা, শেষ অপূর্ণ পর্ব ২ মাত্রার (নজরুলের প্রিয় ছন্দ ৬ মাত্রার মাত্রাবৃত্ত,তিনি বহু কবিতা এই ছন্দে লিখেছেন।) এই কবিতায় কবি ৩ ধরনের মানুষের জয়গান গেয়েছেন/ উল্লেখ করেছেন/ প্রশংসা করেছেন - (ক্রমানুসারে) ১. চাষী ও শ্রমিক, যারা কঠিন শ্রমে পৃথিবীকে ভরিয়ে দেয় ফল ও ফসলে, যারা মৃত্যু সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম ও সুন্দর ২. অভিযাত্রী, যারা যুগে যুগে দুঃসাহসিক সব অভিযানের মাধ্যমে মানুষের সামর্থ্যের সীমারেখাকে বহু দূরে নিয়ে গেছে ৩. বিপ্লবী, যারা মানব - কল্যাণে আত্মাহুতি দিয়েছে দেশে দেশে কালে কালে (কূপমণ্ডুক, অসংযমী)
”দুধের মাছি” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: সুসময়ের বন্ধু
Explanation:
”দুধের মাছি” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর সুসময়ের বন্ধু ”দুধের মাছি” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি অর্থ: সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।